শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

অনুষ্কা নয়, হ্যাপিকে বিয়ে করছেন কোহলি

happy-virat-655x360ভারতের ক্রিকেট তারকা বিরাট কোহলি আর বলিউডের নামকরা অভিনেত্রী অনুষ্কা শর্মার প্রেমকাহিনী এখন রোজনামচা৷নিন্দুকরা বলছেন, বিশ্বকাপ সেমিফাইনালে অনুষ্কা মাঠে থাকার জন্যই নাকি ব্যাটিংয়ে মনোনিবেশ করতে পারেননি কোহলি৷ আর তাতেই টিম ইন্ডিয়ার ভরাডুবি! এই ঘটনার পর থেকে ম্যাচে অনুষ্কার গ্যালারিতে থাকা  নিয়ে সোস্যাল মিডিয়া সহ বিভিন্ন মহলে সমালোচনার ঝড় উঠেছে৷ বিরাট ব্যর্থতার জন্য অনুষ্কাকেই দায়ী করছেন অনেকে৷অনেকে আবার তাঁদের পাশে দাঁড়িয়েছেন৷ অস্ট্রেলিয়া থেকে একই সঙ্গে, একই বিমানে দেশে ফিরেছেন বিরাট-অনুষ্কা৷ শোনা যাচ্ছিল, বিশ্বকাপের ব্যর্থতার হাতাশা-শোক দূরে সরিয়ে এবার নাকি বিয়েটা সেরে ফেলবেন তাঁরা৷

এত পর্যন্ত সবই ঠিকঠাক চলছিল৷কিন্তু কোহলির একটা টুইটের পর থেকেই হঠাৎ সব কেমন ওলট-পালট হয়ে গেল! কিছুক্ষণ আগে বিরাট কোহলি নিজে টু্ইট করে জানিয়েছেন, অনুষ্কার সঙ্গে তাঁর সম্পর্ক অস্ট্রেলিয়াতেই বিচ্ছেদ হয়েছে! একবারে পাকাপাকি বিচ্ছেদ! তাহলে বগলদাবায় জড়িয়ে একসঙ্গে দেশে ফেরার রসায়নটা কি? সবাই দেখছে সেই দৃশ্য৷সমস্ত মিডিয়া ছবি দিয়ে খবর করেছে৷ কোহলি অবশ্য সেই ব্যখ্যাটিও দিয়েছেন টুইটে৷ তিনি লিখছেন, ভারতের মিডিয়া যদি এই খবর বাড়ি ফেরার আগে জানতে পরাতো, তাহলে অস্ট্রেলিয়ায় পাঁচমাস কাটানোর পর ঘরে ফেরাটাই কঠিন হয়ে দাঁড়াতো তাঁর কিংবা অনুষ্কার পক্ষে৷ তাই সংবাদমাধ্যমকে বোকা বানানোর জন্যই প্রাক্তন প্রেমিকার সঙ্গে ‘গট আপ’ করে দেশের মাটিতে পা রাখেন তাঁরা! অনুষ্কাও ঘনিষ্ঠ মহলে সম্পর্ক বিচ্ছেদের বিষয়টি স্বীকার করে নিয়েছেন বলে শোনা যাচ্ছে৷

বিরাট কিংবা অনুষ্কা, দু’জনেই বড়মাপের সেলিব্রিটি৷ নিজনিজ ক্ষেত্রে দু’জনেই প্রতিষ্ঠিত৷ এই ধরণের সেলিব্রিটিদের সম্পর্ক বিচ্ছেদের উদাহরণ গোটা বিশ্বজুড়ে ভুরি ভুরি রয়েছে৷ফলে এটা নতুন কোনও ঘটনা নয়৷

তবে অবাক করার বিষয়টা অন্য জায়গায়৷ এরপর কোহলি টুইটে যেটা লিখছেন সেটা সত্যিই বিষ্ময়কর৷ কোহলি লিখছেন, ‘বিশ্বকাপ শুরুর আগেই আমার সঙ্গে অনুষ্কার সম্পর্কে টানাপোড়েন শুরু হয়৷ সেটা বড় আকার ধারণ করে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশকে হারানোর পর৷ কিভাবে ঘটনাটা ঘটে গেল আমিও নিজেও জানি না৷ ওদের রুবলে হোসেন ম্যাচের পর আমাদের ড্রেসিং রুমে এসে সেমিফাইনালের জন্য আমাকে আগাম অভিনন্দন জানিয়ে যায়৷ আমাদের হোটেলেই ওরা ছিল৷ হোটেলে ফিরে লাউঞ্চে বসে আমরা দু-জন অনেক্ষণ কথা বলি৷ ও অনুষ্কা নিয়ে জানতে চায়৷ আর আমি হ্যাপিকে নিয়ে৷ একটা সময় আমরা দু-জনেই খুব আবেগ-প্রবণ হয়ে পড়ি৷ ওর সমস্যা মেটাতে আমি হ্যাপির ফোন নম্বর নিয়ে তার সঙ্গে যোগাযোগ করি৷ ওইদিন সারারাত আমার আর হ্যাপির মধ্য অনেক কথা হয়৷ কেন জানি না, রুবেলের সমস্যা মেটাতে গিয়ে হ্যাপিকেই আমার ভাল লেগে যায়৷ হ্যাপির তরফ থেকেই অবশ্য প্রস্তাবটা প্রথমে এসেছিল৷ হ্যাপি নাকি অনেক আগে থেকেই আমার খুব বড় ভক্ত৷

পরেরদিন সকালে প্র্যাকটিস সেরে আমি অনুষ্কাকে ফোন করে সব কথা জানাই৷ ওর খারাপ লাগছিল সেটা বুঝতে পারছিলাম৷ তবে হ্যাপির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়া নিয়ে কোনও আপত্তি করেনি অনুষ্কা৷ শুধু বলেছিল, শেষবার সামনে থেকে তোমার খেলা দেখতে সিডনি আসছি আমি৷ পরে হ্যাপিকে আবার ফোন করি৷ সবকিছু ঠিকঠাক থাকলে এপ্রিলেই হ্যাপিকে বিয়ে করছি আমি৷’

 

বোকা বনলেন না তো? আজকের দিনটা মনে আছে? যদি মনে না থাকে, তাহলে মনে করিয়ে দিই! আজতো পয়লা এপ্রিল! ‘ফুল’ মানে বোকা বানানোর দিন৷

(আপনাদের আনন্দ দেওয়ার জন্য নেহাতই মজা করা হল৷ এই প্রতিবেদনের সঙ্গে বাস্তবের কোনও মিল নেই৷ কাউকে কষ্ট দেওয়ার উদ্দেশ্য ছিল না আমাদের৷ তবে এই মজার প্রতিবেদন পড়ে কেউ যদি দুঃখ  পেয়ে থাকেন, তার জন্য আমরা ক্ষমাপ্রার্থী৷)

অদ্ভুতদর্শন এক ভেড়া

vera‘ছাগলের পেটে ছিল না জানি কি ফন্দি, চাপিল বিছার ঘাড়ে, ধড়ে মুড়ো সন্ধি !’ সুকুমার রায়ের খিচুড়ির কথা মনে পড়ে যেতেই পারে। তবে, ছাগল নয় ভেড়া। অদ্ভুত-কিম্ভুত দর্শন!

হাঁসজারু, বকচ্ছপ, টিয়ামুখো গিরগিটি- ব্যাকরণ বহির্ভূত আজব দুনিয়ার অনেক কিছুর সঙ্গেই পরিচয় করিয়েছেন সুকুমার রায়।কিন্তু, বাস্তবিকই মানুষমুখো ভেড়া- নিশ্চিত ভাবেই বলা যায়, শোনেননি আগে কখনও। যেন কোনোভাবে হাসির রাজার খিচুড়ির দুনিয়া থেকে ছিটকে চলে এসেছেন এই গ্রহে।

হ্যাঁ, এমনই অদ্ভুতদর্শন এক ভেড়ার জন্ম হয়েছে দক্ষিণ-পশ্চিম রাশিয়ার বাসিন্দা Blasius Lavrentiev-এর ঘরে। আর্থিক ভাবে খুব একটা সচ্ছল নন ব্লাসিয়াস। জীবিকা নির্বাহের প্রয়োজনে তাকে ভেড়া পুষতে হয়। তাই প্রিয় পোষ্যের সন্তানসম্ভবার ইঙ্গিত পেয়ে খুশিতে ডগমগ হয়ে ওঠেন ব্লাসিয়াস। ভেবেছিলেন, ভেড়ার ছানা বেচে অবস্থার সাময়িক সামাল দেবেন। কিন্তু, বিধি বাম! সময়মতো পোষ্য সন্তান প্রসব করলেও, খুশি হতে পারেননি ব্লাসিয়াস।

ছানা তো হয়েছে। সাদা ফুটফুটে। কিন্তু সে যে মানুষমুখো! দেখে চোখ কপালে ওঠার উপক্রম। ব্লাসিয়াসের কথায়, গত শীতটা খুব খারাপ কাটিয়েছি আমরা। আর্থিক টানাটানির মধ্য দিয়ে চলছিল।তাই সন্তানসম্ভবা পোষ্যেক দেখে আশায় বুক বেঁধেছিলাম। কিন্তু, কী জানি কী হলো! মানুষমুখো ভেড়ার কথা তো জম্মেও শুনিনি।বৃদ্ধ বয়সের মানুষের মুখের সঙ্গে অনেক মিল আছে। এখন এই ভেড়াছানাকে নিয়ে কী করবেন, জানেন না ব্লাসিয়াস। হতাশ হলেও আগলে রেখেছেন মাত্রই কয়েক দিনের এই পোষ্যছানাকে। যত যা-ই হোক, ফেলে তো আর দিতে পারেন না। তাই সুকুমারের আজব দুনিয়ার ধড়ে মুড়ো সন্ধিতেই সই।

আইসিসি থেকে মুস্তফা কামালের পদত্যাগ

lotas kamal1পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন। দুপুরে দেশে ফিরে বিমানবন্দরে তিনি এ ঘোষণা দেন। এর আগে দুপুর ১২টা ৩৫ মিনিটের দিকে তাকে বহণকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমান বন্দরেই তিনি সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন। তিনি বলেন, আমি তাদের বলেছি আইসিসি সভাপতি ছাড়া কেউ ট্রফি তুলে দিলে তা হবে সংবিধান পরিপন্থী। আপনারা সংবিধান পরিপন্থী কাজ করবেন না। তিনি বলেন, আমাদের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। আল্লাহর কাছে প্রার্থনা করেছি এর বিচার যেন আমরা পাই। তিনি বলেন, ক্রিকেট একটি গৌরবময় খেলা। এর একটি আইন রয়েছে। সেখানে একজন প্রেসিডেন্টের কী দায়িত্ব তাও বলা রয়েছে। সে খেলায় চ্যাম্পিয়নদের হাতে ট্রফি তুলে দেওয়ার কথা আমার। কিন্তু কেন তা পারলাম না তা সবাই জানেন। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে খেলাটা হয়েছিল তা নিয়ে আমি কিছু কথা বলেছিলাম। সেটাই কাল হয়েছে কী না জানিনা। তিনি বলেন, ১৬ কোটি মানুষকে ছোট করতে চাইনা বলেই এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।

আশুলিয়ায় দুটি যাত্রীবাহী বাসে আগুন

bus fire6আশুলিয়ায় পৃথক স্থানে দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বাসের চালক গুরুতর আহত হয়েছেন।

বুধবার ভোররাতে ঢাকা আরিচা মহাসড়কের আশুলিয়ার নিরিবিলি ও নবীনগর চন্দ্রা মহাসড়কের জিরানী বাজার এলাকায় বাস দুটিতে আগুন দেয় দুর্বৃত্তরা।

স্থানীয়রা জানিয়েছেন, ঢাকা- আরিচা মহাসড়কের আশুলিয়ার নিরিবিলি এলাকায় পলাশ পরিবহনের ঢাকা মেট্রো জ-১৪-০৮০৭ ও নবীনগর-চন্দ্রা মহাসড়কে জিরানী নামক স্থানে ঢাকা মেট্রো-ব- ১৪-৫৫৬৩ নং যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

খোঁজ নিয়ে জানা যায়, ঢাকা-আরিচা মহাসড়কের পলাশ পরিবহনের বাসটিতে চালক ও হেলপার বাসে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ বাসে আগুন জ্বলতে দেখেন তারা। এ সময় বাসের চালক ও হেলপার  গ্লাস ভেঙ্গে  বের হন। এ ঘটনায় চালকের নাক ও হাতের কিছু অংশ পুড়ে যায়।

আহতদের স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রনে কাজ করে।

অপরদিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের জিরানী নামক স্থানে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে গাজীপুর সদর থানার চক্রবর্তী ফাড়ির ইনচার্জ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুড়ে যাওয়া বাসটি উদ্ধার করে জোতি ফিলিং স্টেসনে রেখে দেয়। তবে এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।

এ ব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “দুর্বৃত্তদের আটকের চেষ্টা চলছে।”

ইউটিউবে পরীমনির পাগলা দিওয়ানা

porimoni pagladiyonaশুক্রবার মুক্তি পাচ্ছে ওয়াজেদ আলী সুমন পরিচালিত পাগলা দিওয়ানা ছবিটি।

মিজানুর রহমানের প্রযোজনা এবং পুতুল কথাচিত্রের পরিবেশনায় পাগলা দিওয়ানা ছবিতে অভিনয় করেছেন পরীমনি, শাহরিয়াজ, সবুজ, অমৃতা, মিশা সওদাগর, রুবেল, আলীরাজ প্রমুখ।

ছবির গানগুলো লিখেছেন কবির বকুল ও সুদীপ কুমার দীপ। সঙ্গীত পরিচালনা করেছেন আহমেদ হুমায়ুন।

এরই মধ্যে ইউটিউবে আপলোড করা হয়েছে পাগলা দিওয়ানা ছবির ট্রেলার।

দুর্নীতি রোধে জাতীয় সংসদকে কার্যকর করতে হবে

eftekharদুর্নীতি দমন ও প্রতিরোধ করতে হলে অবশ্যই জাতীয় সংসদকে কার্যকর করতে হবে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৫ উদযাপন উপলক্ষ্যে বুধবার দুপুরে দুদকের কনফারেন্সরুমে আয়োজিত ‘রাজনৈতিক অঙ্গীকার ও প্রশাসনিক সংস্কার, দু’য়ে মিলে হতে পারে দুর্নীতির প্রতিকার’ শীর্ষক এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

ড. ইফতেখারুজ্জামান বলেন, রাজনৈতিক সদিচ্ছা, সঠিক বিচার ও প্রাতিষ্ঠানিক শক্তি বৃদ্ধি করা হলে দুর্নীতি রোধ সম্ভব। পাশাপাশি দুর্নীতি প্রতিরোধে আমাদের সামাজিক আন্দোলন প্রয়োজন রয়েছে। সামাজিক আন্দোলনের জন্য মানুষের আস্থা অর্জন করতে হবে।

তিনি বলেন, এ ছাড়া জাতীয় সংসদকে কার্যকর করতে হবে। যে দেশে সংসদ কাজ করে না, যে দেশে সংসদীয় কমিটি কাজ করে না, সে দেশে দুর্নীতি রোধ করা সম্ভব হবে না।

দুদক চেয়ারম্যান মো. বদিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার ড. এ টি এম শাসসুল হুদা।

বিশেষ অতিথি হিসেবে দুদক কমিশনার (তদন্ত) মো. সাহাবুদ্দিন চুপ্পু, কমিশনার (অনুসন্ধান) ড. নাসিরউদ্দীন আহমেদ, ব্যারিস্টার আমিনুল ইসলাম, সাবেক রাষ্ট্রদূত এম জমির, সাবেক সচিব ইনাম আহমেদ চৌধুরী, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

‘আইসিসি-র ভেতরে কী চলছে, ফাঁস করে দেব’

lotas kamal1এই শিরোনামে আজ কলকাতার আজকাল একটি প্রতিবেদন ছেপেছে।

আজকাল লিখেছে, রেগে আগুন, তেলে বেগুন! অভিযোগ, বিশ্বকাপ ফাইনালের দিন তার সঙ্গে বাজে ব্যবহার করা হয়েছে৷ করেছেন আই সি সি চেয়ারম্যান নারায়ণস্বামী শ্রীনিবাসন৷ চূড়ান্ত অসম্মানিত বোধ করায় মেলবোর্নের মাঠ ছেড়ে চলে গিয়েছিলেন আই সি সি সভাপতি মুস্তাফা কামাল৷ ম্যাচের পর বিশ্বজয়ী দলের অধিনায়ক মাইকেল ক্লার্কের হাতে কাপ তুলে দেন শ্রীনিবাসনই৷ কানাঘুষো শোনা যাচ্ছে, যাবতীয় কলকাঠি নাকি শ্রীনিই নেড়েছেন৷ আর তাতেই চটে লাল কামাল! ‘সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত’ কামালের হুমকি, আইসিসি-তে কী চলছে, জানিয়ে দেবেন গোটা বিশ্বকে!

আইসিসি-র সংবিধান উল্লেখ করে কামাল জানিয়েছেন, চ্যাম্পিয়ন দলের হাতে বিশ্বকাপ তুলে দেওয়ার কথা আই সি সি-র সভাপতিরই৷ কামাল বলেছেন, ‘এটা আমার সাংবিধানিক অধিকার৷ কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাকে তা করতে দেওয়া হয়নি৷ কারণ কী, জানি না৷ আমার অধিকারকে অসম্মান করা হয়েছে৷’

মেলবোর্নে বসে বাংলাদেশের একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে কামাল বলেছেন, ‘বাড়ি ফেরার পর গোটা বিশ্বকে জানিয়ে দেব আইসিসি-র অভ্যন্তরে কী চলছে৷ জানিয়ে দেব, কারা এসব কাণ্ডকারখানা ঘটাচ্ছে৷’

কামাল মনে করেন, ‘সত্যি বলার’ খেসারত দিতে হলো তাকে৷ বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে বাংলাদেশ হারার পর আম্পায়ারের পক্ষপাতিত্ব নিয়ে সরব হয়েছিলেন বাংলাদেশের অন্যতম ক্রিকেট-কর্তা কামাল৷ এই ব্যাপারটাই নাকি মানতে পারেননি শ্রীনি৷ ক্ষুব্ধ হয়েছেন সভাপতির ওপর৷ কামাল বলেছেন, ‘আমি তো কোনো দেশের বিরুদ্ধে মন্তব্য করিনি৷ আমি মন্তব্য করেছিলাম, খারাপ আম্পায়ারিং নিয়ে৷ এমনকি আইসিসি একটি প্রেস বিবৃতিও প্রকাশ করেছিল৷ আমি প্রেসিডেন্ট ছিলাম, আছি এবং থাকব৷ সত্যি বলার জন্য, ক্রিকেটের স্বার্থে বলার জন্য আমার অধিকার কেড়ে নেওয়া হলো৷’

উত্তরে ১৯, দক্ষিণে ২৩ জনের মনোনয়ন বৈধ ঘোষণা

city corporationঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে ১৯ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৩ জনের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের যাচাই-বাছাই শেষে প্রথম দিন বুধবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা উত্তর সিটি করপোরেশনে আওয়ামী লীগের ব্যবসায়ী নেতা আনিসুল হক, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টুর ছেলে তাবিথ আউয়াল, বিকল্পধারার সাংগঠনিক সম্পাদক মাহী. বি চৌধুরী, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের বহিষ্কৃত উপদেষ্টা ববি হাজ্জাজ, সিপিবির জুনায়েদ সাকি ছাড়াও আব্দুল্লাহ আল ক্বাফী, বাহাউদ্দিন আহমেদ বাবলুর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

এই সিটি করপোরেশনে আবদুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ঢাকা উত্তরে মোট ২১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছে।

অন্যদিকে, দক্ষিণ ঢাকা সিটি করপোরেশনে আওয়ামী লীগ নেতা সাঈদ খোকন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, অর্থবিষয়ক সম্পাদক আবদুস সালামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

আর এই সিটি করপোরেশনে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক কারাবন্দি নাসির উদ্দিন আহম্মেদ পিন্টুর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। ঢাকা দক্ষিণে মোট ২৬ জন মনোনয়নপত্র দাখিল করেছে।

ইসির তফসিল অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবারও এই যাচাই-বাছাই চলবে। এরপর ৯ এপ্রিল পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। ভোট হবে ২৮ এপ্রিল।

মহিলাদের ক্ষমতায়ন মানে যৌনতা নয়: সোনাক্ষী

sonakkhi1সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়া দীপিকা পাড়ুকোন অভিনীত ‘মাই বডি, মাই মাইন্ড, মাই চয়েস’ ভিডিওটি, সমাজের বিভিন্ন স্তর থেকে ভিন্ন প্রতিক্রিয়া পেলেও, দীপিকার সহঅভিনেত্রী সোনাক্ষী সিনহা এর সরাসরি সমালোচনা করেছেন।

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে মুক্তি পেয়েছে হোমি আদজানিয়া ও দীপিকা পাড়ুকোনের যৌথ উদ্যোগে তৈরি শর্ট ফিল্ম ‘মাই বডি, মাই মাইন্ড, মাই চয়েস’। এই ভিডিওতে মহিলার ক্ষমতায়ন নিয়ে বলা হয়েছে। তিনি কাকে বিয়ে করবেন, কার সঙ্গে থাকবেন, বিয়ের আগে সেক্স করবেন না পরে, সন্তানের জন্ম দেওয়ার ইচ্ছে, সম্পূর্ণটাই একজন মহিলার সিদ্ধান্ত, বলা হয়েছে ভিডিওতে।  সোশ্যাল মিডিয়াতে মুক্তির সঙ্গে সঙ্গে এই ভিডিওটি যেমন জনপ্রিয়তা পেয়েছে, তেমনই বিভিন্ন মহল থেকে সমালোচনার সম্মুখীনও হয়েছে।

টেলিচক্কর.কম নামের ওয়েবসাইটে সোনাক্ষী সিনহা বলেছেন, তিনি ভিডিওটা দেখেননি। তবে যতটা শুনেছেন, তাতে তার মনে হয়েছে, মহিলাদের ক্ষমতায়ন নিয়ে দীপিকা বলতে চেয়েছেন। যে বার্তাটা এই ‘মাই বডি, মাই মাইন্ড, মাই চয়েস’ দিতে চেয়েছে তা নিঃসন্দেহে খুবই ভাল উদ্যোগ,  কিন্তু মহিলাদের ক্ষমতায়ন শুধু যৌনতা, শরীরের মাপ বা বিয়ে করাতে আটকে নেই দাবি সোনাক্ষীর। তিনি মনে করেন, যথেষ্ট বিলাসিতার মধ্যে বড় হলে ক্ষমতায়ন ও তার প্রয়োজনীয়তা বাস্তবে বোঝা সম্ভব নয়। কিন্তু পোশাক, সাজ, বিয়ে, যৌনতার অনেক উর্দ্ধে মহিলাদের ক্ষমতায়ন। মহিলাদের ক্ষমতা বাড়বে যদি শিক্ষার আলো প্রত্যেকের কাছে সঠিক ভাবে পৌঁছোয়, প্রতিটি নারী সম্মানের সঙ্গে অর্থ উপার্জন করতে পারে। সোনাক্ষীর ভাষায় সেই সমস্ত নারী যারা সমাজে বেঁচে থাকার জন্যে প্রতিমুহূর্তে লড়াই করছে, তাদের যদি ক্ষমতায়ন হয়ে, তাহলেই হবে মহিলাদের আসল ক্ষমতায়ন।

যখন দীপিকার ভিডিও-র প্রশংসায় মুখর সমাজের বিভিন্ন মহল, তখনই সোনাক্ষীর এই কড়া সমালোচনা, নিঃসন্দেহে মানুষকে আরেকটু ভাবতে শেখাবে।

আইসিসির সভাপতির পদ থেকে পদত্যাগের ঘোষণা লোটাস কামালের

lotas kamalআইসিসির সভাপতির পদ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন সংস্থাটির সভাপতি ও পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বুধবার দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিক সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

তিনি বলেন, “আমার কাছে আইসিসির সভাপতির চেয়ে দেশই প্রথম। আমাদের অধিকার কেড়ে নেয়া হচ্ছে, আমরা এর বিচার চাই। সেদিন ১৬কোটি মানুষ চিৎকার করেছেন। ওই দিনের ঘটনা ১৬ কোটি মানুষ সঙ্গে আছেন। আমি আমার দেশের মানুষের জন্য কাজ করব। দেশের মানুষকে ছোট করে কখনো সভাপতির পদ গ্রহণ করতে পারব না। আজকে থেকে আমার বক্তব্য হবে সাবেক সভাপতির বক্তব্য।””

আ হ ম মুস্তফা কামাল বলেন, “অন্যান্য খেলায় যেসব উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়, বাংলাদেশ-ভারতের খেলায় ওই প্রযুক্তি ব্যবহার করা হয় নাই। যার ফলেই বিতর্কিত সিদ্ধান্ত চলতে লাগলো।”

আইসিসির গঠনতন্ত্র অনুযায়ী প্রেসিডেন্ট হিসেবে মুস্তফা কামালের ট্রফি তুলে দেয়ার কথা থাকলেও ২৯ তারিখে অনুষ্ঠিত একাদশতম বিশ্বকাপ ফাইলানে বিজয়ী দল অস্ট্রেলিয়ার হাতে ট্রফি তুলে দেন আইসিসির চেয়্যারম্যান শ্রীনিবাসন। যার বিরুদ্ধে অনেক কেলেঙ্কারির অভিযোগ রয়েছে।

একাদশতম বিশ্বকাপেও আইসিসির সংবিধার লঙ্ঘন করে আরেকটি কেলেঙ্কারির জন্ম দিয়েছেন শ্রীনিবাসন।