শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

চকরিয়ায় অস্ত্রসহ যুবক আটক

arrestকক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা বালুচর এলাকায় থেকে সাবেতুর জমির (২৮) নামে এক যুবককে অস্ত্র সহ আটক করেছে পুলিশ।

সোমবার বেলা ১২টায় এ অভিযান চালানো হয়। আটক জমির ওই এলাকার নুর আহমেদের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান আবুল হোসন জানান, চকরিয়া থানা পুলিশের একটি দল গোপনে সংবাদ পেয়ে ওই এলাকায় অভিযান চালায়। পরে তাকে দেশে তৈরি একটি বন্দুকসহ আটক করা হয়।

আটক যুবক হরতাল-অবরোধে নাশকতার প্রস্তুতি নিচ্ছিল বলে জানান ওসি।

‘উত্তরপাড়ার কথা বলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সম্মানহানি করেছেন প্রধানমন্ত্রী’

salahuddin8বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী উত্তরপাড়ার ক্ষমতা দখলের আশঙ্কা প্রকাশ করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সম্মানহানি করেছেন। প্রহসনের নির্বাচনের মাধ্যমে দখলকৃত অবৈধ ক্ষমতা হারানোর শঙ্কা ও আসন্ন নির্মম পরিণতির ভাবনার কথাই তাতে প্রকাশিত হয়েছে স্বাভাবিকভাবেই।

তিনি বলেন, “সংবিধানই শেষ কথা নয়, কোনো সংবিধানই অপরিবর্তনযোগ্য নয়, জনগণের অভিপ্রায় অনুযায়ী সংবিধান সংশোধন বর্তমান সময়ের দাবী। সংবিধানই শেষ কথা নয়,  জনগণের জন্যই সংবিধান, সংবিধানের জন্য জনগণ নয়।”

সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

সালাহ উদ্দিন আহমেদ বলেন,  “রাষ্ট্রীয় নৈরাজ্যের বিরুদ্ধে সাংবিধানিক ক্ষমতার বাইরে গণশক্তির ক্ষমতার ধারণা এদেশের জনগণ ১৯৬৯, ৭১ এবং ৯০’-এ প্রমাণ করেছে। রাষ্ট্রীয় শ্বেতসন্ত্রাস ও গণহত্যার বিরুদ্ধে আজ গণশক্তির বহুমাত্রিক উত্থান হয়েছে। সেই গণশক্তির প্রচণ্ড সুনামিতে আওয়ামী লীগের অবৈধ ক্ষমতার মসনদ ভেসে যাবে অচিরেই।”

তিনি বলেন, “১৯৯৫-৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার দাবি মেনে নিয়ে আমরা সংবিধান সংশোধন করেছিলাম। সেই দাবিতে আওয়ামী লীগ আন্দোলন করে জামায়াত-জাতীয় পার্টিকে সঙ্গে নিয়ে। আওয়ামী লীগ ক্ষমতা দখলের সুবিধার্থে সেই তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এবং সংবিধানের এক তৃতীয়াংশ অপরিবর্তনযোগ্য করে ভবিষ্যত সংসদের ক্ষমতা হরণ করা হয়েছে, যা সরাসরি বেআইনি। অতএব সেই সংবিধানের দোহাই দিয়ে ক্ষমতায় অধিষ্ঠিত থাকাও বেআইনি। কোনো সংবিধানই অপরিবর্তনযোগ্য নয়, জনগণের অভিপ্রায় অনুযায়ী সংবিধান সংশোধন বর্তমান সময়ের দাবি।”

সালাহ উদ্দিন আহমেদ বলেন, “প্রধানমন্ত্রী রোববার উত্তরপাড়ার ক্ষমতা দখলের আশঙ্কা প্রকাশ করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সম্মানহানি করেছেন। প্রহসনের নির্বাচনের মাধ্যমে দখলকৃত অবৈধ ক্ষমতা হারানোর শঙ্কা ও আসন্ন নির্মম পরিণতির ভাবনার কথাই তাতে প্রকাশিত হয়েছে স্বাভাবিকভাবেই। এদেশের জনগণ জানে-আওয়ামী লীগের পক্ষে তিনি ১৯৮২ সালে সামরিক সরকারকে স্বাগতম জানিয়েছিলেন। ১৯৮৬ সালে এরশাদের স্বৈরশাসনকে বৈধতা দেয়ার জন্য সংসদ নির্বাচনে অংশ নিয়ে ৭ম সংশোধনীর মাধ্যমে এরশাদের স্বৈরশাসনকে বৈধতা দেন। তিনিই ২০০৭ সালের মঈনুদ্দিন-ফখরুদ্দিনের ১/১১ এর মাধ্যমে অবৈধভাবে ক্ষমতা দখলকে স্বাগত জানিয়ে বলেছিলেন-তাদের লগি-বৈঠার নরহত্যার আন্দোলনের ফসল ছিল সেই সরকার এবং তাদের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়ে পুরোপুরি বৈধতা দেন। সেই মঈনুদ্দিন-ফখরুদ্দিনের সরকারের সকল কর্মকাণ্ডের বৈধতা দেয়ার প্রতিশ্রুতি দিয়ে আওয়ামী লীগ ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় অধিষ্ঠিত হলো। বলা বাহুল্য, তিনি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি বরং তাদের পুরস্কৃত করে প্রতিশ্রুতি রক্ষা করেছেন। সুতরাং কারা অসাংবিধানিক ও অগণতান্ত্রিক শক্তিকে বারবার আহবান করেছে, স্বাগত জানিয়েছে এবং বৈধতা দিয়েছে সেই ইতিহাস এদেশের জনগণ জানে।”

তিনি বলেন, “আমরা বলতে চাই-বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী, বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠাকারী দেশের একটি নিয়মতান্ত্রিক সর্ববৃহৎ রাজনৈতিক দল। অগণতান্ত্রিক কোনো পন্থাকে বিএনপি কখনো স্বীকৃতি দেয়নি। বরং আওয়ামী লীগের স্বৈরতান্ত্রিক, একনায়কতান্ত্রিক ও নৈরাজ্যকর মানসিকতা ও কর্মকান্ডের কারণেই অগণতান্ত্রিক শক্তির উদয় হয়েছে প্রতিবার। দেশ ও জাতির গর্ব সেনাবাহিনী তাদের সুনাম অক্ষুন্ন রেখে নিজেদের ওপর অর্পিত দায়িত্ব পালন করে আসছে। রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্র প্রহরী জাতীয় সেনাবাহিনীকে আমরা কখনোই বিতর্কে জড়াতে চাইনা।”

সালাহ উদ্দিন আহমেদ বলেন, “নিয়মতান্ত্রিক আন্দোলনের সকল দরজা বন্ধ করে, বাক ও ব্যক্তি স্বাধীনতা হরণ করে নাগরিক ও রাজনৈতিক অধিকার বাজেয়াপ্ত করে, গণমাধ্যমের কন্ঠরোধ ও নিয়ন্ত্রণ করে, বিচার ব্যবস্থা দলীয়করণ ও কুক্ষিগত করে শুধুমাত্র বন্দুকের নল ব্যবহার করে অবৈধ সরকার প্রকারান্তরে অগণতান্ত্রিক শক্তি ও উগ্রবাদকে উৎসাহিত করছে। যার পরিণামে গণতন্ত্রের যাত্রা ব্যাহত হলে তার দায় সরকারকেই নিতে হবে।”

তিনি বলেন, “গতকাল মিরপুর থানা পুলিশ মিরপুর ১০ নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতিকে থানায় ডেকে নিয়ে গুলি করে হত্যা করে ক্রসফায়ারের গল্প সাজিয়েছে। আরো তিন জনকে একইভাবে গুলি করে হত্যা করার পর গণপিটুনির কাহিনী সাজিয়েছে মিরপুর থানা পুলিশ। আমরা এ ধরণের ঘৃন্য নরহত্যার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। ”

বিএনপির এই নেতা বলেন, “গণপিটুনি, ছিনতাইকারী ইত্যাদি নাম দিয়ে মূলত বিচারবহির্ভুত হত্যার সংখ্যা কমানোর চেষ্টা করছে সরকারি বাহিনী। কিন্তু প্রত্যেকটি হত্যার হিসাব রাখা হচ্ছে এবং সময়ের পরিবর্তন হলেএর জন্য দায়ী ব্যক্তিদের উপযুক্ত আদালতে বিচারের আওতায় আনা হবে।

তিনি বলেন, রোববার কেরানীগঞ্জে র্যাবের হাতে ঢাকা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নুর হোসেন পেট্রবোমাসহ ধরা পড়লেও এ বিষয়ে সরকারের কোনো বক্তব্য নেই। ইতোপূর্বে দেশের বিভিন্ন জেলায় পেট্রলবোমা, আগ্নেয়াস্ত্র ও ককটেলসহ হাতে নাতে ঘটনাস্থল থেকে ধৃত আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগের অসংখ্য নেতা-কর্মীকে আটক করা হলেও তাদেরকে উপরের নির্দেশে ছেড়ে দেয়া হয়েছে। সরকারি পরিকল্পনায় পরিচালিত নাশকতার ষড়যন্ত্র এখন জনগণের সামনে দিবালোকের মতো পরিষ্কার। প্রধানমন্ত্রী র্যাব-পুলিশ-বিজিবিকে রক্ষীবাহিনী স্টাইলে গণহত্যার হুকুম দিয়ে তার দায়ভার নিজের কাঁধে নিলেও কেউই গণহত্যার বিচার থেকে রেহাই পাবে না।”

সালাহ উদ্দিন আহমেদ বলেন, “আজ প্রত্যেক ঘরে ঘরে গণতন্ত্রের মুক্তি আন্দোলন গড়ে উঠেছে। অবরুদ্ধ ও বিলুপ্তপ্রায় গণতন্ত্রের মুক্তির সংগ্রাম ভোটাধিকার, মৌলিক মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার সংগ্রামের বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত জনগণের ন্যায্য আন্দোলন অব্যাহত থাকবে।”

মিরপুরে থানায় ডেকে নিয়ে হত্যা করা হয়েছে: বিএনপি

salahuddin8মিরপুরে ‘গণপিটুনি’ ও ‘বন্দুকযুদ্ধে’ চারজন নিহতের ঘটনাকে ঘৃন্য নরহত্যা উল্লেখ করে এর তীব্র প্রতিবাদ ও নিন্দা  জানিয়েছে বিএনপি।

সোমবার এক বিবৃতিতে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ বলেছেন, পুলিশ মিরপুর ১০ নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতিকে থানায় ডেকে নিয়ে গুলি করে হত্যা করে ক্রসফায়ারের গল্প সাজিয়েছে।এ ছাড়া আরো তিনজনকে একইভাবে গুলি করে হত্যা করার পর গণপিটুনির কাহিনী সাজিয়েছে মিরপুর থানা পুলিশ।

বিবৃতিতে তিনি বলেন, ‘বন্দুকযুদ্ধ’, ‘গণপিটুনি’, ‘ছিনতাইকারী’ ইত্যাদি নাম দিয়ে মূলত: বিচারবহির্ভুত হত্যাকাণ্ডের সংখ্যা কমানোর চেষ্টা করছে সরকারী বাহিনী। কিন্তু প্রত্যেকটি হত্যাকাণ্ডের হিসাব রাখা হচ্ছে এবং সময়ের পরিবর্তন হলে প্রত্যেকটি হত্যাকাণ্ডের জন্য দায়ী ব্যক্তিদের উপযুক্ত আদালতে বিচারের আওতায় আনা হবে।

বিবৃতিতে তিনি বলেন, কেরানীগঞ্জে র্যা বের হাতে ঢাকা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নুর হোসেন পেট্রোল বোমাসহ ধরা পড়লেও এ বিষয়ে সরকারের কোনো বক্তব্য নেই। ইতোপূর্বে দেশের বিভিন্ন জেলায় পেট্রোল বোমা, আগ্নেয়াস্ত্র ও ককটেলসহ হাতে নাতে ঘটনাস্থল থেকে ধৃত আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগের অসংখ্য নেতা-কর্মীকে আটক করা হলেও তাদেরকে উপরের নির্দেশে ছেড়ে দেয়া হয়েছে।

তিনি বলেন,সরকারী পরিকল্পনায় পরিচালিত নাশকতার ষড়যন্ত্র এখন জনগণের সামনে দিবালোকের মতো পরিস্কার। প্রধানমন্ত্রী র্যা ব-পুলিশ-বিজিবিকে রক্ষীবাহিনী স্টাইলে গণহত্যার হুকুম দিয়ে তার দায়ভার নিজের কাঁধে নিলেও কেউই গণহত্যার বিচার থেকে রেহাই পাবেনা।

পাকিস্তানিকে সরিয়ে ঐশ্বরিয়ার কাছে সাইফ!

saifবচ্চন পরিবারের বধূ ঐশ্বরিয়া এবার হতে যাচ্ছেন পাতৌদির ছোট নবাব সাইফ আলি খানের স্ত্রী। তবে বাস্তবে নয়, পর্দায়। করন জোহর পরিচালিত ‘এ দিল হায় মুশকিল’ ছবিতে সাইফ এবং ঐশ্বরিয়া স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করবেন।

প্রথমে শোনা গিয়েছিল, সাবেক বিশ্বসুন্দরীর সঙ্গে অভিনয় করবেন পাকিস্তানের অভিনেতা ফাওয়াদ খান। কিন্তু পরে ঠিক হয়, ফাওয়াদ নন, সাইফই হতে যাচ্ছেন ঐশ্বরিয়ার স্বামী। তবে করন এখনও এই সম্পর্কে মুখ খুলতে নারাজ। ছবিতে আরও থাকছেন রণবীর কাপুর ও আনুশকা শর্মা।

আর ৪১ বছর বয়সী ঐশ্বরিয়া এখন ‘জাজবা’ ছবির কাজ নিয়ে ব্যস্ত।

মিরসরাইয়ে যুবদল নেতা গ্রেফতার

jipsonমিরসরাইয়ে যুবদল নেতা ইফতেখার মাহমুদ জিপসনকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।

রোববার রাত ১০ টার সময় উপজেলার ২ নম্বর হিঙ্গুলী ইউনিয়নের গণকছড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

জিপসন উপজেলার হিঙ্গুলী ইউনিয়ন যুবদলের সভাপতি, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকও মিরসরাই উপজেলা যুবদলের যুগ্ম আহ্বাবায়কের দায়িত্ব পালন করছেন।

তিনি উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের গণকছড়া গ্রামের শামসুল হুদার ছেলে।

জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) বিপুল চন্দ্র সরকারও উপ-পরিদর্শক মাইন উদ্দিন অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

জিপসনের বিরুদ্ধে চলতি হরতালও অবরোধে দায়ের করা চারটি মামলা রয়েছে বলে জানান তারা।

ইফতেখার মাহমুদ জিপসনকে গ্রেফতারের সত্যতা স্বীকার করেছেন জোরারগঞ্জ থানায় দায়িত্বরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুস সামাদ।

এদিকে তাকে গ্রেপ্তারের প্রতিবাদে মিরসরাইয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন সমর্থিত বিএনপি, যুবদল, ছাত্রদল নেতা-কর্মীরা।

ইফতেখার মাহমুদ জিপসনকে গ্রেফতারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি কাজী সালাহ উদ্দিন, সাধারণ সম্পাদক সোলায়মান মঞ্জু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী নিজাম উদ্দিন,  বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দিদারুল আলম মিয়াজী, উপজেলা যুবদলের আহ্বায়ক শাহীনুল ইসলাম স্বপন, হিঙ্গুলী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম প্রমুখ।

আবারো তিন দিনের রিমান্ডে রিজভী

rizvi19গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে ফের তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। সোমবার মোহাম্মদপুর থানার পুলিশ তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করলে ঢাকা মহানগর হাকিম মারুফ হোসেন শুনানি শেষে এ আদেশ দেন।

৩০ জানুয়ারি রাত পৌনে ৩টার দিকে রাজধানীর গুলশানের পার্ক রোডের একটি বাসা থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যদের হাতে আটক হন রিজভী।

মুক্তাগাছায় আগুনে পুড়ে মুক্তিযোদ্ধার মৃত্যু

moyman23মুক্তাগাছা (ময়মনসিংহ):মুক্তাগাছা উপজেলার ঝনকা গ্রামের বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুস সবুর (৬৫) নিজ ঘরে আগুনে পুড়ে মারা গেছেন।

রোববার রাত ১০টার দিকে ভয়াবহ েআগুন লাগলে ঘরের ভেতরে থাকা ওই মুক্তিযোদ্ধা পুড়ে মারা যান

আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থালে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনার আগেই তার বসত ঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় সাড়ে তিন লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে পরিবার ও পুলিশ প্রশাসন সূত্রে জানা যায়। কুপি বাতি থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানাগেছে।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার বাবুল মিয়া, থানার ওসি কামাল হোসেন,মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবুল কাসেম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নির্বাহী অফিসার বাবুল মিয়া জানান নিহত মুক্তিযোদ্ধার পরিবারের ক্ষতির পরিমান নির্ধারণ করে সরকারের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা দেয়া হবে।

এ সময় তিনি সরকারি তহবিল থেকে লাশ দাফনের জন্য আর্থিক সাহায্যও করেন।

ভারতীয় দম্পতির সম্পদ পাবে পোষা বানর

monky23পরিবারের অনুমতি ছাড়া বিয়ে করায় একঘরে হয়ে থাকা এক ভারতীয় দম্পতি তাদের সমুদয় সম্পদ পোষা বানরকে দিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ব্রজেশ শ্রীভাস্তব ও তার স্ত্রী শাবিস্তা বলেছেন, ২০০৫ সালে ৫০০ রুপিতে ‘চুনমুন’ কে কেনার আগে তারা ছিলেন একেবারেই একা।

চুনমুন তাদের আদরের বানরটির নাম। চুনমুনকে দুধ, ফল ও ঘরে তৈরি খাবার খাওয়ানো হয়। গ্রীষ্মে চুনমুন শীতাতপ নিয়ন্ত্রিত রুমে আর শীতে তার কক্ষ উষ্ণ করার জন্য থাকে রুম হিটার।

২০১০ সালে ধুমধাম করে চুনমুনের বিয়ে দেয়া হয় বিত্তি যাদব নামক আরেকটি মেয়ে বানরের সঙ্গে। এরপর থেকে চুনমুন দম্পতি ব্রজেশ দম্পতির সঙ্গেই বসবাস করতে থাকে। প্রতি বছর ঘটা করে পালিত হয় বানর দম্পতির বিয়েবার্ষিকী।

নিঃসন্তান এই দম্পতি বলেন, তারা বানরটিকে ছেলের মতো করেই বড় করেছেন।

ব্রজেশ শ্রীভাস্তব হিন্দু কিন্তু তার স্ত্রী মুসলিম। ভারতের বহু জায়গাতেই এ ধরনের বিয়ে নিয়ে বিতর্ক হয়ে থাকে। এ দম্পতির ক্ষেত্রেও তাই হয়েছে। বিয়ের পর নিজ পরিবারের দরজাও তাদের জন্য বন্ধ হয়ে যায়। চুনমুনকে কেনার আগে তারা কার্যত একঘরেই ছিলেন।

শাবিস্তা বলেন, সে ছিল শিশু। বয়স ছিল একমাসেরও কম। তার মা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছিলেন।

ব্রজেশ শ্রীভাস্তব বলেন, চুনমুনকে আনার পর থেকে তার ব্যবসা ও পরিবারের উন্নতি হতে থাকে। উত্তর প্রদেশের রায়বেরিলিতে ব্রজেশ দম্পতির বাড়িটির নামকরণ করা হয়েছে চুনমুনের নামেই।

একবার লোকজনকে কামড়ানোর পর চুনমুনকে নিয়ে চিকিৎসকের দ্বারস্থ হয়েছিলো ব্রজেশ দম্পতি। পরে অবশ্য তার দাত সমান করে দেয়া হয় যাতে সে কাউকে কামড় দিতে না পারে।

ভারতে সাধারণত অর্থ উপার্জনের জন্য অনেকে বানর রাখলেও পোষা প্রাণী হিসেবে বানর পালনের ঘটনা খুবই কম।

সুচারুভাবে কাজ সম্পন্ন করতে সচিবদের প্রধানমন্ত্রীর নির্দেশ

hasina2সুচারুভাবে সরকারি কর্মকান্ড সম্পন্ন করতে সচিবদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকালে সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এই নির্দেশ দেন।

এ সময় প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের উপস্থিতিতে ১০টি মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব, সচিব ও মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে নিজ নিজ মন্ত্রণালয় ও বিভাগের চলতি বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর করেন।

প্রধানমন্ত্রী সরকারের লক্ষ্য অর্জনে প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগের কর্মপরিকল্পনা বাস্তবায়নে সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের তাগিদ দিয়ে বলেন, বর্তমান সরকার জনগণের উন্নয়নে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, আমরা যে বাজেট প্রণয়ন করি, মানুষের উন্নয়নের জন্য যে কর্মসূচি গ্রহণ করি, যতো দ্রুত সম্ভব তা বাস্তবায়ন করতে হবে। কারণ মানুষের জন্যই তো আমাদের কাজ।

রাতে অস্ট্রেলিয়া যাচ্ছেন শফিউল

shofiul22আজ রাত ৯টায় অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে বিমানে উঠছেন পেসার শফিউল ইসলাম।

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে আল আমিন হোসেনকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়ার পর বাংলাদেশের বিশ্বকাপ দলে অংশ নিতে দেশ ছাড়ছেন শফিউল। এজন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিকট থেকে অনুমোদনও পাওয়া হয়ে গেছে বিসিবির।

এর আগে গত ১৯ ফেব্রুয়ারি রাতে ব্রিসবেনে টিম ম্যানেজম্যান্টকে না জানিয়ে নির্ধারিত সময় পর হোটেলে ফেরেন আল আমিন। অনাহুত এই শৃঙ্খলাভঙ্গের জন্য দল থেকে বহিস্কার করা হয় টাইগার পেসারকে।

প্রসঙ্গত, ২০১৫ বিশ্বকাপের জন্য বাংলাদেশের ১৫ জনের চূড়ান্ত স্কোয়াডের বাইরে শফিউল ইসলামকে স্টান্ডবাই ক্রিকেটার হিসেবে ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচকরা। ফলে আল আমিনের প্রস্থানে সুযোগ পাচ্ছেন শফিউল।