শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

খালেদা জিয়া রাজনৈতিকভাবে লাইফ সাপোর্টে

shajahannশ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ সভাপতি নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সন্ত্রাসের পথ পরিহার করে গণতান্ত্রিক পথে আসতেই হবে।

বুধবার রাজধানীর বিসিআইসি অডিটরিয়ামে কর্মচারী লীগ আয়েজিত শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের ৫ এপ্রিল গণপদযাত্রাকে সফল করার লক্ষ্যে এক প্রতিনিধি সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শাজাহান খান বলেন, খালেদা জিয়া রাজনৈতিকভাবে লাইফ সাপোর্টে চলে গেছেন। এখন তাকে এই লাইফ সাপোর্ট থেকে ফিরে আসতে হলে সন্ত্রাস ও নৈরাজ্যের পথ পরিহার করে গণতান্ত্রিক পথে আসতেই হবে।

মন্ত্রী বলেন, ঢাকা-চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন হচ্ছে। আর খালেদা জিয়া এই দুই সিটিতে হরতাল শিথিল করেছেন। অথচ অনির্দিষ্টকালের অবরোধ রেখেছেন। তার মানে তিনি পেট্রোল বোমা মেরে মানুষ মারবেন তা এদেশের জনগণ মেনে নেবে না।

শাজাহান খান আরো বলেন, বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট দেশে আজকে যারা সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতা করছে তাদের বিচার হবে। একই সঙ্গে নৈরাজ্য ও নশকতায় হুকুমদাতা বেগম খালেদা জিয়াসহ যেসব নেতারা জড়িত তাদেরও বিচার হবে।

তিনি বলেন, বিএনপির শ্রমিক নেতারা বলেছেন- যারা ড্রাইভার-হেলপার পেট্রোল বোমা মেরে হত্যা করছে তাদের সঙ্গে আমরা নেই। আমরা এই সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতাকে সমর্থন করি না।

এ সময় শাজাহান খান শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে ৫ এপ্রিল বিকেল ৩টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে গণপদযাত্রা করে ঐতিহাসিক শিখা চিরন্তনীতে এসে শপথ গ্রহণ করবে।

এ প্রতিনিধি সভায় আরো উপস্থিত ছিলেন জাসদ সহ-সভাপতি শিরিন আক্তার, সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন মিয়া, জাতীয় রিকশা-ভ্যান ও কাভার্ড শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আজাহার আলী, সড়ক পরিবহন ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী প্রমুখ।

রানাঘাট ধর্ষণের ঘটনায় আরো চার ‘বাংলাদেশি’ আটক

rape caseভারতের পশ্চিমবঙ্গের রানাঘাটে ৭৪ বছরের এক খ্রিষ্টান নান বা সন্ন্যাসিনীকে ধর্ষণের ঘটনায় জড়িত সন্দেহে পাঞ্জাব পুলিশ লুধিয়ানা থেকে চারজনকে আটক করেছে।

ভারতের বেশ কটি মিডিয়া লুধিয়ানা পুলিশের কর্মকর্তাদের উদ্ধৃত করে বলছে আটক এই চারজন বাংলাদেশি নাগরিক।

তাদেরকে মঙ্গলবার আটক করা হয়।

পশ্চিমবঙ্গ গোয়েন্দা পুলিশের ডিআইজি দিলিপ আদক বিবিসি বাংলার কাছে আটকের এই ঘটনা নিশ্চিত করেছেন। তবে তাদের নাম পরিচয় বলতে তিনি অস্বীকার করেন।

তিনি জানিয়েছেন, লুধিয়ানা পুলিশ এই চারজনের ছবি তাদেরকে পাঠিয়েছে।

রানাঘাটের ঘটনার সিসিটিভি ফুটেজে যে সব লোকের চেহারা ধরা পড়েছে, তাদের সাথে এই চারজনের ছবি মিলিয়ে দেখা হচ্ছে।

মি আদক জানান, গত ১৮ই মার্চ আটক মোহাম্মদ সালিম এবং গোপাল সরকারের মোবাইল ফোনের কল-লিস্ট থেকে তারা দেখেছিলেন লুধিয়ানার কয়েকটি মোবাইল ফোনে অনেকগুলো কল করা হয়েছিল।

নাম্বারগুলো লুধিয়ানা পুলিশকে জানানো হয়, এবং তার সূত্র ধরেই এই চারজনকে আটক করা হয়েছে।

পশ্চিমবঙ্গের পুলিশ কর্মকর্তারা বলছেন, সিসিটিভি ফুটেজের সাথে তাদের চেহারার মিল পেলেই ঐ চারজনকে পশ্চিমবঙ্গে নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হবে।

ইসিতে বিএনপির সাত সদস্যর প্রতিনিধি দল

ecআসন্ন উত্তর ও দক্ষিণ ঢাকা এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন নিয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিনের সঙ্গে আলোচনা করতে কমিশন কার্যালয়ে বিএনপির সাত সদস্যর একটি প্রতিনিধি দল পৌঁছেছে।

প্রতিনিধি দলটির নেতৃত্ব দিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আ স ম হান্নান শাহ। প্রতিনিধি দলটি বুধবার বিকেল সাড়ে তিনটায় প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিনের কার্যালয়ে প্রবেশ করেন।

প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে রয়েছেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, চেয়ারপারসনের উপদেষ্টা এ এস এম আব্দুল হালিম, সুজাউদ্দিন আহমেদ, এবি এম আব্দুস সাত্তার, সাবেক সচিব আব্দুর রশিদ ও মশিউর রহমান প্রমুখ।

আসন্ন উত্তর ও দক্ষিণ ঢাকা এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে সব দলের জন্য সমান পরিবেশ তৈরিসহ ১০ দাবি নিয়ে নির্বাচন কমিশনে যাচ্ছে বিএনপির একটি প্রতিনিধি দল।

বিএনপির বর্তমান ১০ দফা দাবির মধ্যে রয়েছে- দলটির সিনিয়র নেতাসহ বিরোধী পক্ষের সকল নেতাকর্মীদের মুক্তি দেয়া, বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়কে সরকারি অবরোধমুক্ত রাখা, যাতে করে নেতাকর্মীরা স্বাভাবিকভাবে আসা-যাওয়া করতে পারে, নির্বাচনের আগে যেসব প্রার্থীর বিরুদ্ধে মামলা করা হয়েছে, তাদের জামিন পেতে প্রতিবন্ধকতা সৃষ্টি না করা।

এর বাইরে রয়েছে ২০দলীয় জোটের শরিক দলগুলোর রাজনৈতিক অফিসগুলো খুলে দেয়া এবং যেসব প্রার্থী নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করেছেন এবং করবেন- তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার দাবিও।

এর আগে গত বুধবার বিএনপি সমর্থিত ‘শত নাগরিক’ কমিটির একটি প্রতিনিধি দল ৬ দফা দাবি নিয়ে নির্বাচন কমিশনে গিয়েছিল। তখন তাদের দাবির মধ্যে অন্যতম ছিল- জামিনযোগ্য মামলায় নেতাকর্মীদের জামিন দেয়া, দলীয় কার্যালয় খুলে দেয়া ও সব পক্ষের প্রার্থীদের সমান সুযোগ দেয়া।

চিলির বন্যায় ২৩ জনের মৃত্যু, নিখোঁজ ৫৭

cili floatচিলির উত্তরাঞ্চলীয় মরু অঞ্চলে ভয়াবহ আকস্মিক বন্যার কারণে মঙ্গলবার আরো পাঁচজনের মৃতদেহ পাওয়া গেছে।

এ নিয়ে প্রাকৃতিক এই দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছে আরো ৫৭ জন।

প্রবল বর্ষণে চিলির আতাকামা অঞ্চল ডুবে গেছে। এখানে বিশ্বের সবচেয়ে শুষ্ক মরু অঞ্চল অবস্থিত। প্রবল বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় আতাকামা ও আন্তোফাগাস্তা এলাকার গ্রামগুলো সম্পূর্ণ তলিয়ে গেছে। খবর এএফপি’র।

জাতীয় জরুরি বিভাগের পরিচালক রিকার্ডো তোরো বলেন, “এই বন্যায় ২৩ জনের মৃত্যু ও ৫৭ জন নিখোঁজ হয়েছে। এছাড়াও এতে ২২ হাজার ৩৮১ জন বাস্তুচ্যুত হয়েছে।”

চিলির প্রেসিডেন্ট মিচেলি বাচেলেট চলতি সপ্তাহান্তে সতর্ক করে জানিয়েছেন, ওই এলাকার পরিস্থিতি ‘খারাপ’ এবং মৃতের সংখ্যা বাড়তে পারে।

তার সরকার দুর্গত মানুষের সহায়তায় এ পর্যন্ত প্রায় ৯৫ লাখ মার্কিন ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।

এখন পর্যন্ত ৯৫ শতাংশ গ্রাহককে পুনরায় বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। দুর্গত এলাকার ৮০ শতাংশ এলাকায় বিশুদ্ধ পানিও পুনরায় সরবরাহ করা হয়েছে।

১৩ এপ্রিল আসছে পাকিস্তান

রাজশাহীতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, পাইলট নিহত

biman tamannaরাজশাহীর শাহ মাখদুম বিমানবন্দরের রানওয়েতে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এক বৈমানিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন এক প্রশিক্ষক।

বুধবার বেলা ২টার দিকে বাংলাদেশ ফ্লাইং একাডেমির প্রশিক্ষণ বিমানটি দুর্ঘটনায় পড়লে এ ঘটনা ঘটে।

মতিহার থানার ওসি সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহত প্রশিক্ষণার্থী বৈমানিকের নাম তামান্না। আহত প্রশিক্ষক সাঈদ কামালকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। ফ্লাইং একাডেমির ইঞ্জিনিয়ার রুমী জানান, রানওয়ে থেকে টেক ওফ করার সময় বিমানটির ইঞ্জিনে আগুন ধরে যায়।

তাৎক্ষণিকভাবে এ বিষয়ে আর কোনো তথ্য পাওয়া যায়নি।

শ্রীনিবাসনের কঠোর সমালোচনায় মুস্তফা কামাল

সাত খুন মামলার আসামি আওয়ামী লীগ নেতার স্বীকারোক্তি

narayonganj khun7নারায়ণগঞ্জের আলোচিত সাত  খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনের অন্যতম সহযোগী আওয়ামী লীগ নেতা আবুল বাশার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বুধবার দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চাঁদনি রূপমের আদালতে তার এ জবানবন্দি রেকর্ড করা হয়।

জবানবন্দি শেষে আদালতের নির্দেশে আবুল বাশারকে জেল হাজতে পাঠানো হয়।

শুক্রবার দুপুরে রূপগঞ্জ উপজেলার দক্ষিণ গোলাকান্দাইল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে নেয়া হয়। রিমান্ডে থাকা অবস্থায় সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

গ্রেফতারকৃত আবুল বাশার সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক।

মামলার বাদি পক্ষের আইনজীবি ও জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান জানান, সাত খুনের মামলায় কয়েকজন আসামি তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ঘটনার সঙ্গে আবুল বাশারের প্রত্যক্ষভাবে জড়িত থাকার কথা বলেছে। সে নূর হোসেনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করতো। আবুল বাশার আদালতের কাছে সাত খুনের ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। সাত খুনের ঘটনার সঙ্গে আর কারা কারা জড়িত এবং কিভাবে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে তার বর্ণনা দিয়েছে।
সাত খুনের ঘটনায় এ পর্যন্ত র্যাবের সাবেক তিন কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, মেজর আরিফ হোসেন ও লেফটেন্যান্ট কমান্ডার এম এম রানাসহ ১৭ জন র্যাব সদস্যসহ মোট ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে ১৭ জন র্যাব সদস্যসহ ২১জন আসামি হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আর ১২ জন র্যাব সদস্যসহ মোট ১৭ জন আদালতে স্বাক্ষী হিসেবে জবানবন্দি দেন।

ঢাকা সিটি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট

high courtঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের জন্য ঘোষিত তফসিল স্থগিত চেয়ে রিট করেছেন এক আইনজীবী।

সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট শাখায় বুধবার দুপুরে সুপ্রিমকোর্টের আইনজীবী ইউসূফ আলী আকন্দ এ রিট আবেদন করেন।
বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্ময়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানি হতে পারে বলে জানান ইউসূফ আলী আকন্দ।

বেনাপোলে চাচার হাতে ভাতিজা খুন

marder2বেনাপোলের শিবনাথপুর বারোপোতা গ্রামে পারিবারিক কলহের জেরে বুধবার সকালে চাচা রমজান আলী তার ভাতিজা জামালকে কুপিয়ে হত্যা করেছে।

নিহত ওই এলাকার মিজানুর রহমানের ছেলে।

বেনাপোল পোর্ট থানার ওসি অপুর্ব হাসান জানান, জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে বেশ কিছু দিন ধরে নিহত জামাল ও তার চাচা রমজান আলীর পরিবারের মধ্যে কলহ চলছিল। বুধবার সকাল ১১ টার দিকে জমি ভাগাভাগি নিয়ে জামালের সঙ্গে চাচা রমজান আলীর বিবাদ বাধে। এক পর্যায়ে রমজান আলী ও ছেলেরা ঘর থেকে ধারালো অস্ত্র এনে জামালকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে গেছে। লাশ উদ্ধারের জন্য পুলিশ ঘটনাস্থলে গেছেন। থানায় মামলার প্রস্তুতি চলছে।

হত্যাকারীদের আটকের জন্য পুলিশি অভিযান অব্যাহত আছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি।