রবিবার, নভেম্বর ২৯, ২০২৬

‘সেই ৫ জানুয়ারির ভূমিকাতেই ইসি’

nazrulবিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, নির্বাচন কমিশন গত বছরের সেই ৫ জানুয়ারি নির্বাচনী প্রহসনে যেমন ফরমায়েসি প্রতিষ্ঠানের ভূমিকা রেখেছে, সিটি করপোরেশন নির্বাচনেও তেমনটি করছে। মূলত বিএনপির কৌশলের কাছে সরকার ব্যর্থ হয়েছে। এজন্য তারা নিজেদের প্রার্থীকে যেকোনোভাবে বিজয়ী করতেই প্রশাসন ও নির্বাচন কমিশনকে বিএনপির বিরুদ্ধে মাঠে নামিয়েছে।

মঙ্গলবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিবৃতিতে স্বাক্ষর করেন দলের সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি।

নজরুল ইসলাম খান বলেন “দেশের প্রচলিত আইনে সিটি কর্পোরেশনের মেয়রসহ স্থানীয় সরকারের কোন পদে নির্বাচনের জন্য কোন রাজনৈতিক দল কাউকে মনোনীত করতে পারে না এবং সরকারী পদধারী গুরুত্বপূর্ণ ব্যক্তিরা  এসব নির্বাচনে কোনো প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারেন না।”

“অথচ দেশবাসী অবাক বিস¥য়ে লক্ষ্য করেছেন যে, মন্ত্রী সভার বৈঠকে দেশের প্রধানমন্ত্রী ঢাকা মহানগর উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে আনিসুল হকের প্রতি তার সমর্থন ঘোষণা করেছেন এবং  পরে তার সরকারী বাসভবনে দলীয় সভায় তাকে আনুষ্ঠানিকভাবে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন। এই নিয়ে ব্যাপক সমালোচনা হলেও প্রাসঙ্গিক বিষয়ে অনিয়ম পর্যবেক্ষণ ও প্রতিরোধের দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশন না শোনা, না জানা ও না বোঝার ভান করে নিন্দা কুড়ালেও লজ্জিত হয়েছে বলে মনে হয় না।”

বিবৃতিতে বলা হয়, “বরং প্রধানমন্ত্রীর এই পছন্দের প্রার্থীকে নির্বাচনে বাড়তি সুবিধা দিতে সামান্য এক ত্রুটি দেখিয়ে তার প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবদুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র বাতিল করে দিয়েছে। নামে স্বাধীন প্রতিষ্ঠান হলেও বর্তমান বশংবদ নির্বাচন কমিশন ২০১৪ সালের ৫ জানুয়ারীর নির্বাচনী প্রহসনে যেমন ফরমায়েসি প্রতিষ্ঠানের ভূমিকা পালন  করে বিশ্বব্যাপী নিন্দিত হয়েছে- এবারও তারই পুনরাবৃত্তি শুরু করেছে।”

নজরুল ইসলাম খান বলেন, “যেদিন আবদুল আউয়াল মিন্টুর মনোনয়ন পত্রে সমর্থনকারীর বিষয়ে প্রশ্ন তুলে মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে সেই একই দিনে মনোনয়ন পত্রের ছোট খাট ভুল সংশোধনের জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে রিটার্নিং অফিসার প্রার্থীদের কয়েক ঘণ্টা সময় দিয়েছেন। ঢাকায়ও তেমন সুযোগ দিলে মিন্টু ওই নির্বাচনী এলাকার লক্ষ লক্ষ সমর্থকের মধ্য থেকে একজনকে সমর্থক হিসাবে দেখাতে পারতেন।”

“অন্যদিকে মিন্টুর সমর্থনকারী ঢাকা মহানগরের বাসিন্দা হিসেবে প্রয়োজনীয় সব প্রমাণ হাজির করা সত্বেও আপিল নিস্পত্তির দায়িত্বপ্রাপ্ত সরকারী কর্মকর্তা তা আমলে না নিয়ে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল রাখায় মিন্টুকে উচ্চ আদালতে যেতে হয়েছে।”

বিবৃতিতে অভিযোগ করা হয়, “বিরোধী দল সমর্থক জনপ্রিয় বহু প্রার্থীকে সরকারের বিভিন্ন বাহিনী ও সরকার দলীয় সন্ত্রাসীরা কিভাবে নমিনেশন পেপার কিনতে বাধা দিয়েছে, নমিনেশন পেপার কেনার অপরাধে হেনস্তা করেছে এবং নমিনেশন পেপার জমা না দেয়ার জন্য অন্যায়ভাবে চাপ দিয়েছে। মিরপুরের এক মহিলা কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র কেনার পর বাসায় তাকে না পেয়ে তার স্বামীকে নির্দয় নির্যাতন করে গ্রেফতার করা হয়েছে।”

বিএনপির এই শীর্ষনেতা বলেন, “এ ধরণের কর্মকান্ডের উদ্দেশ্য হলো সরকার দলীয় প্রার্থীদের যেকোনভাবে বিজয়ী করা। এসব ব্যাপারেও নির্বাচন কমিশন স্বজ্ঞানে নিশ্চুপ হয়ে আছে। নানা মিথ্যা ও বানোয়াট অভিযোগে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর বিএনপি ও ২০ দলের হাজার হাজার নেতা-কর্মীকে কারাগারে আটক, পায়ে গুলি করে পঙ্গু কিম্বা আত্মগোপনে থাকতে বাধ্য করা হয়েছে।”

“বিএনপি নেতা সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে গুম করে নেতাকর্মীদের মধ্যে ভীতির সঞ্চার করার সুযোগে সরকার শুণ্য মাঠে গোল দেয়ার উদ্দেশ্যে হঠাৎ করে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু বিএনপি ও ২০ দলের কৌশলী সিদ্ধান্তের ফলে গোটা পরিস্থিতি তাদের বিপক্ষে চলে যাওয়ায় এখন আজ্ঞাবহ প্রশাসন ও নির্বাচন কমিশনকে মাঠে নামিয়েছে।”

গত ছয়টি সিটি কর্পোরেশনের চিত্র তুলে ধরে বিবৃতিতে বলা হয়, “সেসব নির্বাচনে শোচনীয় পরাজয় প্রমাণ করেছে যে জনগণ মোটামুটি শান্তিপূর্র্র্ণ পরিবেশ পেলে খুন, গুম এবং জনগণের অধিকার ও অর্থলুটকারী সরকারের সমর্থক প্রার্থীদের ভোট দেবে না। সেকারণেই সরকার বিরোধী দলের প্রার্থীদের ওপর অত্যাচার করে, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে এবং সর্বশেষ জনাব মিন্টুর মনোনয়নপত্র বাতিলের হঠকারী সিদ্ধান্ত নিয়ে নতুন করে সংকট ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়।”

অবিলম্বে এসব অপতৎপরতা থেকে বিরত থাকতে সরকারের প্রতি জোর দাবি জানান নজরুল ইসলাম।

স্বজনদের কাছে ফিরলেন আইএসের কবলমুক্ত হেলাল

helal isলিবিয়ায় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের হাত থেকে মুক্ত জামালপুরের হেলাল উদ্দিন গ্রামে রাড়ি ফিরেছেন।
গতকাল সোমবার রাত সাড়ে ১২টার দিকে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গজারিয়া গ্রামে নিজ বাড়িতে পৌঁছান হেলাল। এর আগে বিকেল পাঁচটার দিকে লিবিয়া থেকে একটি বিমানে হযরত শাহজালাল বিমান বন্দরে আসেন হেলালসহ আইএসের হাতে আটক আরেক বাংলাদেশি।
হেলালের ফেরার খবর পেয়ে তাকে এক নজর দেখতে মঙ্গলবার ভোর থেকেই ভিড় করেন আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশিরা। হেলাল বাড়িতে ফেরায় স্বস্তি ফিরেছে তার পরিবার-পরিজন ও গ্রামবাসীর মধ্যে।
হেলাল উদ্দিন বলেন, ‘আল্লাহর রহমত আর দেশের মানুষের দোয়ায় মৃত্যুর হাত থেকে বেঁচে এসেছি। মুসলমান পরিচয় পেয়ে ওরা (আইএস) আমাকে কষ্ট দিয়ে হলেও বাঁচিয়ে রাখে এবং শেষ পর্যন্ত মুক্তি দেয়।’
হেলাল উদ্দিনের স্ত্রী আলেয়া বেগম বলেন, ‘মৃত্যুকুপ থেকে স্বামীকে ফিরে পেয়েছি; এর চেয়ে বড় আনন্দের আর কি থাকতে পারে?’ তিনি বলেন, ‘ছেলে-মেয়েরা তাদের বাবাকে ফিরে পেয়ে আনন্দে মাতোয়ারা হয়ে ওঠেছে। স্বস্তি ফিরে এসেছে গ্রামবাসীর মধ্যেও।’
২০০৯ সালে জীবিকার তাগিদে লিবিয়ায় পাড়ি জমান নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে হেলাল উদ্দিন। লিবিয়ার সিরতে শহরের আল গনি এলাকায় বাউজ নামের একটি তেল কোম্পানিতে চাকরি করতেন হেলাল। গত ৬ মার্চ আল গনি তেলক্ষেত্রে হামলা চালিয়ে দুই বাংলাদেশিসহ ১১ জনকে অপহরণ করে আইএস জঙ্গিরা। ১৭ দিন পর গত ২৪ মার্চ সকাল ১০টার দিকে হেলাল উদ্দিন স্ত্রী আলেয়া বেগমের কাছে ফোন করে বলেন, ‘তাকে অজ্ঞাত স্থানে আটকে রাখা হয়েছে। তিনি খুবই কষ্টে আছেন।’
২৪ মার্চ রাতের কোনো এক সময় আহত অবস্থায় তাকে স্থানীয় একটি মাদ্রাসায় ফেলে রাখে আইএস জঙ্গিরা। অসুস্থ অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে হেলাল উদ্দিনের কোম্পানির পক্ষ থেকে তাকে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হয়।

চাঁদপুরে ১৫০ কেজি ইলিশ ও ২০০ কেজি জাটকা আটক

chadpur  mapচাঁদপুরে লঞ্চ ঘাটে পাচারকালে ১৫০ কেজি ইলিশ আটক করেছে কোস্ট গার্ড। এছাড়া একই সময় ২০০ কেজি জাটকা আটক করা হয়।

কোস্ট গার্ড চাদঁপুর  স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম হাসানুর রহমান, জানান, আটককৃত জাটকা ও ইলিশের মূল্য এক লাখ পঞ্চাশ হাজার টাকা।

আটককৃত ইলিশ ও জাটকা স্ব স্ব এলাকার মৎস্য কর্মকর্তা এবং সাংবাদিকদের উপস্থিতিতে এতিমখানা ও অসহায় গরীব মানুষের মধ্যে বিতরণ করা হয়।

ছেলের সঙ্গে সম্পর্ক খুব খারাপ, কারণ কি?

ronobir fসাধারণত এমনটা কখনওই বলতে শোনা যায় না কোনও বলিউড সেলিব্রিটিকে৷ পারিবারিক বিষয় নিয়ে, নিজেদের ভিতরের টানাপোড়েন নিয়ে প্রকাশ্যে কথা বলাটা যেন সেলিব্রিটিদের একপ্রকার নীতিবিরুদ্ধই৷ মন্ত্রগুপ্তির মতো করেই তারা যেন চেপে রাখেন বাড়ির ভিতরের কথা৷ আর যদি বলতেই হয়, তাহলে শুনে মনে হয়, সেখানে রয়েছে শান্তি আর শান্তি৷ কিন্ত্ত তেমনটা যে হয় না, শান্তির ব্যর্থ পরিহাসের আড়ালে যে কখনও কখনও বেশ অশান্তি থাকে, তা খুল্লমখুল্লাই বলে দিলেন ঋষি কাপুর৷ তার সঙ্গে ছেলে রণবীর কাপুরের সম্পর্ক মোটেই মধুর নয়৷

রণবীর যে নিজের পৈতৃক বাড়ি ছেড়ে ক্যাটরিনাকে নিয়ে অন্য বাড়িতে থাকছেন, তা একেবারেই যে ভালো চোখে নেননি ঋষি, তা বলতে বাদ রাখেননি তিনি৷ তার এই খোলাখুলি কথায় বেশ অবাকই হয়েছে বলিউড৷

তবে রাগ বা অভিমান যাই থাকুক না কেন, ঋষি কিন্ত্ত কখনওই রণবীরের বিরুদ্ধে অভিযোগ করেননি৷ বরং তার সমালোচনার তীর একেবারেই তাক করা রয়েছে নিজের দিকেই৷ ঋষি বলেছেন, রণবীর তাকে কোনো দিনই অসম্মান করেননি৷ কিন্ত্ত তাদের সম্পর্ক কখনওই ভালো হয়নি, তার কারণ তারা বন্ধু হয়ে উঠতে পারেননি৷ আজ যতো সমস্যার উদ্রেক হয়েছে, তার কারণটাও এই বন্ধুত্ব না থাকাটাই৷ কোনও দিনই তাদের মধ্যেকার বন্ধন গাঢ় হয়ে ওঠেনি৷ তার স্ত্রী নিতু কাপুর বাবা-ছেলের মধ্যে এই বন্ধনটা শক্তপোক্ত করার চেষ্টা করেছেন৷ কিন্ত্ত তিনিও ব্যর্থ হয়েছেন৷ এমনকী নিতু নাকি ঋষিকে সাবধানও করে দিয়েছিলেন যে, রণবীর তাব থেকে দূরে চলে যাচ্ছে৷ কিন্ত্ত সেই সময় সে সব কথাকে ঋষি পাত্তাও দেননি বলে জানিয়েছেন৷

নিজের সমালোচনা এখানেই দাঁড়ি টানেননি তিনি৷ বলেছেন, রণবীর অত্যন্ত ভালো স্বভাবের৷ কখনও বাবার অসম্মান, বাবাকে আগাত দেওয়ার মতো কাজ করেননি তিনি৷ আর স্বভাবটা নাকি তিনি পুরোটাই পেয়েছেন মা নিতুর থেকে৷ তিনি নিজে নাকি রণবীরের বয়সে রণবীরের একেবারে উল্টো স্বভাবের ছিলেন৷ বদমেজাজি এবং বেপরোয়া৷ কিন্ত্ত রণবীর একবারেই তাব মতো হননি বলে মনে করেন বলিউডের এক সময়কার সুপারস্টার৷

কোনো রাখঢাক না করেই বলেছেন, তার আর রণবীরের মধ্যে বিশেষ কথাবার্তা হয় না৷ কেমন সম্পর্ক দু’জনের, তা বলতে গিয়ে ঋষি বলেছেন, তারা দু’জন একটা কাচের দেওয়ালের দু’পাশে দাঁড়িয়ে আছেন৷ পরস্পরকে দেখতে পাচ্ছেন৷ কিন্ত্ত দু’জনের মধ্যে কোনো কথা হচ্ছে না৷ এটাও মেনে নিয়েছেন, আর এই অবস্থার বদলও সম্ভব নয়৷ অনেক দেরি হয়ে গিয়েছে৷ রণবীরের বাড়ি বদল বিষয়ে যে তিনি খুবই দুঃখ পেয়েছেন, সে কথা শেষ পর্যন্ত গোপনও রাখতে পারননি প্রাক্তন সুপারস্টার৷

টেকনাফে ইয়াবাসহ মিয়ানমারি আটক

eyaba23কক্সবাজারের টেকনাফে ১৯৩০ পিস ইয়াবাসহ এক মিয়ানমারিকে আটক করেছে বর্ডার র্গাড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার সকাল ৯টার দিকে টেকনাফ পৌরসভার হেচছার খাল নামক এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ ইয়াছিনকে আটক করা হয়।
আটক ইয়াসিন মিয়ানমার মংডু আসিক্কা পাড়া এলাকার মৃত দিল মোহাম্মদের ছেলে বলে জানিয়েছে বিজিবি।
বিজিবির ৪২ ব্যাটালিয়ান অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আবু জার আল জাহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে টেকনাফ বিওপি চৌকির নায়েক সুবেদার শামসুল আলমের নেতৃত্বে জওয়ানরা অভিযান চালায়। এসময় ইয়াবাসহ ইয়াসিনকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৫ লাখ ৭৯ হাজার টাকা।
আটক ব্যক্তিকে থানায় হস্তান্তর করে মাদক ও বৈদেশিক নাগরিক আইনে মামলা করা হচ্ছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।

ফেসবুকে সুরক্ষায় নয়া নির্দেশিকা

fb7ফেসবুকে সুরক্ষিত থাকতে নতুন নিরাপত্তা নির্দেশিকা (প্রাইভেসি গাইডলাইন্স) এনেছে কর্তৃপক্ষ। এর জটিল প্রাইভেসি সেটিংসের বিষয়টি এখন প্রাইভেসি বেসিকস পোর্টালে আরও সহজভাবে তুলে ধরা হয়েছে।
সম্প্রতি প্রতিষ্ঠানটির এক পণ্য ব্যবস্থাপক মেলিসা লু-ভান সংস্থার ব্লগ পোস্টে একথা জানিয়েছেন।
তিনি বলেছেন, অনলাইনে অপরাধ প্রবণতা ক্রমশ বাড়তে থাকায় উদ্বিগ্ন লাখ ব্যবহারকারীর জন্যই এ নতুন নির্দেশিকা। এ থেকে যে কেউই তার অ্যাকাউন্টটি কিভাবে নিরাপদ ও সুরক্ষিত রাখা যায়, সে ব্যাপারে বিস্তারিত জানতে পারবেন।
নতুন এ পোর্টালে রয়েছে ১১টি ভিজুয়াল ও ইন্টার‌অ্যাকটিভ নির্দেশিকা। এতে খুব সহজেই জানা যাবে কীভাবে ফেসবুকে তথ্য সুরক্ষিত রাখা যায়। এছাড়া কোনও তথ্য অ্যাকাউন্ট থেকে চুরি হচ্ছে কিনা, সে বিষয়টিও টের পাওয়া যাবে।ৱ
‘কিভাবে আপনি অ্যাকাউন্ট নিরাপদ রাখবেন’ (How to keep your account secure)– এ বিভাগে ব্যবহারকারীকে তার অ্যাকাউন্টের জন্য জটিল পাসওয়ার্ড তৈরির পরামর্শ দেয়া হবে। একইসঙ্গে অ্যাকাউন্ট হ্যাক হলে কী করতে হবে সেই বিষয়েও পরামর্শ রয়েছে এ নির্দেশিকায়।
বাংলাসহ ৪০টি ভাষায় এখন দেখা যাচ্ছে ফেসবুকের নতুন করে সাজানো এ নির্দেশিকাটি। এছাড়া ফোন, ট্যাব এবং কম্পিউটারে ফেসবুক থেকে সহজেই তা জানা যাবে। সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট, জিনিউজ

ইরাকে ১৭০০ সেনার গণকবরের সন্ধান

iraq7ইরাকের তিকরিত শহরে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের হাতে নিহত এক হাজার ৭০০ সেনার সন্দেহভাজন গণকবর পাওয়া গেছে।
গণকবরগুলো তিকরিত শহরে যুক্তরাষ্ট্রের সাবেক সেনা ঘাঁটি ক্যাম্প স্পেইসারের কাছে অবস্থিত। দেশটির সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের প্রাসাদ চত্বরেও কয়েকটি গণকবর পাওয়া গেছে। এরইমধ্যে সেখানে ১‌২টি গণকবর চিহ্নিত করেছে ইরাকের ফরেনসিক বিশেষজ্ঞ দল। খবর- বিবিসি
২০১৪ সালে তিকরিত দখলের পর শহরটিকে নিজেদের সদর দফতর হিসেবে ব্যবহার করে আসছিল আইএস জঙ্গিরা। সম্প্রতি আইএসের হাত থেকে শহরটির নিয়ন্ত্রণ নেওয়ার পর গণকবরগুলোর সন্ধান পাওয়া যায়।
তিকরিত দখলের পর গত বছরের জুনে ইন্টারনেটে ওই সেনাদের হত্যার ভিডিও প্রকাশ করে আইএস। আইএসের হাত থেকে বেঁচে যাওয়া সেনারা জানান, জঙ্গি গোষ্ঠিটি সেনাদের ধর্মীয় পরিচয় জানতে চায়। তখন নিজেদেরকে শিয়া মুসলিম হিসেবে পরিচয় দেওয়া সেনাদের হত্যা করে আইএস।
গণকবরে উদ্ধার অভিযান চালানো এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, ‘আজই আমরা প্রথম গণকবরটি খুঁড়েছি। এখন পর্যন্ত ২০টির মতো মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের প্রাথমিকভাবে স্পেসিয়ার ক্যাম্পে গণহত্যার শিকার বলে মনে হচ্ছে।’
গণকবর থেকে লাশ উদ্ধারের ঘটনাকে ‘হৃদয়বিদারক দৃশ্য’ হিসেবে উল্লেখ করে ওই কর্মকর্তা আরও বলেন, ‘আমরা কেউই অশ্রু সংবরণ করতে পারিনি।’
ওই ঘটনায় নিহত সেনাদের অনেকের পরিবারই তাদের বিষয়ে নিশ্চিত করে কিছু জানেন না। তাই তাদের পরিচয় জানতে উদ্ধার করা মরদেহের ডিএনএ টেস্ট করা হবে।

সাতক্ষীরায় বিএনপি-জামায়াতের ২০ কর্মীসহ গ্রেফতার ৪৯

arrest28সাতক্ষীরায় নাশকতার অভিযোগে বিএনপি-জামায়াতের ২০ কর্মীসহ ৪৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার রাত থেকে মঙ্গলবার  বেলা ১২ টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে বিএনপির দুই ও জামায়াত-শিবিরের ১৮ কর্মী রয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ এমদাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির অভিযোগে জেলার বিভিন্ন থানায় মামলা রয়েছে।

এডেনে সংঘর্ষে চব্বিশ ঘণ্টায় নিহত ১৪০

eden7হুথি বিদ্রোহী ও প্রেসিডেন্ট আব্দ-রাব্বু মনসুর হাদির অনুগত সেনাদের মধ্যে সংঘর্ষে গত চব্বিশ ঘণ্টায় ইয়েমেনের এডেনে ১৪০ জন নিহত হয়েছেন। মানবাধিকার সংস্থাগুলোর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সময় সোমবার (০৬ এপ্রিল) হাদির ঘাঁটি বলে পরিচিত বন্দরনগরী এডেনে এ সংঘর্ষ শুরু হয়।

প্রেসিডেন্ট হাদি সেনাবাহিনীর তিন সর্বোচ্চ কর্মকর্তাকে বরখাস্ত করার পরপরই এ সংঘর্ষ মারাত্মক আকার ধারণ করে। বরখাস্ত হওয়া তিন কর্মকর্তা হলেন- সেনাপ্রধান জেনারেল আব্দুল্লাহ খায়রান, সেনা উপপ্রধান জেনারেল জাকারিয়া আল শামি ও স্পেশাল ফোর্স প্রধান জেনারেল আব্দুলা রাজ্জাক আলম্রৌনি।

নাম প্রকাশ না শর্তে ইয়েমেনী এক কর্মকর্তা আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানান, নিহতদের মধ্যে বেশ কয়েকজন বেসামরিক রয়েছেন।

এদিকে সৌদি নেতৃত্বে উপসাগরীয় রাষ্ট্রগুলোর যৌথবাহিনী মানবিক সহায়তা দিতে রেডক্রসকে অনুমতি দিলেও, সহায়তা নিয়ে রাজধানী সানায় পৌঁছাতে বিলম্ব হওয়ায় হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

এর আগে সৌদি নেতৃত্বে উপসাগরীয় রাষ্ট্রগুলোর যৌথবাহিনীর পক্ষ থেকে যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেনে মানবিক ও চিকিৎসা সহায়তা দেওয়ার অনুমতি পাওয়া গেছে বলে জানায় আন্তর্জাতিক মানবিক সহায়তাদানকারী সংস্থা রেডক্রস। সহায়তা নিয়ে সোমবার (০৬ এপ্রিল) সানায় রেডক্রসের দু’টি প্লেন পৌঁছানোর কথা থাকলেও শেষ খবর পাওয়া পর্যন্ত তা পৌঁছায়নি বলে জানা গেছে।

ইয়েমেনে মানবিক পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে বলে জানিয়েছেন ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেডক্রসের (আইসিআরসি) মুখপাত্র সিতারা জাবিন।

তিনি বলেন, ইয়েমেনের পরিস্থিতি সত্যিই সংকটজনক। বিশেষ করে এডেনে এটি মারাত্মক আকার ধারণ করেছে। আমরা এখনো একটি কার্গো প্লেনের সন্ধানে আছি, যা মানবিক সহায়তা নিয়ে সানায় অবতরণ করতে পারবে।

তিনি আরো বলেন, গত রোববার (০৫ এপ্রিল) মানবিক সহায়তা দেওয়ার অনুমতি পেয়েছি। কিন্তু সানার রুটে বর্তমানে খুব কম প্লেনই উড়ছে। সে সঙ্গে ইয়েমেন নিজেই অনির্দিষ্টকালের জন্য তার উড়োজাহাজ চলাচল ব্যবস্থা স্থগিত করে দিয়েছে।

গত ২৬ মার্চ হুথি বিদ্রোহীদের দমনে ইয়েমেনে সৌদি আরবের নেতৃত্বে উপসাগরীয় রাষ্ট্রগুলো বিমান হামলা শুরু করে। এ হামলা শুরুর এগারোতম দিনে এসে তা বন্ধের শর্ত দিয়ে শান্তি আলোচনায় বসার প্রস্তাব করেছে হুথিরা।

এদিকে বিমান হামলা শুরুর পর এখন পর্যন্ত মোট কত মানুষ নিহত হয়েছেন, তার হিসাব জানা না গেলেও, প্রায় সাড়ে তিন লাখ মানুষ বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা।

যশোরে আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

marder gunnজেলার সদর উপজেলায় মনজুর মোরশেদ (৪৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার বিকাল ৪টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

মনজুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি এবং হামিদপুর আলেয়া ডিগ্রি কলেজের গভর্নিং বডির সদস্য। মটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে পেছনে অটোরিকশায় থাকা দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করে।