শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

খালেদাকে খাবার দিতে এসে ২ ছাত্রদলকর্মী আটক

karjaloy khaledaবিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে তার কার্যালয়ে মঙ্গলবার দুপুরে খাবার দিতে এসে ছাত্রদলের দুই কর্মী আটক হয়েছেন। আটকরা হলেন— জুয়েল খান (২১) ও নাসিরউদ্দিন (২২)।

আটকরা বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবির উত্তরা ক্যাম্পাসের ছাত্র। তাদের দুজনের বাড়িই নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায়।

দুপুর পৌনে ২টার দিকে দুটি পাকা পেঁপে, পাঁচ প্যাকেট বিরিয়ানি ও দুই বোতল বোরহানি নিয়ে কার্যালয়ে প্রবেশের পথে পুলিশ তাদের আটক করে গুলশান থানায় নিয়ে যায়।

ভারতের বিরুদ্ধে ম্যাচ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড়

bdc170বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে ভারতের বিরুদ্ধে বাংলাদেশ খেলবে ১৯শে মার্চ অস্ট্রেলিয়ার মেলবোর্নে।

কোয়ার্টার ফাইনালে উঠতে পারার সাফল্যে এমনিতেই খেলোয়াড়দের মতোই উজ্জীবিত বাংলাদেশে ক্রিকেট সমর্থকরা।

কিন্তু সমর্থকদের অনেকের কাছেই ম্যাচটি আর শুধুই একটি ক্রিকেট ম্যাচ নেই।

ভারতীয় সমর্থকদের ভিডিও ছাড়াও কয়েকজনের মন্তব্যের প্রতিবাদে ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন বাংলাদেশের একদল সমর্থক।

আর তাতে এসে গেছে তিস্তার পানি সহ নানা রাজনৈতিক ইস্যুও।

বিষয়টি শুরু হয়েছিলো ভারতীয় অভিনেতা প্রসেনজিৎ এর একটি মন্তব্যকে কেন্দ্র করে।

প্রসেনজিৎ অবশ্য এর মধ্যেই বলেছেন তার কোন একটি ছবির ডায়ালগকে টাইগার সমর্থকরা ভুল বুঝেছে। এ নিয়ে দু:খও প্রকাশ করেছেন বলে গণমাধ্যমে খবর এসেছে।

কিন্তু তাতে ক্ষোভ কমেনি বাংলাদেশী অনেক সমর্থকের। ১৯শে মার্চে ভারতকে হারিয়ে এর জবাব দিতে চান তারা।

ফেসবুকে বাংলাদেশী সমর্থকদের সমালোচনায় বিদ্ধ হচ্ছেন সাবেক ভারতীয় ক্রিকেটার নভজ্যোৎ সিং সিধুও।

তবে বাংলাদেশী সমর্থকদের অনেকটাই বিক্ষুব্ধ করেছে ইউটিউবে প্রচারিত ‘মওকা মওকা’ ভিডিওটি যেখানে বিষয়টি এমন ভাবে তুলে ধরা হয়েছে – যাতে সমর্থকদের অনেকের কাছে মনে হচ্ছে, ভারতই বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছে।

জবাবে পাল্টা কিছু ভিডিও করেছে বাংলাদেশের সমর্থকরা যেখানে ভারতীয়দের পরাজয় দেখানো হয়েছে।

ফেসবুকে একদল সমর্থক প্রচারণা চালাচ্ছেন এমন যে ভারতের সুবিধার্থেই মেলবোর্নকে ওই ম্যাচটির ভেন্যু করা হয়েছে।

কোয়ার্টার ফাইনালে ভারতকে হারাতেই চান এমন অনেক দর্শক এর কারণ হিসেবে বাংলাদেশের ক্রিকেট নিয়ে ভারতীয় বোর্ডের আচরণ আবার কেউ কেউ তিস্তা নদীর পানির ইস্যুকেও টেনে এনেছেন।

কেউ কেউ অবশ্য বলেছেন, “খেলা তো খেলাই। এর সাথে আবার অন্য ইস্যুকে টেনে আনা কেন ভাই”।

 

 

 

খালেদা জিয়া হাওয়ার নেত্রী, বিএনপি হাওয়ার দল

nasim20বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাওয়ার নেত্রী ও সংগঠনটিকে হাওয়ার দল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম।

তিনি বলেন, ‘খালেদা জিয়ার একটি হাওয়া ভবন ছিল, তা এখন নেই। এখন তিনি নিজেই হাওয়ার নেত্রী হয়ে গেছেন। আর বিএনপি এখন হাওয়ার দলে পরিণত হয়েছে। এটা হাওয়ার বিবৃতির দল, দল হাওয়া হয়ে যাওয়ায় সবাই আন্ডারগ্রাউন্ডে চলে গেছে।

জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে মঙ্গলবার দুপুরে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের আয়োজনে আলোচনাসভা ও ক্রীড়াসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, হরতাল এখন প্রহসনে পরিণত হয়েছে। সবকিছু স্বাভাবিক হয়ে গেছে। কারণ মানুষ ভয়কে জয় করে কাজ করছে। দুর্নীতির মামলা থেকে বাঁচার ও যুদ্ধাপরাধীদের বাঁচানোর এ হরতালে মানুষের সমর্থন থাকতে পারে না। হরতালে কেবল জ্বালাও পোড়াওয়ের কারণে শিশুদের স্কুলে যাওয়া ও পরীক্ষা কিছুটা বিঘ্ন হচ্ছে।

তিনি বলেন, খালেদার লজ্জা হওয়া উচিত। আপনি কেন হরতাল ডাকছেন? আপনার ডাকে একটা দোকানও বন্ধ থাকে না। আপনাকে যারা বুদ্ধি দিচ্ছে তারা আপনাকে ও আপনার দলকে ডুবাবে। জয়-পরাজয়ে লজ্জার কিছু নেই, নিজে সিদ্ধান্ত নিয়ে এসব বন্ধ করুন।

আওয়ামী লীগের এ নেতা খালেদার উদ্দেশ্যে বলেন, দায়িত্বশীল নেত্রী হলে ভুল স্বীকার করে হরতাল প্রত্যাহার করুন। সুস্থ রাজনীতির মাধ্যমে আমাদের ভুলগুলোর প্রতিবাদ করুন। অন্যথায় জঙ্গি নেত্রী হয়ে আপনি নিঃশেষ হবেন, আপনার দল ধ্বংস হবে।

আয়োজক সংগঠনের মহাসচিব সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

এবার রুবেলের সাথে মৌসুমীকে নিয়ে বোমা ফাটালেন হ্যাপি

happy musumiআলোচিত মুখ মৌসুমি হামিদের ব্যাপারে মুখ খুললেন হ্যাপি। সম্প্রতি তিনি চটলেন লাক্স চ্যানেল আই’র ফাস্ট রানার আপ ‘মৌসুমি হামিদ’ এর ওপর । তিনি তার ফেসবুক স্ট্যাটাসে মৌসুমি হামিদকে উদ্দেশ্য করে বললেন , ” ডিয়ার ‘মৌসুমি হামিদ’ এস অ্যান্ড এ্যান’র পিছনে লাগছিলেন ওইটাই ভাল ছিল । রুবেলের সাথে আবার কি ? ? ? আপনাকে নিয়ে সব ক্রিকেটাদে স্ত্রী আর গার্লফ্রেন্ডরা ভয় থাকে ! ! প্লিজ নিজেকে একটু সামলান ।এত ছলা কলা দেখালে রুবেলের কি দোষ !!!! যে কেউ ই (….)। রুবেলের প্রতি আপনার অতি মাত্রার প্রেম দেখে আমি তাস্কিত ! আপনাকে কিছু বলা আর না বলা সমান কথা । এইগুল আপনার গায়ে লাগবে না.. লুল । গুড লাক”

এমন কথাই হ্যাপি তার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে প্রকাশ করেন …প্রসঙ্গত, বিয়ের প্রলোভন দেখিয়ে দৈহিক সম্পর্ক গড়ে তোলার অভিযোগে রুবেল হোসেনের বিরুদ্ধে রাজধানীর মিরপুর থানায় গত বছরের ১৩ ডিসেম্বর একটি মামলা দায়ের করেন হ্যাপি। নারী ও শিশু নির্যাতন আইনের ৯/১ ধারায় ওই মামলাটি দায়ের করা হয়।
এদিকে, মামলার বাদী নাজনীন আকতার হ্যাপী মামলাটি আর চালাবেন না বলে ঘোষণা দিয়েছেন। হ্যাপী বলেন, আরো দুই সপ্তাহ আগেই বলেছি আমি রুবেলকে ক্ষমা করে দিয়েছি। এ মামলা আর চালাবো না। হ্যাপি বলেন, যেহেতু এ মামলা তুলে নেয়া যায় না। তাই আমি মামলার কোন কাজে আর অংশ গ্রহণ করবো না। এতে করে মামলা আদালতের স্বাভাবিক প্রক্রিয়াতেই শেষ হয়ে যাবে। এর আগে হ্যাপি বলেছিলেন মামলা চালিয়ে যাবেন।

২০০৭ বিশ্বকাপের পুনরাবৃত্তির প্রত্যাশা সাকিবের

sakib27২০০৭ বিশ্বকাপে অনেকটা বলেকয়েই ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। সেবার শচীন-সৌরভ, দ্রাবিড়-শেওয়াগ আর যুবরাজ-ধোনিদের শক্তিশালী ভারত ছিটকে যায় বিশ্বকাপের প্রথম পর্ব থেকেই।
পোর্ট অব স্পেনে আট বছর আগে খেলা সেই ম্যাচটিকেই এবার কোয়ার্টার ফাইনালের অনুপ্রেরণা দেখছেন সাকিব আল হাসান। বাংলাদেশ অলরাউন্ডারের প্রত্যাশার পালে হাওয়া দিচ্ছে সাম্প্রতিক ফর্মও ‌’আট বছর আগে আমরা ভয়হীন ক্রিকেট খেলেছি তাদের বিপক্ষে। আমরা সবাই চাই এখন তেমনই আরেকটি ম্যাচ খেলতে। চলতি বিশ্বকাপে এ পর্যন্ত আমরা কোনোরকম ভয়কে পাত্তা না দিয়ে খেলতে পেরেছি। ইংল্যান্ড আর নিউজিল্যান্ডের বিপক্ষেও যেটা দেখা গেছে। ওইরকম খেলতে পারলে ভালো একটা ম্যাচই আমরা পাচ্ছি।’
২০০৭ ক্যারিবীয় বিশ্বকাপে ব্যাটিংয়ে বাংলাদেশের চমক ছিল তিন তরুণ তুর্কি তামিম, মুশফিক আর সাকিব। সময়ের পরিক্রমায় এখন সেই তিনজনই বাংলাদেশ দলের মূল ভরসা। সঙ্গে সৌম্য, সাব্বির, তাসকিনদের মধ্যে উজ্জীবিত তরুণও আছে এবারের দলে। সাকিবের প্রত্যাশা নিজেদের দিনে যে কোনো কিছুই করতে পারে বাংলাদেশ, ”এটা দিনের উপর নির্ভর করছে। ভালো শুরু করা দরকার। আমরা যাই করি, নিজেদের কাজ ঠিকমতো করে যেতে পারলে সবকিছুই সম্ভব।’
বাংলাদেশের বিপক্ষে এ পর্যন্ত ২৮টি ম্যাচ খেলেছে ভারত। যার তিনটিতে জিতেছে বাংলাদেশ। বিরাট কোহলি, শিখর ধাওয়ান, ধোনি, রায়নাদের নিয়ে এবারের দলটিও বেশ শক্তিশালী। সে কথা স্মরণ করেও সাকিবের প্রত্যয়ী, ‘ভারত খুবই ভালো দল। তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। কয়েকজন ভালো খেলোয়াড় আছে, যারা বিশ্বকাপেও দারুণ করছে। তবে আমাদের আত্মবিশ্বাসও যথেষ্ট পরিমাণেই আছে। এখন ম্যাচের জন্য অপেক্ষা করছি আমরা। কাগজে কলমে অবশ্যই ভারত এগিয়ে, এতে কারোই সন্দেহ নেই। তবে একটা দিনই তো, কে জানে দিনটা আমাদের ভালো যেতে পারে, আর ওদের জন্য খারাপ।’
সূত্র: এএফপি

ভেন্যু নিয়ে বাংলাদেশের বিপক্ষে ষড়যন্ত্র হয়নি

icc curterআইসিসি যতটা না ক্রিকেটের অভিভাবক, তার চেয়ে অনেক বেশি বাণিজ্যিক প্রতিষ্ঠান। এই যে, আগামীবার থেকে বিশ্বকাপ ১০ দলে কমিয়ে আনার প্রস্তাব; সেটার মূলেও এই বাণিজ্য। ফিফার আদলে যারা আইসিসিকে ভাবেন, তাদের ভাবনায় কোথাও একটা ভ্রান্তি আছে!
সংগঠন হিসেবে ফিফার ধারেকাছেও আইসিসি ঘেঁষতে পারবে না। ফিফা যে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও গণতান্ত্রিক পদ্ধতি অবলম্বন করে পরিচালিত হয়, সেটা আইসিসির ক্ষেত্রে দুষ্প্রাপ্য বস্তু মনে হবে ইদানিং। এর জন্য অবশ্য খুব বেশি উদাহরণ দেওয়া নিষ্প্রয়োজন। আইসিসির ‘বিগ্র থ্রি’র ধারণাটা সামনে আনলেই সেটা পরিষ্কার বোঝা যায়। অভিযোগ উঠেছে, এবারের বিশ্বকাপে সেই ‘বিগ্র থ্রি’র অন্যতম ভারতকে অন্যায়ভাবে সুবিধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই অভিযোগ উড়িয়ে দেওয়া যাবে না। কারণ, ওই বাণিজ্য!
ভারত বিশ্বকাপ থেকে আগেভাগে বিদায় নিলে বাণিজ্যে কতটা ঘাটতি পড়ে, সেটার খুব ভালো আঁচ পাওয়া গিয়েছিল ২০০৭ সালের ক্যারাবিয়ান আসরে। সেবার বাংলাদেশের কাছে হারের কারণেই ভারতকে প্রথম পর্ব থেকেই বিদায় নিতে হয়। ভারত তো বিদায় নিল নিলই, সঙ্গে বিশ্বকাপের বিপণনেরও বারোটা বাজিয়ে ছাড়ল! আইসিসি তাই ঝুঁকি নিবে কেন! অথচ, ফিফার বিপক্ষে এমন অভিযোগ ওঠা বিরল যে, তারা ব্রাজিল বা ইংল্যান্ড বা স্পেনকে বাড়তি সুবিধা দিবে শুধু বাণিজ্য মাথায় রেখে।
আইসিসির ব্যাপারে এমন সন্দেহ-আশংকা পোষণ করা যায় বলেই, খুব সুনির্দিষ্ট একটা অভিযোগ উঠেছে এমন- ‘ভারতের আবদারের কারণে কোয়ার্টারের ভেন্যু পরিবর্তন করল আইসিসি!’ ভারতের কোয়ার্টার ফাইনালের খেলা পড়েছে মেলবোর্নে। প্রতিপক্ষ বাংলাদেশ। অতএব, ধারণা করা যেতে পারে, এই অভিযোগটা বাংলাদেশের তরফ থেকেই উঠছে বেশি। বাংলাদেশ বলতে অবশ্য বিসিবি নয়, উঠছে সমর্থকগোষ্ঠী ও কয়েকটি মিডিয়ার তরফ থেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোও এই অভিযোগে সয়লাব। কিন্তু, এই অভিযোগের বাস্তব ভিত্তি আসলে কতটুকু? সকল উপাত্ত যাচাই করলে দেখা যাবে, শতকরা শূন্য ভাগ!
কোয়ার্টার ফাইনালের জন্য আইসিসি এবার কিছু মানদণ্ড অবলম্বন করেছে। যেটা ‘কোয়ার্টার ফাইনালের ভেন্যু বরাদ্দের মানদণ্ড’ শিরোনামে একটি আলাদা পাতাতে বিস্তারিত বলা আছে আইসিসির ওয়েবসাইটে (http://www.icc-cricket.com/cricket-world-cup/fixtures/finals)।
বিশ্বকাপ শুরুরও অনেক আগে, যখন ফিকশ্চার ও সূচি প্রকাশিত হয়, তখনই বলা হয়েছিল, যদি দুই স্বাগতিক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড পুল ‘এ’ থেকে কোয়ার্টার ফাইনালে উঠতে পারে, তাহলে তাদের জন্য কোয়ার্টারের ভেন্যু বরাদ্দ থাকবে নিজেদের দেশে। অস্ট্রেলিয়ার প্রথম পর্বে এক থেকে চারের মধ্যে যেখানেই অবস্থান হোক না কেন, তাদের কোয়ার্টার ফাইনালটি অনুষ্ঠিত হবে অ্যাডিলেডে, ২০ মার্চ। একইভাবে, নিউজিল্যান্ডের কোয়ার্টার ফাইনালটি অনুষ্ঠিত হবে ওয়েলিংটনে, ২১ মার্চ। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড উভয় দলই কোয়ার্টারে উত্তীর্ণ হয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী, তাদের খেলাগুলো ওই দুই নির্দিষ্ট ভেন্যুতেই পড়ছে।
পুল ‘এ’ থেকে প্রথম হয়ে নিউজিল্যান্ড খেলছে পুল ‘বি’-এর চতুর্থ হওয়া দল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। পুল ‘এ’ থেকে দ্বিতীয় হয়ে অস্ট্রেলিয়া খেলছে পুল ‘বি’-এর তৃতীয় হওয়া দল পাকিস্তানের বিপক্ষে।
মজার বিষয় হলো, দিন-তারিখ অনুযায়ী, এবারের আসরের শেষ কোয়ার্টার ফাইনালটি ২১ মার্চ অনুষ্ঠিত হলেও, ওয়েলিংটনের এই লাইনআপটা এ১-বি৪ হয়ে যাওয়ায়, এটাই এবারের প্রথম কোয়ার্টারের স্বীকৃতি পেয়েছে!
একইভাবে, অ্যাডিলেডে অস্ট্রেলিয়া-পাকিস্তানের লাইনআপটা এ২-বি৩ হয়ে যাওয়ায় সেটা পেয়েছে দ্বিতীয় কোয়ার্টারের স্বীকৃতি।
বাকি যে দুটি কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে, সেগুলোর মধ্যে ১৮ মার্চ সিডনিতে অনুষ্ঠিতব্য শ্রীলংকা-দক্ষিণ আফ্রিকা ম্যাচটা পেয়েছে তৃতীয় কোয়ার্টারের স্বীকৃতি। কারণ, ওই যে লাইনআপ বলছে এই লড়াইটা পুল ‘এ’-এর তৃতীয় হওয়া শ্রীলংকা ও পুল ‘বি’-এর দ্বিতীয় হওয়া দক্ষিণ আফ্রিকার। এ৩-বি২ তো তৃতীয় কোয়ার্টারই হবে নাকি!
একইভাবে, দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হলেও, ১৯ মার্চ মেলবোর্নে অনুষ্ঠিতব্য বাংলাদেশ-ভারত কোয়ার্টারটি এবারের আসরের চতুর্থ কোয়ার্টার ফাইনাল। বাংলাদেশ পুল ‘এ’-এর চতুর্থ ও ভারত পুল ‘বি’-এর প্রথম দল হিসেবে খেলছে এই ম্যাচটি। যে ম্যাচটিকে ঘিরে অভিযোগ এবং সেই সূত্রেই এই প্রতিবেদনের প্রয়োজনীয়তা।
একটা বিষয় নিশ্চয়ই পরিষ্কার যে, এবারের আসরে কোন কোয়ার্টারটির ক্রমিক কত তা নির্ধারিত হয়েছে পুল ‘এ’-তে কোন দলের পয়েন্ট তালিকার অবস্থান কেমন, তার ওপর। এ কারণেই, এ১-এর ম্যাচটি প্রথম কোয়ার্টার, এ২-এর ম্যাচটি দ্বিতীয় কোয়ার্টার, এ৩-এর ম্যাচটি তৃতীয় কোয়ার্টার ও এ৪-এর ম্যাচটি চতুর্থ কোয়ার্টার। তার মানে, পুল ‘বি’-এর কোন দলের ওপর ভিত্তি করে কোয়ার্টারের ক্রমিকের স্বীকৃতি প্রযোজ্য নয়।
এবার আসা যাক, সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভেন্যু বরাদ্দের মানদণ্ড প্রসঙ্গে। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের জন্য যেমন, তেমনি পুল ‘এ’ থেকে কোয়ার্টারে উত্তীর্ণ বাকি দুটি দলের জন্যও সেই সময়েই ভেন্যু বরাদ্দ করে ফেলা হয়। এই দুটি দলকে নির্বাচন করা হয়েছিল, তখনকার আইসিসি র্যাং কিংয়ের ক্রম অনুসারে। পুল ‘এ’-তে দুই স্বাগতিক দল বাদে, বাকি পাঁচ দলের মধ্যে সেরা র্যাংকিং শ্রীলংকা ও ইংল্যান্ডের। এই দুই দলকে বলা হয়েছে স্বাগতিক দুই দল বাদে ‘পরবর্তী সর্বোচ্চ র্যাংযকিংধারী’ দল। সেই হিসাবে, এই দুই দলের জন্যই বরাদ্দ করা হয় কোয়ার্টারের ভেন্যু।
শ্রীলংকার জন্য বরাদ্দ হয় ১৮ মার্চের ভেন্যু সিডনি। তা শ্রীলংকার পুল ‘এ’-তে অবস্থান যদি তিন না হয়ে চারও হতো, তাও তারা কোয়ার্টার ফাইনালটা সিডনিতেই খেলত। তখন পুল ‘বি’-এর এক নম্বর ভারতকে সিডনিতেই খেলতে হতো।
ইংল্যান্ডের জন্য বরাদ্দ হয় ১৯ মার্চের ভেন্যু মেলবোর্ন। ইংল্যান্ড যদি বাদ না পড়ে, পুল ‘এ’-তে প্রথমও হতো, তাও তাদের কোয়ার্টারের ভেন্যু হতো মেলবোর্নই।
এসব মানদণ্ড নির্দিষ্ট করার সময় এটাও জানিয়ে দেওয়া হয় যে, এই চার দল অর্থাৎ দুই স্বাগতিক অস্ট্রিলিয়া-নিউজিল্যান্ড ও দুই ‘পরবর্তী সর্বোচ্চ র্যাংদকিংধারী’ শ্রীলংকা-ইংল্যান্ডের মধ্য থেকে কেউ কোয়ার্টারে উত্তীর্ণ হতে ব্যর্থ হলে, তাদের পরিবর্তে যে দল উঠবে, তারা সেই দলটির জন্য বরাদ্দকৃত ভেন্যুতে কোয়ার্টার ফাইনাল খেলবে। সেই হিসেবেই, ইংল্যান্ড বিদায় নেওয়ায় এবং বাংলাদেশ কোয়ার্টারে উঠায় বাংলাদেশের খেলা পড়েছে ১৯ মার্চের ভেন্যু মেলবোর্নে।
যদি, ইংল্যান্ড বাদ না পড়ে স্বাগতিক নিউজিল্যান্ড বাদ পড়ত, তাহলে বাংলাদেশের খেলাটা ওয়েলিংটনে পড়ত। কিংবা যদি আরেক স্বাগতিক অস্ট্রেলিয়া বাদ পড়ত, তাহলে বাংলাদেশের খেলাটা অ্যাডিলেডে পড়ত।
যদি, শ্রীলংকা-নিউজিল্যান্ড উভয় দলই বাদ পড়ত, তাহলে ধরে নেওয়া যাক, বাংলাদেশ-আফগানিস্তান এই পুল থেকে কোয়ার্টারে খেলত। সেক্ষেত্রে, বাংলাদেশ যদি পুল ‘এ’-তে পয়েন্ট টেবিলে তৃতীয় হত তাহলে বাংলাদেশের খেলাটা পড়ত সিডনিতে। আফগানিস্তানের খেলাটা পড়ত ওয়েলিংটনে।
কীভাবে? কী কারণে? এক্ষেত্রে হিসাবটা হলো, কোয়ার্টারের যে খেলাটা দিন-তারিখের ভিত্তিতে আগে আছে, পয়েন্ট টেবিলে এগিয়ে থাকা দলকে সেই দিন-তারিখের ভেন্যুটা বরাদ্দ দেওয়া। যেহেতু, সিডনির (১৮ মার্চ) খেলা ওয়েলিংটনের (২১ মার্চ) আগে আছে ফিকশ্চারে, সেহেতু বাংলাদেশের খেলাটা পড়ত সিডনিতে আর আফগানিস্তানেরটা ওয়েলিংটনে।
ভারত যদি আইসিসির ‘পা-ও ধরত’, কেঁদেকেটে সাগর বানিয়ে ফেলত, তা হলেও তার ওয়েলিংটনের বাইরে যাওয়ার উপায় ছিল না। আইসিসিরও ক্ষমতা ছিল না অন্য কোন ভেন্যু বরাদ্দ দেয়। কারণ, পুল ‘বি’-এর প্রথম হওয়ায়, পুল ‘এ’-এর চতুর্থ হওয়া দলের খেলা যে ভেন্যুতেই হোক না কেন, ভারতকে সেখানেই খেলতে যেতে হতো। এই ক্ষেত্রে অন্তত তাদের মোড়লগিরি খাটত না! তাই, ভারত মেলবোর্নে ম্যাচ সরিয়ে এনেছে নিজেদের সুবিধার্থে, এই অভিযোগটা ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত। ভেন্যু নির্বাচনের ক্ষেত্রে সকল ভিত্তিই তো পুল ‘এ’-এর দলগুলো। সেখানে, পুল ‘বি’-এর ভারতকে অযথাই টেনে আনা কেন!
এই জটিলতাটা করেছে আইসিসি নিজেই। স্বাগতিক দুই দেশকে নিজেদের দেশে বেশি বেশি খেলার সুযোগ দিতে গিয়ে তারা এতোটা জটিল অবস্থার সৃষ্টি করেছে। না হলে যে, বাণিজ্য হয় না! তাছাড়া, ওই মানদণ্ড ঠিক করার অংশটিতে তারা ছকগুলো এমনভাবে সাজিয়েছে যে, যে কেউই মানদণ্ডগুলো ভালোভাবে না পড়ে শুধু ছকগুলোর দিকে এক নজরে তাকালে বিভ্রান্ত হবেন! ছক ২ ও ৩-কে সমান্তরালে বসিয়ে পড়ে দেখুন তো, আপনি বিভ্রান্ত হন কি না! কী, চতুর্থ কোয়ার্টার ফাইনালটা (বাংলাদেশ-ভারত ম্যাচ) ওয়েলিংটনে পড়ছে তা-ই না? আসলেই কি তা-ই! তাহলে নিউজিল্যান্ড স্বাগতিক হিসেবে কোথায় খেলবে বলুন তো!
আইসিসি অবশ্য কোথাও বাণিজ্যের কথা বলেনি। বলেছে, স্বাগতিক দর্শকদের বাড়তি সুবিধা দিতেই স্বাগতিক দলগুলোকে নিজেদের দেশে খেলানোর এই ব্যবস্থা তাদের করতে হয়েছে। ভালো চিন্তা বটে!
এই সুবিধা গত বিশ্বকাপেও দেওয়া হয়েছিল। ভারত কোয়ার্টার খেলেছিল আহমেদাবাদে, শ্রীলংকা কলম্বোতে। সেমিফাইনালেও তা-ই। ভারত মোহালিতে, শ্রীলংকা কলম্বোতে। আর সব সমীকরণ মিলিয়ে বাংলাদেশও যদি সেমিফাইনাল পর্যন্ত পৌঁছুত, তাহলে বাংলাদেশের খেলাগুলোও গতবার ঢাকাতেই পড়ত। বিধি বাম, বাংলাদেশ তো গতবার প্রথম পর্বই পেরোতে পারেনি!
এবারও, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সেমিফাইনাল খেলবে নিজ নিজ দেশে, যদি তারা কোয়ার্টারে জেতে। পাকেচক্রে, দুই স্বাগতিকের সেমিতে দেখা হচ্ছে না। নইলে, পুল ‘এ’-তে নিজেদের মধ্যে এগিয়ে থাকার সুবাদে নিউজিল্যান্ড দেশের মাটিতেই খেলত। অস্ট্রেলিয়াকে তখন খেলতে যেতে হতো অকল্যান্ডে। তারা মুখোমুখি হচ্ছে না বলেই, কোন সেমিটা কোথায় হবে সেটা আগাম বলে দেওয়া গেছে। নইলে, কোয়ার্টার শেষ না হওয়া পর্যন্ত বলাই যেত না! যদি বলা না যেত, তাহলে, তখন ছক-৪ ও ছক-৫ এমনভাবেই বিভ্রান্ত করে যেত!
বাংলাদেশের বিপক্ষে অন্তত ভেন্যু সংক্রান্ত ষড়যন্ত্র যে হয়নি, সে বিষয়ে নিশ্চিত থাকুন। তবে, বিশ্বকাপের বিপণন-বাণিজ্য টিকিয়ে রাখতে, ভারতকে টুর্নামেন্টের শেষতক পৌঁছে দেওয়ার জন্য, অন্য কোন উপায় খোঁজা হয়েছে বা হচ্ছে কি না সেটা জানতে আমাদের ১৯ মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে। চোখ রাখুন মেলবোর্নে!
তার পরও, আমরা যেন আমাদের খেলোয়াড়দের খেলোয়াড়ি দক্ষতার ওপর আস্থা না হারাই। এভাবে বিভ্রান্তি ছড়ালে খেলোয়াড়-সমর্থক সবারই মনোযোগ খেলা থেকে অন্য দিকে চলে যায়, এটা আমরা বুঝব কবে!

মানব উন্নয়ন সূচকে বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল: স্পীকার

shirin sharmin17স্পীকার ড. শিরীন শারমিন বলেন, জাতির পিতার পথ অনুসরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের আর্থ-সামাজিক উন্নয়ন করে যাচ্ছেন। ফলে বিশ্বব্যাপী মন্দা সত্ত্বেও বাংলাদেশ বিগত পাঁচ বছর ধরে ছয় শতাংশের বেশী প্রবৃদ্ধি অর্জন করেছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ, রপ্তানি আয়, রেমিটেন্স বৃদ্ধি পেয়েছে। মানব উন্নয়ন সূচকে বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল।

নিউইয়র্ক সফররত ড. শিরীন শারমিন চৌধুরী জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৫তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা গত রোববার এ কথা বলেন।

  আলোচনা সভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ডএকে আব্দুল মোমেন সভাপতিত্ব করেন।

স্পীকার বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্বের নিপীড়িত ও নির্যাতিত মানুষের অবিস্মরণীয় নেতা হিসেবে বিশ্ববাসীর হৃদয়ে চির জাগরুক থাকবেন। তিনি ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও শোষিত ও বঞ্চিত বাঙালি জাতির অধিকারের কথা বলেছেন। তাই ১৭ মার্চ বাঙালি জাতির জীবনে একটি অবিস্মরণীয় দিন।

আলোচনা সভায় ব্রাজিলে বাংলাদেশের রাষ্ট্রদূত মিজারুল কায়েস, নিউইর্য়কের বাংলাদেশ কনসাল জেনারেল শামীম আহসান, বিশিষ্ট রাজনীতিক এম এ সালাম, যুক্তরাষ্ট্র জাসদ  আবদুল মোসাবিবর, নাট্য ব্যক্তিত্ব জামাল উদ্দিন হোসেন, মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত চৌধুরী, ড. প্রদীপ কর ও আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিন সভাপতি সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা আবদুর রহীম বাদশা, মুক্তিযোদ্ধা গোলাম মাসতফা খান মিরাজ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা দেওয়ান বজলু, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগ সভাপতি মমতাজ শাহানাজ, আওয়ামী লীগ নেতা মোরশেদা জামান,বদরুল খান ও যুক্তরাষ্ট্র জাপা সাধারণ সমপাদক আবু তালেব চেীধুরী চানদুসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তৃতা করেন।

শরীয়তপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, শ্রমিকলীগ নেতাসহ আটক ২

marder1শরীয়তপুরের জাজিরায় জমিজমা নিয়ে বিরোধের জের ধরে এক কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আহত হয়েছেন দুইজন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে শ্রমিকলীগনেতাসহ দুইজনকে আটক করেছে জাজিরা থানার পুলিশ।

জাজিরা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

নিহতের চাচা দবির বেপারী ও পুলিশ সূত্র জানায়, জাজিরা উপজেলার কাজিরহাটের কাঠ ব্যবসায়ী  দক্ষিণ ডোবলদিয়া গ্রামের খিদির বেপারী ও তার চাচাত ভাই মোস্তফা বেপারীর সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। জমি নিয়ে উভয় পক্ষে মামলা চলছে আদালতে।

সোমবার সন্ধ্যায় খিদির বেপারী আমির হোসেন বেপারী ও আনোয়ার হোসেন বেপারী জাজিরা সদর থেকে বাড়ি ফেরার পথে কাজিরহাট নামকস্থানে ব্রীজের নিকট পৌঁছলে প্রতিপক্ষ মোস্তফা বেপারী, মোবারক মোল্যা গংদের সাথে দেখা হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে জাজিরা উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নুরহোসেন কাজি, মোস্তফা বেপারী মোবারক মোল্যাসহ কতিপয় সন্ত্রাসীরা খিদির বেপারী, তার সহোদর আমির হোসেন বেপারী ও আনোয়ার হোসেন বেপারীকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে।

স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে প্রথমে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত ডাক্তার অবস্থা অবনতি হলে তাদেরকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ঢাকায় নেয়ার পথে সোমবার রাত সাড়ে ১১দিকে খিদির বেপারী (৩০) মারা যায়।

আহত আমির হোসেন বেপারী ও আনোয়ার হোসেন বেপারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খিদির বেপারীর মৃত্যুর সংবাদ পেয়ে সন্ত্রাসীরা বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার সময় শরীয়তপুর মাদারীপুর সীমান্তে মাদারীপুর পুলিশের সহায়তায় জাজিরা থানার পুলিশ জাজিরা উপজেলা শ্রমিকলীগ সাধারন সম্পাদক নুরহোসেন কাজি ও মোবারক মোল্যাকে আটক করেছে।

এ ঘটনায় নিহতের চাচা দবির বেপারী বাদী হয়ে শ্রমকলীগের সাধারন সম্পাদক নুর হোসেন কাজিসহ ৩৫ জনকে আসামি করে জাজিরা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।

বাংলাদেশের জন্য বড় ধরনের দুঃসংবাদ!

bdcricket5বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনাল ম্যাচ যদি ড্র বা ম্যাচ বাতিল হয় তাহলে কী হবে? এমন প্রশ্ন শোনার পর কিছুটা হাতাশ হওয়াটা স্বাভাবিক। কারণ সারা বিশ্বের ক্রিকেট প্রেমিরা এখন সময় গুনছে কখন কোয়ার্টার ফাইনাল ম্যাচটি শুরু হবে। তবে যাই বলি-না কেন প্রশ্নের উত্তর হবে গ্রুপ পর্বে যে দলগুলো ভালো  করেছে তাদের সেমিফাইনালের সুযোগ পাবে।
গ্রুপ পর্বের ম্যাচ শেষে সেরা আটটি দল কোয়ার্টার ফাইনাল স্তরে ইতিমধ্যে পৌঁছে গেছে। আর এই পর্যায় থেকে সব দলের ক্ষেত্রেই একেবারে ‘কর নয় মর’ পরিস্থিতি।

এই কোয়ার্টার ফাইনাল ম্যাচে যদি বৃষ্টির কারণে খেলা বাতিল হয়ে যায় বা ম্যাচ ড্র হয়, সেক্ষেত্রে গ্রুপ স্তরে কোন দল এগিয়ে ছিল তার বিচারেই একটি দল টুর্নামেন্টের পরবর্তী পর্যায়ে খেলার সুযোগ পাবে।
চলতি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ড্র হলে কী হবে? আইসিস-র বিবৃতি অনুযায়ী, টুর্নামেন্টের প্রথম পর্যায়ে যারা ভালো ফল করেছেন তারা এই ধরণের পরিস্থিতিতে অতিরিক্ত সুবিধা পাবেন।
সে অনুযায়ী এখন যা পরিস্থিতি তাতে, নিউজিল্যান্ড (পুল এ-র তালিকায় শীর্ষে রয়েছে), ভারত (পুল বি-র তালিকায় শীর্ষে রয়েছে)। অস্ট্রেলিয়া (পুল এ – দ্বিতীয় স্থানে) এবং দক্ষিণ আফ্রিকা (পুল বি – দ্বিতীয় স্থানে) রয়েছে। পাকিস্তান (পুল বি – তৃতীয় স্থানে) এবং শ্রীলঙ্কা (পুল এ তৃতীয় স্থানে)। ওয়েস্ট ইন্ডিজ (পুল বি – চতুর্থ) এবং বাংলাদেশ (পুল এ – চতুর্থ)।

একইভাবে সেমি ফাইনালের ক্ষেত্রেও ম্যাচ বাতিল বা ড্র-এর পরিস্থিতি এলে একই নিয়ম অবলম্বন করা হবে। কিন্তু ফাইনালে যদি ড্র-এর পরিস্থিতি আসে তাহলে জয়ী দল নির্বাচন করার জন্য সুপার ওভার খেলানো হবে। কিন্তু ফাইনাল ম্যাচ ছাড়া অন্য কোনও পর্যায়ে সুপার ওভারের ব্যবস্থা থাকছে না।

যুদ্ধের প্রস্তুতি নিতে সামরিক মহড়ায় রাশিয়া

rashiya armরাশিয়ায় বেশিরভাগ অঞ্চলজুড়ে সামরিক মহড়া শুরু করেছে। ৪৫ হাজারেরও বেশি সেনা, যুদ্ধবিমান এবং সাবমেরিন নিয়ে সোমবার থেকে এ মহড়া শুর করলো দেশটি।

ক্রিমিয়া নিয়ে স্নায়ুযুদ্ধে পশ্চিমা বিশ্বের সঙ্গে রাশিয়ার সম্পর্ক শীতল হওয়ার এ সময়ে এ মহড়াই ক্রেমলিনের সবচেয়ে বড় শক্তি প্রদর্শন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নৌবাহিনীর নর্দার্ন ফ্লিটকে আর্কটিক অঞ্চলে পূর্ণ যুদ্ধপ্রস্তুতি নিয়ে রাখার নির্দেশ দিয়েছেন।

মনে করা হচ্ছে, প্রতিবেশী নেটো সদস্য দেশ নরওয়ের সামরিক মহড়ার পাল্টা জবাবেই পুতিন এ নির্দেশ দিয়েছেন।