শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

ভাস্কর্যকে অপমান করায় তুরস্কের প্রেসিডেন্টের জরিমানা

vaskorjoভাস্কর্যকে ভৎসনা করায় জরিমানা গুনতে হচ্ছে তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ তাইয়েপ এরদোয়ানকে। ২০১১ সালে তুরস্কে প্রধানমন্ত্রী থাকাকালীন দেশটিতে মানবতার প্রতীক হিসেবে পরিচিত ভাস্কর্যটিকে একটি ‘বিকট মূর্তি’ বলে বর্ণনা করেন তিনি।

শুধু তাই নয়, এমন আকৃতির কারণে মূর্তিটি সরিয়ে নেয়ার পরামর্শও দেন তিনি। তুরস্ক ও আর্মেনিয়ার মধ্যে বন্ধুত্বের প্রতীক হিসেবেই এই ভাস্কর্যটি তৈরি করা হয়েছিল।

দু’দেশের সীমান্তের কাছে তুরস্কের পূর্বের শহর কারসে একটি পাহাড়ের উপর তৈরি এই ভাস্কর্যে ৩০ মিটার উঁচু দুটি মানব মূর্তি মুখোমুখি দাঁড়িয়ে ছিল।

এটির নির্মাণ কাজ অবশ্য কখনও শেষ হয়নি। এরদোয়ানের মন্তব্যের কয়েক মাস পরই তা ভেঙ্গে ফেলা হয়।

এখন প্রেসিডেন্ট এরদোয়ানকে ঐ শিল্পকর্মের ভাস্কর মেহমেত আকসয়কে চার হাজার মার্কিন ডলার জরিমানা দেয়ার নির্দেশ দিয়েছে ইস্তানবুলের একটি আদালত।

‘দ্য হুরিয়েত ডেইলি’র প্রতিবেদনে এখবর প্রকাশিত হয়েছে। তার তৈরি শিল্পকর্মকে অপমান করা হয়েছে, এই মর্মে অভিযোগ করেছিলেন মিস্টার আকসয়।

যদিও মিস্টার এরদোয়ানের আইনজীবীর যুক্তি হচ্ছে, এই মন্তব্যের মাধ্যমে শুধুমাত্র কাজটির সমালোচনা করেছিলেন মিস্টার এরদোয়ান।–বিবিসি।

পিনাক-৬ লঞ্চ মালিকের জামিন স্থগিত

abu bokorপিনাক-৬ লঞ্চডুবির ঘটনায় করা মামলায় লঞ্চটির মালিক আবু বকর সিদ্দিককে হাইকোর্টের দেওয়া জামিন দুই সপ্তাহের জন্য স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

বৃহস্পতিবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী রাষ্ট্রপক্ষের আবেদনে শুনানি নিয়ে জামিন স্থগিত করেন। গত ২ মার্চ হাইকোর্টের একটি বেঞ্চ আবু বক্করকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিলেন। এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে আবেদন করা হয়।
আদালতে আবু বকরের পক্ষে শুনানি করেন আইনজীবী এম আমিন উদ্দিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলীরুজ্জামান।
গত বছরের ৪ আগস্ট দুপুরে মাওয়া ঘাটের ১০০ গজ দূরে লৌহজং চ্যানেলে আড়াইশ’র বেশি যাত্রী নিয়ে ডুবে যায় পিনাক-৬ লঞ্চটি। পরদিন মুন্সীগঞ্জের লৌহজং থানায় আবু বকরসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) মাওয়া ঘাটের পরিবহন পরিদর্শক (টিআই) জাহাঙ্গীর ভূঁইয়া। ওই মামলায় একই বছরের ১৪ আগস্ট আবু বকর গ্রেফতার হন।
নিম্ন আদালতে জামিন আবেদন করলে তা নামঞ্জুর হলে তিনি হাইকোর্টে জামিন আবেদন করেন। এরপর গত সোমবার হাইকোর্ট তাকে জামিন দিলে এর বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

 

বউকে ভালোবাসি না বলায় স্বামীর জরিমানা

love loveআমি তোমাকে ভালোবাসি না। স্ত্রীকে এই কথা বলায় জরিমানা গুণতে হলো এক স্বামীকে। ঘটনা ঘটেছে তুরস্কে। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বিবিসি।

খবরে বলা হয়, বিয়ের পর থেকেই নাকি ওই দম্পতির মধ্যে বোঝাপড়া ভালো ছিল না। একে অন্যকে দোষারোপ করতেই থাকতেন তারা।

শেষ পর্যন্ত তারা বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। কিন্তু ক্ষতিপূরণের প্রশ্নে সেই সিদ্ধান্ত গড়ায় আদালত পর্যন্ত।

তুরস্কের একটি নিম্ন আদালত বলেছে, দুজনেই সমান মন্দ। কেউ কারো চেয়ে কম নয়। কিন্তু আদালত স্বামীকে জরিমানা করেছে। কারণ হলো, স্বামীটি তার স্ত্রীকে বলেছেন, আমি তোমাকে ভালোবাসি না।

এই তো সেরেছে। এই কথায় মানসিকভাবে ভেঙ্গে পড়েন স্ত্রী। এরপর আর কী করেই বা তিনি সংসারে মনস্থির করবেন! তাই মানসিক অশান্তি দেওয়ার অপরাধে স্বামীকে জরিমানা গুণতে হলো। বিচ্ছেদ তো বটেই।

নোয়াখালীতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০

noyakhaliনোয়াখালীর সেনবাগ উপজেলায় ২০দলীয় নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ হয়েছে। এ সময় সংঘর্ষে জামায়াত নেতা গুলিবিদ্ধসহ অন্তত ১০জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত সেনবাগ বাজারের পৃথক স্থানে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হচ্ছেন- সেনবাগ পৌর জামায়াতের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজিম সোহেল, জামায়াত কর্মী আব্দুল ওহাব।

আহতরা হচ্ছেন- পৌর বিএনপির সভাপতি জাহিদুল হক সবুজসহ আটজন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পৌর বিএনপির সভাপতি জাহিদুল হক সবুজের নেতৃত্বে সেনবাগ বাজারের দলীয় কার্যালয়ের সামনে থেকে অবরোধ-হরতালের পক্ষে একটি বিক্ষোভ মিছিল বের করে বিএনপির নেতাকর্মীরা।

মিছিলটি সেনবাগ প্রাথমিক বিদ্যালয়ের সামনে আসলে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীর তাদের ধাওয়া করে। এ সময় তারা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে পৌর বিএনপির সভাপতি জাহিদুল হক সবুজকে পিটিয়ে গুরুতর জখম করে।

অপরদিকে, সেনবাগ ইসলামী ব্যাংকের সামনে থেকে ২০দলীয় জোটের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। এ সময় বিপরীত দিক থেকে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অবরোধের বিরোধী একটি মিছিল বের করলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ও সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড শর্টগানের গুলি ছুড়ে। এ সময় দুইজন গুলিবিদ্ধসহ নয়জন আহত হন।

পরে ২০দলের নেতাকর্মীরা বাজারে তিন-চারটি সিএনজি অটোরিকশা ভাঙচুর করে তারা।

সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আহমেদ চৌধুরী জানান, আওয়ামী লীগ অবরোধবিরোধী মিছিল বের করলে ২০দলের মিছিলের মুখোমুখি হয়ে যায়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

তবে বিএনপি নেতা সবুজের উপর হামলার বিষয়টি তিনি জানেন না।

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. ইলিয়াছ শরীফ জানান, ২০দলের নেতাকর্মীরা মিছিল বের করে নাশকতার চেষ্টা করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ১০-১২ রাউন্ড শর্টগানের গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

বিশ্বকাপে ভালো করার আশা ইমরুলের

anamul imrulইনজুরির কারণে বিশ্বকাপ শেষ হয়ে গেল এনামুল হক বিজয়ের। ফলে অপ্রত্যাশিতভাবে বিশ্বকাপে খেলার সুযোগ পেয়ে গেলেন জাতীয় দলের একসময়ের নিয়মিত ওপেনার ইমরুল কায়েস। এনামুলের বদলি হিসেবে বিশ্বকাপ দলে যোগ দিতে বৃহস্পতিবার রাতেই এই বাঁহাতি ওপেনার উড়াল দিচ্ছেন অস্ট্রেলিয়ার উদ্দেশে।

বিশ্বকাপ-যাত্রার কথা জানিয়ে ইমরুল নতুন বার্তা ডটকমকে  বলেন, “আজ রাতে যাচ্ছি। আমাকে নির্বাচক ও ক্রিকেট অপারেশন্স বিভাগ থেকে বিষয়টি জানিয়েছে।” রাত নয়টায় অস্ট্রেলিয়ার বিমান ধরবেন মেহেরপুরের ছেলে ইমরুল।

হঠাৎ করে বিশ্বকাপে খেলার সুযোগ পেয়ে উজ্জীবিত ইমরুল। জানালেন, নিজের সর্বোচ্চটা দিয়ে তিনি চেষ্টা করবেন বিশ্বকাপে ভালো করতে। তবে তার আগে চেষ্টা থাকবে কন্ডিশনে মানিয়ে নিতে।

বৃহস্পতিবার স্কটল্যান্ডের বিপক্ষে ইনিংসের ৩১ ওভারে ফিল্ডিংয়ের সময় ডান কাঁধে চোট পান এনামুল হক বিজয়। ফিজিওর হাত ধরে মাঠের বাইরে যান বিজয়। পরে তাকে হাসপাতালেও নেয়া হয়। সেখানে ডাক্তাররা তাকে বিশ্রামে পাঠান। এমনকি স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে আর ব্যাটিং করবেন না বলেও জানিয়ে দেয় টিম ম্যানেজমেন্ট। তবে তার ব্যাটিংয়ে নামার দরকার হয়নি; বাংলাদেশ ম্যাচ জিতে গেছে ৬ উইকেটে।

পরে টিম ম্যানেজমেন্ট বিজয়কে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়। তার পরিবর্তে দলে যোগ দেবেন জাতীয় দলের একসময়ের নিয়মিত ওপেনার ইমরুল। ২০১১ বিশ্বকাপে দুটি হাফ সেঞ্চুরি করেছিলেন তিনি। নেদারল্যান্ডসের বিরুদ্ধে করা ৭৩ রানই বিশ্বকাপে তার সর্বোচ্চ।

হার্ট এ্যাটাক রোধে ব্যায়াম কেন দরকার

excerসম্প্রতি নানা গবেষণায় প্রতীয়মান হয়েছে শুধু ডায়েট কন্ট্রোলই হার্ট এ্যাটাক প্রতিরোধে যথেষ্ট নয়, প্রয়োজন নিয়ম মাফিক শরীর চর্চা, হাঁটাচলা বা ব্যায়াম করা। বিশেষজ্ঞগণ বলছেন, আপনি আপনার খাবারের প্রতি কতটা সতর্ক এতে কিছু যায় আসে না যদি না ব্যায়াম করেন।

এমনই অভিমত দিয়েছেন মার্কিন বিশেষজ্ঞ ড: রজার হেনডারসন। তিনি মনে করেন নিয়ম মাফিক ব্যায়াম না করা হচ্ছে হার্ট এ্যাটাকের জন্য পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রে সবচেয়ে ঝুঁকিপুর্ণ। ড: হেনডারসন মনে করে, ব্যায়াম করার অর্থ এই নয় যে আপনাকে প্রতিদিন জিমে যেতে হবে বা সুইমিং পুল থাকতে হবে। ঘর বা কর্ম ক্ষেত্রে, পার্কে হেঁটেও আপনি শরীর ঠিক রাখতে পারেন।

এমনকি সিঁড়ি দিয়ে উঠা, গাড়ি বা বাস থেকে নেমে একটু হাঁটতে পারেন। প্রতিদিন না হলেও সপ্তাহে কমপক্ষে ৫ দিন ব্যায়াম করুন। দিনে অন্তত ৩০-৪০ মিনিট হাঁটলেই চলে। যদিও প্রতি ১০ জনের ৭ জনই এ কাজটি করেন না বলে ড: হেনডারসন মনে করেন।

অনেকে প্রশ্ন করেন ব্যায়াম কিভাবে হার্ট এ্যাটাক বা হূদরোগ প্রতিরোধ করে। বিশেষজ্ঞদের অভিমত হচ্ছে:

১. ব্যায়াম করলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। ২. রক্তের ভালো কোলেস্টেরল বাড়ে যা হার্টের রক্তনালীতে চর্বি জমতে দেয় না। ৩. রক্তের খারাপ কোলেস্টেরল এলডিএল কমাতে সাহায্য করে যা হার্ট এ্যাটাকের অন্যতম কারণ।

৪. ব্লাড সার্কুলেশন বাড়ায় ফলে রক্তনালীতে অযাচিত রক্তজমে ব্লক সৃষ্টি করতে বাধা দেয়। ৫. ব্যায়ামে শরীরের বাড়তি চর্বি কমাতে সাহায্য করে ও ওজন কমায় যা হার্ট এ্যাটাকের অন্যতম ঝুঁকির কারণ।

এদিকে ড: রজার হেনডারসন আরও মনে করেন হার্ট এ্যাটাক প্রতিরোধ করতে হলে যথাযথ খাদ্য তালিকা অনুসরণ এবং শরীর চর্চা করার পাশাপাশি ধূমপান একেবারেই পরিত্যাগ করতে হবে, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, উচ্চ কোলেস্টেরল নিয়ন্ত্রণ করতে হবে এবং মানসিক চাপ যথা সম্ভব কম রাখতে হবে।

এসব মেনে চলতে পারলে হার্ট এ্যাটাক জনিত দুর্ঘটনা কমিয়ে আনা অথবা রোধ করা সম্ভব।
লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ

কোহলির বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ

koyli4সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহারের জের৷ বিরাট কোহলির বিরুদ্ধে এবার বিসিসিআই ও আইসিসি-র কাছে সরাসরি অভিযোগ দায়ের৷ ভারতের ওই সাংবাদিক, হিন্দুস্তান টাইমসের প্রতিনিধি, তার ক্রীড়া সম্পাদক বিসিসিআই ও আইসিসি-র কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন৷ যদিও, বিরাট কাণ্ডের ড্যামেজ-কন্ট্রোলে চেষ্টার ত্রুটি নেই সদ্য-নিযুক্ত বোর্ড সচিব অনুরাগ ঠাকুরের। এদিন তিনি বলেছেন, এই বিষয়ে বিরাটকে স্পষ্টভাবে জানানো হয়েছে৷ ভুল হয়েছে বলে জানিয়েছেন বিরাট৷

প্রথমে এই ঘটনাকে বিশেষ গুরুত্ব দিতে রাজি হয়নি ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এমনকী, বিরাটের বিরুদ্ধে সাংবাদিক জসবিন্দর সিধুকে গালিগালাজ করার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে বোর্ড। কোহলি ওই সিধুর উদ্দেশ্যে কোনো খারাপ মন্তব্য করেননি বলে দাবি করে টিম ম্যানেজমেন্ট। টিম ইন্ডিয়ার ম্যানেজার আর এন বাবা সংবাদমাধ্যমের কাছে জানান, ওই সাংবাদিকের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছিল বিরাটের। তবে সেই ঘটনা বিরাট নিজেই মিটিয়ে নিয়েছেন। কিন্তু, আইসিসি ও বিসিসিআই-এর কাছে অভিযোগ করে বিষয়টিকে অন্য মাত্রা দিয়েছে সংবাদপত্রটি।

গতকালই  সিধুর সঙ্গে অভব্য আচরণ করায় ক্রিকেট মহলে সমালোচিত হতে হয়েছিল ভারতীয় ক্রিকেট দলের সহ অধিনায়ক বিরাট কোহলিকে। ঘটনার সূত্রপাত মঙ্গলবার। পার্থে অনুশীলন সেরে মাঠ থেকে বেরনোর সময় এক সর্বভারতীয় দৈনিকের সাংবাদিককে দেখে আচমকাই মেজাজ হারিয়ে ফেলেন বিরাট।

খবরে প্রকাশ, সিধুকে অশ্রাব্য গালিগালাজ করেন বিরাট। কিছু না বুঝেই এই অনভিপ্রেত পরিস্থিতিতে কিছুটা হতচকিত হয়ে পড়েন ওই সাংবাদিক। পরে জানা যায়, ওই সংবাদপত্রে তাকে ও অনুশকাকে নিয়ে একটি প্রতিবেদন বেরনোয় ক্ষুব্ধ ছিলেন বিরাট। তার মনে হয়েছিল, প্রতিবেদনটি ওই সাংবাদিক লিখেছেন। পরবর্তীকালে নিজের ভুল ধারণার কথা বুঝতে পেরে বিরাট নিজে থেকে ওই সাংবাদিকের কাছে ক্ষমা চেয়ে নেন। টিম সূত্রে খবর, গতকালই বিরাট অন্য এক সাংবাদিককে ডেকে তার মাধ্যমে ওই সাংবাদিকের কাছে ক্ষমা চেয়ে নেন।
তবে, ওই সংবাদপত্র যে বিষয়টি হাল্কাভাবে নিচ্ছে না, তা এদিন পরিষ্কার হয়ে যায়। শুধু বিসিসিআই ও আইসিসি-র কাছে অভিযোগ নথিভুক্ত করেই ক্ষান্ত হচ্ছে না হিন্দুস্তান টাইমস। জানা গিয়েছে, বিরাটের বিরুদ্ধে আইনি ব্যবস্থাগ্রহণের কথাও ভাবছে তারা। এই প্রথম নয়, খেলার মাঠে এর আগেও বেশ কয়েকবার বিতর্কে জড়িয়ে পড়েছিলেন ভারতীয় দলের সহ-অধিনায়ক।

আবারও নতুন ছবিতে পরী মনি

porimoniময়টা যে ভালই কাটছে এ সময়ের আলোচিত ও জনপ্রিয় চিত্রনায়িকা পরী মনির তাতে কোনো সন্দেহ নেই। মাত্র কদিন আগেই মুক্তি পেয়েছে তার অভিনীত প্রথম ছবি ভালবাসা সীমাহীন।

প্রথম ছবিতেই ব্যাপক দর্শকদের কাছে ব্যাপক সাড়া পেয়েছেন এই সুন্দরী নায়িকা। সেই রেশ শেষ হতে হতে না হতেই এবার চুক্তিবদ্ধ হলেন ওয়াজেদ আলী সুমন পরিচালিত নতুন ছবি দরদীয়া তে। ছবিটিতে তার বিপরীতে নায়ক হিসেবে রয়েছেন হালের আলোচিত নায়ক আরেফিন শুভ।

এ প্রসঙ্গে পরী মনি বললেন, এর আগে ওয়াজেদ আলী সুমন স্যারের পাগলা দিওয়ানা ছবিতে অভিনয় করেছি। স্যারের মতো গুণী নির্মাতার ছবিতে কাজের সুযোগ পেয়ে আমি দারুণভাবে আনন্দিত।

রোমান্টিক এই ছবিটি দর্শকদেরও ভালো লাগবে বলে আমার বিশ্বাস। আশা করছি সুন্দর একটি ছবির দর্শকদের উপহার দিতে পারবো।

মিনার চৌধুরীর জামিন এবার এক সপ্তাহের জন্য স্থগিত

feni mapফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা একরামুল হক হত্যা মামলার আসামি মাহতাব উদ্দিন চৌধুরীর (মিনার চৌধুরী) জামিন এক সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন।

একই সঙ্গে হাইকোর্টের আদেশের অনুলিপি পেলে এ সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষকে নিয়মিত লিভ টু আপিল করতে বলা হয়েছে। এক সপ্তাহ পর আবার বিষয়টি কার্যতালিকায় আসবে বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাসুদ হাসান চৌধুরী।

গত সোমবার মাহতাবের জামিন প্রশ্নে রুলের চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন। এতে স্থগিতাদেশ চেয়ে মঙ্গলবার আবেদন করে রাষ্ট্রপক্ষ। এর পরিপ্রেক্ষিতে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী মাহতাবের জামিন এক দিনের জন্য স্থগিত করেন। পরদিন গতকাল চেম্বার বিচারপতি শুনানি নিয়ে জামিন আরও এক দিনের জন্য স্থগিত করে বিষয়টি নিয়মিত শুনানির জন্য আপিল বিভাগে পাঠান। এরই ধারাবাহিকতায় আজ শুনানি হয়।

বৃহস্পতিবার আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সঙ্গে ছিলেন মাসুদ হাসান চৌধুরী। আসামিপক্ষে ছিলেন আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ।

গত বছরের ২০ মে ফেনী শহরের একাডেমি সড়কে বিলাসী সিনেমা হলের কাছে একরামুল হককে দিনদুপুরে গাড়ির ভেতরে গুলি করার পর গাড়িসুদ্ধ পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত ব্যক্তির ভাই রেজাউল হক জসিম ওই দিনই জাতীয়তাবাদী তাঁতী দলের ফেনী জেলা শাখার আহ্বায়ক মাহতাব উদ্দিন চৌধুরীর নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ৩০ থেকে ৩৫ জনকে আসামি দেখিয়ে ফেনী মডেল থানায় হত্যা মামলা করেন।

‘খালেদাকে গ্রেফতারে চাপের ভয় করে না সরকার’

nasim20বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে গ্রেফতারে আওয়ামী লীগ কোনো চাপের ভয় করে না বলে জানিয়েছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মাদ নাসিম।

তিনি বলেছেন, আইন তার নিজস্ব গতিতে চলবে। খালেদা জিয়াকে গ্রেফতারে আওয়ামী লীগ কোনো চাপের ভয় করে না। তাছাড়া তাকে গ্রেফতারে সরকারের উপর কোনো চাপ নেই।

বৃহস্পতিবার দুপুরে  শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত যৌভসভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ১৪ দলের এ মুখপাত্র।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ৭ মার্চ আওয়ামী লীগের জনসভা সফল করতে এ যৌথসভার আয়োজন করা হয়।

নাসিম বলেন, বিএনপি কোন রাজনৈতিক দল নয়, এরা কাপুরুষের দল। তারা আগে হাওয়া ভবন থেকে সব কিছু করতো। আর এখন গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে হুমকি দিচ্ছে।