শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

ভারতে কারা ‘নষ্ট মেয়ে’?

noti girlদিল্লি ধর্ষণ কাণ্ডের ওপর বিবিসি-র তথ্যচিত্র ‘India’s Daughter’ ঘিরে সরগরম ভারতের জাতীয় রাজনীতি। ভারতজুড়ে চলছে বিতর্ক। এই তথ্যচিত্রেই দেখা গিয়েছে, নির্ভয়া কাণ্ডের মূল আসামি মুকেশ সিংয়ের আত্মপক্ষ সমর্থনে ‘নির্মম’ মন্তব্য, বিনা প্রতিবাদে ধর্ষণ করতে দিলেই, নাকি নির্ভয়ার কোনো ক্ষতি তারা করত না। বেঙ্গালুরুর সৃষ্টি কলেজ অফ আর্ট-এর ডিজাইন অ্যান্ড টেকনোলজি-র একদল ছাত্র-ছাত্রীর কলেজ প্রোজেক্টের বিষয়টি মুকেশ সিংয়ের আত্মপক্ষ সমর্থনকে মাথায় রেখেই কিনা, জানা নেই, তবে রসিকতার মোড়কে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে ‘ধিক্কার’ বলাই যায়।

বেঙ্গালুরুর সৃষ্টি কলেজ অফ আর্ট-এর ডিজাইন অ্যান্ড টেকনোলজি-র ছাত্রছাত্রীদের প্রোজেক্টের বিষয়টি হল ‘একজন ধর্ষকের চোখে নষ্ট মেয়ে’ একটি পোস্টারের মাধ্যমে তুলে ধরা হয়েছে পুরো প্রোজেক্টটি। ‘একজন ধর্ষকের চোখে নষ্ট মেয়ে’ প্রোজেক্টে বলা হয়েছে,

১. রাত ৯টার পরে যে সব মহিলা রাস্তায় ঘোরে তাঁরা বাজে মেয়ে।

২. খোলামেলা পোশাক পরলেই তিনি বাজে মেয়ে।

৩. কোনো মেয়ে ডিস্কো গেলে, তিনি বাজে মেয়ে।

৪. ইংরেজিতে কথা বললে বাজে মেয়ে।

৫. পাব-এ গেলে বাজে মেয়ে।

৬. বাড়ির কাজ না করলেই, তিনি বাজে মেয়ে।

৭. বাইরে কাজ করলে ধর্ষকের চোখে তিনি বাজে মেয়ে।

৮. ছেলেদের সঙ্গে মিশলে জুটবে বাজের তকমা।

৯. ধর্ষকদের সঙ্গে মারপিট করলে বাজে মেয়ে।

১০. অফিসে রাতে কাজ করলেই বাজে।

১১. ধর্ষিত হয়ে পুলিশে এফআইআর করলে ভালো মেয়ে নয়।

১২. কোনো মহিলার পোশাক যদি পুরুষকে আকৃষ্ট করে, তাহলেও তিনি বিনা তর্কে নষ্ট মেয়ে।

কয়েকটি সহজ ভাষায় নারী নির্যাতনের বিরুদ্ধে বেঙ্গালুরুর এই কলেজের প্রোজেক্টে এহেন প্রতিবাদ রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

মান্না অসুস্থ হওয়ায় তাকে ঢামেকে নেয়া হয়েছে

manna25রিমান্ডে থাকা নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না অসুস্থ হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

মঙ্গলবার রাত ১০টা ৫০ মিনিটের দিকে তাকে ঢামেক নেয়া হয়।

ঢামেক সূত্রে জানা গেছে, তাকে ইসিজি করানো হতে পারে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গুলশান থানায় দায়ের করা মামলায় ১ম দফার ১০ দিনের রিমান্ড শেষ হওয়ার পর গত শনিবার মাহমুদুর রহমান মান্নাকে ফের ১০ দিনের রিমান্ডে দেন আদালত।

এর আগে, গত ২৫ ফেব্রুয়ারি গুলশান থানায় করা একটি মামলায় মান্নাকে ১০ দিনের রিমান্ড দেন আদালত।

‘নকল বিএনপি’ গড়ার আগেই বিভেদ!

nokol bnpখালেদা জিয়া ও তারেক রহমানকে বাদ দিয়ে বিএনপি গড়ার প্রচেষ্টা চলছে বেশকিছু দিন ধরে। কেউ নিজেদের ‘নতুন’ কেউ আবার নিজেদের ‘আসল বিএনপি’ দাবি করে গণমাধ্যমের সঙ্গে প্রায়ই কথা বলছেন। এরা নিজেদের ‘একই বলয়ের’ দাবি করলেও তাদের কর্মপন্থা ভিন্ন বলে জানিয়েছেন। তবে সাধারণের কাছে এরা ‘নকল বিএনপি’ বলেই পরিচিত।

যারা ‘‘নতুন বিএনপি’’ বলে নিজেদের পরিচয় দিচ্ছেন তারা বহুদিন আগেই দল থেকে বহিষ্কার হয়েছেন। বিএনপি এদের দলের লোক মনে না করলেও তারা এখনো দলের আছেন বলে দাবি করছেন।

অন্যদিকে যিনি নিজেকে ‘আসল বিএনপি’র কর্ণধার দাবি করছেন তার বিএনপিতে কোনোকালে কোন পদ ছিল না বলে জানা গেছে। তবে তিনি বিএনপিকে বাঁচাতে চিকিৎসকের ভূমিকা পালন করতে হাজির হয়েছেন বলে জানিয়েছেন। তবে নিজেকে তিনি কৃষক দলের সদস্য বলে পরিচয় দিচ্ছেন।

বিভিন্ন সূত্রে জানা যায়, বিএনপির সাবেক দুই সাংসদ আবু হেনা ও শহীদুল হক জামাল  ‘‘নতুন বিএনপি’’ গড়ার উদ্যোগে সামনের দিকে আছেন। ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও তারা একাধিকবার সাক্ষাৎ করেছেন। এছাড়া বিএনপি দলীয় সাবেক কয়েকজন সাংসদ তাদের সঙ্গে আছেন। এরা সবাই দল থেকে বহিষ্কৃত। সবাই ছিলেন সংস্কারপন্থি।

‘নকল বিএনপি’ গড়ার পেছনে সরকারের উচ্চ পর্যাধয়ের পৃষ্ঠপোষকতা রয়েছে বলে অভিযোগ আছে।

আর নিজেকে ‘আসল বিএনপি’র মুখপাত্র দাবি করছেন জনৈক কামরুল হাসান নাসিম। নিজেকে কৃষক দলের সদস্য ছাড়াও একজন সাংবাদিক ও গবেষক হিসেবে পরিচয় দিয়ে গত ৯ জানুয়ারি রাজধানীর লেকশোর হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে সামনে আসেন। সে সময় তিনি বর্তমান বিএনপিকে আদর্শচ্যুত উল্লেখ করে ‘আসল বিএনপি’ গঠনের ঘোষণা দেন। একইসঙ্গে বিএনপির চিকিৎসকের ভূমিকা পালন করবেন বলেও জানান।

পরবর্তিতে আবার ১৬ জানুয়ারি রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করেন কামরুল হাসান। ওইসময় তিনি বিএনপিতে খালেদা-তারেককে অবৈধ দাবি করে খালেদা জিয়াকে দল থেকে পদত্যাগের আলটিমেটাম দেন। ওই অনুষ্ঠানে আরো বলা হয়, ২ ফেব্রুয়ারির মধ্যে বেগম খালেদা জিয়া পদত্যাগ করে সব কমিটি ভেঙে না দিলে পরের দিন জিয়ার আদর্শে অনুপ্রাণিত আসল বিএনপির নেতাকর্মীরা তাকে বাধ্য করবে। তবে আলটিমেটামের সময়সীমা পার হলেও খালেদা জিয়া যেমন পদত্যাগ করেননি, তেমনি এ নিয়ে আসল বিএনপির কোনো কর্মসূচি দেখা যায়নি।

আর ‘নতুন বিএনপি’ গড়তে যারা কাজ করছেন বলে দাবি করছেন সেই দুই সাবেক এমপি ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিতেও তৎপর বলে জানা গেছে। সম্প্রতি তারা প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাতও করেছেন।

সবশেষ মঙ্গলবার বেলা একটা ১৭ মিনিটে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘সমসাময়িক রাজনৈতিক সংকট উত্তরণে কার্যকরী প্রস্তাবনা’ শীর্ষক এক সংবাদ সম্মেলন করেন ‘আসল বিএনপি’র মুখপাত্র।

অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক দুই আবু হেনা ও শহীদুল হক জামাল এবং নিজেকে একই বলয়ের বলে দাবি করেছেন। কামরুল হাসান বলেন, “আমরা একই বলয়ের। কিন্তু আমাদের চেষ্টা আলাদা।”

কামরুল হাসান নাসিম আরো বলেন, “এক-এগারোর সময় বিএনপির বেশ কিছু নেতা দলের ভেতর সংস্কার আনার চেষ্টা করেছিলেন। কেউ করেছিলেন বিশেষ একটি গোয়েন্দা সংস্থার সহযোগিতায়। আবার কেউ করেছিলেন দলের ভেতর থেকেই আদর্শিক জায়গা থেকে। সেটা সফল হয়নি। ”

‘নতুন বিএনপি’ গড়ার উদ্যোগ প্রসঙ্গে তিনি বলেন, “আবু হেনা ও জামালরা যেভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে বিএনপি ভাঙার চেষ্টা করছেন, তার সঙ্গে আমরা একমত না। তবে আমরা একই বলয়ের। আমাদের চেষ্টাটা আলাদা।”

তিনি আরো বলেন, “দলের কর্মকাণ্ডে হতাশ হয়ে যারা এই যড়যন্ত্রে রয়েছেন, তাদের সতর্ক করে বলতে চাই, অপেক্ষা করুন, আপনারা সবাই মূল্যায়িত হবেন। আগামী জুলাই মাসে কাউন্সিল হবে। আগামী ১০ এপ্রিল সোহরাওয়ার্দী উদ্যানে ‘আসল বিএনপি’র মহাসমাবেশ হবে। ওই দিন প্রমাণ করবে ‘আসল বিএনপি’ কত বড় রাজনৈতিক শক্তি।”

লিখিত বক্তব্যে নাসিম আরও বলেন, “এ বছরের শেষার্ধে ভোট না ভাত—এমন একটি নির্বাচনের ব্যবস্থা করতে হবে। যদি ‘ভোট’-এর পক্ষে সমর্থন পড়ে, তবে সরকারকে আগামী বছর একটি মধ্যবর্তী নির্বাচন দিতে হবে। আর যদি ‘ভাত’ জিতে যায়, তবে ২০১৯ সাল পর্যন্ত সবাইকে অপেক্ষা করতে হবে।”

এসময় নাসিম সাংবাদিকরা কোন বিএনপির অনুষ্ঠান কভার করবেন সে বিষয়েও কথা বলেন। তিনি বলেন, “আপনারা ঠিক করেন কার কভারেজ করবেন? অবৈধ নেতৃত্বের, না নবধারার কার্যরত আসল সেই বিএনপির। যেই বিএনপির জন্ম হয়েছিল বরেণ্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে।”

ডিসিসি নির্বাচনে ‘আসল বিএনপি’র চমক থাকবে জানিয়ে তিনি বলেন, ওই নির্বাচনে তারা যাবেন।

এসময় তিনি আক্ষেপ করে বলেন, “এটা খুব হাস্যকর যে আমাদের দলের নাম ভাঙিয়ে প্রধান প্রতিপক্ষ দলের প্রধানের সঙ্গে কথা বলে ‘নতুন বিএনপি’ করার কথা কোনো কোনো গণমাধ্যম ফলাও করে প্রকাশ করছে। মনে রাখতে হবে, বিএনপিকে মুসলিম লীগ করার চেষ্টা বরদাশত করা হবে না।”

অন্যদিনের মতো আজও বেশ কয়েকজন কিশোর ‘আসল বিএনপির’ সংবাদ সম্মেলনে সময় উপস্থিত ছিলেন।

এদিকে ‘আসল বিএনপির’ আত্মপ্রকাশের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া এর উদ্যোক্তাকে উন্মাদ বলে দাবি মন্তব্য করেন।

এসএসসি স্থগিত পরীক্ষার সূচি ঘোষণা

s s cবিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধের পাশাপাশি হরতালে স্থগিত হওয়া গত ৩ মার্চের এসএসসি ও সমমান পরীক্ষা আগামী ২০ মার্চ সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

আর ৪ মার্চের স্থগিতকৃত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২১ মার্চ সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত।
মঙ্গলবার বিকেলে এ তথ্য জানান শিক্ষা মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী।
এছাড়া গত ১ মার্চের স্থগিতকৃত পরীক্ষা আগামী ১৪ মার্চ শনিবার ১০টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
আর ১২ ফেব্রুয়ারির স্থগিতকৃত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৩ মার্চ শুক্রবার সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত।
এর পাশাপাশি ৮, ১০ ও ১১ মার্চের স্থগিত হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষার তারিখও পরে জানানো হবে বলে তিনি জানান।
এর আগে মঙ্গলবার বিকেলে এক বিবৃতিতে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ ২০ দলের ডাকা হরতাল শুক্রবার সকাল ৬টা পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেন।

 

লঞ্চ চাপায় প্রাণ গেল নারী যাত্রীর

lonch tarminalলঞ্চে উঠতে গিয়ে চাঁদপুর টার্মিনালে লঞ্চ চাপায় হামিদা বেগম (৩৫) নামের এক নারী নিহত হয়েছেন।

চাঁদপুর নৌ-পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. মোশারফ হোসেন জানান, মঙ্গলবার দুপুরে এমভি রাসেল-৩ নামে একটি যাত্রীবাহী লঞ্চে উঠতে গিয়ে পল্টুনের সাথে চাপ খেয়ে গুরুতর আহত হন তিনি।
তিনি জানান, আহত লঞ্চযাত্রী হামিদা বেগমকে দ্রুত চাঁদপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনিস চাঁদপুর সদর উপজেলার দোকানঘর এলাকার ইব্রাহীম মিয়ার স্ত্রী। ঢাকায় যাওয়ার উদ্দ্যেশ্যে তিনি ওই লঞ্চে উঠতে চেয়েছিলেন।
চাঁদপুর সদর মডেল থানার ওসি আবদুল কাইয়ুম বলেন, পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। তবে মৃতদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

ক্লাসের দিন ছুটি, ছুটির দিন ক্লাস, লেখাপড়া অনলাইনে

student bদেশে টানা হরতাল-অবরোধে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ক্লাস প্রায় বন্ধ বললেই চলে। বেশিরভাগ স্কুলে সাপ্তাহিক ছুটির দিনে ক্লাস নেয়া হচ্ছে।

তবে ঢাকার বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান এর পাশাপাশি বিকল্প ব্যবস্থা হিসেবে ওয়েবসাইটে তুলে দিচ্ছেন হোমওয়ার্ক। স্কুলের কাজে বেড়েছে ফেসবুক ও ইমেইলের ব্যবহার। মোবাইল ফোনে শিক্ষকদের কাছে থেকে পড়া বুঝে নেবার ব্যবস্থাও করা হচ্ছে।

হরতাল-অবরোধে শিক্ষার বিকল্প এই পদ্ধতিগুলোর ব্যবহার কিভাবে হচ্ছে তা দেখতে ঢাকায় বেশ কয়েকটি বাড়ি ঘুরে দেখেছি।

একটি বাড়িতে দেখলাম, টেলিভিশনে চ্যানেল সার্ফিং চলছে। ক্লাস নাইনে পড়ুয়া সোফিয়া উর্বি বিশ্বাস বলছিলেন, গত দুমাস ধরে এভাবেই তার সময় কাটছে। পড়াশুনা তেমন একটা হয় না।

“আসলে পড়তে বসতে ইচ্ছা হয় না, দেরি করে ঘুম থেকে ওঠা হয়, টিভি-ফেসবুক-ইমেল-মুভি এইসবই বেশি হচ্ছে পড়াশোনাটা কম হচ্ছে।” বলছিলেন তিনি। সোফিয়া একা নন, টানা হরতাল অবরোধে প্রায় সব শিক্ষার্থীরই একই দশা। বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্লাসের দিন ছুটি, আর ছুটির দিন ক্লাস – এভাবেই চলছে।

তবে ঢাকার বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান ইদানিং বাধ্য হয়ে বিকল্প কিছু ব্যবস্থা নিতে শুরু করেছে। পড়ার বিষয় ও হোমওয়ার্ক দিয়ে দেয়া হচ্ছে স্কুলের ওয়েবসাইটে ও ইমেইলে।

ঢাকার গ্রিন হেরাল্ড ইন্টারন্যশনাল স্কুলের ছাত্রী সোফিয়া বলছিলেন কিভাবে সেটা হচ্ছে।

“আমাদের স্কুলের একটা ওয়েবসাইট আছে সেখানে প্রতি বিষয়ের জন্য একটা ফাইল দেয়া থাকে। সেই ফাইলে একেক জন শিক্ষক ক্লাস অনুযায়ী তার নির্দিষ্ট অধ্যায় থেকে হোমওয়ার্ক দিয়ে দেন। স্কুল যখন খুলবে তখন এই হোমওয়ার্কটা জমা দিতে হবে।” এভাবেই কিছুটা এগিয়ে রাখার চেষ্টায় ঢাকার ওয়েস্টার্ন স্কুল ও কলেজে বড় স্ক্রিনে ক্রিকেট খেলা দেখানো হচ্ছে। ভাইস-প্রিন্সিপাল মোহাম্মদ তানভীর হক বলছিলেন, তারা এটা করছেন যাতে একটু হলেও শিক্ষার্থীদের দেখা-সাক্ষাৎ বাড়ে।

তবে তিনি বলছিলেন, তার শিক্ষার্থীদের মধ্যে বেশি জনপ্রিয় হয়েছে ফেসবুকে পড়ার বিষয় আদান প্রদান।

মি. হক বলছিলেন, “ফেসবুকে আমরা নিয়মিত পড়ার বিষয়ে আপডেট করছি। ফেসবুকেই তাদের আমরা বেশি পাচ্ছি। আজকেও আমরা আপডেট করেছি যে আগামি শুক্র-শনিবার আমরা কি করবো। সেই আপডেটেই ছাত্রছাত্রীরা তাদের মতামত জানাচ্ছে।” ঢাকার অনেকগুলো বেসরকারি স্কুলে এই পদ্ধতিতে পড়ানোর ব্যবস্থা নেয়া হলেও ক্লাসের পড়ানোটা মিস করছেন শিক্ষার্থীরা। খেলা দেখার এক ফাকে ওয়েস্টার্ন কলেজের মো: সাইফুল ইসলাম বলছিলেন, বাড়িতে পড়ার সময় কোনো বিষয়ে আটকে গেলে তা বুঝিয়ে দেবার কেউ নেই।

“ক্লাসের পড়াটা বাড়িতে বসে ঠিক হয় না। ক্লাসে টিচাররা যেভাবে বুঝিয়ে দেন, সেটা আমাদের জন্য খুবই দরকারী, কিন্তু বাড়িতে তো তা হয় না। এখন পরীক্ষাও চলছে, আমাদের খুব সমস্যা হচ্ছে।”

তবে অনেক স্কুলে ওয়েবসাইটে পড়া দেয়া হলেও শিক্ষকদের সাথে ফোনে আলাপের ব্যবস্থা রাখা হয়েছে।

ঢাকার অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের ভাইস প্রিন্সিপাল তাহরিমা কামাল বলছিলেন ক্লাসের আদান প্রদান থেকে শিক্ষার্থিরা বঞ্চিত হলেও এভাবে অন্তুত খানিকটা এগিয়ে রাখার চেষ্টা করছেন তারা।

“আমরা যখন লেসনগুলো আপলোড করি তখন শিক্ষকদের নাম্বারগুলো দেয়া থাকে। ছেলেমেয়েরা সমস্যায় পড়লে তারা শিক্ষকদের ফোনে, সামাজিক ওয়েবসাইটে বা ইমেলে যোগাযোগ করতে পারছে। আমরা একটা স্বল্পমেয়াদি ব্যবস্থা হিসেবে আমরা এটা করেছি।”

বাংলাদেশে শিক্ষায় এসব বিকল্প ব্যবস্থা ভবিষ্যতেও টিকে যাবে বলে মনে করছেন মিস তাহরিমা। তবে বাড়িতে হাঁসফাঁস অবস্থায় থাকা সোফিয়ার মতো অনেক শিক্ষার্থী ক্লাস আর ছুটির পুরোনো নিয়মে ফিরে যেতেই বেশি উদগ্রীব। – বিবিসি

সাতক্ষীরায় বিএনপি-জামায়াতের কর্মীসহ আটক ৮২

arrest28নাশকতার আশঙ্কায় সাতক্ষীরায় চলমান পুলিশের অভিযানে বিএনপি-জামায়াতের ১৯ নেতা-কর্মীসহ ৮২ জনকে আটক করা হয়েছে।

সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতদের মধ্যে সাতক্ষীরা সদর থানায় ১৬, কলারোয়া থানায় ১০, তালায় ১০, শ্যামনগরে নয়, আশাশুনিতে ১৩, দেবহাটায় আট, পাটকেলঘাটা থানায় আট এবং কালিগঞ্জ থানায় নয় জনকে গ্রেফতার করা হয়েছে।

সাতক্ষীরা জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা সৃষ্টিসহ বিভিন্ন অভিযোগে সংশ্লিষ্ট থানায় মামলা রয়েছে।

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা দেশব্যাপী টানা অবরোধ- মঙ্গলবার  পালিত হয়েছে। শহরের দোকান পাট, ব্যবসা প্রতিষ্ঠান, অফিস আদালত, ব্যাংক বীমা, শিক্ষা প্রতিষ্ঠান যথারীতি উপস্থিতি কম ছিল।  তবে, হরতালের কারণে দূরপাল্লার পরিবহন বন্ধ থাকলেও জেলার অভ্যন্তরীন সকল রুটে বাস-মিনিবাসসহ অন্যান্য যানবাহন চলাচল স্বাভাবিক ছিল।

বন্দুকের নলেই সমাধান খুঁজছে সরকার: বিএনপি

bnp logoসরকার বন্দুকের নলেই রাজনৈতিক সংকটের সমাধান খুঁজছে বলে অভিযোগ করেছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। তারা বলেছে, নিয়মতান্ত্রিক পন্থায় আন্দোলনের সব পথ বন্ধ করে দিয়ে সরকার অগণতান্ত্রিক শক্তিকে আহ্বান জানাচ্ছে।

মঙ্গলবার এক বিবৃতিতে দল ও জোটের পক্ষে এক বিবৃতিতে এ কথা বলেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ।

সালাহ উদ্দিন বলেন, “নাগরিক ও রাজনৈতিক অধিকারের বিনিময়ে আওয়ামী লীগ শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বন্দুকের নলের মধ্যেই রাজনৈতিক সংকটের সমাধান খুঁজছে। কম গণতন্ত্র, উন্নয়ন বেশি এবং আগে উন্নয়ন, পরে গণতন্ত্র ইত্যাদি আইয়ুব খান মডেলের আওয়ামী চর্চায় দেশে গণতন্ত্র ও উন্নয়ন দুটোই অস্তিত্ব সংকটে পড়েছে।”

বিবৃতিতে বলা হয়, “পাকিস্তানি সামরিক শাসক আইয়ুব খানের উত্তরসূরি হিসেবে মুজিব-কন্যাকে গণ্য করার চেয়ে ইতিহাসে বড় কোনো ট্র্যাজেডি খুঁজে পাওয়া দুষ্কর হবে। রাজনৈতিক স্থিতিশীলতা ও উন্নত গণতন্ত্রই টেকসই উন্নয়নের পূর্বশর্ত। সুবিধাবাদী, সর্ববিনাশী, একনায়কত্ববাদী আওয়ামী রাজনীতির অপচর্চা জাতির ভবিষ্যৎকে অন্ধকারাচ্ছন্ন করছে।”

নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পন্থায় আন্দোলনের সব পথ বন্ধ করে দিয়ে সরকার প্রকারান্তরে অগণতান্ত্রিক শক্তিকেই আহ্বান জানাচ্ছে মন্তব্য করে সালাহ উদ্দিন বলেন, “দেশের সচেতন মহল বিশ্বাস করে-আওয়ামী লীগ অবৈধ ক্ষমতা ও দুঃশাসন প্রলম্বিত করার লক্ষ্যেই জঙ্গিবাদের জুজুর ভয় দেখাচ্ছে দেশবাসী ও আন্তর্জাতিক মহলকে। দেশে জঙ্গিবাদের কৃত্রিম জন্মদাতাই আওয়ামী লীগ। জনগণের সঙ্গে প্রতারণা করে ক্ষমতায় টিকে থাকার কুমানসে আওয়ামী লীগ এখন প্রতিদিনই জঙ্গিবাদের ‘টেস্টটিউব বেবি’র জন্ম দিচ্ছে।

হরতাল বাড়ল শুক্রবার সকাল পর্যন্ত

hortal30চলমান অবরোধ কর্মসূচির পাশাপাশি ডাকা হরতালের সময়সীমা বৃদ্ধির ঘোষণা দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

আজ মঙ্গলবার বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ এক বিবৃতিতে এ ঘোষণা দেন।
বিবৃতিতে সালাহ উদ্দিন আহমেদ বলেন, ‘চলমান অবরোধ কর্মসূচির পাশাপাশি আজ (মঙ্গলবার) সন্ধ্যা ৬ টা থেকে আগামী ১৩ মার্চ শুক্রবার সকাল ৬ টা পর্যন্ত দেশব্যাপী শান্তিপূর্ণ চলমান সর্বাত্মক হরতাল কর্মসূচি বর্ধিত করা হলো।’
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এছাড়া আগামী ১২ মার্চ বৃহস্পতিবার সারাদেশে সকল জেলা, উপজেলা, পৌরসভা ও থানা পর্যায়ে এবং দেশের সকল মহানগরের ওয়ার্ডে ওয়ার্ডে গণমিছিল অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সরকার গণদাবি মেনে না নিলে আমরা আবারো আগামী ১৫ মার্চ ২০১৫ রোজ রোববার থেকে দেশব্যাপী হরতালসহ আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।’
৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তিতে কর্মসূচি ঘোষণা দিয়ে গত ৩ জানুয়ারি গুলশানে নিজ কার্যালয়ে যাওয়ার পর কার্যত অবরুদ্ধ হয়ে পড়েন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
সেখান থেকে ৫ জানুয়ারি সারাদেশে লাগাতার অবরোধ কর্মসূচির ঘোষণা দেন খালেদা জিয়া। এরপর দফায় দফায় সারাদেশে হরতালের ঘোষণা দেয় ২০ দল।
সর্বশেষ গত রোববার থেকে বুধবার সকাল পর্যন্ত টানা ৭২ ঘণ্টার হরতালের ডাক দেওয়া হয় বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের পক্ষ থেকে। তবে বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের জয় উপলক্ষে বিজয় মিছিল করার লক্ষ্যে হরতাল ১২ ঘণ্টা শিথিলের ঘোষণা দেওয়া হয়।

 

অকল্যান্ডে বাংলাদেশ

bdcricket5অসাধারণ এক জয়ের রোমাঞ্চ নিয়ে অ্যাডিলেড ছেড়েছে বাংলাদেশ দল। কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছে, কিছুটা নির্ভারও এখন টাইগাররা।

নিজেদের বিশ্বকাপ ক্রিকেট ইতিহাসে দ্বিতীয়বার শেষ আটে উঠল বাংলাদেশ। ২০০৭ বিশ্বকাপে হাবিবুল বাশার সুমনের নেতৃত্বে প্রথমবার ও সোমবার মাশরাফির নেতৃত্বে দ্বিতীয়বার মর্যাদার এই সুপার এইটে উন্নীত হলো বাংলাদেশ।

অ্যাডিলেড ছেড়েছে বাংলাদেশ মঙ্গলবার সকালেই। অ্যাডিলেড থেকে অকল্যান্ডে গিয়েছে মাশরাফির দল। অকল্যান্ডেই আজ থাকবে টাইগাররা। বুধবার সকালে গোটা দল যাবে হ্যামিল্টনে। যেখানে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচটি খেলবে বাংলাদেশ। হ্যামিল্টনের সেডন পার্কে স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হবে মাশরাফির বাহিনী।

ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫ রানের জয়ে দারুণ ছন্দে রয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বে পাঁচ ম্যাচের সবকটি জিতে স্বাগতিক কিউইরা অসাধারণ ফর্মে রয়েছে। বিশ্বকাপে ফর্ম, শক্তি বিবেচনায় ব্ল্যাক ক্যাপসরা অনেক এগিয়ে মাশরাফি-সাকিবদের চেয়ে। তারপরও উড়ন্ত বাংলাদেশের সামনে কোনো দলই স্বস্তিতে থাকবে না।