শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

অশ্রুসজল চোখে মাঠ ছাড়লেন চিগুম্বুরা

cigumbaraপাকিস্তান দল সম্পর্কে কোচ হোয়াটমোরের দেওয়া পরামর্শে বোলিংয়ে ভালোই করেছে জিম্বাবুয়ে। এলটন চিগুম্বুরার দল পাকিস্তানকে আটকে রেখেছে ২৩৫ রানে। কিন্তু অধিনায়ক চিগুম্বুরাকে এমন দিনে মাঠেই কাতরাতে হলো যন্ত্রণায়। ফিল্ডিংয়ের সময় মিসবাহ উল হকের একটি শট ঠেকাতে গিয়ে উরুর সন্ধিস্থলে আঘাত পান তিনি। পরে তীব্র ব্যথার কারণে অশ্রুসজল চোখে মাঠই ছাড়তে হয় চিগুম্বুরাকে।

রোববার ব্রিসবেনে পাকিস্তানের ব্যাটিংয়ের সময় ২৪তম ওভারে মিসবাহর শট যায় মিডঅফে। জোরালো শটটি ধরার জন্য পিছু ছোটেন চিগুম্বুরা। কিন্তু বল ধরার জন্য ডাইভ দেয়ার আগেই হোঁচট খেয়ে মাটিতে পড়ে যান তিনি। ব্যথায় কাতরানো চিগুম্বুরার কাছে এগিয়ে আসেন সতীর্থরা।

শেষ পর্যন্ত স্ট্রেচার আনা হলেও ফিজিও এবং স্টাফদের কাঁধে ভর করে খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়েন জিম্বাবুয়ে অধিনায়ক। এ সময় চিগুম্বুরার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে দেখা যায়।

আঘাত পেলেও দলের প্রয়োজনে ব্যাটিং করবেন হার্ডহিটার ব্যাটসম্যান চিগুম্বুরা। তিনি এক ওভার বোলিং করে ৭ রান দিয়েছিলেন। জিম্বাবুয়ের টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, ইনজুরির শেষ অবস্থা জানতে সোমবার তার উরুতে স্ক্যান করা হবে।

বাজে বোলিং-ফিল্ডিংকে দুষছেন মরগান

morgan1ওয়েলিংটন: বিশ্বকাপে র্দুভাগ্য পিছু ছাড়ছে না ইংল্যান্ডের। কখনো ব্যাটিং, কখনো বোলিং- ফিল্ডিং ঠিকমত হচ্ছে না ইংলিশদের। চার ম্যাচের তিনটি ম্যাচ হেরে ইংল্যান্ডের বিশ্বকাপের বিদায় ঘন্টা বাজল বলে। রোববার শ্রীলঙ্কার কাছে ৯ উইকেটের শোচনীয় হারের জন্য বাজে ফিল্ডিং, বোলিংকেই দায়ী করেছেন ইংল্যান্ড অধিনায়ক এউইন মরগান।

ম্যাচ শেষে মরগান বলেন, “আমরা অনেক বাজে বল করেছি। যখন আমরা একটা বাজে বল করছি, কয়েক ওভারের মধ্যে বা প্রতি ওভারে, তাহলে শাস্তি পাবেনই।” তিনি আরও বলেন, “আমরা অনেক সুযোগ তৈরি করেছি যেগুলো মিস করেছি। যেটা সবসময় হতাশাজনক। কারণ এটা অনুশীলনের সময় হচ্ছে না। কিন্তু আমরা যদি সামনের দিকে উন্নতি করতে চাই, আমাদের শুরুতেই উইকেট নিতে হবে এবং সুযোগগুলো কাজে লাগাতে হবে। এটা খুব স্বাভাবিক বিষয়। এটা আমাদের হাতের নাগালের বাইরে নয় বা হাজার মাইল দূরত্বে নয়।”

বাংলাদেশের বিরুদ্ধে পাওয়া ছন্দটা ধরে রেখেছে শ্রীলঙ্কা। ইংল্যান্ডকেও ৯ উইকেটে হারিয়েছে তারা রোববার। সেঞ্চুরি করেছেন লাহিরু থিরিমান্নে ও কুমার সাঙ্গাকারা। তাদের জোড়া সেঞ্চুরি উড়িয়ে দিয়েছে ইংল্যান্ডকে।

তারপরও ঘুরে দাঁড়ানো সম্ভব বলে মনে করেন ইংল্যান্ড অধিনায়ক মরগান। তিনি বলেন, “খেলোয়াড়দের উজ্জীবিত করা খুব কঠিন কাজ নয়। এটা বিশ্বকাপ। এখানে সবই শিশুর মতো, যেমনটা ক্রিসমাসে হয়। সবাই খেলতে চায়, জিততে চায়। শুধু সাধারণ জিনিসগুলো নিয়মিতভাবে ঠিকভাবে করতে হবে।”

চিলিতে কিশোরীর স্বেচ্ছামৃত্যুর আবেদন

valentinaচিলিতে ১৪ বছর বয়সী এক মেয়ে একটি ভিডিও পোস্টে স্বেচ্ছামৃত্যুর অনুমতি চেয়ে দেশটির প্রেসিডেন্টের কাছে আবেদন করেছে।

 

রোববার বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে,ভ্যালেন্টিনা মরেইরা নামের ওই কিশোরীর ভিডিওটি অনলাইনে দারুণ সাড়া ফেলেছে। সে ‘সিসটিক ফিব্রোসিস’ নামে নিরাময় অযোগ্য একটি জিনগত রোগে আক্রান্ত।
এ ভিডিওটি দেখার পর চিলির প্রেসিডেন্ট মিচেল ব্যাচলেট আর দেরি না করে অসুস্থ ভ্যালেন্টিনাকে দেখতে হাসপাতালে ছুটে যান।
ওই ভিডিওতে ভ্যালেন্টিনা বলছে, ‘আমি জরুরি ভিত্তিতে প্রেসিডেন্টের সঙ্গে কথা বলতে চাইছি, কেননা এ রোগ নিয়ে বেঁচে থাকতে থাকতে ক্লান্ত হয়ে গেছি আমি’।
মেয়েটি আরও বলেছে, তার বড় ভাই ছয় বছর বয়সে একই রোগে মারা গেছে, তাই সে জানে তার জন্যও একই পরিণতি অপেক্ষা করছে।
প্রেসিডেন্টের মুখপাত্র বলেছেন, ভ্যালেন্টিনার আবেদনে সাড়া না দিলেও যতদিন সে বেঁচে থাকবে ততদিন তার মানসিক চিকিৎসার খরচ দেবে সরকার।
চিলিতে স্বেচ্ছামৃত্যু আইনত নিষিদ্ধ। ভ্যালেন্টিনার এ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজার হাজার বার দেখার পর আইনটি নিয়ে আবারও জোর বিতর্ক শুরু হয়েছে।
 ভ্যালেন্টনার বাবা ফ্রেডি  বার্তা সংস্থা এপিকে বলেন, তার মেয়ের দাবিকে তিনি  সমর্থন করেন।যদিও এটা কঠিন সিদ্ধান্ত তারপরও আমি তার এই সিদ্ধান্তকে সম্মান জানাই।

দেশে জঙ্গি আছে প্রমাণ করতেই অভিজিৎ হত্যা: তোফায়েল

tofayelআওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী আন্তর্জাতিকভাবে জঙ্গি দমনে প্রসংশিত হয়েছেন। অথচ পরিকল্পিতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুক্তমনা লেখক অভিজিৎকে হত্যা করে খুনীরা প্রমাণ করতে চেয়েছে এদেশে এখনো জঙ্গি আছে। স্বাধীনতার পরও এই রকম বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিল অনেকেই। কিন্তু তারা টিকতে পারেনি। আশা করি বর্তমানের এই বিশৃঙ্খলাকারীরাও টিকতে পারবে না।

রোববার দুপুরে রাজধানীর সোনাগাঁও হোটেলে চীনের রাষ্ট্রদূত মা মিংকইয়ানকে সাম্যবাদী দলের পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা ছাত্র রজানীতি করেছি। তখন হরতালের আগে শ্লোগান দিতাম গাড়ি ঘোড়া চলবে না, দোকান পাট খুলবে না। অথচ এখন হরতালে গাড়ি চলে। বরং স্বাভাবিক দিনের তুলুনায় আরো বেশি।

তিনি আরো বলেন, কোথাও কোনো হরতাল হচ্ছে না। শুধু আন্তর্জাতিক বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমুর্তি নষ্ট করার জন্যই খালেদা জিয়া আজকের হরতাল দিচ্ছেন।

বাবার পক্ষে মিথ্যা হাজিরা দিতে এসে আটক ছেলে

arrestঢাকা সিএমএম আদালতে বাবার পক্ষে প্রক্সি (মিথ্যা হাজিরা) দিতে এসে ধরা পড়লেন দুই ছেলে। উত্তর খান থানার বিচারাধীন একটি মামলায় রনি আহমেদ ও রায়হান বাবার পক্ষে প্রক্সি (মিথ্যা হাজিরা) দিতে এসে ধরা পড়লেন।

রোববার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হকের আদালতে চাঞ্চল্যকর এ ঘটানটি ঘটে। এদিন এ মামলায় আদালতে সাক্ষ্যগ্রহণের সময় বাদী মো. কবির হোসেন আদালতের দৃষ্টি আকর্ষণ করে বলেন- ‘আসামির কাঠগড়ায় দাঁড়ানো মো. মঞ্জুর পরিবর্তে তার ছেলে রনি আহমেদ এবং আসামি আইনউদ্দিনের পরিবর্তে তার ছেলে রায়হান মিথ্যা হাজিরা দিয়ে যাচ্ছেন।’

বিচারক তাৎক্ষণিকভাবে আসামির কাঠগড়ায় দাঁড়ানো রনি এবং রায়হানকে জিজ্ঞাসাবাদ করলে তারা বিষয়টি স্বীকার করেন। এরপর বিচারক তাদেরকে আটকে রাখতে পুলিশকে নির্দেশ দেন। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

উল্লেখ্য, ২০১২ সালের ২২ এপ্রিল বিকেল সাড়ে পাঁচটায় বাদী কবির হোসেন তার পৈত্রিক সম্পত্তিতে নির্মাণ কাজ করার সময় আসামি মো. মঞ্জুর, আইনউদ্দিন, মো. হারুন, মো. শামীম, সিরাজ, সুরুজ মিয়াসহ আরো বেশ কয়েকজন বাধা দেন। সেই সঙ্গে নির্মাণ কাজে ভাঙচুর এবং বাদীকে ভয়ভীতি দেখান তারা। এ ঘটনায় ওইদিনই উত্তর খান থানায় একটি মামলা দায়ের করেন কবির হোসেন।

ঘটনার সত্যতা প্রমাণ হওয়ায় ওই বছরেরই ১৬ মে উত্তর খান থানার সহকারী পুলিশ পরিদর্শক শহীদুল ইসলাম আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। ২০১২ সালের ৭ আগস্ট আসামিদের বিরুদ্ধে আদালত অভিযোগ গঠন করেন। সেই মোতাবেক আদালতে হাজিরা দিতে এসেছিলেন আসামিরা।

খালেদার ডাকা হরতাল-অবরোধ অকার্যকর: অর্থমন্ত্রী

muhit28বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ডাকা হরতাল-অবরোধ ‘অকার্যকর’ হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

রোববার দুপুরে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) নবীন বরণ, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ এবং ‘ইন্টার ইউনিভার্সিট আইটি ফেয়ার ২০১৪’-এর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার ডাকা অনির্দিষ্টকালের হরতাল-অবরোধ এখন অকার্যকর। বাস্তবিক অর্থে এখন আর কেউ হরতাল-অবরোধ মানছেনা।’
তবে হরতাল-অবরোধ নিয়ে জনগণের মধ্যে সামান্য ভীতি কাজ করছে- এমন মন্তব্য করে তিনি বলেন, ‘হরতাল-অবরোধে অর্থনৈতিক এবং মানুষের মনে ভীতি ছাড়া আর কোনো প্রভাব পড়ছে না।’
পাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. আল-নকীব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, পাবিপ্রবি রিজেন্ট বোর্ড সদস্য এবং স্কয়ার টয়লেট্রিজ ও মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স, পাবনা জেলা পরিষদ প্রশাসক এম সাইদুল হক চুন্নু, পাবনার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোল্লা মাহমুদ হাসান, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ  প্রমুখ।
অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, ‘যারা সংলাপের নামে জঙ্গিদের সঙ্গে মিটমাটের কথা বলেন তারা পাকিস্তানের দালাল। তাদের সঙ্গে কোনো সংলাপ নয়।’
সাংস্কৃতিক সপ্তাহ উপলক্ষে রোববার পাবিপ্রবিতে উৎসবের আমেজ বিরাজ করছে। বর্ণিল সাঁজে সাজানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও প্রশাসনিক ভবন।

সংলাপ হবে না: খাদ্যমন্ত্রী

kamrul29খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিদেশিদের কথায় সন্ত্রাসীদের সঙ্গে কোনো সংলাপ বা সমঝোতা হবে না।

রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।
তবে মানুষ পোড়ানো বন্ধ হলে আলোচনা হতে পারে বলেও মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী।
কামরুল ইসলাম বলেন, ‘হরতাল অবরোধের নামে বিএনপি-জামায়াত সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে। যারা সুশীল সাজার চেষ্টা করছেন তারা নিরপেক্ষ নয়, নিরপেক্ষতার ভান করছেন। আড়ালে থেকে তারা সন্ত্রাসী তৎপরতা ও জঙ্গিবাদকে উসকানি দিচ্ছেন।’
খাদ্যমন্ত্রী আরো বলেন, ‘মান্না আর খোকার ষড়যন্ত্র বেরিয়ে এসেছে। অনেক ষড়যন্ত্রকারী এখন চুপ করে আছে। আরো অনেকের কথোপকথন বের হবে। তারপর স্পষ্ট হয়ে যাবে কীভাবে তারা ষড়যন্ত্র করছে।’
বিরোধী পক্ষের উদ্দেশে তিনি বলেন, ‘গণতান্ত্রিক ও রাজনৈতিক কর্মসূচিতে ফিরে এলে আপনাদের আমরা বাধা দেয়া হবে না। কিন্তু আগুন নিয়ে খেললে নিজেরাই আগুনে পুড়বেন।’
সংলাপ প্রসঙ্গে কামরুল ইসলাম বলেন, ‘বিদেশি বন্ধুরা যতই বলুক না কেন সন্ত্রাসীদের সঙ্গে কোনো আলোচনা বা সমঝোতা কিছুই হবে না।’
হরতাল-অবরোধের প্রতিবাদে ‘বাংলাদেশ মুক্তিযোদ্ধা মহাজোট’ এই সমাবেশের আয়োজন করে। সংগঠনের সভাপতি মনিরুল হক সমাবেশে সভাপতিত্ব করেন।

 

অভিজিতের মরদেহ ঢাকা মেডিকেলে দান

ovijitমুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায়ের মরদেহ ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের পাঠদানের কাজে দান করা হয়েছে। অভিজিতের শেষ ইচ্ছা অনুযায়ী রোববার দুপুরে তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে তার মরদেহে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানান।

অভিজিতের বাবা শিক্ষাবিদ অজয় রায় রোববার দুপুর একটা সাত মিনিটে আনুষ্ঠানিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এ্যানাটমি বিভাগের প্রধান অধ্যাপক শামীম আরার কাছে তার মরদেহ হস্তান্তর করেন। এ সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. মোহাম্মদ ইসমাইল খান উপস্থিত ছিলেন।

ঢামেক হাসপাতালের এ্যানাটমি বিভাগের প্রধান অধ্যাপক শামীম আরা জানান, মরদেহ গ্রহণের পর তিন মাস ফ্রিজআপ করে রাখা হবে। পরে শিক্ষার্থীরা গবেষণার কাজে ব্যবহার করতে পারবে।

সকালে ঢাকা মেডিকেল কলেজের মর্গ থেকে লাশবাহী একটি অ্যাম্বুলেন্সে করে অভিজিৎ রায়ের মরদেহ প্রথমে বুয়েটে নিয়ে যাওয়া হয়।

এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সকাল সাড়ে দশটা থেকে অভিজিৎ রায়ের মরদেহে শেষ শ্রদ্ধা জানায় ছাত্র, লেখক, শিক্ষক, সাংস্কৃতিক কর্মীসহ সর্বস্তরের মানুষ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধা নিবেদন শেষে তার মরদেহ মগবাজারে অজয় রায়ের বাসায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে দুপুর একটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এ সময় অভিজিতের বাবা শিক্ষাবিদ অজয় রায়সহ তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

বইমেলা থেকে ফেরার পথে বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে টিএসসির সামনে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে লেখক দম্পতি অভিজিৎ রায় ও রাফিদা আহমেদ বন্যাকে (৩০)।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ওই দিনই রাত ১০টা ২০ মিনিটে অভিজিৎ রায় মারা যান। গুরুতর আহত বন্যা চিকিৎসাধীন আছেন।

এ হত্যাকাণ্ডের ঘটনায় শুক্রবার সকালে অজ্ঞাতসংখ্যক আসামী শাহবাগ থানায় মামলা করেছেন তার বাবা শিক্ষাবিদ ড. অজয় রায়।

সবাই বাংলালিংকের বাম পকেটে

asif26জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ এখন বিভিন্ন বিষয় নিয়ে নিয়মিত লেখে চলছেন তার ফেসবুকে। তেমনি একটি লেখা তার ফেসবুক থেকে নিয়ে শেয়ার করা হলো বাংলামেইল পাঠকদের জন্য…

টিভি, পত্রিকা খুললেই দেখা যাচ্ছে গত দশ বছরে মোবাইল কোম্পানী বাংলালিংক এর সাফল্য গাঁথা । ব্যবহার করে ফেলেছে সাকিব আল হাসানকেও। এবার আমি বলছি তাদের সাড়ে সাত বছরের কুকর্মের কথা। বাংলাদেশের প্রায় সমস্ত শিল্পীদের গান তারা বিভিন্ন ভাবে ব্যবহার করেছে বিনা অনুমতিতে বেআইনী ভাবে। মাস শেষে প্রতি ওয়েলকাম টিউনের বিপরীতে বত্রিশ টাকা , প্রাথমিক ডাউন লোডের সময় কেটে নেয় প্রায় বিয়াল্লিশ টাকা।
বাংলাদেশের গীতিকার, সুরকার শিল্পীদের তুচ্ছ তাচ্ছিল্য করেই শত শত কোটি টাকা গিলে ফেলেছে বছরের পর বছর । তাদের প্রতিষ্ঠিত সিস্টার কনসার্ন মবিজোন। বাংলালিংক এর টাকা লোপাটের মাধ্যম এই মবিজোন। শুধু আমার গানই ব্যবহার করেছে ৭৬৮ টি। নানান প্যাকেজ দিয়ে তরুণ প্রজন্মের একটা অংশকে রাত জাগিয়ে রেখেছে। তৈরি করেছে একটি ঘুমন্ত প্রজন্ম । সারা দেশে অসংখ্য মোবাইল টাওয়ার তৈরি করে জনস্বাস্থ্যকে ফেলেছে হুমকির মুখে। এই মোবাইল টাওয়ারের অবস্থান থাকার কথা জনবসতির অন্তত তিনশো মিটার দূরে । কিন্তু শোভা পাচ্ছে বাড়ির ছাদে, যা পৃথিবীর কোথাও দেখা যায় না। গাছগাছালি মরে যাচ্ছে, শিশুর জন্ম হচ্ছে শারীরিক ত্রুটি নিয়ে। আরো অনেক কিছু। এজেন্ডাধারী পরিবেশবাদীরা নিশ্চুপ।

পত্রিকা, টেলিভিশনের বিজ্ঞাপনের নেশা, কোনদিন লিখবেনা, দেখবেনা। এরা সবাই বাংলালিংকের বাম পকেটে। নিজেই রেডি হও নতুন ভালো কিছু করার জন্য বাংলালিংক। দেখা হবে আদালতে খুব শিগগিরই। পকেটস্থ মিডিয়াও তোমাদের বাঁচাতে পারবেনা। বিদেশি বেনিয়ারা এখন রাষ্ট্র দখল করতে আসেনি। এসেছে অর্থনীতি ও জনস্বাস্থ্য খাওয়ার জন্যে ।

‘আদালতের আদেশ পৌঁছামাত্র খালেদাকে গ্রেফতার’

mojamমুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, আদালতের আদেশ পৌঁছামাত্র বেগম খালেদা জিয়াকে গ্রেফতার করা হবে। এ ক্ষেত্রে আইনের কোন বৈষম্য হবে না।

রোবাবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ‘মুক্তিযোদ্ধা পেশাজীবী জনতা ঐক্যমঞ্চ’ নামে নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
‘বেগম খালেদা জিয়াকে কেন গ্রেফতার করা হচ্ছে না, কবে তাকে গ্রেফতার করা হবে?’ এক সাংবাদিকের এমন এক প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধমন্ত্রী আরো বলেন, কেন তাকে এখনো গ্রেফতার করা হয়নি তা আমি সঠিকভাবে বলতে পারবো না। তবে আমার অনুমান শনিবার হওয়ায় আদালতের আদেশ এখনো থানায় পৌঁছায়নি। আদালতের আদেশ পৌঁছামাত্রই তাকে গ্রেফতার করা হবে।

তিনি আরো বলেন, খালেদা জিয়া ৬০ বার হাজিরার বদলে মাত্র চার বার হাজিরা দিয়েছেন। অন্য কোন নাগরিক হলে এ সুবিধা পেতেন না। আমরা আইনের শাসনে বিশ্বাসী। এবার আইনের কোন বৈষম্য হবে না।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস উসমান, পিকেএসএফ এর নির্বাহী পরিচালক ড. খলিকুজ্জামান, ঐক্যমঞ্চের আহবায়ক হেলাল মোর্শেদ খান প্রমুখ।