‘খালেদার বিচার কেউ ঠেকাতে পারবে না’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিচার কেউ ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের কৃষি ও সমবায় সম্পাদক সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিচার কেউ ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের কৃষি ও সমবায় সম্পাদক সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
তবে কি অপুকে ভালোবেসে বিয়ে করছেন শাকিব খান! কারণ অপু বলেছেন লাভ ম্যারেজ করবেন। আর তা হবে শাকিব খানের সাথেই!
বাস্তবের খবর এখনই বলা যাচ্ছে না। আপাতত পর্দায় তিনি শাহিন সুমন পরিচালিত লাভ ম্যারেজ ছবিতে কাজ করছেন। মঙ্গলবার ঢাকার অদূরে পুবাইলে মহরতের মাধ্যমে শুরু হয়েছে ছবিটির দৃশ্য ধারণের কাজ।
পাঁচদিন সেখানেই শুটিং করার পর শুটিং ইউনিট ১৬ মার্চ কক্সবাজার যাবে বলে জানিয়েছেন পরিচালক শাহীন সুমন।
ছবিটি প্রযোজনা করছেন তাপশী ঠাকুর। এই ছবিতে নায়িকা হিসেবে থাকছেন অপু বিশ্বাস ও নায়ক শাকিব খান।
এল সালভাদোর, ইকুয়েডর ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে আর্জেন্টিনার দল ঘোষণা করেছেন দলটির কোচ জেরার্ডো মার্টিনো। আর এ দলে থাকছেন লিওনেল মেসি, সার্জিও আগুয়েরো, গঞ্জালো হিগুয়েন ও কার্লোস তেভেজের মত তারকারা।
গত মঙ্গলবার ২২ সদস্যের দল ঘোষাণা করেন মার্টিনো। এ দলে প্রথমবারের মত সুযোগ পেয়েছেন রিয়াল সোসিয়েদাদের গোলকিপার জারোনিমো রুলি। সেই সঙ্গে আবারো সুযোগ দেয়া হয়েছে ব্রাজিল বিশ্বকাপ না খেলা তেভেজকে।
আর বিশ্বকাপের পরে দল থেকে বাদ পড়া ম্যানচেস্টার সিটি ডিফেন্ডার মার্টিন ডেমিচেলিসকেও দলে রাখা হয়েছে।
আগামী ২৮ মার্চ ওয়াশিংটনে এল সালভাদোরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। আর ৩১ মার্চ ইস্ট রাদারফোর্টে ইকুয়েডরের বিপক্ষে লড়বে আলবেসেলিস্তারা। পরে এপ্রিলে নিউ জার্সিতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে মার্টিনোর শিষ্যরা।
আর্জেন্টিনা দল:
গোলরক্ষক: নাহুয়েল গাজম্যান, সার্জিও রোমেরো ও জারোনিমো রুলি।
রক্ষণভাগ: ইজিকুয়েল গ্যারে, পাবলো জাবালেটা, মার্কোস রোহো, ফাসুন্দো রঞ্চাগলিয়া, মাতেও মুসাচ্চিও, লুকাস ওরবান ও নিকোলাস ওটামেন্দি।
মধ্যমভাগ: জাভিয়ার পাস্তেরো, অ্যাঙ্গেল ডি মারিয়া, লুকাস বিগলিয়া, রোবের্টো পেরেরা, এভার বেনেগা, এনজো পেরেজ ও জাভিয়ার মাশ্চেরানো।
আক্রমণভাগ: ইজিকুয়েল লাভেজ্জি, সার্জিও আগুয়েরো, গঞ্জালো হিগুয়েন, কার্লোস তেভেজ, লিওনেল মেসি।
সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী বলেছেন, এক দলীয় শাসন ব্যবস্থা দেশের মানুষ অতীতে মেনে নেয়নি, বর্তমানে মানে না, ভবিষ্যতেও মানবে না, রক্তের বিনিময়ে হলেও বাংলাদেশের মানুষ এক দলীয় শাসন ব্যবস্থার অবসান ঘটাবে।
বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট আয়োজিত‘ চলমান রাজনৈতিক সংকট উত্তরণ ও গণতন্ত্র পুণ: প্রতিষ্ঠায় সাংস্কৃতিক কর্মীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
গাজী বলেন, আজকে সারা বাংলাদেশে হত্যা, মামলা গুম, খুন, ছাড়া আর কিছুই নেই। এই অবৈধ সরকার একটি কাজই করতে পারে, সেটি হল; নিরীহ মানুষকে ধরে নিয়ে গিয়ে বিনা বিচারে হত্যা করা। বাংলাদেশে বর্তমানে গনতন্ত্র নেই, ন্যায় বিচার নেই, নেই কথা বলার স্বাধীনতা এভাবে কোন গণতান্ত্রিক দেশ চলতে পারে না।
মঙ্গলবার বিদ্যুৎ ভবনে টেন্ডার জমা নিয়ে ছাত্রলীগ ও যুবলীগের মধ্যে গোলাগুলির সমালোচনা করে এই সাংবাদিক নেতা বলেন, এখন পর্যন্ত অপরাধীদের গ্রেফতার করা হয়নি। তাই এই ফ্যাসিবাদী সরকারের কাছে ন্যায় বিচার কখনও আশা করা যায়না।
অবিলম্বে একটি গ্রহণযোগ্য নির্বাচন দেয়ার আহ্বান জানিয়ে সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আর বাড়াবাড়ি করবেন না। রাজনৈতিক সংকট থেকে দেশকে মুক্তি দিন।
আলোচনায় অংশ নিয়ে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শওকত মাহমুদ বলেন, ফ্যাসিবাদী কায়দায় রাষ্ট্র পরিচালনা করছে সরকার। এই অবৈধ সরকারে দমণনীতি অতীতের সকল কিছুকে ছাড়িয়ে গেছে। এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে সাংস্কৃতিক কর্মীদের প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তিনি আরো বলেন, আমরা গণতন্ত্র চাই, চাই কথা বলার অধিকার। কিন্তু এই সরকারের কাছে কোন কিছুরই মূল্য নেই।
প্রখ্যাত চলচ্চিত্রকার প্রয়াত চাষী নজরুল ইসলামের স্ত্রী জোসনা গাজীর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, কণ্ঠ শিল্পী মনির খান, আয়োজক সংগঠনের মহাসচিব রফিকুল ইসলাম, প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক কাদের গনি চৌধুরী প্রমুখ।
কর বাড়াতে চাইলে ব্যবসায়ীদের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করার জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) আহ্বান জানিয়েছেন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ।
বুধবার রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন-২০১২ করদাতা উদ্বুদ্ধকরণবিষয়ক সেমিনারে তিনি এ কথা বলেন।
এনবিআরের প্রতি আহ্বান জানিয়ে কাজী আকরাম বলেন, কর বাড়াতে চাইলে আমাদের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করুন। ব্যবসায়ীদের বাঁচিয়ে রাখুন। ব্যবসায়ীদের কর প্রদানে উদ্বুদ্ধ করলে কর আরো বাড়বে। গত পাঁচ বছরে ভ্যাট ৫ গুণ বেড়েছে। ভবিষ্যতে বাড়তেই থাকবে। এজন্য দরকার করবান্ধব পরিবেশ।
ব্যবসায়ীদের জন্য মূসক দেয়ার প্রক্রিয়া চলমান থাকবে উল্লেখ করে এফবিসিসিআইয়ের সভাপতি বলেন, রাজস্ব আদায়ের প্রায় ৩৮ শতাংশ কর আসে ব্যবসায়ীদের কাছ থেকে। ব্যবসায়ীরা সব সময় ভ্যাট দিতে ইচ্ছুক। ভবিষ্যতে আরও দেবে। তবে রাজনীতিবিদদের কাছে অনুরোধ দেশের পরিস্থিতি ভালো করুন। দেশ অস্থিতিশীল থাকলে ব্যবসায়ীরা যথাযথভাবে কর দিতে পারে না।
টার্নওভার কর প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে টার্নওভার ২৪ লাখের নিচে হলে কর দিতে হয় না। আগামী বাজেটে এর পরিমাণ ৩৬ লাখ করার দাবি করছি। আশা করি এটা সরকার কার্যকর করবে।
এনবিআরের চেয়ারম্যান মো. নজিবুর রহমানের সভাপতিত্বে সেমিনারে বোর্ডের সদস্য ব্যারিস্টার জাহাঙ্গীর হোসেনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হলে তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
তরুণ প্রজন্মের কাছে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতেও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান ঢাবি উপাচার্য।
বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, মানবিক মূল্যবোধ সম্পন্ন বিশ্বমানের নাগরিক হতে হলে, মানবসভ্যতার ইতিহাসসহ সব বিষয়ের ইতিহাস জানতে হবে।
ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শরিফ উল্লাহ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিশেষ অতিথির বক্তব্য রাখেন।
পরে ইতিহাস বিভাগের মেধাবী শিক্ষার্থীদের হাতে বিভিন্ন পুরস্কার তুলে দেন উপাচার্য।
স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করায় ইতিহাস বিভাগের তিন শিক্ষার্থীকে ‘একাডেমিক রোল অব অনার অ্যাওয়ার্ড’ দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন- মো. দেলোয়ার হোসেন, শারমিন জাহান চৌধুরী ও আজরিন আফরিন।
এছাড়া খেলাধূলায় বিশেষ পারদর্শিতার জন্য ‘অ্যাথলেটিক রোল অব অনার অ্যাওয়ার্ড’ পান আব্দুল মান্নান সরকার।
সিরাজগঞ্জে কথিত ট্রাক চাপায় মহসীন আলী নামে এক শিবিরকর্মী নিহত হয়েছেন বলে দাবি করেছেন পুলিশ। এ ঘটনায় হাফিজুর রহমান নামে আরো একজন আহত হয়েছেন।
বুধবার বেলা সাড়ে ১২টায় হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার রানীরনগর পাটধারী নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত শিবিরকর্মী মহসীন সলঙ্গা থানার নলকা ইউনিয়নের দত্তকুশা গ্রামের সাহেব আলীর ছেলে।
পুলিশ নিহতের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
পুলিশ জানায়, মহসীন আলী ও তার বন্ধু হাফিজুর রহমানকে সঙ্গে নিয়ে উল্লাপাড়ায় যাচ্ছিলেন। বেলা সাড়ে ১২টায় সলঙ্গা থেকে রানীরনগর পাটধারী এলাকায় পৌঁছলে পুলিশ তাদের মোটরসাইকেলটি গতিরোধের চেষ্টা করে। তারা মোটরসাইকেলটি না থামিয়ে দ্রুত যাওয়ার চেষ্টা করলে পুলিশ পিছন থেকে তাদের ধাওয়া করে। এসময় দ্রুত পালাতে গিয়ে ইটবোঝাই একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয় মহসীন ও তার বন্ধু আহত হয়।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয়দের বরাত দিয়ে জানান, নিহত মোটরসাইকেল চালক মহসীন স্থানীয় শিবিরকর্মী। পুলিশের চেকপোস্ট দেখে তারা দ্রুত পালানোর সময় ট্রাকের ধাক্কায় নিহত হয়।
লেখক ও ব্লগার অভিজিৎ হত্যার আলামত যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের কাছে হস্তান্তর করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ডিবির পক্ষ থেকে জানানো হয়, আদালতের অনুমতি পেলে অভিজিত হত্যার আলামত পরীক্ষার জন্য এফবিআইয়ের ল্যাবে পাঠানো হবে। মঙ্গলবার এ বিষয়ে আদালতও অনুমতি প্রদান করেন।
প্রসঙ্গত, গত ২৬ ফেব্রুয়ারি রাতে বইমেলা থেকে ফেররা পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হন অভিজিত ও তার স্ত্র্রী। পরে অভিজিতকে ঢাকা মেডিকেলে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ওই ঘটনার পর দিন অভিজিতের বাবা বাদী হয়ে শাহবাগ থানায় মামলা দায়ের করেন। পরে মামলা তদন্তের ভার ডিবিতে স্থানান্তর করা হয়।
এরপর গত সপ্তাহে এফবিআইয়ের চারজনের একটি দল ঢাকায় এসে তদন্ত শুরু করে। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সেই ঘটনাস্থল পরিদর্শন এবং ছবি সংগ্রহ করে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করেছে র্যা্ ব।
বাংলাদেশের আর্ন্তজাতিক মানসম্পন্ন মিলিটারি ইনস্টিটিউটগুলো থেকে সামরিক কর্মকর্তাদের প্রশিক্ষণ গ্রহণ অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেছে নেপাল।
বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে নেপালের সেনাবাহিনী প্রধান জেনারেল গৌরব শমসের জং বাহাদুর রানা এ আগ্রহের কথা জানান।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়। এ সময় দুই দেশের সেনাবাহিনীকে আরো শক্তিশালী করাসহ সেনাবাহিনীর স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সাক্ষাতকালে নেপালের সেনাপ্রধান তার দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পৌঁছে দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও নেপালের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।
পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব একেএম শামীম চৌধুরী সাংবাদিকদের এ বিষয়ে অবহিত করেন।
নেপালের সেনাপ্রধান বলেন, ন্যাশনাল ডিফেন্স কলেজ ও ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ অব বাংলাদেশ থেকে এ পর্যন্ত ২১৫ জন নেপালি সামরিক কর্মকর্তা প্রশিক্ষণ গ্রহণ করেছেন। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে তারা লাভবান হয়েছেন।
বাংলাদেশ নেপালের জন্য এ ধরনের আর্ন্তজাতিক মানের প্রশিক্ষণ সুবিধা অব্যহত রাখবে বলেও আশা করেন জেনারেল গৌরব।
বাংলাদেশ ও নেপাল সেনাবাহিনীর যৌথভাবে আগামী বছর মাউন্ট এভারেস্ট অভিযানে যাওয়ার পরিকল্পনার কথাও জানান জেনারেল গৌরব।
নেপালের সেনাপ্রধান বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধের সময় নেপালের সহায়তার কথা স্মরণ করেন। এ অঞ্চলের শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে উভয় দেশের সেনাবাহিনীর মধ্যে যৌথ মহড়ার ওপর জোর দেন তিনি।
‘কানেকটিভিটি’র গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দুই দেশের সর্ম্পক উন্নয়নে কানেকটিভিটি খুবই গুরুত্বপূর্ণ। এ জন্য আমাদের ট্রানজিট দরকার। ট্রানজিট বিষয়ে ভারত সরকারের ইতিবাচক মনোভাব রয়েছে।
এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে সোনার দাম প্রতি ভরিতে প্রায় দেড় হাজার টাকা কমানো হয়েছে। পাশাপাশি কমেছে রুপার দামও।
মঙ্গলবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানায়। বাজুসের সাধারণ সম্পাদক এনামুল হক খান বলেন, “আন্তর্জাতিক বাজারে গত কয়েক দিনে প্রতি আউন্স (২.৪৩ ভরি) সোনার দাম ৪০ থেকে ৫০ ডলারের মতো কমেছে। এই দামের সঙ্গে সমন্বয় করতেই স্থানীয় বাজারে দর কমানো হয়েছে।”
বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার থেকে সারা দেশে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনা ৪৪ হাজার ৫২১ টাকায় বিক্রি হবে।
একইভাবে ২১ ক্যারেটের সোনার দাম হবে ৪২ হাজার ৪২১ টাকা এবং ১৮ ক্যারেটের দাম হবে ৩৫ হাজার ৭৭৩ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দামও কমিয়ে ২৪ হাজার ৮৬ টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে।
মঙ্গলবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৪৬ হাজার ১৪ টাকা, ২১ ক্যারেট ৪৩ হাজার ৯১৪ টাকা এবং ১৮ ক্যারেট ৩৭ হাজার ২৬৬ টাকায় বিক্রি হয়েছে। আর সনাতন পদ্ধতির সোনার ভরি ছিল ২৫ হাজার ৫৪৪ টাকা।
সেই হিসাবে প্রতি ভরি ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার দাম এক হাজার ৪৯৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম এক হাজার ৪৫৮ টাকা কমেছে।
সোনা ব্যবসায়ীদের দেওয়া তথ্য অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট সোনায় ৯১ দশমিক ৬ শতাংশ, ২১ ক্যারেটে ৮৭ দশমিক ৫ শতাংশ এবং ১৮ ক্যারেটে ৭৫ শতাংশ বিশুদ্ধ সোনা থাকে।
সনাতন পদ্ধতির সোনা পুরোনো সোনার গয়না গলিয়ে তৈরি করা হয় বলে তাতে কত শতাংশ বিশুদ্ধ সোনা থাকে সে বিষয়ে কোনো মানদণ্ড নেই।
সর্বশেষ চলতি বছরের ২২ জানুয়ারি প্রতি ভরি বিভিন্ন ধরনের সোনার দাম দেড় হাজার টাকা করে বাড়ায় বাজুস। মঙ্গলবার ফের আগের দামেই ফিরে এসেছে।
রূপার দামও কমেছে
সোনার সঙ্গে রুপার দামও কমেছে ভরিতে ৫৮ টাকা। প্রতি ভরি ২১ ক্যারেট (ক্যাডমিয়াম) রুপার দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪৯ টাকা।
মঙ্গলবার পয়ন্ত এর দর ছিল এক হাজার ১০৮ টাকা। হরতাল-অবরোধের কারণে সোনার বাজারে ‘খুবই মন্দা’ চলছে বলে জানান এনামুল হক।