শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

ক্রিকেট দলের শবযাত্রা, টিভি সেট ভাঙচুর পাকিস্তানে

misbah14অস্ট্রেলিয়ার কাছে লজ্জাজনক পরাজয়ের ফলে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ায় পাকিস্তান ক্রিকেট দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন দেশের ক্রিকেটপ্রেমীরা তবে তা বিক্ষিপ্তই কোথাও।টিভি সেট আছাড় মেরে ভাঙা হয়েছে, কোথাও টিভি ক্যমেরার সামনে পাক ক্রিকেট দলের নকল শবযাত্রা বের করেছে উত্তেজিত সমর্থকরা।মুলতানে প্রায় ৫০ জন ব্যাট-বল দিয়ে সাজানো পাক দলের শবযাত্রা বের করে সেটি জ্বালিয়ে দেয়।দুজন বিক্ষোভকারী একটি টিভি সেট আছড়ে ভাঙে।তবে সম্ভবত টিভির পর্দায় দেখানোর জন্য এটা সাজানো বিক্ষোভ-প্রতিবাদ।

এদিকে পাক ক্রিকেট বোর্ড জানিয়েছে, দলের সামগ্রিক হতাশাজনক পারফরম্যান্সের বিশ্লেষণ তো হবেই, প্রতিটি খেলোয়াড়ের ব্যক্তিগত ভূমিকাও খতিয়ে দেখা হবে।
তবে পাক ক্রিকেট পর্যবেক্ষকরা জানাচ্ছেন, সাধারণত বাইরের মাঠে পাক ক্রিকেট দল হারলে দেশের ভিতরে যে তুমুল নেতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়, এদিন তা দেখা যায়নি। সেমিফাইনালের আগে হেরে  বিদায় নেওয়ায় মিসবাহ-বাহিনীর বিরুদ্ধে দেশবাসী যতটা তেতে উঠবে বলে ভাবা হয়েছিল, তা হয়নি।

বরং সোস্যাল নেটওয়ার্কিং সাইটে আজ অল্প রানের টার্গেট খাড়া করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মিসবাহর ছেলেদের লড়াকু মনোভাবের প্রশংসাই করেছেন ফ্যানরা।বিশেষ করে মিসবাহ ও আফ্রিদির একদিনের কেরিয়ারে অবদানের কথা উল্লেখ করেছেন অনেকেই।

সম্ভবত এমন মৃদু প্রতিক্রিয়া হওয়ার কারণ এটাই যে, ম্যাচ শুরু হওয়ার আগে অধিকাংশ দর্শক, বিশেষজ্ঞ এটা ধরেই নিয়েছিলেন যে, অস্ট্রেলিয়ার জয়ের সম্ভাবনাই অনেক বেশি।

ক্রিকেট বিশেষজ্ঞ আলিয়া রশিদ বলেছেন, ওয়াহাব রিয়াজের বোলিং ভালো লেগেছে।তবে দুর্ভাগ্যই বলব, দুটো গুরুত্বপূর্ণ ক্যাচ ফস্কেছি আমরা।আর ব্যাটিংয়ে চূড়ান্ত ব্যর্থতা।তবে অন্তত অস্ট্রেলিয়াকে কিছুটা লড়াইয়ের মুখে ফেলা গিয়েছে।

আরেক নামজাদা ক্রিকেট লিখিয়ে চিস্তি মুজাহিদ বলেছেন, ব্যাটসম্যানরা চ্যালেঞ্জের সামনে দাঁড়াতে না পারায় হারতে হলো, এটা হতাশাজনক।ওরা সম্মানজনক রান করতে পারল না।তবে কোয়ার্টার ফাইনালের আগে মুহাম্মদ ইরফান সহ কয়েকজন গুরুত্বপূর্ণ প্লেয়ারকে না পাওয়া সত্ত্বেও অন্তত শেষ আট দলে জায়গা হয়েছে, এটাই অনেক।

এদিকে পাক ক্রিকেট বোর্ড জানিয়েছে, দেশে ফিরলে মিসবাহ ও আফ্রিদিকে সংবর্ধনা দেওয়া হবে।বোর্ড দুজনেই আজ একদিনের ক্রিকেট থেকে বিদায় নিলেন।যদিও টেস্ট ক্রিকেট, টি-২০ খেলবেন বলে জানিয়েছেন। পাক বোর্ড চেয়ারম্যান শাহরিয়ার খান এক বিবৃতিতে জানিয়েছেন, ২০১৫-র বিশ্বকাপ ক্রিকেটের শেষ লগ্নে আমাদের দুই শীর্ষ ক্রিকেটার অধিনায়ক মিসবাহ-উল-হক ও শাহিদ আফ্রিদির কেরিয়ারেও যবনিকা পড়ে গেল। ব্যক্তিগতভাবে পাক ক্রিকেটে ওদের অবদানের তারিফ করছি।আমি।মিসবাহ টেস্ট দলের ও আফ্রিদি টি-২০ দলের অধিনায়ক হিসাবে আগামী দিনে সফল হোন, এই কামনাই করছি।

ঝিনাইদহে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

marder gunজেলার কালীগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক অজ্ঞাত যুবক নিহত হয়েছেন। পুলিশের ভাষ্য, নিহত যুবক ডাকাতদলের সদস্য। শনিবার ভোর রাতে উপজেলার শালিখা নুড়িতলা নামক স্থানে কালীগঞ্জ-মল্লিকপুর সড়কে এ ঘটনা ঘটে বলে দাবি পুলিশের।

পুলিশের ভাষ্য, বন্দুকযুদ্ধে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে বিভিন্ন ধরনের অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেনের ভাষ্য, নুড়িতলা নামক স্থানে সড়কে গাছ ফেলে একদল লোক ডাকাতি করছিল। এ সময় পুলিশের একটি টহলদল ঘটনাস্থলে পৌঁছায়। ডাকাতদল পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের মধ্যে প্রায় ৩০ মিনিট ধরে গোলাগুলি চলে। পরে ডাকাতদল পিছু হটে। ঘটনাস্থল থেকে এক ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে পুলিশ। তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির নাম-পরিচয় পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে একটি রিভলবার, দুটি গুলি ও দুটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গাপটিলের ডাবল সেঞ্চুরি

CRICKET-WC-2015-AUS-NZLওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টসে জিতে ব্যাট করছে নিউজিল্যান্ড। ওপেনার হিসাবে অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম ও মার্টিন গাপটিল মাঠে নামেন। ৪.২ ওভারে দলীয় ২৭ রানে ম্যাককালাম ও দলীয় ৮৯ রানে উইলিয়ামস সাজ ঘরে ফিরে যান। কিন্তু মার্টিন গাপটিলের  ডাবল সেঞ্চুরির ওপর ভর করে নিউজিল্যান্ড বড় সংগ্রহের পথে এগিয়ে যাচ্ছে।  গাপটিল ২০৩ রানে অপরাজিত রয়েছেন। ১৫২ বলে  তিনি ডাবল সেঞ্চুরি করন।

টেইলর ব্যক্তিগত ৪২ ও অ্যান্ডারসন ১৫ রানে আউট হন।  ইলিয়ট করেছেন ২৭ রান। গাপটিলের  সঙ্গে ব্যাট করছেন ৪৭.১ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে  কিইউদের সংগ্রহ ৩৪৩ রান।
শনিবার  ওয়েলিংটনের ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল সাতটায় শুরু হয় ম্যাচটি।

ঘরোয়া কাজে সব থেকে এগিয়ে স্লোভেনিয়ার পুরুষরা

smartboy‘সংসার সুখের হয় রমণীর গুণে’। কথাটি অক্ষরে অক্ষরে পালন করেন ভারতের পুরুষ সমাজ। অফিসে এত কাজ। বাড়িতে গিয়ে আবার এটা-ওটা-সেটা! মামার বাড়ির আব্দার আর কী? হবে না, স্রেফ হবে না। বেশির ভাগ ভারতীয় পুরুষদের এমনই ‘মতাদর্শ’।

ইকনমিক কোঅপরেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ডেটার একটি সমীক্ষা অনুযায়ী ঘরোয়া কাজ করার ব্যাপারে সব থেকে অলসের তকমা পেয়েছন ভারতীয় পুরুষরা

আসুন দেখে নেওয়া যাক, সংসার সুখের করতে গিন্নিদের সঙ্গে কোমর বেঁধে ঘরোয়া কাজ করতে এগিয়ে কোন কোন দেশ।

১. স্লোভেনিয়া: এ দেশের পুরুষরা ঘরোয়া কাজ করতে সব থেকে এগিয়ে। সারা দিনে গড়ে প্রায় ২ ঘণ্টা (১১৯ মিনিট) ঘরের নানা কাজকর্ম করে থাকেন। মহিলারা খরচ করেন সাড় ৩ ঘণ্টা।

২. ডেনমার্ক: ডেনিশ পুরুষরাও খুব একটা পিছিয়ে নেই। তারা দিনে গড়ে পৌনে ২ ঘণ্টা (১০৭ মিনিট) ঘরের কাজে খরচ করেন। সেখানে মহিলারা খরচ করেন আড়াই ঘণ্টা।

৩. ফ্রান্স: ফরাসি পুরুষদের শিল্প প্রীতির কথা সকলেরই জানা। এর সঙ্গে গড়ে তারা প্রায় ১ ঘণ্টা ৩৮ মিনিট সময় খরচ করেন। মহিলারা ঘরের কাজে সময় দেন ২ ঘণ্টা ৩৮ মিনিট।

৪. অস্ট্রেলিয়া: চার নম্বরে রয়েছেন অজি পুরুষরা। তারা দিনে গড়ে ৯৩ মিনিট খরচ করেন। মহিলারা অতিবাহিত করেন প্রায় পৌনে ৩ ঘণ্টা।

৫. জার্মানি: জার্মান পুরুষরাও গড়ে দিনে দেড় ঘণ্টা ঘরের কাজের জন্য সময় দেন। মহিলারা দেন পৌনে ৩ ঘণ্টা।

৬. আমেরিকা: ওবামার দেশে পুরুষরা গড়ে দিনে ৮২ মিনিট ঘরের কাজের জন্য সময় দেন। সেখানে মহিলারা সময় দেন প্রায় ২ ঘণ্টা।

৭. দক্ষিণ আফ্রিকা: ম্যান্ডেলার দেশে পুরুষরা দিনে গড়ে ৬৯ মিনিট ঘরোয়া কাজ করেন। অন্য দিকে মহিলারা করেন প্রায় সাড়ে ৩ ঘণ্টা।

৮. ব্রিটেন: ব্রিটিশ পুরুষরা দিনে গড়ে ৬৬ মিনিট ঘরোয়া কাজে অতিবাহিত করেন। মহিলারা করেন প্রায় সোয়া ২ ঘণ্টা।

৯. আয়ার্ল্যান্ড: প্রতিবেশী দেশ আয়ার্ল্যান্ডের পুরুষরাও খুব বেশি পিছিয়ে নেই। তারা দিনে ৪৯ মিনিট ঘরোয়া কাজে সময় দেন। মহিলারা খরচ করেন প্রায় সোয়া ২ ঘণ্টা।

১০. ভারত: আপাতত লাস্টের দিক থেকে ফার্স্ট। সারা দিনে গড়ে মাত্র ১৯ মিনিটই ঘরের কাজে মহিলাদের একটু সাহায্য করেন। সেখানে মহিলারা দিনে গড়ে প্রায় ৫ ঘণ্টা সময় দেন।

ফের বিকিনি পরিহিত আলিয়া

aliya21ফের বিকিনি পরিহিত আলিয়াকে দেখা যাবে- তার পরবর্তী সিনেমা শান্দার-এ। আর বিকিনিতে যাতে তার শরীরী বিভাজন একেবারে নিঁখুত দেখায়, তার জন্য যথেষ্ট কসরত করতে দেখা গেছে মহেশ ভাটের এ কন্যাকে। এমন খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম।

একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত খবর অনুযায়ী, বিকাশ বহেল চাননি বিকিনি পরিহিত অবস্থায় আলিয়ার শরীরের কোন বারতি মেদ চোখে পড়ুক।

মেদহীন ছিপছিপে আলিয়াকে বিকিনি পরে দেখতে চেয়েছেন এ ছবির পরিচালক। তাই এমন কসরতের উদ্যোগ নিয়েছেন আলিয়ার। পরিচালকের ভাষায়, আলিয়া এখন সব ধরণের ভূমিকাতে অভিনয় করতে প্রস্তুত। সবরকমের পোশাকে নিজেকে দেখাতেও আগ্রহী।

শান্দার সিনেমায় আলিয়াকে অন-স্ক্রিনে রোমান্স করতে দেখা যাবে শহিদ কাপুরের সঙ্গে। দুজনেই এই ছবিতে ইন্সোমিনিয়াকের ভূমিকায় অভিনয় করছেন। চলতি বছরের ৪ সেপ্টেম্বর মুক্তি পাবে এ সিনেমাটি।

আলিয়া ভাট অভিনীত প্রথম সিনেমা স্টুডেন্ট অব দ্য ইয়ার। এ সিনেমার মাধ্যমে প্রথম বিকিনি পরে দর্শকের সামনে হাজির হন তিনি। তারপর অন্যান্য সিনেমার মাধ্যমে বলিউড দর্শকদের দেখিয়েছেন তার অভিনয় দক্ষতা।

সুষ্ঠু পরিবেশ থাকলে বিএনপি নির্বাচনে অংশ নিতে পারে

amaz21সাবেক ভিসি প্রফেসর ড. এমাজ উদ্দিন আহমেদ বলেছেন, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ যদি বিরাজ করে তাহলে বিএনপি সিটি করপোরেশন নির্বাচনে যেতে পারে। তবে নির্বাচনের যাওয়ার বিষয়ে সিদ্বান্ত হবে দলীয় ফোরাম ও ২০ দলীয় জোটের বৈঠকে।

শুক্রবার রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি নির্বাচনমুখী দল। নির্বাচন বিষয়ে সব সময়ে ইতিবাচক। বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে সুস্থ অবস্থায় ফেরত দিতে হবে।

এর আগে ৭টা ২৫ মিনিটে ড. এমাজ উদ্দিনের নেতৃত্বে পেশাজীবীদের একটি প্রতিনিধি দল খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে প্রবেশ করেন।

প্রতিনিধি দলে ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, জ্যেষ্ঠ সাংবাদিক ড. মাহফুজ উল্লাহ, প্রফেসর আ ফ ম ইউসুফ হায়দার, তাহমিনা আক্তার পপি, প্রফেসর মামুন হোসেন ও  সাংবাদিকদের সংগঠন ডিইউজে সভাপতি কবি আব্দুুল হাই শিকদার।

রোববার দেশে ফিরছেন মাশরাফিরা

mashrafi21পক্ষপাতদুষ্ট আম্পায়ারিংয়ের শিকার হয়ে শেষ হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। ভারতের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় টাইগাররা। আম্পায়ারদের ন্যাক্কারজনক সিদ্ধান্তের বলি হয়ে আসা পরাজয়ের হতাশা সহজে কাটছে না ক্রিকেটারদের মাঝে। তবে মাশরাফিদের সাহস যোগাতে শুক্রবার মেলবোর্নে সংবর্ধনার আয়োজন করেছে অস্ট্রেলিয়ান প্রবাসী বাংলাদেশিরা।

সে অনুষ্ঠানে সেমিতে না যেতে পারায় দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি। তিনি প্রবাসী বাংলাদেশিদের ধন্যবাদ জানিয়েছেন দলের পাশে থাকার জন্য। আর গোটা বিশ্বকাপ জুড়ে টাইগারদের অকুন্ঠ সমর্থন দেওয়ায় মাশরাফি ধন্যবাদ জানান সমর্থকদের।

এদিকে শুক্রবার বাংলাদেশ অধিনায়ক মাশরাফিকে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি দলের সবার সঙ্গেই কথা বলেন। দলের পারফরম্যান্সের প্রশংসা করেন।

এবার শেষ আটেই মাদ্রিদ গৃহযুদ্ধ

ronaldo messi21ইব্রাহিমোভিচ বিহীন প্যারিস সাঁ জাঁ-র দায়িত্ব লিওনেল মেসি নামক প্রতিভাকে আটকানোর।

গত বছরের ফাইনালের বদলা নেওয়ার মঞ্চ তৈরি আটলেটিকো মাদ্রিদের জন্য। তবে কি মাদ্রিদ গৃহযুদ্ধের ছবি পাল্টাবে?

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ড্রয়ের পরে আবার ক্লাব প্রতিদ্বন্দ্বিতায় লেখা হতে চলেছে নতুন অধ্যায়। এক গ্রুপে থাকা দু’দলের দ্বৈরথ ফের দেখা যাবে কোয়ার্টার ফাইনালে। এক দিকে রয়েছে মেসি-নেইমার-সুয়ারেজের বার্সেলোনা। যারা মরসুম শুরুতে খারাপ ফর্মে থাকলেও যত দিন যাচ্ছে ততই ভয়ঙ্কর হয়ে উঠছে। অন্য দিকে প্যারিস সাঁ জাঁ। যারা সদ্য হোসে মোরিনহোর দল চেলসিকে হারিয়ে শেষ আটে। এই মরসুমের গ্রুপেও বার্সা বনাম সাঁ জা হয়েছিল। ইব্রার দল নিজেদের ঘরের মাঠে ৩-২ জেতে। বার্সা কাম্প ন্যুতে জেতে ৩-১। কার্ড সমস্যায় প্রথম পর্বে সাঁ জাঁ ঘরের মাঠ প্যারিসেই পাবে না মহাস্ট্রাইকার ইব্রাহিকে। থাকবেন না মিডফিল্ডার মার্কো ভেরাত্তি-ও।

লটারির ড্রয়ে আজ বার্সা-প্যারিস মুখোমুখি হতেই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলো ব্যস্ত হয়ে পড়ে। ইতালির কিংবদন্তি ডিফেন্ডার ফ্র্যাঙ্কো বারেসি পোস্ট করেন, “প্যারিস-বার্সা সবচেয়ে হাড্ডাহাড্ডি হবে।” বার্সা তারকা আন্দ্রেস ইনিয়েস্তা টিভির সামনে বসে লাইভ ড্রয়ের ছবি পোস্ট করেন। বার্সার ফরাসি ডিফেন্ডার জেরেমি ম্যাথিউ পোস্ট করেন, “আমি গর্বিত দুই ফরাসি দল কোয়ার্টার ফাইনালে উঠেছে। কিন্তু আমরা তৈরি।” তরুণ তারকা মার্ক বাত্রার দুটো শব্দের পোস্টের মধ্যেই বোঝা যায়, বার্সা তৈরি “ফোর্কা বার্সা।”

ও দিকে আবার লিসবন ফাইনালের রেশ কাটতে না কাটতেই ফের চ্যাম্পিয়ন্স লিগ দেখতে চলেছে মাদ্রিদের গৃহযুদ্ধ। রিয়াল বনাম আটলেটিকো। গত বছর ফাইনালের পরে চিরপ্রতিদ্বন্দ্বিকে প্রতিটা মঞ্চেই হারিয়েছে আটলেটিকো। কোপা দে রে হোক বা লা লিগা, প্রতিটা ম্যাচেই। কিন্তু কথায় আছে, ইউরোপিয়ান কাপে সম্পূর্ণ অন্য রিয়ালকে দেখা যায়। যদিও ড্র শেষে রিয়াল কর্তা এমিলিয়ানো বলেছেন, “আটলেটিকো খুব লড়াকু দল। এই মরসুমে অনেক বার ওদের বিরুদ্ধে খেলেছি।” সঙ্গে তিনি যোগ করেন, “আটলেটিকো ভালো করে জানে আমাদের কী দুর্বলতা আছে। প্রতিটা পরিস্থিতি থেকেই ওরা ম্যাচ বার করে আনতে জানে। খুব ভাল ম্যাচ হবে।” আটলেটিকো প্রেসিডেন্ট এনরিকে সেরেজো আবার বলেছেন, “শেষ আটে রিয়াল পড়েছে তো কী! ওদের হারানোর ক্ষমতা আছে আমাদের। গতবারও তো চেলসি, বার্সেলোনার মতো দলকে হারিয়ে ফাইনালে গিয়েছিলাম।”

কোয়ার্টার ফাইনাল
• প্যারিস সাঁ জাঁ বনাম বার্সেলোনা
• রিয়াল মাদ্রিদ বনাম আটলেটিকো মাদ্রিদ
• বায়ার্ন মিউনিখ বনাম এফসি পোর্তো
• এএস মোনাকো বনাম জুভেন্তাস
• প্রথম পর্ব ১৪ এপ্রিল ও ১৫ এপ্রিল
• দ্বিতীয় পর্ব ২১ এপ্রিল ও ২২ এপ্রিল

আশুলিয়ায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

ashuliyaআশুলিয়ায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ইয়াসিন শেখ(২০) নামে এক যুবক নিহত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় আশুলিয়ার পল্লীবিদ্যুত এলাকার আমার স্কুল নামে বিদ্যালয়ের মাঠে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত ইয়াসিন শেখ গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া থানার হিরন গ্রামের আলী উজ জামান। সে স্ব-পরিবারে পল্লীবিদ্যুত এলাকায় ভাড়া থেকে পুরান ইপিজেডের ম্যাইনটি পোশাক কারখানায় কাজ করতো।

প্রত্যেক্ষদর্শী জানায়, সন্ধ্যায় স্কুলের মাঠে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংর্ঘষ হয়। সংঘর্ষের ঘটনায় ইয়াসিন শেখ নামে এক যুবক গুরুতর আহত হন। স্থানীয়রা  আহত ইয়াসিন কে উদ্ধার করে পাশের গনি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটসাস্থল থেকে নিহতের মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়েছে।

এদিকে ঘটনাকে কেন্দ্র করে পল্লীবিদ্যুত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

এ ব্যাপারে জানতে চাইলে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, “দুই গ্রুপের সংঘর্ষের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটছে। তবে খেলা বা অন্যকোন বিষয় আছে কিনা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

তবে এ বিষয়ে এখন পর্যন্ত কাউকে আটক করা হযনি। এ ব্যাপারে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের প্রস্তুতি চলছে।

ইয়েমেনে বোমা হামলা: হাসপাতালে রক্তের জন্য হাহাকার

yamen02ইয়েমেনের দুটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৪২ জন নিহত ও বহু লোক আহত হওয়ার পর রাজধানীর হাসপাতালগুলোতে শুরু হয়েছে রক্তের জন্য হাহাকার।

অন্যদিকে, আল-কায়েদার সাথে সম্পৃক্ত যোদ্ধারা ইয়েমেনের দক্ষিণাঞ্চলের আল-হুতা শহরের নিয়ন্ত্রণ নিয়েছে বলে জানা যাচ্ছে।

ইয়েমেনের মসজিদে হামলার দায় স্বীকার করে নিজেদের টুইটার অ্যাকাউন্টে এক বার্তা দিয়েছে ইসলামিক স্টেট।

যদি, তাদের এই দাবি সত্য হয়, তাহলে ইয়েমেনে এটিই হবে ইসলামিক স্টেট-এর প্রথম কোনো হামলা।

শরীরের সঙ্গে বিস্ফোরক পেঁচিয়ে নিরাপত্তারক্ষীদের চোখ ফাঁকি দিয়ে ইয়েমেনের রাজধানী সানা’র দুইটি মসজিদে ঢুকে বিস্ফোরণ ঘটায় ৪ জন আত্মঘাতী।

বদর ও আল-হাশুশ নামে যে মসজিদ দু’টোতে হামলা করা হয়েছে সেগুলো ছিল ‘হুতি’ নামে পরিচিত, শিয়া মুসলিম বিদ্রোহী জনগোষ্ঠীর প্রার্থনা স্থল।

শুক্রবারের জুম্মা নামাজের সময় চালানো এই হামলায় হুতি গোষ্ঠীর অন্যতম ধর্মীয় নেতা আল-মুরতাদা বিন জায়েদ আল-মাহাতওয়ারি নিহত হয়েছেন।

হামলার পরপরই শহরের হাসপাতালগুলোতে আহতদের ভিড় জমে। চিকিৎসা দিতে গিয়ে হাসপাতালগুলোতে এখন রক্তের জন্য হাহাকার চলছে বলে জানিয়েছেন হুতিদের একজন নেতা লাওয়াই আল-শামি।

তিনি জানান, একজন আত্মঘাতী বোমা হামলাকারী নিজের বিস্ফোরণ ঘটিয়ে দেবার পর, মানুষ যখন সেটি নিয়েই হতভম্ব, তখন সেই সুযোগে দ্বিতীয় হামলাকারী মসজিদের ভেতরে প্রবেশ করে। অন্য আরেকজন আত্মঘাতী ইয়েমেনের উত্তরের শহর সাদা’র একটি মসজিদকে লক্ষ করে বোমা হামলা করলেও সেখানে শুধু ওই আত্মঘাতীই নিহত হয়েছেন।

ইয়েমেন আল-কায়েদার শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত।

তবে, সম্প্রতি সেখানে ইসলামিক স্টেট-ও আধিপত্য বিস্তার করতে শুরু করেছে। গত নভেম্বরে ইয়েমেনে একটি শাখা চালু করেছে ইসলামিক স্টেট।– বিবিসি