শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

রোনাল্ডোকে ‘শ্রদ্ধা’ মেসির

el clasico২৫ অক্টোবর ২০১৪। বার্সেলোনাকে ৩-১ হারাল রিয়াল মাদ্রিদ। রোনাল্ডো করলেন গোল। খারাপ ফর্মে মেসি। লা লিগা টেবলের শীর্ষে রিয়াল।

চলতি মরসুমের সেই প্রথম ক্লাসিকোর পরে প্রায় প্রত্যেক স্প্যানিশ বিশেষজ্ঞের মত ছিল, লা লিগা রিয়ালই জিতবে। রোনাল্ডো পাবেন গোল্ডেন বুট। ফের মেসির কপালে জুটবে না কোনো ট্রফি।

কিন্তু পাঁচ মাসের মধ্যেই অন্য ছবি। এই মুহূর্তে লিগ শীর্ষে বার্সেলোনা। আর তাদের তাড়া করছে রিয়াল। এবং মেসি আবার মেসি। স্বমহিমায়। আজ রাতের ফিরতি ক্লাসিকোর মহারণ। এবার যুদ্ধের প্রেক্ষাপট কাম্প ন্যু। বার্সার ঘরের মাঠ।

২০১৫ পড়ার পর থেকেই পুনরুত্থান ঘটেছে মেসি নামক গোলমেশিনের। ৩২তম হ্যাটট্রিক করে যেমন রেকর্ড গড়েছেন, তেমনই আবার সমালোচকদের মুখ বন্ধ করে শেষ ১৮ ম্যাচে করেছেন ২০ গোল। সেই তুলনায় নতুন বছর ব্যালন ডি’অর জিতে শুরু করলেও ক্রমশ ফিকে দেখাচ্ছে রোনাল্ডো-দাপট। লাল কার্ড দেখে, গোলের সুযোগ নষ্ট করে সিআর সেভেন যেন অচেনা মেজাজে। কিন্তু ক্লাসিকোর আগে মেসি জানেন তার ‘ক্ষতবিক্ষত’ চিরপ্রতিদ্বন্দ্বী খারাপ ফর্মে থাকলেও বড় ম্যাচে হয়ে উঠতে পারেন ভয়ঙ্কর। “কয়েক মাস আগে আমি নিজেও খারাপ ফর্মে ছিলাম। ঠিক করে খেলতে পারছিলাম না। রোনাল্ডোকে আমি শ্রদ্ধা করি,” বলেছেন মেসি।

বার্সায় কোনো চোট সমস্যা না থাকলেও রিয়াল রোববার পাবে না হামেস রদ্রিগেজকে। তবে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোট সারিয়ে দলে ফিরছেন সের্জিও র্যামোস। রিয়ালের তারকা স্ট্রাইকার বেঞ্জিমা আবার হুঙ্কার দিয়েছেন, কাম্প ন্যু থেকে তিন পয়েন্ট ছিনিয়ে আনবেন তারাই।

এবারের স্প্যানিশ লিগের দিকে তাকালে দেখা যাচ্ছে, মাত্র এক পয়েন্টের পার্থক্য এই দুই মেগা টিমের। যে কারণেই হয়তো বার্সা কোচ লুই এনরিকে দলকে সতর্ক করে দিচ্ছেন, আত্মতুষ্ট হয়ে পড়লে হয়তো লা লিগা খোয়াতে হবে।

রাজনৈতিক সংকটের কারণে সিটি নির্বাচন সুষ্ঠু না হওয়ার শঙ্কা

bbcস্থানীয় সরকার নির্বাচন হলেও সিটি কর্পোরেশন নির্বাচনে রাজনৈতিক সম্পৃক্ততা থাকে। রাজনৈতিক সংকটের কারণেই সুষ্ঠু নির্বাচন নিয়ে প্রশ্ন থেকে যায়। সিটি করপোরেশন নির্বাচন দেশের চলমান রাজনৈতিক সংকটকে আরো ঘণিভূত করতে পারে।

বিবিসি বাংলাদেশ সংলাপ অনুষ্ঠানে এসব কথা উঠে আসে।

শনিবার সন্ধ্যায় রাজধানীর ইস্কাটনে বিয়াম মিলনায়তনে এ অনুষ্ঠানের ১০৯তম পর্ব হয়। এ পর্বে অতিথি ছিলেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এমপি, বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল অব. মাহবুবুর রহমান, বেসরকারি মানবাধিকার সংস্থা ব্রতী’র প্রধান নির্বাহী শারমিন মুরশিদ এবং রাজনৈতিক বিশ্লেষক আশরাফ কায়সার।

অনুষ্ঠানে এক দর্শক জানতে চান- চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে ঢাকা ও চট্টগ্রামে সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠুভাবে হবে বলে কি আশা করা যায়?

উত্তরে আশরাফ কায়সার বলেন, সিটি কর্পোরেশন নির্বাচন কিন্তু দেশের রাজনৈতিক সমস্যাকে আরো ঘণিভূত করতে পারে। আর রাজনৈতিক সংকটের কারণেই সুষ্ঠু  নির্বাচন নিয়ে প্রশ্ন থেকে যায়। স্থানীয় সরকার নির্বাচন হলেও এতে রাজনৈতিক সম্পৃক্ততা থাকে।

শারমিন মুরশিদ বলেন, “স্থানীয় সরকার নির্বাচনে দলীয়করণ করাও কিন্তু একটা সমস্যা।”

সিটি কর্পোরেশেনের নির্বাচনের মাধ্যমে বিএনপি তাদের পুনর্গঠনের এবং মূলধারায় আসার একটি সুযোগ হয়েছে বলেও মনে করেন তিনি।

মাহবুবুর রহমান বলেন, “জাতি আজ অর্থনৈতিক এবং রাজনৈতিক সংকটে।এই সংকট থেকে উত্তরনের জন্য সিটি কর্পোরেশনকে বেশি গুরুত্ব না দিয়ে আমাদের মূল ফোকাস হওয়া উচিত জাতীয় নির্বাচনের জন্য।”

তিনি বলেন, “এ নির্বাচনের মতো বিএনপি সব সুযোগই নিতে চায়। তবে, নির্বাচন অনুষ্ঠানের জন্য পূর্বশর্তগুলো পূরণ করতে হবে। যারা নির্বাচনে প্রার্থী হবে তাদেরকে মুক্তি দিতে হবে।”

কামরুল ইসলাম বলেন, “৫ জানুয়ারির নির্বাচনের পর উপজেলা নির্বাচনে কিন্তু বিএনপি ভালো করেছে। এর আগের সিটি কর্পোরেশন নির্বাচনগুলোতেও তারা ভালো করেছে।”

এবারের সিটি নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডই নিশ্চিত হবে দাবি করে তিনি বলেন, “জ্বালাও পোড়াও কর্মসূচি বন্ধ করে সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি অংশ নিলে সুষ্ঠুভাবেই গ্রহণযোগ্য নির্বাচন হবে।”

জ্বালাও পোড়াও আন্দোলন থেকে বের হওয়ার একটি নিরাপদ রাস্তা এটি। বিএনপির গ্রহণ করা উচিত বলে মত দেন খাদ্যমন্ত্রী।

বিবিসি বাংলাদেশ সংলাপ অনুষ্ঠানটির প্রযোজনা করেন ওয়ালিউর রহমান মিরাজ এবং উপস্থাপনা করেন আকবর হোসেন। বিবিসি মিডিয়া অ্যাকশন এবং বিবিসি বাংলার যৌথ আয়োজনে অনুষ্ঠানটি পরিচালিত হয়। এতে সাম্প্রতিক সময়ে আলোচিত বিষয়ে দর্শকরা সরাসরি আলোচকদের কাছে প্রশ্ন বা মতামত দিতে পারেন।

বাসর রাতে স্বামীর আত্মহত্যা

biya21বাসর রাতেই স্বামীর আত্মহত্যার কারণে কপাল পুড়েছে নববধূ আরজিনা খাতুনের (২০)। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মেহেরপুর গাংনী উপজেলার মুন্দা মাঝেরপাড়ায়।

আজ শনিবার সকালে বাড়ির পার্শ্ববর্তী একটি আমগাছ থেকে স্বামী মোখলেছুর রহমান জসিমের (২২) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন পরিবারের লোকজন। মোখলেছুর রহমান মুন্দা গ্রামের আজিজুল ইসলামের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকালে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিশাকুণ্ডি গ্রামের আখের আলীর মেয়ে আরজিনার সঙ্গে জসিমের বিয়ে হয়। সন্ধ্যায় নববধূকে সঙ্গে নিয়ে বাড়ি ফেরেন বর। রাতে বাসর ঘরে বরকনেকে রেখে ঘুমিয়ে পড়েন পরিবারের লোকজন।

হতভাগ্য নববধূ আরজিনা খাতুন জানান, ভোর ৪টার দিকে জসিম ক্ষেতে কাজ করার কথা বলে বাড়ি থেকে বের হয়। কিন্তু কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা বুঝতে পারছেন না তিনি।

জসিমের পরিবারের উদ্ধৃতি দিয়ে গাংনী থানার পরিদর্শক (ওসি তদন্ত) মুক্তার হোসেন জানান, গত কয়েক বছর ধরে জসিম মানসিক রোগে আক্রান্ত ছিল। তাকে পাবনায় চিকিৎসা দিলে সম্প্রতি সুস্থ হয়ে ওঠেন। মানসিক সমস্যার কারণে তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করছে পুলিশ। তবে পরিবারের দাবির প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের প্রক্রিয়া চলছে।

রাষ্ট্রীয় সংবর্ধনা পাবে মাশরাফিরা

bdc10রবিবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে মাশরাফিদের । সেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের শুভেচ্ছা জানাবে। পরে টাইগারদের রাষ্ট্রীয় সংবর্ধনা দেয়া হবে বলে জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

সেমিফাইনাল খেলতে না পারলেও বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা এবার বিশ্ববাসীর মন জয় করেছে। তাদের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। মাশরাফির অধিনায়কত্বের প্রশংসা করেছেন বিশ্বের সেরা সেরা ব্যাটসম্যান। তাছাড়া মাহমুদুল্লাহ রিয়াদের টানা দুই ম্যাচে সেঞ্চুরি এবং মুশফিকুর রহিমের ব্যাটিং নৈপুণ্যও ছিল চোখে পড়ার মতো।

গত ১৯ মার্চ বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে আম্পায়ারদের ৩টি পক্ষপাতিত্বমূলক সিদ্ধান্তের কারণে ভারতের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় বাংলাদেশ। আম্পায়ারদের ওই সিদ্ধান্তের সমালোচনা হয়েছে সারা বিশ্বে। দেশে জ্বলেছে ক্ষোভের আগুন। আম্পায়ারদের কুশপুতুল পোড়ানো হযেছে সর্বত্র।

২০১৫ সালের ১১তম বিশ্বকাপে বাংলদেশ মোট ছয়টি ম্যাচ খেলেছে। এর মধ্যে জয় তিনটিতে ও হেরেছে তিনটিতে। সবগুলো ম্যাচেই যেন জয়ের ক্ষুধা কাজ করেছে টাইগারদের মধ্যে। আর অস্ট্রেলিয়ার সাথে গ্রুপ পর্বে তালিকাভুক্ত একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল।
আগামী এপ্রিলে পাকিস্তান ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে।

সিটি নির্বাচন নিয়ে ভাবছে বিএনপি, চূড়ান্ত সিদ্ধান্ত শিগগির

city corporationঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেয়ার প্রশ্নে বিএনপি খুব শিগগির তাদের সিদ্ধান্ত চূড়ান্ত করবে বলে জানিয়েছেন দলের একজন নেতা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেয়া যায় কি না সেটা নিয়ে তারা ভাবছেন। শিগগিরই এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

শনিবার বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি স্বীকার করেন, এ নিয়ে তারা কিছুটা দ্বিধা-দ্বন্দ্বে ভুগছেন। নির্বাচনে অংশ নেয়ার প্রশ্নে দলের মধ্যে দুই রকমের মত রয়েছে।

নজরুল ইসলাম খান বলেন, বর্তমান সরকারের অধীনে বিএনপি এর আগেও স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিয়েছে। পাঁচটি সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থীরা জয়ী হয়েছিলেন। কিন্তু তারপরও তারা কাজ করতে পারেননি। পাঁচ মেয়রের মধ্যে তিনজনের বিরুদ্ধে সরকার মামলা দিয়েছে। এদের দুজন কারাবন্দী হয়ে আছেন। একজন গ্রেফতার এড়িয়ে পালিয়ে বেড়াচ্ছেন। নির্বাচিত হওয়ার পরও এরা কেউ দায়িত্ব পালন করতে পারছেন না।

নজরুল ইসলাম খান বলেন, নির্বাচন নিয়ে দলের মধ্যে কথাবার্তা যে হচ্ছে না তা নয়। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। তিনি বলেন, মনোনয়নপত্র দাখিলের তারিখ যেহেতু খুব কাছে, তাই বিএনপি শিগগিরই এ ব্যাপারে তাদের সিদ্ধান্ত নেবে।

তিনি স্বীকার করেন যে নির্বাচন প্রশ্নে দলের মধ্যে দেই ধরনের মতই আছে। তিনি বলেন, “নির্বাচন নিয়ে কিছু লোকের আগ্রহ আছে। আবার কিছু লোকের আপত্তিও আছে। তারা বলছেন, এই সরকারের অধীনে নির্বাচন করে লাভ কী। যদি জিতি, তাহলেও তো কাজ করতে দিচ্ছে না।”

নজরুল ইসলাম  বলেন, “আমরা ভোটে গিয়ে ভোট পেলেই তো হবে না, এই ভোট রক্ষা করতে হবে। নির্বাচনের ভোট পাল্টে দেয়ার চেষ্টা করতে পারে। সেজন্য আমাদের এসব ভাবতে হচ্ছে।”
বিএনপি নির্বাচনে গেলে চলমান আন্দোলনের কর্মসূচি শিথিল করা হবে কি না জানতে চাইলে দলের স্থায়ী কমিটির এই সদস্য  বলেন, বিএনপি যেসব দাবিতে আন্দোলন করছে, সেই আন্দোলন চলবে। এখন আন্দোলনের ফর্ম বা স্টাইলে কোনো পরিবর্তন আসবে কি না সেটা দেখা হবে। বিবিসি।

সালাহ উদ্দিনকে ফিরিয়ে দেয়ার দাবি ১১০১ চিকিৎসকের

salahuddin8বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দেয়ার দাবি জানিয়েছেন এক হাজার ১০১ জন চিকিৎসক।

শনিবার বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব অধ্যাপক মোস্তাক রহিম স্বপন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, “পরিবার ও প্রত্যক্ষদর্শীর অভিযোগ ও বর্ণনানুযায়ী গভীর রাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উত্তরার একটি বাসা থেকে তাকে উঠিয়ে নিয়ে যায়। আজ অবধি তার কোনো হদিস নেই। এ ঘটনায় সাধারণ নাগরিক হিসেবে আমরা খুবই উদ্বিগ্ন ও অসহায় বোধ করছি।”

সালাহ উদ্দিনের ‘নিখোঁজ’ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতিতে চিকিৎসকরা বলেন, “একজন সজ্জন ব্যক্তি ১১ দিন ধরে নিখোঁজ থাকার পরও যখন সরকার অসত্য বক্তব্য দেয়, তখন স্বাধীন জাতি হিসেবে আমাদের মাথা হেঁট হয়ে যায়। তাকে উদ্ধারে যথাযথ ব্যবস্থা না নিয়ে উল্টো অসত্য তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়ানো কোনোভাবেই কাম্য নয়।”

বিবৃতিতে বলা হয়, “বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর স্ত্রী ও সন্তানরা মাননীয় প্রধানমন্ত্রীর সাহায্য চেয়েছিলেন। কিন্তু আজ পর্যন্ত ইলিয়াস আলীকে সরকার ফিরিয়ে দেয়নি। ঢাকা সিটি কর্পোরেশনের কমিশনার চৌধুরী আলমসহ অসংখ্য নেতাকর্মী ও সাধারণ মানুষ গুম, খুন, অপহরণ ও নির্যাতন এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হচ্ছে।”

বিবৃতিতে আরো বলা হয়, শুধু বাংলাদেশের জনগণ নয়, বিদেশী বন্ধুরাষ্ট্র, জাতিসংঘসহ আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো সব ধরনের সহিংসতা বন্ধ করে আলাপ-আলোচনার মাধ্যমে রাজনৈতিক সংকট  সমাধানের কথা বলছে। কিন্তু সরকার সেদিকে কান না দিয়ে দমন-পীড়নের মাধ্যমে গণ-আন্দোলন স্তব্ধ করার চেষ্টায় লিপ্ত। আমরা চিকিৎসক সমাজ শিগগিরই সব ধরনের সহিংসতা বন্ধ করার দাবি জানাচ্ছি।” একই সঙ্গে  অবিলম্বে সালাহ উদ্দিনকে অক্ষত অবস্থায় তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার দাবি জানানো হয় বিবৃতিতে।

বিবৃতিতে স্বাক্ষরকারীরা হলেন- অধ্যাপক ডা. এম এ মাজেদ, অধ্যাপক ডা. আ. বায়েস ভূঁইয়া, অধ্যাপক ডা. এম মবিন খান, অধ্যাপক ডা. খাদিজা বেগম, অধ্যাপক ডা. আব্দুল মান্নান মিয়া, অধ্যাপক ডা. সায়েবা আক্তার, অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লা প্রমুখ।

এপ্রিলে আসছে পাকিস্তান ক্রিকেট দল

pak a7এপ্রিলে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান ক্রিকেট দল। বিশ্বকাপের আগে মেঘের ঘনঘটা দেখা দিলেও এখন এপ্রিলে পাকিস্তানের বাংলাদেশ সফর নিশ্চিত হয়েছে। পাকিস্তান সরকারও পিসিবিকে সফরের সবুজ সংকেত দিয়েছে। শনিবার এমনই সংবাদ প্রকাশ করেছে ক্রিকইনফো।

দুই টেস্ট, তিন ওয়ানডে ও একটি টি-২০ খেলতে ১৫ এপ্রিল ঢাকায় আসবে পাকিস্তান দল। ২০১১ সালের শেষ দিকে সর্বশেষ বাংলাদেশ সফর করেছিল পাকিস্তান। প্রায় তিন বছর পর আবারও পূর্ণাঙ্গ সফরে বাংলাদেশে আসছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।

সরকারের সবুজ সংকেত মিললেও নিরাপত্তা পযবেক্ষণের জন্য প্রতিনিধি দল পাঠাবে পিসিবি। সেটা শুধুই আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্যই। কারণ সফরটা নিশ্চিত হয়ে গেছে এখনই।

পিসিবির সিনিয়র মিডিয়া ম্যানেজার রাজা কিচলিউ ক্রিকইনফোকে বলেছেন, “সরকার এখনও চিন্তিত আছে, কারণ সেখানে পাকিস্তান সম্পর্কে নেতিবাচক ধারণা রয়েছে। কিন্তু আমরা সবসময় ক্রিকেটকে রাজনীতি থেকে দূরে রাখতে চাই এবং এই কারণেই আমরা বাংলাদেশ সফরটা করছি। কিন্তু কিছুদিনের মধ্যেই আমরা নিরাপত্তা দল পাঠাবো, যারা পাকিস্তানের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনায় বসবে পরবর্তী কী কী আয়োজন আছে তা মূল্যায়নে।”

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসও এপ্রিলের মাঝামাঝি পাকিস্তান দলের সফরের বিষয়টির নিশ্চয়তা পেয়েছেন বলে জানিয়েছেন।

‘দেশে আজ গণতন্ত্রের লেশমাত্র নেই’

gani‘দেশে আজ গণতন্ত্রের লেশমাত্র নেই’ এমন মন্তব্য করে বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি বলেছেন,  “সরকার ক্রমান্বয়ে গণতন্ত্রকে হত্যা করে ফ্যাসীবাদী শাসনের দিকে এগিয়ে যাচ্ছে।”

শনিবার সকালে গুলশানে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ‘র আয়োজিত এক সভায় তিনি একথা বলেন।

জেবেল গাণি বলেন, “ভোটারবিহীন, অংশগ্রহনহীন একটি বিতর্কিত ও একতরফা নির্বাচনের মাধ্যমে সরকার ক্ষমতায় আছে। তারা বিরোধী দলের ন্যায় সঙ্গত দাবীকে অগ্রাহ্য করে দেশটাকে সংকটের দিকে ঠেলে দিয়েছে ।”

তিনি অভিযোগ করেন, “দেশের সকল প্রতিষ্ঠানকে বিতর্কিত করে বলপ্রয়োগের মাধ্যমে চলমান রাজনৈতিক সঙ্কটকে আরো বেশী জটিল করে তুলছে।”

তিনি অবিলম্বে সালাহ উদ্দিন আহমেদকে অক্ষত ও সুস্থ অবস্থায় তার পরবিাররে কাছে ফিরিয়ে দেয়ার দাবি জানান।

ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া‘র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ন্যাপ যুগ্ম মহাসচিব সৈয়দ শাহজাহান সাজু প্রমুখ।

খালেদাকে হত্যাকাণ্ডের মামলা থেকে একচুলও ছাড় দেয়া হবে না

enu24তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন সিটি করপোরেশন নির্বাচনে খালেদা জিয়া নির্বাচনে অংশ নিক আর না নিক, পরিকল্পিত হত্যাকাণ্ডের মামলা থেকে তাকে একচুলও ছাড় দেওয়া হবে না।

 শনিবার বেলা ১১টায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া, মালিথাপাড়া, শামুখিয়া গ্রামে প্রায় ২৫০ ঘরে বিদ্যুতায়ন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এখন খালেদা জিয়া বলছেন নির্বাচনে অংশ নিলেও তার কর্মসূচি অব্যাহত থাকবে। তার মানে উনি নির্বাচনেও অংশ নেবেন আবার আগুন সন্ত্রাসও চালাবেন। বাংলাদেশে রাজাকার ও আগুন সন্ত্রাসের সরকার আর হতে দেওয়া হবে না।

এই অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ছাড়াও তার সহধর্মিণী নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রিনা, মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহান, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রেজা, কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির জিএম মখলেছ গণী, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন প্রমুখ উপস্থিত ছিলেন।

সেমিতে থাকছেন না আলিম দার

alim dar21নো বল ডেকে রোহিত শর্মাকে জীবন পাইয়ে দিয়েছিলেন পাকিস্তানি আম্পায়ার আলিম দার। গোটা ক্রিকেট বিশ্বই স্বীকৃতি দিয়েছে যে, বলটি নো ছিল না।

বাংলাদেশ-ভারত কোয়ার্টার ফাইনাল ম্যাচের দুই আম্পায়ার ইয়ান গোল্ড ও আলিম দারের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ জানাবে বিসিবি। তাদের পক্ষপাতদুষ্ট আম্পায়ারিংয়ের বিষোদাগার করেছে ক্রিকেট দুনিয়া। সেই ম্যাচের বাজে আম্পায়ারিংয়ের শাস্তি বিশ্বকাপের পরবর্তী পর্ব সেমিফাইনালেই পেয়ে যাচ্ছেন আলিম দার। দুই সেমির কোনোটিতেই আইসিসি দায়িত্ব দেয়নি এই পাকিস্তানি আম্পায়ারকে। যদিও অপর আম্পায়ার ইয়ান গোল্ড দায়িত্ব পেয়েছেন প্রথম সেমিতে।

শনিবার আইসিসি প্রকাশিত সেমির আম্পায়ার লিস্টে নাম নেই আলিম দারের। ২৪ মার্চ অকল্যান্ডে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচে মাঠে আম্পায়ার থাকবেন ইয়ান গোল্ড ও রড টাকার। তৃতীয় আম্পায়ার নাইজেল লং, চতুর্থ আম্পায়ার ব্রুস অক্সেনফোর্ড। ম্যাচ রেফারি থাকবেন ডেভিন বুন।

২৬ মার্চ সিডনিতে অস্ট্রেলিয়া-ভারত সেমিতে মাঠে দায়িত্বে থাকবেন আম্পায়ার কুমার ধর্মসেনা ও রিচার্ড কেটেলবার্গ। তৃতীয় ও চতুর্থ আম্পায়ার থাকবেন যথাক্রমে মারাইস এরাসমাস, রিচার্ড ইলিংওয়ার্থ। ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে।