রবিবার, নভেম্বর ২৯, ২০২৬

মিসবাহকে ফেরালেন সাকিব

paki6 misদ্বিতীয় দিনের শুরুতেই উইকেট হারিয়েছে পাকিস্তান। দিনের দ্বিতীয় ওভারের চতুর্থ বলে সাকিব বোল্ড করেন পাকিস্তান অধিনায়ক মিসবাহকে। এগিয়ে এসে খেলতে গিয়ে বলে-ব্যাটে করতে পারেননি মিসবাহ। তখনও দলের স্কোরবোর্ডে কোনো রান যোগ হয়নি পাকিস্তানের। মিসবাহ ৯ রান করেন।

শহীদ-সাকিবের করা দিনের প্রথম দুটি ওভার মেডেনই পেয়েছিল বাংলাদেশ।  তৃতীয় ওভারে এসে রানের দেখা পায় পাকিস্তান আজহার আলীর ব্যাটে। ৩২৩ রানেই চতুর্থ উইকেট হারায় পাকিস্তান।

এর প্রথম দিনে তিন উইকেটে ৩২৩ রান করেছিল পাকিস্তান। সেঞ্চুরি করেছিলেন ইউনুস খান ও আজহার আলী। ২৯তম টেস্ট সেঞ্চুরিতে ইউনুস ছুঁয়েছেন স্যার ডন ব্র্যাডম্যানকে। আজহার করেছিলেন ৮ম সেঞ্চুরি। ইউনুস ১৪৮ রান করে আউট হলেও আজহার আলী এখনও অপরাজিত আছেন।

সমুদ্রের তলায় তৈরি হচ্ছে টেনিস কোর্ট!

tenis courtসমুদ্রের তলায় শহর! সে তো রূপকথার গল্পে মেলে। বাস্তবেও হয় নাকি! প্রযুক্তির হাত ধরে বিশ্ব এবার সেই অভিজ্ঞতারও সাক্ষী হতে চলেছে। সমুদ্রের গভীরে তৈরি করা হচ্ছে টেনিস কোর্ট। সমুদ্রের নীচে দর্শকরা উপভোগ করছেন টেনিস। মাথার উপর নীল জলরাশি। ঘুরছে, নানা সামুদ্রিক মাছ, হাঙড়-সহ বিভিন্ন জলজ প্রাণী।

খুব শিগগিরই দুবাইয়ে তৈরি হচ্ছে এমন এক টেনিস কোর্ট, যা থাকবে সমুদ্রের তলায়। কোর্টটি তৈরি হয়ে গেলেই হয়ত শুরু হবে, ‘আন্ডারওয়াটার উইম্বলডন’। দুবাইয়ের পাম আইল্যান্ডে বিলাসবহুল বুর্জ টাওয়ার বিশ্বের সবচেয়ে উঁচু বহুতল। সেই বুর্জ টাওয়ার সংলগ্ন উপকূলেই তৈরি করা হবে টেনিস কোর্টটি। ইতোমধ্যেই বিশ্বের প্রথমসারির কয়েকজন ইঞ্জিনিয়ার প্রকল্পটি নিয়ে চিন্তাভাবনা শুরু করে দিয়েছে।

ইঞ্জিনিয়াররা জানাচ্ছেন, টেনিস কোর্টটির ছাদ তৈরি করা হবে কাচ দিয়ে। প্রায় ১০৮ ফুট চওড়া হবে স্টেডিয়াম। তবে এই আশ্চর্য টেনিস কোর্ট তৈরিতে প্রযুক্তিগত চ্যালেঞ্জ যে বিস্তর রয়েছে, তাও স্বীকার করছেন তারা। ইঞ্জিনিয়ার দলের সদস্য শারা ফ্রে-র কথায়, ‘সবচেয়ে চিন্তার বিষয় হল, কোনো ভাবে যাতে ছিদ্র না তৈরি হয়। সমুদ্রের পানির চাপ নেওয়ার মতো ক্ষমতা থাকবে হবে। প্রথমে কাঁচ দিয়ে পুরো কোর্টটি তৈরি করে, তারপর পাম্প করে পানি বের করতে হবে। খুব শিগগিরই আমরা কাজ শুরু করছি। আশা করি কয়েক বছরের মধ্যেই পানির নীচে টেনিস উপভোগ করবে বিশ্ববাসী।’

সঞ্জয়ের পরে জেল-যাত্রায় মাধুরীর অন্য ‘সাজন’

maduriকবির নাম সাগর। এটি ছদ্মনাম। আসল নাম আমন। ভীষণই জনপ্রিয় তার কবিতা।

কবিতা প্রেমীর নাম পূজা। সাগরের কবিতা তাকে ভাসিয়ে নিয়ে যায়। কবির সঙ্গে তার যোগাযোগের ইচ্ছেও প্রবল।

এই দু’জনের মাঝে আছে আর এক চরিত্র, আকাশ। তার মহিলাপ্রীতি সর্বজনবিদিত। সম্পর্কে সে আমনের ভাই। কেননা, আকাশের বাবা-মা আমনকে দত্তক নিয়েছিলেন।

আকাশ একটা সময়ে পূজার সান্নিধ্যে আসে। সাগরের কবিতার প্রতি তার মুগ্ধতার কথা আকাশকে জানায় পূজা। আমনের প্রশ্রয়েই আকাশ নিজেকে পূজার কাছে সাগর হিসেবে উপস্থাপন করে। জমে যায় প্রেম। কিন্তু, শেষে সব সত্যি প্রকাশ্যে আসে। পরিণতিতে দেখা যায়, আসল কবির সঙ্গেই পূজার মিলনদৃশ্য।

এই তিন চরিত্রের প্রেমকথা নিয়েই ১৯৯১-তে ‘সাজন’ নির্মাণ করেছিলেন পরিচালক লরেন্স ডি’সুজা। ওই ছবিতে আমনের চরিত্রে অভিনয় করেছিলেন সঞ্জয় দত্ত। আকাশের ভূমিকায় সালমান খান। আর এই দু’জনের সঙ্গে নায়িকা ছিলেন মাধুরী দীক্ষিত। বক্স অফিসে বেশ সাফল্য পেয়েছিল ছবিটি। গল্পের টানেই ছবিতে দেখা যায় সঞ্জয়-সালমান একই চরিত্রভূমিকায় মাধুরীর কাছে হাজির হয়। মিল একটাই, দু’জনেই সাগর।

এই ছবি মুক্তি পাওয়ার প্রায় ২৪ বছর পর সঞ্জয়-সালমান মিলে গেলেন আরও এক বার। তবে সেটা আর রিল-লাইফে নয়। রিয়্যাল লাইফে। ১৯৯৩-এর মুম্বাই বিস্ফোরণ মামলায় দোষী সাব্যস্ত হয়ে ইতিমধ্যেই জেলে দিন কাটাচ্ছেন প্রথম জন। আর দ্বিতীয় জন বুধবার আদালতের রায়ে জেলে যেতে চলেছেন। চলেছেন, কেননা, এ দিন তার কারাদণ্ডের নির্দেশে দু’দিনের অন্তর্বর্তী জামিন মিলেছে তাই। তা না হলে, বুধবার বিকেলেই সালমানের জেল-যাত্রা প্রায় নিশ্চিত ছিল। ২০০২-এ ফুটপাথে শুয়ে থাকা কয়েক জন ব্যক্তি তার গাড়ির তলায় চাপা পড়েন। তাদের এক জনের মৃত্যু হয়। জখম হন চার জন। কাজেই ‘সাজন’-এর পর দুই নায়ক এবার আদালতের নির্দেশে একই ভূমিকায়, অর্থাৎ জেলবাসী হতে চলেছেন।

সঞ্জয়-সালমান এর পর বেশ কয়েকটি ছবিতে যৌথ ভাবে কাজ করেছেন। যেমন, ২০০০-এ ‘চল মেরে ভাই’, ২০০২-এ ‘ইয়ে হ্যায় জলওয়া’, ২০০৭-এ ‘ওম শান্তি ওম’, ২০১০-এ ‘তিস মার খান’, পরের বছর ‘রেডি’, ২০১২-তে ‘সান অব সর্দার’ ২০১৩-য় ‘পার্টনার ২’ এবং তার পরের বছর ‘কাঞ্চনা রিমেক’ ছবিতে তাদের একসঙ্গে কাজ করতে দেখা গিয়েছে।

বুধবার দুপুরে সলমনের পাঁচ বছরের কারাদণ্ড হয়। আর তার পর থেকেই সোশ্যাল মিডিয়া সাইটগুলিতে একটাই বার্তা ঘুরেফিরে আসছে- মাধুরীর দুই ‘সাজন’ই জেলে।

আকাশ থেকে সাগর- পূজা ভাসিয়ে দিল দু’জনকেই!

‘সেক্সি’ পুরুষদের তালিকায় তিনে পাকিস্তান, নেই ভারত

paki starতৃতীয় স্থানে পাকিস্তান। আর ভারত? না, প্রথম দশেও নেই। কোন কোন দেশের পুরুষ ও মহিলা বিশ্বের মধ্যে সবচেয়ে ‘সেক্সি’, সম্প্রতি তার একটি তালিকা প্রকাশিত হয়েছে। ‘সেক্সি’ পুরুষদের তালিকায় পাকিস্তানি পুরুষরা তিন নম্বরে থাকলেও, নেই ভারতীয়দের নাম।

‘মিস ট্র্যাভেল’ নামে একটি ওয়েবসাইট একটি সমীক্ষা চালিয়েছিল বিভিন্ন দেশের পুরুষ ও মহিলাদের ওপর। তারই ভিত্তিতে যে দেশের মানুষরা সুন্দর দেখতে ও উদার মানসিকতার, তার একটি তালিকা তৈরি করে ওই ওয়েবসাইট। বিশ্বের সবচেয়ে ‘সেক্সি’ পুরুষদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানি পুরুষদের নাম। কিন্তু দশটি দেশের ওই তালিকায় নেই ভারতের নাম।

বিশ্বে সবচেয়ে ‘সেক্সি’ পুরুষদের বাসস্থান যে দেশে তার তালিকা – ১.আয়ারল্যান্ড ২.অস্ট্রেলিয়া ৩.পাকিস্তান ৪.আমেরিকা ৫.ইংল্যান্ড ৬.স্কটল্যান্ড ৭.ইতালি ৮.নাইজেরিয়া ৯.ডেনমার্ক ১০.স্পেন।

বিশ্বে সবচেয়ে ‘সেক্সি’ মহিলাদের বাসস্থান যে দেশে তার তালিকা – ১.আর্মেনিয়া ২.বার্বাডোজ ৩.আমেরিকা ৪.কলম্বিয়া ৫.ইংল্যান্ড ৬.অস্ট্রেলিয়া ৭.ব্রাজিল ৮.ফিলিপিন্স ৯.বুলগেরিয়া ১০.লেবানন।

বায়ার্নকে হারিয়ে মধুর প্রতিশোধ মেসির

messii7একেই বলে বোধহয় মধুর প্রতিশোধ ! বিশ্বকাপ ফাইনালে জার্মানির কাছে হার এখনও ভুলতে পারেননি লিওনেল মেসি ৷ গোলরক্ষক ম্যানুয়ের ন্যুয়েরের কাছে বারবার আটকে গিয়েছিলেন তিনি ৷সেই হারের জ্বালা এখনও জ্বালায় তাকে ৷

বুধবার রাতেও সেই হারের কথা মাথায় রেখেই জার্মানির বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগে মাঠে নেমেছিলেন তিনি ৷ সেই জ্বালাতেই বায়ার্নকে দংশন করলেন মেসি ৷ জোড়া গোল করে দলকে ফাইনালের পথে অনেক দূর এগিয়ে দিলেন বার্সেলোনার মহাতারকা ৷

অনেকেই বলতে পারেন জার্মানি আর বায়ার্ন তো এক নয় ৷ তর্কের বিচারে নয় ঠিকই ৷ কিন্তু বায়ার্ন জার্মানির সেরা ক্লাব ৷পাশাপাশি ন্যুয়ের, মুলারের মতো জাতীয় দলের তারকারা রয়েছেন বায়ার্নে ৷তাই বায়ার্নের বিরুদ্ধে এই জয়ে অবশ্য জ্বালা মিটল লিও মেসির ৷ এবার কিছুটা শান্তি পাচ্ছেন তিনি ৷

বৃটিশ নির্বাচন: কোন দল যাবে ক্ষমতায়?

election uজনমত জরিপের ফল যদি ভুল না হয়, তাহলে বৃটেনে আজকের নির্বাচনে কোন দলই হয়তো একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না। এর মানে, নির্বাচনে কোনো দলকেই সুস্পষ্টভাবে বিজয়ী বলা যাবে না। কারা সরকার গঠন করবে, কে প্রধানমন্ত্রী হবেন—এসব প্রশ্ন নির্বাচনী ফল প্রকাশের পরও অমীমাংসিত থেকে যেতে পারে। বলা হচ্ছে, গত কয়েক দশকের মধ্যে বৃটেনে এরকম অনিশ্চয়তায় ভরা নির্বাচন আর হয়নি। বৃটিশ নির্বাচন নিয়ে সবার মনে জাগছে এমন কিছু প্রশ্নের উত্তর:

১. নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী কারা
বৃটেনে সবচেয়ে বড় দুটি দল ক্ষমতাসীন কনজারভেটিভ আর বিরোধী লেবার পার্টির মধ্যেই হচ্ছে মূল প্রতিদ্বন্দ্বিতা। কনজারভেটিভদের নেতৃত্বে আছেন বর্তমান প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। আর লেবার পার্টির নেতৃত্বে বিরোধী দলীয় নেতা এড মিলিব্যান্ড। এর বাইরে এবার তৃতীয় বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হতে পারে স্কটল্যান্ডের জাতীয়তাবাদী দল এসএনপি। স্বাধীনতার প্রশ্নে গণভোটে এসএনপি হেরে গেলেও তাদের পক্ষে এবারের নির্বাচনে সমর্থনের জোয়ার দেখা যাচ্ছে।

বর্তমান জোট সরকারের অংশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি এখনও জাতীয়ভাবে বড় দল, কিন্তু তাদের আসন সংখ্যা এবার কমে যেতে পারে বলে আশংকা করা হচ্ছে। ইমিগ্রেশন বিরোধী ইস্যুতে ইউকে ইন্ডিপেন্ডেন্স পার্টি (ইউকিপ) এবার বড় দুই দলের ভোটে ভাগ বসাতে পারে। এর বাইরে আছে আরও কিছু ছোট দল: গ্রিন পার্টি, ওয়েলস ন্যাশনালিস্ট পার্টি (প্লাইড কামরু), উত্তর আয়ারল্যান্ডের ডেমোক্রেটিক ন্যাশনালিষ্ট পার্টি এবং শিন ফেইন।

২. নির্বাচনে প্রধান ইস্যুগুলো কি?
অর্থনীতি, ইমিগ্রেশন, এবং জাতীয় স্বাস্থ্য সেবা এনএইচএস-বলতে গেলে এই তিনটি ইস্যুতেই বেশি বিতর্ক চলছে এবারের নির্বাচনে। ইউরোপের অন্য দেশগুলোর তুলনায় বৃটিশ অর্থনীতির অবস্থা এই মূহুর্তে ভালো-কনজারভেটিভরা সেই সাফল্যের ওপর জোর দিচ্ছে।

লেবার পার্টি দেখাতে চাইছে কনজারভেটিভরা আরেক দফা ক্ষমতায় গেলে বৃটেনে জাতীয় স্বাস্থ্য সেবার ভবিষ্যত বিপন্ন হতে পারে। আর ইউকিপ এর মতো দক্ষিণপন্থী দল ইমিগ্রেশনের বিরুদ্ধে কট্টর অবস্থান নিয়ে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করছে।

৩. নির্বাচনে জিততে কত আসন দরকার?
হাউজ অব কমন্সের আসন সংখ্যা ৬৫০। তার মানে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে দরকার অন্তত ৩২৬টি আসন। জনমত জরিপ বলছে, বড় দুই দল কনজারভেটিভ এবং লেবার, কেউই এর কাছে নেই। এর মানে, বৃটেনে আবারও একটা ‘হাং পার্লামেন্ট’ বা ‘ঝুলন্ত পার্লামেন্ট’ হতে যাচ্ছে। ২০১০ সালে আগের নির্বাচনেও তাই ঘটেছিল। কেউই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, তখন কনজারভেটিভদের সরকার গঠন করতে হয়েছিল লিবারেল ডেমোক্রেটদের সঙ্গে জোট বেঁধে।

৪. যদি কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা না পায় তখন কি হবে?
এক্ষেত্রে বিভিন্ন দলের মধ্যে শুরু হবে সরকার গঠনের লক্ষ্যে আলোচনা আর দরকষাকষি। সরকার গঠনের সম্ভাব্য দাবিদার বড় দুই দল কনজারভেটিভ আর লেবার পার্টি নেতারা জোর চেষ্টা চালাবেন ছোট দলগুলোর সঙ্গে জোট বেঁধে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের। ধরে নেয়া যেতে পারে ডেভিড ক্যামেরন বা এড মিলিব্যান্ড, এ দুজনের একজনই হবেন পরবর্তী সরকারের প্রধানমন্ত্রী।

৫. পার্লামেন্টে সবচেয়ে বড় দলটিই কি সরকার গঠনের সুযোগ পাবে?
না, একদম নিশ্চিত করে এ কথা বলা যাবে না। ধরা যাক কনজারভেটিভরা তিনশো আসন জিতলো, তাদের এখন আরও ২৬টি আসন দরকার। সেক্ষেত্রে অন্য দলের সমর্থন তাদের দরকার হবে। তারা যদি সেই সমর্থন না পায়, তখন দ্বিতীয় বৃহত্তম দলটিও সরকারে চলে আসতে পারে অন্য ক্ষুদ্র দলগুলোর সমর্থন নিয়ে।

লেবার পার্টির ক্ষেত্রে এরকম সম্ভাবনা প্রবল যদি তারা স্কটিশ ন্যাশনালিস্ট পার্টির (এসএনপি) সমর্থন নিয়ে সরকার গঠনে রাজি হয়। তবে বর্তমান প্রধানমন্ত্রী হিসেবে ডেভিড ক্যামেরনই প্রথম চেষ্টা চালাবেন তার সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের। যদি ব্যর্থ হন তখন তিনি পদত্যাগ করে সরে দাঁড়াবেন, সেটাই রীতি। তখন দ্বিতীয় বৃহত্তম দলের প্রধান হিসেবে এড মিলিব্যান্ড তার জোট সঙ্গীদের নিয়ে সরকার গঠনের চেষ্টা চালাতে পারেন।

৬. কোন দলের সঙ্গে কাদের জোট হতে পারে?
বর্তমান প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ক্ষমতায় আছেন তাদের জোটসঙ্গী লিবারেল ডেমোক্রেটিক পার্টির সমর্থনে। এখন এবারের নির্বাচনে কনজারভেটিভরা এবং লিবারেল ডেমোক্রেটরা মিলে ৩২৬ বা তার চেয়ে বেশি আসনে জেতেন, তাহলে আশা করা যায়, তাদের মধ্যে আবারও জোট হতে পারে। কিন্তু আশংকা হচ্ছে লিবারেল ডেমোক্রেটদের আসন এবার অনেক কমে যেতে পারে। সেক্ষেত্রে কনজারভেটিভদের জন্য আরও একটি/দুটি ক্ষুদ্র দলের সমর্থন দরকার হতে পারে। এবারের নির্বাচনে ইউকিপ বেশ কিছু আসন জিতবে বলে আশা করা হয়। কিন্তু ইউকিপের মতো কট্টর রক্ষণশীলরা যদি সরকারের অংশ হয়, লিবারেল ডেমোক্রেটরা সেই সরকারে যোগ দেবে কিনা তা নিয়ে প্রশ্ন আছে। লেবার পার্টির জন্য জোট গঠনের ক্ষেত্রে সম্ভাব্য দুই সহযোগী দল হচ্ছে লিবারেল ডেমোক্রেট এবং এসএনপি। অংকের হিসাবে লেবার-লিবডেম জোটের সম্ভাবনা কম, কারণ দুই দল মিলে ৩২৬ টি আসনের হিসাব মেলানো কষ্টকর। এর চেয়ে অনেক সহজ লেবার-এসএনপি জোট। কিন্তু এসএনপির সঙ্গে লেবার পার্টি জোট গঠনের সম্ভাবনা আগে থেকেই নাকচ করে দিচ্ছে। যদিও নির্বাচনের পর তারা তাদের মত পাল্টালে সেটা রাজনৈতিক বিশ্লেষকদের অবাক করবে না।

৭. যদি কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে না পারে, তখন কি হবে?
সেক্ষেত্রে একমাত্র বিকল্প আরেকটি নির্বাচন। এরকম আশংকা একেবারে উড়িয়ে দেয়া যায় না। লিবারেল ডেমোক্রেটিক পার্টির নেতা উপ প্রধানমন্ত্রী নিক ক্লেগের ধারণা, নির্বাচনের কয়েক মাসের মধ্যেই এরকম পরিস্থিতির উদ্ভব হতে পারে। সরকারকে যদি সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে পদত্যাগ করতে হয় এবছরই ক্রিসমাসের আগে আরেকটি বৃটেনকে আরেক দফা নির্বাচনে যেতে হবে।– বিবিবি

পায়ের কারণে বাংলাদেশের দুর্ভাগ্যের দিন

paki6পা মানবদেহের গুরুত্বপূর্ণ অঙ্গ। কিন্তু সেই পা-ই হয়ে গেল ঢাকার টেস্টের প্রথম দিনে বাংলাদেশের আক্ষেপ আর দুর্ভাগ্যের কারণ। সকালে কুলক্ষণটা এসেছিল আনফিট পেসার শাহাদাত হোসেনের মাধ্যমে। দুই বল করে লুটিয়ে পড়া শাহাদাত শেষ পর্যন্ত লাঞ্চের পর ছিটকে গেলেন ম্যাচ থেকেই।

পায়ের আরো দুটি অনাকাঙ্ক্ষিত ছোবল ছিল বাংলাদেশের অর্জনে। প্রথম দিনে পাকিস্তানের দুই সেঞ্চুরিয়ানের ইনিংসে ছিল বাংলাদেশের দুই বোলারের পায়ের আশীর্বাদ। ১৯ রানে ক্যাচ দিয়েও আজহার বেঁচে যান মোহাম্মদ শহীদের নো বলে। দিন শেষে তিনি অপরাজিত আছেন ১২৭ রানে। ইউনুসও সেই পথেরই পথিক। ৭৮ রানে সাকিবের হাতে ধরা পড়েও লাইফ লাইন পান তিনি সৌম্য নো বল করায়।  অম্ল-মধুর এসব ঘটনার বাইরে পাকিস্তানের ব্যাটসম্যানরা রান তুলেছেন স্বাচ্ছন্দ্যে। আজহার-ইউনুসের জোড়া সেঞ্চুরিতে ৩.৫৮ রানরেটে প্রথম দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ৩২৩ রান। আজহারের সঙ্গী মিসবাহ ৯ রানে ব্যাট করছেন।

টেস্ট ক্রিকেটের বিচিত্র রূপ দিনভরই দেখা গেছে মিরপুরে। সকালের ময়শ্চারে জুনায়েদ, ওয়াহাব রিয়াজদের গতি, সুইংয়ের মুখে না পড়ার অভিপ্রায়েই হয়তো টস জিতে বোলিং নেন মুশফিক। খুলনায় নির্বিষ বোলিং করা শহীদ হয়ে গেলেন ঢাকা টেস্টে প্রথম দিনের সেরা বোলার। সকালে বল করলেন তিনটা স্লিপ, গালি, পয়েন্ট নিয়ে। মিরপুরের পেস বোলিং সহায়ক উইকেট হলেও বাংলাদেশের একাদশে স্পিনার ভরা। দিনভর তাই হাড়ভাঙা খাটুনি খাটতে হলো একমাত্র স্বীকৃত পেসার শহীদকে (২০ ওভার)। উইকেটের খোঁজে অধিনায়ক মুশফিক যেমন ব্যবহার করলেন নয় বোলার। তামিম, মুশফিক ছাড়া সবাই বল করেছেন।

শাহাদাত-কাহিনীর পরও শহীদের বোলিংয়ে প্রথম ঘণ্টাটা ভালোই কাজে লাগিয়েছে বাংলাদেশ। পাকিস্তানি ব্যাটসম্যানদের কাঁপিয়ে দিয়েছেন শহীদ একাই।  ইনিংসের চতুর্থ ওভারেই বাংলাদেশকে আনন্দের উপলক্ষ এনে দেন তিনি। লেন্থ বলটাতে একটু বাড়তি বাউন্স ছিল, যা হাফিজের (৮) ব্যাটে চুমু দিয়ে মুশফিকের গ্লাভসে জমা পড়ে। খুলনা টেস্টে শ্রীহীন বোলিং করা শহীদের ৮ ওভারের প্রথম স্পেলটা সোনায় সোহাগা হয়নি তার নিজের ভুলেই। ইনিংসের ১২তম ওভারে আজহারকেও আউট করেছিলেন তিনি। তৃতীয় স্লিপে ক্যাচ নিয়েছিলেন সৌম্য। দুর্ভাগ্য শহীদের ও বাংলাদেশের, নো বলের কারণে বেঁচে যান ১৯ রানে থাকা আজহার।

লাঞ্চের আগে রানের জন্য ছটফট করতে থাকা সামি আসলাম (১৯) তাইজুলের বলে মিড উইকেটে শাহাদাতের হাতে ধরা পড়েন। ৭০ রানে পাকিস্তানের ২ উইকেট তুলে নিয়ে লাঞ্চে যায় বাংলাদেশ। লাঞ্চের পর শাহাদাত পাকাপাকিভাবে ম্যাচ থেকে ছিটকে যান। ওয়ার্মআপ করতে গিয়ে পড়ে যান এবং স্ট্রেচারে করে তার ফেরাটা ম্যাচে দশ জনের দল বানিয়ে দিল বাংলাদেশকে।

দ্বিতীয় সেশনে পাকিস্তানি ব্যাটসম্যাদের আর টলাতে পারেনি স্বাগতিকরা। ইউনুস-আজহার আলীর জুটি নির্বিঘ্নে এগিয়ে নিয়ে গেছে পাকিস্তানের স্কোরবোর্ড। সাবলীলভাবেই সাকিব-তাইজুলদের খেলে গেছেন তারা। আজহারের চেয়ে রান তোলায় দ্রুত ছিলেন ইউনুস। ১৩২ বলে আজহার হাফ সেঞ্চুরি করেন। আর ৭২ বলেই পঞ্চাশের ঘরে পৌঁছান ইউনুস। দ্বিতীয় সেশনে ১২৬ রান তোলে পাকিস্তান।

চা-বিরতির পর দ্বিতীয় ওভারেই ইউনুসকে ফিরিয়েছিলেন সৌম্য সরকার। কিন্তু ভাগ্যের নিমর্ম পরিহাস! এবার ৭৮ রানে থাকা ইউনুস সাকিবের হাতে ক্যাচ দিয়েও বেঁচে গেলেন সৌম্য নো বল করায়। জীবন পাওয়ার পর স্বাচ্ছন্দ্যে ২৯তম সেঞ্চুরি পূর্ণ করেছেন অভিজ্ঞ ইউনুস, যা তাকে বসিয়েছে স্যার ডন ব্র্যাডম্যানের পাশে। অগ্রজের পর নিজের অষ্টম সেঞ্চুরিটা করেছেন আজহারও।

দিনটা তারা দুজনই শেষ করবেন এমন ইঙ্গিতই মিলছিল তাদের ব্যাটিংয়ে। সেখানে বাধ সাধলেন দিনের সেরা বোলার শহীদ।  ইউনুসকে শুভাগতের ক্যাচে পরিণত করেন তিনি।  ইউনুস ১৯৫ বলে ১৪৮ রানের (১১ চার, ৩ ছয়) অনবদ্য ইনিংস খেলেন। ২৫০ রানে থামে পাকিস্তানের তৃতীয় উইকেট জুটি। এটি দুই দেশের লড়াইয়ে তৃতীয় উইকেটে সেরা জুটি। আগের সর্বোচ্চ ১৩০ রানের  জুটি ছিল আশরাফুল-জাভেদ ওমরের গড়া, ২০০৩ সালে পেশোয়ারে।

তৃতীয় সেশনে এক উইকেট হারিয়ে ১২৭ রান যোগ করে পাকিস্তান। শেষ বিকালে আর অঘটন ঘটতে দেননি পাক অধিনায়ক মিসবাহ ও আজহার আলী। বাংলাদেশের শহীদ ২টি, তাইজুল একটি উইকেট নেন।

ভূমিকম্পসহ জরুরি পরিস্থিতির জন্য এনইওসি প্রতিষ্ঠার সিদ্ধান্ত

earthquick6সরকার ভয়াবহ ভূমিকম্পসহ যেকোনো দুর্যোগের সময়ে জরুরি পরিস্থিতি মোকাবিলায় ‘ন্যাশনাল ইমার্জেন্সি অপারেশন সেন্টার (এনইওসি) ’ প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) অনুষ্ঠিত ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট কাউন্সিলের এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। খবর বাসসের।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী বৈঠক শেষে সাংবাদিকদের জানান, যেকোনো দুর্যোগের পর এনইওসি জরুরি তল্লাশি ও উদ্ধার অভিযান চালাবে। রিখটার স্কেলে ৮ মাত্রার ভূমিকম্পে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় সক্ষম এমন যন্ত্রপাতি সজ্জিত হবে এনইওসি। এনইওসি স্টেক হোল্ডারদের কর্মকাণ্ড মনিটর এবং দুর্যোগের সময়ে প্রয়োজনীয় নির্দেশনা দেবে।

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, নৌমন্ত্রী শাজাহান খান, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বৈঠকে উপস্থিত ছিলেন।

মন্ত্রিপরিষদ-সচিব, তিন বাহিনীর প্রধান, পুলিশ-প্রধান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং সংশ্লিষ্ট সচিবরা বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকে কাউন্সিলের আগের বৈঠকের সিদ্ধান্তগুলো বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

বৈঠকে ৩৭টি উপকূলীয় উপজেলায় ঘূর্ণিঝড় পূর্বপ্রস্তুতি কর্মসূচি বাস্তবায়নে আরো ৯৯৩টি ইউনিট গঠন এবং এসব ইউনিটে ৫ হাজার ৮৯৫ জন নতুন স্বেচ্ছাসেবী নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। বর্তমানে ১৬ হাজার ৪৫৫ জন নারীসহ ৪৯ হাজার ৩৬৫ জন স্বেচ্ছাসেবী নিয়ে এসব উপজেলায় ৩ হাজার ২৯১টি সিপিপি ইউনিট কাজ করছে।

কাউন্সিল যেকোনো দুর্যোগের সময়ে নগর এলাকায় কাজ করতে সক্ষম হতে পারে্- এ জন্য সিপিপি স্বেচ্ছাসেবীদের বিশেষ প্রশিক্ষণ দেয়ারও সিদ্ধান্ত নেয়া হয়।

নেশাতুর বলি-গ্ল্যামগার্লদের সাতকাহন

glamarআলোর রোশনাই, মন মাতানো গান, বন্ধু-বান্ধব, আড্ডার আসরে মাঝে হাতে রঙিন পানি। জন্মদিন হোক আর বিয়ে আসর সব জায়গায় এখন এই পানির অবাধ গতি। তবে একটু-আধটু নয় অনেক আছে যাদের রাতে সূর্য, চোখে সরষের ফুল না দেখলে নেশাটা নাকি ঠিক জমে ওঠে না। আজ রইল এমন কয়েকজন নেশায় বুঁদ বলিউড নায়িকার কাহিনি।

জয়া বচ্চন: আগে নাকি প্রায়ই পার্টিতে দেখা যেত জয়াকে নেশা করতে যদিও এখন সেটা দেখা যায় না। তবে গুঞ্জন আছে প্রকাশ্যে নয় আড়ালে নেশা করেন জয়া বচ্চন।

কঙ্গনা সেনশর্মা: বঙ্গ এই তনয়াকে প্রায়ই নেশায় বুঁদ হয়ে নাইট ক্লাবের বাইরে দেখা যায়। এমনকি অনেক সময় দেখা গিয়েছে, নিজের পায়ের ঠিক করে দাঁড়াতে পারছেন না তিনি নিতে হচ্ছে অন্যের সাহায্য।

মনীশা কৈরালা: নেশার কবলে পুরোপুরি ডুবে থাকতেন এই নায়িকা। প্রতিদিন সন্ধ্যা হওয়ার পর তার নাকি নেশাটা মাস্ট। তবে আপাতত এই সব থেকে দূরে আছেন তিনি কারণ অবশ্যাই তার শারীরিক অবস্থা।

সুস্মিতা সেন: নেশা করতে কোনো অংশে কম যায় না এই সুন্দরী। পার্টি থেকে শুরু পরে নাইট ক্লাব নেশায় বুঁদ সুস্মিতার ছবি এসেছে প্রকাশ্যে।

রাখি গুলজার: একটু আধটু নয় বেশ নেশা করেন এই নায়িকা। শুধু পার্টিতে কিংবা ক্লাবে নয় বাড়িতেও এই ব্যবস্থা রেখেছেন। তবে শোনা যায় স্বামীর সঙ্গে বিচ্ছেদ্যের পর বদ-অভ্যাসের শিকার হয়েছিলেন তিনি।

আলিয়া ভাট: আলিয়ায় বন্ধুদের হাতে গুনে বলা প্রায় অসম্ভব। আর বন্ধুদের সঙ্গে দেখা মানেই পার্টি আর পার্টি মানেই চলে মদের ফোয়াড়া। তাই প্রতি পার্টিতে নেশায় বুঁদ আলিয়া।

সোনম কাপুর: ধূমপান করাটা পছন্দ নয় এই নায়িকার। তবে সব পার্টিতেই নেশায় চূর হতে দেখা গিয়েছে এই নায়িকাকে।

প্রথম দিনেই ভালো অবস্থানে পাকিস্তান

দুই ম্যাচ সিরিজের শেষ টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে সফরকারীরা। ৫৮ রানে ২ রানেই উইকেটে হারালেও আজহার আলী ও ইউনিস খানের বড় জুটিতে প্রথম দিনটি নিজেকের করে নিয়েছে পাকিস্তান।

দিন শেষে তাদের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৩২৩ রান। ক্রিজে রয়েছেন আজহার আলী (১২৭) ও মিসবাহ-উল-হক (৯)। দিনশেষে স্কোরকার্ডটি ভিন্ন হতে পারত, যদি শহীদ ও সৌম্য সরকারের দুটি আউট ‘নো’ বলের কারণে বাতিল না হত।

প্রথম দিনে পাকিস্তানের যে তিন ব্যাটসম্যান আউট হয়েছেন তার হলেন- মোহাম্মদ হাফিজ (৮), সামি আসলাম (১৯) ও ইউনিস খান (১৪৮)। আজহার আলীর সঙ্গে ইউনুস খান ২৫০ রানের জুটি গড়েন।

যা তাদেরকে প্রথম দিনে তিন শতাধিক রান পেতে সাহায্য করে। অবশ্য আজহার আলী ও ইউনিস খান শহীদ ও সৌম্য সরকারের বলে জীবন পান।

টস জিতে ফিল্ডিং করতে নেমে অবশ্য প্রথমে একটা ধাক্কা খায় বাংলাদেশ। প্রথম ওভারে বল করতে গিয়ে হাঁটুতে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন পেসার শাহাদাত হোসেন।

তবে ইনিংসের চতুর্থ ওভারে পাকিস্তানকে ধাক্কা দেয় বাংলাদেশ। দলীয় ৯ রানে মোহাম্মদ হাফিজকে সাজঘরে পাঠান মোহাম্মদ শহীদ। হাফিজকে উইকেট রক্ষক মুশফিকের গ্লাভসবন্দি করান শহীদ। ১৬ বল খেলে হাফিজ ৮ রান করেন।

ইনিংসের ১২তম ওভারে নিজের দ্বিতীয় উইকেট পেতে পারতেন শহীদ। তার ডেলিভারিতে থার্ড স্লিপে আজহার আলীর দারুণ এক ক্যাচ নেন সৌম্য সরকার। কিন্তু পরে থার্ড আম্পায়ার বলটি ‘ওভারস্টেপের’ কারণে ‘নো’ দেন। যদিও শহীদের পায়ের গোড়ালি পুরোপুরি লাইন অতিক্রম করেনি!

সামি আসলামকে নিয়ে দ্বিতীয় উইকেটে প্রতিরোধ গড়েন জীবন ফিরে পাওয়া আজহার। দলের স্কোর ৫০ পার করেন দুজন। তবে এর পরেই সামিকে ফিরিয়ে তাদের ৪৯ রানের জুটি ভাঙেন স্পিনার তাইজুল ইসলাম। তাইজুলের বল হাওয়ায় ভাসিয়ে মারেন সামি। বাউন্ডারির কাছে ক্যাচ নেন চোট কাটিয়ে মাঠে ফেরা শাহাদাত হোসেন। সামির সংগ্রহ ১৯ রান।

এরপর ২ উইকেটে ৭০ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় পাকিস্তান। বিরতি থেকে ফিরে তৃতীয় উইকেট জুটিতে ৫০ রান পূরণ করেন আজহার আলী ও ইউনুস খান। একটু পর নিজেদেরও ফিফটি পূরণ করেন দুজন। আজহার ক্যারিয়ারের ২০তম ও ইউনিস ৩০তম ফিফটি তুলে নেন।

এরপর তারা দুজন সেঞ্চুরিও তুলে নেন। কিন্তু দলীয় ৩০৮ রানে শহীদের বলে শুভাগত হোমের হাতে ধরা পড়েন ইউনুস খান। আউট হওয়ার আগে তিনি ১৪৮ রানের একটি মূল্যবান ইনিংস খেলেন। তার এই ইনিংসে ১১টি চার ও ৩টি ছক্কার মার ছিল । এরপর অবশ্য দিনের বাকি সময়টুকু পার করেন আজহার ও মিসবাহ মিলে।

খুলনা টেস্টের একাদশ থেকে বাংলাদেশ দলে একটি পরিবর্তন এসেছে। ইনজুরিতে বাদ পড়া পেসার রুবেল হোসেনের জায়গায় খেলতে নামেন শাহাদাত হোসেন রাজীব। কিন্তু ইনজুরির কারণে তিনিও ছিটকে পরেছেন।

পাকিস্তান দলেও একটি পরিবর্তন এসেছে। জুলফিকার বাবরের বদলে দলে ঢুকেছেন ইমরান খান।

বাংলাদেশ দল : মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, শুভাগত হোম, সৌম্য সরকার, তাইজুল ইসলাম, মোহাম্মদ শহীদ, শাহাদাত হোসেন রাজীব।

পাকিস্তান দল : মিসবাহ-উল-হক (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, সামি আসলাম, আজহার আলী, ইউনিস খান, সরফরাজ আহমেদ, আসাদ শফিক, ইয়াসির শাহ, ইমরান খান, ওয়াহাব রিয়াজ ও জুনায়েদ খান।

পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। জিতেছে টি-টোয়েন্টিতেও। সেই সঙ্গে প্রথমবারের মতো টেস্টেও গৌরবের ড্র করেছেন টাইগাররা। এবার প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। আর সে লক্ষ্যে সিরিজের দ্বিতীয় টেস্টে পাকিস্তানের মুখোমুখি হয়েছে মুশফিক বাহিনী।