শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

ক্যান্টনমেন্ট মাতাবেন নিশিতা বড়ুয়া

nishita bবাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন ও যশোর এরিয়া এবং এটিএন বাংলার যৌথ আয়োজনে আগামী ১৯ মার্চ যশোর ক্যান্টনমেন্টে অনুষ্ঠিত হবে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান সৈনিক সন্ধ্যা। সেখানে গান গেয়ে শ্রেতিাদের মন মাতাবেন ক্লোজআপ ওয়ান তারকা নিশিতা বড়ুয়া।

ক্লোজআপ তারকা নিশিতা বড়ুয়া। অ্যালবাম নিয়ে ব্যস্ততা না থাকলেও নিয়মিত প্লেব্যাক করছেন ছায়াছবির গানে। এর পাশাপাশি মঞ্চেও পদচারণা রয়েছে তার। এবার মঞ্চ মাতাতে যশোর ক্যান্টনমেন্ট যাচ্ছেন তিনি।

এটিএন বাংলা সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে নিশিতা ছাড়াও সংগীত পরিবেশন করবেন আঁখি আলমগীর, এসআই টুটুল, মুহিন, প্রমুখ। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস এর শিল্পীবৃন্দ। প্রায় তিন ঘন্টাব্যাপি আয়োজিত এ অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে এটিএন বাংলার পর্দায়।

লোপা হোসাইনের উপস্থাপনায় অনুষ্ঠানটি যৌথভাবে প্রযোজনা করবেন মুকাদ্দেম বাবু ও রাসেল মাহমুদ।

বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন এরিয়া ও ডিভিশন এবং এটিএন বাংলার যৌথ আয়োজনে গত বছর থেকে নিয়মিতভাবে আয়োজিত হচ্ছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশের সনামধন্য শিল্পীবৃন্দ এসব আয়োজনে অংশগ্রহণ করলেও এবারই প্রথম নিশিতা বড়ুয়া অংশ নিচ্ছেন।

সন্তানকে নিয়ে জনসম্মুখে অনন্ত-বর্ষা

ononto borshaপ্রথমবারের মতো সাড়ে তিন মাস বয়সী সন্তান আরিজকে নিয়ে জনসম্মুখে হাজির হলেন অনন্ত-বর্ষা।

গত বছরের ২৩ নভেম্বর থাইল্যান্ডের ব্যাংককে বামরুনগ্রাড ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানীয় সময় সকাল ৮টা ৮ মিনিটে জন্ম নেয় অনন্ত-বর্ষা জুটির প্রথম সন্তান আরিজ।

এরপর প্রায় সাড়ে দিন মাস কেটে গেলেও প্রকাশ্যে দেখা মিলেনি এই নব জাতকের।

একটি ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, প্রথমবারের মতো বাবার ব্যবসায়িক কর্মস্থল এজেআই গ্রুপ পরিদর্শনে গিয়েছে প্রতিষ্ঠানের ভিবষ্যৎ কর্ণধার সাড়ে তিন মাস বয়সী আরিজ।

অযোক্তিক দাবি নিয়ে যোক্তিক সমাধান পাবে না খালেদা

akram uddin15ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ বলেছেন, আমরা আশা করেছিলাম খালেদা জিয়া সংবাদ সম্মেলন করে যোক্তিক কোনো সমাধানের ডাক দেবেন, কিন্তু তিনি সেটা না করে আবারো অযোক্তিক আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিলেন। কিন্তু অযোক্তিক আন্দোলনের ডাক দিয়ে তিনি কখনো যোক্তিক সমাধান পাবে না।

আজ রোববার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে দেশে চলমান হরতাল অবরোধ, পেট্রোল বোমায় নিহত নিরীহ মানুষের আত্মার মাগফিরাত এবং অর্থনৈতিক ধ্বংসাত্মক কর্মকাণ্ডসহ নেতিবাচক ভয়াবহ নৈরাজ্যকর পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে খতমে কুরআন- প্রতীকী অনশন ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ স্পেশালইজ টেক্সটাইল মিলস অ্যান্ড পাওয়ারলুম ইন্ডস্ট্রিজ এসোসিয়েশন এর আয়োজন করে।

কাজী আকরাম বলেন, চলমান হরতাল অবরোধের কারণে দেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙ্গে পড়ছে। এভাবে চলতে থাকলে এক সময় দেশের অর্থব্যবস্থা ধ্বংসের মুখে পড়বে। আমাদের চিন্তা করতে হবে, দেশের ১৬ কোটি মানুষকে পোশাক দিচ্ছে কারা? তাদের অবদানের কথা কেউ অস্বীকার করতে পারবে না। তাই তাদের নিরাপত্তার কথা বিবেচনা করে অন্তত হরতাল-অবরোধ প্রত্যাহার করা উচিত।

তিনি বলেন, চলমান হরতাল-অবরোধের নামে পেট্রোল বোমা ও বাসে অগ্নিসংযোগের কারণে ইতিমধ্যে শত শত সাধারণ জনগণ নিহত ও আহত হয়েছেন। একই কারণে ব্যবসা-বাণিজ্য শিল্প কল-কারখানা আজ ধ্বংসের মুখে।

তিনি আরো বলেন, আজকে দেশ উন্নতির মাধ্যেমে এগিয়ে যাচ্ছে। যা এই ষড়যন্ত্রকারীদের পছন্দ নয়। তারা চায় দেশ পাকিস্তানের মতো অকার্যকর রাষ্ট্রে পরিনত হোক। তাহলে তারা আন্দেলন করতো না।

সরকারের সমলোচনা করে তিনি বলেন, নাশকতাকরীদের তালিকা সরকারের কাছে আছে। তাহলে আপনারা এই নাশকতাকারীদের গ্রেফতার করছেন না কেন? আমরা আপনাদের (সরকার) কাছে দাবি করছি এদের রিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুণ। আর ব্যবসায়ী প্রতিষ্ঠানকে হরতাল-অবরোধের অওতামুক্ত রাখুন।

প্রতীকী অনশন শেষে দেশের শান্তি শৃঙ্খলা ফিরে আনার জন্য দোয়া পরিচালনা করেন শোলাকিয়া ঈদগাহ্ মাঠের ইমাম ফরীদ উদ্দিন মাসউদ।

এসটিএমআই এর প্রেসিডেন্ট আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফয়েজ উদ্দিন আহমেদ ,ভাইস প্রেসিডেন্ট আবু সাইদ মিয়া মো. হেলাল উদ্দিন, আবুল কাশেম, আহসান হাবিব চৌধুরীসহ আরো অনেকে।

প্রধানমন্ত্রী ক্ষমতা দেখাচ্ছেন, অহমিকা করছেন : বি. চৌধুরী

bchow26চলমান রাজনৈতিক সংকটের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করে সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারার প্রেসিডেন্ট ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, এবার ক্ষমতা নেওয়ার পর প্রধানমন্ত্রী দায়িত্ব পালন না করে ক্ষমতা দেখাচ্ছেন- অহমিকা করছেন।

রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সিভিল রাইটস সোসাইটি আয়োজিত ‘চলমান পরিস্থিতি উত্তরণে করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য প্রফেসর ড. এমাজউদ্দীন আহমদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজ) একাংশের সভাপতি শওকত মাহমুদ, সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী, আবদুল হাই শিকদার, আইনজীবী অ্যাডভোকেট ড. মোহাম্মদ শাহজাহান, অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আজাদ প্রমুখ।

বদরুদ্দোজা চৌধুরী বলেন, দেশে যে হারে গুম-খুন-অপহরণ-নিখোঁজ চলছে, রাষ্ট্রীয় সন্ত্রাস চলছে তাতে কেউই নিরাপদে নেই।

পেট্রোল বোমার আগুনে হত্যা ও ক্রসফায়ারে বিচারবহির্ভূত হত্যা- কোনোটিই জনগণ পছন্দ করে না উল্লেখ করে সাবেক এ রাষ্ট্রপতি বলেন, কতোজন পেট্রোল বোমার আগুনে পুড়ে মরেছে, কতোজনকে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে, গুম-অপহরণ করা হয়েছে তা জানতে হাইকোর্ট রুল জারি করতে পারেন।

তিনি এসব হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে বের করতে বিচারবিভাগীয় তদন্ত দাবি করে বলেন, বিচারপতিদের নিয়ে একটি কমিটি গঠন করে কারা এসব পেট্রোল বোমা হামলা চালিয়ে মানুষ মারছে, কারা ক্রসফায়ার চালাচ্ছে, মানুষ গুম-অপহরণ করছে তাদের খুঁজে বের করতে হবে।

বিকল্প ধারার প্রেসিডেন্ট অভিযোগ করেন, ৫ জানুয়ারির ভুয়া নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় এলেও ভারতের কংগ্রেস ছাড়া কেউ আর তাদের সমর্থন করেনি। জনগণ তাদের ভোটের অধিকার, মৌলিক ও নাগরিক অধিকার ফিরে পেতে চায়। অবিলম্বে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। এজন্য জনগণকেও জেগে উঠতে হবে।

পুনর্নির্বাচন দাবি করে বি. চৌধুরী বলেন, ৫ জানুয়ারির নির্বাচনের সময় এই সরকারের প্রধানই বলেছিলেন সেটা নিয়মরক্ষার নির্বাচন। কিন্তু এখন ওই কথা তারা ভুলে গেছেন, অস্বীকার করছেন। তিনি অস্বীকার করলেও স্বয়ং আল্লাহ সাক্ষী আছেন।

বি. চৌধুরী অভিযোগ করেন, একটি ভুয়া নির্বাচনের মাধ্যমে ক্ষমতা নেওয়া সরকার মানুষের ঘুম হারাম করে ফেলেছে। এ সরকার তাদের দায়িত্ব পালন করছে না। আমরা জননির্বাচিত সরকার চাই। এমন নির্বাচন চাই, যে নির্বাচনে সব দল অংশ নেবে এবং সব মানুষ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করবে।

তিনি বলেন, সালাহউদ্দিন আহমেদের মতো একজন সাবেক মন্ত্রী, রাজনৈতিক নেতা, ভালো মানুষ এভাবে হারিয়ে গেলেন? সরকারপ্রধান শেখ হাসিনা তার নিখোঁজ হওয়ার ব্যাপারটি অস্বীকার করে বলছেন, খালেদা জিয়া ময়লার বস্তার সঙ্গে তাকে পাচার করে দিচ্ছেন। এটা যে কতো বেশি অহংকার, অহমিকা আর ক্ষমতার কথা, তা যে কারোরই বোধগম্য। তিনি শুধু ক্ষমতা প্রয়োগ করছেন।

শুধু সালাহউদ্দিন আহমেদই নয়- সরকার তিন বছরেও সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যাকারীদের ধরতে পারেনি অভিযোগ করে বিএনপির প্রতিষ্ঠাকালীন এ মহাসচিব বলেন, নিখোঁজের তালিকা আর কতো বড়ো হবে? ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ অনেকের খোঁজ পাওয়া যায়নি আজ পর্যন্ত। এটা আমাদের জন্য লজ্জার নয়, ঘৃণারও ব্যাপার।

উচ্চ আদালত সালাহউদ্দিন আহমেদকে খুঁজে বের করে হাজির করার নির্দেশ দিলেও সরকার ‍আদালতের কথায়ও কর্ণপাত করছে না অভিযোগ তুলে তিনি বলেন, তারা এখন কেবলই ক্ষমতা দেখাচ্ছেন। প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে যে বক্তব্য দেন, তা শুনলে কেবল লজ্জাই পাই না, দুঃখও লাগে। এই ধরনের সংসদ আমরা কেউ চাই না। আসলে ৫ জানুয়ারির মতো নির্বাচনে যে সংসদ গঠিত হয়েছে, সে সংসদে এ ধরনের কথা হবে এটাই স্বাভাবিক। দেশে কী ধরনের রাষ্ট্রীয় সন্ত্রাস চলছে এটা এখন সবাই বুঝে গেছে।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার যেভাবে ক্ষমতা দেখাচ্ছে তাতে মনে হচ্ছে তাদের মন্ত্রী-এমপি আর নেতাকর্মী-সমর্থকরা ছাড়া আর কেউ দেশে থাকতে পারবে না, সবাই নিখোঁজ-গুম হয়ে যাবে। জনগণকে এই অহমিকার বিরুদ্ধে জেগে উঠতে হবে।

সভায় ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী সুস্থ থাকলে কিছু ভালো কথাও বলেন, তখন শুনতেও ভালো লাগে। কিন্তু মাঝে মধ্যে এমন কিছু কথা বলেন, তখন আরও সমস্যার সৃষ্টি হয়। তিনিই এ সমস্যার সৃষ্টি করেছেন, তাকেই এর সমাধান করতে হবে।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বলেন, দেশে যে হারে খুন-গুম-অপহরণ হচ্ছে তাতে মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিচার দাবি করেন এবং এ ব্যাপারে উচ্চ আদালতকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।

টাকা পেলেই আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তর

shocinalyআগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশে সচিবালয় নিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা রয়েছে জানিয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, অর্থ প্রাপ্তি সাপেক্ষে এর কাজ শুরু হবে।

রোববার সচিবালয় গণমাধ্যম কেন্দ্রে সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের পাশে সচিবালয় নিয়ে যাওয়ার জন্য প্লান আছে। সেখানে গ্রিন বিল্ডিং হবে। প্রত্যেক জায়গায় এয়ার কন্ডিশন হবে না।

গ্রীন বিল্ডিং কনসেপ্টে বিল্ডিং করতে যাচ্ছি। সেটা ভাল ভবন হবে বলে মনে করি। এটি প্রক্রিয়াধীন রয়েছে। অর্থ প্রাপ্তি সাপেক্ষে এই কাজটা শুরু করতে পারবো।

ডিম চুরির করায় ২০ বছর দণ্ড!

egg15চুরি বললেও কম বলা হবে। এতো র‌‌ীতিমতো পুকুর চুরি। তাও খুব দামি কোনও জিনিস। যা চুরি হয়েছে তা হলো ডিম! একটা-দুটা নয়, ৮০ লাখ ডিম। আর এ ঘটনার সঙ্গে জড়িত কিউবার ১৯ সরকারি কর্মকর্তাকে ২০ বছরের দণ্ড দেওয়ার দাবি করেছেন সরকারি কৌঁসুলিরা।

ওই কর্মকর্তারা কিউবার সরকার পরিচালিত কয়েকটি ফার্ম থেকে ডিমগুলো চুরি করেছিল। যার জন্য সরকারের রাজস্ব ক্ষতি হয়েছে সাড়ে তিন লাখ ডলার। ওই ১৯ কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা হিসাব, জাল রশিদ এবং কালোবাজারি অভিযুক্ত করা হয়েছে।

কিউবান কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০১২ সালের জানুয়ারী থেকে অক্টোবর পর্যন্ত ওই ফার্ম থেকে এ পরিমাণ ডিম চুরি যায়।
২০০৯ সালে থেকে প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর সরকারের দুর্নীতি দমন অভিযান চালু করে। এর অংশ হিসেবে ওই কর্মকর্তাদের বিচারের আওতায় আনা হয়েছে। তবে এ বিচার কার্যক্রম কোথায় চলছে তা জানানো হয়নি।

কাস্ত্রো দুর্নীতিকে কিউবার জন্য ‘ক্যান্সার’ বলে অভিহিত করেছেন। সূত্র: বিবিসি।

দেশব্যাপী ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ সোমবার

satrodolদেশের সব জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের সহ সভাপতি নাজমুল হাসান রবিবার দুপুরে ছাত্রদল সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসানের পক্ষে এ কর্মসূচি ঘোষণা করেন।

বিবৃতিতে বলা হয়, সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী সাবেক ছাত্রদল নেতা ও বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে গ্রেফতারের পর অস্বীকার এবং দেশব্যাপী ছাত্রদল নেতাদের হত্যা, গুম, গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদল।

বিবৃতিতে ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদক দাবি করেন, স্বৈরাচারী অবৈধ সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাস চালাচ্ছে। পরিকল্পিতভাবে মানুষ হত্যা, অপহরণ, গুম এ সরকারের প্রধান বৈশিষ্ট্যে পরিণত হয়েছে।

গ্রেফতার করে থানায় নিয়ে গুলি করে আহত ও পুঙ্গ করে দেওয়া সরকারের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিদিনের রুটিন ওয়ার্কে পরিণত হয়েছে। প্রতিনিয়ত দেশের আইন, সংবিধান এবং মানবাধিকার লঙ্ঘন করে সরকার বাংলাদেশকে বিশ্বের দরবারে মানবিক বিপর্যয়ের একটি দেশ হিসেবে পরিচিত করেছে।

বিবৃতিতে তারা আরও বলা হয়, কারো নামে মামলা থাকলে তাকে আইন অনুযায়ী গ্রেফতার করে আদালতে সোপর্দ করতে পারেন, কিন্তু গ্রেফতার করে দিনের পর দিন নিখোঁজ করে রাখার এখতিয়ার কোন বাহিনীকে দেওয়া হয়নি।

বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ, ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, সোহরোওয়ার্দী কলেজ শাখার সাধারণ সম্পাদক ইউসুফ কামাল জনি, তিতুমীর কলেজ ছাত্রদল নেতা মেহেদী হাসানকে নি:শর্ত মুক্তি দিয়ে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান ছাত্রদলের শীর্ষ দুই নেতা।

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষিত কর্মসূচি সংশিষ্ট ইউনিটের নেতাকর্মীদের যথাযথভাবে পালনের নির্দেশ দেন।

খালেদার জায়গা সংলাপের টেবিলে না, কাশিমপুর কারাগার

enu24তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, এই মুহূর্তে নির্বাচন দেশের কোনো সমস্যা না। আগুন সন্ত্রাস-নাশকতা-জঙ্গিবাদ দেশের প্রধান সমস্যা। সবার আগে আগুন সন্ত্রাস-নাশকতা-জঙ্গিবাদ দমন ও নিশ্চিহ্ন করা হবে। আগুন সন্ত্রাসের রাণী বেগম খালেদা জিয়ার জায়গা সংলাপের টেবিলে না, কাশিমপুর কারাগার।

রোববার দুপুরে সচিবালয়ে তথ্য অধিদফতর সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। গত শুক্রবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাষণের প্রতিক্রিয়া জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী আরো বলেন, সরকার শক্ত হাতে সকল সন্ত্রাস, নাশকতা অন্তর্ঘাত মোকাবিলা করে দেশকে সচল রেখেছে। জনজীবনে স্বাভাবিকতা ফিরিয়ে এনেছে। দেশের শান্তি ও স্বাভাবিকতা বজায় রাখতে এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে যা যা করা দরকার সরকার তাই করবে।

তিনি বলেন, সরকার আগুন সন্ত্রাসীদের কাছে–জঙ্গিবাদীদের কাছে আত্মসমর্পণ করবে না। বরং আগুন সন্ত্রাসী ও জঙ্গিবাদীদের চূড়ান্তভাবে পরাজিত ও আত্মসমর্পণে বাধ্য করা হবে।

তথ্যমন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ, জঙ্গিবাদী-মৌলবাদীদের রক্ষা, দুর্নীতিসহ বিভিন্ন মামলা ও বিচার থেকে উনি ও উনার পরিবারের সদস্যদের নিষ্কৃতির জন্য নিজেই নিজেকে ভুল রাজনীতির পথে নিয়ে গেছেন। উনার ভুল রাজনীতির খেসারত জনগণ কেন দেবেন?

খালেদার আবেদনের রায়ের তারিখ আবার পেছাল

khaleda courtবিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দুদকের করা বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতির মামলা বাতিল প্রশ্নে রুলের ওপর রায়ের জন্য আবার তারিখ পিছিয়েছে। আগামী ৫ এপ্রিল নতুন তারিখ ধার্য করেছেন আদালত।

রোববার বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ তারিখ ধার্য করেন। আজ এ রুলের ওপর রায়ের দিন ধার্য ছিল। কিন্তু খালেদা জিয়ার আইনজীবী এ জে মোহাম্মদ আলী সময়ের আরজি জানালে আদালত তা মঞ্জুর করেন।

বড়পুকুরিয়া কয়লাখনিতে উৎপাদন, ব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণের জন্য ঠিকাদার নিয়োগে দুর্নীতির অভিযোগে ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি খালেদা জিয়াসহ ১৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় দুদকের সহকারী পরিচালক মো. শামসুল আলম মামলাটি করেন। মামলাটি বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন খালেদা জিয়া। শুনানির পর ২০০৮ সালের ১৬ অক্টোবর হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রুল ও মামলার কার্যক্রমে স্থগিতাদেশ দেন। মামলাটি কেন বাতিল ঘোষণা করা হবে না, রুলে তা জানতে চাওয়া হয়।

হাসপাতালে ঢুকে দুই ছাত্রলীগ কর্মীকে কোপালো প্রতিপক্ষ

marder1চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্জারি ওয়ার্ডে দলীয় কোন্দলের জের ধরে দুই ছাত্রলীগ কর্মীকে কুপিয়েছে যুবলীগের কর্মীরা।

আহতরা হলেন ছাত্রলীগ কর্মী আলম (৩০) ও রুবেল (২৮)। শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, শনিবার বিকেলে শহরের থানা কাউন্সিল পাড়ার সুরুজ আলীর ছেলে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিক গ্রুপের আলম বেলগাছি রেলগেট এলাকা দিয়ে যাচ্ছিল। এসময় প্রতিপক্ষ যুবলীগ নেতা টিপু গ্রুপের জনিসহ কয়েকজন তাকে কুপিয়ে আহত করে। আলমকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। খবর পেয়ে রাত সাড়ে ৯টার দিকে মুসলিম পাড়ার নাসির উদ্দীনের ছেলে ছাত্রলীগ কর্মী রুবেল তাকে দেখতে যায়। এসময় আবারও জনি, জামিদ, ইমদাদুল, বাবু ও রাজিবসহ ১০-১২ জন হাসপাতালে হামলা চালিয়ে আলম ও রুবেলকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। এসময় হাসপাতাল চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় সব দোকানপাট।

আহত আলম বলেন, ‘দলীয় কোন্দলের জের ধরে প্রতিপক্ষ টিপু গ্রুপের লোকজন আমাদেরকে কুপিয়েছে।’

চুয়াডাঙ্গা সদর থানার ওসি মুন্সী আসাদুজ্জামান জানান, ছাত্রলীগ কর্মী আলম বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছে। আসামিদেরকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।