শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

হাসপাতালে হ্যাপি!

happy endচিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপিকে আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর একটি সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার রাত ৯টা থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
এর আগে বুধবার রাত ৯টার দিকে হ্যাপি মিরপুরের বাসায় অসুস্থ হয়ে পড়েন। এ অবস্থায় তার পরিবার তাকে রাজধানীর পপুলারসহ তিনটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিলেও ওইসব হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ভর্তি করতে অপারগতা প্রকাশ করে। পরে রাত ১০টার দিকে তাকে রাজধানীর একটি সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে সাত ঘণ্টা চিকিৎসা নেওয়ার পর আজ ভোর ৫টায় বাসায় ফেরেন হ্যাপি। এখনও তিনি শারীরিকভাবে অসুস্থ বলে পারিবারিকভাবে জানানো হয়েছে। সকালে ডাক্তার বাসায় এসে তাকে দেখে গেছেন বলে জানা যায়।
পারিবারিক সূত্রে বলা হয়, হ্যাপি রাতে ত্রিশটা ঘুমের ট্যাবেলট খেয়ে অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে ক্লিনিকে নেওয়া হয়। কিন্তু একে একে তিনটি ক্লিনিকে নেওয়া হলেও কোনটিই তার চিকিৎসা দিতে চায়নি। পরে তাকে সরকারি একটি মেডিক্যালে নেওয়া হয়।’ কোন মেডিক্যাল হাসপাতাল এটা জানতে চাইলে হ্যাপির পরিবার নিরাপত্তাজনিত কারণে তা জানাতে চায়নি।

এ দিকে ওই ঘটনার কিছুক্ষণ আগে ফেসবুক স্ট্যাটাসে হ্যাপি লেখেন ‘আমি বড় দুর্ভাগা। শেষ কথাটাও তোমাকে বলতে পারলাম না। অনেক ভালবাসি বাবু, কোনো ভুল করলে মাফ করে দিও। আম্মু আব্বু তোমরাও মাফ করে দিও, আমি তোমাদের যোগ্য সন্তান হতে পারলাম না। আমার জন্য অনেক কষ্ট করেছ তোমরা। এর ঋণ শোধ করা সম্ভব না। এটাই আমার শেষ স্ট্যাটাস। বাবু তুমি অন্য কাউকে বিয়ে করবে এটা দেখা আমার পক্ষে সম্ভব হলো না।’ স্ট্যাটাস শেষে লিখেন, ফিলিং লস্ট। জানা যায়, এর পর পরই অসুস্থ হয়ে পড়েন তিনি।

সালাহ উদ্দীন আটক: আসছে কর্মসূচি

salahuddin8বিএনপির যুগ্ম-মহাসচিব ও কক্সবাজার জেলা বিএনপির সাবেক সভাপতি আটক সালাহ উদ্দীন আহমদকে আদালতে সোপর্দ না করলে বিকেল থেকে নতুন কর্মসূচি আসছে বলে জানান জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ শাহাজাহান চৌধুরী।

বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ শাহাজাহান চৌধুরী এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে এ ঘটনায় নিন্দা প্রতিবাদ জানান। আলাপকালে তিনি দুপুরের মধ্যে সালাহ উদ্দীন আহমকে আদালতে সোপর্দ করা না হলে বিকেলে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করা হবে।

আলাপচারিতায় শাহাজাহান চৌধুরী বলেন, ‘বিএনপির যুগ্ম মহাসচিব বর্তমান স্বৈরশাসনের বিরুদ্ধে এক উদয়মান রাজনীতিক ও গণতন্ত্র মুক্তি আন্দোলনের অগ্রনায়ক। তাই সরকার ভীত হয়ে তাকে অন্যায়ভাবে আটক করেছে। কিন্তু আটক করেও স্বীকার করছে না। এ কারণে আমরা স্বাভাবিকভাবে তার জীবন নিয়ে সঙ্কিত। তাই তাকে অবিলম্বে আদালতে সোপর্দ করা হোক। একই সঙ্গে মুক্তি দেয়ার দাবি জানাচ্ছি।’

তিনি জানান, সালাহ উদ্দীন আহমকে আদালতে সোপর্দ ও মুক্তি দেয়া না হলে কক্সবাজারে কঠোর কর্মসূচি দেয়া হবে। বিকেল ৩টার দিকে আনুষ্ঠানিক কর্মসূচি ঘোষণা করা হবে। শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করবে বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনসহ দলের জেলা পর্যায়ের ১৪টি ইউনিট। তিনি শান্তিপূর্ণ এ কর্মসূচিতে শামিল হয়ে গণতন্ত্র মুক্তি আন্দোলনে শরিক হওয়ার জন্য দলীয় নেতাকর্মী ও জেলাবাসীর প্রতি আহ্বান জানান।

পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর শাহ জানান, পেকুয়ার সন্তান সালাহ উদ্দীন আহমদকে আটকের ঘটনায় পেকুয়ার দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে উঠেছে। আটক খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বিক্ষোভে ফেটে পড়ে তারা। পরবর্তী কর্মসূচি জেলা হাইকমান্ডের নির্দেশনাক্রমে পালন করা হবে।

এ ব্যাপারে পেকুয়া থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) আবদুর রাকিব বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কড়া প্রস্তুত রয়েছে। কোনো নাশকতা হলে ছাড় দেয়া হবে না।’

হোয়াইটওয়াশের কথা ভোলেননি ম্যাককালামও!

mackkolam12শুক্রবার বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সহ-আয়োজক নিউজিল্যান্ড। এই ম্যাচের আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। তারপরও এই ম্যাচটি জয়ের গুরুত্ব কম নয় কোনো দলের কাছেই।

ম্যাচের আগে বৃহস্পতিবার বাংলাদেশ দলের প্রশংসা করেন নিউজিল্যান্ডের অধিনায়ক ব্রেন্ডান ম্যাককালাম। জানিয়েছেন গেল কয়েক বছরে বাংলাদেশ বেশ উন্নতি করেছে। ঘরের মাঠে তারা খুবই শক্তিশালী। আমরা সেখানে তাদের কাছে টানা সাত ম্যাচ হেরেছি।

ম্যাককালাম বলেন, ‘গেল কয়েক বছরে বাংলাদেশ দলের যেমন দক্ষতার উন্নতি হয়েছে। তেমনি সামগ্রিক উন্নতিও হয়েছে। ঘরের মাঠে তারা খুবই কঠিন প্রতিপক্ষ। সেখানে আমরা তাদের কাছে টানা সাত ম্যাচে হেরেছিলাম। সফরে এসে তারা খুব ভালো পারফরম্যান্স করতে পারে না।

তারপরও আমরা তাদের বিভিন্ন দিক নিয়ে কাজ করছি। ইংল্যান্ডের বিপক্ষে রুবেল ও কয়েকজনকে দারুণ বল করতে দেখেছি। তাদের বেশ ভয়ানক মনে হয়েছে। তারা যে উন্নতি করেছে সেটার প্রমাণ তাদের এই দ্রুতগতির বোলাররা।’

তিনি আরো বলেন, ‘ক্রিকেটের প্রতি বাংলাদেশের মানুষের ও খেলোয়াড়দের আবেগ বেশি। তার সঙ্গে তাদের মেধাবী খেলোয়াড়ও তৈরি হচ্ছে। আমি প্রত্যাশা করি আগামী কয়েক বছরের মধ্যে তারা বেশ কঠিন প্রতিপক্ষে পরিণত হবে। বাংলাদেশ দলের দ্রুতগতির বোলাররা আমাদের চ্যালেঞ্জ ছুড়ে দেবে। তাদেরকে দেখে-শুনে খেলতে হবে।

তথ্যসূত্র : ক্রিকইনফো

হেফাজতের নেতৃত্ব নিয়ে স্নায়ুযুদ্ধ

shofiiআলোচিত সংগঠন হেফাজতে ইসলামের ভবিষ্যৎ নেতা নির্ধারণ নিয়ে দীর্ঘদিন ধরে চলছে স্নায়ুযুদ্ধ। বর্তমান আমির বয়োবৃদ্ধ শাহ আহমদ শফী চট্টগ্রাম নগরের একটি হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার বিকেলে হৃদরোগে আক্রান্ত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সংগঠনের মজলিসে শূরার একটি অংশ আমির হিসেবে দেখতে চায় শফীর ছেলে আনাস মাদানীকে। আরেকটি অংশের পছন্দ বর্তমান মহাসচিব জুনাইদ বাবুনগরীকে। আবার আরেকটি পক্ষ আমির হিসেবে চায় দলের প্রভাবশালী নায়েবে আমির মাওলানা মুহিবুল্লাহ বাবুনগরীকে। এই তিন পক্ষের একটি পক্ষের সখ্য আছে জামায়াত ও বিএনপির সঙ্গে। একটি অংশ সুসম্পর্ক বজায় রাখছে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সঙ্গে।
এ পরিস্থিতিতে বুধবার হাটহাজারীতে হেফাজত আয়োজিত সংবাদ সম্মেলনে দেশে রাজনৈতিক সংকট নিরসনে সব রাজনৈতিক দলকে সংলাপে বসার আহ্বান জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে হেফাজতের আমির শাহ আহমদ শফীর পক্ষে সাংগঠনিক সম্পাদক আজিজুল হক
ইসলামাবাদী লিখিত বক্তব্য পাঠ করেন। এতে হেফাজতের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে_ রাজনৈতিক সহিংসতা ও ক্রসফায়ারে নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং পেট্রোল বোমার আগুনে দগ্ধ ও আহতদের সুস্থতা কামনা করে দেশের সব মাদ্রাসা ও মসজিদে নিয়মিত দোয়া মাহফিলের ব্যবস্থা করা।
হেফাজতের নেতৃত্ব প্রসঙ্গে সম্প্রতি মাওলানা আজিজুল হক বলেন, ‘আহমদ শফী যতদিন বেঁচে থাকবেন ততদিন এ পদ নিয়ে আমাদের কোনো ভাবনা নেই। তবে তার অবর্তমানে কে হেফাজতের হাল ধরবেন তা নির্ধারণ করবে মজলিসে শূরার সদস্যরা।’ আমির পদে একাধিক আগ্রহী ব্যক্তি থাকা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের সংগঠনে উত্তরাধিকার সূত্রে আমির হওয়ার কোনো সুযোগ নেই। এলেম, বয়স, আধ্যাত্মিক জ্ঞান ও শারীরিক যোগ্যতা বিবেচনা করে আমির নির্ধারণ করবেন মজলিসে শূরার সদস্যরা।’ আমির নির্ধারণে হেফাজতে ইসলামে কোনো প্রতিযোগিতা নেই বলেও দাবি করেন তিনি।
জানা গেছে, শাপলা চত্বরের সমাবেশ ও নির্বাচন ইস্যু নিয়ে গত এক বছর ধরেই হেফাজতের নেতাদের মধ্যে বিভক্তি রয়েছে। বিএনপির চলমান আন্দোলনে অংশ নেওয়া নিয়েও আছে বিভক্তি। হেফাজতের একটি অংশ বিএনপি ঘোষিত হরতাল-অবরোধে একাত্মতা পোষণের পক্ষে। এ অংশই সম্প্রতি সুদ নিয়ে অর্থমন্ত্রীর দেওয়া বক্তব্য ও হিজাব পরা নিয়ে সমাজকল্যাণমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করে তাদের মন্ত্রিসভা থেকে অপসারণ করার দাবি জানায়। এমনকি হেফাজতকে দিয়ে হরতালেরও ঘোষণা দিয়েছিল তারা। কিন্তু আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সঙ্গে সুসম্পর্ক থাকা হেফাজতের আরেকটি অংশের তৎপরতায় শেষ পর্যন্ত আর বাস্তবায়ন হয়নি এ ঘোষণা। বর্তমান আমির শাহ আহমদ শফীও রাজনৈতিক ইস্যুতে হেফাজতকে জড়ানোর বিপক্ষে।
সংগঠনের একটি অংশ মধ্যপন্থি হলেও হেফাজতে ইসলামের অধিকাংশ নেতার সঙ্গে যোগাযোগ আছে বিএনপি ও জামায়াতের। এ অংশের নেতৃত্বে আছেন গ্রেনেড বিস্ফোরণের আসামি ও হেফাজতের নায়েবে আমির মুফতি ইজহার। তিনি পলাতক থাকায় সক্রিয় আছেন দুই যুগ্ম মহাসচিব মঈনুদ্দিন রুহী ও মুফতি ফয়জুল্লাহ। ৫ জানুয়ারি বিএনপি নির্বাচনে অংশ নিলে তাদের একজন হাটহাজারী থেকে ও আরেকজন রাঙ্গুনিয়া থেকে নির্বাচন করতেন বলে গুঞ্জন ছিল।

চাঁপাইনবাবগঞ্জে শিবিরকর্মীকে কুপিয়ে হত্যা

marder1চাঁপাইনবাবগঞ্জের ফুলকুড়ি ইসলামী একাডেমি এলাকায় বৃহস্পতিবার সকালে আরিফুল ইসলাম (১৭) নামে এক শিবিরকর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

খবর পেয়ে সকাল ১১টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত আরিফুল ইসলাম রেহাইচর হঠাৎপাড়া গ্রামের রহজান আলীর ছেলে। সে চাঁপাইনবাবগঞ্জ সিটি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ছিল।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোর্তুজা জানান, কলেজে যাওয়ার পথে সকাল ৯টার দিকে শিবিরকর্মী আরিফুলকে তারই সহযোগীরা কুপিয়ে হত্যা করে। অভ্যন্তরীণ কোন্দলেন জের ধরে তাকে হত্যা করা হয়েছে।

আরিফুলের গলায়, হাতে ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান ওসি।

ভ্যানিটি ব্যাগ ছিনতাই মামলায় মিলনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

milon12গাড়ি ভাংচুর ও ভ্যানিটি ব্যাগ হতে টাকা ছিনতাই মামলায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন ও তার স্ত্রী নাজমুন নাহার বেবীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে চাঁদপুরের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আতাউর রহমান এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

২০০৯ সালের ৬ মে চাঁদপুরের কচুয়া থানায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মিলন ও তার স্ত্রীসহ ৩৮ জন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীর বিরুদ্ধে মামলাটি দায়ের করেন মো. কলিম উল্যা নামের এক ব্যক্তি।

মামলায় অভিযোগ করা হয়, ২০০৩ সালে ১৬ ও ১৭ অক্টোবর মিলন ও তার স্ত্রী ভ্যানিটি ব্যাগ হতে টাকা ছিনতাই এবং গাড়ি ভাংচুর ও স্বর্ণের নেকলেছ ছিনতাই করে।

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মিলনের বিরুদ্ধে চাঁদপুরের আদালত ও বিভিন্ন থানায় মোট ৩১টি মামলা রয়েছে। এসব মামলায় তিনি ২০১০ সালের ১৪ মার্চ গ্রেফতারের পর দেড়বছর কারাবাস শেষে ২০১১ সালের জুন মাসে তিনি কুমিল্লা কারাগার থেকে মুক্তি পান।

অ্যাক্রিডিটেশন কার্ডের আবেদন ফরম অনলাইনে

Acriডিজিটাল কার্যক্রমের আওতায় এখন থেকে অ্যাক্রিডিটেশন ফরম অনলাইনে পাওয়া যাবে। ফরমের জন্য সাংবাদিকদের আর তথ্য অধিদপ্তরে আসতে হবে না। যে কোনো স্থান থেকে অনলাইনে ডাউনলোড করে ফরম সংগ্রহ করা যাবে।

তবে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত বর্তমানে প্রচলিত ফরমে আবেদন করা যাবে। উল্লিখিত সময়ের পর পুরোনো ফরমে আর আবেদন গ্রহণ করা হবে না।

তথ্য অধিদপ্তর থেকে প্রেরিত এ বার্তায় একথা জানানো হয়।

বার্তায় বলা হয়, ফরম সংগ্রহ করার জন্য তথ্য অধিদপ্তরের নতুন ওয়েব অ্যাড্রেস pressinform.portal.gov.bd তে গিয়ে ‘অ্যাক্রিডিটেশন আবেদন’ শিরোনামের মেনুতে প্রবেশ করতে হবে। বাংলা ও ইংরেজি উভয় ভাষাতেই অ্যাক্রিডিটেশন ফরম পাওয়া যাবে।
মিডিয়ায় কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের বাংলা ভার্সনে দেয়া ফরমটি পূরণ করতে হবে। কেবল ঢাকায় কর্মরত বিদেশি সাংবাদিকদের জন্য ইংরেজি ভার্সনটি ব্যবহার করতে হবে।

অনলাইনে ফরম সংগ্রহ করে প্রয়োজনীয় তথ্যাদি পূরণপূর্বক তিনকপি স্ট্যাম্প সাইজের ছবিসহ তথ্য অধিদপ্তরের প্রটোকল শাখায় জমা দিতে হবে। ফরমটি যাচাই-বাছাই করে অ্যাক্রিডিটেশন কার্ড প্রদান করা যাবে কি না অথবা কতদিনের মধ্যে অ্যাক্রিডিটেশন কার্ড দেয়া যাবে তার আপডেট সংশ্লিষ্ট আবেদনকারীকে এসএমএস’র মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

বর্তমানে শুধু অনলাইনে অ্যাক্রিডিটেশন ফরম সংগ্রহের কার্যক্রম চালু করা হয়েছে, অনলাইনে ফরম জমা দেয়ার সুবিধাও খুব শিগগিরই চালু করা হবে বলেও জানানো হয়েছে।

আমেরিকায় সেনা হেলিকপ্টার বিধ্বস্ত, নিখোঁজ ১১

helicaptar usaআমেরিকার ফ্লোরিডায়  বুধবার রাতে একটি সেনা হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় সাতজন মেরিন সেনা ও চারজন ক্রু নিখোঁজ হয়েছেন। ঘন কুয়াশার ভেতর সেনা মহড়া চলাকালে ঘটা এ ঘটনায় নিখোঁজ ১১ জন মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার এগলিন বিমানঘাঁটির কাছে বুধবার রাতে ওই ব্ল্যাক হক হেলিকপ্টারটি নিখোঁজ হয়। ওই সময় এলাকাটি কুয়াশায় আচ্ছন্ন ছিল। তবে কুয়াশার কারণে দুর্ঘটনা ঘটেছে কি না, এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।

বিমানঘঁটির মুখপাত্র অ্যান্ডি বোরল্যান্ডের ভাষ্য, উদ্ধারকর্মীরা হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছেন। রাত দুইটার দিকে তারা কিছু ধ্বংসাবশেষ পান। এখনো উদ্ধার অভিযান চলছে।

সাপের ভয়ে সংস্কার কাজ বন্ধ!

mosque3রাজশাহী: জেলার তানোর উপজেলার মুণ্ডুমালার ঐহিত্যবাহী বহু পুরানো তিন গম্ভুজ মসজিদের সংঙ্কার কাজ শুরু করেছিলেন মসজিদ কর্তৃপক্ষ। সেই কাজ শুরুর পরেও সাপের ভয়ে অবশেষে বন্ধ করে দিতে বাধ্য হয়েছে মসজিদ কর্তৃপক্ষ।

বুধবার কাজ শেষে পালিয়ে যায় কর্মরত শ্রমিকরা।

তানোরের মুণ্ডুমালা প্রায় ৪শ থেকে ৫শ বছর পুরনো তিন গম্ভুজ মসজিদটির ঐতিহ্য ধরে রাখতে সংস্কারের উদ্যোগ নেন গ্রামবাসী। সেই অনুযায়ী গ্রামবাসী ও পৌরসভার অর্থায়নে কয়েকদিন আগে মসজিদটি আনুষ্ঠানিকভাবে সংস্কারের উদ্বোধন করেন মুণ্ডুমালা পৌর মেয়র ও তানোর থানা আওয়ামী লীগের সভাপতি গোলাম রাব্বানী।

এর তিন দিনের মধ্যে মসজিদের সংস্কার কাজ করার সময় পুরাতন গম্বুজ ভিতরে বড় বড় সাপ দেখে কাজ না করে পালিয়ে যায় নির্মাণ শ্রমিকরা। এ ঘটনা এলাকায় প্রচার হলে প্রতিদিন শত শত উৎসুক জনতা ভিড় জমাচ্ছে মসজিদটি দেখতে। আর মিস্ত্রি না পাওয়াই মসজিদ কর্তৃপক্ষ পড়েছেন বিপাকে।

সংস্কারে যুক্ত নির্মাণ শ্রমিক আব্দুল সরকার জানান, বহু পুরানো মসজিদটি সংস্কারের জন্য তিনি দায়িত্ব নিয়েছিলেন। সেই মোতাবেক গম্বুজের উপরে ফাটা ও দেয়াল ঘোষা মাজা করতে গিয়ে গম্বুজের ভিতরে ও দেয়ালের ফাটলে ৭/৮ ফিট লম্বা লম্বা একাধিক সাপ দেখতে পান।

তিনি আরো জানান, সাপগুলি তাকে দেখ হিস্‌ হিস্‌ শব্দ করে ২/৩ ফিট মাথা উচু করে গর্জন করতে থাকে। এতে তিনি কোনোমতে পালিয়ে রক্ষা পায়।

মসজিদের পাশের বাড়ির মালিক মুস্তাক সরদার ও তুহিন সরদার বলেন, মসজিদটি কতো পুরানো কেউ বলতে পারে না। মসজিদকে ঘিরে অনেক অলৌকিক কথাবার্তা চারিদিকে ছড়িয়ে আছে। আর সাপ দেখার ঘটনায় কয়েকদিন ধরে এলাকার মানুষ মসজিদটি দেখার জন্য ভিড় জমাচ্ছে।

এসব বিষয়ে মসজিদ কমিটির সভাপতি সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক বলেন, ‘বহু পুরানো তিন গম্বুজ মসজিদটির ঐতিহ্য ধরে রাখতে সংস্কার করে রং করতে চেয়েছিলাম কিন্তু হঠাৎ করে সাপের ভয়ে শ্রমিক পালিয়েছে।’

মান্নার জামিন নামঞ্জুর

mannaa24রাষ্ট্রদ্রোহ মামলায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার জামিন নামঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার মান্নার আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মান্নান খান তার রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করলে শুনানি শেষে ঢাকা মুখ্য মহানগর হাকিম বিকাশ কুমার শাহ এ আদেশ দেন।

গত ১১ মার্চ বুকে ব্যথা অনুভূত হওয়ায় মান্নাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে গত ৭ মার্চ মান্নাকে ঢাকা মহানগর হাকিম আতাউল হক ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সেনাবাহিনীকে উৎসাহিত করে উস্কানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগে গত ৫ মার্চ গুলশান থানার এসআই সোহেল রানা বাদী হয়ে রাষ্ট্রদ্রোহ মামলাটি দায়ের করেন।

গত ২৫ ফেব্রুয়ারি সকাল ১০টা ৫০ মিনিটে ধানমন্ডির স্টার কাবাবের সামনে থেকে র্যা ব-২ মাহমুদুর রহমান মান্নাকে আটক করে।