শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

মিশেল সম্পর্কে কুমন্তব্য, চ্যানেলের উপস্থাপক বরখাস্ত

mishelওবামা পত্নী মিশেলকে নাকি ‘প্ল্যানেট অব এপস্’ ছবির চরিত্রের মতো দেখতে। আর এই মন্তব্য করেই চরম বিপাকে পড়তে হলো আমেরিকার একটি স্পেনীয় টিভি চ্যানেলের এক উপস্থাপক, রডনার ফিগুয়েরোয়াকে। শাস্তিস্বরূপ তাকে  বরখাস্ত করলেন চ্যানেল কর্তৃপক্ষ।

মেক-আপ শিল্পী পাওলো বালেসতেরোসকে নিয়ে বুধবার কথা চলছিল চ্যানেলটির একটি বিখ্যাত লাইভ টক শো-এ। পাওলো হামেশাই কী ভাবে নিজের রূপ পরিবর্তন করে বিখ্যাত মহিলা সেজে ছবি দেন  সেই বিষয়েই আলোচনা চলছিল। আর ঠিক সেই মুহূর্তে গোল বাধিয় বসলেন খোদ সঞ্চালক রডনার। ফ্যাশন দুনিয়ার খবরাখবর উপস্থাপনার ক্ষেত্রে বিশেষ পরিচিত তিনি।

কিছু দিন আগেই পাওলো নিজের সাজ বদলে আমেরিকার ফার্স্ট লেডি সেজেছিলেন। সেই প্রসঙ্গেই রডনার বলেন, “ভালো কথা, দেখুন, আপনি কি জানেন মিশেল ওবামাকে দেখতে প্ল্যানেট অব এপস্ ছবির চরিত্রের মতো।” এই কথা শুনে অনুষ্ঠানে উপস্থিত আর দুই উপস্থাপক প্রায় আঁতকে ওঠেন। এক জন বলেন, “তুমি কী বলছ?” ব্যাপারটা সামাল দিতে অন্য জন বলেন, মিশেল যথেষ্ট সুন্দরী।

এ সত্ত্বেও মোটেই দমেন না রডনার। বরং তিনি আত্মপক্ষ সমর্থনের জন্য বলে ওঠেন, কিন্তু আমি যা বললাম সেটাও তো ঠিক!

বণ বৈষম্যমূলক এই মন্তব্য করার জন্য চ্যানেল কর্তৃপক্ষের কোপে পড়তে হয় রডনারকে। বুধবার রাতেই চ্যানেলের ওয়েবসাইট থেকে তার ছবি সরিয়ে দেওয়া হয়। বৃহস্পতিবার একটি বিবৃতিতে চ্যানেল কর্তৃপক্ষ জানান, “ফার্স্ট লেডি মিশেল ওবামা সম্পর্কে রডনার ফিগুয়েরোয়া যে মন্তব্য করেছেন, তা খুবই নিন্দনীয়। এবং কোনো ভাবেই চ্যানেলটির মতাদর্শের সঙ্গে তার মিল নেই।” “তাই ফিগুয়েরোয়াকে তৎক্ষণাৎ বরখাস্ত করা হয়েছে”, বলেও চ্যানেলের পক্ষ থেকে জানানো হয়।

বৃহস্পতিবারই মিশেল ওবামাকে একটি খোলা চিঠি লেখেন রডনার। তাতে ক্ষমা চেয়ে তিনি লেখেন, ‘‘… আমি খুবই লজ্জিত। এবং আপনার কাছে ক্ষমা চাইছি। কারণ এই মন্তব্য বোঝানোর জন্য আমার মতো পেশাদারের কোনো অজুহাত দেওয়া সাজে না।… এই নির্বুদ্ধিতার দায়িত্ব আমি নিজের কাঁধেই নিচ্ছি। তবে আমাকে যে বর্ণবিদ্বেষী বলা হচ্ছে, সেটা আমি মানতে পারছি না।”

চরমোনাই পীরের ‘মার্চ ফর পিস’

chormonaiচলমান রাজনৈতিক সংকট নিরসনে আগামী ৩ এপ্রিল রাজধানী অভিমুখে সাদা পতাকা হাতে ‘মার্চ ফর পিস’ কর্মসূচির ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

শনিবার এই কর্মসূচির কথা জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম।

চলমান সংকেটর কথা উল্লেখ করে তিনি বলেন, “দেশে যে অবস্থা বিরাজ করছে তাতে যে কোন বিবেকবান মানুষের অন্তরকে নাড়া না দিয়ে পারে না। চলমান সঙ্কট  সমস্যার সমাধান কোনপথে তা চিন্তা না করে কেবল পুলিশ দিয়ে সমাধানের চেষ্টা করলে তার পরিনাম শুভ হবে না।”

সবদলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন চলমান সঙ্কটের সমাধান দিতে পারে বলেও মত দেন চরমোনাই পীরেরর দলের এই সিনিয়র নেতা।।

মোহাম্মদ ফয়জুল করীম বলেন, “জনগণের স্বার্থরক্ষায় সরকার ব্যর্থ হয়েছে। ইসলামের বিরুদ্ধে অবস্থা নিয়ে কেউ এই উপমহাদেশে টিকতে পারেনি, বর্তমান সরকারও পারবে না।”

দেশ স্বাধীনে মুসলমানদের ভূমিকা সবচেয়ে বেশি করে সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম বলেন, “মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটিও হিন্দুদের স্বার্থেই বাদ দেয়া হয়। দেশ স্বাধীন হলেও আধিপত্যবাদী শক্তির আগ্রাসন বন্ধ হয়নি।”

সকল ষড়যন্ত্রকারী, আন্তর্জাতিক আধিপত্য শক্তিকে রুখে দিতে অন্যায়- অসত্য ও দেশবিরোধী, ইসলামবিরোধী শক্তির ক্রীড়নকদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে সকলের প্রতি আহ্বান জানান তিনি।

ভারত প্রতিদ্বন্দ্বী হলে বাংলাদেশের ছেলেদের চার্জড হতে সুবিধা হয়!

bdc10মাঠ অভিমুখী অকল্যান্ড-হ্যামিল্টন মোটরওয়েতে একটা ফোনে কথা বলতে গিয়ে আপাত আজব টিপ অফটা পাওয়া গেল! বাংলাদেশ নাকি আজ নিউজিল্যান্ডের কাছে হারলে এতটুকু দুঃখিত হবে না। কারণ তারা সেটাই চায়।

একমাত্র তা হলেই যে মেলবোর্নে ভারতের সামনে পড়বে।

কিছু পরে সেডন পার্কে ঢুকে টিমলিস্টটা পাওয়া গেল। স্বয়ং অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাই খেলছেন না। গলার সংক্রমণ ও হাঁটুর ব্যথা কারণ হিসেবে দেখানো হলেও আসল কারণ নাকি কোনোটাই নয়। মাশরফি স্লো ওভার রেটের জন্য কড়া শাস্তি পাব-পাচ্ছির ট্র্যাফিক লাইটে দাঁড়িয়ে আছেন। হ্যামিল্টনে বেগতিক কিছু ঘটলেই লাল আলো জ্বলে যাওয়ার আশঙ্কা ছিল। একেবারে সাসপেন্ড হয়ে যেতেন। বহু বছর আগে ভারত অধিনায়ক থাকার সময় যেমন হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের।

আর সবচেয়ে বড় কারণ নাকি তিনি সম্পূর্ণ ফিট অবস্থায় ভারতের সঙ্গে এমসিজির কোয়ার্টার ফাইনাল খেলতে চান। ম্যাচ জিতলে বাংলাদেশ পড়বে দক্ষিণ আফ্রিকার সামনে। কিন্তু তারা নাকি সেটা চায় না। এই বিশ্বকাপের যুগ্ম সেরা দল ভারত। লোকে তাদের থেকে পালাতে চাইবে এটাই স্বতঃসিদ্ধ। অথচ টিম বাংলাদেশ তাদেরই চায় প্রতিদ্বন্দ্বী হিসেবে।

এই সব জল্পনার অনেক ঊর্ধ্বে থাকা বাংলাদেশি জনতা ততক্ষণে কন্ট্রোল নিয়ে নিয়েছে। স্থানীয় বিয়ার কোম্পানি মাঠে ঢোকার সময় কমলা রঙের পোশাক এগিয়ে দিচ্ছিল স্পেশ্যাল অফার সমেত। অফারটা হলো, ওই কমলা ড্রেস পরে যদি গ্যালারিতে উড়ে আসা কোনও ছক্কা আপনি লুফতে পারেন, তা হলে হাজার ডলার জিতবেন। লোভনীয় অফার। স্যর রিচার্ড হ্যাডলি যে দিকটায় বসে খেলা দেখছিলেন, সেই স্পনসরস্ বক্সের ডান দিকটা তো পুরো কমলায় কমলা! কিন্তু অকল্যান্ড থেকে এসি বাস বোঝাই করে, হাইওয়ে ভর্তি লাইন দেওয়া গাড়িতে যে গর্বিত বাংলাদেশিরা এসেছেন তারা কোন দুঃখে দেশের লাল-সবুজ রঙ ছেড়ে কমলা পরবেন?

কিছু লাল-সবুজ শাড়িও দেখলাম। মহিলারা সঙ্গে সবুজ রঙ নিয়ে এসেছেন। সেগুলো সমর্থকেরা নিজেরাই ভাগাভাগি করে মেখে নিচ্ছেন। ভারতে যেমন পেশাদার রং-করিয়েরা স্টেডিয়ামের বাইরে বসে থাকে এখানে সে সব নেই। কিন্তু তাতে কিছু আটকাচ্ছে না। ডিজে দ্রুত শুরু করে দিলেন। কখনও অরিজিৎ সিংহ। কখনও বাংলাদেশের বিখ্যাত পপ গায়িকা মমতাজের আইটেম নম্বর। কখনও অকৃত্রিম সাধের লাউ।

মেঘলা স্যাঁতস্যাঁতে পরিবেশ আর নতুন পিচে ব্রেন্ডন ম্যাকালাম ব্যাট করতে পাঠিয়েছেন। বল তো শুধু সুইং নয়,  মনে হচ্ছে সিমও করবে। এই রকমই পিচে তো শচিন-শেবাগ সমেত সৌরভের সময়কার এত জাঁদরেল টিম ইন্ডিয়া দু’ইনিংসে আছড়ে পড়েছিল ৯৯ আর ১৫৪। প্রথম দশ ওভারে টুর্নামেন্টের সেরা পেস বোলিং কম্বিনেশন টিম সাউদি আর ট্রেন্ট বোল্ট যখন দুটো উইকেট পড়াকে আরও স্বাগত জানাতে স্লিপ সংখ্যা তিন থেকে চার করে নিলেন, তখন মনে হচ্ছিল ডিজে-র খুব বেশি গান স্টক করতে হবে না!

সেই ম্যাচ কি না থরথর উত্তেজনার মধ্যে গিয়ে শেষ হলো একেবারে শেষে। সাত বল বাকি থাকতে তিন উইকেটে জিতে গেল নিউজিল্যান্ড। ম্যাচে যে পরিমাণ নাটকের আমদানি ছিল তাতে নিউজিল্যান্ড আচমকা হেরে গিয়ে কোয়ার্টার ফাইনালের গতিপথ বদলে যেতে পারত। ম্যাচের শেষ দশ মিনিটেও টুইটারে তীব্র জল্পনা চলেছে, সাংবাদিকবন্ধু এবং ভারতীয় ফ্যানেরা এখুনি টিকিটটা করে ফেলো না। অকল্যান্ডে টিভির সামনে বসে থাকা ভারতীয় ক্রিকেট দলও তখন উত্কণ্ঠিত। অদ্ভুত পরিস্থিতি- বাংলাদেশ হারলে তারা মেলবোর্ন যাবে। জিতলে এসসিজিতে শ্রীলঙ্কার সামনে পড়বে।

নিউজিল্যান্ডের টুর্নামেন্টে অপরাজিত থাকার গরিমা প্রায় কেড়েই নিয়েছিল বাংলাদেশ। মাহমুদুল্লাহ টানা দু’টো সেঞ্চুরি শুধু করে ফেললেন না, টুর্নামেন্টের সেরা পাঁচ রানকারীর মধ্যে শিখর ধবনকে এদিন টপকে গেলেন। ময়মনসিংহের ছেলে। যে শহরের ধানের কথা কবিতায় পাওয়া যায়। আর শুঁটকি মাছের গৌরবকাহিনি ভোজনরসিকদের নিত্য আলোচনায়। কিন্তু ময়মনসিংহ শহরের আপাতত তিনিই সেরা রফতানি। ডাকনাম রিয়াদ। এ দিনও বাংলাদেশি সাংবাদিকদের গরিষ্ঠ অংশ হ্যামিল্টন প্রেসবক্সে বসে বলছিলেন, রিয়াদ এমন সব কাণ্ড ঘটাচ্ছেন তাদের চিমটি কেটে দেখার মতো! সত্যিই তো? মুশফিকুর রহমানের তিনি ভায়রাভাই বলে নির্বাচিত হয়েও তাকে নিয়মিত কথা শুনতে হয়েছে। স্বজনপোষণের সুযোগ পাওয়াই নাকি তার একমাত্র যোগ্যতা। সমালোচনা-সমালোচনায় আক্রান্ত তিনি মাঝে বছরখানেক টিম থেকে বাদ ছিলেন। গত ডিসেম্বরে আবার ফিরেছেন। টিমে একমাত্র হিন্দু ক্রিকেটার সৌম্য সরকার এবং রিয়াদের পার্টনারশিপ এই ধারণার বিরুদ্ধে লড়াইয়ের সবচেয়ে বড় মাস্তুল যে না, বাংলাদেশ ইচ্ছাকৃত ম্যাচ ছাড়েনি। আপ্রাণ লড়েও পারেনি।

চার উইকেট নিয়েও সাকিব-আল-হাসান অবিসংবাদী ভাবে তালিকায় নেই। খেলার শেষে এ দিনের অধিনায়ক সাকিবের কতগুলো বিহ্বল করা সিদ্ধান্ত নিয়ে তুমুল জল্পনা চলছিল। ক্রিকেটীয় ভুল? না ইচ্ছাকৃত? যেমন নিজে এত ভালো বল করেও কোটার চেয়ে এক ওভার কম করা। মার্টিন গুপ্টিল এবং রস টেলর- ম্যাচ নিয়ে যাওয়ার পার্টনারশিপ যখন করে ফেলেছে নিউজিল্যান্ড, তিনি দ্বিতীয় স্পেলে দু’ওভারের জন্য আসবেন না? রুবেল হোসেন আগের ম্যাচে ইংল্যান্ডকে চমকে দিয়ে বিশ্ব দরবারে ঢুকে পড়েছেন। তাকেও তো দু’ওভার কম বল করালেন সাকিব। ঘুরিয়ে-ফিরিয়ে ব্যবহার করলেন আট জনকে। টিমে আট জন ব্যাটসম্যান ছিল। আট জন বোলার কোথা থেকে এলো?

তিনটা কারণ হতে পরে।

এক, সাকিবের ডাহা ট্যাকটিক্যাল ভুল।
দুই, টিমের দীর্ঘকালীন স্বার্থের কথা ভেবে সমস্ত অঙ্গ মেপে নেওয়া। তাতে স্বল্পকালীন ক্ষতি হতে পারে জেনেও।
তিন, এবং হয়তো নিছক গুজবের তিন, বাংলাদেশ সত্যিই মনপ্রাণ দিয়ে ম্যাচটা জিততে চায়নি।

অর্থাৎ বাংলাদেশ ক্রিকেটের ভাষায় পাতানো খেললাম না। ওটা ঘৃণ্য কাজ। আবার জেতার জন্য মরণবাঁচনও গেলাম না। আমাদের জন্য কোয়ার্টার ফাইনাল সবচেয়ে ইম্পর্ট্যান্ট। সেটায় জেতার জন্য যা যা করলে ভাল, সেই ট্যাকটিক্যাল লগ্নিটা করে রেখে দিলাম।

ম্যাচ শেষে সেডন পার্ক ড্রেসিংরুম থেকে বেরিয়ে আসা বাংলাদেশ ম্যানেজার সুজন অবশ্য বলে গেলেন, “বাংলাদেশ হারতে চেয়েছিল এটা আজগুবি। এটা ঠিক সাকিবের কিছু সিদ্ধান্ত আশ্চর্যজনক। কিন্তু ক্রিকেটে ক্যাপ্টেন কি এমন ভুল করে না?” সুজন মনে করেন, তাদের জন্য ভারতীয় বিস্ফোরক ব্যাটিং লাইন-আপ আর এমসিজি ভর্তি ভারত সমর্থক অনেক বেশি কঠিন হবে দক্ষিণ আফ্রিকার চেয়ে। শখ করে কোন টিম চাইবে তার সামনে পড়তে?

তিনি অস্বীকারের পরেও গুঞ্জনটা কিন্তু থেকেই গেল। দক্ষিণ আফ্রিকা মানে নক আউটে আরও ভয়ঙ্কর হওয়ার প্রতিশ্রুতি দেখানো মর্কেল-স্টেইন। সেটার মোকাবিলা করা নাকি বাংলাদেশিরা বড় ঝুঁকি মনে করছেন। তুলনায় ভারতের তেমন হাড়হিম করে দেওয়া বোলার নেই। তা ছাড়া বিভিন্ন সময়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ ওয়ান ডে-তে ভারতকে হারিয়েছে বাংলাদেশ। বিশ্বাসটা আছে, আবার পারবে। যতই মিরপুরের মাঠে আগের বিশ্বকাপ উদ্বোধনীতে শেবাগের ১৭৫ একাই তাদের উড়িয়ে দিক!

আরও একটা অদ্ভুত কথা শোনা গেল। ছেলেরা নাকি বলেছে, উল্টো দিকে ভারত প্রতিদ্বন্দ্বী হলে তাদের চার্জড হতে খুব সুবিধা হয়! শুনতে শুনতে মনে হলো, ফরাক্কার জল কি তা হলে এত দূরমহাদেশেও পৌঁছে গেল?

গৌতম ভট্টাচার্য: ভারতীয় সাংবাদিক

মেসি নয়, এখন রোনাল্ডো-রাজত্ব

ronaldo140সেরার চোখে সেরা হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

এল ক্লাসিকো এক সপ্তাহ বাকি থাকতে ফুটবলসম্রাট পেলে জানিয়ে দিলেন, ক্লাব ফুটবলের সবচেয়ে মেগাম্যাচের শ্রেষ্ঠ আকর্ষণ আর লিও মেসি নন। “অনেক বছর মেসি-রাজত্বের পরে এখন ফুটবলে সেরা রোনাল্ডো। ধারাবাহিক ভাবে গোল করতে পারে ও,” বলেছেন কিংবদন্তি পেলে। এলএম টেনকে ছাপিয়ে সিআর সেভেন এই মুহূর্তে তার বিচারে সেরা হলেও পরবর্তী প্রজন্মে নেইমারের হাতে ব্যালন ডি’অর দেখছেন পেলে। “ভবিষ্যতে নেইমার আরও উন্নতি করবে। বার্সেলোনায় ও হবে আসল তারকা। ব্রাজিলকেও ফিফা র্যাঙ্কিংয়ে যোগ্য স্থানে পৌঁছতে সাহায্য করবে,” মন্তব্য পেলের।

তবে পেলের থেকে সেরার আখ্যা রোনাল্ডো পেলেও পর্তুগিজ মহাতারকার টিমে দিনের পর দিন ঝামেলা বেড়েই চলেছে। মঙ্গলবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের শেষে ‘ক্ষুব্ধ’ রোনাল্ডো জানান, সংবাদমাধ্যমের সঙ্গে তিনি আর এ মরসুমেই কথা বলবেন না। কারণ নাকি ইরিনার সঙ্গে বিচ্ছেদের পরে রোনাল্ডোর ব্যক্তিগত জীবন নিয়ে মিথ্যা লেখা হয়েছে। আজ আবার ‘মিডিয়া বয়কট’ আন্দোলনে রোনাল্ডোকে সঙ্গ দিলেন রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফিওরেন্তিনো পেরেজ। রিয়ালের শীর্ষকর্তা বলেছেন, “রোনাল্ডোর সংবাদমাধ্যমের সঙ্গে কথা না বলার সিদ্ধান্ত ঠিক। অনেক শত্রু আছে যারা ইচ্ছা করে রিয়ালকে নিয়ে বাজে কথা লেখে।” সঙ্গে তিনি আরও যোগ করেছেন, “রোনাল্ডো কার সঙ্গে পার্টি করবে সেটা ওর ব্যাপার। কিন্তু সবাই জানে ও এ বার নিজের তৃতীয় ব্যালন ডি’অর জিতেছে। সবাই বুঝতে পারছে ও কতটা প্রতিভাবান ফুটবলার।”

এল ক্লাসিকোর উপরে শুধু রিয়ালের লা লিগা জেতার ভাগ্যই নয়, নির্ভর করছে কার্লো আন্সেলোত্তির কোচের সিংহাসনে বসে থাকার ভাগ্যও। শোনা যাচ্ছে, এল ক্লাসিকো জিতলে ‘লাইফলাইন’ পাবেন রিয়াল কোচ। না হলে হয়তো বহিষ্কার করা হতে পারে রিয়ালের ইতালীয় কোচকে।

রিয়াল সমস্যায় জর্জরিত হলেও বার্সা এখন ফুরফুরে মেজাজে। মরসুম শুরুর থেকে কোচ লুই এনরিকে ও টিমের মহাতারকা লিও মেসির মধ্যে ঝামেলা চললেও এখন পরিস্থিতি উল্টো। মেসির দুর্দান্ত ফর্মেই বার্সা এখন লিগ শীর্ষে। ক্লাবের এক সূত্রের মতে, কোচের ছকের সঙ্গে মানিয়ে নিচ্ছেন মেসি। ঘনিষ্ঠ বন্ধুদের কাছেও বার্সার ‘চোখের মণি’ জানিয়েছেন তিনি আর ক্লাব ছাড়তে চান না।
মেসিকে নিয়ে এতটাই আত্মবিশ্বাসী এনরিকে যে ঠাট্টা করে বলেছেন, “মেসিকে আমি ডিফেন্সে খেলালেও হয়তো ও দুর্দান্ত খেলে দেবে।”

সৌরজগতে পানির সন্ধান পেল নাসা

nasha14বহির্বিশ্বে প্রাণের সন্ধান সেই কবেই শুরু করেছে বিজ্ঞানীকূল। টেলিস্কোপে চোখ রেখেছে সৌরজগতের বাইরেও। যদিও দীর্ঘ পরীক্ষানিরীক্ষার পর এত দিনেও তেমন কোনো জোরদার ইঙ্গিত মেলেনি। প্রমাণ মিলল হঠাৎই। তা-ও এই সৌর-সংসারেই।

একই সপ্তাহে পৃথিবীর দুই প্রান্তের দুই গবেষকদল দাবি করল, সৌর জগতের দু’-দু’টি উপগ্রহে জলের অস্তিত্ব রয়েছে। এক, বৃহস্পতির উপগ্রহ গ্যানিমিড-এ। আর দুই, এনসেলাডাস, শনির উপগ্রহে।

গ্যানিমিডের খবরটা এনেছে নাসার দূরবীক্ষণ যন্ত্র হাব্ল স্পেস টেলিস্কোপ। হাব্লের দেওয়া তথ্যপ্রমাণ ঘেঁটে জার্মানির কোলোন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা বলছেন, গ্যানিমিডের পৃষ্ঠে বরফের চাদরের তলায় লুকিয়ে রয়েছে নোনা জলের ভাণ্ডার। যেখানে প্রাণের অস্তিত্বও থাকতে পারে বলে দাবি গবেষকদের। তাদের আরও অনুমান, এত বড় সমুদ্র হয়তো পৃথিবীতেও নেই। শুক্রবার রিপোর্টটি প্রকাশিত হয়েছে ‘দ্য জার্নাল অব জিওফিজিক্যাল রিসার্চ: স্পেস ফিজিক্স’-এ।

নাসার সায়েন্স মিশন ডিরেক্টরেটের সহ-অধিকর্তা জন গ্রানসফেল্ড জানান, সৌর জগতের সব চেয়ে বড় উপগ্রহ গ্যানিমিডের নিজস্ব চৌম্বক ক্ষেত্র রয়েছে। এই চৌম্বক ক্ষেত্রটি উপগ্রহের দুই মেরুতে তৈরি করে অরোরা। উজ্জ্বল এই আলো আসলে উত্তপ্ত আয়নিত কণার স্রোত। আবার গ্যানিমিড যে হেতু তার গ্রহের খুব কাছে রয়েছে, তাই বৃহস্পতির চৌম্বক ক্ষেত্রের প্রভাবও রয়েছে। তাতে অরোরা কখনও বাড়ে, কখনও বা কমে। এটি দেখেই বিজ্ঞানীরা বলছেন, গ্যানিমিডের পৃষ্ঠের নীচে প্রচুর পরিমাণ পানি রয়েছে।

বিজ্ঞানীরা বলছেন ব্যাপারটা অনেকটা এ রকম হাব্ল কিন্তু উপগ্রহের জমির নীচের ছবি দেখতে পায়নি। সে বরফের চাদরে মোড়া গ্যানিমিডের ছবি তুলেছে। আর দেখতে পেয়েছে অরোরা। এখন উপগ্রহটি যদি পুরোপুরি জমে বরফ হয়ে থাকত, তা হলে অরোরার আলো ৬ ডিগ্রি কোণে বেঁকে বের হতো। কিন্তু দেখা গিয়েছে তা ২ ডিগ্রি কোণে বেঁকে নির্গত হচ্ছে। এর থেকেই বিজ্ঞানীরা কঠিন অঙ্ক কষে দেখেছেন, এক মাত্র ওই বরফের চাঙরের নীচে নোনা পানি থাকলেই এই কাণ্ড ঘটতে পারে। বরফের চাদরের নীচে সমুদ্রের লবণ একটি পাল্টা চৌম্বক ক্ষেত্র তৈরি করে। তার জেরেই অরোরা ২ ডিগ্রি বেঁকে যায়।

চাঞ্চল্যকর এই রিপোর্ট প্রকাশ হওয়ার দিন কয়েক আগেই আবার বিজ্ঞান বিষয়ক পত্রিকা ‘নেচার’-এ কলোরাডো বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দাবি করেছেন, শনির উপগ্রহ এনসেলাডাসেও পানি থাকতে পারে। কী ভাবে এ হেন দাবি করছেন বিজ্ঞানীকূল? তারা জানাচ্ছেন, এমন কিছু তথ্য তাদের হাতে এসেছে, যাতে পরিষ্কার, এনসেলাডাসে বেশ কিছু হাইড্রোথার্মাল ভেন্ট রয়েছে। এই প্রকোষ্ঠগুলোর তাপমাত্রা ৯০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। পৃথিবী ছাড়া এক মাত্র এনসেলাডাসেই এই রকম অংশ রয়েছে, যেখানে অনবরত পাথরের সঙ্গে উত্তপ্ত পানিরাশির রাসায়নিক বিক্রিয়া হয়ে চলেছে।

“বছরের পর বছর লালগ্রহের পিছনে ছুটে বেরিয়ে তেমন কিছুই মিলল না। স্রেফ মৃত একটা গ্রহ। এখন সৌর জগতের শেষ প্রান্তে দেখা যাচ্ছে পানি রয়েছে। সর্বত্র…।” বলছেন নাসার গ্রহবিশেষজ্ঞ পি ম্যাককি। উচ্ছ্বসিত বিজ্ঞানীর কথায়, “এই আবিষ্কারকে বিস্ময় বললেও, অনেক কম বলা হবে!”

নতুন কিছুই বললেন না খালেদা

khaleda10আগ্রহ ছিল সবার। আওয়ামী লীগ-বিএনপির সব নেতাকর্মীর। আসলে গোটা দেশই তাকিয়ে ছিল। কী বলেন খালেদা জিয়া। অনেকে ভেবেছিলেন কর্মসূচির ধরণ পাল্টাবেন। আবার কেউ ভেবেছিলেন আন্দোলন থেকেও সরে আসতে পারেন তিনি। কোনো ধারণাই যে সঠিক ছিল না তা খালেদার বক্তব্যে স্পষ্ট হয়ে যায়।

আন্দোলনে থাকছেন বিএনপি প্রধান বেগম খালেদা জিয়া। নিজ কার্যানলয়ে অবস্থানের ৫৩ দিন পর সংবাদ সম্মেলন করে তিনি তেমনটাই জানালেন। বলেছেন, যৌক্তিক পরিণতি পর্যদন্ত আন্দোলন চলবে। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের কথা জানানোর পর থেকে সবার মধ্যে আগ্রহ ছিল কী  নিয়ে আসছেন খালেদা। কিন্তু দীর্ঘ লিখিত বক্তব্যে তেমন নতুন কিছু বলেননি সাবেক প্রধানমন্ত্রী।

বেশ কিছুদিন ধরে গুঞ্জন চলছিল সংবাদ সম্মেলনে আসছেন বেগম খালেদা জিয়া।গুঞ্জন সত্যি হলো ৫৩ দিন পর। গত ৫ জানুয়ারিকে দশম সংসদ নির্বাচনের দিনকে কেন্দ্র করে তিনি নিজের গুলশান কার্যাসলয়ে অবস্থান করছেন। ৩ জানুয়ারি থেকে কয়েকদিন পুলিশ  কার্যাসলয় অবরুদ্ধ করে রাখলেও এখন পরিস্থিতি খানিকটা স্বাভাবিক।

৫ জানুয়ারি কার্যা্লয় থেকে বের হওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে বাধা দেয়।ওইদিন কার্যাযলয়ের ভেতরে দাঁড়িয়েই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন খালেদা জিয়া। পরবর্তিতে ১৯ জানুয়ারি সংবাদ সম্মেলন করে আন্দোলনসহ সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন বিএনপি প্রধান। এরপর একাধিকবার দলের শীর্ষ নেতাদের মাধ্যমে বিবৃতি পাঠালেও তিনি সাংবাদিকদের সামনে আসেননি।

সংবাদ সম্মেলনের নির্ধারিত সময় ছিল শুক্রবার বিকেল চারটা। কিন্তু দুপুর থেকেই বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা খালেদা জিয়ার কার্যা লয়ে হাজির হন। গত ১১ ফেব্রুয়ারি থেকে কার্যা লয়ে প্রবেশে কড়াকড়া থাকলেও আজ পুলিশের পক্ষ থেকে কোনো বাধা দেয়া হয়নি। তবে তখনো ভেতরে যাওয়ার অনুমতি না মেলায় মূল ফটকে সাংবাদিকদের এক ঘণ্টার মতো অপেক্ষা করতে হয়্। পরে বেলা ৩টার দিকে ভেতরে নিয়ে যাওয়া হয়।

তবে অন্যদিনের তুলনায় কার্যানলয়ে প্রবেশের সড়কের মুখে আজ পুলিশের সংখ্যা বেশি দেখা গেছে।

এদিকে নির্ধারিত সময়ের ৪৫ মিনিট পর বিকেল পৌনে ৫টায় খালেদা জিয়ার এই সংবাদ সম্মেলন শুরু হয়। তার পরনে ছিল বেগুনী রঙের শাড়ি। তাকে দেখে সুস্থই মনে হয়েছে। এরপর মঞ্চে অবস্থান নেন দীর্ঘ দিন ধরে তার সঙ্গে থাকা দলের নেতা ও কর্মকর্তারা।

পরে একে একে বেশ কয়েক পৃষ্ঠার লিখিত বক্তব্য পড়ে শোনান খালেদা জিয়া। সাংবাদিকদের প্রশ্ন করার সুযোগ দেননি। এটাকে সংবাদ সম্মেলন না বলে প্রেস ব্রিফিং বলা যায়।তবে সবার মতামত প্রশ্ন করার সুযোগ দিলে ভালো হতো। সাংবাদিকরা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, “আমাদের না ডাকলেও হতো।ইমেইলে বক্তৃতা পাঠিয়ে দিলে ভালো হতো।”  তবে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি না হওয়াটা দুর্বলতা হিসেবে চিন্থিত হয়েছে। এছাড়া লিখিত বক্তব্য ছিল অনেকটা খাপছাড়া। বক্তব্যে ধারাবাহিকতা ছিল না। তবে এর দায় তার নয়। কারণ সংবাদ সম্মেলনের শুরুতে তার প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল ‘তাড়াহুড়ার কারণে স্ক্রিপ্টে একটু সমস্যা আছে’ বলে আগেই জানান। একইসঙ্গে সাংবাদিকদের সংশোধন করে নেয়ারও অনুরোধ জানান।

এদিকে ১৯ জানুয়ারির মতো আজকের সংবাদ সম্মেলনেও খালেদা জিয়ার সঙ্গে দলের অভিজ্ঞ শীর্ষ নেতারা ছিলেন না। শুধু স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান ছিলেন। এছাড়াও  বিএনপি প্রধানের উপদেষ্টা আবদুল কাইয়ুম, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা ছিলেন।

আর কর্মকর্তাদের মধ্যে বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস ও প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল  সংবাদ সম্মেলনের মঞ্চে ছিলেন।

এদিকে খালেদা জিয়া কী বলছেন সে বিষয় জানতে সংবাদ সম্মেলনের সময় কার্যারলয়ের বাইরে কিছু সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ করা গেছে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের সেখান থেকে সরে যেতে অনুরোধ করেন।

খালেদা জিয়া বলেন, “এই আন্দোলনের মাধ্যমে আমরা দেশের মালিকানা দেশের মানুষের হাতে ফিরিয়ে দিতে চাই। আমার আহবান- যারা এখনো নিষ্ক্রিয় আছেন, তারা সক্রিয় হোন। নিজ নিজ অবস্থান ও এলাকায় আন্দোলন গড়ে তুলন। আন্দোলনের মধ্য দিয়ে বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তুলন।’’

একই সঙ্গে সব দলমত পেশা-শ্রেণি নির্বিশেষে সকল ব্যক্তি ও শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের শরিক হওয়ার আহবান জানান তিনি।

সরকারের দমন-পীড়ন ‘জাতীয় ঐক্যকে ক্ষতিগ্রস্ত’ করেছে মন্তব্য করে দেশকে ‘ধ্বংসের হাত থেকে’ রক্ষায় তিনটি দফায় পুরনো দাবিগুলোই নতুন করে তুলে ধরেন ২০ দলীয় জোটনেত্রী খালেদা ।

তা হলো- ক. ‘আন্দোলন দমনের জন্য’ সারাদেশে বিরোধী দলের যে নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে।

খ. ‘গুম, খুন ও বিচারবর্হিভূত হত্যাকাণ্ড’ বন্ধ করতে হবে। পুলিশি ও যৌথ বাহিনীর হয়রানি বন্ধ করতে হবে। নেতাকর্মীদের বিরেুদ্ধে দায়ের ‘হয়রানিমূলক সব মিথ্যা মামলা’ প্রত্যাহার করতে হবে। বিচারবহির্ভূত প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য তদন্ত করে দায়ী ব্যক্তিদের শাস্তি দিতে হবে।

সেই সঙ্গে সভা-সমাবেশ মিছিলসহ রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর আরোপিত ‘সব প্রকার বিধিনিষেধ’ অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

গ. ‘সবার কাছে গ্রহণযোগ্য’ সরকারের অধীনে সকলের অংশগ্রহণে অবিলম্বে জাতীয় সংসদের ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য দ্রুত সংলাপের আয়োজন করতে হবে।

খালেদা জিয়া বলেন, “আমাদের বিশ্বাস এই প্রক্রিয়াতেই আমরা সমস্যা সমাধানের দিকে এগিয়ে যেতে পারব।”

ভারতই এখন মাশরাফিদের টার্গেট

bdcricket5সকাল সাড়ে এগারোটার সময় নোভোটেল হোটেলের সামনে জনা পঞ্চাশ অতুত্সাহী সমর্থকের হর্ষধ্বনির মধ্যে টিম ইন্ডিয়ার বাস যখন অকল্যান্ড রওনা হলো, তখনই হোটেলের সামনে আবিষ্কার করা গেল বাংলাদেশের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমামকে৷ একগাল হাসি, কোয়ার্টার ফাইনালে ওঠার জন্য অভিনন্দন জানাতেই বলছেন, ‘মেলবোর্নে আপনাদের সঙ্গে দেখা হলে আমরাও কিন্ত্ত কম যাব না!’

শুক্রবার এই হ্যামিল্টনের সেডন পার্কেই বাংলাদেশ খেলবে নিউ জিল্যান্ডের সঙ্গে৷ ইংল্যান্ডকে হারিয়ে টিম অ্যাডিলেড থেকে পৌঁছে গিয়েছে হ্যামিল্টনে৷ গ্রুপের এই শেষ ম্যাচে নিউ জিল্যান্ডকে হারাতে পারলে গ্রুপের সমীকরণ বদলাতে পারে৷ চার থেকে তিনে উঠে আসতে পারে বাংলাদেশ৷ কিন্ত্ত অস্ট্রেলিয়াকেও যেখানে হোঁচট খেতে হয়েছে, টানা পাঁচ ম্যাচ জিতে শেষ আটে উঠে আসা অন্যতম আয়োজক সেই ম্যাকালামের টিমকে হ্যামিল্টনে মাশরাফি বিন মর্তুজার টিম পেড়ে ফেলবে, এই সম্ভাবনার পক্ষে বাজি ধরার লোক কম৷

দুপুরে মাশরাফির টিমের প্র্যাক্টিস কভার করতে গিয়ে ক্যাপ্টেনকেই পেলাম না৷ তার বদলে ঠা ঠা রোদে দুই ভায়রা ভাই মাহমুদুল্লাহ ও মুশফিকুর রহিম, অ্যাডিলেডে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে জয়ের দুই নায়ক৷ সঙ্গে তামিম ইকবাল৷ ঘণ্টা তিনেক প্র্যাক্টিস চলল দুই বোলিং কাচ হিথ স্ট্রিক ও রুয়ান কল্পাগের তত্ত্বাবধানে৷ অবশ্যই ছিলেন হেড কোচ শ্রীলঙ্কার চন্দ্রিকা হাতুরাসিঙ্গে, হোমওয়ার্কের জন্য যিনি খুব দ্রুত টিমে প্লেয়ারদের শ্রদ্ধা আদায় করে নিতে পেরেছেন৷আবার স্পিন বোলিং কোচ৷ বলছিলেন, ‘টিমটার মধ্যে একটা বিশ্বাস তৈরি হয়েছে যে অপোনেন্ট যে-ই হোক না কেন, জিতে দেখানো সম্ভব৷ কোয়ার্টার ফাইনালে সামনে কে পড়বে, তা নিয়ে ভাবছি না৷ আমরা যেকোনো টিমের জন্য তৈরি৷’

টিম ম্যানেজার হিসেবে এসেছেন খালেদ মামুদ সুজন৷ ‘৯৯ বিশ্বকাপের অধিনায়ক জানাচ্ছেন, ইংল্যান্ড ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে চলে যাওয়ার পর টিম অনেকটাই নিশ্চিন্ত৷ ‘কোনো চাপ ছাড়াই কোয়ার্টার ফাইনালে নামবে টিম৷ ধরে নিচ্ছি, মেলবোর্নে ভারতের বিরুদ্ধেই খেলতে হবে৷ কিন্ত্ত মনে রাখতে হবে, অতীতে বিশ্বকাপে ভারতকে হারিয়েছি আমরা৷’ অসম্ভব আত্মবিশ্বাসী লাগছে সেঞ্চুরিকারী মাহমুদুল্লাহকে৷ অকপট স্বীকারোক্তি তার, ‘দেশবাসী খুশি হয়েছে, এত মানুষকে আনন্দ দিতে পেরেছি, এর চেয়ে বড় প্রাপ্তি কী হতে পারে?’

গ্রুপ লিগে শেষ ম্যাচ নিউ জিল্যান্ড৷ মুখে যে যাই বলুন, ওই ম্যাচ নয়, টিম এখন থেকেই ভারতকে নিয়ে ভাবছে৷ যে কারণে শুক্রবার কাফ মাসলকে বিশ্রাম দিয়ে বাইরে থাকতে পারেন মাশরাফি৷ ভারতকে টার্গেট করেই এগোচ্ছে টিম ম্যানেজমেন্ট৷ তবে এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি৷ মাশরাফি না খেললে টিমকে নেতৃত্ব দেবেন সাকিব৷

সত্যি কথা বলতে গেলে, বাংলাদেশের এই বিশ্বকাপে চমকপ্রদ উত্থানের পিছনে বেশ কয়েকটা ফ্যাক্টর৷

প্রথমেই আসবে মাশরাফির অধিনায়কত্ব৷ বোলার হিসেবে অনেক পরিণত এখন, কিন্ত্ত তার চেয়েও গুরুত্বপূর্ণ, গোটা টিমের মধ্যে ‘আমরাও পারি’ বিশ্বাসটা তিনি এনে দিতে পেরেছেন৷ সাকিব আল হাসান বা মুশফিকুরের জমানায় যেকোনো কারণেই হোক, বড় টুর্নামেন্টে টাইগারদের এমন টগবগে আর তরতাজা লাগেনি৷

দুই, বিশ্বকাপের আগে দেশে দু’মাস এবং তার পরে ব্রিসবেনে দু’সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্প৷ যা ক্রিকেটারদের এখানকার উইকেট সম্পর্কে একটা ধারণা দিয়েছে৷

তিন, পেস বোলিং আক্রমণ৷ মাশরাফির অভিজ্ঞতার পাশাপাশি থাকছেন রুবেল আর প্রতিশ্রুতিমান তাসকিন৷ তিন জনেই কিন্ত্ত ১৪০ প্লাস গতিতে টানা বলটা করতে পারেন৷

চার, শুধু সাকিব বা তামিম খেললে টিম জিতবে, এই মিথটাও এই বিশ্বকাপে ভেঙে দিয়েছেন বাংলাদেশি ব্যাটসম্যানরা৷ সবার আগে আসবে সৌম্য সরকারের নাম৷ তিন নম্বরে নামা সৌম্য ডাকাবুকো ব্যাটিংটা করছেন৷ স্কোর ৮-২ হয়ে গেলেও চালাচ্ছেন৷ সঙ্গে থাকছেন মাহমুদুল্লাহ আর মুশফিকুর৷ বিশ্বকাপের পাঁচটা ম্যাচে চারটেতে হাফ সেঞ্চুরি আছে মুশফিকুরের৷

পাঁচ, নতুন কোচ হাতুরাসিঙ্গে যথেষ্ট খাটছেন টিমের জন্য, বিপক্ষ নিয়ে হোমওয়ার্ক আর ইনপুট তৈরিতে খুবই কার্যকরী৷

গাভাসকরের মতো ব্যক্তিত্ব কিন্ত্ত আগে থেকেই এমসিজি-র কোয়ার্টার ফাইনাল নিয়ে ভারতকে সতর্ক করছেন৷ ‘প্রতিদ্বন্দ্বী হিসেবে ইংল্যান্ডের চেয়ে কঠিন হবে বাংলাদেশ৷ এই বিশ্বকাপে ওদের টিমটাকে একেবারে অন্যরকম লাগছে৷ বিশেষ করে পেস আক্রমণ নজর কাড়ার মতো৷ যে টিম ওদের হাল্কা ভাবে নেবে, তাদের ভুগতে হবে৷’

ছোট শহর হ্যামিল্টনের রাস্তায় গলিতে গলিতে এখন বাংলাদেশি মুখ৷ একে তো মিডিয়ার বিশাল টিম ঢাকা থেকে বিশ্বকাপ কভার করতে এসেছে, তার উপর প্রবাসী বাংলাদেশিরাও দলে দলে অকল্যান্ড থেকে আসছেন শুক্রবারের ম্যাচে মাঠ ভরাতে৷ হ্যামিল্টনের বাংলাদেশি রেস্তোরাঁতেও চোখে পড়ছে পাশাপাশি বাংলাদেশ ও নিউ জ্যিলান্ডের পতাকা৷

চারটা দেশই কোয়ার্টার ফাইনালে, এশিয়ার জন্য এখন পর্যন্ত কিন্ত্ত জয় বিশ্বকাপ!
সব্যসাচী সরকার: ভারতীয় সাংবাদিক

ম্যাককালামের জন্য বাংলাদেশের পরিকল্পনা

hathuনিজেদের ক্রিকেট ইতিহাসে বিশ্বকাপে দ্বিতীয়বার কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলাদেশ। গ্রুপ পর্বের এক ম্যাচ বাকি থাকতেই শেষ আট নিশ্চিত হওয়া বড় অর্জন বলেই মানছে বাংলাদেশের কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

বৃহস্পতিবার হ্যামিল্টনে দলের অনুশীলন শেষে তিনি বলেছেন, “আমার মনে হয় গ্রুপপর্ব থেকে সেরা আটে পৌঁছে যাওয়া খুব বড় অর্জন বাংলাদেশের জন্য। অনেক কাজ করে আমরা কোয়ালিফাই করেছি। সামনে আমাদের বড় বড় দলের বিপক্ষে খেলতে হবে। সেভাবেই প্রস্তুতি নিচ্ছি আমরা।”

কোয়ার্টার ফাইনালের আনন্দ তুলে রেখে এখন বাংলাদেশকে ভাবতে হচ্ছে গ্রুপ পর্বের শেষ ম্যাচ নিয়ে। যে ম্যাচের ফলাফলে নির্ধারিত হবে বাংলাদেশের শেষ আটের প্রতিপক্ষ। হ্যামিল্টনে শুক্রবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে টাইগাররা। বিশ্বকাপে এখন দুর্দান্ত ফর্মে আছে কিউইরা। টানা পাঁচ ম্যাচ জিতে ‘এ’ গ্রুপের শীর্ষে এখন তারা। ইংল্যান্ডকে হারিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ স্বাগতিক কিউইদেরও হারের হতাশা উপহার দিতে চায়।

সেক্ষেত্রে বাংলাদেশের জন্য বড় বাধা হতে পারে কিউই ব্যাটিং লাইনের প্রাণভোমরা অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। আর তাকে নিয়ে টাইগারদের আলাদা পরিকল্পনা রয়েছে বলে জানালেন কোচ হাথুরুসিংহে। তিনি বলেন, “তাকে (ম্যাককালামকে) নিয়ে আমাদের কিছু পরিকল্পনা আছে। এগুলো যদি আমরা মাঠে বাস্তবায়ন করতে পারি তবে ফল আমাদের পক্ষে আসবে। ম্যাককালাম নিউজিল্যান্ডের মূল খেলোয়াড়। তাকে যত দ্রুত সম্ভব সাজঘরে ফেরাতে হবে।”

ম্যাচ নিয়ে টাইগার কোচের ভাবনটা এমন, “আমরা তাদের শক্তি সম্পর্কে জানি। তাদের ভাল একটি বোলিং আক্রমণ আছে। আমরা যদি ভাল শুরু করতে পারি তবে ইতিবাচক রেজাল্ট আশা করি। আমাদের অবশ্যই ছন্দ ধরে রাখতে হবে।”

তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ সাতটি ম্যাচই জিতেছে বাংলাদেশ। যদিও সেগুলো বাংলাদেশের মাটিতে। হ্যামিল্টনে কন্ডিশন ভিন্ন বলে আগের লড়াইগুলো বড় ভূমিকা রাখবে না বলেই জানাচ্ছেন হাথুরুসিংহে। এই লঙ্কান কোচ বলেন, “এটা ভিন্ন কন্ডিশনে খেলা ছিল। এখন অন্য কন্ডিশনে খেলা। নিজেদের কন্ডিশনে সবাই একটু বাড়তি সুবিধা পায়। তাদের চেপে ধরতে হলে আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে।”

জুয়ার ঝোঁক রয়েছে আমার: মেসি

messii25বলা হচ্ছে, জীবনের অন্যতম সেরা ছন্দে তিনি৷ বার্সেলোনার হয়ে অপ্রতিরোধ্য৷ পরের পর ম্যাচে কী ভাবে এত ভালো খেলতে পারেন?

তিনি জানালেন, নিজের অন্তরে যে ‘জুয়ার প্রবৃত্তি’ রয়েছে, তা-ই তাকে ফুটবল মাঠে এতটা সফল করেছে৷ মাত্র মাস খানেক আগে সহ ফুটবলার সেস ফাব্রেগাসের সঙ্গে তাকে অল্প দিনের ব্যবধানে দু’বার একটি ক্যাসিনোর বাইরে দেখা গিয়েছিল৷ এর পর যা নিয়ে প্রচুর বিতর্কও হয়৷ এই ঘটনার পর মুখ খুলেন লিওনেল মেসি৷ এক সাক্ষাত্কারে বলেছেন, ‘অনেকে মনে করেন, আমার ফুটবল খেলার ক্ষমতাটা আসে ভেতর থেকে৷ আমি জানি না, এটা সত্যিই কি না৷ তবে, এ কথা সত্যি যে, আমার মধ্যে জুয়া খেলার প্রবৃত্তি রয়েছে৷ ফলে আমি ঝুঁকি নিতে পছন্দ করি৷’

সেই সঙ্গে লন্ডনে ক্যাসিনোয় যাওয়ার যে ছবি পাপারাত্জিরা তুলেছিলেন, তা যে তার একেবারেই পছন্দ হয়নি সে কথাও জানিয়েছেন৷ ‘বার্সেলোনায় আমার ব্যক্তিগত জীবনে ঢুকে আমাকে বিরক্ত করে না কেউ৷ ব্যক্তিগত জীবন, ছুটি কাটানো-এসব তো আমার অধিকারের মধ্যে পড়ে৷ সেখানে অন্য কারোর উপস্থিতি আমার ভালো লাগে না৷’

নিজেকে এক জন ভালো পোকার প্লেয়ারের সঙ্গে তুলনা টানার পর মেসি যোগ করেছেন, ‘খেলার মাঠে আমি সব সময় সেরা সিদ্ধান্ত নিতে পছন্দ করি৷ প্রতিপক্ষ আমাকে দিয়ে কী করিয়ে নিতে চাইছে, তা নিয়ে ভাবি না৷ পায়ের তলায় যখন ঘাস রয়েছে বুঝতে পারি, আমি নিরাপদ বোধ করি৷ আমার উপর যে পাহাড়প্রমাণ চাপ থাকে, তা আমি কাজে লাগাই নিজের সেরাটা বের করে আনতে৷’

এমনও অভিযোগ উঠেছে, কোচ লুইস এনরিকের সঙ্গে তার ইদানীং কিছু সমস্যা হয়েছিল ড্রেসিংরুমে৷ সে প্রসঙ্গও উঠল৷ মেসি অবশ্য সে সব উড়িয়ে দিলেন সহজাত ভঙ্গিতে৷ তার বক্তব্য, ‘দেখুন, ফুটবল শুধুই একটা খেলা৷ আমি স্বাভাবিক ভাবে খেলাটা খেলি, বা তা নিয়ে আলোচনা করি৷ খেলতে যাওয়ার আগে বা পরে ড্রেসিংরুমে কখনও চিৎকার করিনি৷ বরং আমি চুপচাপ থাকা পছন্দ করি৷ এতে আমার চিন্তাভাবনা গুছিয়ে নিতে সুবিধে হয়৷’

আজ রাত থেকে দূর পাল্লার বাস চলবে: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

assadujzamস্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আজ বৃহস্পতিবার রাত থেকে দূরপাল্লার সকল রুটে বাস চলবে।
বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে বাস মালিক সমিতির সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।বৈঠকে রাতে বাস চালানোর সিদ্ধান্ত নেয়া হয়। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মালিকদের জানান,  সড়কে নিরাপত্তা বাহিনীর টহলও অব্যাহত থাকবে।

বৈঠকে নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ উর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

উল্লেখ্য, গত ৬ জানুয়ারি থেকে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের টানা অবরোধ ও হরতালের পর থেকে রাতে দেশের মহাসড়ক গুলোতে যাত্রীবাহী বাসে পেট্রলবোম হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে শতাধিক মানুষের প্রাণহানী হয়েছে। নাশকতা তীব্র আকার ধারণ করায় রাতে দূরপাল্লার বাস না চালানোর সিদ্ধান্ত নেয় সরকার ও বাস মালিক সমিতি।