শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

অব্যাহতি পেলেন ওসি সালাউদ্দিন

adalotপুলিশ হেফাজতে ঝুট ব্যবসায়ী সুজন হত্যা মামলায় বাদী নারাজী দাখিল না করায় অব্যাহতি পেলেন মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাহউদ্দিন আহমেদ।

সোমবার নিহতের স্ত্রী মমতাজ সুলতানা লুসির  নারাজী দাখিলের কথা থাকলেও তিনি কোন নারাজী দেননি। অধিকন্তু দাখিলকৃত চার্জশিট গৃহীত হলে তার কোনো আপত্তি নেই বলেও আদালতকে জানান। অতঃপর ভারপ্রাপ্ত মহানগর দায়রা জজ ইমরুল কায়েস গত ৬ নভেম্বর সিএমএম আদালতের দাখিলকৃত বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন আমলে নেন।

সালাহউদ্দিন আহমেদকে বাদ দিয়ে তদন্ত রিপোট দেওয়া  গত ১৮ ফেব্রুয়ারি নারাজী দাখিলের জন্য বাদীপক্ষের সময়ের আবেদনের প্রেক্ষিতে ১৬ মার্চ দিন ধার্য করেন।

এরও আগে গত ১৮ জানুয়ারিও বাদীপক্ষ নারাজি দাখিলের জন্য সময়ের আবেদন মঞ্জুর করলে ১৮ ফেব্রয়ারি দিন ধার্য করেছিলেন।

মামলাটির জুডিশিয়াল তদন্ত প্রতিবেদনে মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাহউদ্দিন আহমেদকে অব্যাহতি দেওয়ার বিরুদ্ধে ওই নারাজি দাখিল করার কথা ছিল।

উল্লেখ্য, গত ১৩ জুলাই রাতে মিরপুর থানা হেফাজতে ঝুট ব্যবসায়ী মাহবুবুর রহমান সুজন নিহত হন। ওই অভিযোগে গত ২০ জুলাই ঢাকা মহানগর দায়রা জজ আদালতে নিহতের স্ত্রী মমতাজ সুলতানা লুসি এই মামলা করেন।

নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন ২০১৩ এর ১৫ (১)(২)(৩)(৪) ধারায় মালাটি দায়ের করা হয়।

মামলাটির বিচার বিভাগীয় তদন্ত শেষে গত ৬ নভেম্বর সিএমএম আদালত মহানগর দায়রা জজ আদালতে প্রতিবেদন দাখিল করেন। ওই প্রতিবেদনে ওসি সালাহ উদ্দিনকে নির্দোষ ঘোষণা করা হয়।

মামলায় ওসি সালাহ উদ্দিন ছাড়াও মিরপুর থানার এসআই জাহিদুর রহমান জাহিদ, এএসআই রাজ কুমার, কন্সটেবল আসাদ, কন্সটেবল রাশেদুল, জনৈক মিথুন, নাসিম, ফয়সাল, খোকন ও ফয়সালকে আসামি করা হয়।

প্রতিবেদনে ১০ জন আসামির মধ্যে ওসি সালাহ উদ্দিনসহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের অব্যাহতি এবং মিরপুর থানার এসআই জাহিদুর রহমান জাহিদসহ অপর ৫ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে মর্মে উল্লেখ করা হয়।

অভিযুক্ত হওয়া ৫ জন হলেন, এসআই জাহিদুর রহমান জাহিদ, এএসআই রাজ কুমার, কন্সটেবল আসাদ, কন্সটেবল রাশেদুল, জনৈক মিথুন।

নির্দোষ প্রমাণিত হওয়া ৫ জন হলেন, ওসি সালাহ উদ্দিন, জনৈক নাসিম, ফয়সাল, খোকন ও পলাশ।

মামলায় বাদীর দাবি, গত ১৩ জুলাই রাত সোয়া ১২টায় বাদিনীর ভাড়া বাসায় বাড়ীওয়ালা দরজা খুলতে বলে। বাদিনী দরজা খুলতেই আসামি এসআই জাহিদুর রহমান জাহিদ, এএসআই রাজ কুমার, কন্সটেবল আসাদ, কন্সটেবল রাশেদুল, জনৈক মিথুন, নাসিম, ফয়সাল, খোকন ও ফয়সালকে দেখতে পান। ওই সময় বাদিনীর স্বামী মাহবুবুর রহমান সুজন পুলিশ আসার খবরে রান্না ঘরের সানসেটে লুকিয়ে ছিল। সেখান থেকে এএসআই রাজ কুমার তাকে নামিয়ে আনে। এরপর এসআই জাহিদ ও এএসআই রাজ কুমার বাদিনীর স্বামীর গামছা দিয়ে মুখ ও চোঁখ বাধে এবং দুই হাত পিছনে দিয়ে হ্যান্ডকাপ লাগিয়ে টানতে টানতে বাথ রুমে নিয়ে বালতি ভরা পানিতে মাথা চুবিয়ে লোহার রড দিয়ে বেদম প্রহার করে।

এরপর এসআই জাহিদ বাদিনী, তার স্বামী ও শিশু পুত্র মোশারফকে নিয়ে রাত পৌনে দুইটার দিকে মিরপুর থানায় আসে। ওই সময় এসআই জাহিদ ওয়্যারলেসে একজনকে ফোন করে বলেন, স্যার হারামজাদাকে তো অর্ধেক মেরে থানায় নিয়ে এসেছি। এখন কি করব? অপর প্রাপ্ত থেকে উত্তর আসে, ওকে হয় ক্লোজ করে দাও না হয়, ফাইনাল করে দাও।

এরপর থানায় বাদিনী তার স্বামীর কান্নাকাটি ও চিৎকার শুনতে পান। পরদিন সকালে ওসি সালাহ উদ্দিন তার রুমে বসিয়ে ভেতর রুম থেকে এক গ্লাস পানি এনে তাকে খেতে দেন। যা খেয়ে বাদিনীর চরম অসন্তি বোধ হয়। শরীরে ঝিম ঝিম লাগে।

তখন সাদা কাগজে স্বাক্ষর করতে বলে বলেন, যদি স্বামীকে দেখতে চান তবে সাদা কাগজে স্বাক্ষর করেন। এভাবে সাদা কাগজে স্বাক্ষর করায়। বলেন, স্বামী অসুস্থ হয়ে পড়ায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। পরবর্তীতে জানতে পারেন তার স্বামীর লাশ ঢাকা মেডিকেলে আছে।

বাদিনীর স্বামীর লাশ ঢাকা মেডিকেল থেকে বাসায় আনার পর বাদিনী তার স্বামীর হাতের কব্জিতে কালো দাগ, পায়ের গোড়ালিতে কালদাগ, পিঠের ডানপাশে কাল দাগ ও মাথার পিছনে কালদাগ দেখতে পান।

আইনশৃঙ্খলা বাহিনীর প্রশংসা করেছেন কেরি, দাবি পররাষ্ট্রমন্ত্রীর

cabinet12বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে দায়িত্ব পালন করছে, তা প্রশংসনীয় বলে মনে করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।

পররাষ্ট্রমন্ত্রী গত ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত যুক্তরাষ্ট্র সফরে ছিলেন। এ সময় তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে সাক্ষাৎ করেন। সে সময় জন কেরি এসব কথা বলেন বলে পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রিসভাকে জানান।

মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদের সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের জানান, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী মন্ত্রিসভাকে জানিয়েছেন যে যুক্তরাষ্ট্র রাজনৈতিক কর্মকাণ্ড হিসেবে সন্ত্রাসকে সমর্থন করে না।

মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় ফাঁসির সাজাপ্রাপ্ত আসামি রাশেদ চৌধুরীকে ফেরত আনার ব্যাপারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মাহমুদ আলীর আলোচনা হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীকে জানিয়েছেন, এ ধরনের আসামিকে আইনি প্রক্রিয়ায় ফেরত আনার ব্যাপারটি জটিল। রাশেদ চৌধুরীকে ফেরত আনার ব্যাপারে বাংলাদেশ আইনি পথে এগোচ্ছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এ ব্যাপারে আইনি সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন।

মোশাররাফ হোসাইন ভূইঞা আরও জানান, সন্ত্রাস দমনে বাংলাদেশের সাফল্য যুক্তরাষ্ট্র ইতিবাচকভাবে নিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। তিনি সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফর করবেন।

মন্ত্রিসভায় দ্য ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন আইন ২০১৫-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড আইন ২০১৫-এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়।

চীনে গত বছর ১০০০ মানবাধিকারকর্মী আটক

chine maচীন কর্তৃপক্ষ ২০১৪ সালে প্রায় এক হাজার মানবাধিকার কর্মী গ্রেফতার করেছে। ১৯৯০’র দশকের মাঝামাঝি থেকে চীনে মানবাধিকার লঙ্ঘনের সর্বোচ্চ রেকর্ডের জন্য প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সরকার দায়ী। সোমবার মানবাধিকার সংক্রান্ত একটি অ্যাডভোকেসি গ্রুপ এ অভিযোগ করে।

বিদেশ ভিত্তিক অ্যাডভোকেসি গ্রুপ চাইনিজ হিউম্যান রাইটস ডিফেন্ডার্স (সিএইচআরডি) তাদের বার্ষিক প্রতিবেদনে জানায়, এ সংখ্যা আগের দুই বছরের গ্রেফতারের সংখ্যার প্রায় কাছাকাছি।

গ্রুপের প্রতিবেদনে বলা হয়, ‘শি ক্ষমতায় আসার পর থেকে কর্তৃপক্ষ মানুষের মৌলিক অধিকার লঙ্ঘন ও সুশীল সমাজের ভূমিকা খর্ব করে এবং মানবাধিকার কর্মীদের ওপর ব্যাপক দমন-পীড়ন চালায়।

২০১২ ও ২০১৩ সালে মোট এক হাজার ১৬০ জন মানবাধিকার কর্মী গ্রেফতার করা হলেও কেবলমাত্র ২০১৪ সালে ৯৫৫ জন মানবাধিকার কর্মীকে গ্রেফতার করা হয়। ১৯৯০’র দশকের পর চীনে মানবাধিকার পরিস্থিতির এতো অবণতি আর ঘটেনি।

ঢাবিতে দ্বিতীয়বার ভর্তির সুযোগে হাইকোর্টের রুল

du logoঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ কেন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।

সোমবার দুপরে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী ইজারুল হকের যৌথ বেঞ্চ এই আদেশ দেন।

এর আগে মিনারা বেগমসহ ২৬ জন অভিভাবক শিক্ষার্থীদের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দানে একটি রিট আবেদন করেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

সুব্রামনিয়াম স্বামীকে আসামে ঢুকতে হুঁশিয়ারি তরুণ গগৈর

kuspottolikaমসজিদ নিয়ে বিতর্কিত মন্তব্য করায় বিজেপি নেতা সুব্রামনিয়াম স্বামীকে আসাম রাজ্যে প্রবেশে বাধা দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। স্বামীর বিতর্কিত মন্তব্যের জেরে নানা মহল থেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করার পর এ হুঁশিয়ারি দিলেন গগৈ।

সম্প্রতি আসামে এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে বিজেপির নেতা সুব্রামনিয়াম স্বামী বলেন, “অযোধ্যায় রাম মন্দির নির্মাণ হবেই।” তিনি মন্তব্য করেন, “বাবরি মসজিদ ভেঙে ফেলে কেউ অন্যায় করেনি। মন্দির ভাঙা অন্যায়, কেননা মন্দিরে ঈশ্বর থাকেন। কিন্তু মসজিদ কোনো ধর্মীয় স্থানই নয়, উপাসনাস্থল মাত্র। নামাজ পড়ার বিল্ডিং। গির্জাও তেমনই।”

শনিবার আসামের কাজিরাঙ্গা বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠান শেষে সুব্রামনিয়াম সাংবাদিকদের বলেন, “মসজিদ ভাঙতে কোনো বাধা নেই। সৌদি আরবে সড়ক নির্মাণের জন্য মসজিদ ভেঙে ফেলা হয়েছে এ রকম নজির রয়েছে। যদি কেউ আমার সঙ্গে একমত না হন, তাহলে তার সঙ্গে বিতর্কে যেতে রাজি।”

সুব্রামনিয়াম স্বামীর এমন বিতর্কিত মন্তব্যে বিপাকে পড়েছে বিজেপি। দলের মধ্যে তার বক্তব্য নিয়ে বিব্রত নেতারা। এ নিয়ে বিজেপিতে তীব্র মতবিরোধ প্রকাশ্যে এসে পড়েছে।

বিজেপির সর্বভারতীয় মুখপাত্র নলিন কোহলি বলেছেন, “কোনো ব্যক্তির ধর্মীয় বিশ্বাস ও উপাসনাস্থল নিয়ে সবার শ্রদ্ধাবোধ থাকা উচিত।”

এদিকে, অসমের বিজেপি প্রেসিডেন্টকে কার্যত ‘অশিক্ষিত’ ও ‘রাজনীতির জ্ঞানশূন্য’ বলে মন্তব্য করায় বেজায় চটেছেন সিদ্ধার্থ ভট্টাচার্য।

সুব্রামনিয়াম স্বামী মন্তব্য করেন, “দেশবাসীর একাংশ এখনো অশিক্ষিত। এদের অনেকেই সাক্ষর হলেও এরা জ্ঞানশূন্য। বিজেপির রাজ্য প্রেসিডেন্ট সিদ্ধার্থ ভট্টাচার্যও অশিক্ষিত-রাজনৈতিক জ্ঞানশূন্য।” সিদ্ধার্থ দিল্লি গেলে তাকে  পাঠদান করতে পারেন বলেও জানান স্বামী।

সুব্রামনিয়াম স্বামীর পাল্টা আঘাত হেনে সুব্রত ভট্টাচার্যের মন্তব্য্- ‘সুব্রামনিয়াম স্বামী একজন ধর্মান্ধ।’ তিনি বলেন, স্বামীর এ ধরনের মন্তব্যে  দলের ক্ষতি হচ্ছে। তিনি বিষয়টি কেন্দ্রীয় নেতৃত্বের সামনে তুলে ধরবেন বলেও জানান।

সিদ্ধার্থ ভট্টাচার্য বলেন, “আগামী ১৮ থেকে ২০ মার্চ দিল্লিতে দলের সর্বভারতীয় প্রেসিডেন্ট অমিত শাহের সঙ্গে বৈঠক হবে। সেখানে স্বামীর মন্তব্যের যাবতীয় নথিপত্র তুলে দেব। তিনি অসমে এসে বারবার যেভাবে বিজেপিকে অস্বস্তিতে ফেলছেন, তাতে দলের ক্ষতি হচ্ছে।”

তাকে সুব্রামনিয়াম স্বামী ‘অশিক্ষিত’ বলে কটাক্ষ করার জবাবে সিদ্ধার্থ ভট্টাচার্য বলেন, “স্বামীর কাছ থেকে হিংসা, বিদ্বেষ, ধর্মান্ধতার শিক্ষা গ্রহণ করতে চাই না আমি। এ জন্য কেউ যদি আমাকে অশিক্ষিত বলে, তাহলে আমি অশিক্ষিত হয়ে থাকতেই খুশি হব।”

সুব্রামনিয়াম স্বামীর মন্তব্য সম্পর্কে রাজ্য বিজেপির প্রেসিডেন্ট সিদ্ধার্থ ভট্টাচার্য বলেন, “সুব্রমনিয়াম স্বামীর এই মন্তব্য একান্তই ব্যক্তিগত। বিজেপির নীতির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।”

এদিকে, বিজেপির নেতা সুব্রামনিয়াম স্বামীর এ ধরনের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদ করেছেন ‘অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের মহাসচিব মাওলানা নিজামুদ্দিন। তিনি বলেছেন, “আমাদের দেশে ৮০০ বছর ধরে ইসলামি হুকুমত ছিল, কিন্তু কোনো বাদশাই মসজিদ ভাঙেননি।”

স্বামীর দেয়া সৌদি আরবের উদাহরণ প্রসঙ্গে মাওলানা নিজামুদ্দিন বলেন, “সৌদি আরব তাদের নিয়মে চলে। স্বামী যদি তাদের সঙ্গে একমত হতে চান তাহলে সৌদি আরবের নিয়ম এখানে চালু করুন। সেখানে চুরি বা অন্যান্য  অপরাধে হাত কাটা এমনকি মুণ্ডচ্ছেদ করা হয়। আসলে সরকারের ব্যর্থতা চাপা দিতে স্বামী এ ধরনের মন্তব্য করেছেন।”

অল ইন্ডিয়া শিয়া পার্সোনাল ল’ বোর্ডের মুখপাত্র মাওলানা ইয়াসুব আব্বাস বলেন, “মসজিদ কোনো সাধারণ ইমারত নয়, বরং তা আল্লাহর ঘর। কোনো অবস্থাতেই তা ভেঙে ফেলা যায় না।” তিনি আরো বলেন, “সৌদি আরব দুনিয়ার জন্য উদাহরণ নয়।”

বিশ্ববিখ্যাত ইসলামী রিসার্চ ইনস্টিটিউট শিবলি একাডেমির উপপ্রধান মাওলানা উমর আল সিদ্দিক বলেন, “যেখানে মসজিদ নির্মাণ করা হয়, সেখানে কেয়ামত পর্যন্ত মসজিদই থাকে।” -আইআরআইবি।

৩৫টি সেঞ্চুরির ৮টিই শ্রীলংকার

icc14ওয়ানডে ক্রিকেট যে শুধুমাত্র ব্যাটসম্যানদের জন্য তা হয়ত আরেকবার প্রমাণিত হলো এবারের বিশ্বকাপে। গ্রুপ পর্ব শেষে বিশ্বকাপে ইতোমধ্যেই ৩৫টি সেঞ্চুরি হয়ে গেছে, যা বিশ্বকাপে এযাবত কালের রেকর্ড। ১৯৭৫ সালের বিশ্ব আসরে যেখানে হয়েছিল মাত্র ছয়টি। এখনো কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল মিলিয়ে বিশ্বকাপের সাতটি ম্যাচ বাকি রয়েছে।

এবারের আসরে সেঞ্চুরি হাঁকানোর তালিকায় শ্রীলংকান অভিজ্ঞ ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা সর্বকালের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে। টানা চারটি সেঞ্চুরি করে তিনি বিশ্বকাপে তো বটেই ওয়ানডে ক্রিকেটে ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে এই রেকর্ড গড়েছেন। ক্যারিয়ারের সেরা ফর্মে থাকা ৩৭ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটসম্যান বাংলাদেশের বিপক্ষে অপরাজিত ১০৫ রান, ইংল্যান্ডের বিপক্ষে অপরাজিত ১১৭, অস্ট্রেলিয়ান বিপক্ষে ১০৪ এবং স্কটল্যান্ডের বিপক্ষে ১২৪ রান করেন। বিস্ময়করভাবে টেস্ট আঙ্গিনার বাইরের দেশ আফগানিস্তানের বিপক্ষে খুব একটা সুবিধা করতে পারেননি সাঙ্গা। মাত্র সাত রানে তিনি সাঝঘরে ফিরে গিয়েছিলেন। এছাড়া নিউজিল্যান্ডের বিপক্ষে সংগ্রহ করেছিলেন ৩৯ রান। সাঙ্গার এই অনন্য কৃতিত্বে শ্রীলংকান ক্রিকেটের নির্বাচক কমিটির প্রধান ও সাবেক অধিনায়ক সনাৎ জয়াসুরিয়া বলেছেন, এটা সত্যিই বিরল এক কৃতিত্ব। এটা সচরাচর দেখা যায়না। টানা চতুর্থ সেঞ্চুরি দেখার বিরল এক অভিজ্ঞতা আমার হলো। আমার জন্য এটা দারুণ সৌভাগ্যের।

এবারের টুর্নামেন্টে সাঙ্গাকারার সতীর্থ তিলকারত্ন দিলশান, ভারতের শিখর ধাওয়ান, জিম্বাবুযের ব্রেন্ডন টেইলর এবং বাংলাদেশের মাহমুদুল্লাহ রিয়াদ দুটি করে সেঞ্চুরি করেছেন।
গ্রুপ পর্বের ৪২টি ম্যাচে করা ৩৫টি সেঞ্চুরির মধ্যে শ্রীলংকার সংগ্রহে আছে আটটি, দক্ষিণ আফ্রিকার পাঁচটি, ভারতের চারটি, ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার তিনটি করে, বাংলাদেশ, ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ের দুটি করে, নিউজিল্যান্ড, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও স্কটল্যান্ডের রয়েছে একটি করে সেঞ্চুরি।

১৯৭৫ সালে ইংল্যান্ডের ডেনিস আমিস প্রথম ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপে সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন। ওই আসরে সর্বমোট ছয়টি সেঞ্চুরি হয়েছিল। কিন্তু ইংল্যান্ডে অনুষ্ঠিত দ্বিতীয় আসরে বোলারদের আধিপত্যই ছিল বেশি। সেই আসরে মাত্র দুটি শতক হয়েছিল। দুটোই করেছিলেন সেই আসরের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা। গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে উদ্বোধনী ব্যাটসম্যান গর্ডন গ্রীনিজ এবং ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে ফাইনালে তারকা ব্যাটসম্যান ভিভিয়ান রিচার্ডস ১৩৮ রানে অপরাজিত থেকে ক্যারিবীয়দের শিরোপা নিশ্চিত করেছিলেন।

১৯৮৩ সালে আবারো ইংল্যান্ডের অনুষ্ঠিত বিশ্বকাপে সেঞ্চুরি হয়েছিল আটটি এবং উপ-মহাদেশে ১৯৮৭ সালের পরবর্তী আসরে সেঞ্চুরির সংখ্যা ছিল ১১টি।

১৯৯২ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে যৌথভাবে আয়োজিত বিশ্ব আসরে সেই সংখ্যা আবারো আটে নেমে আসে। ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও কেনিয়ায় ২১টি শতক হাঁকিয়েছিলেন বিভিন্ন দেশের ব্যাটসম্যানরা। ২০০৭ সালের ক্যারিবীয় বিশ্বকাপে সেই সংখ্যা কমে ২০টি হয়েছিল। ২০১১ সালে ভারত, শ্রীলংকা ও বাংলাদেশে অনুষ্ঠিত উপ-মহাদেশীয় আসরে ২৪টি সেঞ্চুরি হয়েছিল।

স্টেজ শো ও টিভি অনুষ্ঠান নিয়েই ব্যস্ত আঁখি

akhi16সঙ্গীতশিল্পী আঁখি আলমগীর। গত বছর ‘বোকা মন’ অ্যালবামটি রিলিজ পাবার পর এখন আর কোনো নতুন অ্যালবামের কথা ভাবছেন না। সময়ে সময়ে দু-একটি গান করেই শ্রোতাদের জন্য রিলিজ দিচ্ছেন তিনি।

অ্যালবামের বিকল্প মাধ্যমগুলো এখন সবাই ব্যবহার করছেন। সেই পথেই হাঁটছেন গুণী এই গায়িকা।

তিনি বলেন, ‘অ্যালবাম আরো দুই-তিন বছর পর করবো। আর এখন আর অ্যালবাম যেহেতু কেউ কিনছে না তাই বিকল্প মাধ্যমগুলোই এখন সহায়ক।’

আঁখির চলতি সময়ের ব্যস্ততা চলছে স্টেজ শো ও বিভিন্ন টিভি অনুষ্ঠান নিয়ে। যেহেতু চলছে বিশ্বকাপ তাই একাধিক চ্যানেলের খেলা বিষয়ক অনুষ্ঠানেও দেখা মিলছে এই গায়িকার।

তিনি বলেন, ‘যেহেতু বিশ্বকাপ চলছে তাই অনেক বিশ্বকাপ অনুষ্ঠানে অতিথি হিসেবে যাচ্ছি। ভালোই লাগছে। নিজেদের দেশের সাফল্যে আরো গর্বিত আমি।’

আন্তর্জাতিক ফিনান্স করপোরেশন আইন অনুমোদন

cabinet12আন্তর্জাতিক ফিনান্স করপোরেশন আইন-২০১৫ অনুমোদন দিয়েছে মন্ত্রীসভা। সোমবার মন্ত্রীসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

একই সঙ্গে মন্ত্রীসভায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড আইন নীতিগতভাবে অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রীপরিষদ সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া সাংবাদিকদের এ কথা জানান।

লোহার অন্তর্বাস পরে যৌন হয়রানির প্রতিবাদ

kudriযৌন হয়রানির প্রতিবাদ হিসেবেই লোহার অন্তর্বাস পড়ে রাস্তায় নেমেছিলেন আফগানিস্তানের শিল্পী কুবরা খাদেমি। কিন্তু এরপর থেকে মোটামুটি পালিয়েই আছেন তিনি। কারণ প্রতিদিনই ফোনে কিংবা ই-মেইলে মৌলবাদীরা তাকে হত্যার হুমকি দিয়ে আসছে। অবশ্যই এটিকে আফগানিস্তানের বাস্তবতা মেনে মিস খাদেমি বলছেন, “তুমি ক্ষুদ্ধ ঠিক আছে। কিন্তু আমি এভাবেই কাজ করি এবং আমি থামছি না”। কুবরা খাদেমি নারীরা যেসব যৌন হয়রানির শিকার হন তা তুলে ধরতেই রাস্তায় নেমেছিলেন লোহার অন্তর্বাস পরে। মূল পোশাকের উপরেই তিনি স্তন ও পেট আবৃত করেছিলেন লোহার বন্ধনী দিয়ে। আর নিতম্বের দিকটাও আরেকটি লোহার বন্ধনী দিয়ে আবৃত ছিল তার। তারা পরিকল্পনা ছিল যে তিনি দশ মিনিট রাস্তায় হাঁটবেন। কিন্তু আট মিনিট যেতে না যেতে ক্রুদ্ধ জনতার কারণে তাকে গাড়িতে ফিরে যেতে হয়। লোকজন তাকে লক্ষ্য করে বিভিন্ন জিনিস ছুঁড়ছিল। এমনকি শিশুরাও চিৎকার করছিলো। খাদেমি তার পারফরমেন্সের কারণ ব্যাখ্যা করে বলেন, “আফগানিস্তানে বোরকাও নারীদের কোন সুরক্ষা দিতে পারছেনা। এমনকি পুরো শরীর আবৃত রাখলেও হয়রানির শিকার হতে হয়”। একটি গোপন স্থান থেকে বিবিসিকে দেয়া সাক্ষাতকারে তিনি বক্ষ ও নিতম্বের জন্য লোহার বন্ধনীর ডিজাইন নিজেই করেছেন বলে জানান। তিনি বলেন, পুরুষেরা নারীর এসব দিকই দেখে। পরে পারফরমেন্স প্রদর্শনের জন্য তিনি কাবুলের ব্যস্ত একটি সড়কে যান যেখানে শিক্ষার্থী থাকার সময় নিজেই হয়রানির শিকার হয়েছিলেন। সেই অভিজ্ঞতার বর্ণনা দিয়ে বলেন, “আমি চিৎকার দিয়েছিলাম। সবাই তাকিয়ে দেখছিলো এবং এমনভাবে তাকাচ্ছিলো যে কত সাহস তোমার তুমি চিৎকার দিচ্ছো।” “তখন কেউ আমার পাশে দাঁড়ায়নি বরং আমাকেই উল্টো দোষ দিচ্ছিলো” বলেন তিনি। -বিবিসি

এক রহস্যময়ী নারী পপি!

popiরুপালি পর্দায় অনুপস্থিত চিত্রনায়িকা পপি। তবে বিশেষ দিবস কিংবা ঈদের মৌসুমে ছোটপর্দায় দেখা যায় তাকে। এবার ‘লাভ স্পিড’ নামের একটি টেলিছবিতে অভিনয় করেছেন এই তারকা। নির্মাতা জিএম সৈকতের পরিচালনায় টেলিছবিতে দীর্ঘদিন পর পপির সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করলেন চিত্রনায়ক আমিন খান।

এতে আরও অভিনয় করবেন ইসমত আরা লেমন, নাতাশা, খালেদা আক্তার কল্পনা। এপ্রিলের প্রথম সপ্তাহে ঢাকার বিভিন্ন লোকেশনে এর শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। এটি রচনা করেছেন পরিচালক জিএম সৈকত। সম্পর্কের অন্তর্দ্বন্দ্ব এবং মানসিক টানাপড়েন নিয়ে লেখা টেলিছবিতে রহস্যময়ী এক নারীর চরিত্রে রূপদান করবেন পপি।

গল্প নিয়ে পরিচালক জানান, একটি ডিজে পার্টিতে পপিকে দেখে আমিন খান। প্রথম দেখায় ভালো লেগে গেলে পপিকে বিয়ের উদ্দেশ্যে খোঁজখবর শুরু করেন তিনি। বিয়ের সিদ্ধান্ত হয়ে গেলে পপি জানান, তার জীবনের প্রথম পুরুষ আমিন খান। কিন্তু বিয়ের রাতে বাসরঘরে জানতে পারেন নববিবাহিত স্ত্রী পপি গর্ভবতী। ঘটনার সূত্রপাত ধরেই চলতে থাকে বিভিন্ন টানাপড়েন। রোজার ঈদে এটিএন বাংলায় প্রচারিত হবে এটি।