শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

জাতীয় পতাকা হাতে রাস্তায় দাঁড়াচ্ছেন ব্যবসায়ীরা

fbcciদেশের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের দাবিতে রোববার জাতীয় পতাকা হাতে রাস্তায় দাঁড়াচ্ছেন ব্যবসায়ীরা। দেশের প্রতিটি জেলায় ব্যবসায়ী চেম্বার ও অ্যাসোসিয়েশনের সামনে দুপুর ১২টা থেকে ১৫ মিনিটের জন্য এ কর্মসূচি পালিত হবে।

এ সময় ব্যবসায়ীরা গাইবেন জাতীয় সংগীত। দেশ বাঁচাও, অর্থনীতি বাঁচাও- স্লোগানে এ কর্মসূচি পালন করতে সারাদেশের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন-এফবিসিসিআই।

এ কর্মসূচি পালনে শনিবার রাজধানীতে ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

এর আগে ২০১৩ সালের শেষ দিকে নির্বাচন সামনে রেখে রাজনৈতিক সহিংসতার প্রতিবাদে সাদা পতাকা নিয়ে দেশজুড়ে মানববন্ধন করেছিলেন ব্যবসায়ীরা।

এদিকে, হরতাল-অবরোধের প্রতিবাদে বিকেল তিনটা থেকে চারটা পর্যন্ত রাজধানীর গাবতলী থেকে যাত্রাবাড়ি পর্যন্ত মানববন্ধন করবে ১৪ দলীয় জোট।

শ্রেয়ার বিবাহ অভিযান

sreyaগোপনে বিয়ে সারলেন শ্রেয়া ঘোষাল৷ ইন্টারনেট, সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইট, টেলিভিশন চ্যানেলের মাধ্যমে এ খবর এখন জেনে গিয়েছেন শিল্পীর অধিকাংশ ভক্তই৷ কিন্ত্ত এটা বোধ হয় অনেকেই আন্দাজ করতে পারেননি, এই খবর কতটা আলোড়ন ফেলে দিয়েছে গায়িকার ভক্তকূলে৷

প্রথমে ছোট করে বলে নেওয়া যাক, এই বিয়ের সম্পর্কে দু’-চারটে গুরুত্বপূর্ণ কথা৷ প্রথমত, শ্রেয়া যার সঙ্গে বৈবাহিক সূত্রে আবদ্ধ হলেন, তার নাম শিলাদিত্য মুখোপাধ্যায়৷ পেশাগতভাবে তথ্যপ্রযুক্তির সঙ্গে যুক্ত শিলাদিত্যর সঙ্গে শ্রেয়ার সম্পর্ক অনেক দিনের৷ এবং ঘনিষ্ঠমহলে অনেকেই সে কথা জানতেন৷ একদিন না একদিন তারা বৈবাহিক বন্ধনে বাঁধা পড়বেনই, সেটাও স্বাভাবিক ছিল অনেকরে কাছে৷ কিন্ত্ত বলিউড তো বটেই গোটা ভারতেরই অন্যতম জনপ্রিয় কণ্ঠের অধিকারিনী যে এই ভাবে লোকচক্ষুর অন্তরালে গোটা অনুষ্ঠানটা সেরে ফেলবেন, সেটা কেউ আন্দাজ করতে পারেননি৷

তবে একেবারে অন্তরালে নয়৷ মূলত পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ ব্যক্তিরা উপস্থিত ছিলেন ৫ ফেব্রুয়ারির এই বিয়েতে৷ তবে পরিবারের বাইরের খুব বেশি মানুষ জানতেও পারেননি৷ সকলে জানতে পারেন সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটে শ্রেয়ার ঘোষণার পরেই৷ ‘আমার এ জীবনের প্রেমের সঙ্গে আমি গত রাতে বৈবাহিক সূত্রে আবদ্ধ হলাম৷ বাঙালি রীতিনীতি মেনে খুব সুন্দর করে হল এই বিয়ের অনুষ্ঠানটা৷ শিলাদিত্য আর আমি- দু’জনেই সকলের শুভ কামনা প্রত্যাশা করি’, লিখেছেন শ্রেয়া৷ আর তাতেই ভক্তকূলে সোরগোল পড়েছে বিরাট৷ একবারে আচমকা ঘটে যাওয়া এই বিয়ের কথা ঘুনাক্ষরেও কেউ আগে টের পাননি৷

তবে শুধুমাত্র ভক্ত সাধারণ মানুষই নন, শ্রেয়ার এই ট্যুইট-এ নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বহু সেলিব্রিটিও৷ জমা পড়েছে প্রচুর শুভেচ্ছা জানানো মেসেজ-ও৷ তার মধ্যে রয়েছে কলকাতা থেকেও প্রচুর মেসেজ৷ আশীর্বাদ জানিয়েছেন টালিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়৷ গায়ক এবং সাংসদ বাবুল সুপ্রিয় লিখেছেন, এবার নতুন ডুয়েট শুরু হওয়ার কথা৷ শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন প্রয়োজক মহেন্দ্র সোনি-ও৷

তবে বিয়ের অনুষ্ঠান পরিবারের সদস্য আর খুব ঘনিষ্ঠ ব্যক্তিদের নিয়ে সেরে ফেললেও এরপর বড় করে একটা অনুষ্ঠান করার কথাও শোনা যাচ্ছে পরিবারের তরফে৷ সেটাই হতে পারে শ্রেয়ার ‘বউভাত’৷ সেখানে হাজির থাকার কথা সমস্ত বন্ধুদেরই৷ এমনকী টালিউড-বলিউডে শ্রেয়ার ঘনিষ্ঠ যারা, তারাও সেখানে হাজির হতে পারেন বলেই শোনা যাচ্ছে৷ ‘ওরা দু’জনেই ভেবেছেন বিয়ের দিন যাদের নিমন্ত্রণ করা হয়নি, তাদের নিয়ে বড় করে একটা অনুষ্ঠান করার কথা,’ জানিয়েছেন পরিবারের এক ঘনিষ্ঠ৷

বিয়ে তো হলো? আর হানিমুন? ‘অনেক দিন ধরে ওরা পরস্পরকে চেনে৷ গত বছর শিলাদিত্য যখন শ্রেয়াকে প্রপোজ করে, তখনই শ্রেয়া ‘হ্যাঁ’ বলে৷ তারপর থেকে বিয়ের সব প্ল্যানই করা আছে৷ কিছু দিন পরেই শ্রেয়ার দক্ষিণ আফ্রিকায় এক কনসার্টে যাওয়ার কথা৷ সেখানেই ওরা হানিমুন সারবে,’ বলেছেন ওই ব্যক্তিই৷

নিরাপত্তাজনিত উদ্বেগে পেছালো নাইজেরিয়ার নির্বাচন

naijeriyaaaনিরাপত্তাজনিত উদ্বেগে নাইজেরিয়ায় আগামী শনিবারের নির্ধারিত প্রেসিডেন্ট ও সাংবিধানিক নির্বাচন ছয় সপ্তাহ পিছিয়ে দিয়েছে দেশটির নির্বাচন কমিশন।

বর্তমানে নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের বড় একটি অংশ ইসলামি জঙ্গি গোষ্ঠী বোকো হারামের দখলে থাকায় সেখানে বাস্তুহারা হচ্ছেন লক্ষ লক্ষ মানুষ।

এমন পরিস্থিতিতে দেশটিতে একটি নির্বাচন অনুষ্ঠান আদৌ সম্ভব কিনা তা নিয়ে বেশ বিতর্ক চলছিল।

নাইজেরিয়ায় আগামী শনিবারের অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচন বাতিল করা হবে কিনা সে বিষয়ে নির্বাচন কমিশনের এক ঘোষণার আগে দেশটির বিভিন্ন শহরে নিরাপত্তা বাড়ানো হয়েছিল।

ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তারা বলছিলেন,  জঙ্গি গোষ্ঠী বোকো হারামের হুমকির মুখে নির্বাচনের দিন জনসাধারণকে পর্যাপ্ত নিরাপত্তা দেবার কোন নিশ্চয়তা দিতে পারছেন না তারা।

দেশটির উত্তর-পূর্বাঞ্চলের একটি বড় অংশ দখল করে রেখেছে জঙ্গিরা। সেখানকার বাড়িঘর ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছেন লক্ষ লক্ষ বাসিন্দা।

এই অবস্থায় একটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান নিয়ে সন্দেহ দেখা দেয়ায় নানা বিতর্কের মুখে অবশেষে ৬ সপ্তাহ পেছানোর সিদ্ধান্ত নিল নাইজেরিয়ার নির্বাচন কমিশন।

আগামী মাসের ২৮ তারিখে এই নির্বাচন অনুষ্ঠানের নতুন তারিখ ধার্য করা হয়েছে।

নাইজেরিয়ার রাষ্ট্রবিজ্ঞানী এবং গণতান্ত্রিক আন্দোলনের একজন সক্রিয় কর্মী ড. জিবরিন ইব্রাহিম শনিবার নির্বাচন কমিশনের সাথে একটি বৈঠকে যোগ দেন।

তিনি বলছিলেন, দেশটির উত্তর-পূর্বাঞ্চলের নির্বাচন পর্যবেক্ষণ করতে নিরাপত্তা জনিত সমস্যা সমাধানেই ব্যস্ত হয়ে পড়ায় নির্বাচন পিছিয়ে দিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

শনিবার পর্যন্ত নাইজেরিয়ায় নির্বাচন অনুষ্ঠান পিছিয়ে দেয়ার সবধরনের প্রচেষ্টাই নাকচ করে আসছিল কর্তৃপক্ষ।– বিবিসি

গাইবান্ধায় বাসে বোমা: আরো একজনের মৃত্যু

busfire15গাইবান্ধায় যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোলবোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে সাতে দাঁড়িয়েছে।

শনিবার রাত ১০টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দগ্ধ সাজু মিয়া (২৫) মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন ওই হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান ডা. মারুফুল ইসলাম।
শুক্রবার রাত প্রায় পৌনে ১১টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে তুলসীঘাট এলাকায় নাপু পরিবহনের একটি বাসে পেট্রোলবোমা হামলা চালায় দুর্বৃত্তরা। এতে এ পর্যন্ত সাতজন নিহত ও ৪০ জন আহত হন। আহতদের মধ্যে ২২ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।
শনিবার সকালে দুইজন মারা যান। তারা হলেন- সুজন মিয়া (৯) ও তার মা সোনাভান (৩৫)। শুক্রবার ঘটনাস্থলে মারা যান-সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ কালির খামার গ্রামের রিকশা চালক সৈয়দ আলী ( ৪২), একই উপজেলার পশ্চিম সিচা গ্রামের হালিমা বেওয়া (৪১), চণ্ডিপুরের সুমন মিয়া (২২) ও একই গ্রামের বলরাম দাসের শিশু কন্যা শিল্পী দাস (৭)।

 

কুমিল্লায়‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

cross fieeকুমিল্লায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে সদর দক্ষিণ উপজেলায় এ ঘটনা ঘটে।

পুলিশ বলেছে, নিহত ব্যক্তির নাম কালা স্বপন (৩৫)। তিনি তালিকাভুক্ত সন্ত্রাসী ছিলেন। তার বাড়ি সদর দক্ষিণ উপজেলার রামপুর গ্রামে।

সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রশান্ত পাল বলেন, “শনিবার দিবাগত রাত একটার দিকে আদর্শ সদর উপজেলার নন্দনপুর এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ স্বপনকে গ্রেফতার করা হয়। পরে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারের অভিযানে নামে পুলিশ। সদর দক্ষিণ উপজেলার ভাটপাড়া এলাকায় পৌঁছালে স্বপনের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন স্বপন।
ঘটনাস্থল থেকে ২০টি গুলি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া স্বপনের কাছ থেকে একটি রিভলবার ও দুটি গুলি উদ্ধার করা হয়।”

স্বপনের লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ।

বেশি ‘স্মাইলি’ মানেই যৌনতার রমরমা!

smileআপনি কি মেসেজ টাইপ করার সময় বেশি ইমোজি (প্রচলিত কথায় ‘স্মাইলি’) ব্যবহার করেন? বেশির ভাগ সময় শব্দ প্রয়োগ এড়িয়ে ইমোজি প্রয়োগেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? তাহলে অন্য অনেকের থেকেই আপনার যৌন খিদে বেশি। এই তথ্য বলছে, সাম্প্রতিক একটি সমীক্ষার রিপোর্ট। দুনিয়ায় চাঞ্চল্য ফেলে দেওয়া ওই রিপোর্ট বলছে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা যেকোনো সোশ্যাল মিডিয়ায় মেসেজ টাইপ করার সময় যারা বেশি করে ইমোজি বা স্মাইলি ব্যবহার করেন, তাদের শরীরী চাহিদা বেশি হয়।

কিছু কথা বোঝাতে খুব মুশকিলে পড়তে হয়। অনেক ক্ষেত্রে বহু শব্দ প্রয়োগ করেও ঠিক মনের ভাব প্রকাশ করা যায় না। তখন অনেকেই ইমোজি-র সাহায্য নিয়ে মনের ভাব খুব সহজ উপায়ে প্রকাশ করে ফেলেন। ইমোজি ব্যবহারের প্রবণতার উপর সম্প্রতি একটি সমীক্ষা চালান নিউ জার্সির রুটজার্স বিশ্ববিদ্যালয়ের বায়োলজিক্যাল অ্যানথ্রপোলজিস্ট হেলেন ফিশারের নেতৃত্বে একদল গবেষক। বৃটিশ ম্যাগাজিন ‘টাইম’-এ তাদের গবেষণার ফল প্রকাশিত হয়েছে। ফিশার জানিয়েছেন, ই-মেল বা টেক্সট-এ অনেক সময় মনে ভাব বহু শব্দ ব্যয় করেও প্রকাশ করা যায় না। ইমোজি সেই দূরত্ব এক মুহূর্তেই সরিয়ে দেয়। দেখা গিয়েছে, ২০১৪ সালে ইমোজি ব্যবহারকারীদের মধ্যে ৫৪ শতাংশ মানুষ যৌন মিলন উপভোগ করেছেন। সেখানে ৩১ শতাংশ সিঙ্গল (সঙ্গী বা সঙ্গিনী নেই) রতিসুখে লিপ্ত হননি।

ফিশারের কথায়, ‘যে সব মহিলারা চ্যাট করার সময় কিস ইমোজি বেশি ব্যবহার করেন, তারা চেনা সঙ্গীর সঙ্গে খুব তাড়াতাড়ি যৌন তৃপ্তির শীর্ষবিন্দুতে পৌঁছে যেতে পারেন।’

অবস্থা ভালো নয়, স্বীকার করলেন অর্থমন্ত্রী ও আইজিপি

bus21দেশের অবস্থা ভালো নয়, এই কথাটি সরকারি দলের কেউ স্বীকার করতে চাননি। তবে শনিবার স্বীকার করলেন। স্বীকার করলেন দুইজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। একজন অর্থমন্ত্রী। আরেকজন পুলিশের আইজি, যিনি রাজনৈতিক বক্তৃতা দিয়ে ইতোমধ্যেই আলোচিত-সমালোচিত হয়েছেন।

দেশের অবস্থা যে ভালো নয় প্রতিমুহূর্তে তা হাড়ে হাড়ে টের পাচ্ছে সাধারণ মানুষ। বাজারে জিনিস আছে, ক্রেতা নেই। কারণ ক্রয়ক্ষমতা কমে যাচ্ছে।

হাতিরপুলের ডিম ব্যবসায়ী সামসু। প্রতিদিন ভোর থেকে রাত ১২টা পর্যন্ত ফুটপাতে ডিম বিক্রি করেন। আগে প্রতিদিন বিক্রি হতো তিন হাজার পিস ডিম। শনিবার রাতে সামসু জানালেন তার অবস্থা কাহিল। পাঁচ দিনে তিন হাজার ডিম বিক্রি করতে শেষ করতে পারছে না। কেন? মানুষ কিনছে কম। যিনি কিনতেন এক ডজন, এখন কিনছেন এক হালি।

এটিই প্রকৃত চিত্র।

ডিমের মতো নিত্যপ্রয়োজনীয় জিনিসের বিক্রির অবস্থা যদি এই হয়, তাহলে অন্য সব পণ্যের বিক্রি কী পরিমাণ কমেছে, তা সহজেই অনুমেয়।

এক মাস তিন দিন পার হলো। অবরোধ-হরতাল থামছে না। থামছে না সরকারের গোয়ার্তুমি। সংলাপের ব্যাপারে নীতিবাচক কথাবার্তা। সাধারণ মানুষ আর কত দিন টিকবে। সম্ভবত বেশি দিন নয়। দেয়ালে পিঠ ঠেকে গেছে অনেক আগেই। এখন দেয়াল ফুড়ে পেছনে ছিটকে পড়ার অবস্থা হয়েছে।

কিন্তু কারো মাথাব্যথা নেই। নেই কারো দায়িত্ব। সরকার ও বিরোধীদল যার যার অবস্থানে অনড়। জীবন-জীবিকার সঙ্কটই শুধু নয়, মানুষ ভুগছে আতঙ্কে। নিরাপত্তাহীনতার অন্ধকার তাদের ঘিরে ফেলছে। কে কখন ক্রসফায়ারে মারা যাবে কেউ জানে না। পেট্রলবোমার আগুনে পুড়ে কঙ্কাল হওয়ার আতঙ্কে মানুষ দিশেহারা।

এই অবস্থাতেও সরকারি দলের মন্ত্রী-নেতা ও আইনশৃঙ্খলা বাহিনীর দম্ভোক্তি কমছে না। শনিবারও ঢাকা রেঞ্জের ডিআইজি এসএম মাহফুজুল হক নূরুজ্জামান পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেছেন, “যারা নাশকতা করবে, মানুষ হত্যাসহ এ ধরনের কাজ করবে, তাদের বিরুদ্ধে যা যা করার সব করবেন। শুধু গুলি করা নয়, নাশকতাকারীদের বংশধর পর্যন্ত ধ্বংস করে দিতে হবে। আমি হুকুম দিয়ে গেলাম। দায়-দায়িত্ব সব আমার।”

জাসদের এমপি মাঈনুদ্দিন খান বাদল শনিবার কুমিল্লায় আইনশৃঙ্খলা বাহিনীদের বলেছেন, প্রয়োজনে সরাসরি বুকে গুলি করবেন।

তবে যে যাই বলুন না, অর্থমন্ত্রী কিন্তু স্বীকার করে নিয়েছেন দেশের অবস্থা ভালো নয়। শনিবার অর্থমন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি স্বীকার করে বলেন, “হরতাল-অবরোধের ফলে ঢাকা হয়তো কিছু বোঝা যায় না, কিন্তু রাজধানীর বাইরের জেলাগুলোতে মারাত্মক আকার ধারণ করেছে।”

পুলিশের আইজি শহিদুল হক অনেক কথা বলেছেন। কিন্তু শনিবার তিনি পরিবহণ মালিকদের সঙ্গে বৈঠকে অনুরোধ জানালেন রাত নয়টার পরে দুরপাল্লার যাত্রীবাহী বাস যাতে তারা না চালান। এর আগে পুলিশই বলেছিল, তারা নিরাপত্তা দিয়ে সারাদেশে যানবাহন চলাচল স্বাভাবিক রাখবে।

এটি না বলে উপায়ও নেই আইজিপির। গাইবান্ধায় শুক্রবার রাতের ঘটনা তাই প্রমাণ করেছে। পুলিশি প্রহরায় দুর্বৃত্তরা যেভাবে বাসে আগুন দিয়েছে, তা ভয়াবহ। প্রশ্ন ওঠেছে তখন পুলিশ কী করেছিল? তাহলে পাহারা দিয়ে লাভ কী? এই সব প্রশ্নের জবাব আইজিপির কাছে নেই।

গুগলে দেখতে পাবেন আপনার টুইট বার্তা

google tweetএবার আপনার টুইট দেখতে পাবেন গুগল সার্চ পেজে। আপনার ১৪০ শব্দের বার্তা শুধুমাত্র টুইটের পেজে ঘোরাঘুরি করবে না। গুগল আকাশের ভেসে বেড়াবে আপনার টুইট বার্তা।

ফেসবুকের পোস্ট গুগল সার্চ পেজে আমরা পেয়ে থাকি। ফেসবুকের সঙ্গে পাল্লা দিতে এবার টুইটারও যোগ দিল গুগল পাতায়। মার্চ থেকে আপনার মেসেজ খুঁজে পাবেন গুগলে। এছাড়াও টুইটার কর্তৃপক্ষ জানিয়েছে, গুগলের পাশাপাশি ইয়াহু ও বিঙ-এ দেখা যাবে তাদের ২৮৪ মিলিয়ন সক্রিয় ব্যবহারকারীদের টুইট বার্তা

টুইটার সিইও ডিক কস্টোলো চেষ্টা করছেন টুইটের জনপ্রিয়তার গতি আনতে। এই মুহূর্তে ১.৪ বিলিয়ন ফেসবুক ও তাদেরই কোম্পানি ইনস্টাগ্রাম ৩০০ মিলিয়ন ব্যবহারকারীর সংখ্যা।

পাক-ভারত ক্রিকেটারদের মধ্যে কথাও বন্ধ!

pak indiaপাকিস্তান-ভারত ম্যাচের উত্তেজনার শিহরণ ক্রিকেট বিশ্বের জন্য নতুন নয়। আসন্ন বিশ্বকাপ ক্রিকেটে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের লড়াই বসবে অ্যাডিলেডে আগামী ১৫ ফেব্রুয়ারি। এই ম্যাচ দিয়ে দুদলের বিশ্বকাপ মিশনও শুরু হবে। বিশ্লেষকরা ম্যাচটিকে বলছেন, বিশ্বকাপের মধ্যে আরেক বিশ্বকাপ।

তুঙ্গস্পর্শী উত্তেজনার ম্যাচ নিয়ে সমর্থকদের অপেক্ষার তর সইছে না। অতীতে বিশ্বকাপের মতো বড় আসরে দুদলের লড়াইয়ে ভারতের সফলতাই বেশি। তবে  শচিন টেন্ডুলকার নেই বলে এবার ম্যাচের চিত্র অন্যরকম হবে বলেই আশা সবার।

ম্যাচকে ঘিরে গজিয়ে উঠা চাপ-তাপ ছুঁয়ে যাচ্ছে দুদলের ক্রিকেটারদেরও। ম্যাচের আগে স্বভাবতই নিজের দলকে বাহ্যিক উত্তাপের বাইরে রাখতে চাইছেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

শনিবার অ্যাডিলেডে ধোনি জানিয়েছেন, ম্যাচের আগে দুদলের ক্রিকেটারদের মধ্যে সৌজন্য কথাবার্তাও কমে গেছে।

ভারতীয় অধিনায়ক বলেন, “মাঠের ক্রিকেটের বাইরে যা কিছু হচ্ছে তা আমরা গত তিন-চার বছর ধরে সফলতার সঙ্গে মাঠে শেষ করে দিয়েছি। আমরা ক্রিকেটারদের মধ্যে মৌখিক কথা হয় সেটিও কমিয়ে এনেছি।”

ধোনি আরও বলেছেন, “অনেক লোকের অনেক মত থাকতে পারে। ব্যক্তিগতভাবে আমার কাছে এটি অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও অন্যান্য টেস্ট দলের সঙ্গে খেলার মতোই কিছু একটা। যখনই আপনি ঐতিহ্যগত প্রতিদ্বন্দ্বিতার কথা বলবেন, তখন আপনি নিজের উপর বাড়তি চাপ নিবেন।” ২০১১ সালে বিশ্বকাপে সেমিফাইনালে দুদলের সর্বশেষ সাক্ষাতে ধোনির নেতৃত্বেই পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠেছিল ভারত।

ধোনি গত সপ্তাহেই মেয়ের বাবা হয়েছেন। বাবা হয়ে খুশি ক্যাপ্টেন কুল এখন বিশ্বকাপেই মনোযোগ দিতে চান।

অস্ট্রেলিয়ার কন্ডিশনে জয়ের খরা কাটিয়ে উঠতে চায় ভারত পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচেই। গত দুই মাস অস্ট্রেলিয়ায় থাকলেও ভারত টেস্ট সিরিজ হেরেছে। তিন জাতি ওয়ানডে সিরিজেও পরাজয়ের মিছিলেই ছিল ভারত।  সূত্র: ডন

রাজধানী ৪ কর্মীকে গ্রেফতারের পর পুলিশের অস্বীকার, অভিযোগ শিবিরের

shibir28রাজধানীতে সংগঠনের চার কর্মীকে গ্রেফতারের কথা স্বীকার করে পরে পুলিশ তা অস্বীকার করছে বলে অভিযোগ করে উদ্বেগ প্রকাশ করেছে ইসলামী ছাত্রশিবির।

শিবিরের সহকারী প্রচার সম্পাদক জামাল উদ্দিন সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,  “আজ বাসায় ফেরার পথে শেরেবাংলানগর থানা পুলিশ কর্তৃক রাজধানীর শ্যামলীতে লেগুনা গাড়ি থেকে শিবির নেতা ও কাজী পাড়া মাদ্রাসার ছাত্র জসিম উদ্দিন, ঢাকা পলিটেকনিকের ১ম বর্ষের ছাত্র সজিব, ঢাকা সিটি কলেজের ছাত্র আব্দুল মান্নান ও আব্দুল্লাহকে গ্রেফতার পর অস্বীকার করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন শিবির নেতা ও গ্রেফতারকৃত পরিবারের সদস্যরা।
এক বিবৃতিতে শিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার ও সেক্রেটারি জেনারেল মো. আতিকুর রহমান বলেন, “বাসায় ফেরার পথে লেগুনা গাড়ি থেকে তাদের আটক করে গ্রেফতার করে পুলিশ। কিন্তু অভিভাবকরা তাদের অবস্থান জানতে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার সাথে দেখা করলে তারা তাদের গ্রেফতারে কথা অস্বীকার করে। প্রকাশ্যে দিবালোকে গ্রেফতারের পর পুলিশের এমন সরাসরি অস্বীকার নানা আশঙ্কার জন্ম দিয়েছে।”

শিবির নেতারা বলেন, “একটি বিশেষ গোষ্ঠীর ইশারায় ইতিমধ্যেই দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কথিত বন্দুকযুদ্ধের নামে নিরাপরাধ ছাত্রদের হত্যা করেছে। গত ১ ফেব্রুয়ারি ওই এলাকা থেকে শিবির নেতা এমদাদ উল্লাহকে গ্রেফতারের পর অস্বীকার করে রাতের আঁধারে হত্যা করে পুলিশ। যা আমাদের উদ্ধেগকে আরও বাড়িয়ে দিয়েছে। সঙ্গত কারণেই তাদের পরিবারের সাথে সাথে আমরাও গ্রেফতারকৃতদের জীবন নিয়ে শঙ্কিত। অবিলম্বে আমরা গ্রেফতারকৃতদের অবস্থান নিশ্চিত ও মুক্তি দিতে আইনি প্রক্রিয়া অনুসরণ করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।”