শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

ভারতকে ম্যাক্সওয়েলের খোঁচা

maxowalভারতীয় দল অস্ট্রেলিয়ায় আছে গত বছরের নভেম্বর থেকে। বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গেলেও সফরের শুরুর দিকে অসিদের কাছে রীতিমতো পর্যুদস্ত হয়েছে ধোনি ও কোহলির দল। টেস্টের পর ত্রিদেশীয় একদিনের সিরিজেও অস্ট্রেলিয়ার কাছে প্রতিটি ম্যাচে হারতে হয়েছে।
বিশ্বকাপের সেমিফাইনালে ভারত অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার আগে সে কথাই মনে করিয়ে দিলেন গ্লেন ম্যাক্সওয়েল। সেমি খেলতে সিডনিতে পৌছে ভারতকে মৃদু খোঁচা দিয়ে অসি অলরাউন্ডার বলেন, ‘আমার মনে হয় এই গ্রীস্মে আমরা ওদের ভালোই টার্গেট করেছিলাম। আমাদের বিপক্ষে একটা ম্যাচও জিততে পারেনি। আশা করছি, ব্যাপারটা ওদের ভালোই মনে আছে।’
সেই রেকর্ডের ধারাবাহিকতায় এবারও ফলাফল অস্ট্রেলিয়ার পক্ষে যাবে বলে বিশ্বাস এরমধ্যেই বিশ্বকাপে পাঁচ ফিফটি করা ম্যাক্সওয়েলের, ‘এই রেকর্ডটা ছাড়াও চলতি গ্রীস্মে আমরাই একদিনের ক্রিকেটে কতৃত্ব করছি। আশা করি সিডনিতেও সেটির ধারাবাহিকতা থাকবে। যদিও সেমিফাইনাল নিয়ে এখনো আমাদের টিম মিটিং হয়নি। তবে ভারতের জন্য আমাদের কিছু জমানো তাসও আছে। সে সব কাজে লাগানো হবে।’
সিডনিতে ভারতের জয়ের রেকর্ড অবশ্য এমনিতেই ভালো নয়। এই মাঠে ১৪ ম্যাচ খেলে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র একটিতে জিতেছে ভারত। সেটিও অর্ধযুগ আগে, ২০০৮ সালে।
বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়া-ভারত মুখোমুখি হবে ২৬ মার্চ।

সালাহ উদ্দিনকে খুঁজে দিতে প্রধানমন্ত্রীর নির্দেশের অনুরোধ স্ত্রীর

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সালাহ উদ্দিনকে তুলে নিয়ে গেছে দাবি করে তার স্ত্রী হাসিনা আহমেদ প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানিয়েছেন যেন তাকে খুঁজে দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নির্দশ দেয়া হয়। একই সঙ্গে স্বামীকে ফিরে পেতে সব মহলের সহযোগিতা চেয়েছেন তিনি।

রোববার বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘সালাহ উদ্দিন আহমেদের সন্ধান দাবিতে নাগরিক সমাজ’ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অনুরোধ জানান।

হাসিনা আহমেদ বলেন, উত্তরার বাসা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তার স্বামীকে তুলে নিয়ে গেছে। এখন তাদেরই দায়িত্ব জনসম্মুখে আমার স্বামীকে হাজির করা।” তিনি বলেন,  “প্রধানমন্ত্রীর কাছে বিনীতভাবে অনুরোধ করছি, তিনি যেন আইন শৃঙ্খলাবাহিনীকে নির্দেশ দেন, তারা যেভাবে আমার স্বামীকে তুলে নিয়ে গেছে ঠিক সেভাবেই যেন তাকে অক্ষত অবস্থায় আমাদের কাছে ফিরিয়ে দেয়।”

হাসিনা আহমেদ বলেন, “আজ ১২ দিন হলো আমার স্বামী সালাহ উদ্দিন আহমেদের কোনো খবর জানি না।  আমি এবং আমার ছেলেমেয়েরা অসম্ভব মানসিক অস্থিরতার মধ্যে দিন কাটাচ্ছি। প্রতিমুহূর্তেই মনে হয় এই বুঝি তার খোঁজ পাব, তিনি আমার কাছে ফিরে আসবেন। আমরা এখন একটি খবরই জানতে চাই, আমার স্বামী কোথায় আছেন, ওনাকে আমাদের মাঝে ফিরিয়ে দেয়া হোক।”

হাসিনা বলেন, “আমার স্বামী একসময় আইনজীবী ছিলেন, প্রশাসনে কর্মরত ছিলেন, সংসদ সদস্য ছিলেন, প্রতিমন্ত্রী ছিলেন। আপনাদের সকলের কাছে আমার আবেদন-সবাই আমাকে সহযোগিতা করুন। আমার ছেলেমেয়েরা যেন তার বাবাকে ফিরে পায়। আমি যেন আমার স্বামীকে ফিরে পাই।”

হাসিনা আহমেদ বলেন, “ আল্লাহ রাব্বুল আল আমিনের কাছে আমার পূর্ণ আস্থা ও বিশ্বাস আছে, তিনি সম্পূর্ণ অক্ষত অবস্থায় আমার স্বামীকে ফিরিয়ে দেবেন।”

সালাহ উদ্দিনকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দেয়ার দাবি জানিয়ে নাগরিক সমাজের পক্ষে বক্তব্য তুলে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুকোমল বড়ূয়া।

জঙ্গিবাদীদের কোনো ধর্ম নেই: প্রধানমন্ত্রী

hasina18জঙ্গিবাদীদের কোনো ধর্ম নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। তিনি বলেছেন, “যারা জঙ্গিবাদে বিশ্বাস করে, তাদের কোনো ধর্ম নেই, দেশ নেই। জঙ্গিবাদটাই তাদের ধর্ম। ইসলামে জঙ্গিবাদের স্থান নাই।”

রোববার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইমাম সম্মেলনে  এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন,  “বিশ্ব ইজতেমার সময় বিএনপি-জামায়াত হরতাল-অবরোধ অব্যাহত রাখে। ধর্মপ্রাণ মানুষদের ইজতেমায় আসতে বাধা দেয়াই তাদের কাজ। কিসের আন্দোলন করছে তারা?”

আওয়ামী লীগের সভাপতি বলেন, “দুঃখজনক যে, এখানে কিছু মানুষ ধর্মের নাম ব্যবহার করে রাজনীতি করছে। মানুষকে বিভ্রান্ত করছে। বিএনপি-জামায়াত মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে জঙ্গিবাদী কর্মকাণ্ড চালাচ্ছে।”

শেখ হাসিনা বলেন, মুক্তিযুদ্ধকালে মানুষ হত্যা করাসহ নানা ধরনের অপকর্ম করা হয়েছে ধর্মের নাম করে, যা  ইসলাম ধর্মের পরিপন্থী। আজকেও একটি গোষ্ঠী ইসলাম ধর্মের নাম দিয়ে রাজনীতি করছে।  আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারছে।

ড্যান্ডির ঋণখেলাপ মামলায় খালেদাকে আদালতে হাজিরের নির্দেশ

khaledaড্যান্ডি ডাইংয়ের ৪৫ কোটি টাকা ঋণখেলাপের মামলায় কোকোর বদলে বিবাদী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন ঢাকার অর্থঋণ আদালত-১।

রোববার ওই আদালতের বিচারক ফাতেমা ফেরেদৌস এই নির্দেশ দেন। আগামী ১২ এপ্রিল খালেদা জিয়া, কোকোর স্ত্রী ও দুই মেয়েকে আদালতে হাজির হতে হবে।

খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো মারা যাওয়ায় ইসলামী শরিয়া মতে তার সম্পদর অংশীদার হবেন মা খালেদা জিয়া এবং স্ত্রী শার্মিলা রহমান ও দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমান। তাই ঋণখেলাপ মামলায়  সোনালী ব্যাংক কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের বিবাদী করা হয়।

এ মামলায় অন্য বিবাদীরা হলেন- বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, শামস এস্কান্দার, সাফিন এস্কান্দার, সুমাইয়া এস্কান্দার, শাহীনা ইয়াসমিন, বেগম নাসরিন আহমেদ, কাজী গালিব আহমেদ, শামসুন নাহার ও মাসুদ হাসান।

মামলার এজাহার থেকে জানা যায়, ১৯৯৩ সালের ২৪ ফেব্রুয়ারি বিবাদীরা ড্যান্ডি ডাইংয়ের পক্ষে ঋণের জন্য সোনালী ব্যাংকে আবেদন করেন। এরপর ওই বছরের ৯ মে সোনালী ব্যাংক বিবাদীদের আবেদনে ঋণ মঞ্জুর করে।

কিন্তু বিবাদীরা সময়মতা ঋণ পরিশোধ না করে বারবার কালক্ষেপণ করতে থাকেন। ২০১০ সালের ২৮ ফেব্রুয়ারি ব্যাংকের পক্ষ থেকে ঋণ পরিশোধের জন্য বিবাদীদের চূড়ান্ত নোটিশ দেয়া হলেও তারা কোনো ঋণ পরিশোধ করেননি।

২০১৩ সালের ২ অক্টোবর ৪৫ কোটি ৫৯ লাখ ৩৭ হাজার ২৯৫ টাকা ঋণখেলাপির অভিযোগে ঢাকার প্রথম অর্থঋণ আদালতে মামলাটি  করেন সোনালী ব্যাংকের স্থানীয় শাখার সিনিয়র নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।

‘টু টোজ’ পরিচয় ছেড়ে ‘স্টার’

two towsম্যাচে সবে দু’টো বল হয়েছে তখন৷ স্কোরবোর্ডে নিউ জিল্যান্ডের রান ৪-০৷ মার্টিন গাপ্টিলের নামের পাশে একটা বাউন্ডারি৷ জেরোম টেলরের পরের বলটা গাপ্টিল মেরেছিলেন স্কোয়ার লেগে৷ হাতে এসে যাওয়া ক্যাচটা ফেলে দেন মার্লন স্যামুয়েলস৷

সেই গাপ্টিলই ইনিংসের ৫০তম ওভারের প্রথম বলটা পাঠালেন ওয়েস্ট প্যাক স্টেডিয়ামের ছাদে৷ বলটার গতিপথ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বাউন্ডারির বাইরে বসে থাকা সতীর্থ ও কোচদের দিকে দু’টো আঙুল দেখালেন গাপ্টিল৷ পরে জানা যায়, ব্যাটিং কোচ ক্রেইগ ম্যাকমিলানের জন্য ছিল সেটা৷ ‘কেক টিন’ নামে পরিচিত এই স্টেডিয়ামের ছাদে গাপ্টিলের আগে বল ফেলেছিলেন একমাত্র ম্যাকমিলানই৷ সেই কৃতিত্বের দ্বিতীয় ভাগিদার হয়ে কোচের দিকে জোড়া আঙুল দেখালেন৷

কী আশ্চর্য! দু’টো আঙুল যেন পিছুই ছাড়ে না গাপ্টিলকে৷ সেই ১৪ বছর বয়স থেকে৷ ফর্কলিফ্ট ট্রাকের একটি দুর্ঘটনায় পড়ে বাঁ পায়ের তিনটি আঙুল বাদ দিতে হয়৷ সেই থেকে বাঁ পায়ে দু’টো আঙুল ৷ ফিল্ডিং, অফ স্পিন, ব্যাট হাতে ওপেন সব তা নিয়ে৷ তাই গাপ্টিলের সেঞ্চুরি বা ম্যাচ জেতানো ইনিংস মানেই উঠে আসে দু’আঙুলের গল্প৷ গাপ্টিল কিন্ত্ত সেই ১৪ বছরেই কাটিয়ে উঠেছিলেন মানসিক যন্ত্রণা৷ তার বাবা প্রাক্তন ক্রিকেটার জেফ ক্রো-কে অনুরোধ করেছিলেন, যদি কোনও কিউয়ি ক্রিকেট তারকা গাপ্টিলের সঙ্গে দেখা করেন৷ পর দিনই হাসপাতালে হাজির ক্যাপ্টেন স্টিফেন ফ্লেমিং৷ গাপ্টিল সব ব্যথা ভুলে মাঠে ফিরেছিলেন ব্যাট হাতে, সঙ্গে ডাকনাম ‘মার্টি টু টোজ’৷

শনিবার ওয়েলিংটনে গাপ্টিলের ইনিংস মন ভরিয়েছে ক্রিকেটপ্রেমীদের৷ ওয়ান ডে-তে যেখানে ব্যাটসম্যানরা চেষ্টা চালাচ্ছেন নিত্যনতুন শট আবিষ্কার করার, সেখানে গাপ্টিলের ডাবল সেঞ্চুরি ক্রিকেটীয় শটে৷ অনেকে বলছিলেন, ওয়েস্ট প্যাকের বাউন্ডারি ছোট! ঘটনা হল, গাপ্টিলের ১১টি ছক্কার মধ্যে আটটিই ৭৫ মিটারের বেশি৷ তাই বেশিরভাগ মাঠেই ছয় হওয়া আটকাতো না৷ জাক কালিস বলেই দিয়েছেন, ‘বিশ্বকাপে আমার দেখা এর থেকে ভালো ইনিংস আর মনে করতে পারছি না৷’ কালিসের ব্যাখ্যা, ‘কোয়ালিটি৷ রীতিমতো স্ট্রেট ব্যাটে খেলে ১১১ বলে ১০০৷ তারপর রানটা করল খুব দ্রুত৷’ গাপ্টিলের ব্যাটিংয়ে যেন সত্যিই চারটে গিয়ার ছিল শনিবার৷ শুরুর ‘দেখে খ্যালো’ নীতি পাল্টে পরে ‘ম্যাকালাম-সম’৷ ১৫০ থেকে ২০০ করলেন ১৮ বল৷ নিজের ইনিংস সম্পর্কে গাপ্টিলের কী ধারণা? বলছেন, ‘চেষ্টা করছিলাম, বেশি স্কোয়ারের দিকে না মেরে যতটা সম্ভব সোজা খেলার৷ এটাই আসল৷ এই মুহূর্তে কাজটা হচ্ছেও দারুণ৷’

ওয়েস্ট ইন্ডিজের বোলাররা এই বিশ্বকাপে একবার এবি ডে ভিলিয়ার্সের বিস্ফোরক মূর্তি দেখেছেন৷ এ দিন দেখলেন কিউয়ি ‘সাইলেন্ট কিলার’কে৷ গাপ্টিল ২১৫ টপকে যাওয়ার পর ক্রিস গেইল নিজে এসে অভিনন্দন জানিয়ে যান৷ যা নিয়ে গাপ্টিল পরে বলেন, ‘গেইল আমাকে শুভেচ্ছা জানিয়ে বলল, ওয়েলকাম টু দ্য লিগ৷ আমার কী রকম হাসি পেয়ে গিয়েছিল৷’ শুভেচ্ছা এখন আসছে লাগাতার৷ যদিও গাপ্টিলের মাথায় ঢুকে পড়েছে নিজের শহর মঙ্গলবার অকল্যান্ডে দক্ষিণ আফ্রিকার সঙ্গে সেমিফাইনাল৷

বিশ্বকাপে সর্বোচ্চ রানের ইনিংস৷ আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফর্ম্যাটেই সেঞ্চুরি৷ এই মুহূর্তে বিশ্বকাপে ৪৯৮ রান করে শুধু কুমার সঙ্গকারার পিছনে৷ মার্টির পরিচয় এখন শুধু ‘টু টোজ’ নয়৷ রীতিমতো ‘স্টার’৷

ডে ভিলিয়ার্সের টিমকে কিন্ত্ত গাপ্টিলকে সেঞ্চুরি করতে দেওয়া যাবে না৷ ইতিহাস বলছে, ক্রিকেটের তিন ফর্ম্যাটেই গাপ্টিলের সেঞ্চুরি মানে সেই ম্যাচে যে হারে না নিউ জিল্যান্ড৷

পাকিস্তানে সেনা-জঙ্গি সংঘর্ষে নিহত ৮৭

pak22পাকিস্তানের গোলযোগপূর্ণ খাইবার প্রদেশের তিহার উপত্যকায় শনিবার সেনাবাহিনী ও জঙ্গিদের মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ৮৭ জন নিহত হয়েছে। এর মধ্যে সাতজন সেনাসদস্য রয়েছেন।

ওই এলাকায় জঙ্গি দমনে পাকিস্তান সেনাবাহিনী খাইবার-২ নামের অভিযান চালাচ্ছে।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, খাইবার অভিযানে ৮০ জঙ্গি নিহত হয়েছে। এ সময় সাত সেনাও প্রাণ হারান। মেজর পদমর্যাাদার একজন কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।

সেনাবাহিনীর মুখপাত্র অসীম বাজওয়া বলেন, ওই এলাকাকে জঙ্গিমুক্ত করতে স্থল ও আকাশপথে হামলা চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী। তার দেয়া তথ্যমতে, আফগান সীমান্তসংলগ্ন খাইবার জেলায় সেনা অভিযান চলাকালে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ৮০ জন জঙ্গি নিহত ও ১০০ জন আহত হয় বলে তিনি দাবি করেন। একই সঙ্গে সাতজন সেনা নিহত হওয়ার তথ্য দেন তিনি।

বাজওয়া বলেন, সেনারা পার্বত্য এলাকায় জঙ্গিদের আস্তানা ধ্বংস করার পর তারা আফগান সীমান্তের দিকে পালিয়ে যায়। ওই এলাকা থেকে সন্ত্রাসীদের নির্মূল না-করা পর্যন্ত অভিযান চলবে বলে জানান তিনি।তথ্যসূত্র: ডন।

আজ বিকেলে ফিরছে টাইগাররা

bdc teamঅস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের আবহাওয়ার সঙ্গে নিজেদের মানিয়ে নিতে ২৪ জানুয়ারি দেশ ছেড়েছিল বাংলাদেশ দল। সেখানে গিয়ে বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলেছে। এরপর বিশ্বকাপ। বিশ্বকাপে প্রত্যাশার চেয়ে প্রাপ্তির পল্লাটাই ভারী টাইগারদের।

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে ওঠে বাংলাদেশ। প্রথম কোনো বাংলাদেশি হিসেবে মাহমুদউল্লাহ রিয়াদ বিশ্বকাপে সেঞ্চুরি করেছেন। টানা দুই ম্যাচে সেঞ্চুরি করে ১৯৯৬ বিশ্বকাপে মার্ক ওয়াহর করা রেকর্ড ছুঁয়েছেন।

২০১৫ বিশ্বকাপে বাংলাদেশের এমন আরো অনেক প্রাপ্তি রয়েছে। আর এসব প্রাপ্তি নিয়ে ঘরের ছেলেরা ঘরে ফিরছেন আজ রোববার।

এমিরেটস ইকে-৪৪১ ফ্লাইট যোগে অ্যাডিলেট থেকে বাংলাদেশের উদ্দেশে গতকাল রাতে রওয়ানা দিয়েছে বাংলাদেশ দল। সেখান থেকে দুবাই হয়ে আজ বিকেলে বাংলাদেশে আসবেন ক্রিকেটাররা। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন।

এদিকে বাংলাদেশ দলকে রাজকীয় সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি চলছে। বিভিন্ন সংগঠন ও ক্রিকেট ভক্তরা ভিড় করবেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।

বিকেলে সেখান থেকে ছাদখোলা বাসে করে খেলোয়াড়দের নিয়ে আসা হবে। দেওয়া হবে রাজকীয় সংবর্ধনা। এরপর খেলোয়াড়রা যে যার বাসায় চলে যাবেন। ধারণা করা হচ্ছে খেলোয়াড়দের সংবর্ধনা জানাতে ১০ হাজারের মতো ক্রিকেট ভক্ত ভীড় করতে পারে।

পরবর্তীতে রাষ্ট্রীয়ভাবেও খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়ার কথা রয়েছে। সেটা কবে হবে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মেসিই সেরা : পেলে

pele22এ যে দৃশ্য দেখি অন্য। আজ পর্যন্ত কোনো দিন যা হয়নি, তাই হলো শনিবার। প্রথমবার রোনাল্ডোর বদলে মেসি প্রশংসা করলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে।

লন্ডনের একটি বহুজাতিক খাবার প্রস্তুতকারক সংস্থার রেস্তোরাঁয় বসে তিনি বলেন, আমি যদি কোনো দল বানাই, তাতে রোনাল্ডো এবং মেসির মধ্যে বাছতে হলে, মেসিকেই বাছব।

তিনি আরও যোগ করেন, ওরা দুজনেই ভিন্ন ধরনের ফুটবল খেলে। আমার মনে হয়, মেসি অনেক বেশি দলের জন্য খেলে। শুধু গোল করেই না, করায়ও।

অন্য দিকে, রোনাল্ডো গোল করতেই বেশি সাবলীল। ও অনেকটা বড় রোনাল্ডোর মতোই খেলে। তবে ওরা দুজনেই অসাধারণ।

পরে তাকে প্রশ্ন করা হয়, এরা দুজনে কি পেলের সময়ও ফুটবল খলতে পারতেন বা একই রকম সফল হতেন? উত্তরে তিনি বলেন, আমার মনে হয় ওরা গ্রেট। যে কোনো যুগে জন্মালে ওরা সাফল্যের সঙ্গেই খেলতে পারত।

কিন্তু মেসির উপর হঠাৎ এমন কৃপাদৃষ্টি কেন? বিশেষজ্ঞরা বলছেন, মেসির সাম্প্রতিক ফর্মই এর জন্য দায়ী। রোনাল্ডো ব্যালন ডি ওর জেতার পর যেখানে মাত্র ৮টি গোল করেছেন, সেখানে মেসি করেছেন ১৮টি।

সর্বোচ্চ গোলদাতার বিচারে এ মুহূর্তে তিনি এগিয়ে গিয়েছেন। লা লিগা থেকে চ্যাম্পিয়ন্স লিগ, সব ম্যাচেই মেসির উপস্থিতি মাঠে ফুল ফুটিয়েছে।

গোল করে, করিয়ে দর্শক থেকে বিশেষজ্ঞ সকলকে মুগ্ধ করেছেন তিনি। ফলে চিরকাল রোনাল্ডোপন্থী পেলেও খানিকটা ব্যাকফুটে গিয়ে মেসির প্রশংসায় মাতলেন।

আগ্রহ হারাচ্ছে পড়শী

porshi22বর্তমান অডিও বাজার নিয়ে উদ্বিগ্ন জনপ্রিয় কণ্ঠশিল্পী পড়শী। গান জনপ্রিয় হলেও পাইরেসির কারণে অ্যালবামে বিনিয়োগের অর্থ ফেরত আসছে না বলে জানিয়েছেন তিনি।

এর ফলে ধীরে ধীরে অ্যালবাম প্রকাশে আগ্রহ হারাচ্ছেন শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী পড়শী। বর্তমানে অপ্রকাশিত একাধিক গান অনলাইনে প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছেন।

পড়শী বলেন, বর্তমান অডিও বাজারের অবস্থা ভালো নয়। তবে শ্রোতাদের কাছে আমার গানের চাহিদার রয়েছে। তাই ভক্তদের কথা ভেবে অনলাইনে গান প্রকাশের সিদ্ধান্ত নিয়েছি।

আমি নিত্য নতুন একাধিক চলচ্চিত্রে প্লেব্যাক করছি। ছবির এই গানগুলোই এখন বাজারে আসছে। তাই আপাতত আমার একক অ্যালবাম প্রকাশের কোনো সম্ভাবনা নেই। তবে ধারাবাহিকভাবে অনলাইনে আমার নতুন গান প্রকাশ হবে।

এ সম্পর্কে পড়শী আরো বলেন, দেশের চলমান পরিস্থিতি ভালো হলে অনলাইনে প্রকাশিত গানগুলোই একক অ্যালবাম আকারে প্রকাশ করব। সেক্ষেত্রে শ্রোতাদের পছন্দের গানগুলোকে প্রাধান্য দেয়া হবে।

স্বাধীনতা দিবস উপলক্ষে জয় হবেই হবে শিরোনামে নতুন একটি মিউজিক ভিডিও উপহার দিতে যাচ্ছেন পড়শী। গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন এবং সুর ও সঙ্গীত করেছেন ইমরান।

আর মিউজিক ভিডিও নির্মাণ করেছেন চন্দন চৌধুরী। গানের একটি দৃশ্যে পড়শীকে বাঁশির সুরে নাচতে দেখা যাবে। আর এর মধ্য দিয়ে এই প্রথম কোনো মিউজিক ভিডিওর দৃশ্যে নাচলেন পড়শী।

নিলয়-শখের মান ভেঙেছে

shok niloyবাস্তব জীবনেই চুটিয়ে প্রেম করেছেন নিলয় ও শখ। সানিয়াত পরিচালিত অল্প অল্প প্রেমের গল্প চলচ্চিত্রে জুটি হয়ে অভিনয় করতে গিয়ে তাদের মধ্যে রোমান্টিক সম্পর্ক গড়ে উঠে। এরপর অনেকটা হুট করেই প্রেম ভেঙে যায়।

অল্প অল্প প্রেমের গল্প সিনেমার প্রচারণা চালাতে গিয়ে আবারও তাদের মধ্যে পুরনো প্রেম নতুন করে জাগে। এখন নাকি সম্পর্ক আগের মতোই স্বাভাবিক।

প্রেম ভেঙে যাওয়ার পর অনেক নির্মাতাই তাদের জুটি করে নাটক নির্মাণের প্রস্তাব দেন। কিন্তু দুনই আপত্তি জানান। সেই মান ভেঙে এবার বিজ্ঞাপনচিত্রে জুটি হয়েছেন নিলয় ও শখ। দুটি বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ে এই মুহূর্তে তারা আছেন কলকাতায়।

কলকাতা থেকে ফেসবুকে নিলয় বলেন, শখের সঙ্গে এমন কিছুই হয়নি যে একসঙ্গে কাজ করা যাবে না। আমরা দুজনই খুব ভাল বন্ধু। তা ছাড়া শখ সহশিল্পী হিসেবেও চমৎকার। সব মিলিয়ে কাজ করছি। সামনের দিনগুলোতে আরও কিছু ভাল কাজ করতে চাই।