শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

সাবেক প্রেসিডেন্ট নাশিদকে ১৩ বছরের কারাদণ্ড

nashidবিচারককে গ্রেফতারের অভিযোগে মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদকে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত।

দ্রুত ও বিতর্কিত বিচারে তিন বিচারকের প্যানেল শুক্রবার গণতান্ত্রিকভাবে নির্বাচিত সাবেক প্রেসিডেন্টের এ দণ্ডাদেশ দেয়।

অভিযোগ করা হয় ২০১২ সালে অবৈধভাবে এক বিচারককে গ্রেফতারের আদেশ দেন তিনি। যদিও নাশিদ এ অভিযোগ অস্বীকার করেছেন।

তার সমর্থকরা জানান ২০১৮ সালে প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট ইয়ামিন আব্দুল গাইয়ুম এর প্রতিদ্বন্দী হিসাবেই তাকে মামলায় জড়ানো হয়েছে। নাশিদের আইনজীবীও জানান আদালতে মামলার যুক্তি খণ্ডনে যথেষ্ট সময় দেয়া হয়নি।

অধিনায়ক সাকিবের কিছু ভুল

masrafi4প্রত্যাশাটা বিরল বটে। তবুও জনপ্রত্যাশা বলে কথা! শেষ পর্যন্ত সেটাই সত্য হলো। মাশরাফি বিন মর্তুজা খেললেনই না।
বাংলাদেশের কোটি কোটি সমর্থক চাননি, অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামুন। সামাজিক যোগাযোগের মাধ্যমে, অনলাইনে তারা ম্যাচের আগ পর্যন্ত নিজেদের এমন অভিব্যক্তি প্রকাশ করে গেছেন। না, কোনো ক্ষোভ থেকে নয়। ভালোবাসা ও স্বপ্ন থেকে। মাশরাফিকে যে আসল সময়ে বড়ই প্রয়োজন। মাশরাফির বিশ্রামের জন্যই কিউইদের বিপক্ষে অধিনায়কের আর্মব্যান্ড উঠেছিল সাকিবের হাতে। কিন্তু সাকিবের কিছু সিদ্ধান্তের জন্যই এবারের বিশ্বকাপের অন্যতম ফেভারিট নিউজিল্যান্ডের বিপক্ষে হাতের মুঠোয় চলে আসা জয়টা হাতছাড়া হয়ে গেল।
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ খেলল গ্রুপ পর্বে নিজেদের ষষ্ঠ ও শেষ ম্যাচ। টানা পাঁচ ম্যাচ খেলার পর, বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে দিয়ে এই লড়াইয়ে বিশ্রাম নিয়েছেন ইনজুরিপ্রবণ মাশরাফি। আরেকটা কারণ হলো, নিষেধাজ্ঞার খৰ। ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ের ম্যাচে শ্লথগতির ওভাররেটের কারণে জরিমানা গুনতে হয়েছিল তাকে। নিউজিল্যান্ডের বিপক্ষে একই ঘটনা ঘটলে এক ম্যাচের জন্য নিষেধাজ্ঞার খাঁড়ায় পড়তে হতো।
তবে দীর্ঘদিন পর অধিনায়কত্ব করতে নেমে সেডন পার্কের পেস উইকেটে দুই স্পিনার দিয়ে শুরু করেন সাকিব। ক্রিকেট ইতিহাসে তিনিই প্রথম অধিনায়ক, যিনি কি-না বোলিং শুরু করেন দু’জন বাঁহাতি স্পিনার দিয়ে। টসে হেরে ব্যাট করতে নেমে তোলা ২৮৮ রানকে সুরক্ষা দিতে গিয়ে আক্রমণটা শুরু করেন সাকিব নিজেই। অপর প্রান্ত থেকে আনলেন বিশ্বকাপে এই ম্যাচে প্রথম খেলতে নামা তাইজুল ইসলামকে। বাংলাদেশের এ ম্যাচের পরিকল্পনাই ছিল স্পিন দিয়ে কিউইদের ঘায়েল করা। শুরুতে দুই উইকেট পড়লেও শেষ পর্যন্ত এ কৌশল কাজে আসেনি। সাকিব অবশ্য এ ম্যাচে পেসারদের ওপর খুব একটা নির্ভরও করলেন না। নইলে একজন বোলার কম খেলিয়েও রুবেল-তাসকিনের দুই-দুই চার ওভার বেঁচে যায় কীভাবে! আগের ম্যাচের হিরো রুবেলকে তো ডেথ ওভারে বোলিংয়েই আনলেন না সাকিব। কে জানে, হয়তো অধিনায়ক মাশরাফি খেললে, বোলার মাশরাফি খেললে ম্যাচটার ফল অন্য রকমও হতে পারত!
সাকিব অবশ্য খেলা শেষে জানিয়েছেন, একজন বোলার কম থাকাতেই সমস্যা হয়েছে। বললেন, ‘একজন বোলার কম নিয়ে খেলায় কাজটা আমাদের জন্য কঠিন হয়ে পড়েছিল। আমাদের পাঁচজন নিয়মিত বোলার ছিল না। আমরা তবুও লড়াইয়ের চেষ্টা করে গেছি, কিন্তু শেষ পর্যন্ত পারিনি।’ হয়তো এ কারণেই আটজন বোলার ব্যবহার করেও সাকিব বাংলাদেশকে জয়টা এনে দিতে পারেননি! বাংলাদেশের জয় হাতছাড়া হওয়ার পেছনে আরও একটি বড় কারণ হলো, চতুর্থ ওভারের সময় একটি রিভিউ না নেওয়া। রুবেলের ওই ওভারের শেষ বলে জোরালো এলবির আবেদন হয়েছিল মার্টিন গাপটিলের বিপক্ষে। কিন্তু আম্পায়ার তাতে সাড়া দেননি। তবে এমন একটি আবেদনে আম্পায়ার সাড়া না দিলেও রিভিউ তো ছিল! কিন্তু সাকিব সাহস করে সেটাও নেননি। টিভি রিপ্লেতে দেখা গেছে, রুবেলের ডেলিভারিটি পরিষ্কার মিডল স্টাম্পে আঘাত হানত। গাপটিলের রান তখন ১৯। শেষ পর্যন্ত রুবেলই দুর্দান্ত ক্যাচ ধরে গাপটিলকে বিদায় করেন। অবশ্য ততক্ষণে যা করার তা করে ফেলেছেন গাপটিল। সেঞ্চুরি করে কিউইদের জয়ের কাছাকাছি পেঁৗছে দিয়েছেন এ ওপেনার। ধারাভাষ্যকার এবং স্টার স্পোর্টসের বিশেষজ্ঞদের মতে, সাকিব যদি এ সাহসী সিদ্ধান্তগুলো নিতে পারতেন তাহলে এ ম্যাচে জয়টা বাংলাদেশেরই হতো।

তুর্কি সেনাদের দখলে সুলেমান দুর্গ

turkiiসিরিয়ার সুলেমান শাহ-এর দুর্গ দখল নিয়ে সেখানে রয়ে যাওয়া তার পরিবারের বাকি সদস্যদের তুরস্কে ফিরিয়ে নিয়ে গেছে তুর্কি সেনারা। শুক্রবার যুদ্ধবিমান, ট্যাঙ্ক ও ড্রোনসহ ভারী যুদ্ধাস্ত্র নিয়ে ওই দুর্গের দখল নেয় তারা।

সিরিয়ায় আইএস জঙ্গিদের ঘাঁটির ঠিক মাঝামাঝি এই এলাকার দখল নিতে প্রায় মাস খানেক আগে সেনা অভিযান শুরু করে তুরস্ক। সিরিয়ার মাটিতে তুরস্কের এই সেনা অভিযানকে সীমাহীন আগ্রাসন হিসেবে উল্লেখ করেছে দেশটির সরকার। তবে তুরস্কের দাবি, সিরিয়ায় চলমান গৃহযুদ্ধে দেশটির আইন ও নিরাপত্তা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

এদিকে সিরিয়ার আলেপ্পো ও দামেস্কে কয়েক দফা বোমা হামলা চালিয়েছে সরকারি বাহিনী। এতে হতাহতের সংখ্যা নিশ্চিত করতে পারেনি গণমাধ্যম। অন্যদিকে ইরাকের তিকরিতকে আইএস জঙ্গিদের দখলমুক্ত করতে ইরাকি বাহিনীর তেমন বেগ পেতে হবে না বলে মন্তব্য করেছেন, দেশটির প্রতিরক্ষামন্ত্রী খালেদ আল ওবায়দি।

বৃহস্পতিবার উত্তর বাগদাদের সালাহউদ্দিন প্রদেশে আইএস বিরোধী অভিযান পর্যবেক্ষণ ইরাকি সেনাদের সাফল্যে অভিনন্দন জানান তিনি।

হরতাল-অবরোধে ১৫,০০০ রাউন্ড গুলি খরচ

police action14২০ দলীয় জোটের টানা হরতাল-অবরোধের ৬৭ দিনে অন্তত ১৫ হাজার রাউন্ড গুলি খরচ করতে হয়েছে পুলিশকে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরের বরাত দিয়ে শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দৈনিক কালের কণ্ঠ। প্রতিবেদনে বল হয়, এ সময় পুলিশের প্রায় ১০০ কোটি টাকার সম্পদের ক্ষতি হয়েছে

হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে পুলিশের শতাধিক যানবাহন; আহত হয়েছেন দুই শতাধিক পুলিশ সদস্য। এর মধ্যে ঢাকায় একজনের মৃত্যুও হয়েছে। অতিরিক্ত ডিউটি করায় ওভারটাইম দিতে হচ্ছে। অতিরিক্ত কাজের চাপে অনেক পুলিশ সদস্য অসুস্থ হয়ে পড়ছেন এবং তাদের চিকিৎসায় ব্যয় হচ্ছে বাড়তি অর্থ।

গাড়ির জ্বালানি তেল ও অতিরিক্ত ডিউটিরত সদস্যদের খাবারের পেছনে খরচ হচ্ছে মোটা অঙ্কের টাকা। অনেক সদস্যের ছুটি বাতিল করা হয়েছে।

পুলিশ সদরের এক কর্মকর্তা বলেন, আন্দোলনের নামে ২০ দলীয় জোট দেশের সম্পদ নষ্ট করছে। তারা আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা চালাচ্ছে। এতে প্রায় ১০০ কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে। এর পরিমাণ আরো বাড়তে পারে।

তিনি আরো বলেন, মানিকগঞ্জ, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, সিলেট, জয়পুরহাট, গাইবান্ধা, রংপুর, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, লক্ষ্মীপুর, ফেনী, জামালপুরসহ আরো কয়েকটি জেলায় নাশকতা প্রতিরোধ করতে গিয়ে পুলিশের ব্যাপক ক্ষতি হয়েছে।  নাশকতাকারীদের হামলায় ২০০ পুলিশ সদস্য আহত হয়েছেন। তার মধ্যে ঢাকার মৎস্য ভবনের সামনে পেট্রলবোমায় কনস্টেবল শামীম মারা গেছেন। সর্বশেষ গত ৯ মার্চ রাতে পল্টনে দুর্বৃত্তদের বোমা হামলায় দুই সাব-ইন্সপেক্টর আহত হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, ২০ দলীয় জোটের টানা অবরোধ-হরতালের কারণে চট্টগ্রাম মহানগর পুলিশের সদস্যদের অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে। অবরোধ-হরতালে পুলিশ সদস্যদের অতিরিক্ত নাশতা দেওয়া হয়। শুধু নাশতাবাবদ দৈনিক ব্যয় বেড়েছে এক লাখ আট হাজার ৮০০ টাকা। এর সঙ্গে যুক্ত হয়েছে জ্বালানি ব্যয়ও।

সিএমপিতে গত অর্থবছরে নগর পুলিশের জ্বালানি ব্যয় ছিল প্রায় সাড়ে আট কোটি টাকা। আর চলতি অর্থবছরের ছয় মাস বাকি থাকতেই ব্যয় হয়ে গেছে প্রায় সাত কোটি ১০ লাখ টাকা। এ কারণে জ্বালানি ব্যয় নির্বাহের জন্য অতিরিক্ত পাঁচ কোটি ২৫ লাখ টাকা বরাদ্দের জন্য চাহিদাপত্র পাঠানো হয়েছে পুলিশ সদর দপ্তরে।

এ ব্যাপারে পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক কালের কণ্ঠকে বলেন, হরতাল-অবরোধের কারণে পুলিশের অতিরিক্ত পরিশ্রম হচ্ছে। আর্থিক ক্ষতি হওয়া তো স্বাভাবিক। নাশকতার নামে বিএনপি-জামায়াত জোট সাধারণ মানুষকে হত্যা করছে। যানবাহনে পেট্রলবোমা মেরে ব্যাপক ক্ষতি করছে। নাশকতাকারীদের ধরতে পুলিশের বিশেষ অভিযান চলছে। তবে দেশের পরিস্থিতি আগের চেয়ে অনেকটা ভালো।

রোববার থেকে আরো ৭২ ঘণ্টা হরতাল

hortal30রোববার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত আরো ৭২ ঘণ্টা হরতাল দিয়েছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

শনিবার বিএনপির যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ বুলু সাক্ষরিত এক সংব‍াদ বিজ্ঞপ্তিতে এ হরতালের ঘোষণা দেওয়া হয়।

অস্থির নিত্যপণ্যের বাজার

২০ দলীয় জোটের টানা অবরোধ ও দফায় দফায় চলা হরতালে অস্থির হয়ে উঠেছে নিত্যপণ্যের বাজার। কাঁচাপণ্যের উৎপাদন ও সরবরাহে সঙ্কট দেখা দিয়েছে। পিয়াজ, আলুসহ বেশ কিছু পণ্যের দামও বেড়েছে। বিষয়টি সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর হিসাবেও উঠে এসেছে।

সংস্থাটি দাবি করেছে, রাজধানীর বিভিন্ন কাঁচাবাজারে প্রতিকেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৬০ টাকায়। একইভাবে দেশী পিয়াজ ৪০ থেকে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে। যা আগের মাসে ছিল ৩০ থেকে ৩৫ টাকা। তবে খুচরা বাজারে ৬০ টাকা কেজিতেও দেশী পিয়াজ বিক্রি করতে দেখা গেছে। লাল মুরগি বিক্রি হচ্ছে ১৭০ টাকায়।
বাজারে গিয়ে দেখা গেছে, কয়েক সপ্তাহ আগেও যে মুরগির দাম ছিল ১৩০ থেকে ১৪০ টাকা, তা এখন বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৭০ টাকা। একইভাবে প্রতি কেজি দেশী পিয়াজের দাম ছিল ৩০ থেকে ৩৫ টাকা। তা বিক্রি হচ্ছে ৫০ টাকায়। খুচরা পর্যায়ে পিয়াজের দাম গিয়ে ঠেকেছে ৫৫ থেকে ৬০ টাকায়। এ ছাড়া ১০ টাকার আলু বিক্রি হচ্ছে ১৬ টাকায়।
কাওরান বাজারের ব্যবসায়ী মো. বাবুল মিয়া জানান, গত সপ্তাহের তুলনায় ব্রয়লার মুরগির দাম কেজিতে বেড়েছে ৩০ টাকা। আগে দৈনিক ১৫০০ মুরগি এলেও বর্তমানে আসছে মাত্র ৭০০টি।
বিক্রেতা জাহঙ্গীর আলম জানান, দেশী পিয়াজের সঙ্কট হওয়ায় প্রতিকেজি ভাল মানের পিয়াজ ৬০ টাকা দরে বিক্রি করছি। পণ্য সঙ্কটের কারণে দাম চড়া বলে জানান তিনি।
টিসিবি’র তথ্যে আরও দেখা যায়, আমদানিকৃত পিয়াজ ৩৫ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। টিসিবি’র হিসাবে এক বছরে আমদানিকৃত পিয়াজে ৬৬ দশমিক ৬৭ শতাংশ ও দেশী পিয়াজে ৮৪ দশমিক ৭৮ শতাংশ দাম বেড়েছে।
এ প্রসঙ্গে পিয়াজ পাইকারি ব্যবসায়ী ও আমদানিকারক মো. গোলাম মাওলা বলেন, হরতাল ও অবরোধের কারণে ব্যবসায়ীরা ঝুঁকি নিয়ে আমদানি করলেও সময়মতো তা আনা যাচ্ছে না। এ কারণে পিয়াজ আমদানি কমে গেছে। দেশী আগাম মওসুমের পিয়াজ শেষ পর্যায়ে।
পণ্যপরিবহন সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, ভোমরা বন্দর থেকে এক ট্রাক পিয়াজ আনতে ৪৫ হাজার টাকা ভাড়া দিতে হচ্ছে, যা আগে ১৮ থেকে ২০ হাজার টাকায় আনা সম্ভব হয়েছে। আবার পচনশীল এ পণ্য নানা কারণে বন্দর থেকে নিয়ে আসতে দেরি হওয়ায় নষ্ট হচ্ছে। এর ফলে পিয়াজের দাম বেশি পড়ছে।
এছাড়া সপ্তাহের ব্যবধানে প্রতিটি কাঁচা পণ্যের দাম ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে। বাজার ঘুরে দেখা গেছে, সবজির মধ্যে টমেটো প্রতিকেজি ৩০ থেকে ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। কাঁচা মরিচ প্রতি কেজি ৪০ টাকা, লাল শাকের আঁটি ৫ টাকা, বেগুন ৪০ থেকে ৪৫ টাকা, শিম ৩০ টাকা, বাঁধাকপি প্রতি পিস ২০ টাকা, পেঁপে প্রতি কেজি ২০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি পিস ৫০ থেকে ৬০ টাকা, ফুলকপি প্রতি পিস ৩০ টাকা, মটরশুঁটি প্রতিকেজি ৫০ টাকা, ঢেঁড়স প্রতিকেজি ৬০ টাকা, করলা প্রতি কেজি ৬০ টাকা, পুঁইশাক প্রতিকেজি ২০ টাকা, গাজর প্রতিকেজি ২০ টাকা, আলু ১৫ থেকে ১৬ টাকা ও ডিমের হালি বিক্রি হচ্ছে ৩২ থেকে ৪৮ টাকায়। চাল চিকন (মিনিটেক) বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫০ থেকে ৫২ টাকা, মিনিকেট আটাশ প্রতি কেজি ৪২ টাকা, আটাশ প্রতিকেজি ৪৫ টাকা ও মোটা চাল প্রতি কেজি ৩৬ টাকা দরে বিক্রি হচ্ছে। ময়দা বিক্রি হচ্ছে প্রতি কেজি ৪৫ টাকা ও আটা বিক্রি হচ্ছে প্রতি কেজি ৩৮ টাকা দরে।

নওগাঁ-রাজশাহী মহাসড়কে বাস খাদে নিহত ৪ আহত ৩০

road accident2নওগাঁ-রাজশাহী মহাসড়কের বীমপুর নামক স্থানে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৪ জন নিহত ও ৩০ জন যাত্রী আহত হওয়ার ঘটনা ঘটেছে।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

রোগ সারায় না হোমিওপ্যাথি, বিতর্কে গবেষণা

homiooঅনেকেরই ঘরে একখানা করে বাক্স রয়েছে, যার মধ্যে বিভিন্ন প্রয়োজনীয় হোমিওপ্যাথি ওষুধ পাওয়া যাবে। কিন্তু, মিষ্টি-মিষ্টি খেতে ওষুধ আদপে অসুখ সারাতে কাজ করে তো? এক কথায় লিখতে গেলে উত্তর হবে, না!

চমকে যাওয়ার মতোই ঘটনা। তবে সম্প্রতি অস্ট্রেলিয়ার ন্যাশনাল হেল্থ অ্যান্ড মেডিক্যাল রিসার্চ কাউন্সিল একটি গবেষণায় দেখিয়েছে, হোমিওপ্যাথি ওষুধ আদৌ অসুখ সারাতে কোনো কাজ দেয় না। ২২৫ পাতার রিপোর্টে বলা হয়েছে, গবেষণা করে দেখা গিয়েছে কোনও শারীরিক অসুস্থতায় হোমিওপ্যাথি ওষুধ রোগের উপর কোনও প্রভাব ফেলে না। সংস্থার চেয়ারম্যান পল গ্লাসজিউ বলেন, ‘রিপোর্ট পড়ে অনেকেই এ কথ বিশ্বাস না করতে পারেন, তবে সত্যি এটাই। অনেকে এই রিপোর্টকে ষড়যন্ত্রও বলতে পারেন।’

প্রসঙ্গত, এর আগেও হোমিওপ্যাথির কার্যকারিতা নিয়ে নানা গবেষণা হয়েছে। কিছু রিপোর্টে হোমিওপ্যাথের প্রশংসাও করা হয়েছে। পলের মতে, ওই রিপোর্ট গুলিতে যথেষ্ট গলদ রয়েছে এবং পর্যাপ্ত লোকজনের উপর সেই গবেষণা চালানো হয়নি। তিনি আরও জানিয়েছেন, ব্রিটেনে ২০১০-এ এমনই একটি রিপোর্ট দিয়েছিল হাউস অফ কমন্স। ওই রিপোর্ট প্রকাশিত হওয়ার সে দেশেও উল্লেখযোগ্য হারে হোমিওপ্যাথি ব্যবহারকারীর সংখ্যা হ্রাস পেয়েছিল। অস্ট্রেলিয়ায় প্রায় ১০ লক্ষ ব্যবহারকারী বছরে প্রায় ১০০ কোটি মার্কিন ডলার হোমিওপ্যাথি ওষুধের পিছনে খরচ করেন।

২৮৭ রানে অলআউট জিম্বাবুয়ে

taylorবিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে ও ভারত। টস নামক ভাগ্য পরীক্ষায় জয়ী হন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তবে তিনি ব্যাট করতে আমন্ত্রণ জানান জিম্বাবুয়েকে।

প্রথমে ব্যাট করতে নেমে বিদায়ী ব্যাটসম্যান ব্রেন্ডন টেলরের সেঞ্চুরিতে ভর করে ৪৮.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৮৭ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করেছে জিম্বাবুয়ে। জয়ের জন্য ভারতকে করতে হবে ২৮৮ রান।

ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় জিম্বাবুয়ে। ১৩ রানের মাথাই তারা দুই দুটি উইকেট হারিয়ে বসে। ১১ রানের মাথায় যাদবের বলে ধোনির হাতে ক্যাচ দিয়ে ফিরে যান হ্যালিটন মাসাকাদজা (২)।

১৩ রানের মাথায় মোহাম্মদ সামির বলে ধাওয়ানের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন চিবাবা (৭)। ৩৩ রানের মাথায় মোহিত শর্মার বলে ধোনির হাতে ধরা পরেন সলোমান মায়ার (৯)। ১২৬ রানের মাথায় অশ্বিনের বলে রিটার্ন ক্যাচ দিয়ে আউট হন শন উইলিয়ামস (৫০)।

দলীয় ২৩৫ রানের মাথায় ব্যক্তিগত ১৩৮ রানে মোহিত শর্মার বলে শেখর ধাওয়ানের হাতে ক্যাচ দিয়ে আউট হন ব্রেন্ডন টেলর।  ২৪১ রানে মোহিত শর্মার বলে তার হাতেই ক্যাচ দিয়ে আউট হন ক্রেইগ আরভিন (২৭)। এরপর ২৭৬ রানের মাথায় মোহাম্মদ সামির বলে বোল্ড হয়ে যান সিকান্দার রাজা (২৮)।

২৮৫ রানের মাথায় মোহাম্মদ সামির বলে যাদবের হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনাশে পানিয়াঙ্গারা (৬)। ২৮৬ রানের মাথায় যাদবের বলে রোহিত শর্মার হাতে ক্যাচ দিয়ে আউট হন চাকাবা। আর ২৮৭ রানে যাদবের বলে বোল্ড হয়ে যান তেন্দাই চাতারা।

বল হাতে ভারতের মোহাম্মদ সামি, মোহিত শর্মা ও উমেশ যাদব ৩টি করে উইকেট নিয়েছেন।  একটি উইকেট নিয়েছেন অশ্বিন।

ভেঙে পড়ছে বাংলাদেশের অর্থনীতি

aljazeeraবাংলাদেশের অর্থনীতি টালমাটাল অবস্থায় রয়েছে। বাণিজ্য প্রতিষ্ঠানগুলো ৯ই মার্চ পর্যন্ত বাংলাদেশের অর্থনীতিতে ইতিমধ্যে ২১৭০ কোটি মার্কিন ডলারের ক্ষতি হয়েছে। রপ্তানিকারকরা বলছেন, রপ্তানি রাজস্ব গত অর্থবছরের তুলনায় কমেছে ৩০-৪০ শতাংশ।

এদিকে সরকার আর ২০ দলীয় জোট যথারীতি তাদের নিজস্ব অবস্থানে অনড়। জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র সঙ্কট নিরসনে উভয়পক্ষের মধ্যে সংলাপের আহ্বান জানালেও ক্ষমতাসীন দল এতে আগ্রহী নয়। শুক্রবার আল-জাজিরার এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ঢাকা ভিত্তিক মানবাধিকর সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী ৬ই জানুয়ারি বিরোধী দলগুলোর অবরোধ কর্মসূচি শুরু করার পর থেকে কমপক্ষে ১১২ জন নিহত হয়েছে (৩রা মার্চ পর্যন্ত)। এর মধ্যে পেট্রলবোমা হামলায় মৃত্যু হয়েছে ৭২ জনের। আর বাকি ৪০ জন নিহত হয়েছে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর হেফাজতে। এদের বেশিরভাগই বিরোধী দলগুলোর কর্মী। পেট্রলবোমা হামলার শিকার হয়েছে প্রায় ১২০০ যানবাহন। বিরোধীরা এসব পেট্রলবোমা হামলার দায় অস্বীকার করেছে। তারা দোষারোপ করছে ক্ষমতাসীন দল সংশ্লিষ্ট কর্মীদের। ৫ই জানুয়ারি গত বছরের নির্বাচনের বছরপূর্তিতে ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালন করার লক্ষ্যে ২০ দলীয় রাজনৈতিক জোট সমাবেশ করতে চেয়েছিল। ২০১৪’র ওই নির্বাচনের সমালোচনা করেছিল আন্তর্জাতিক সম্প্রদায়। ২০ দলীয় জোট নির্বাচনটি বর্জন করে। বিরোধী দলগুলোর প্রতিবাদ কর্মসূচির অনুমতি দেয়ার পরিবর্তে আওয়ামী লীগ নেতৃত্বাধীন বাংলাদেশি সরকার খালেদা জিয়াকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে। গ্রেপ্তার করে বিরোধী জোটের অনেক নেতাকে। এর জবাবে খালেদা জিয়া ৬ই জানুয়ারি থেকে দেশব্যাপী অবরোধের ডাক দেয়।

ঢাকা ভিত্তিক সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক অধ্যাপক মুস্তাফিজুর রহমান বলেন, সকল শ্রেণী পর্যায়ের মানুষ, সকল খাতের স্টেকহোল্ডার প্রত্যেকেই রাজনৈতিক অস্থিরতায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। সামাজিক-মানসিক নিরাপত্তাহীনতা ছাড়াও ক্ষতিগ্রস্ত হচ্ছে অর্থনীতি। দেশি-বিদেশি বিনিয়োগ কমছে আর কমছে বৈদেশিক কাজের অর্ডার।

এফবিসিসিআই-এর ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ হেলাল উদ্দিন আল-জাজিরাকে বলেন, হরতাল অবরোধে অর্থনীতিতে আনুমানিক দৈনিক আর্থিক ক্ষতি হচ্ছে ২৭০০ কোটি টাকা। বিজিএমইএ’র তথ্যমতে পোশাক শিল্পে প্রতিদিন ৩৭ কোটি ৫০ লাখ টাকা ক্ষতি হচ্ছে।

বিকেএমইএ’র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম আলি আল-জাজিরাকে বলেন, ২০১৪-২০১৫ অর্থবছরে রপ্তানি রাজস্বে আমরা ২৭০০ কোটি ডলারের টার্গেট হয়তো অর্জন নাও করতে পারি। আর তাহলে এটা হবে কয়েক বছরের মধ্যে প্রথম যে, বাংলাদেশের তৈরি পোশাক শিল্প তাদের রপ্তানি রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হবে।

এদিকে সঙ্কট নিরসনে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের পক্ষ থেকে সরকার ও বিরোধীদের সংলাপে বসার আহ্বান জানানো হলেও ক্ষমতাসীন দল আগ্রহী নয়। ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ গত দুই মাসের পেট্রলবোমা হামলা এবং অন্যান্য নৃশংসতাকে, নাশকতামূলক এবং সন্ত্রাসী কর্মকা- বলে অভিহিত করেছেন।

তিনি আল-জাজিরাকে বলেন, সরকার আর সন্ত্রাসীদের মধ্যে কোন সংলাপ হতে পারে না।

এদিকে অবরোধ ছাড়াও ২০ দলীয় জোট হরতাল পালন করে আসছে। বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ স্বাক্ষরকৃত সাম্প্রতিক এক বিবৃতিতে ২০ দলীয় জোট ২রা মার্চ থেকে ক্রসফায়ারের নামে বিরোধী সদস্যদের হত্যার নিন্দা, গণগ্রেপ্তারে প্রতিবাদ এবং গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে আনার দাবি জানিয়ে হরতালের ডাক দিয়েছে। উভয়পক্ষই তাদের অবস্থানে অনড়। উদ্ভূত পরিস্থিতিতে দৈনন্দিন জীবন ব্যাহত হচ্ছে জনসাধারণের। দিনমজুর, ব্যবসায়ীসহ সব পেশাজীবী মানুষের জীবনের ঝুঁকি নিয়ে বাইরে বের হওয়া ছাড়া কোন উপায় নেই।