চট্টগ্রামে বাসায় ঢুকে মা-মেয়েকে হত্যা
চট্টগ্রামের সদরঘাট থানার দক্ষিণ নালাপাড়া এলাকার একটি বাসায় ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা করেছে দুর্বত্তরা। নিহতরা হলেন- নাছিমা বেগম (২৮) ও তার মেয়ে রিয়া আক্তার (৮)।
চট্টগ্রামের সদরঘাট থানার দক্ষিণ নালাপাড়া এলাকার একটি বাসায় ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা করেছে দুর্বত্তরা। নিহতরা হলেন- নাছিমা বেগম (২৮) ও তার মেয়ে রিয়া আক্তার (৮)।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্বে যোগ দিয়ে সাঈদ খোকন বলেছেন, ‘বাসযোগ্য নগরী গড়ে তোলা আমার একার পক্ষে সম্ভব নয়। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।’
প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, ‘ডিজিটাল বাংলাদেশের পক্ষে আমাদের ৫ বছরের অগ্রযাত্রা সবার জন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। বাংলাদেশকে এখন গ্লোবাল আইটি ইন্ডাস্ট্রি হিসেবে গড়ে তোলাই আমাদের স্বপ্ন।’
সাপ মেরে বিপাকে পড়েছে অভয়নগর উপজেলার গাজীপুর গ্রামের একটি পরিবার। গত দু’দিন ধরে পরিবারটি সাপ-আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গাজীপুর গ্রামের মোকাদ্দেস মোল্লার বাড়িতে।
মোকাদ্দেস মোল্লার ছেলে তরিকুল মোল্লা জানান, গত সোমবার সকালে বাড়ির প্রাচীরের ওপর একটি সাপ দেখতে পেয়ে তিনি সাপটি পিটিয়ে মেরে ফেলেন। আধা ঘণ্টা পর আর একটি সাপ মৃত সাপটির পাশ দিয়ে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই গোটা বাড়িতে ২০-২৫টি সাপ জড়ো হয়। অবস্থা বেগতিক দেখে তরিকুল মোল্লা পরিবারের সবাইকে নিয়ে আতঙ্কে বাড়ি থেকে বের হয়ে পড়েন। মুহূর্তের মধ্যে খবরটি ছড়িয়ে পড়লে এলাকার শত শত মানুষ ওই বাড়িতে ভিড় জমায়। ভয়ে কেউ বাড়ির মধ্যে ঢুকতে সাহস পায় না। প্রত্যক্ষদর্শী একই এলাকার পৌর কাউন্সিলর মুজিবর রহমান বলেন, সত্যিই আজব ব্যাপার।
গণতন্ত্রের আঁতুড়ঘর হিসেবে পরিচিত ব্রিটেনের নির্বাচন নিয়ে বাংলাদেশিদের আগ্রহ এবার একটু বেশি। এর একটা ?কারণ, এবারের নির্বাচনে সবচেয়ে বেশি বাংলাদেশি বংশোদ্ভূত ১২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আরেকটি কারণ, এই প্রার্থীদের মধ্যে রয়েছেন টিউলিপ রেজওয়ানা সিদ্দিক। তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি। বঙ্গবন্ধু তনয়া শেখ রেহানার মেয়ে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগি্ন। টিউলিপ ছাড়াও এবারের নির্বাচনে আলোচনায় রয়েছেন প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী ও ড. রূপা হক। ব্রিটেনের প্রভাবশালী সব অনলাইন, প্রিন্ট আর ইলেকট্রনিক মিডিয়ায় ঘুরেফিরেই আসছে টিউলিপ সিদ্দিক ও ড. রূপা হককে নিয়ে নানা খবর। ব্রিটেনের নির্বাচনী ইতিহাসে কোনো অভিবাসী প্রার্থী নিয়ে এবারের মতো এত মাতামাতি আর হয়নি।
ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি ও তাদের জোট শরিক লিবারেল ডেমোক্র্যাট (লিব ডেম) এবং প্রধান বিরোধী দল লেবার পার্টির হয়ে লড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত এই ১২ প্রার্থী। বাংলাদেশি বংশোদ্ভূত সবচেয়ে বেশি সংখ্যক ৬ প্রার্থী মনোনয়ন পেয়েছেন লেবার পার্টি থেকে।
জয়ের পথে রুশনারা আলী :লেবার পার্টির এই এমপি আগে থেকেই ব্রিটেনে সুপরিচিত এক নাম। রুশনারা আলী (৪০) বেথনাল গ্রিন অ্যান্ড বো আসন থেকে প্রার্থী হয়েছেন। ২০১০ সালের নির্বাচনে এ আসনেই সাড়ে ১১ হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করে প্রথম ব্রিটিশ-বাংলাদেশি মুসলিম এমপি হয়ে ইতিহাস গড়েন রুশনারা। এ আসনের ৮০ হাজার ভোটারের প্রায় অর্ধেকই বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। রুশনারা দেশটির প্রধান বিরোধী দল লেবার পার্টির অন্যতম নীতিনির্ধারক। দলটির ছায়া মন্ত্রিসভার শিক্ষামন্ত্রীও ছিলেন তিনি। রুশনারা আলী এবারও জয়ী হবেন বলে সবার আশা।
সিলেটের বিশ্বনাথের মেয়ে রুশনারা মাত্র সাত বছর বয়সে পাড়ি জমান ব্রিটেনে। এবার রুশনারার বিরুদ্ধে লড়ছেন লিবারেল ডেমোক্র্যাটের টিনা ল্যাশমোর এবং কনজারভেটিভ দলের ম্যাট স্মিথ।জনপ্রিয়তায় এগিয়ে টিউলিপ রেজওয়ানা সিদ্দিক :লেবার পার্টির হয়ে টিউলিপ রেজওয়ানা সিদ্দিক (৩৩) লড়ছেন হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে। ভোটারদের মধ্যে গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তায় বেশ এগিয়ে রয়েছেন টিউলিপ।২৩ বছর ধরে লেবার পার্টির দখলে রয়েছে এ আসনটি। কিন্তু এবার জটিল এক সমীকরণে রয়েছে এ আসন। ২০১০ সালের পার্লামেন্ট নির্বাচনে লেবারদলীয় প্রার্থী গ্গ্নেন্ডা জ্যাকসন অনেকটা হারতে হারতেই মাত্র ৪২ ভোটে জিতে যান এ আসনে। এ কারণেই ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি এবার এ আসনটিকে ‘টার্গেট সিট’ বানিয়েছে।
তবে আশার খবর হচ্ছে, সর্বশেষ প্রাক-নির্বাচনী জরিপে টিউলিপের পক্ষে ৪৮ শতাংশ ভোটার সমর্থন ব্যক্ত করেছেন। বিপরীতে তার প্রধান প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির প্রার্থী টোরি সায়মন মার্কাস ৩২ শতাংশ সমর্থন পেয়েছেন। নিজের এলাকা ক্যামডেন বরো কাউন্সিলের কেবিনেট সদস্য হিসেবে স্থানীয় স্কুল ও হাসপাতাল রক্ষায় লড়াই করে দরিদ্রদের আস্থা পেয়েছেন টিউলিপ।কিশোর বয়স থেকেই টিউলিপ এ এলাকায় বড় হয়েছেন, স্কুলে পড়েছেন। মাত্র ১৬ বছর বয়সে তিনি যোগ দিয়েছিলেন লেবার পার্টিতে। ২০১০ সালে টিউলিপ ক্যামডন কাউন্সিলে প্রথম বাঙালি হিসেবে প্রতিনিধি নির্বাচিত হন। টিউলিপের এ আসনটি ব্রিটেনের দ্বিতীয় সর্বোচ্চ বাঙালি অধ্যুষিত।
রূপাকে নিয়ে আশাবাদ :রুশনারা আলী ও টিউলিপ সিদ্দিকের পর ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটি সবচেয়ে বেশি আশাবাদী ড. রূপা হককে (৪৩) নিয়েই। তার প্রতি ভোটারদের আস্থাই এমন আশাবাদ জাগিয়ে তুলেছে। ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটনে লেবার পার্টির প্রার্থী তিনি। লন্ডনের ইলিংবরার ডেপুটি মেয়র ছিলেন রূপা হক। রাজনীতি পর্যবেক্ষকরা মনে করছেন কিংসটন বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষকের জয়ী হওয়ার সম্ভাবনা বেশ উজ্জ্বল।এ আসন থেকে গতবার ৩ হাজার ৭১৬ ভোটের ব্যবধানে জয়ী হন ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির প্রার্থী এঞ্জি ব্রে। এবারও তিনি এখানে প্রার্থী হয়েছেন। তার সঙ্গেই হবে রূপার লড়াই। কনজারভেটিভ পার্টি বাজেট কমানোয় এ এলাকার চারটি স্বাস্থ্যকেন্দ্র বন্ধ হয়ে যায়। এর বিরুদ্ধে রূপা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। এ ঘটনা রূপা হকের ইতিবাচক ভাবমূর্তি গড়ে দিয়েছে।
মিনা সাবেরা রহমান :ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি থেকে মাত্র একজন বাংলাদেশি বংশোদ্ভূতই মনোনয়ন পেয়েছেন। তিনি মিনা সাবেরা রহমান। লন্ডনের বার্কিং আসনে লড়ছেন সুনামগঞ্জের ছাতকে জন্ম নেওয়া মিনা। তিনি থাকেন বার্মিংহামে। আইন বিশেষজ্ঞ মিনা একটি আবাসন সংস্থায় ব্যবস্থাপক হিসেবে কর্মরত। ১৯৯৩ সাল থেকে কনজারভেটিভ দলের রাজনীতির সঙ্গে তিনি যুক্ত। এবারই প্রথম নির্বাচনে প্রার্থী হলেন তিনি।বার্কিং আসনটি লেবার পার্টির একচেটিয়া। লেবার দলের মার্গারেট হজ ১৯৯৪ সাল থেকে বার্কিং আসনের এমপি। গত নির্বাচনে তিনি ৫৪ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হন। মার্গারেট হজ এবারও আসনটিতে লেবার দলের প্রার্থী। তার বিপরীতেই লড়তে হবে মিনাকে।আনোয়ার বাবুল :উইলইন অ্যান্ড হ্যাটফিল্ড আসনে লেবার পার্টির মনোনীত প্রার্থী আনোয়ার বাবুল মিয়া। একটি ব্রিটিশ বিনিয়োগ কোম্পানির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তিনি। জন্ম সুনামগঞ্জের জগন্নাথপুরে। আনোয়ার বাবুলকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে কনজারভেটিভ দলের গ্রান্ট শাপস, লিবারেল ডেমোক্র্যাট প্রার্থী হিউগ আনন্দের সঙ্গে।
২০১০ সালে এ আসন থেকে ৫৭ শতাংশ ভোটে কনজারভেটিভ দলের গ্রান্ট শাপস জয়ী হয়েছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লেবার প্রার্থী মাইক হোবডে পেয়েছিলেন ২১ দশমিক ৪ শতাংশ ভোট।প্রিন্স সাদিক চৌধুরী :নর্দাম্পটন দক্ষিণ আসনে লিবারেল ডেমোক্র্যাটের মনোনয়ন পেয়েছেন প্রিন্স সাদিক চৌধুরী। কনজারভেটিভ দলের আন্দ্রে লিসডমও এ আসনের প্রার্থী। ২০১০ সালে এ আসন থেকে লিসডম ৫৫ দশমিক ২ শতাংশ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লিবারেল ডেমোক্র্যাট প্রার্থী স্কট কলিন্স পেয়েছিলেন ২১ শতাংশ ভোট। সাদিককে এবার লেবার পার্টির লুসি মিলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে।মেরিনা আহমদ :লেবার পার্টির আরেক বাংলাদেশি প্রার্থী ব্যারিস্টার মেরিনা আহমদ। বৃহত্তর লন্ডনের বেকেনহ্যাম আসনের এই প্রার্থী অ্যামনেস্টি বাংলাদেশের অন্যতম প্রতিষ্ঠাতা। মেরিনা ৩০ বছর ধরে লেবার পার্টির সঙ্গে যুক্ত। মেরিনার আসনটি কনজারভেটিভদের নিরাপদ ঘাঁটি বলেই মনে করা হয়।
আলি আখলাকুল ইসলাম :লেবার পার্টি থেকে লুটন আসনে লড়ছেন আলি আখলাকুল ইসলাম। ষাটের দশকে তার পরিবার ব্রিটেনে বসবাস শুরু করে। আলি আখলাকুল রেস্টুরেন্ট ব্যবসায় জড়িত।অন্যান্য প্রার্থী :এবারের নির্বাচনে অন্য বাংলাদেশি ব্রিটিশ প্রার্থীরা হচ্ছেন_ লুটন দক্ষিণ আসন থেকে লিবারেল ডেমোক্র্যাটের আশুক আহমেদ, নর্থইস্ট হ্যাম্পশায়ার আসন থেকে লেবার পার্টির এমরান হোসাইন, স্কটল্যান্ডের এভারডিনশায়ারের বেনফ অ্যান্ড বুখান আসন থেকে লেবার পার্টির সুমন হক এবং ওয়েলসের আরফন আসন থেকে লিবারেল ডেমোক্র্যাট দলের মোহাম্মদ সুলতান।
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বিরোধপূর্ণ জমির দখল নিয়ে সংঘর্ষে প্রতিপক্ষের আঘাতে একজন নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। নিহত আবদুর রশিদ (৬০) উপজেলার খৈচালা গ্রামে মৃত আজিমুদ্দিন প্রামানিকের ছেলে।
রাজধানীর কলাবাগান ও খিলগাঁও এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে।
নিহতদের একজন মজিবুর রহমান (৬৫)। অন্যজন ১৫/১৬ বছরের এক কিশোর। তার নাম জানা যায়নি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, ভোররাতে কলাবাগান এলাকায় চলন্ত ট্রাক থেকে অজ্ঞাত এক কিশোর পড়ে যায়। কলাবাগান থানার উপপরিদর্শক (এএসআই) জহিরুল ইসলাম ওই কিশোরকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসা কর্মকর্তা তাকে মৃত ঘোষণা করেন।
খিলগাঁওয়ের তিলপাপাড়া এলাকায় গাড়ির ধাক্কায় নিহত হয়েছেন মজিবুর রহমান নামের এক বৃদ্ধ।
তার ছেলে আজাদ রহমানের জানান, ভোর সাড়ে চারটার দিকে তিনি (মজিবুর রহমান) নামাজ আদায় করতে যাচ্ছিলেন। এ সময় রাস্তায় একটি গাড়ি এসে তাকে ধাক্কা দেয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসা কর্মকর্তা তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের পুলিশ ক্যাম্পের দায়িত্বরত কর্মকর্তা এএসআই সেন্টু চন্দ্র দাস এসব দুর্ঘটনার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
রাজধানীর কলাবাগান ও খিলগাঁও এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে।
নিহতদের একজন মজিবুর রহমান (৬৫)। অন্যজন ১৫/১৬ বছরের এক কিশোর। তার নাম জানা যায়নি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, ভোররাতে কলাবাগান এলাকায় চলন্ত ট্রাক থেকে অজ্ঞাত এক কিশোর পড়ে যায়। কলাবাগান থানার উপপরিদর্শক (এএসআই) জহিরুল ইসলাম ওই কিশোরকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসা কর্মকর্তা তাকে মৃত ঘোষণা করেন।
খিলগাঁওয়ের তিলপাপাড়া এলাকায় গাড়ির ধাক্কায় নিহত হয়েছেন মজিবুর রহমান নামের এক বৃদ্ধ।
তার ছেলে আজাদ রহমানের জানান, ভোর সাড়ে চারটার দিকে তিনি (মজিবুর রহমান) নামাজ আদায় করতে যাচ্ছিলেন। এ সময় রাস্তায় একটি গাড়ি এসে তাকে ধাক্কা দেয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসা কর্মকর্তা তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের পুলিশ ক্যাম্পের দায়িত্বরত কর্মকর্তা এএসআই সেন্টু চন্দ্র দাস এসব দুর্ঘটনার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
পারস্য উপসাগর তীরবর্তী আরব দেশগুলোতে দীর্ঘদিন ধরে ইরানের তরমুজ একটি উপাদেয় ফল হিসেবে সমাদর পেয়ে আসলেও সম্প্রতি এই ফলটি নিয়ে রাজনীতি শুরু হয়েছে।
ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাত সাম্প্রতিক সময়ে ইরানি তরমুজের ছয়টি চালান ফেরত দিয়েছে। আবুধাবির দাবি, ইরানের তরমুজের মধ্যে ‘সন্দেহজনক গর্ত’ পাওয়া গেছে। আরব আমিরাতের স্থানীয় গণমাধ্যম প্রচারণার ঝড় তুলেছে এই বলে যে, ইনজেকশনের সিরিঞ্জের মাধ্যমে ক্ষতিকর কীটনাশক ঢোকানোর কারণে তরমুজে এসব গর্ত তৈরি হয়েছে।
অথচ কাতারসহ আরো কিছু আরব দেশের ল্যাবরেটরিতে পরীক্ষা করে ইরানি তরমুজ থেকে ক্ষতিকর কোনো উপাদান পাওয়া যায়নি। এরপরও ইরানি তরমুজের চালান ফেরত পাঠানো অব্যাহত রেখেছে সংযুক্ত আরব আমিরাত।
ইরানের উদ্ভিদ ও ফল সংরক্ষণ সংস্থার প্রধান হোসেইন ইযাদি নাজাফাবাদি এ সম্পর্কে বলেছেন, “কোনো রাজনৈতিক খেলা বা বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বিতার কারণে এ ধরনের প্রচারণা চালানো হচ্ছে।” ইরান বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়ায় অগ্রসর হবে বলে তিনি জানান।
নাজাফাবাদি বলেন, কোনো ধরনের সমস্যা ছাড়াই ইরান বর্তমানে তুরস্ক, তুর্কমেনিস্তান, জর্জিয়া ও জার্মানিতে তরমুজ রপ্তানি করে যাচ্ছে।
ইরানের জনগণ ব্যাপকভাবে মনে করে, দেশটি ইয়েমেনে চলমান সৌদি অন্যায় আগ্রাসনের বিরোধিতা করার কারণে আরব গণমাধ্যম তেহরানের বিরুদ্ধে নানা ধরনের প্রচারণা চালাচ্ছে; যার অংশ হচ্ছে তরমুজের বিরুদ্ধে এই অপপ্রচার।- আইআরআইবি