শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

বাসায় সুন্দরী গৃহকর্মী চাননা সৌদি বধূরা

saudi girlসৌদি আরবের নারীরা তাদের সংসারে গৃহপরিচারিকা হিসেবে দেখতে সুন্দর এমন নারীদের নিতে চাইছেন না।

সৌদি আরবের রিক্রুটিং এজেন্সিগুলো বলছে গৃহবধূরা এখন আগে থেকেই সম্ভাব্য গৃহপরিচারিকার ছবি দেখতে চাইছেন বিশেষ করে যারা মরক্কো ও চিলি থেকে আসছে।

দেশটির একটি সংবাদপত্রে প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে তারা সুন্দরী গৃহপরিচারিকা নিতে চাইছেন না এমন কয়েকজন নারীর সাথে কথা বলেছেন।

ওই গৃহকর্ত্রী নারীরা বলেছেন এসব দেশের সুন্দরী নারীদের তারা গৃহপরিচারিকা হিসেবে চাননা কারণ তাদের ধারণা সুন্দরী কর্মচারী পরিবারের মধ্যে সমস্যা সৃষ্টি করতে পারেন।

জেদ্দার একটি রিক্রুটিং কোম্পানির পরিচালক ইদ আবু ফাহাদ ওই সংবাদপত্রটিকে বলেন, কিছু স্ত্রী আমাদের সাথে যোগাযোগ করে বলেছেন যদি তাদের স্বামীরা মরক্কো বা চিলি থেকে গৃহপরিচারিকা চায় তাহলে ওইসব গৃহকর্মীদের পরিবারে গ্রহণের আগে তারা অবশ্যই দেখে নেবেন।

তাদের প্রধান শর্ত হলো গৃহকর্মী সুন্দরী হতে পারবে না।

সৌদি আরবে বিদেশী কর্মী নেয়া অনেক সময় ও অর্থের বিষয়। ভিসা ও অন্যান্য নিয়মমতো প্রক্রিয়া শেষ করতে প্রায় ছয় মাস লেগে যায়।

বাইশ হাজার রিয়ালের মতো লাগে চিলি থেকে কর্মী আনার ক্ষেত্রে। উপসাগরীয় অঞ্চলের বিদেশী গৃহকর্মীর অধিকারের বিষয়টি একটি বড় ইস্যু।

আরব নিউজ বলেছে সেখানে অন্য দেশ থেকে যাওয়া গৃহপরিচারিকা ও গাড়ির চালকদের মূল নিয়োগকর্তার কাছ থেকে পালিয়ে যাওয়ার প্রবণতা রয়েছে।

কয়েকটি দেশ সৌদি আরবে নারী কর্মীদের সাথে আচরণের বিষয়ে নানা অভিযোগ তুলছে।

ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি তার দেশ থেকে নারী কর্মী পাঠানো বন্ধের পরিকল্পনার কথা জানিয়েছেন।- বিবিসি

এনার্জি ড্রিংকস ভয়ঙ্কর রোগের বাহক

amuuuশিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন এনার্জি ড্রিংস ভয়ঙ্কর রোগের বাহক। এতে মাদক ও যৌন উত্তেজক বিভিন্ন উপাদান রয়েছে।

মঙ্গলবার দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনে এম, আবদুল লতিফের টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে সংসদকে এ তথ্য জানান তিনি।

শিল্পমন্ত্রী বলেন, বাজারে প্রচলিত এনার্জি ড্রিংকসের কোন বাংলাদেশ মান (বিডিএস) নেই। এমনকি বিএসটিআই থেকে পণ্যের অনুকূলে গুণগত মান সনদ গ্রহণের জন্য সরকার কর্তৃক নির্ধারিত ১৫৫টি পণ্যের আওতার মধ্যেও এটি নেই।

এনার্জি ড্রিংকস পণ্যটি সফট ড্রিংকস পণ্যের শ্রেণিভুক্ত নয়- এ দাবি করে তিনি আরো বলেন, এ পণ্যটিতে উচ্চ মাত্রায় ক্যাফেইন ছাড়াও বিভিন্ন কেমিক্যাল থাকে। বিএসটিআই থেকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

পঞ্চগড়ে বিআরটিসি বাস ও ট্রাকে পেট্রল ঢেলে আগুন

brtc fireপঞ্চগড়ের বোদা উপজেলার বগদুলঝুলা বাজার এলাকায় পার্কিং করা বিআরটিসির একটি বাস ও একটি ট্রাকে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ৪ জন ‍আহত হয়েছেন।

আহতরা হলেন, ট্রাক চালক সুমন, ট্রাকের মালিক শওকত আলী, বাস চালক আল আমিন ও হেলপার লালন।

বুধবার ভোর রাতে উপজেলার বড়শশী ইউনিয়নের বগদুলঝুলা বাজারে এ ঘটনা ঘটে।

অপ্রীতিকর প্রীতি

priti4প্রাক্তন প্রেমিক নেস ওযাদিযার বিরুদ্ধে তোলা প্রীতির অভিযোগ যে মোটেও প্রীতিকর ছিল না, তার প্রমাণ মিলছে প্রায় এক বছর পরেও৷ সম্প্র্তি এ বিষয়ে মুখ খুলেছেন নেসের মা মৌরিন ওয়াদিয়া৷

২০১৪-র জুনে প্রাক্তন প্রেমিক নেসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনেন অভিনেত্রী প্রীতি জিন্টা৷ সম্প্রতি এক বিউটি কনটেস্টের উদ্বোধন করতে এসে এ ব্যাপারে কথা প্রতিক্রিয়া জানান নেসেম মা৷ বলেন, প্রীতি যা করেছেন তা বলার মতো নয়৷ এতে তাদের সকলেরই যে খারাপ রুচির পরিচয়ই সামনে এসেছে৷ যেহেতু বিষয়টি এখনও বিচারাধীন তাই এ নিয়ে বেশি আর কোনো মন্তব্য করতে চাননি তিনি৷

প্রায় বছর পাঁচেক সম্পর্ক ছিল প্রীতি-নেসের৷ ক্রমশ তা খারাপ জায়গায় যায়৷ দু’জনে মিলে তারা আইপিএলে কিং ইলেভেন পঞ্জাব ফ্র্যাঞ্চাইজির মালিকও ছিলেন৷ ব্রেক আপের পরেও তা বজায় থাকে৷ ২০১৪-এর ৩০ মে ওয়াংখেড়ে স্টেডিয়ামে এক ম্যাচ চলাকালীন নেসের সঙ্গে ঝামেলা হয় বলে জানা যায়৷ তারপরেই নেসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনেন প্রীতি৷ এরপর মাস আষ্টেক কেটে গেছে৷ কিন্তু প্রীতি যে এখনও কতটা অপ্রীতিকর  তা প্রমাণ হলো নেসের মায়ের কথাতেই৷

‘জিহাদিদের যৌন আবেদনে’ আকৃষ্ট ব্রিটিশ মেয়েরা

zihadi4অল্পবয়েসী ব্রিটিশ মুসলিম তরুণীরা কেন জিহাদিদের সাথে যোগ দেবার জন্য সিরিয়ায় যাচ্ছে?

একজন তরুণী বিবিসির নিউজনাইটকে বলেছেন, ইউটিউবে প্রচারণামূলক ভিডিওতে দেখা ‘জিহাদিদের যৌন আবেদন’ তাদের উগ্রপন্থায় আকৃষ্ট হবার পেছনে একটা বড় কারণ।

গত কয়েক মাসে বেশ কিছু ব্রিটিশ তরুণী জিহাদিদের সাথে যোগ দেবার জন্য তুরস্ক হয়ে সিরিয়ায় গেছে। সবশেষ দুজন বাংলাদেশী-বংশোদ্ভূত স্কুলছাত্রীসহ পূর্ব লন্ডনের তিন তরুণীর সিরিয়ায় চলে যাবার খবর ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

কেন এই তরুণীরা উগ্রপন্থার প্রতি আকৃষ্ট হচ্ছে? এই প্রশ্নের জবাব দিতে বিবিসির সাথে কথা বলেছেন আয়েশা নামের মধ্য ইংল্যান্ডের বাসিন্দা একজন ব্রিটিশ তরুণী যিনি নিজেও কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ইসলামী উগ্রপন্থার প্রতি আকৃষ্ট হয়েছিলেন।

বিবিসির সংবাদদাতা বলছেন, ইসলামিক স্টেট তাদের যোদ্ধাদের শারীরিক আকর্ষণকে তরুণী মেয়েদের আকৃষ্ট করার জন্যবিজ্ঞাপন হিসেবে ব্যবহার করতে অনাগ্রহী নয়।

আয়েশা নিউজনাইটকে বলছেন, তার যখন বয়েস ১৬-১৭ তখন তিনি ইসলামিক স্টেট নয়, বরং তার পূর্বসূরী আল-কায়েদা বা আল-শাবারের ভিডিও দেখতেন এবং সেগুলোকে তার খুবই ‘আকর্ষণীয়’ এবং ‘গ্ল্যামারাস’ বলে মনে হতো।

“আমার মনে হতো, আমি তো এমন একজনকে পেতে পারি যে আমার নিজ ধর্মের – কিন্তু আবার ভিনদেশী – ব্যাপারটা খুবই উত্তেজনাকর। যাকে বলা যায়, অজানার আকর্ষণ।”

“তার পর ফেসবুকে হয়তো এমন একজন লোকের ছবি দেখলাম যে শহীদ হয়েছে, দেখে আমার মনে হতো – হায়, এই লোকটিকেই তো আমি অন্য একটি ভিডিওতে দেখেছি – আর এখন সে মারা গেছে!”

আয়েশা বলেন, তখন এমন অনুভূতি হতো যে ‘মারা যাবার আগেই এমন একজন লোককে পেতে হবে’।

“মনে হতো, তাহলে তিনি মারা যাবার পর তার সাথে বেহেশতে দেখা হবে” – বলেন তিনি।

তিনি আরো বলেন, ব্রিটেনে ইসলামী নেতারা তাদের বক্তৃতায় এই দেশকে বিধর্মী, শত্রু, এবং মুসলিম-হত্যাকারী রাষ্ট্র হিসেবে তুলে ধরেন। “বলা হয় এই রাষ্ট্র ও পুলিশকে বিশ্বাস না করতে এবং সরকারি স্কুলে ছেলেমেয়েদের না পাঠিয়ে ইসলামী স্কুলে পাঠাতে। সালাফি ও ওয়াহাবীরা মনে করে যে ব্রিটেন একদিন শরিয়া রাষ্ট্র হবে। তারা অমুসলিম ব্রিটিশ মেয়েদের নিয়ে বিদ্রুপ করে।”

তবে আয়েশা বলেন, “আমি যে ধর্মীয় গোষ্ঠীর সদস্য ছিলাম, তারা ধর্মের সীমার ভেতরে নারীপুরুষের সাম্য উৎসাহিত করতে চাইলেও – কোন কোন ক্ষেত্রে তারা যে নারীদের প্রতি সুবিচার করতে পারছে না এটা আমি দেখতে পেতাম। তা ছাড়া আরেকটি ব্যাপার ছিল যে অমুসলিমদের হত্যা করতে হবে। প্রধানত এ দুটি জিনিসই আমাকে এই পন্থা থেকে সরিয়ে নিয়ে আসে।”

আয়েশা আরো বলেন, ‘জিহাদি জন’ বলে পরিচিত মোহামেদ এমওয়াজিকেও তার পুরোনো বন্ধুরা একজন আদর্শ হিসেবে দেখে বলেই তিনি মনে করেন।

যে মেয়ের বিয়ের বিজ্ঞাপন এখন ‘ভাইরাল’

pillaস্বয়ংবর সভা, উইথ আ ডিফারেন্স! বিয়ের পাত্র নিজেই বাছবেন বলে ঠিক করেছেন ভারতের তেইশের সুন্দরী ইন্দুজা পিল্লাই। তার জন্য অনলাইনে শর্তাবলী পোস্ট করার পাশাপাশি নিজের সিভি-ও প্রকাশ করলেন তিনি।

এমন পাত্রী সচরাচর চোখে পড়ে না। বেঙ্গালুরুতে এক সফ্টওয়্যার সংস্থায় কর্মরত ইন্দুজার জন্য পাত্র খুঁজতে গিয়ে বিবাহ সংক্রান্ত ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়েছিলেন পিল্লাই দম্পতি। কিন্তু তা দেখে পছন্দ হয়নি মেয়ের। তার বক্তব্য, বিজ্ঞাপনের বয়ান পড়ে মনে হচ্ছে পাত্রী যেকোনো শর্তে যত তাড়তাড়ি সম্ভব বিয়ের পিঁড়িতে বসার জন্য ব্যাকুল। অপছন্দের বয়ান বাতিল করে নিজেই নয়া বিজ্ঞাপন লিখলেন কন্যা।

নতুন বিজ্ঞাপনে নিজের সম্পর্কে বিস্তারিত বিবরণ দিয়েছেন ইন্দুজা। দৈর্ঘ্য, ওজন, গায়ের রংয়ের সঙ্গে নিজের শিক্ষাগত যোগ্যতা, পেশাদারি যোগ্যতা এবং শখ-আহ্লাদের কথাও জানিয়েছেন তিনি। এছাড়া উৎসাহী পাত্রদের নিজের খামতির কথাও জানিয়েছেন অকপটে। পরিশেষ জানিয়েছেন, কেতাবি অর্থে সৎপাত্রী তিনি মোটেই নন তবে জীবনের প্রতি একশো শতাংশ প্রতিশ্রুতিবদ্ধ।

নিজের পছন্দের পুরুষের বিবরণ দিতেও কসুর করেননি ইন্দুজা। জানিয়েছেন, তার স্বপ্নের পুরুষের গালে দাড়ি থাকা বাঞ্ছনীয়। এছাড়া বিশ্বের নানা জায়গায় ঘুরে বেড়ানোর ইচ্ছে থাকাটাও জরুরি। তিনি যে পেশায় নিযুক্ত তাতে রোজগারের পাশাপাশি কর্মপ্রেম থাকতে হবে। বাবা-মায়ের সঙ্গে সেই পুরুষের সুসম্পর্ক থাকলেও পরিবার-অন্ত-প্রাণ, এমন কোনো শর্ত নেই। মানুষটির কণ্ঠস্বর দৃপ্ত এবং আকর্ষণীয় বাচনভঙ্গি থাকতে হবে বলেও দাবি ইন্দুজার। সব শেষে তিনি জানিয়েছেন, সন্তান পছন্দ করেন না- এমন পুরুষের প্রতি তার পক্ষপাত থাকবে।

মেয়ের এই সমস্ত দাবি প্রথমে মেনে নিতে চাননি বাবা-মা। তবে সময়ের সঙ্গে সঙ্গে মানতে বাধ্য হয়েছেন। এমনকি ইদানীং নাকি তারিফও করছেন। মজার কথা, ইন্দুজার শর্ত মেনে এর মধ্যেই বিয়ের বহু আবেদন জমা পড়েছে। একই সঙ্গে তার সাহসী ও ব্যতিক্রমী পদক্ষেপ সমর্থন করেছে অনেক নারী। আর অভিনব বিজ্ঞাপনের দৌলতে ‘ভাইরাল’ হয়ে গিয়েছে সংশ্লিষ্ট ওয়েবসাইট।

সবার চোখ খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের দিকে

karjaloy2বিএনপি চেয়ারপরসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের দিকে সবার দৃষ্টি।কার্যালয়ের সামনে নিরাপত্তাব্যবস্থা বিগত কয়েক দিনের মতো শিথিল। সকাল থেকেই এলাকাটি বিপুল সংখ্যক সংবাদকর্মীর উপস্থিতিতে সরব।

আজ জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিচারিক আদালতে শুনানির দিন ধার্য রয়েছে। এ দুটি মামলায় এর আগের তারিখে হাজির না হওয়ায় গত ২৫ ফেব্রুয়ারি খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকার বিশেষ জজ আদালত-৩।

খালেদা জিয়া আজ আদালতে যাবেন কি যাবেন না, তাকে গ্রেফতার করা হবে কি না-এ নিয়ে রাজনীতিবিদসহ সাধারণ মানুষের মধ্যে এক ধরনের কৌতূহল তৈরি হয়েছে। এ কারণেই আজ সবার চোখ আদালত ও গুলশান কার্যালয়ের দিকে।

কার্যালয়ের সামনে পুলিশের কয়েকজন কনস্টেবলকে খোশ-গল্প ও পায়চারী করে নিরস সময় কাটাতে দেখা গেছে।
কার্যালয়ের সামনের ৮৬ নম্বর সড়ক দিয়ে মানুষজন স্বাভাবিকভাবে চলাচল করছেন। তবে পথচারী ও আশপাশের মানুষের মধ্যে এই কার্যালয় ঘিরে একধরনের কৌতূহল রয়েছে। উৎসুক চোখে অনেকেই পরিস্থিত বোঝার চেষ্টা করছেন।

ভেতরে নিরবতা থাকলেও কার্যালয়ের সামনে রয়েছেন বিভিন্ন গণমাধ্যমের বিপুল সংখ্যক কর্মী। তাদের সক্রিয় উপস্থিতিতে এলাকাটি সরব।

সরকার পর্যাপ্ত নিরাপত্তাসহ নিজ কার্যালয়ে ফিরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করলে খালেদা জিয়া আজ আদালতে যেতে পারেন বলে জানিয়েছেন তার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রগুলো বলছে, খালেদা জিয়াকে গ্রেফতারের ব্যাপারে সরকারের উচ্চপর্যায় থেকে তারা কোনো সবুজ সংকেত পায়নি। খালেদা জিয়ার বাসায় তল্লাশি বা তাকে গ্রেফতারের ব্যাপারে কোনো নির্দেশনা আসেনি। এ ব্যাপারে পুলিশের কোনো প্রস্তুতিও নেই।

নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানের মিছিলে ককটেল হামলার মামলায় খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে তল্লাশির জন্য আদালত থেকে পুলিশ অনুমতি পেলেও কবে-কখন তল্লাশি করা হবে, সেটাও কর্মকর্তারা নিশ্চিত করছেন না।

এ অবস্থায় খালেদা জিয়া আজ আদালতে যাবেন কি না, এ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

খালেদা জিয়া দুই মাস ধরে তার কার্যালয়ে অবস্থান করছেন। বিএনপির দাবি, তাকে ‘অবরুদ্ধ’ করে রাখা হয়েছে। শুরুতে নেতা-কর্মীদের ওই বাড়িতে ঢুকতে দেওয়া হলেও ২ ফেব্রুয়ারি থেকে সেখানে প্রবেশে কড়াকড়ি আরোপ করেছে পুলিশ।

গ্রেফতারের ভয়ে এখন আর নেতা-কর্মীরা সেখানে যাচ্ছেন না।

খালেদা জিয়ার গ্রেফতারি পরোয়ানা স্থগিত চেয়ে গতকাল হাইকোর্টে সম্পূরক আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন তার আরেক আইনজীবী ও বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন।

আনুশকায় ‘উত্তেজিত’ বিরাটের অশ্রাব্য গালিগালাজ

koyli4বান্ধবীকে জড়িয়ে সংবাদ মাধ্যমে কেচ্ছায় মেজাজ হারালেন বিরাট কোহলি। আর তার জেরে সাংবাদিককে গালাগালির তোড়ে ভাসিয়ে দিলেন ভারতের রান মেশিন। কিন্তু গোটা ব্যাপারটি ভ্রান্ত অনুমানের উপর ভিত্তি করে।

আগামী শুক্রবার গ্রুপ লিগের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে ধোনি ব্রিগেড। তার আগে পার্থে অনুশীলনে ব্যস্ত ছিল দল। মঙ্গলবার অনুশীলন সেরে ড্রেসিংরুমে ফেরার পথে এক ভারতীয় সাংবাদিকের মুখোমুখি পড়ে যান বিরাট। আচমকা ওই সাংবাদিককে অশ্রাব্য গালিগালাজ করতে শুরু করেন দেশের জনপ্রিয় ব্যাটসম্যান। ঘটনায় হকচকিয়ে যান ভারতীয় দলের অন্য সদস্যরা। হতভম্ব ওই সাংবাদিকও।

কী কারণে কোহলি হঠাৎ মেজাজ হারালেন, তা তখনই জানা যায়নি। পরে জানা যায়, ভারতের এক সংবাদপত্রে বান্ধবী আনুশকা শর্মাকে নিয়ে তার সম্পর্কে রসালো রিপোর্ট প্রকাশিত হয়েছে। বিরাটের ধারনা হয়, তা ওই সাংবাদিকেরই কীর্তি। সেই কারণে মাঠ ছেড়ে বেরোনোর সময় তাকে সামনে পেয়ে গালাগালির বন্যা।

কিন্তু এর পরই জানা যায়, ওই নিবন্ধটি সেই সাংবাদিক আদৌ লেখেননি। কুকর্ম করার সময় মুখোমুখি দাঁড়ালেও ভুল স্বীকার করতে সাংবাদিকের সামনে উপস্থিত হননি কোহলি। পরে অন্য এক সাংবাদিকের মাধ্যমে ক্ষমা চেয়েই তাই ক্ষান্ত থেকেছেন তারকা ক্রিকেটার। তবে সংবাদ মাধ্যমের সঙ্গে দুর্ব্যবহার করার জন্য টিম ডিরেক্টর রবি শাস্ত্রীর কাছে মৃদু বকুনি খেয়েছেন দেশের ভবিষ্যত্ ক্রিকেট ক্যাপ্টেন।

শাহজালালে সাড়ে নয় কোটি টাকার সোনা উদ্ধার

goldরাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় সাড়ে নয় কোটি টাকার স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক কর্তৃপক্ষ। মঙ্গলবার রাত পৌনে এগারোটার দিকে রিজেন্ট এয়ারলাইনসের একটি বিমান থেকে স্বর্ণগুলো উদ্ধার করা হয়।

ঢাকা কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার কাজী মুহাম্মদ জিয়াউদ্দিন বলেন,  রাত নয়টার দিকে রিজেন্ট এয়ারওয়েজের ওই বিমানটি সিঙ্গাপুর থেকে ঢাকায় আসে। এরপর বিমানটিতে তল্লাশি চালিয়ে টয়লেটের কমোডের ওপরের অংশ থেকে স্বর্ণগুলো উদ্ধার করা হয়। তিনি জানান, উদ্ধারকৃত স্বর্ণের পরিমাণ প্রায় ১৯ কেজি, দাম আনুমানিক সাড়ে নয় কোটি টাকা।

ঢাকা কাস্টমস হাইসের সহকারী কমিশনার ফরিদ আল মামুনের নেতৃত্বে একটি দল স্বর্ণগুলো উদ্ধার করে। তিনি বলেন, কালো কাপড়ের ওপর স্কচটেপ দিয়ে পেঁচিয়ে স্কেলের মতো করে বেধে আটটি ভাগে স্বর্ণগুলো আনা হয়। প্রতিটিতে ২০টি করে মোট ১৬০টি বার ছিল। ফরিদ আল মামুন জানান, জড়িতদের আটক করা যায়নি, এ ঘটনায় বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

ব্যর্থ রাষ্ট্র বানানোর ষড়যন্ত্রে খালেদা: কৃষিমন্ত্রী

motiyaরাষ্ট্রপতির ভাষণে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে আজ কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, “খালেদা জিয়া সর্বোচ্চ শক্তি দিয়ে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র করছেন। খালেদা জিয়া ও তার নেতৃত্বে ২০ দল দেশ, স্বাধীনতা, মানবতা ও গণমানুষের শত্রু।”

মতিয়া চৌধুরী বলেন, “বাংলাদেশ যখন উন্নয়নের সঠিক পথে এগিয়ে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে খালেদা জিয়া স্বাধীন বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র বানানোর জন্য হরতাল-অবরোধ দিয়ে যাচ্ছে। একের পর এক পেট্রলবোমা মেরে মানুষ পুড়িয়ে মারছে। তাদের প্রথম টার্গেট স্কুল কলেজের ছাত্র-ছাত্রী। নিরীহ ড্রাইভার ও খেটে খাওয়া মানুষ।”

গত ১৯ জানুয়ারি দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনের শুরুর দিন সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ সংসদে ভাষণ দেন।

গত ২০ জানুয়ারি চিফ হুইপ আ স ম ফিরোজ রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করলে সরকারি দলের ডা. দীপু মনি তা সমর্থন করেন।

রাষ্ট্রপতির ভাষণে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আজ ২৪তম দিনে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, সরকারি দলের মো. তাজুল ইসলাম, তালুকদার মো. ইউনুস, ড. হাছান মাহমুদ, গোলাম দস্তগীর গাজী ও জেবুন্নেছা আফরোজ আলোচনায় অংশ নেন।

আলোচনায় অংশ নিয়ে কৃষিমন্ত্রী আরো বলেন, “দুর্নীতি জঙ্গিবাদের প্রাণভোমরা খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি-জামায়াত দেশকে ধ্বংসের দিকে নিয়ে যেতে চায়।”

তিনি বলেন, “তারা মুক্তিযুদ্ধের বদলা নিতে চায়। দেশ যেন অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে না পারে সেজন্য তারা তৎপর। তারা যুদ্ধপারাধীদের বিচার বানচাল করতে চায়। বর্তমান সরকার বাংলাদেশকে জঙ্গিবাদের দেশ হতে দেবে না।”

কৃষিমন্ত্রী বলেন, “বিএনপি বাংলাদেশকে অন্ধকারে রাখতে চায়। তারা তো রাখবেই। কেননা বিএনপি হচ্ছে অন্ধকারের জীব।”

গুলশান কার্যালয়ে খালেদা জিয়ার ‘অবরুদ্ধ’ থাকা প্রসঙ্গে তিনি বলেন, “নিজেকে নিজে অবরুদ্ধ করে নাটকের নায়িকা ছাড়া খালেদা জিয়া দর্শকদের কিছু দিতে পারছেন না। দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। অর্থনীতির সকল সূচক এখন ঊর্ধ্বমুখী।”

সুশীল সমাজের সমালোচনা করে কৃষিমন্ত্রী বলেন, “কতিপয় বুদ্ধিজীবী অনবরত সংলাপ সংলাপ করছেন। কিন্তু পেট্রোল বোমায় মানুষ মারা হচ্ছে সে বিষয়ে কথা বলেন না তারা। কারণ, এই বোমা মারার কথা বললে যে খালেদার উপর বর্তায়।”