শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

খালেদার কার্যালয়ের সামনে নিহতদের তালিকা

talikaবিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ এবং কয়েক দফা হরতালে অগ্নিদগ্ধ হয়ে যারা নিহত হয়েছেন, তাদের একটি তালিকা খালেদা জিয়ার কার্যালয়ে সামনে টানানো হয়েছে।

শনিবার সাড়ে ১২টার দিকে সাংষ্কৃতিক ব্যক্তিত্ব পীযুষ বন্দ্যোপাধ্যায় ও সংসদ সদস্য তারানা হালিমের নেতৃত্ব পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল কার্যালয়ের সামনে এসে এই তালিকা টানিয়ে দেন।

এর আগে শনিবার সকালে বিভিন্ন পেশার সঙ্গে জড়িত তিন শতাধিক পেশাজীবী গুলশান গোলচত্বরে গুলশান-বনানী সড়কে হরতাল-অবরোধ প্রত্যাহার দাবিতে মানববন্ধন করেন। এই কর্মসূচি শেষে তারা খালেদা জিয়ার কার্যালয়ের সামনে যেতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়।

পরে পাঁচ সদস্যের প্রতিনিধি দলকে কার্যালয়ের সামনে যেতে দেন কর্তব্যরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরে পাঁচ সদস্যের ওই প্রতিনিধি দল অগ্নিদগ্ধদের একটি তালিকা টানিয়ে দেন।

তালিকার ওই ব্যানারের উপরের অংশে লেখা আছে, আর কত লাশ চান আপনি বেগম খালেদা জিয়া?

তালিকা টানানোর সময় বিএনপি চেয়ারপারসনের গণমাধ্যম শাখার সদস্য শায়রুল কবির খান পীযুষ বন্ধ্যোপাধ্যায়কে বলেন, আন্দোলনরত অনেক মানুষকে সরকার গুলি করে হত্যা করছে, আহত করছে, নিরহ মানুষকে গ্রেফতার করছে। তাদের একটি তালিকা করে প্রধানমন্ত্রীর নিকট নিয়ে যান।

এ সময় পীযুষ বন্ধ্যোপাধ্যায় বলেন, বিষয়টি আমি দেখব।

সহিংসতা বন্ধ করতে বিএনপি প্রধান বেগম খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়ে সংসদ সদস্য তারানা হালিম বলেন, নিহতদের তালিকাটা কার্যালয়ের সামনে টানিয়ে দিলাম। তিনি (খালেদা জিয়া) যদি কখনো বের হন, অনুশোচনা করে হরতাল-অবরোধ বন্ধ করবেন বলে আমরা আশা করি।

আন্দোলনে হতাহতদের মুক্তিযোদ্ধা স্বীকৃতি দেবে বিএনপি

bnp logoসরকারবিরোধী চলমান আন্দোলনে হতাহতদের সবাইকে এ প্রজন্মের ‘মুক্তিযোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দেবে বিএনপি। নিহতদের দেবে ‘জাতীয় বীর’ এর মর্যাদা। আহতদের দেবে জাতীয় সম্মান। সবাইকে দেবে ক্ষতিপূরণ। করবে পুনর্বাসন।

আজ রোববার দুপুরে এক সংবাদ বিবৃতিতে বিএনপির যুগ্ম-মহাসচিব সালাউদ্দিন আহমেদ এ ঘোষণা দেন।

একই বিবৃতিতে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ তুলে তিনি বলেন, সময়ের পট পরিবর্তন হলে এর জন্য দায়ী ব্যক্তিদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ উপযুক্ত আদালতে বিচারের আওতায় আনা হবে।

এছাড়া বিবৃতিতে ‘জাতীয় ও আন্তর্জাতিকভাবে প্রত্যাখ্যাত অবৈধ সরকারের পতন সময়ের ব্যাপার মাত্র’ বলেও মন্তব্য করেন তিনি।

সরকার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে বিরোধী রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মূলের হাতিয়ারে পরিণত করা হয়েছে অভিযোগ করে বিবৃতিতে তিনি আরো বলেন, দেশের জনগণ এখন সরকারি শ্বেতসন্ত্রাসের করুণ শিকারে পরিণত হয়েছে।

কিন্তু সরকারকে স্মরণ করিয়ে দিতে চাই, গণতন্ত্র মুক্তির এই আন্দোলনে মানুষের ভোটের অধিকার, মৌলিক ও মানবাধিকার আদায়সহ জনগণের সকল ন্যায্য নাগরিক ও রাজনৈতিক অধিকার আদায়ের অপ্রতিরোধ্য গণআন্দোলন গণহত্যা, জুলুম-নির্যাতন ও গণগ্রেফতার করে স্তব্ধ করা যাবে না।

গণতন্ত্র মুক্তির দাবিতে চলমান অবরোধ-হরতাল কর্মসূচি অত্যন্ত শান্তিপূর্ণভাবে পালনের জন্য বিএনপি চেয়ারপার্সন ও ২০ দলীয় জোট নেতা খালেদা জিয়ার পক্ষে বিএনপি ও ২০ দলীয় জোটের সকল পর্যায়ের নেতা-কর্মীদের আহবান জানান তিনি।

নিখোঁজ অনেকে পদ্মায় শতাধিক যাত্রীসহ লঞ্চডুবি, নিহত ১৯

lonch22পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়া যাওয়ার পথে কার্গোর ধাক্কায় শতাধিক যাত্রা নিয়ে এমভি মোস্তফা নামের একটি লঞ্চ পদ্মায় ডুবে গেছে। রবিবার বেলা পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটেছে।

এ পর্যন্ত এ ঘটনায় ১৯ জনের  মৃত্যুর খবর পাওয়া গেছে। জীবিত উদ্ধার হয়েছে ৪৫ জন। এখনো নিখোঁজ রয়েছে অনেকে।

নিহতদরে মধ্যে –   তিনজন পুরুষ, তিনজন নারী ও একটি শিশু। এর মধ্যে উদ্ধারকৃত এক শিশুকে শিবালয় উপজেলা হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।  তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

উদ্ধার কাজ চালাচ্ছে রাজবাড়ী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও উদ্ধারকারী জাহাজ আইটি। দুপুরে পৌনে ৩ টার দিকে ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করেছেন উদ্ধারকারী জাহাজ রুস্তম।

পাটুরিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল মুকতাদির জানান, এমভি নারগিস নামে সারবাহী একটি কার্গো জাহাজের ধাক্কায় লঞ্চটি মাঝ পদ্মায় ডুবে যায়। যাত্রীদের উদ্ধারে নৌপুলিশের পাশাপাশি স্থানীয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে। ইতোমধ্যে ৪৫ যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর এমভি নারগিসকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

১৬ মিলিয়ন ইউরো মূল্যমানের বিনিয়োগে লামুডি

lamudiউদীয়মান বাজারের রিয়েল এস্টেট নেটওয়ার্ক লামুডি এশিয়া এবং ল্যাটিন আমেরিকায় তাদের ব্যবসায়িক কর্মকাণ্ডকে আরো বিস্তারের লক্ষ্যে ১৬ মিলিয়ন ইউরো (১৮ মিলিয়ন ইউএসডলার) মূল্যমানের বিনিয়োগ করেছে। লামুডি এই দুই অঞ্চলের তাদের ব্যবসায়িক কর্মকাণ্ডকে একত্র করে একটি সম্মিলিত কোম্পানি, লামুডি গ্লোবাল হিসেবে আত্মপ্রকাশ করার ফলে মাল্টি মিলিয়ন ডলার মূল্যমানের বিনিয়োগ লাভ করেছে।

তিনটি প্রতিষ্ঠান এই ব্যবসায় বিনিয়োগ করেছে: এশিয়া প্যাসিফিক ইন্টারনেট গ্রুপ যা রকেট ইন্টারনেট এবং ওরিডোর একটি যৌথ উদ্যোগ, হল্টজব্রিঙ্ক ভেঞ্চার যা দ্যা জার্মান পাবলিশিং গ্রুপের বিনিয়োগকারী অঙ্গপ্রতিষ্ঠান এবং বর্তমান বিনিয়োগকারী হচ্ছে টেঙ্গেলমান ভেঞ্চার যা আন্তর্জাতিক বহুমুখী খাতের খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান টেঙ্গেলমান গ্রুপের একটি অংশ।

লামুডির সহপ্রতিষ্ঠাতা কিয়ান মইনি বলেন, “লামুডির জন্মলগ্ন থেকে আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে উদীয়মান বাজারগুলোতে রিয়েল এস্টেটের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হয়ে ওঠা। দুই বছরেরও কম সময়ে আমরা বাড়ি-সন্ধানীদের জন্য একটি ব্যাপক অনলাইন ডাটাবেস তৈরি করেছি যা ফিলিপাইন হতে পেরু পর্যন্ত বিস্তৃত। এই উল্লেখযোগ্য বিনিয়োগ লামুডির ব্যবসায়িক কাঠামোর জন্য অত্যন্ত আস্থাজনক এবং এথেকে উদীয়মান বাজারগুলোতে অনলাইনে প্রপার্টি খোঁজার চাহিদার উপস্থিতি প্রমানিত হয়। এই বিনিয়োগের অর্থ আমরা ডেস্কটপ এবং মোবাইলে আমাদের পণ্যের আরো উন্নতির জন্য ব্যবহার করবো এবং পাশাপাশি এশিয়া ও ল্যাটিন আমেরিকায় আমাদের শীর্ষস্থান অর্জনেও এটি ভূমিকা রাখবে।”

জার্মান ইন্টারনেট প্ল্যাটফর্ম রকেট ইন্টারনেট হতে অক্টোবর ২০১৩ এ জন্ম নেয়া লামুডি একটি গ্লোবাল প্রপার্টি পোর্টাল যা বিশেষভাবে উদীয়মান বাজারগুলোতে কাজ করছে। বার্লিন ভিত্তিক এই কোম্পানি জন্মলগ্ন থেকে এখন পর্যন্ত এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার ৩২টি দেশে বিস্তার লাভ করেছে। বর্তমানে এশিয়া এবং ল্যাটিন আমেরিকায় লামুডিতে ৫৫০০০০টিরও বেশি প্রপার্টির বিজ্ঞাপন রয়েছে।

এপ্রিল ২০১৪ এ এশিয়ার ব্যবসায়িক কর্মকাণ্ডকে আরো ত্বরান্বিত করার জন্য টেঙ্গেলমান ভেঞ্চার এবং অন্যান্য অপ্রকাশিত বিনিয়োগকারীদের কাছে থেকে লামুডি পাঁচ মিলিয়ন ইউরো (সাত মিলিয়ন ইউএসডলার) মূল্যমানের বিনিয়োগ অর্জন করে। কোম্পানিটি বর্তমানে বাংলাদেশ এবং মায়ানমারের শীর্ষস্থানীয় প্রপার্টি প্ল্যাটফর্ম এবং ২০১৪ সালে তাদের পাকিস্তান, ফিলিপাইন, শ্রীলংকা এবং ইন্দোনেশিয়ার শাখাতেও উল্লেখযোগ্য বৃদ্ধি লক্ষ্য করা গেছে।

ল্যাটিন আমেরিকায় লামুডি মেক্সিকোর ওয়েবসাইটে গত বছরে বিজ্ঞাপনের সংখ্যা ছয় গুণ বৃদ্ধি পেয়েছে। এই পোর্টালটি ইতিমধ্যেই মনটেরী, তিজুয়ানা এবং কিউরেটারোর মতো বিভিন্ন শহরগুলোতে শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট ওয়েবসাইটের অবস্থান অর্জন করেছে। কলোম্বিয়ায় ২০০০০এরও বেশি বাড়ি-সন্ধানীরা প্রতিদিন Lamudi.com.co ভিজিট করে।

এদিকে ছয় মাসেরও কম সময়ে লামুডি পেরু আয়তনে দেশটির শীর্ষস্থানীয় প্রপার্টি পোর্টালের তুলনায় দুই-তৃতীয়াংশেরও বেশি বেড়েছে।

উদীয়মান বাজারগুলোতে মোবাইলে প্রপার্টি খোঁজার প্রতিনিয়ত বৃদ্ধি পাওয়া চাহিদা মেটাতে ২০১৪ সালে লামুডি তাদের অ্যানড্রয়েড এবং আইওএস অ্যাপ প্রকাশ করেছে। ব্যবসা শুরু করার প্রথম বছরেই কোম্পানিটি বেশকিছু উদ্ভাবনী প্রকল্প হাতে নিয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য হলো উদীয়মান বাজারগুলোর ভবিষ্যৎ নিয়ে তৈরি করা একটি গবেষণামূলক প্রতিবেদন।

সিরাজগঞ্জে যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষ,বাড়িতে আগ্নি সংযোগ

sirajganj mapসিরাজগঞ্জে যুবলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের জের ধরে দৈনিক সকালের খবর পত্রিকার সিরাজগঞ্জ প্রতিনিধি ও স্থানীয় ভিক্টোরিয়া হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আইয়ুব আলীর ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।

গুরুতর আহত অবস্থায় তাকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরে দুর্বৃত্তরা তার বাড়িতে অগ্নি সংযোগ করে। আহত সাংবাদিক ও প্রধান শিক্ষক আইয়ুব আলী সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ইসহাক আলীর ছোট ভাই।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, দলীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত তিন দিন ধরে জানপুর ও দত্তবাড়ি যুবলীগের দুই গ্রুপের মধ্যে থেমে থেমে সংঘর্ষ চলছিল।

এ ঘটনার জের ধরে রোববার সকালে উভয় গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় সাংবাদিক আইয়ুব আলীর বাড়িতে হামলা চালিয়ে তাকে পিটিয়ে আহত করা হয়। এলাকাবাসী তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এর কিছুক্ষণ পরে সন্ত্রাসীরা তার বাড়ি-ঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে বাড়ির দুটি ঘর, ঘরের আসবারপত্র ও একটি মটরসাইকেল পুড়ে গেছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, মোটরসাইকেলে আগুন দেয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

ভারতের বড় জয়

dewanমেলবোর্নের উইকেট বলে কথা। দক্ষিণ আফ্রিকার আগুন ঝরা পেস বোলিংয়ের বিপরীতে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনের লড়াই। ম্যাচকে ঘিরে চিত্রটা হয়তো এমনই কল্পনা করেছিলেন ক্রিকেটপ্রেমীরা।

কিন্তু বাস্তবে তেমন রোমাঞ্চের দেখা মিলেনি। তার পেছনে উইকেটের অবদান অনেক বড়। এমসিজির উইকেট রোববার ব্যাটিং সহায়ক রুপেই আর্বিভূত হয়েছে। যার ফলে ভারতের ব্যাটিং শৈলীর বিপরীতে ডেল স্টেইনদের গতি, সুইং, বাউন্সের প্রদর্শনী দেখা যায় নি। ব্যাটিং সহায়ক উইকেটে স্বাচ্ছন্দ্যেই খেলে গেছেন ভারতের ব্যাটসম্যানরা।

রানের চাপে কূল হারিয়ে ফেলা দক্ষিণ আফ্রিকা শেষ পর্যন্ত ১৩০ রানে হেরেছে ভারতের কাছে। বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম প্রোটিয়াদের হারালো ভারত। যা ধোনিবাহিনীকে এনে দিল টানা দ্বিতীয় জয়।

শেখর ধাওয়ানের সেঞ্চুরিতে ৭ উইকেটে ৩০৭ রান করে ভারত। জবাবে ৪০.২ ওভারে ১৭৭ রানে অলআউট হয়ে গেছে দক্ষিণ আফ্রিকা । শেখর ধাওয়ান ম্যাচ সেরা হন।

৩০৮ রানের টার্গেটটা অনাতিক্রম্য ছিল না দক্ষিণ আফ্রিকার জন্য। তবে এমন রান তাড়া করতে গেলে ইনিংসের গোড়া থেকে যেই শুরুটা প্রয়োজন তা পায়নি প্রোটিয়ারা। ১২ রানে শামির বলে কোহলিকে ক্যাচ দিয়েছেন কুইন্টন ডি কক। নির্ভরতার প্রতীক আমলাও (২২) ফিরে গেছেন দলীয় ৪০ রানে মোহিত শর্মার শিকার হয়ে। ডু প্লেসিস ও অধিনায়ক ডি ভিলিয়ার্সের জুটি কিছুটা আশার সঞ্চার করেছিল। ৬৮ রানেই এই জুটি বিচ্ছিন্ন হয় ডি ভিলিয়ার্স রান আউট হলে। তিনি ৩০ রান করেন।

ইনিংসের শুরু থেকেই সংগ্রাম করা ডু প্লেসিসকে থামান মোহিত শর্মা। তিনি ইনিংস সর্বোচ্চ ৫৫ রান করেন। জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচে ব্যাট হাতে ঝলক দেখিয়েছিলেন মিলার-ডুমিনি। রোববার দুজনই ব্যর্থ হয়েছেন দলের প্রয়োজনে ইনিংসের হাল ধরতে। মিলার ২২ রান করলেও ডুমিনি ৬ রানেই ফিরেছেন।

শেষদিকে ২৪ রানে শেষ পাঁচ উইকেট হারায় প্রোটিয়ারা। অশ্বিন, শামি, জাদেজারা মুহূর্তেই গুটিয়ে দেন দক্ষিণ আফ্রিকার ইনিংস। পারনেল ১৭ রানে অপরাজিত ছিলেন। ভারতের অশ্বিন ৩টি, মোহিত শর্মা-শামি ২টি করে উইকেট নেন।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে দলীয় ৯ রানে রোহিত শর্মার উইকেট হারায় ভারত। তিনি রান আউট হন। দ্বিতীয় উইকেটে কোহলি-ধাওয়ান ১২৭ রানের জুটি গড়েন। এই জুটিই বড় স্কোরের ভিত গড়ে দেয় ভারতকে। কোহলি ৪৬ রান করে ইমরান তাহিরের শিকার হলেও ধাওয়ান সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি পূর্ণ করেন।

তৃতীয় উইকেট জুটিতে আজিঙ্কা রাহানের সঙ্গেও ১২৫ রানের জুটি গড়েন ধাওয়ান। রাহানে ছিলেন আক্রমণাত্মক। শুরু থেকেই দ্রুত গতিতে রান তুলতে থাকেন তিনি। দলীয় ২৬১ রানে পারনেলের বাউন্সারে আমলার হাতে ক্যাচ দিয়ে ফিরেন ধাওয়ান। ১৪৬ বলে ১৬ চার ও ২ ছয়ে ক্যারিয়ার সেরা ১৩৬ রানের ইনিংস খেলেন তিনি।

এরপর শেষ দিকে দ্রুত রায়না, রাহানে ও জাদেজার উইকেট হারায় ভারত। রাহানে স্টেইনের বলে এলবির ফাঁদে পড়েন। ৬০ বলে ৭৯ রানের (৭ চার, ৩ ছয়) দুরন্ত ইনিংস খেলেন রাহানে। তবে অধিনায়ক ধোনির ১০ বলে ১৮ রানের ইনিংসে তিনশো পার হয় ভারত। দক্ষিণ আফ্রিকার মরনে মরকেল ২টি, স্টেইন, ইমরান তাহির ও পারনেল ১টি করে উইকেট পান।

নারী ও শিশু মৃত্যু হ্রাসে কোইকা-ইউনিসেফ বাংলাদেশ চুক্তি

unicef22মাতৃত্ব, নবজাতক এবং শিশু স্বাস্থ্য উন্নয়নের মাধ্যমে বাংলাদেশে নারী ও শিশুদের প্রতিরোধযোগ্য মৃত্যু হ্রাসের লক্ষ্যে কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (কোইকা) সঙ্গে ৬২ কোটি টাকার (৮০ লাখ ডলার) একটি অনুদান চুক্তি স্বাক্ষর করেছে ইউনিসেফ বাংলাদেশ।

রোববার ঢাকায় ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি এডওয়ার্ড বিগবেডারের সঙ্গে চুক্তিটি স্বাক্ষর করেন কোইকা বাংলাদেশের আবাসিক প্রতিনিধি কিম বক হী। রোববার ইউনিসেফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় ইউনিসেফ বাংলাদেশ এ অর্থের মাধ্যমে মাতৃমৃত্যু হ্রাস, নবজাতক ও ৫ বছরের কম বয়সী শিশু মৃত্যু হার হ্রাস এবং শিশুদের বৃদ্ধি ও বিকাশের উন্নতি সাধনে খুলনা ও টাঙ্গাইল জেলায় কাজ করবে। এতে গর্ভবতী নারীদের প্রসবপূর্ব, প্রসবকালীন ও প্রসব পরবর্তী যত্ন, নবজাতকের আবশ্যকীয় যত্ন এবং মায়েদের পুষ্টি উন্নয়নের বিষয় গুরুত্ব পাবে। দুই জেলার ৬৪ লাখ মানুষকে ৪ বছর পর্যন্ত স্বাস্থ্য সেবা দেওয়া হবে।
চুক্তিটি দক্ষিণ কোরিয়া ও বাংলাদেশের অংশীদারিত্ব আরও শক্তিশালী করবে মন্তব্য করেন কোইকার বাংলাদেশ প্রতিনিধি কিম বক হী। তিনি বলেন, ‘এ সাহায্য সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার ৪ ও ৫ নম্বর লক্ষ্য অর্জনে গতি সঞ্চার করবে।’
এর আগে খুলনা ও টাঙ্গাইলে কোইকা-ইউনিসেফের যৌথ স্বাস্থ্য সেবা কর্মসূচি (টিএমএনসি) সফল হওয়ায় এবারের কর্মসূচিও এ দুই জেলায় পরিচালিত হবে বলে জানান তিনি।
ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি এডওয়ার্ড বিগবেডার বলেন, ‘কোইকার উদার সহযোগিতায় বাংলাদেশে আমাদের স্বাস্থ্য ও পুষ্টি কর্মসূচিকে দৃঢ় করবো।’

 

সিলেটে ট্রেনে ককটেল নিক্ষেপ

train13সিলেট রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা আন্তঃনগর ট্রেন জয়ন্তিকা এক্সপ্রেসকে লক্ষ্য করে পাঁচটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। তবে ককটেলগুলো লক্ষ্যভ্রষ্ট হওয়ায় কেউ হতাহত হয়নি।

রোববার সকাল ১১টার দিকে সিলেট রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে আসার সময় স্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ককটেলগুলো লক্ষ্যভ্রষ্ট হয়ে ট্রেনের বাহিরে পড়ায় এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।

 

গোপন খবর জানে শুধু দু’জন

awমার্থা রুইজ এবং ব্রায়ান কালিনানের পরিচয় তারা বিখ্যাত কনসাল্টিং ফার্ম প্রাইস ওয়াটারহাউস কুপার্সের হিসাবরক্ষক৷ কিন্তু শুক্রবার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত শুধু তাদের কাছেই গচ্ছিত থাকবে এ বারের, চিত্রজগতের অন্যতম সেরা পুরস্কার, অস্কার বিজেতাদের নাম৷

এই দু’জনের দায়িত্ব হল অস্কার প্রদানকারী সংগঠন ‘অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস’ (অ্যাম্পাস) এর ৬১০০ সদস্যদের মোট ভোট গুনে দেখা৷ তাদের কর্মপদ্ধতি সম্পর্কে কালিনান বললেন, ‘গত তিন বছরে এই ভোট গণনায় বৈপ্লবিক পরিবর্তন এসেছে৷ এর আগে, টানা ৮৪ বছর কাগজেই ভোট হতো৷ এখন বেশির ভাগ সদস্যই অনলাইনে ভোট দেন৷ প্রত্যেককে পাসওয়ার্ড দেওয়া থাকে৷ অনলাইন হ্যাকিং এবং বিজেতাদের নাম ফাঁস হওয়া আটকাতে আমরা সমস্ত কিছুর প্রিন্টআউট নিয়ে নিই৷’

এই দু’জনকে সাহায্য করার জন্য পাঁচ-ছয় জনের একটি দল আছে৷ অস্কার পুরস্কারে ভোট ২৪টি বিভাগ আছে কিন্তু একটি বিভাগের সব ভোট কখনই একজনকে গুনতে দেওয়া হয় না৷ ভোটাভুটি শেষ হয়েছে বৃহস্পতিবার রাতে৷ শুক্রবার রাতের মধ্যে ফলাফল তৈরি৷বেশির ভাগ বিভাগ, যেমন শ্রেষ্ঠ অভিনেতা, শ্রেষ্ঠ অভিনেত্রী, শ্রেষ্ঠ গান বাছাইয়ের ক্ষেত্রে দেখা হয় কে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন৷ কিন্তু অন্তত ছ’বার এই বিভাগগুলিতে টাই হয়৷ শেষবার হয়, ২০১৩ সালে, শব্দ সম্পাদনার ক্ষেত্রে৷ এই সব ক্ষেত্রে, যুগ্মবিজয়ীদের প্রত্যেককেই আলাদা আলাদা অস্কার প্রদান করা হয়৷ শ্রেষ্ঠ ছবির ক্ষেত্রে নিয়ম একটু আলাদা৷ বিজেতাকে মোট ভোটের ৫০ শতাংশের একটি ভোট বেশি পেতে হয়৷ এ ক্ষেত্রে ভোটারদের নিজেদের পছন্দ অনুযায়ী মনোনীত আটটি ছবিকে ১, ২, ৩… এই ভাবে সাজাতে হয়৷ আগে প্রথম পছন্দের ভোট গোনা হয়৷ যদি দেখা যায় কোনও ছবিই ৫০ শতাংশের বেশি ভোট পায়নি, তখন সবচেয়ে কম ভোট পাওয়া ছবিটিকে বাদ দিয়ে, তার প্রাপ্ত ভোটগুলি বাকি সাতটি ছবির মধ্যে বন্টন করা হয়৷ এই ভাবেই শ্রেষ্ঠ ছবির ক্ষেত্রে ঐকমত্যে আসা সম্ভব হয়৷ প্রতিটি স্তরেই চরম গোপনীয়তা ও নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়৷

এর পর কালিনান ও রুইজ দু’জনেই ২৪ সেট করে বিভাগের নাম ছাপা খাম পান৷ সেই সঙ্গে পান ২৪টি কার্ড৷ তাতে বিজয়ীদের নাম হাতে লিখে খামে ঢুকিয়ে সিল করে দেন৷ বাড়তি সাবধানতা হিসাবে দুজনেই সব বিজেতাদের নাম মুখস্থ করে নেন৷ দুটি ব্রিফকেসে দু’সেট খাম ঢোকাবার পর সেগুলি সশস্ত্র রক্ষীদের সাহায্যে আনা হয় ডলবি থিয়েটারে৷

এবার সোমবার, বাংলাদেশ সময় ভোর পাঁচটায় শুধু পর্দা ওঠার অপেক্ষা৷ সেরা ছবির দৌড়ে রয়েছে আমেরিকান স্নাইপার, বার্ডম্যান, বয়হুড দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল৷ সেরা অভিনেত্রীর দৌড়ে আছেন রিজ উইদারস্পুন, রোজামন্ড পাইক, জুলিয়ান মুর প্রমুখ৷ সেরা পরিচালকের দৌড়ে রয়েছেন রিচার্ড লিঙ্কলেটার ও আলেজান্দ্রো ইনারিটু প্রমুখ

শাহরুখ খানের বউ হতে চেয়েছিলেন বাঁধন

badhonবিশ্বের আনাচকানাচে ছড়িয়েআছে ‘বলিউড বাদশাহ’ শাহরুখ খানের অগণিত ভক্ত। সাধারণ মানুষ থেকে শুরু করে এই তালিকায় রয়েছে তারকাদের নামও।

তেমনই একজন বাংলাদেশি অভিনয়শিল্পী বাঁধন। তিনি নিজেকে শুধুই ভক্ত হিসেবে মানতে নারাজ, স্বপ্ন দেখতেন শাহরুখ খানের বউ হওয়ার। সেই ছোটবেলা থেকে শাহরুখ খানকে নিজের মনের মধ্যে জায়গা দিয়েছেন বাঁধন। তারকাখ্যাতি পাওয়ার পরও শাহরুখের প্রতি বাঁধনের ভালোবাসা একবিন্দুও কমেনি।
বাঁধন বলেন, ‘আমি তখন একেবারেই ছোট। ‘‘ডর’’ ছবিটি দেখার পর শাহরুখ খানকে প্রথম ভালো লাগে। আর ‘‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’’ ছবিটি দেখার পর তো শাহরুখের প্রেমেই পড়ে যাই। সেই থেকে স্বপ্ন দেখার শুরু। তাও আবার যেনতেন স্বপ্ন নয়, সরাসরি বিয়ের স্বপ্ন। কোনোভাবেই শাহরুখ খানকে মন থেকে সরাতে পারতাম না।’

বাঁধন মজা করে এও বলেন, ‘শাহরুখ খানের স্ত্রী গৌরিকে আমি কখনোই মেনে নিতে পারিনি। তাঁকে একবিন্দুও সহ্য করতে পারি না। শাহরুখ আমার স্বপ্নের আঙিনায় সারাক্ষণ বিচরণ করেন।’