শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

কানাডায় আবারো হিজাব নিয়ে বিতর্ক

hijabকানাডার হাউজ অব কমন্সে, আদালতে এবং ইমিগ্রশনে আবারো হিজাব-নেকাব নিয়ে বিতর্ক শুরু হয়েছে।

প্রধানমন্ত্রী স্টিফেন হারপার সংসদে বলছেন, যে সব নারী হিজাবে মুখমণ্ডল ঢেকে রাখেন, এটা ‘নারী বিরোধী সংস্কৃতি’। তার এই মন্তব্যের সমালোচনা করে লিবারেল পার্টির নেতা জাস্টিন ট্রুডো বলেন, কনজারভেটিভ পার্টি ইসলামোফিয়ায় আক্রান্ত তাই এই সরকার ভয় দেখানোর রাজনীতি করেছেন। যা কানাডার বহুজাতিক সংস্কৃতির পরিপন্থী।

তবু রক্ষণশীল হারপার সরকার নাগরকিত্বের শপথগ্রহণের সময় হিজাবে মুখ ঢেকে রাখার বিরুদ্ধে এক ধরনের লড়াই শুরু করেছে। বিষয়টি ইতিমধ্যে আদালত পর্যন্ত গড়িয়েছে।

উল্লেখ্য, জেসন কেনি অভিবাসন বিষয়ক মন্ত্রী থাকাকালে ২০১১ সালের শেষদিকে মুসলিম নারীদের নাগরিকত্বের শপথ গ্রহণের সময় নেকাব পরার নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন এবং টুইটারে তা আবারো তুলে ধরে লিখেছেন, নাগরিকত্বের শপথ গ্রহণকারীদেরকে মুখমণ্ডল অনাবৃত থাকতে হবে।

তার প্রতিবাদে টরন্টোস্থ মিসিসগার জুনেরা ইসহাক নামের এক পাকিস্তানি নারী ওই নিষেধাজ্ঞার কারণে সরকারের বিরুদ্ধে মামলা করেন। তিনি যুক্তি দেন যে, তার ধর্মবিশ্বাসকে ধারণ করতে ব্যর্থ হওয়ায় ওই নিষেধাজ্ঞা তার অধিকারের সনদ লঙ্ঘন করেছে। কিছু মুসলিম নারী জনসমক্ষে এবং অনাত্মীয় পুরুষের সামনে নেকাব পরিধান করেন।

মধ্যবর্তী নির্বাচনের বিকল্প নেই: এমাজউদ্দিন

emaj14দেশের গণতন্ত্রকে ‘নিহত’ গণতন্ত মন্তব্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমদ বলেছেন, “আফ্রিকার উগান্ডার মতো ভয়াবহ পরিস্থিতি এখন বাংলাদেশে বিরাজ করছে। এভাবে কোন দেশ আগোতে পারে না। এখন এই চলমান সংকট সমাধানের জন্য একমাত্র পথ হলো মধ্যবর্তী নির্বাচন।”

শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব ভিআইপি লাউঞ্জে এগ্রিকালচারিস্টস অ্যঅসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) আয়োজিত ‘বিপন্ন গণতন্ত্র বিপর্যস্ত কৃষি ও উত্তরণের উপায় শীর্ষক’ গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।

দেশের রাজনীতি থেকে নীতিবোধ হারিয়ে গেছে মন্তব্য করে এমাজউদ্দিন বলেন, “সরকারের যদি আত্মসম্মানবোধ থাকতো তাহলে জাতীয় সংলাপের মাধ্যেমে একটি মধ্যবর্তী নির্বাচন ব্যবস্থা করতো। যার মাধ্যমে দেশের চলমান সংকটের সমাধান হতো।”

তিনি বলেন, “৫ জানুয়ারি নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বলেছিলেন, এটি একটি নিয়ম রক্ষার নির্বাচন। আমি নিজে তার স্বাক্ষী। অথচ এখন তিনি তা অস্বীকার করছেন। এটি শুধু আমাদের নয় গোটা দেশের লজ্জা।”

প্রধানমন্ত্রী তার নিজের কথাটাই রাখতেন তাহলে দেশে আর কোনো সংকট থাকে না বলেও অভিযোগ করেন ঢাবির সাবেক এই ভিসি।

ক্ষোভ প্রকাশ করে তিনি  বলেন, “১৫৪ আসনে ভোটার বিহীন নির্বাচনের মাধ্যমে সরকার সংসদকে অপমান করেছে। তারা সংবিধানকেও অপমান করেছে। সংবিধানের ১০৩(২৩) বলা আছে- নির্বচনের আগে অবশ্যই সংসদ ভেঙে দিয়ে নির্বাচন দিতে হবে। তারা সেটাও মানে নি। পৃথিবীর কোনো গণতান্ত্রিক দেশই এই নির্বাচনকে স্বিকৃতি দেয় নি।”

সভায় এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি কৃষিবিদ আ ন ম মোজাম্মেল বাবলার সভাপতিত্বে আরো বক্তব্য দেন- সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপাপ্ত আহ্বায়ক সাংবাদিক রুহুল আমিন গাজী, সংগঠনের সাবেক মহাসচিব কৃষিবিদ অধ্যাপক গোলাম হাফিজ কেনেডি, প্রকৌশলী হারুণ অর রশিদ প্রমুখ।

মুক্তিযুদ্ধের খেতাব পুনর্বিবেচনা প্রয়োজন : আ ক ম মোজাম্মেল

mojammelমুক্তিযুদ্ধের খেতাব পুনর্বিবেচনা প্রয়োজন বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধে অবদানের জন্য যেভাবে খেতাব দেওয়া হয়েছে তাতে বর্তমান প্রজন্ম হয়তো ভাবতে পারে এটা কেবল সামরিক বাহিনীরই একটি যুদ্ধ ছিল।

কারণ পুলিশসহ অন্যান্য সংস্থা বা সাধারণ মুক্তিযোদ্ধারা অবদান থাকা সত্ত্বেও সেভাবে খেতাব পাননি। তাই মুক্তিযুদ্ধের খেতাব পুনর্বিবেচনা প্রয়োজন।

‘মুক্তিযুদ্ধে পুলিশের অবদান এবং গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় পুলিশের ভূমিক’ শীর্ষক সেমিনারটির আয়োজক স্বেচ্ছাসেবী সংগঠন ‘জার্নি’।

এতে সভাপতিত্ব করছেন জার্নির প্রধান উপদেষ্টা ও ঢাবির বাণিজ্য অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. খন্দকার বজলুল হক।

সেমিনারে আরও উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান, পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, সেক্টর্স কমান্ডার ফোরামের চেয়ারম্যান কেএম শফিউল্লাহ প্রমুখ।

আমার স্বামীকে নিয়ে যেন রাজনীতি করা না হয়

salauddin hasinaনিখোঁজ বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদের স্ত্রী প্রাক্তন এমপি হাসিনা আহমদ বলেছেন, আমার স্বামী অন্যায় করে থাকলে বিচার করা হোক। কিন্তু বাসা থেকে তুলে নিয়ে গিয়ে নিখোঁজ রাখার অধিকার কারো নেই।

শনিবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের দক্ষিণ হলে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

হাসিনা আহমেদ কান্না জড়িত কন্ঠে সালাহ উদ্দিনকে ফেরত দেওয়ার দাবি জানিয়ে বলেন, ৪ দিন ধরে আমি ও আমার সন্তানেরা অমানুষিক যন্ত্রণায় আছি। কি যে কষ্ট তা বুঝাতে পারবো না। তাই বলছি আমার স্বামীকে নিয়ে যেন কোনো রাজনীতি করা না হয়।

সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন বলেন, সরকারের কাছে আবেদন, নিবেদন ও অনুরোধ করছি সালাহ উদ্দিন আহমদকে দ্রুত তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হোক।

তিনি বলেন, সরকারের দ্বায়িত্ব নাগরিকদের জানমাল রক্ষা করা । সেটা করতে যদি সরকার ব্যর্থ হয় তাহলে এক মুহূর্তও তাদের ক্ষমতায় থাকার অধিকার নেই।

তিনি আরো বলেন, যদি তাকে ফিরিয়ে দেওয়া না হয় তাহলে আইনজীবীরা ঐক্যবদ্ধ হয়ে এমন আন্দোলন গড়ে তুলবে যে সরকারের টিকে থাকা কঠিন হবে।

সুপ্রিম কোর্টের দক্ষিণ হল কেঁপে উঠলে কোন সরকারের পক্ষে টিকে থাকা সম্ভব হয় না বলেও হুঁশিয়ারি করেন তিনি।

এ সময় আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, প্রাক্তন সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী উপস্থিত ছিলেন।

বিএনপির মুখপাত্রের দায়িত্বে থাকা অবস্থায় সালাহ উদ্দিন আহমদকে গত ১০ মার্চ রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করে আসছে তার পরিবারের সদস্যরা। এদিকে বিএনপিও অভিযোগ করেছে, পুলিশ, ডিবি, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সালাহ উদ্দিন আহমদকে উঠিয়ে নিয়ে গেছে।

তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট কেউই সালাহ উদ্দিন আহমদকে গ্রেফতারের কথা স্বীকার করেনি।

ফারাবীর বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা

farabi3লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যাকাণ্ডে আটক শফিউর রহমান ফারাবীর বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। তথ্য প্রযুক্তি আইনে শনিবার (১৪ মার্চ) রাজধানীর রমনা থানায় মামলাটি দায়ের করেন মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক ফজলুর রহমান।

রমনা থানার ওসি মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বেলা ১১টার দিকে ডিবির পরিদর্শক ফজলুর রহমান বাদী হয়ে মামলাটি করেছেন।

রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) নগেন্দ্র কুমার দাস বলেন, বিভিন্ন ব্যক্তিকে হত্যার হুমকি দেওয়ায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন-২০০৬ (সংশোধনী-২০১৩)  এর বিভিন্ন ধারায় ফারাবীর বিরুদ্ধে মামলাটি দায়ের হয়েছে।

এছাড়া তসলিমা নাসরিনের লেখা বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত হওয়ায় সম্পাদক নঈম নিজামকে হত্যার হুমকি দেন ফারাবী। মামলায় এ বিষয়টিও উল্লেখ রয়েছে বলে জানান এসআই নগেন্দ্র ।

গোয়েন্দা পুলিশের একটি সূত্র জানায়, আটক ফারাবীকে এ মামলায় ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে।

অভিজিৎকে হত্যার হুমকিদাতা ফারাবীকে গত ২ মার্চ যাত্রাবাড়ী থেকে আটক করে র‌্যাব। পরে র‌্যাব তাকে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করে। গোয়েন্দা পুলিশ অভিজিৎ হত্যাকাণ্ডে দায়ের হওয়া মামলায় তাকে গ্রেফতার দেখায় এবং ১০ দিনের রিমান্ডে আনে।

বইমেলা থেকে ফেরার পথে টিএসসির সামনে গত ২৬ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টার দিকে মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা, লেখক ও ব্লগার অভিজিৎ রায় ও তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যাকে কুপিয়ে মারাত্মক জখম করে দুর্বৃত্তরা।  পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসকরা অভিজিৎ রায়কে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত বন্যাকে পরে যুক্তরাষ্ট্রে নেওয়া হয়।

ওই হত্যাকাণ্ডের ঘটনায় পরদিন অজ্ঞাতসংখ্যক আসামি করে শাহবাগ থানায় মামলা করেন অভিজিতের বাবা শিক্ষাবিদ ড. অজয় রায়।

নব্বইয়ের পরই গণতন্ত্রের কবর হয়েছে : এরশাদ

ershadd১৯৯০ সালের পর থেকে বাংলাদেশে গণতন্ত্রের কবর হয়েছে বলে মনে করেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহ‍াম্মদ এরশাদ।

শনিবার সকালে রংপুরে নিজ বাসভবন পল্লী নিবাসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

এরশাদ বলেন, ১৯৯০ সালের পর থেকেই দেশের গণতন্ত্রের কবর হয়েছে। কোনো সংসদেই বিরোধী দল তাদের যথাযথ ভূমিকা পালন করেনি। জ্বালাও-পোড়াও হয়েছে, মানুষ মরেছে। কিন্তু গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়নি।

দেশের রাজনীতিকরা ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে গেছেন দাবি করে তিনি বলেন, সবাই সরকারের আসনে বসতে চায়। সাধারণ মানুষের কথা কেউ চিন্তা করেনা।

সাবেক স্বৈরশাসক এরশাদ বলেন, বর্তমান সংকট নিরসনে জাতীয় পার্টি সবার সঙ্গে আলোচনার যে উদ্যোগ নিয়ে ছিল তাও ব্যর্থ হয়েছে।  কারো সাড়া পাওয়া যায়নি।

এ সময় অন্যদের মধ্যে তার ছোটভাই জিএম কাদের, রংপুর মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব এস এম ইয়াসির প্রমুখ উপস্থিত ছিলেন।

তৃণমূলে জাতীয় পার্টিকে আরও সু-সংগঠিত করতে চারদিনের ব্যক্তিগত সফরে রংপুর এসেছেন তিনি।

এ সময় সদর উপজেলার পাঁচ ইউনিয়নে নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন এরশাদ

দুই শিশুর বিয়ে, বাবা-মা আটক

biya fঠাকুরগাঁওয়ে সদর উপজেলার সালন্দর শাহী নগর তেলীপাড়া গ্রামে গতকাল বৃহস্পতিবার দুপুরে ১ বছরের মেয়ে ও ২ বছরের ছেলেকে বিয়ে দিতে গিয়ে হাজতে গেলেন বাবা মা।

সরেজমিন গিয়ে জানা যায়, ওই গ্রামের বাসিন্দা সালাম মিয়া তার দুই ছেলেকে তাদের ২ শিশু সন্তানের মধ্যে বিয়ে দিতে বলে। বাবার কথা রাখতে বড় ভাই মানিক তার এক বছরের মেয়ে জুঁই ও ছোট ভাই বিপ্লব তার ২ বছরের ছেলে নূরের মধ্যে বিয়ের আয়োজন করে।

খবর পেয়ে পুলিশ ওই বাড়িতে গিয়ে মেয়ের বাবা মানিক ও তার স্ত্রী রেখাকে আটক করে থানা নিয়ে যায়।  পুলিশ আসার খবর পেয়ে পালিয়ে যায় ছেলের বাবা বিপ্লব ও তার স্ত্রী বেবি আক্তার।

সালন্দর ইউপি চেয়ারম্যান ফজলে এলাহী মুকুট চৌধুরী জানান, সালাম মিয়ার সম্পত্তি যেন অন্যের হাতে না যায় সে জন্যই তারা এ ব্যবস্থা করেছে। সদর থানার ওসি মেহেদী হাসান জানেন, আটককৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে।

সেই দর্শক পাচ্ছেন ১ লাখ ডলার!

tuiখেলা দেখেই এক লাখ ডলার আয় করলেন দর্শক। ঠিক খেলা দেখে নয়, গ্যালারিতে বসে ব্যাটসম্যানের হাকানো ছয় একহাতে ক্যাচ ধরে জিতে নিলেন এ প্রাইজমানি। গতকাল বাংলাদেশ-নিউ জিল্যান্ড ম্যাচে ক্যাচটি ধরেন ওই দর্শক।

টুই ঘোষণা দিয়েছিল, বিশ্বকাপে দর্শক গ্যালারিতে বসে কোন ক্যাচ এক হাতে ধরলেই দেওয়া হবে একলাখ ডলার! তার আগে আপনাকে ‘টুই’ এর লেখা টি-শার্ট কিনতে হবে। সেটি গায়ে থাকা অবস্থায় একহাতে ক্যাচ ধরলেই আপনি পাবেন লাখ ডলার পুরস্কার। এর আগে সর্বশেষ শ্রীলংকা-নিউজিল্যান্ড সিরিজেও এটি চালু ছিল। মাঠে দর্শকদের আরো প্রাণবন্ত রাখার জন্যেই টুই এই উদ্যোগ নেয়। সঙ্গে অবশ্য প্রতিষ্ঠানের প্রচারণা তো আছেই।

গতকাল ম্যাচে ৩৭তম ওভারে নাসির হোসাইনের বলে ছক্কা হাকান কোরি আন্ডারসন। আর সঙ্গে সঙ্গে ওই দর্শকের মিলে যায় লাখ ডলার পুরস্কার। ক্যাচ ধরার সঙ্গে সঙ্গে আশপাশের সবাই তাকে জড়িয়ে ধরে। তখন টিভি স্ক্রিনেও বারবার তাকে দেখানো হয়।

যার হাতে পোড়া গন্ধ, তার সাথে কিসের সংলাপ?

hasina5সংলাপের সম্ভাবনা নাকচ করে দিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যার হাতে পোড়া গন্ধ। শিশু, গর্ভবতী মা যার কারণে পুড়ে মারা যাচ্ছে। তার সাথে কিসের সংলাপ?

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে শনিবার দুপুরে পেশাজীবী সমন্বয় পরিষদের মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, ফোন দিলে সাড়া দেন না, ছেলে মারা গেলে বাসায় ঢুকতে দেন না, তার সঙ্গে কিসের সংলাপ? যার হাতে পোড়া গন্ধ। শিশু, গর্ভবতী মা যার কারণে পুড়ে মারা যাচ্ছে। জঙ্গি নেত্রী খালেদা জিয়ার সাথে কিসের সংলাপ?

সংবাদ সম্মেলনে দেওয়া খালেদা জিয়ার বক্তব্যের জবাবে প্রধানমন্ত্রী বলেন, আগুনে পুড়ে মানুষ মারা যাচ্ছে, তাদের জন্য তার সমবেদনা নেই। একটি কথাও নেই। আছে তার নেতাদের কথা। যারা জ্বালাও-পোড়াও করে মানুষ মারছে, তাদের সাধুবাদ দিয়েছেন। এটা স্পষ্ট যে, তিনি কী চান, আর কী করছেন।

শেখ হাসিনা বলেন, তিনি এসএসসি, এইচএসসি পরীক্ষার্থীদের ভবিষৎ ধ্বংস করছেন। আসলে মানুষ হত্যাকারীরা তার কাছে অনেক বড়।

খালেদা জিয়ার মামলার ব্যাপারে প্রধানমন্ত্রী বলেন, বিচার বিভাগে তার আস্থা নেই। এতিমের টাকা মেরে খেয়েছে, এ মামলাতো আমার আমলে হয়নি। হয়েছে ফখরুদ্দিনের আমলে।

তিনি বলেন, কোর্ট, আইন তার আপন গতিতে চলে। তিনি ৬৭ বার হাজিরার মধ্যে ৭ বার আদালতে হাজির হয়েছেন। শেষবার লাঠিসোটা, ক্যাডার বাহিনী সঙ্গে নিয়ে গেছেন।

খালেদাকে আত্মসমর্পণের আহ্বান জানিয়ে তিনি বলেন, কোর্টে সারেন্ডার করুন, এটাই কল্যাণ। তার স্থান ওখানেই। আত্মসমর্পণ না করলে আদালতের আদেশ মানতে সরকার বাধ্য হবে।

প্রধানমন্ত্রী বলেন, তিনি বলেছেন মিডিয়া নাকি নিয়ন্ত্রিত। কিন্তু মিডিয়াতো তার বক্তব্য সরাসরি সম্প্রচার করেছে। মিডিয়ার স্বাধীনতা না থাকলে ফেরারী আসামীর প্রেস কনফারেন্সে মিডিয়া গেল কিভাবে? তিনি নাকি অবরুদ্ধ, তাহলে তার প্রেস কনফারেন্সে এতগুলো মিডিয়া কিভাবে গেল? একগুলো ক্যামেরা কিভাবে ঢুকলো ওখানে?

তিনি বলেন, আসলে যার শুরু মিথ্যায়, তার সবটাই মিথ্যায় ভরা। তিনি উদোড় পিণ্ডি বুদোর ঘাড়ে চাপাতে চেয়েছেন। হিটলার বেঁচে থাকলে তার গোয়েবলসও এ মিথ্যাচার দেখে লজ্জা পেতেন।

আরাফাত রহমান কোকোর মৃত্যুর সময় প্রধানমন্ত্রীকে খালেদার বাসভবনে ঢুকতে না দেওয়ার ব্যাপারে তিনি বলেন, কুকুর কামড়ালেতো আর আমি কুকুরকে কামড়াতে পারি না।

বিএনপি নেতা সালাহউদ্দীন আহমেদের ব্যাপারে তিনি বলেন, সালাহউদ্দীন আহমেদতো তার কার্যালয়েই ছিল। ওখান থেকে ডিসিসি ৮ বস্তা ময়লা পেয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, ওই ময়লার বস্তা দিয়েই সালাহউদ্দীনকে পাচার করে দিয়েছেন কিনা। আর তারপরই তিনি (খালেদা) সংবাদ সম্মেলনে এসেছেন। আর সালাহউদ্দীনের নামেতো মামলাও ছিল। এর জবাব খালেদা জিয়াকেই দিতে হবে।

মালয়েশিয়া ও সৌদি আরবে কর্মসংস্থান সৃষ্টির ব্যাপারে তিনি বলেন, সৌদি আরব দীর্ঘদিন পর লোক নিচ্ছে, মালয়েশিয়া বাংলাদেশী শ্রমিকদের বৈধতা দিয়েছে। তিনি (খালেদা) অপকর্ম করে যান, আর আমাদের সেই ময়লা ছাপ করতে হয়।

বর্তমান সরকারের সফলতা বর্ণনা করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। জাতিসংঘের মহাসচিবও বলেন- আমরা উন্নয়নের মডেল। আর তিনি শুধু ব্যর্থতা দেখেন। আসলে তার চোখের পাওয়ার ঠিক করতে হবে। আমাদের ব্যর্থতা এক জায়গাই, সেটা হচ্ছে আমরা তার মতো চুরি করতে পারি না।

৭ উইকেটে জয় পেয়েছে অস্ট্রেলিয়া

aus140বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ১৩১ রানের টার্গেট তাড়া করতে নেমে মাত্র ১৫.২ ওভার শেষে তিন উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নেমে বিপর্যয়ের মুখে পড়ে স্কটল্যান্ড। মাত্র ২৫.৪ ওভার শেষে সবকটি উইকেট হারিয়ে ১৩০ রান সংগ্রহ করে স্কটল্যান্ড। ইনিংসের শুরুতেই তারা ওপেনার কোয়েটজারকে হারায়। তিনি আউট হন শূন্য রানে। ম্যকলউড ১৯ বল খেলে ২২ রান করে দলীয় ৩৬ রানে সাজ ঘরে ফিরে যান। অধিনায়ক মমসেন কোনো রান না করেই একই পথে হাঁটেন। ১৩ ওভার শেষে স্কটিশদের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ৬১ রান। হোবার্টের বেলরিভ ওভালে শনিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় ম্যাচটি শুরু হয়। এ ম্যাচ দিয়েই শেষ হচ্ছে পুল ‘এ’র গ্রুপ পর্বের খেলা। ছয় ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পুল এ’র শীর্ষ দল নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়ার আজকের জয়রে মধ্য দিয়ে পয়েন্ট হবে ৯। অর্থাৎ দলটি এ গ্রুপের ২য় নম্বরে অবস্থান করবে। শ্রীলঙ্কা ছয় ম্যাচে ‍৪ জয়ে আট পয়েন্ট সংগ্রহ করেছে। আর বাংলাদেশ ছয় ম্যাচে সাত পয়েন্ট নিয়ে আছে চতুর্থ নম্বরে। শেষ আটে বাংলাদেশ খেলবে ভারতের বিপক্ষে।