শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

কিশোরীকে যৌনপল্লীতে বিক্রি, প্রতারক প্রেমিক গ্রেফতার

rape induপ্রেমের ফাঁদে ফেলে এবং বিয়ের প্রলোভন দেখিয়ে রাজবাড়ী থেকে এক তরুণীকে ফুঁসলিয়ে গোয়ালন্দের দৌলতদিয়া যৌনপল্লীতে এনে বিক্রি করেছে প্রেমিকরূপী দালাল তুষার আহমেদ ওরফে মজনু। পরে বিক্রির পাওনা টাকা আনতে গিয়ে  রোববার  রাতে স্থানীয় জনতার হাতে ধরা পড়ে ওই  দালাল মজনু। এ সময় স্থানীয় জনতা তাকে বেদম গণপিটুনি দিয়ে তাকে স্থানীয় থানা পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ পতিতাপল্লীর বাড়িওয়ালী শাহানাজ বেগমের ঘর থেকে ওই তরুণীকে উদ্ধার করে।

গোয়ালন্দ ঘাট থানার এসআই ফিরোজ আহমেদ  ও এলাকাবাসী সূত্রে জানা যায়,  উদ্ধারকৃত ওই তরুণী রাজবাড়ী সদর থানার আটদাপুনিয়া গ্রামের এক দিনমজুরের মেয়ে। মজনু (২৫) একই থানার চন্দনি উত্তরপাড়া গ্রামের আব্দুস ছাত্তার শেখের ছেলে। তিনি একজন অটোরিকশা চালক। গত দুই মাস আগে অটোরিকশার যাত্রী হওয়ার সুবাদে ওই তরুণীর সঙ্গে মজনুর প্রথম পরিচয় হয়। তখন কৌশলে মজনু তার মোবাইল নাম্বারটি রেখে দেয়। এরপর থেকে মোবাইল ফোনের মাধ্যমে তাদের মধ্যে নিয়মিত কথাবার্তা হতে থাকে। এক পর্যায়ে অটোরিকশাচালক মজনুর কাছ থেকে প্রেমের প্রস্তাব পেয়ে মেয়েটি তাকে ভালোবেসে ফেলে। গত শুক্রবার বিকেলে বিয়ে করার কথা বলে মজনু তার প্রেমিকা তরুণীকে পাশের ‘প্রেমের বটতলা’নামক এলাকায় আসতে বলে। ভারেঅবাসার টানে মেয়েটি বাড়ি ছেড়ে প্রেমের বটতলায় ছুটে যায়। সেখানে মেয়েটি আসার পর ‘চলো আমরা বিয়ে করবো’- এ কথা বলে মজনু ওই মেয়েটিকে ফুঁসলিয়ে অটোরিকশাযোগে গোয়ালন্দের দৌলতদিয়া যৌনপল্লীতে নিয়ে আসে। পূর্ব পরিকল্পনা মাফিক ওই দিন সন্ধ্যায় যৌনপল্লীর বাড়িওয়ালী শাহানাজ বেগমের কাছে চল্লিশ হাজার টাকায় প্রেমিকাকে বিক্রি করে মজনু। এ সময় বাড়িয়ালী ১৫ হাজার টাকা বাকি রাখে দুইদিন পরে দেবে বলে

মজনু তখন কোনো কথা না বলে যৌনপল্লী ছেড়ে দ্রুত চলে যায়। এরপর  থেকে শাহানাজ বাড়িওয়ালী ওই তরুণীকে দিয়ে জোর করে দেহ ব্যবসা চালানোর চেষ্টা চালিয়ে আসছিল। কথামত রোববার  সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মজনু পাওনা ১৫ হাজার টাকা আনতে ফের দৌলতদিয়া যৌনপল্লীর শাহানাজ বাড়িওয়ালীর বাড়িতে আসেন। তখন পাওনা টাকা পরিশোধ করতে না চাইলে এ নিয়ে ওই বাড়িওয়ালীর সঙ্গে মজনুর বাকবিতন্ডা হয়। এবং মজনু বিক্রির টাকা ফেরত  দিয়ে তার প্রেমিকাকে  নিয়ে যেতে চায়। এ সময় বিষয়টি টের পেয়ে আশপাশের লোকজন এগিয়ে এসে তুষার মজনুকে আটক করে বেদম গণপিটুনি দেয়।

খবর পেয়ে পুলিশ  ঘটনাস্থলে পৌঁছে দালাল মজনুকে গ্রেফতার ও শাহানাজ বাড়িওয়ালীর ঘর থেকে ওই তরুণীকে উদ্ধার করে। এর আগে পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়িওয়ালী শাহানাজ বেগম পালিয়ে যান।

উদ্ধারকৃত ওই তরুণী পুলিশ ও সাংবাদিকদের বলেন, “এই মজনু আমাকে ভালোবেসে বিয়ে করে সুখের সংসার গড়ার স্বপ্ন দেখিয়েছিল। এ কারণে  তার হাত ধরে আমি আমার বাবা-মায়ের ঘর ছেড়েছিলাম। অথচ ভারোবাসার নামে সেই মজনু আমার সঙ্গে প্রতারণা করেছে। আমি তাদের দৃষ্টান্ত মূলক শাস্তি চাই।”

গোয়ালন্দঘাট থানার ওসি একেএম নাসির উল্যাহ জানান, এ ব্যাপারে গোয়ালন্দঘাট থানায় মানব পাচার আইনে মামলা হয়েছে। পলাতক শাহনাজ বেগমকে গ্রেফতারের চেষ্টা চলছে।

‘মোদির শাসনে ভারতে মুসলিম ও খ্রিস্টানরা নিরাপদ নয়’

kurigram pঅল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের তরফে দাবি করা হয়েছে মোদি সরকারের অধীনে ভারতের  ‍মুসলমান এবং খ্রিস্টান সম্প্রদায়ের মানুষরা নিরাপদ নয়। তাদের তরফে দাবি করা হয়েছে খুব শীঘ্রই আরএসএস-এর ‘ঘর ওয়াপসি’ ও ‘লাভ জিহাদে’র বিরুদ্ধে তারা আন্দোলন শুরু করবে।

বিজেপিকে সরাসরি আক্রমণ করে অল ইন্ডিয়া  মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের তরফে দাবি করা হয়েছে, ভারতে মোদি সরকার ক্ষমতায় আসার পর ইসলাম ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের অবস্থার অবনতি হয়েছে। তাদের বক্তব্য, শুধু ইসলাম ধর্মের মানুষ নয়, অস্বস্তি বেড়েছে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষেরও।

রোববার  জয়পুরে এক সাংবাদিক সম্মেলনে একথা দাবি করেন বোর্ডের সাধারণ সম্পাদক আবদুল রহমান কুরেশি। তারা দাবি করেছেন ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে পরিণত করার জন্যে তারা সবধরণের পদক্ষেপ গ্রহণে সচেষ্ট।

এদিকে মোদির প্রতিনিধি এবং সমর্থক হিসেবে নিজেকে দাবি করায়, এক মুসলিম ব্যবসায়ী যিনি রোববারের অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের বৈঠকে হাজির হয়েছিলেন, তাকে বেরিয়ে যেতে বলা হয় সেখান থেকে।

এপ্রসঙ্গে, বোর্ড সভাপতি আবদুল রহমন কুরেশির বক্তব্য, তারা এদিনের বৈঠকে জাফার সরেশওয়ালাকে দেখে অবাক হয়ে যান, কারণ তিনি নাকি বোর্ডের সদস্য নন। বৈঠকে তিনি প্রবেশ করেছিলেন এই বলে যে তিনি প্রধানমন্ত্রীর প্রতিনিধি। তাই তাকে বেরিয়ে যেতে বলা হয়।

বিয়ে করছেন শাহিদ কাপুর, পাত্রী দিল্লির মীরা রাজপুত

shahid kapurএই বছর ডিসেম্বরেই নাকি সাত পাকের বন্ধনে বাঁধা পড়তে চলেছেন বলিউড অভিনেতা শাহিদ কাপুর! সূত্রের খবর, এই ডিসেম্বরেই পাত্রী মীরা রাজপুতের সঙ্গে বিয়েটা সেরে ফেলতে পারেন তিনি। এই বছর মকর সংক্রান্তির দিন (১৪ জানুয়ারি) তাদের বাগদান পর্ব সারা হয়ে গেছে বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, ধর্মীয় সংগঠন রাধাস্বামী সতসঙ্গ বিয়াসে আলাপ হয়েছিল শাহিদ-মীরার। শাহিদ ও তার বাবা দুজনেই এই সংগঠনটির একনিষ্ঠ ভক্ত। মীরা দিল্লির বাসিন্দা। দিল্লির এলএসআর কলেজের স্নাতক স্তরে ইংরেজি নিয়ে পড়াশোনা করছেন তিনি। এর আগে বসন্ত ভ্যালি স্কুলে পড়েছেন তিনি

তবে এখনই নিজের বিয়ে নিয়ে মুখ খুলতে নারাজ শাহিদ। এই কারণে সংবাদমাধ্যমকেও এড়িয়ে চলছেন তিনি। তবে গোপন সূত্রে খবর, কয়েকদিন আগেই শাহিদের বাবা মীরাদের ছাতারপুরের বাড়িতে তার মা-বাবার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন।

এর আগে শাহিদ তার বিয়ে প্রসঙ্গে জানিয়েছিলেন তিনি রুপোলি দুনিয়ার বাইরের কাউকে বিয়ে করতে চান কারণ তা তাকে বিভিন্ন দৃষ্টিকোন থেকে জীবনকে দেখতে সাহায্য করবে।

বাড়ি বেচে ব্যাংক ঋণ শোধ করলেন খোকন

khokon23ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মোহাম্মদ সাঈদ খোকন বাড়ি বেচে ঋণের টাকা শোধ করেছেন। তিনি গতকাল রোববার তার বনানীর বাড়ি বিক্রি করেছেন। গতকালই প্রিমিয়ার ব্যাংকের বনানী শাখায় ঋণের টাকা পরিশোধ করেছেন সাঈদ খোকন।
এ ব্যাপারে জানতে চাইলে সাঈদ খোকন বলেন, ‘হ্যাঁ, গতকাল বনানীর বাড়িটি বিক্রি করে দিয়েছি। আর বাড়ি বিক্রির টাকা দিয়ে ব্যাংকের ঋণও পরিশোধ করেছি। আমার নেওয়া ব্যাংকের ঋণ নিয়ে আদালতের স্থগিতাদেশ রয়েছে। তার পরও অহেতুক জটিলতা নিরসনের জন্য বাড়ি বিক্রি করে দিয়েছি।’
কত টাকায় বাড়ি বিক্রি করেছেন আর কত টাকার ঋণ পরিশোধ করেছেন_ এ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি সাঈদ খোকন। তবে বাড়ি বিক্রি এবং ঋণের টাকা পরিশোধ করার খবর তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করেছেন। এ নিয়ে গতকাল সংসদ অধিবেশন চলাকালে সংসদ লবিতে আওয়ামী লীগের কয়েকজন নেতা প্রধানমন্ত্রীর সঙ্গে কথাও বলেছেন।
এ সময় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক এমপি, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লে. কর্নেল (অ.) ফারুক খান এমপি এবং কৃষি ও
সমবায় বিষয়ক সম্পাদক ড. আবদুর রাজ্জাক এমপি।
নেতারা প্রধানমন্ত্রীকে বলেছেন, সাঈদ খোকনের ব্যাংক ঋণের সমস্যা মিটে গেছে। তিনি (সাঈদ খোকন) বাড়ি বিক্রি করে ঋণের টাকা পরিশোধ করেছেন। বিষয়টি তারও জানা আছে বলে নেতাদের জানিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে ঢাকা দক্ষিণ সিটির নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে অভিমত ব্যক্ত করেছেন শেখ হাসিনা।
এ সময় মেয়র পদে আওয়ামী লীগে মোহাম্মদ সাঈদ খোকনের প্রতিপক্ষ ঢাকা-৭ আসনের স্বতন্ত্র এমপি হাজি মোহাম্মদ সেলিমের প্রতিদ্বন্দ্বিতার বিষয় নিয়ে অল্পবিস্তর আলোচনা হয়। একপর্যায়ে নির্বাচন থেকে সরিয়ে নিতে হাজি সেলিমের সঙ্গে কথা বলার প্রসঙ্গ এলে প্রধানমন্ত্রী নেতিবাচক মনোভাব দেখিয়েছেন।
এই বৈঠকের মাধ্যমে খুব কম সময়ের মধ্যেই পুরোদমে নির্বাচনী প্রচার কার্যক্রম শুরু করার জন্য আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ সময় ঢাকার ১৫টি সংসদীয় নির্বাচনী এলাকায় কমিটি গঠন নিয়ে আলোচনা হয়েছে। এ কমিটির চূড়ান্ত তালিকা আজ সোমবারের মধ্যে সংশ্লিষ্টদের অবহিত করার নির্দেশনাও রয়েছে প্রধানমন্ত্রীর।
দলীয় পদ পাচ্ছেন না কাউন্সিলর প্রার্থীরা
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এই বৈঠকে বলেছেন, প্রতিটি ওয়ার্ডে একজন নেতাকে কাউন্সিলর পদে সমর্থন দেওয়া হবে। ওই প্রার্থী মহানগর আওয়ামী লীগের ওয়ার্ড ও থানা কমিটিতে সভাপতি কিংবা সাধারণ সম্পাদক পদে আসতে পারবেন না। তিনি ওয়ার্ড কাউন্সিলর বাছাইয়ের পর সংশ্লিষ্ট ওয়ার্ড সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম নির্ধারণের নির্দেশও দিয়েছেন।
এ বৈঠকে ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে দল সমর্থিত প্রার্থী আনিসুল হকের বিষয়ে কোনো আলোচনা হয়নি। তবে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আ জ ম নাছির উদ্দিনকে সমর্থন করা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, চট্টগ্রামের সবাই এক হয়েছে। এটা খুবই শুভ ও ভালো লক্ষণ। বৈঠকে চট্টগ্রামে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নিয়েও আলোচনা হয়েছে।
হাজি সেলিমের বাসায় সাঈদ খোকন
গতকাল রাত সাড়ে ১১টার দিকে হাজি মোহাম্মদ সেলিমের নাজিরা বাজারের বাসভবনে গেছেন মোহাম্মদ সাঈদ খোকন। তবে ওই সময় বাসায় ছিলেন না হাজি সেলিম। যার কারণে বেশ কিছুক্ষণ অপেক্ষায় থাকার পর রাত ১২টার দিকে ফিরে গেছেন সাঈদ খোকন।
এ প্রসঙ্গে হাজি মোহাম্মদ সেলিম জানিয়েছেন, ওই সময় একটি সামাজিক কর্মসূচিতে ব্যস্ত থাকায় তিনি বাসায় ছিলেন না। তা ছাড়া সাঈদ খোকনের আসার বিষয়টিও তার জানা ছিল না। হাজি সেলিম বলেছেন, অন্তত টেলিফোনে জানালেই তিনি তার বাসভবনে সাঈদ খোকনের অপেক্ষায় থাকতে পারতেন। একসঙ্গে বসে আলাপচারিতার পাশাপাশি খাওয়া-দাওয়াও করতে পারতেন। এতে তো অসুবিধার কিছু ছিল না।

ছাত্র সংসদ মাধ্যমিক বিদ্যালয়েও

student cabinetদেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘স্টুডেন্টস কাউন্সিল’ নির্বাচন চালু করার পর এবার মাধ্যমিক স্তরের সব শিক্ষা প্রতিষ্ঠানেও ছাত্র সংসদ নির্বাচন চালু হতে যাচ্ছে। এই সংসদের নাম দেওয়া হচ্ছে ‘স্টুডেন্টস কেবিনেট’। শিগগিরই শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে পরিপত্র জারি করবে। এর ফলে এসব প্রতিষ্ঠানে অর্থাৎ, সব বিদ্যালয় ও মাদ্রাসায় ‘ভোট-উৎসব’ হবে।

জানতে চাইলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সমকালের কাছে এ উদ্যোগের সত্যতা স্বীকার করেন। মন্ত্রণালয় সূত্র জানায়, মাধ্যমিক স্কুল ও মাদ্রাসায় ছাত্র সংসদ নির্বাচনের উদ্দেশ্য হচ্ছে শিশুকাল থেকেই শিক্ষার্থীদের মধ্যে গণতন্ত্রের চর্চা, গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, অন্যের মতামতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন, নেতৃত্ব বিকাশে প্রতিভা অন্বেষণ, শিখন-শিখানো পদ্ধতিতে সহায়তা করা, ছাত্র ভর্তি ও ঝরে পড়া রোধে সহযোগিতা করা, বিদ্যালয়ের পরিবেশ উন্নয়নে শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করা। ইউরোপের বিভিন্ন দেশ ও ভারতের বিভিন্ন রাজ্যের বিদ্যালয়ে এ ধরনের নির্বাচনের ব্যবস্থা রয়েছে।

গতকাল রোববার রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েমে) মিলনায়তনে এ বিষয়ে জাতীয় কর্মশালা অনুষ্ঠিত হয়। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এতে উপস্থিত থেকে সার্বিক দিকনির্দেশনা দেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুন ও ব্যানবেইসের পরিচালক মো. ফসিউল্লাহ এতে উপস্থিত ছিলেন।

২০১০ সাল থেকে প্রাথমিক বিদ্যালয়গুলোতে নির্বাচিত ‘স্টুডেন্টস কাউন্সিল’ চালু করা হয়। সে অভিজ্ঞতার আলোকে মাধ্যমিক স্তরে ‘স্টুডেন্টস কেবিনেট’ করা হবে। এ কেবিনেটের নির্বাচন জাতীয় নির্বাচনের মতোই হবে। প্রধান শিক্ষক নির্বাচনের তফসিল ঘোষণা করবেন। ব্যালট বাক্স, ব্যালট পেপার ও ভোটকেন্দ্র থাকবে। এ ছাড়া নির্বাচন কমিশনার, প্রিসাইডিং অফিসার ও পোলিং এজেন্ট থাকবেন। প্রতিটি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা নির্বাচন সার্বিক তত্ত্বাবধান করবেন।

কেবিনেটে যারা নির্বাচিত হবেন, তারা বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, পুস্তক, স্বাস্থ্য, সাঁতার ও ক্রীড়া এবং সংস্কৃতি, বিদ্যালয়ের আঙিনায় বাগান তৈরিসহ বিভিন্ন গঠনমূলক কর্মকাণ্ড পরিচালনা করবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পরিপত্র জারি হলে চলতি বছরই প্রথমবারের মতো সারা দেশে দুই থেকে আড়াই হাজার মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসায় পরীক্ষামূলকভাবে ‘স্টডেন্টস কেবিনেট’ গঠন করা হবে।

সাংগঠনিক কাঠামো:  প্রতি কেবিনেটে ৭ জন নির্বাচিত শিক্ষার্থী প্রতিনিধি থাকবে। নির্বাচিতদের বিদ্যালয় উন্নয়নে সুনির্দিষ্ট ৭টি দায়িত্ব দেওয়া হবে। কেবিনেটের প্রধান যিনি থাকবেন, তাকে ‘প্রধানমন্ত্রী’ বলা হবে। নির্বাচিত প্রতিনিধিরা ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত দু’জন করে মোট ১০ জন সহযোগী সদস্য নির্বাচন করবে। এই সহযোগী সদস্যরা নির্বাচিত কেবিনেটকে সার্বিক কর্মকা পরিচালনায় সহায়তা করবে।

‘স্টুডেন্টস কেবিনেট’ গঠনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও ব্যানবেইসের পরিচালক মোহাম্মদ ফসিউল্লাহ সমকালকে বলেন, এ কেবিনেটের নির্বাচিত ৭ জন প্রতিনিধি বিদ্যালয়ের ৭টি প্রধান কার্যক্রম তদারকি করবে। এসব কাজ হলো_ পুস্তক ও শিখনসামগ্রী তদারকি, স্বাস্থ্য পরিচর্যা, ক্রীড়া ও সাংস্কৃতিক কাজে তদারকি, পানি সম্পদের সুষ্ঠু ব্যবহার, দুপুরের খাবার বণ্টন, অভ্যর্থনা ও আপ্যায়ন এবং বৃক্ষরোপণ ও বাগান তৈরি করা। নির্বাচিতদের প্রথম সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাদের মধ্যে এসব দায়িত্ব বণ্টন করে দেবেন।

শিবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

bsfচাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার অহেদপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে তরিকুল ইসলাম (৩৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
রোববার রাত প্রায় ১টার দিকে এ ঘটনা ঘটে।
তরিকুল ইসলাম শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের জামাইপাড়া গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ-৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটেলিয়নের পরিচালক লে. কর্নেল আবু জাফর শেখ মোহাম্মদ বজলুল হক জানান, তরিকুল ইসলামসহ ৫/৬ জন বাংলাদেশি গরু আনার জন্য রবিবার রাতে অহেদপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে। এসময় ভারতের চাঁদনীচক বিএসএফ ক্যাম্পের সদস্যদের একটি টহলদল তাদের লক্ষ করে গুলি ছুড়ে। এতে তরিকুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। এসময় তার সঙ্গীরা গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসলে রাত আড়াইটার দিকে মারা যান তিনি।
বিজিবির এ কর্মকর্তা আরো জানান, এ ঘটনায় বিএসএফের কাছে তাৎক্ষনিকভাবে প্রতিবাদ জানানো হয়েছে এবং পতাকা বৈঠক আহ্বান করা হয়েছে।
শিবগঞ্জ থানা ওসি মইনুল ইসলাম জানান, সোমবার সকালে পুলিশ নিহতের বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নারায়ণগঞ্জে ইয়াবা-ফেনসিডিলসহ আটক ১

arrestনারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে ইয়াবা ও ফেনসিডিলসহ একজনকে আটক করেছে র‌্যাব।
রোববার বিকেল ৫টার দিকে বন্দরের বাগবাড়ি এলাকায় অভিযান চালিয়ে মো. সালাউদ্দিন (৩০) নামে ওই ব্যক্তিকে আটক করে র‌্যাব। পরে তার কাছ থেকে ৬ লাখ ৩৮ হাজার ৮৫০ টাকা, ৫ হাজার ৪ পিস ইয়াবা ও ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
র‌্যাব-১১ এর কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল আনোয়ার লতিফ খান রোববার রাত ১২টায় সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান।
তিনি জানান, আটক সালাউদ্দিন দীর্ঘদিন ধরে ইয়াবা, ফেনসিডিল বিক্রির সঙ্গে জড়িত।
এ ঘটনায় বন্দর থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

চট্টগ্রামে বিস্ফোরকসহ জেএমবির নেতা গ্রেফতার

arrest28নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) চট্টগ্রাম জেলা প্রধান এরশাদকে গ্রেফতার করেছে পুলিশ।
এ সময় তার কাছ থেকে প্রচুর পরিমাণে বিস্ফোরক ও জিহাদি বই উদ্ধার করা হয়।
সোমবার সকালে বন্দরনগরীর আকবর শাহ থানাধীন বাগানবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এরশাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ও মামলা রয়েছে। বেশ কিছু দিন ধরে সে জামিনে মুক্ত ছিল। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে করা হচ্ছে।’

দক্ষিণ আফ্রিকার সেরা সুযোগ, তবু ফেবারিট নিউজিল্যান্ড

gnewবিশ্বকাপের শুরুতে প্রায় প্রত্যেকেই সেমিফাইনালিস্ট হিসেবে ভারত, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকাকে ধরে রেখেছিল৷ চতুর্থ দল হিসেবে লড়াইয়ে রেখেছিল নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও পাকিস্তানকে৷ কেউ কল্পনা করতে পারেনি ব্রেন্ডন ম্যাকালামের নেতৃত্বে নিউজিল্যান্ড এভাবে ঝড় তুলে দেবে৷ যেভাবে একত্রিত হয়ে খেলছে, তাতে এখন তো ফাইনালিস্ট হিসেবেও ওদের ফেবারিট ধরতে হচ্ছে৷ ওদের বোলিং অ্যাটাকে দুর্দান্ত ভারসাম্য রয়েছে৷ সঙ্গে এই বয়সেও ড্যানিয়েল ভেট্টরির বুদ্ধিদীপ্ত বোলিং দলের স্পিন বিভাগের বিকল্প বাড়িয়েছে৷ ওদের ব্যাটিং গভীরতা অনেক৷ শুরুতেই ওদের ওপেনাররা প্রথম ১০ ওভারেই বিপক্ষের হাত থেকে ম্যাচ ছিনিয়ে নেওয়ার ক্ষমতা রাখে৷ তা ছাড়া ওদের রিজার্ভ বেঞ্চে অভিজ্ঞ ক্রিকেটাররা রয়েছে৷ সুতরাং যদি কোনো কারণে ম্যাচের সকালে নিয়মিত ক্রিকেটারদের কোনো একজনকে না পাওয়া যায়, তা হলে পরিবর্ত হিসেবে এমন কাউকে দলে নেওয়া হবে যার বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা রয়েছে৷ হতে পারে, এবারের টুর্নামেন্টে সে হয়তো প্রথম একাদশে সুযোগই পায়নি৷

দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের নক আউট পর্বের ম্যাচ জিততে পারে না বলে যে অপবাদ ছিল, সেই চাপ কিছুটা হলেও ঘাড় থেকে নামিয়ে ফেলতে পেরেছে প্রোটিয়ারা৷ যদিও অধরা বিশ্বকাপ জয়ের চাপটা এখনও রয়েছে৷ এবারই ওদের সামনে সেরা সুযোগ৷ কারণটা অবশ্যই প্রোটিয়াদের দলের ভারসাম্য, তা সে যে উইকেটেই ওদের নামিয়ে দেওয়া হোক না কেন৷ পেস বোলিংয়ে ডেল স্টেন, মর্নি মরকেল, অ্যাবটের ভয়ঙ্কর গতি এবং সেই সঙ্গে উইকেটের দুই প্রান্ত থেকে নতুন বল নেওয়ার নিয়ম৷ এই সুযোগটা ওরা কাজে লাগাতে চাইবে৷ মাঝের ওভারগুলিতে ইমরান তাহির ও জে পি ডুমিনি অনবদ্য৷ আঁটোসাঁটো বোলিংয়ের পাশাপাশি ওরা নিয়মিত উইকেট তুলে নিচ্ছে৷ স্টেন-মরকেল-অ্যাবটদের পেস-সুইংয়ের সামনে বিধ্বস্ত হয়ে স্পিনারদের আক্রমণ করতে যাচ্ছে বিপক্ষ ব্যাটসম্যানরা৷ সেই সুযোগটাই কাজে লাগাচ্ছে তাহির-ডুমিনিরা৷ তবে চাপের মধ্যে প্রোটিয়াদের ব্যাটিংকে একটু নড়বড়ে দেখাচ্ছে৷ বিশেষ করে রান তাড়া করার ক্ষেত্রে৷ গত বিশ্বকাপেও ওরা নিউজিল্যান্ডের কাছে হেরেছিল৷ কোয়ার্টার ফাইনালে খুব কম রান তাড়া করতে নেমেও ব্যর্থ হতে হয়েছিল প্রোটিয়াদের

অকল্যান্ডের মাঠ অবশ্য ব্যাটসম্যানদের স্বস্তি দিতে পারে৷ এখানে ঠিকঠাকভাবে ব্যাটে না লাগা সোজা শটও গ্যালারিতে গিয়ে পড়বে৷ কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত দ্বিশতরানের ইনিংস খেলা মার্টিন গাপটিলও হয়ত এখানে সোজা শট মারার ক্ষেত্রেই জোর দেবে৷ গ্রুপ লিগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টানটান উত্তেজনার ম্যাচে উইকেট থেকে এগিয়ে এসে প্যাট কামিন্সকে ছয় মেরে ম্যাচ জিতিয়েছিল কেন উইলিয়ামসন৷ সেটাও শেষ ব্যাটসম্যানকে সঙ্গে নিয়ে৷ ওদিকে এ বি ডি’ভিলিয়ার্সও এমন এক ব্যাটসম্যান যে সোজা শট মারার ক্ষেত্রে সবসময় জোর দিয়ে থাকে৷ সুতরাং স্নায়ুর লড়াই শুরু না হলে প্রচুর ছক্কা দেখা যাবে৷ কারা ম্যাচ জিতবে সেটা বলা মুশকিল৷ নিউজিল্যান্ড নিজেদের এই ছন্দ ধরে রাখতে চাইবে৷ প্রোটিয়ারাও সেটাই চাইবে৷ সেক্ষেত্রে মোলবোর্নের টিকিট পেতে হলে ওদের স্নায়ুর চাপ সামলাতে হবে৷

ফিল্ড মার্শাল ফনসেকা

fonsekaশ্রীলঙ্কার সাবেক সেনাপ্রধান শরৎ ফনসেকা ফিল্ড মার্শাল খেতাব পেয়েছেন। দেশটিতে তিনিই প্রথম এ খেতাব পেলেন। শ্রীলঙ্কার নতুন সরকার গতকাল রোববার ফনসেকাকে সেনাবাহিনীর সর্বোচ্চ খেতাব দেয়।

সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিজয় অর্জনের জন্য ফনসেকাকে সম্মানজনক ফিল্ড মার্শাল খেতাব দেওয়া হয়েছে

রাজধানী কলম্বোয় এক অনুষ্ঠানে ফনসেকাকে এই খেতাব দেন প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। তিনি বলেন, ৬৪ বছর বয়সী সাবেক সেনাপ্রধানের ব্যাপারে ন্যায়বিচার নিশ্চিত করা তার সরকারের দায়িত্ব ছিল।

২০০৯ সালে তামিলবিরোধী যুদ্ধে সফলভাবে নেতৃত্ব দেন তৎকালীন সেনাপ্রধান ফনসেকা। পরে তৎকালীন প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের সঙ্গে তার মতবিরোধ দেখা দেয়। সেনাবাহিনী ছেড়ে ২০১০ সালে রাজাপক্ষের বিরুদ্ধে নির্বাচন করে হেরে যান ফনসেকা। এরপর অযৌক্তিক মামলায় দোষী সাব্যস্ত করে ফনসেকাকে কারাগারে পাঠান রাজাপক্ষে। আন্তর্জাতিক চাপের মুখে ২০১২ সালের মে মাসে ফনসেকাকে মুক্তি দিতে বাধ্য হয় সরকার। রাজাপক্ষেকে হারিয়ে ক্ষমতায় আসা সিরিসেনার সরকার নির্বাহী ক্ষমতাবলে ফনসেকার বিরুদ্ধে থাকা সব অভিযোগ বাতিল করেছে।