শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

অলিম্পিকে স্বর্ণজয়ী তিন ফরাসি নিহত

olempicআর্জেন্টিনায় দুটি হেলিকপ্টারের সংঘর্ষে অলিম্পিকে স্বর্ণজয়ী তিন ফরাসি ক্রীড়াবিদসহ দশ জন নিহত হয়েছে।

ক্যামিল্লে মুফফাত, অ্যালেক্সিস ভ্যাস্টিন এবং ফ্লোরেন্স আর্থান্ড নামে ওই তিন ক্রীড়াবিদের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফ্রান্সের প্রেসিডেন্টের কার্যালয়।

সোমবার আর্জেন্টিনার উত্তর পশ্চিমের লা রিওজা প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। নিহত দশ জনের মধ্যে আট জন ফ্রেন্স বাকি দুজন আর্জেন্টিনার নাগরিক।

দুর্ঘটনার সময় হেলিকপ্টার দুটিতে টেলিভিশনের রিয়েলিটিশো তৈরির কাজ চলছিল। বিমান বিধ্বস্ত হওয়ার কারণ স্পষ্ট নয়।

কর্মকর্তারা জানায়, যে এলাকায় হেলিকপ্টার দুটি বিধ্বস্ত হয়েছে, সে এলাকার আবহাওয়া স্বাভাবিক ছিল।

সিরাজগঞ্জে চারজনের যাবজ্জীবন কারাদণ্ড

court260সিরাজগঞ্জে এক যুবককে হত্যার দায়ে চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেকে হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারদণ্ডাদেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার সকালে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা নাজির আসামিদের উপস্থিতিতে এই রায় প্রদান করেন।

দন্ডপ্রাপ্তরা হলেন- উল্লাপাড়া উপজেলার শুমধ্যমরিচ গ্রামের আয়েন সরকারের ছেলে রাকিবুল ইসলাম (২৮), মৃত হযরত প্রামানিকের ছেলে আব্দুস সালাম (২৬), সোহরাব আলীর ছেলে জুয়েল আহমদ (৩০) ও ইয়াসিন আলীর ছেলে আব্দুল জব্বার (২২)।

আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দন্ডপ্রাপ্ত আব্দুস সালামের সঙ্গে উল্লাপাড়া উপজেলার শুমধ্যমরিচ গ্রামের হাসমত আলীর বিরোধ চলছিল। এরই জের ধরে দন্ডপ্রাপ্ত আব্দুস সালাম ২০০৯ সালের ১০ ডিসেম্বর রাতে হাসমত আলীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। রাতে গ্রামের জমির সেচের ড্রেনের কাছে আসামিরা তাকে জবাই করে পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বাবা আয়নাল হক একই বছরের ১২ ডিসেম্বর ছয় জনের বিরুদ্ধে উল্লাপাড়া থানায় মামলা দায়ের করেন।

পরে পুলিশ চার্জশীট প্রদান করে। দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার আদালত চারজনের বিরুদ্ধে উল্লেখিত রায় প্রদান ও দুই জনকে বেকসুর খালাস প্রদান করেন।

ধাওয়ানের সেঞ্চুরিতে সহজ জয়ের পথে ভারত

dhawanআইরিশদের বিপক্ষে ২৬০ রানের লক্ষ্যে ব্যাট করছে ভারত। আইরশিদের মতো ভারতের শুরুটাও ভালো হয়েছে। তবে ভারতের উদ্বোধনী জুটি জি আর শর্মা ও শিখর ধাওয়ান দলের জয়ের পথটা মসৃণ করে দিয়ে গেছেন। দলীয় ১৭৪ রান পর্যখন্ত অবিচ্ছিন্ন থাকে এ্ জুটি। ৬৬ বলে ৬৪ রানে শর্মা ফিরে গেলেও ধাওয়ান পূর্ণ করেছেন সেঞ্চুরি। দলীয় সংগ্রহে আর ১৬ রান যোগ হওয়ার পর ধাওয়ানও ( ৮৫ বলে ১০০) ফিরে যান পোর্টারফিল্ডের হাতে বন্দী হয়ে। দুটি উইকেটই নেন টমসন।

এর আগে মঙ্গলবার হ্যামিল্টনে ভারতের বিরুদ্ধে ৪৯ ওভারে ২৫৯ রানে অলআউট হয় আইরিশরা।
টস জিতে ব্যাট করতে নেমে খুব ভালো শুরু পেয়েছিল আয়ারল্যান্ড। ওপেনিং জুটিতে পোর্টারফিল্ড ও স্টারলিং ৮৯ রানের জুটি গড়েন। ভারতকে ব্রেক থ্রু এনে দেন অশ্বিন। ৪২ রান করে স্টারলিং ক্যাচ দেন রাহানের হাতে। এড জয়েস (২) অবশ্য সুবিধা করতে পারেননি। অধিনায়ক পোর্টারফিল্ড ও নেইল ও’ব্রায়েনের ৫৩ রানের জুটি বিচ্ছিন্ন হয় মোহিত শর্মার আঘাতে। পোর্টারফিল্ড  উমেশ যাদবের হাতে ক্যাচ দিলে। তিনি ৬৭ রান করেন।

এক পর্যায়ে নেইল ও’ব্রায়েনের ব্যাটে দুশো রান পেয়ে যায় আইরিশরা। তিনশো রানটাও দৃষ্টিসীমায় ছিল। কিন্তু ভারতীয় বোলাররা চেপে ধরে আইরিশদের। নেইল ও’ব্রায়েন থাকলেও মিডল অর্ডারে বাকিরা ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি। নেইল ও’ব্রায়েন ৭৫, বালবার্নি ২৪, কুস্যাক ১১ ও মুনি অপরাজিত ১২ রান করেন। ভারতের পক্ষে শামি ৩টি, অশ্বিন ২টি উইকেট পান।

খালেদা জিয়ার লজ্জা একটু হলেও ভাঙছে

mayaবাংলাদেশ ক্রিকেট দলের বিজয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লজ্জা একটু হলেও ভাঙছে বলে মন্তব্য করেছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মঙ্গলবার দুপুরে আনন্দ মিছিলের পূর্বে তিনি এ কথা বলেন। সোমবার বাংলাদেশ ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে ওঠায় এই আনন্দ মিছিলের আয়োজন করা হয়।

তিনি বলেন, বাংলার দামাল ছেলেদের এই বিজয়ে খালেদা জিয়ার লজ্জা একটু হলেও ভাঙছে। খালেদা জিয়া ১২ ঘণ্টা হরতাল শিথিল করেছে। কিন্তু অবরোধ তোলেন নাই।

দেশের মানুষ যেন খোলা মনে আনন্দ-উল্লাস না করতে পারে সেই জন্য তিনি অবরোধ প্রত্যাহার করেন নাই। ইতোমধ্যেই জনগণ তাকে আস্তাকূড়ে নিক্ষিপ্ত করেছে।

মায়া বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশে ক্রিকেটে বিজয় হয়, ফুটবলে বিজয় হয়। এমনকি পাহাড়ও বিজয় হয়। আর খালেদা জিয়া ক্ষমতায় থাকলে ধ্বংস হয়।

তিনি বলেন, এই সরকার ২০১৯ সাল পর্যন্ত থাকবে। একটার পর একটা বিজয় ছিনিয়ে আনবে। এই বিজয় জাতির বিজয়। যারা এই বিজয় ছিনিয়ে এনেছে তাদের জনগণের পক্ষ থেকে অভিনন্দন জানাই। বিশ্ব বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছে। আশা করি, এই দামাল ছেলেরা সেটাও পারবে।

লিবিয়ায় বাংলাদেশী অপহরণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, দেশে বিএনপি মানুষ পুড়িয়ে হত্যা করছে। বিএনপি ও আইএস-এর কর্মকাণ্ড একই সূত্রে গাঁথা। খালেদা জিয়াকে এক দিন জনগণের কাছে জবাবদিহি করতে হবে।

এর আগে সকাল ১০টা থেকে বিভিন্ন সংগঠন জাতীয় পতাকা ও ব্যানার হাতে আনন্দ মিছিল নিয়ে বঙ্গবন্ধু এভিনিউয়ে আসতে থাকে। মিছিল থেকে ‘জিতিলোরে জিতিলো, বাংলাদেশ জিতিলো’, ‘বিজয়ের এই দিনে মুজিব তোমায় মনে পড়ে’সহ হরতাল-অবরোধবিরোধী স্লোগান দিতে থাকে।

এ ছাড়াও রাজধানীর বিভিন্ন স্থানে আওয়ামী লীগ, দলটির অঙ্গ ও সহযোগী সংগঠন আনন্দ মিছিল করে।

৭৫০০ প্রাণী ভক্ষণ!

cook৮০ বছর গড় আয়ুর একজন ব্রিটিশ নাগরিক জীবনে প্রায় সাড়ে সাত হাজার প্রাণী খেয়ে থাকেন। এ সব প্রাণীর মধ্যে ১১টি গরু, ২৪০০ মুরগি এবং ৩০টি ভেড়া রয়েছে বলে ভেজিটেরিয়ান ক্যালকুলেটর নামের একটি সংস্থার হিসাবে বলা হয়েছে।  খাদ্য তালিকায় হাঁস, গলদা চিংড়ি, স্কুইড, শুয়োর, ছাগল এবং খরগোশসহ ছোট ছোট প্রাণীও রয়েছে।

পরিবেশের ওপর বিরূপ প্রভাব ঠেকাতে গোশত খাওয়া কমানোর জন্য বৃটিশ জনগণকে উদ্বুদ্ধ করার কাজে নিয়োজিত রয়েছে ভেজিটিরিয়ারন ক্যালকুলেটর। অধিক হারে গবাদি পশু পালন করা হলে তাতে বৈশ্বিক উষ্ণতা বাড়ার কারণ সৃষ্টি হয় এবং নিরামিষ খাওয়া হলে তাতে পরিবেশের ওপর চাপ কম পড়ে বলে দাবি করছে এ সংস্থা।-আইআরআইবি

ডিসেম্বরেই পাক-ভারত সিরিজ?

pak varotপাক-ভারত সিরিজ কি শেষ পর্যন্ত বাস্তবায়নের পথে?  সূত্রের খবর, সব ঠিকঠাক থাকলে এই ডিসেম্বর-জানুয়ারিতেই দু’দেশের মধ্যে ফের অনুষ্ঠিত হতে পারে সিরিজ৷ সোমবার বোর্ড সচিব অনুরাগ ঠাকুরের সঙ্গে একটি বৈঠক করেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান শাহরিয়ার খান৷ বিসিসিআই সচিব অনুরাগ ঠাকুর এই বৈঠককে শুধুমাত্র সৌজন্য-সাক্ষাত আখ্যা দিলেও দু’দেশের ক্রিকেটিয় দৌত্যের কথা একেবারে উড়িয়ে দিতে পারেননি৷

সূত্রের খবর, এ-বছরের ডিসেম্বর-জানুয়ারিতে পাক-ভারত সিরিজের ব্লু-প্রিন্ট প্রায় তৈরি৷ সেই সূচি অনুযায়ী, দু’দেশের মধ্যে ২ টি টেস্ট, ৫ টি একদিনের ম্যাচ ও ২ টি টি-২০ ম্যাচ খেলা হবে৷ সিরিজ অনুষ্ঠিত হবে ভারত অথবা সংযুক্ত আরব আমিরাতে৷ নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানে এই সিরিজ খেলা হবে না৷

দু’দেশের মধ্যে যে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, সেই অনুযায়ী. ২০১৫-এর ডিসেম্বর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে ৬ টি সিরিজ খেলা হওয়ার কথা৷ দু’দেশের মধ্যে মোট ১২ টি টেস্ট, ৩০ টি একদিনের ম্যাচ ও ১১ টি টি-২০ ম্যাচ খেলানোর কথা৷

অপেক্ষা সরকারের সবুজ সঙ্কেতের৷ সূত্রের খবর, সব ঠিকঠাক চললে এই ডিসেম্বরেই ফের মুখোমুখি হতে পারে এই-উপমহাদেশের ক্রিকেটের দুই চির-প্রতিদ্বন্দ্বী৷

যুক্তরাষ্ট্রে জয়ের ব্যাংক একাউন্টে অর্থের পরিমাণ খুঁজছিলেন রিজভি

joyপ্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণের চেষ্টা চালনো হয়নি। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে তার ব্যাংক একাউন্টে গচ্ছিত অর্থের পরিমাণ খোঁজার চেষ্টা চলছিল। বিএনপির কেন্দ্রীয় কমিটির উচ্চ পর্যায়ের এক নেতার নির্দেশে যু্ক্তরাষ্ট্র প্রবাসী বিএনপির নেতার ছেলে রিজভি আহমেদ সিজার এফবিআইয়ের স্পেশাল এজেন্টকে ঘুষ দিয়েছিল। তাদের এ কাজে সহায়তা করেন একজন মার্কিন নাগরিক।

যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের ড্যানবুরির বাসিন্দা ও কারাদণ্ডপ্রাপ্ত রিজভির বাবা মোহাম্মদ উল্লাহ মামুন স্থানীয় সময় গত শনিবার দুপুরে বার্তা সংস্থা বাংলা প্রেসকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণের চেষ্টা সংক্রান্ত বিভিন্ন পত্রপত্রিকায় যেসব খবর বেরিয়েছে তা সঠিক নয়। কারণ এফবিআই কাউকে অপহরণ করে না। তাছাড়া অপরণের মতো কোন ঘটনা যুক্তরাষ্ট্রে তেমন একটা ঘটেনা। তার ছেলে কীভাবে এ মামলায় জড়িয়েছে এ প্রশ্নের জবাবে তিনি বলেন, জয়কে অপহরণের চেষ্টা সংক্রান্ত খবরটি আওয়ামী লীগের সাজানো। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের ওয়েবসাইটে গেলেই দেখতে পাবেন সেখানে কোনো ব্যক্তির নাম কিংবা অপহরণের কথা উল্লেখ নেই। তাহলে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) কোথা থেকে এ তথ্য পেয়েছে?

প্রকৃত ঘটনা উল্লেখ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে সজীব ওয়াজেদ জয়ের ব্যাংক একাউন্টে প্রচুর পরিমাণ অর্থ জমানো রয়েছে। এর মধ্যে পদ্মাসেতুর দুর্নীতর  ৬ মিলিয়ন ডলারও রয়েছে। জয়ের ব্যাংক একাউন্টের গচ্ছিত অর্থের পরিমাণ খোঁজার চেষ্টা করেছিল রিজভি।  ওই সময় জয়ের ৫টি একাউন্টের সন্ধান পাওয়া গিয়েছিল। এসব একাউন্টে রয়েছে প্রচুর পরিমাণ অর্থ। তবে বিএনপির কেন্দ্রীয় কমিটির উচ্চ পর্যায়ের একজন নেতার (নাম প্রকাশ না করে) নির্দেশে এবং তত্বাবধানে তার ছেলে রিজভি এ কাজে হাত দিয়েছিল। কিন্তু পরে ওই নেতা বেঈমানী করেছে। তিনি বলেন, বিএনপির ওই নেতাকে সবাই চেনেন, তিনি বর্তমানে আওয়ামী লীগের হয়ে কাজ করছেন। সময় এলে তিনি বিএনপির ওই নেতার নাম ফাঁস করে দেবেন।

এদিকে, গত ৪ মার্চ মার্কিন বিচার বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত মামলার খবরের সূত্র ধরে বিবিসি বাংলা গত ৭ মার্চ একটি রিপোর্ট প্রকাশ করেন। রিপোর্টে বলা হয়, বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তির ক্ষতি করার লক্ষ্যে এফবিআইএর এক এজেন্টকে ঘুষ দিয়ে গোপন তথ্য সংগ্রহের চেষ্টার দায়ে দু’ব্যক্তিকে কারাদন্ড দিয়েছে একটি মার্কিন আদালত। দণ্ডিত এই দুই ব্যক্তি হচ্ছেন বাংলাদেশী-বংশোদ্ভূত রিজভী আহমেদ এবং জোহানেস থেলার। তারা কানেকটিকাট অঙ্গরাজ্যের বাসিন্দা।

মামলার বিবরণীতে জানা যাচ্ছে, ‘বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তির’ ক্ষতি করার জন্যই তার সম্পর্কে গোপন তথ্য বের করার পরিকল্পনা করেছিলেন মি. আহমেদ এবং মি. থেলার।  ইউএস জাস্টিস ডিপার্টমেন্টের ওয়েবসাইটে এই মামলা সংক্রান্ত সংবাদবিজ্ঞপ্তিতে এই রাজনৈতিক ব্যক্তির নাম উল্লেখ করা হয় নি। তবে বাংলাদেশের সংবাদমাধ্যমে বলা হচ্ছে – তিনি হলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়।

মার্কিন বিচার বিভাগের ওয়েবসাইটে বলা হয়, রিজভী আহমেদকে ৪২ মাসের এবং জোহানেস খেলারকে ৩০ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। বাংলাদেশের পত্রপত্রিকায় আরো বলা হয়, রিজভী আহমেদ যুক্তরাষ্ট্রে বিএনপি-সমর্থক জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থার একজন নেতা। বলা হয়, মি. আহমেদ ও মি. থেলার পরস্পরের পরিচিত ছিলেন, এবং নিউ ইয়র্কের হোয়াইট প্লেইন্সএ এফবিআইয়ের একজন সাবেক বিশেষ এজেন্ট রবার্ট লাস্টিক ছিলেন মি. থেলারের একজন বন্ধু। ২০১৪ সালেই ঘুষ দেয়া এবং দুর্নীতির ষড়যন্ত্রের কথা স্বীকার করেন এই দুজন। তারা বলেন যে মি. লাস্টিক – রিজভী আহমেদের কাছ থেকে অর্থ নিয়ে এফবিআইয়ের ভেতর থেকে গোপন তথ্য বের করে তাকে দিতে রাজী হয়েছিলেন। ২০১১ সালের সেপ্টেম্বর থেকে ২০১২ সালের মার্চ পর্যন্ত লাস্টিক ও খেলারের মধ্যে টেক্সট মেসেজ বিনিময় হয় – তাতে তারা কি ভাবে রিজভী আহমেদের কাছ থেকে আরো টাকা নেয়া যায় তা নিয়ে কথা বলেন। মি. লাস্টিকও এই মামলায় বিচারাধীন । তিনি দোষ স্বীকার করেছেন এবং আগামি ৩০শে এপ্রিল তার দণ্ড ঘোষণার কথা রয়েছে।-বাংলা প্রেস

হরতাল-অবরোধ মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে

tuku26খালেদা জিয়াকে ‘ঘৃণার রানী’ আখ্যা দিয়ে তাকে প্রতিরোধ করতে জনগণকে আহ্বান জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামছুল হক টুকু।

আজ মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘খালেদার রোষানলে পুড়ছে মানুষ, রুখে দাও বাংলাদেশ’ শীর্ষক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

টুকু বলেন, খালেদা জিয়া হরতাল-অবরোধের নামে পেট্রোল বোমা দিয়ে মানুষ হত্যা করছে। হরতাল-অবরোধ মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। মানুষ পুড়িয়ে তিনি ‘অগ্নি রানী’তে পরিণত হয়েছেন।

খালেদা জিয়াকে প্রতিরোধের আহ্বান জানিয়ে টুকু বলেন, খালেদা তার দোসর জামায়াত-শিবিরকে নিয়ে জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। জনগণ এ সন্ত্রাসীদের চায় না। যেখানে বিএনপি-জামায়াত-শিবির নেতাকর্মীদের পাওয়া যাবে, সেখানে তাদের রুখে দিতে জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে টুকু বলেন, বাংলাদেশের টাইগাররা ইংলিশদের বধ করেছে। তারা এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে।

‘ষড়যন্ত্রের কথা আগেই জানতেন তরুণ গগৈ’

indian jভারতের নাগাল্যান্ডে জেল ভেঙে মুসলিম যুবক হত্যার ষড়যন্ত্রের কথা আগে থেকেই জানাতেন আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। সব জেনেও গগৈ কোনো ব্যবস্থা নেননি বলে অভিযোগ করেছেন আসামের ক্ষমতাসীন দল কংগ্রেসের বিধায়ক সিদ্দিক আহমেদ।

এই অভিযোগ নিয়ে সোমবার আসাম বিধানসভা উত্তাল উয়ে ওঠে।  বিধানসভার অধিবেশনে এ নিয়ে মুখ্যমন্ত্রী তরুণ গগৈ-এর তীব্র সমালোচনা করে বিরোধী দলগুলো। বিরাধী বিধায়করা বলেন, সিদ্দিকের কথা সত্যি হলে, মুখ্যমন্ত্রী কেন ব্যবস্থা নেননি? গগৈ তখন বিধানসভায় ছিলেন না।

এদিকে রাজ্য সরকারের পক্ষ থেকে সিদ্দিকের অভিযোগ উড়িয়ে দেয়া হয়েছে। স্বরাষ্ট্র দফতরের তরফে মন্ত্রী রকিবুল হুসেন জানান, ওই বিধায়কের কথা অসত্য ও রাজনৈতিক অভিসন্ধিমূলক।

আসাম বিধান সভার স্পিকার প্রণব গগৈ বলেন, “এ নিয়ে কেন্দ্র তদন্ত করুক। বিধায়ক সত্যি বলে থাকলে তিনি কীভাবে আগে জেল ভাঙার বিষয়টি জানলেন? মিথ্যা বললে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।”

সোমবার সিদ্দিক বলেছিলেন, “জেল ভেঙে শরিফুদ্দিনকে বের করে প্রকাশ্যে ফাঁসি দেয়ার ষড়যন্ত্রের কথা বারবার মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলাম। তিনি সময়মতো ব্যবস্থা নিলে এই ঘটনা এড়ানো যেত।”

সিদ্দিক বলেন, “ঘটনার আগের দিন ডিমাপুরে সংখ্যালঘু মুসলিমদের বিরুদ্ধে ক্ষোভ সৃষ্টি করা হয়েছিল। তখনই মুখ্যমন্ত্রীকে পরিস্থিতি সম্পর্কে জানাই।” সিদ্দেকের সঙ্গে কথা হওয়ার বিষয়টি মেনেছেন গগৈ। তবে তিনি জানান, জেল ভাঙা হবে এমন কোনো তথ্য সিদ্দিক তাকে দেননি।

প্রসঙ্গত, ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য নাগাল্যান্ডের ডিমাপুর সেন্ট্রাল জেল ভেঙে বাইরে এনে বৃহস্পতিবার  কয়েক হাজার স্থানীয় নাগা আদিবাসী কথিত ধর্ষণ ও বাংলাদেশী নাগরিক অভিযোগে সৈয়দ ফরিদ উদ্দিন খান (২৭) নামের এক বাঙালি মুসলিম যুবককে পিটিয়ে হত্যা করে।

দীপিকার ইচ্ছাপূরণ

Deepika1দীপিকার অনেকদিনের সাধ এবার পূরণ হতে চলেছে। বলিউডের প্রায় সব নায়িকার সঙ্গে পর্দায় চুটিয়ে রোম্যান্স করেছেন দাবাং খান। কিন্তু এখনও সালমান বাকি থেকে গেছেন৷ আর তাই নিয়ে আক্ষেপের শেষ নেই এই নায়িকার। বলিঅন্দরের খবর এবার স্বপ্ন-পূরণ হতে চলেছে দীপিকার। যশরাজ প্রোডাকশনের পরবর্তী ছবি ‘সুলতান’-এ জুটি বাঁধতে চলেছে সালমান-দীপিকা।

তবে এই ব্যাপারে অফিশিয়ালি ভাবে কোনো কিছু ঘোষণা করা হয়নি। কিন্তু ছবির পরিচালক আলি আব্বাস জাফর জানিয়েছেন,  সালমানের ডেট নিয়ে অনেক সমস্যা রয়েছে। তবে ‘বজরঙ্গী ভাইজান’-এর শুট শেষ না হওয়া পর্যন্ত কিছুই বলতে পারবেন না তিনি।

অন্যদিকে ‘পিকু’-এর প্রচারে ব্যস্ত আছেন নায়িকাও। তাই সব কিছু ঠিকঠাক থাকলে আগামী আগস্ট মাস থেকেই শুরু হতে চলেছে ছবির শুটিং।

তবে আগস্ট মাস থেকে সালমানের পরবর্তী ছবি ‘শুদ্ধি’র শুটিং শুরু হওয়ার কথা ছিল। তবে ঘনিষ্ঠ সূত্রের খবর পরিচালক করণ জোহার ছবির কাস্টে কিছু পরিবর্তন আনতে চলেছেন। তাই আপাতত পিছিয়ে গেছে ছবির শুটিং।