শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

‘সব পুরুষই পরস্ত্রী আসক্ত’

আস্থা ভোট সমস্যার মধ্যেই চাঞ্চল্যকর মন্তব্য ভারতের বিহারের বর্তমান মুখ্যমন্ত্রী জিতন রাম মাঝির। তার মতে ৯০ শতাংশ পুরুষই অন্যের স্ত্রীর সঙ্গে ডেট করেন।

সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে জিতন রাম একথা বলেন। তাকে প্রশ্ন করা হয়েছিল তার ছেলের সম্পর্কে তিনি কী ভাবছেন? যেখানে একজন  বিবাহিতা মহিলা পুলিশ কর্মীর সঙ্গে অবৈধ সম্পর্ক রাখার অভিযোগ রয়েছে জিতন রামের ছেলের বিরুদ্ধে। জিতনের কথায়, “আজকাল দুই থেকে তিন শতাংশ পুরুষ কেবল নিজের স্ত্রীর সঙ্গে সম্পর্ক রাখেন। বাকিরা অপরের স্ত্রী দিয়েই কাজ চালান।”

তিনি আরও বলেন, “একজন আরেকজনের সঙ্গে সম্পর্ক রাখতেই পারেন। আপনি যদি পাটনা ইকো পার্কে যান দেখতে পাবেন কতজন বিবাহিত মহিলা অন্য একজন পুরুষের হাত ধরে বসে রয়েছেন। আমার মতে সম্পর্ক খারাপ নয়। একজন প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষ একে অপরের সঙ্গে সম্পর্ক রাখবেন সেটাই স্বাভাবিক।”

সংবাদ মাধ্যমের সামনে করা তার এই বক্তব্যে ইতিমধ্যেই বিতর্কের ঝড় উঠেছে।

অন্যদিকে আগামী ২০ ফেব্রুয়ারি বিহার বিধানসভায় আস্থা ভোটে আস্থা প্রমাণ দেওয়ার কথা জিতনের। সেই লক্ষ্যে বেশ কয়েকবার দিল্লিতে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকও সেরেছেন তিনি।

সূত্রের খবর, এখনও পর্যন্ত সর্বসাকুল্যে ৭৮ জন এমএলএকে নিজের স্বপক্ষে আনতে পেরেছেন তিনি। নীতীশের তুলনায় যা নিতান্তই কম।

খালেদা জিয়ার সঙ্গে ইইউ সংসদীয় দলের বৈঠক সন্ধ্যায়

uue khaledaঢাকা সফররত ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দল আজ মঙ্গলবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবে।

বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সন্ধ্যা ৬টায় এ সাক্ষাৎ হবে বলে কার্যালয় সূত্রে জানা গেছে।

৬ সদস্যের এ প্রতিনিধি দলের দু’জন সোমবার বিকালে ঢাকায় এসে পৌঁছান। বাকিরা রাতে পৌঁছার কথা রয়েছে। প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার সংক্রান্ত কমিটির ভাইস-প্রেসিডেন্ট রোমানিয়ার ক্রিস্টিয়ান ড্যান প্রেদা।

প্রতিনিধি দলটি চলমান রাজনৈতিক অস্থিরতা, মতপ্রকাশের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, বিচারবহির্ভূত হত্যা, আইনের শাসন, শিল্প খাতে শ্রম অধিকারসহ সার্বিক মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ করবে।

সফরকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নাগরিক সমাজ ও ব্যবসায়ী নেতাদের সঙ্গেও বৈঠক করবেন।

ঢাকায় গ্রেপ্তার ১৬

arrest28ঢাকা মহানগরের বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও জামায়াত-শিবিরের ১৬ জন কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা থেকে পাঠানো মোবাইল ফোনের খুদেবার্তায় এ তথ্য জানানো হয়।

খুদেবার্তায় বলা হয়, গত ২৪ ঘণ্টায় ওই ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ছয়জন বিএনপির ও ১০ জন জামায়াত-শিবিরের কর্মী।

জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প : সুনামি সতর্কতা

japan sunamiজাপানের উত্তারাঞ্চলীয় এলাকায় ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত পহনেছে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের পরপরই সুনামি সতর্কতা জারি করেছে জাপানের আবহাওয়া দফতর। স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৮টার দিকে ভূমিকম্পটি আঘাত হানে।

যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থার বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়, স্থানীয় সময় সকাল ৮টার দিকে উত্তরাঞ্চলীয় হোনশু দ্বীপের কাছে আঘাত হানে এই ভূমিকম্প।

এতে মিয়াকো এবং কুজি দ্বীপে ছোট আকারের সুনামির খবর পাওয়া গেছে বলে জানিয়েছে জাপানের আবহাওয়া দফতর। উপকূলীয় এলাকা থেকে লোকজনকে সরে যেতে বলা হয়েছে।

রাজধানী টোকিও থেকে ৬৯০ কিলোমিটার দূরে আঘাত হানা এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

তিন উইকেট জিতল নিউজিল্যান্ড

newziland17ব্যাটিংয়ে না পারলেও বল হাতে নিউজিল্যান্ডের কিছুটা পরীক্ষা নিয়েছে স্কটল্যান্ড। তারপরও চমক দেখানোর কাজটি তারা করতে পারেনি। তবে পরের ম্যাচগুলোর জন্য আত্মবিশ্বাস সঞ্চয় করতে পেরেছে স্কটিশরা। বিশ্বকাপের ‘এ’ গ্রুপের ম্যাচে মঙ্গলবার স্কটল্যান্ডকে ৩ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। টুর্নামেন্টে এটি তাদের টানা দ্বিতীয় জয়। কিউই পেসার ট্রেন্ট বোল্ট ম্যাচ সেরা হন।

প্রথমে টসে হেরে ব্যাট করতে নেমে ৩৬.২ ওভারে ১৪২ রানে অলআউট হয় স্কটল্যান্ড। মাচান ৫৬, বেরিংটন ৫০ রান করেন। দুই অংকের ঘর স্পর্শ করেছেন আরও দুজন। ক্রস ১৪, জস ডাবে ১১ রান করেন। নিউজিল্যান্ডের ভেট্টোরি- কোরি অ্যান্ডারসন ৩টি করে উইকেট নেন। ২টি করে উইকেট পান সাউদি-বোল্ট।

১৪৩ রানের সহজ টার্গেট একটু কঠিন করেই পাড়ি দিয়েছে কিউইরা। ২৪.৫ ওভারে ১৪৬ রান তুলতে ৭ উইকেট খুঁইয়েছে স্বাগতিকরা। কেন উইলিয়ামসন ৩৮, এলিয়ট ২৯, গাপটিল ১৭, ম্যাককালাম ১৫, কোরি অ্যান্ডারসন ১১, রনকি ১২ রান করেন। শেষ দিকে ভেট্টোরি ও মিলনে দলের জয় নিশ্চিত করেন। স্কটল্যান্ডের ডাবে ও ওয়ার্ডল ৩টি করে উইকেট নেন।

সিডনিতে পাক-ভারত সমর্থক সংঘর্ষ

pak varotভারত ও পাকিস্তানের ম্যাচ নিয়ে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছিল চরম। খেলায় পাকিস্তান ভারতের কাছে হেরে গেলেও শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে ম্যাচটি। তবে ম্যাচ শেষে দুই দলের সমর্থকরা সংঘর্ষে জড়িয়েছেন বলে অস্ট্রেলিয়ার গণমাধ্যমে সংবাদ বের হয়।

বিশ্বকাপে আগের পাঁচ সাক্ষাতেই ভারতের কাছে পরাজিত হওয়া পাকিস্তান রোববারের ম্যাচে ভারতের কাছে ৭৬ রানে হেরে মাঠ ছাড়ে। পরাজয়টি মেনে নিতে পারেননি পাক সমর্থকরা।

অ্যাডিলেডের মাঠে জয় যখন ভারতের হাতের মুঠোয় তখন ভারতের সমর্থকরা একের পর এক আনন্দ-উল্লাস ও ছবি তুলা নিয়ে ব্যস্ত তখনই নাকি সিডনিতে ব্যাপক ভাঙচুর চালায় পাকিস্তানের সমর্থকরা।

রোববার সিডনির মেরিল্যান্ড ক্লাবে বড় পর্দায় খেলা দেখার সময় পাক সমর্থকরা ব্যাপক ভাঙচুর চালায় বলে সিডনি মর্নিং হেরাল্ড তাদের অনলাইন সংস্করণে জানিয়েছে। এ সময় পাক সমর্থকরা চেয়ার-টেবিল ভাঙচুরের পাশাপাশি ভারতের কয়েকজন সমর্থকের ওপর হামলা চালায় বলে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে সংবাদ বের হয়।

এতে চার ভারতীয় সমর্থক আহত হয় বলে সিডনি মর্নিং হেরাল্ড দাবি করেছে। তাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

এদিকে সিডনি পুলিশ সিটিটিভি ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে বলে সিডনি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

এছাড়া ভারতের কাছে মর্যাশদার লড়াইয়ে ৭৬ রানের পরাজয়টি মেনে নিতে পারেনি পাকিস্তানের সমর্থকরা। পরাজয়ের পর পাকিস্তানের প্রধান শহরে করাচিতে বেশ কয়েকটি টিভি পর্দা ভাঙচুর করা হয়েছে বলে জানিয়েছেন ‘দ্য ডন’ পত্রিকা।

কুস্তিগিরের মেয়ে হবেন না কঙ্গনা

kongona‘দঙ্গল’ ছবিতে আমিরের মেয়ের চরিত্রে দেখা মেলার কথা ছিল কঙ্গনা রানাওয়াতের৷ তবে কুস্তিগিরের মেয়ে হতে নারাজ কঙ্গনা৷

সম্প্রতি একটি গুঞ্জন শুরু হয়েছিল বলিপাড়ায়। পর্দার দুনিয়াতে আমিরের মেয়ের চরিত্র অভিনয় করতে চলেছেন বলিউডের ‘কুইন’। যদিও এই বিষয়ে পরিচালক, প্রযোজক ও অভিনেত্রীয় তরফ থেকে  কিছুই জানানো হয়নি৷ তাহলে কিভাবে শুরু হল এই জল্পনা? হ্যাঁ,অবশ্যই সব রটনার পিছনেই ঘটনা থাকে। বেশ কিছুদিন হল ‘দঙ্গল’-এর পরিচালক নীতেশ তিওয়ারী ও আমিরের সঙ্গে কঙ্গনার একটি ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। আর এই ছবি নিয়ে দানা বাঁধে এই রটনা।

ভারতের কুস্তিগির মহাবীর ফোগট ও তার মেয়ে গীতা এবং ববিতার  জীবন কাহিনি এবার ধরা পরতে চলেছে নীতেশ তিওয়ারীর ক্যামেরায়। ছবিতে ফোগটের  ভূমিকায় রয়েছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট। শোনা গিয়েছিল এই ছবিতেই পাহেলবানের মেয়ে গীতার চরিত্রে অভিনয় করবেন কঙ্গনা।

কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়ে দিয়েছেন এই ফ্যাশান গার্ল। এক সাক্ষাৎকারের আমিরে প্রশংসায় পঞ্চমুখ এই নায়িকা বলেছেন, “ আমিরের সঙ্গে কাজ করা মানে আমার কাছে অনেক বড়ও ব্যাপার। কিন্তু আমি ‘দঙ্গল-এ ফগোট কন্যা গীতার চরিত্রে অভিনয় করছি না৷’

বাবা ফগোটের মতো গীতাও এক কুস্তিগির। যিনি অন্তরাষ্ট্রীয় স্তরে মেডেল জিতে ভারতের নাম রশন করেছেন। আর তার কুস্তীবীর হয়ে ওঠার পেছনে রয়েছে তার বাবার প্রেরণা। তাছাড়া পেহেলবান হাওয়ার প্রশিক্ষণ সে বাবার কাছে থেকেই পেয়েছেন।

আর এই বাবা মেয়ের জীবন সংঘর্ষের গল্প এবার জায়গা করে নিয়েছে গ্ল্যামার দুনিয়ায়। ইতিমধ্যে এই চরিত্রে নিজেকে ফুটিয়ে তোলার জন্য লুক নিয়ে এক্সপেরিমেন্ট করতে শুরু করে দিয়েছেন আমির। ছোট চুল, কাঁচা-পাকা দাড়ি, বলিষ্ঠ ফোগটের রূপে নজরে এসেছে আমিরে নতুন লুক।

১৬ কোটিতে দিল্লির হলেন যুবরাজ

yobrajএকদিকে যখন শুরু হয়ে গিয়েছে ক্রিকেট বিশ্বকাপ, অন্যদিকে সমান তত্পরতায় সোমবার সকালে শুরু হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর খেলোয়াড় কেনা-বেচার পর্ব। প্রথম পর্বের নিলামের পর সব থেকে বেশি দামে বিক্রি হলেন যুবরাজ সিং। গতবারের আইপিএল-এ যুবরাজ সিং-কে ১৪ কোটি রুপি দিয়ে কিনেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু এবার প্রথম পর্বের নিলামের শেষে দিল্লি ডেয়ার ডেভিলস-এর কাছে হেরে যেতে হল আরসিবি-কে। দিল্লি ডেয়ারডেভিলস ১৬ কোটি রুপিতে কিনে নিলেন যুবরাজ সিং-কে। তবে প্রথম পর্বের শেষে এখনও পর্যন্ত কোনও দলই নিল না দক্ষিণ আফ্রিকার ওপেনার হাসিম আমলা-কে। যুবরাজের পাশাপাশি শ্রীলঙ্গার একদিনের আন্তর্জাতিক খেলার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথ্যুকেও সাড়ে সাত কোটি রুপিতে কিনে নিল দিল্লি ডেয়ারডেভিলস।

প্রথম দফার নিলামের পর কোন খেলোয়াড় গেলেন কোন দলে

১. যুবরাজ সিং (ব্যাটসম্যান)- ১৬ কোটি রুপিতে কিনল দিল্লি ডেয়ারডেভিলস

২. দীনেশ কার্তিক (উইকেট কিপার)- সাড়ে দশ কোটি রুপিতে কিনল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

৩. অ্যাঞ্জেলো ম্যাথ্যু (অল-রাউন্ডার)- সাড়ে সাত কোটি রুপিতে কিনল দিল্লি ডেয়ারডেভিলস

৪. অমিত মিশ্র (বোলার)– সাড়ে তিন কোটি রুপিতে কিনল দিল্লি ডেয়ারডেভিলস

৫. অ্যারন ফিঞ্চ (ব্যাটসম্যান)— তিন কোটি কুড়ি লাখ রুপিতে কিনল মুম্বাই ইন্ডিয়ানস

৬. মুরলি বিজয় (ব্যাটসম্যান)— তিন কোটি রুপিতে কিনল কিংস ইলেভেন পাঞ্জাব

৭. কেভিন পিটারসন (ব্যাটসম্যান)— ২ কোটি রুপিতে কিনল সানরাইজার্স হায়দরাবাদ

৮. ইয়োইন মর্গান (ব্যাটসম্যান)- দেড় কোটি রুপিতে কিনল সানরাইজার্স হায়দরাবাদ

৯. কেন উইলিয়ামসন (অল-রাউন্ডার)- ৬০ লাখ রুপিতে কিনল সানরাইজার্স হায়দরাবাদ

হাশিম আমলা, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে-এর মতো খেলোয়াড়কে এখনও পর্যন্ত কোনো দলই কেনেনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার

du musঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাশহীদ আবুল বরকত জাদুঘর ও সংগ্রহশালার নিরাপত্তাকর্মী শঙ্কর রায়ের (২৫) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দুপুর ১২টার দিকে পুলিশ ওই জাদুঘর থেকে তার লাশ উদ্ধার করে।

পুলিশ জানায়, সোমবার ভোর ছয়টা থেকে যেকোনো সময় শঙ্কর আত্মহত্যা করে থাকতে পারেন বলে তারা ধারণা করছেন। ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আক্তারুজ্জামান বলেন, “খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করেছি। তার স্বজনরা এলে বিস্তারিত জানা যাবে।”

লাশ উদ্ধারের সময় উপস্থিত লোকজন জানায়, শঙ্কর রায় পাঁচ-ছয় বছর ধরে  ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাশহিদ আবুল বরকত জাদুঘর ও সংগ্রহশালার নিরাপত্তাকর্মীর কাজ করছিলেন। সোমবার ভোরে তিনি দায়িত্ব পালনের উদ্দেশ্যে কর্মস্থলে যান। তার কয়েকজন সহকর্মী তার নম্বরে ফোন করে সাড়া না পেয়ে তারা ওই জাদুঘরে গিয়ে ঘরের দরজা বন্ধ পান। পরে জানালার ফাঁকা দিয়ে তাকে ঝুলতে দেখে শাহবাগ থানায় খবর দেয়া হয়।

শঙ্কর নোয়াখালী জেলার শক্ত রঞ্জনের ছেলে। তিন ভাই দুই বোনের মধ্যে তিনি ছিলেন বড়।

বঙ্গোপসাগরে জলদস্যুদের হামলায় ৮ জেলে গুলিবিদ্ধ

sea16বরগুনার পাথরঘাটা থেকে প্রায় ১৬০ কি.মি. দক্ষিণে গভীর বঙ্গোপসাগরে রবিবার আড়াইটার দিকে জেলে ট্রলারে জলদস্যুদের হামলায় ৮ জেলে গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

আহতদের উদ্ধার করে সোমবার বেলা ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতরা হলেন: লিটন (২৫), মাসুদ (২৮), কবির (২২), নুরুল ইসলাম (৩৫ ), খোকন (৩২), ফোরকান (৩৫), সাইদুল (২৪) ও লিটু (২৮)।

আহতদের মধ্যে লিটন, মাসুদ , কবির ও নুরুল ইসলামের বুকে, পিঠে ও মাথায় গুলি লেগেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

ট্রলারের মাঝি ফোরকান জানান, গভীর রাতে জাল ফেলে তিনটি ট্রলার একই স্থানে অবস্থান করছিল। জলদস্যুদের ট্রলার আসতে দেখে জাল কেটে দিয়ে পালানোর চেষ্টা করলে দস্যুদের ট্রলারটি তাদের কাছাকাছি এসে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা সাংবাদিকদের জানান, ধারণা করা হচ্ছে এসকল জলদস্যুরা চট্রগ্রামের মহিষখালী ও কুতুবদিয়া এলাকার। এরা সংঘবদ্ধ হয়ে জেলেদের ওপর হামলা করে ট্রলার ছিনতাই করে নিয়ে যায়।

পাথরঘাটার কন্টিজেন কমান্ডার হাবিবুর রহমান সাংবাদিকদের বলেন, গভীর রাতে হামলার খবর পেয়ে কোস্টগার্ডের টহল জাহাজ ঘটনাস্থলে যায় এবং আজ সকালে অন্যান্য জেলেদের সহযোগিতায় আহতদের উদ্ধার করে পাথরঘাটায় নিয়ে আসি। আক্রান্ত তিনটি ট্রলারের জেলেদের কাছ থেকে তথ্য নিয়ে জলদস্যুদের চিহ্নিত করা হবে বলে তিনি জানান।