শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

পাপুয়া নিউগিনিতে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা

papuaপাপুয়া নিউগিনিতে সোমবার সকালে ৭ দশমিক ৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এ ঘটনায় দেশটির সমুদ্র উপকূল ও সলোমান দ্বীপপুঞ্জে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। খবর আলজাজিরার।

অস্ট্রেলিয়া মহাদেশের ওশেনিয়ান অঞ্চলে অবস্থিত দেশটির উত্তর-পূর্ব উপকূলের রাবুল শহরের কাছে ভূমিকম্পটি আঘাত হানে। প্রথমে এর মাত্রা রিখটার স্কেলে ৭ দশমিক ৭ বলে উল্লেখ করেছিল যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ বিভাগ। পরবর্তী সময়ে এর মাত্রা কমে ৭ দশমিক ৫ এ আসে বলে উল্লেখ করা হয়েছে।

ভূমিকম্পের আঘাতের পর হাওয়াইয়ের মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্রের পক্ষ থেকে পাপুয়া নিউগিনি ও সলোমান দ্বীপপুঞ্জে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। বলা হয়েছে, সমুদ্র উপকূলের প্রায় ১০০০ কিলোমিটার এলাকাজুড়ে বড় ঢেউয়ের (সুনামি) সৃষ্টি হতে পারে।

উপকূলের প্রায় ৪০ কিলোমিটার দূরে ভূমিকম্পটির উৎপত্তি। এর বেশ কিছুক্ষণ আগে ওই এলাকায় ৫ দশমিক ৭ ও ৫ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে।

স্থানীয়রা জানিয়েছেন, ভূমিকম্পটি আঘাত হানার পর বেশিরভাগ ঘর-বাড়িই কাঁপতে ছিল। প্রায় ৫ মিনিট সময় ধরে ভূমিকম্পের প্রভাব বজায় থাকে বলে উল্লেখ করেছেন অনেকে। তবে ওই ঘটনায় এখন পর্যন্ত কোনো ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি।

দেশটির প্রাকৃতিক দুর্যোগ কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত সুনামির কোনো খবর পাওয়া যায়নি।

ছিনতাইয়ের কবলে মন্ত্রীর ভাবি

cintai5ছিনতাইয়ের কবলে পড়ে আহত হয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের ভাইয়ের স্ত্রী রেবেকা সুলতানা (৩৮)।

সোমবার বেলা ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

রেবেকা সুলতানা জানান, রিকশাযোগে অসুস্থ বোনকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে যাচ্ছিলেন তিনি। এ সময় মোটরসাইকেলযোগে দু’জন ছিনতাইকারী তার হাতে থাকা ভ্যানিটি ব্যাগটি ছিনিয়ে নেয়ার সময় ধস্তাধস্তি করলে তিনি রাস্তায় পড়ে আহত হন আর ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে পথচারীরা তাকে আহত অবস্থায় ঢামেক হাসপাতালে নিয়ে আসে।

ভ্যানিটি ব্যাগটিতে সত্তর হাজার টাকা এবং স্বর্ণালঙ্কার ও মোবাইল সেট ছিল বলে জানান তিনি।

ঢামেক হাসপাতাল ক্যাম্প পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত রেবেকা মুক্তিযুদ্ধ মন্ত্রীর ভাই নাজিমুদ্দিন ভূঁইয়ার স্ত্রী বলে পরিচয় দিয়েছেন।

মিশা সওদাগরের একি হাল!

misaকাদায় মাখামাখি জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগর। শরীরের অর্ধেক অংশ তার ডুবে  আছে কাদার মধ্যে। যে মানুষটিকে বাঘের মতো গর্জন তুলতে দেখা যায়, সেই মিশা সওদাগরের এমনই বেহাল অবস্থা!

আর এ কাদা মাখানোর চিত্র মোটেও মিথ্যে কিছু নয়। তবে বাস্তব জীবনের কোনো ঘটনাও নয়। সাইফ চন্দন পরিচালিত টার্গেট সিনেমার একটি দৃশ্যের চিত্র এটি। সম্প্রতি রাজধানীর উত্তরার দিয়া বাড়িতে এ দৃশ্যায়নের কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা।

এ প্রসঙ্গে পরিচালক সাইফ চন্দন বলেন, টার্গেট সিনেমার একটি দৃশ্যে মিলন ভাইয়ের সঙ্গে মিশা ভাইয়ের হাতাহাতি শুরু হয়। এ মারামারির এক পর্যায়ে কাদায় একাকার হয়ে যায় মিশা ভাই।

সিনেমাটির মুক্তি প্রসঙ্গে তিনি বলেন, ‘সিনেমাটির ৯৫ শতাংশ শুটিংয়ের কাজ শেষ। বাকি শুটিংয়ের কাজ ও সম্পদনার কাজ শেষ হতে আরো প্রায় দুই মাসের মতো লেগে যাবে। রাজনৈতিক পরিস্থিতির ওপর মুক্তির বিষয়টি নির্ভর করছে।’

অ্যাকশন ঘরনার এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন- আনিসুর রহমান মিলন, আইরিন, নিরব, অমৃতা। এ ছাড়া আরো অভিনয় করছেন– মিশা সওদাগর, ডন, তানভির, তন্ময়সহ আরো অনেকে।

ভার্সেটাইল মিডিয়া প্রযোজিত এ সিনেমায় একটি আইটেম গানসহ মোট পাঁচটি গান থাকবে।

আইসিসি-র সেরা একাদশে বালাদেশ ভারত ও পাকিস্তানের কেউ নেই

iccআইসিসি-র সেরা একাদশে জায়গা হলো না কোনো বালাদেশ ভারত ও পাকিস্তানের  ক্রিকেটারের৷ বিশ্বকাপ শেষ হওয়ার পরই বিশ্বকাপ একাদশের তালিকা প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা৷ যে দলের অধিনায়ক ব্রেন্ডন ম্যাকালাম৷ আইসিসি-র তৈরি একদল বিশেষজ্ঞ সেরা একাদশ নির্বাচন করেছেন৷ মূলত বিশ্বকাপে ভালো পারফর্ম ও পরিসংখ্যানকে থাকায় রেখে দল নির্বাচন করা হয়েছে৷

রোববার এমসিজি-তে অজিবাহিনীর কাছে ৭ উইকেটে হার সত্ত্বেও কিউই অধিয়ানককে নেতৃত্বের জন্য বেছে নেওয়া হয়েছে৷ আইসিসি-র তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, টুর্নামেন্টে ৪৪ দিন ধরে দলকে আগ্রাসন ও আত্মবিশ্বাসের সঙ্গে নেতৃত্ব দিয়েছেন ম্যাকালাম৷ সেই সঙ্গে ৯ ম্যাচে ৩২৮ রানও করেছেন৷ স্ট্রাইক রেট ১৮৮.৫০৷ তাই শুধু ফাইনালের হারটা বড় করে দেখতে নারাজ নির্বাচকমণ্ডলী৷ অধিনায়ক ছাড়াও দলে চারজন কিউই ক্রিকেটারের জায়গা হয়েছে৷ তারা হলেন কোরি অ্যান্ডারসন, ট্রেন্ট বোল্ট, মার্টিন গাপটিল ও ড্যানিয়েল ভেত্তোরি৷ বিশ্বজয়ী দল থেকে নেওয়া হয়েছে গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ ও মিচেল স্টার্ককে৷ প্রাথমিক পর্যায়ের আলোচনায় তিন ভারতীয় বোলার উমেশ যাদব, মহম্মদ শামি ও রবিচন্দ্রন অশ্বিনের নাম থাকলেও শেষমেশ তাদের বাদ দিতে হয়৷

আইসিসি-র বিশ্বকাপ একাদশ: মার্টিন গাপটিল, ব্রেন্ডন ম্যাকালাম (অধিনায়ক), কুমার সঙ্গাকারা, স্টিভ স্মিথ, এবি ডে’ভিলিয়ার্স, গ্লেন ম্যাক্সওয়েল, কোরি অ্যান্ডারসন, ড্যানিয়েল ভেত্তোরি, মিচেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট, মর্নি মর্কেল ও ব্রেন্ডন টেলর (দ্বাদশ ক্রিকেটার)৷

এবার এইচএসসিতে পরীক্ষার্থী ১০ লাখ ৭৩ হাজার

nahid30এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে বুধবার (১ এপ্রিল)। ৮টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে ১০ লাখ ৭৩ হাজার ৮৮৪ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেবে।

এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষ্যে সোমবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ তথ্য জানান।

তিনি জানান, গত বছর মোট পরীক্ষার্থী ছিল ১১ লাখ ৪১ হাজার ৩৭৪ জন। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী কমেছে ৬৭ হাজার ৪৯০ জন।

মোট অংশ নেওয়া পরীক্ষার্থীর মধ্যে এবার ছাত্র ৫ লাখ ৭০ হাজার ৯৯৩ এবং ছাত্রী ৫ লাখ ২ হাজার ৮৯১ জন।

এবার ৮টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসিতে ৮ লাখ ৮৬ হাজার ৯৩৩, মাদ্রাসা বোর্ডের অধীনে আলিমে ৮৪ হাজার ৩৬০, কারিগরি বোর্ডের অধীনে ৯৮ হাজার ২৪৭ ও ডিআইবিএসে (ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ) ৪ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে বলে শিক্ষামন্ত্রী জানিয়েছেন।

মন্ত্রী জানান, তত্ত্বীয় (লিখিত) পরীক্ষা শেষ হবে ১১ জুন। ব্যবহারিক পরীক্ষা ১৩ জুন শুরু হয়ে শেষ হবে ২২ জুন। এবার ৮ হাজার ৩০৫টি প্রতিষ্ঠানের পরীক্ষা ২ হাজার ৪১৯টি কেন্দ্রের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এ ছাড়া দেশের বাইরে ৭টি কেন্দ্রে ২৪১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

মন্ত্রী জানান, ২০১২ সালে শুধু বাংলা প্রথম পত্রের পরীক্ষা সৃজনশীল পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছিল। এবার ১৩টি বিষয়ের ২৫টি পত্রের পরীক্ষা সৃজনশীল পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।

অস্ট্রেলিয়ার সাফল্যের ১০ কারণ

final30অজি সংবাদমাধ্যম আগেই ঘোষণা করেছিল, কোন ১০ কারণে অস্ট্রেলিয়া বিশ্বকাপ জিতবে৷ কী সে গুলো? জানাল ‘খেলার সময়’

১. নিউ জিল্যান্ড একটা ম্যাচও নিজেদের দেশের বাইরে খেলেনি৷ অস্ট্রেলিয়ার বড় মাঠে ফাইনালেই প্রথম ম্যাচ খেলতে গিয়ে সমস্যায় পড়ল তারা৷

২. রাগবি বিশ্বকাপ ও রাগবির ঐতিহ্যবাহী ব্লেডিসলো কাপ এখন নিউ জিল্যান্ডের দখলে৷ চ্যাপেল-হ্যাডলি ট্রফিও তাই৷ সেই সঙ্গে আবার বিশ্বকাপটা চলে যেত নিউ জিল্যান্ডের হাতে৷ সেটা কখনোই মানতে পারতেন না অজিরা।

৩. অস্ট্রেলিয়ার সেরা লিগগুলোতেই নিউ জিল্যান্ডের দাদাগিরি৷ ফুটবলে এ লিগে এখন এক নম্বর টিম ওয়েলিংটন ফিনিক্স৷ জাতীয় বাস্কেট বল লিগ ও রাগবি লিগ জয়ীরাও নিউ জিল্যন্ডের টিম৷ এটা মেনে নিতে পারেন না অস্ট্রেলীয়রা।

৪. ১৯৮১ সালে ট্রেভর চ্যাপেলের আন্ডারআর্ম ডেলিভারির কলঙ্ক এখনও বয়ে বেড়াতে হয়৷ যা নিয়ে অজিরা মনে করেন, এত দিন পরও ব্যাপারটা নিয়ে বাড়াবাড়ি অহেতুক৷ সেটা ঢাকবে বিশ্বকাপ জয়।

৫. নিউ জিল্যান্ডের অপরাজিত থেকে বিশ্বকাপ জয় অস্ট্রেলিয়ান প্রতিবেশীদের আরও বেশি টিটকিরির সুযোগ করে দিত৷ যা তারা কখনোই চান না।

৬. অস্ট্রেলিয়ায় দ্বিতীয় ইনিংসে ‘ডিউ ফ্যাক্টর’ কাজ করবে না৷ বল সুইং করবে না৷ ছোট মাঠ না হওয়ায় বলে বলে ছক্কা মারাও সহজ নয়৷ এটা চাপে ফেলেছে নিউ জিল্যান্ডকে।

৭. বিখ্যাত হলিউড ব্যক্তিত্ব রাসেল ক্রো৷ নিউ জিল্যান্ডে জন্মালেও এখন থাকেন অস্ট্রেলিয়ায়৷ নিজেকে বলেনও অস্ট্রেলিয়ান৷ তাকে নিয়ে দুই দেশের টেনশন বাড়ত নিউ জিল্যান্ড জিতলে।

৮. ১৯৮৪ সালে অলিম্পিকে ৮টা সোনা জিতেছিল নিউ জিল্যান্ড, অস্ট্রেলিয়া জিতেছিল তার অর্ধেক৷ তখন কিউয়িরা মজা করে অজিদের বলত, ওরা কার্ল লিউসের সমান সোনা জিতেছে।

৯. অস্ট্রেলিয়ান ঘোড়দৌড়ের নামী ঘোড়া ফার ল্যাপ৷ বিখ্যাত মেলবোর্ন কাপ জেতার জন্য প্রসিদ্ধ৷ মেলবোর্ন মিউজিয়ামে এই ঘোড়ার দেহ মাউন্ট করে রাখা আছে৷ আসলে ফার ল্যাপ নিউ জিল্যান্ড-জাত হলেও তার উপর বরাবরই দাবি জানায় অস্ট্রেলিয়ানরা।

১০. অজিদের জাত্যাভিমান৷ সে দেশের মানুষরা কিউয়িদের সম্পর্কে বলেন, ওরা অস্ট্রেলিয়ান নন।

বিশ্বকাপের সেরা একাদশ

mack finalঅস্ট্রেলিয়ার কাছে ফাইনাল ম্যাচে হেরে প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার খুব কাছ থেকে ফিরে আসে নিউজিল্যান্ড। তবে, কিউইদের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম একদিক থেকে সান্ত্বনা পেতেই পারেন। আইসিসি ঘোষিত বিশ্বকাপের সেরা একাদশের অধিনায়ক করা হয়েছে ম্যাককালামকে।

অাজ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ২০১৫ বিশ্বকাপের সেরা একাদশের তালিকা প্রকাশ করেছে। নির্বাচিত ক্রিকেট বিশেষজ্ঞদের একটি প্যানেল ব্যাটে-বলে সেরাদের সমন্বয়ে একটি ব্যালেন্সড একাদশ সাজান। পুরো টুর্নামেন্ট জুড়ে যারা আলো ছড়িয়েছেন তাদেরকেই সেরাদের কাতারে রাখা হয়েছে।

আক্রমনাত্মক, উদ্ভাবনী ও অনুপ্রেরণীয় নেতৃত্বগুণের কারণেই ম্যাককালামকে সেরা একাদশের অধিনায়ক করা হয়েছে। তার নেতৃত্বেই নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবার বিশ্বকাপের ফাইনালে উঠার যোগ্যতা অর্জন করে ব্ল্যাক ক্যাপসরা।

ম্যাককালাম ছাড়াও সেরা একাদশে আরো চারজন কিউই ক্রিকেটার রয়েছে। তারা হলেন কোরি অ্যান্ডারসন, ট্রেন্ট বোল্ট, মার্টিন গাপটিল ও ড্যানিয়েল ভেট্টরি। চ্যাম্পিয়ন দল অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভেন স্মিথ ও মিচেল স্টার্ক একাদশে রয়েছেন।

বাকি তিনজনের মধ্যে দু’জন দক্ষিণ আফ্রিকান ও একজন শ্রীলঙ্কান ক্রিকেটার। প্রোটিয়াদের হয়ে আছেন এবি ডি ভিলিয়ার্স ও মরনে মরকেল। আর লঙ্কানদের প্রতিনিধি হিসেবে আছেন কুমার সাঙ্গাকার।

জিম্বাবুয়ের ব্রেন্ডন টেইলর গ্রুপ পর্বের ছয় ম্যাচে করেছেন ৪৩৩ রান। তাকে দ্বাদশ খেলোয়াড় হিসেবে রাখা হয়েছে।

ব্যাটিং অর্ডার অনুযায়ী সেরা একাদশ সাজানো হলো: ব্রেন্ডন ম্যাককালাম, মার্টিন গাপটিল, কুমার সাঙ্গাকারা (উইকেটরক্ষক), স্টিভেন স্মিথ, এবি ডি ভিলিয়ার্স, গ্লেন ম্যাক্সওয়েল, কোরি অ্যান্ডারসন, ড্যানিয়েল ভেট্টোরি, মিচেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট, মরনে মরকেল।

আইসিসির জেনারেল ম্যানেজার (ক্রিকেট) জিওফ অ্যালার্ডাইস প্যানেলের চেয়ারম্যান পদে থাকেন। তিনি বলেন, ’১২ জন ক্রিকেটার নির্বাচন করাটা প্যানেলে থাকা সকলের জন্যই কঠিন ছিল। কারণ, এই টুর্নামেন্ট অনেক ভালো পারফরমার রয়েছে। তাদের মাঝ থেকে সেরা একাদশ বাছাই করাটা মোটেই সহজ কাজ নয়। দু’টি ডাবল সেঞ্চুরি, ৩৮টি সেঞ্চুরি, দু’টি হ্যাটট্রিকসহ অনেক রেকর্ডই হয়েছে। যা ছিল চোখে পড়ার মতো।’

তিনি আরও বলেন, সেরা একাদশের জন্য সম্ভাব্য তালিকায় আরো কয়েকজন ভালো ক্রিকেটার ছিল। যাদের মধ্যে আছেন বাংলাদেশের মাহমুদুল্লাহ রিয়াদ, সংযুক্ত আরব আমিরাতের শাইমান আনোয়ার, ভারতের দুই ফাস্ট বোলার উমেস যাদব ও মোহাম্মদ শামি, পাকিস্তানের ওয়াহাব রিয়াজ, দক্ষিণ আফ্রিকার স্পিন বোলার ইমরান তাহির ও ভারতীয় স্পিন বোলার রবিচন্দ্রন অশ্বিন।

আইসিসির পক্ষ থেকে ২০১৫ বিশ্বকাপের সেরা একাদশ বাছাইয়ের দায়িত্বে ছিলেন: জিওফ অ্যালার্ডাইস (আইসিসির জেনারেল ম্যানেজার-ক্রিকেট), অ্যান্ড্রিউ অ্যাল্ডারসন (সাংবাদিক, নিউজিল্যান্ড হেরাল্ড), হারশা ভোগলে (ধারাভাষ্যকার), রিচার্ড কেটেলবোরো (আম্পায়ার), ক্লোয়ি সাল্টাও (সাংবাদিক, দ্য এজ) ও মাইকেল ভন (ধারাভাষ্যকার ও ইংল্যান্ড ক্রিকেট দলের সাবেক অধিনায়ক)।

মোদিকে হারালেন শাহরুখ

modi sharukভারতের প্রধানমন্ত্রী জনপ্রিয়তায় একজন অভিনেতার কাছে হার মানছেন- বিষয়টা সহজ নয়৷ তবে তাইই সত্যি হলো৷ টুইটারে অনুগামীর ভিত্তিতে মোদিকে হারিয়ে দিয়েছেন শাহরুখ৷ তবে শুধু শাহরুখের কাছেই নন, মোদি হার মেনেছেন আরও এক অভিনেতার কাছে, তিনি অমিতাভ বচ্চন৷

রাজনীতিবিদ এবং অভিনেতা-দুজনের কাছেই মানুষের জনপ্রিয়তা মূলধন৷ ফিলহাল সময়ের সঙ্গে তাল রেখে সকলেই সোশ্যাল মিডিয়ায় কার্যকরী৷ভারতের প্রধানমন্ত্রী টেক স্যাভিও বটে৷ ভোটের প্রচার হোক কিংবা দেশের মানুষকে কোন বক্তব্য জানানোর জন্য সোশ্যাল মিডিয়াকেই বেছে নেন৷ তাই সেখানে তার জনপ্রিয়তা কম নয়৷ তবে পরিসংখ্যান অনুযায়ী, অভিনেতাদের কাছে হার মানতে হলো তাকে৷ এই মুহূর্তে টুইটারে মোদির  অনুগামী ১১.১ মিলিয়ন৷ তাকে ছাপিয়ে শাহরুখ আছেন ১২ মিলিয়নে৷ আর শাহরুখের থেকেও এগিয়ে আছেন অমিতাভ বচ্চন৷ তার অনুগামীর সংখ্যা ১৩.৯ মিলিয়ন৷

সাবেক মন্ত্রী আফসারুল আমীন হাসপাতালে

afsarulচট্টগ্রামের আওয়ামী লীগ নেতা ও সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডা. আফসারুল আমীন হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

নগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক জানান, হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় আফসারুল আমীনকে রোববার রাত ৯টার দিকে নগরীর একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়।
মেডিকেল সেন্টার নামের ওই হাসপাতালের আইসিইউতে তাকে রাখা হয়েছে বলে জানান ফারুক।
চিকিৎসকদের বরাত দিয়ে তিনি বলেন, ‘উনার হার্ট অ্যাটাক হয়েছে। তাকে ঢাকায় নেয়ার কথা ভাবা হচ্ছে।’
নগর আওয়ামী লীগের সহ-সভাপতি আফসারুল আমীন বর্তমানে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। গত সরকারে তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর দায়িত্বে ছিলেন।

হামলাকারীরা যেন গর্ত থেকে বের হতে না পারে

hasan28আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘সিটি নির্বাচনকে ঘিরে পালিয়ে থাকা নাশকতকারীরা গর্ত থেকে বের হয়ে পুনরায় চক্রান্ত করছেন। এ সব পেট্রোলবোমা হামলাকারীরা যাতে নির্বাচনে প্রচার-প্রচারণা চালাতে না পারে সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নিতে হবে।

রাজধানীর ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত চলমান রাজনীতি বিষয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, সিটি নির্বাচনের মাধ্যমে বিএনপি নিয়মতান্ত্রিক ও নির্বাচনের রাজনীতিতে ফিরে আসবে বলে আমরা বিশ্বাস করি। তাদের কতটুকু জনপ্রিয়তা আছে তা যাচাই হবে।

চট্টগ্রাম বিএনপির উদ্দেশে সাবেক এই মন্ত্রী বলেন, আপনারা বলেছেন আমি নাকি নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করছি। দয়া করে আচরণ বিধিটি পড়ে দেখুন। সেখানে স্পষ্ট যে, মন্ত্রীদের জন্য বিধিনিষেধ থাকলেও সংসদ সদস্যদের অংশগ্রহণে কোনো বাধা নেই।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেন, শুনলাম তিনি নাকি আগামী মাসে বাসা থেকে বের হবেন। ৮০ দিনেরও বেশি সময় ধরে বোমা হামলা করে আপনার চেহারা কেমন হয়েছে তা জাতি দেখতে চায়। তাই দয়া করে আপনার ঘরের জানালা খুলে বাইরে আসুন। হিংস্র-হায়েনার রূপ পরিহার করে মানুষের রূপ ধারণ করুন।

নৌকা সমর্থক গোষ্ঠীর সভাপতি ও আয়োজক সংগঠনের উপদেষ্টা ডা: খন্দকার ইমদাদুল হক সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আবদুল হাই কানু প্রমুখ।