রবিবার, নভেম্বর ২৯, ২০২৬

ওয়াকারের বদলে ওয়াসিম আকরাম?

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান ক্রিকেট দলের এমন ব্যর্থতায় একের পর এক সমোলোনায় বিদ্ধ হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং কোচ ওয়াকার ইউনিস।

সবচেয়ে বেশী সমালোচনাটা মনে হয় সাবেক পেসার ওয়াসিম আকরামই করছেন। তবে সম্প্রতি তিনি জানিয়েছেন, ওয়াকারের জায়গায় কোচ হতে চান তিনি।

তবে কোচ হতে চাইলেই হবেন না ওয়াসিম, পিসিবিকে তার সঙ্গে এই ব্যাপারে আলোচনা করতে হবে। তখন যদি তিনি মনে করেন মিসবাহদের সঙ্গে কাজ করবেন, তাহলেই কোচ না হলে নয়।

পাকিস্তান ও ভারতের বেশকিছু গণমাধ্যমে এই খবর প্রকাশিত হয়।

ওয়াসিম আকরাম বলেন, আমাকে কোচ হিসেবে পেতে হলে প্রথমে বোর্ডকে আগ্রহ প্রকাশ করতে হবে। কিন্তু, এখনও আমার সাথে এ বিষয়ে কোন কথা বলেনি বোর্ডের দায়িত্ব প্রাপ্তরা।

এদিকে, পাকিস্তান ক্রিকেটের টালমাটাল সময়ে সাবেক তারকারা পদের জন্য কাড়াকাড়ি করলেও, মহাসাগরের ওপার নিউজিল্যান্ডে ক্রিকেটের সবচেয়ে সেরা সময় দলের প্রধান নির্বাচকের পদ ছেড়ে দিলেন ব্রুস এডগার্ড।

আব্বাসসহ ৩৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

গাড়ি ভাঙচুর ও হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ৩৫ জনের বিরদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

ঢাকা মহানগর হাকিম এস এম আশিকুর রহমানের আদালতে বৃহস্পতিবার বিকেলে রামপুরা থানা পুলিশ অভিযোগপত্রটি দাখিল করে। আদালত দেখিলাম বলে তাতে স্বাক্ষর করেন।

অভিযোগপত্রে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানসহ ৩৫ জনের নাম উল্লেখ রয়েছে।

বন্দি জীবনের অবসান, ছিটবাসীর উল্লাস

বহুল আলোচিত ও দীর্ঘ দিনের প্রতিক্ষিত স্থলসীমান্ত বিলটি মঙ্গলবার ভারতীয় মন্ত্রিসভায় অনুমোদনের পর বুধবার রাজ্যসভায় পাস হয়েছে।

বৃহস্পতিবার বিলটি লোকসভায় পাস হলে বন্দি জীবনের অবসান ঘটবে দুই দেশের ১৬২টি ছিটমহলের ৫১ হাজার ৫৮০ জন মানুষের। এরই মধ্যে মুক্তি জীবনের আশায় আনন্দে উদ্বেলিত হয়েছে ছিটমহল বাসীরা।

ভারতের মন্ত্রিসভায় স্থল সীমান্ত চুক্তি অনুমোদন ও রাজ্যসভায় পাস হওয়ায় মুক্ত জীবনের আশায় আনন্দের জোয়ারে ভাসছে ছিটমহলবাসীরা। ছিটমহলগুলোতে চলছে মিষ্টি বিতরণ, আনন্দ মিছিলসহ নানা আয়োজন।

লোক সভায় বিলটি পাস হলেই বাংলাদেশের অভ্যন্তরে ভারতের ১১১টি ছিট মহলের ৩৭হাজার ৩৬৯ জন মানুষ বাংলাদেশের নাগরিকত্ব এবং ভারতের অভ্যন্তরে বাংলাদেশের ৫১টি ছিট মহলের ১৪ হাজার ২১১ জন মানুষ ভারতীয় নাগরিকত্বের সুবিধা পাবে।

বিলটি পাস ও বাস্তবায়ন হলে বাংলাদেশ পাবে ১১১টি ছিট মহলের ১৭ হাজার ২৫৮ একর জমি এবং ভারত পাবে ৫১টি ছিট মহলের সাত হাজার ১১০ একর জমি।

১৯৭৪ সালে ছিট মহল বিনিময়ে ইন্দিরা-মুজিব চুক্তি বাস্তবায়নের দাবিতে উভয় দেশের ছিটবাসীরা দীর্ঘ দিন ধরে অভিন্ন কর্মসূচি পালন করে। এর ধারবাহিকতায় ২০১১ সালে ঢাকায় হাসিনা-মনমোহন প্রটোকল স্বাক্ষরিত হয়।

২০১৩ সালে ভারতের কংগ্রেস সরকার ল্যান্ড বাউন্ডারী চুক্তির বিলটি পার্লামেন্টে উথ্যাপনের চেষ্টা করলে পশ্চিম বঙ্গ রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর আপত্তির মুখে বিলটি আলোর মুখ দেখেনি।

নরেন্দ্র মোদি সরকার ক্ষমতায় আসার পর দুই দেশের সম্পর্ক উন্নয়নে ছিটমহল বিনিময়ের বিষয়টি প্রাধান্য পায়। তখন নমনীয় হয় মমতা ব্যানার্জী। ৪ ডিসেম্বর পশ্চিম বঙ্গ রাজ্যের এক জনসভায় ছিটমহল বাসীদের দুঃখ দুর্দশা লাঘবে ছিট বিনিময়ে তার সম্মতির কথা জানায়।

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার দাসিয়ার ছড়া ছিট মহলের বাসিন্দা আমেনা জানান, ভারতে ছিটমহলের বিল পাস হওয়ায় নিজেদেরকে মুক্ত পাখির মতো মনে করছি। আমরা আর বন্দি নই। আমাদের এখানে স্কুল কলেজ হলে আমাদের ছেলে-মেয়েরা পড়া-লেখা করাতে পারবো।

ফুলবাড়ী উপজেলার অভ্যন্তরে ভারতীয় ছিটমহল দাসিয়ার ছড়ার নবম শ্রেণীর ছাত্রী শামছুর নাহার জানান, ভুয়া নাম ঠিকানা দিয়ে পায়ে হেঁটে ১০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে লেখাপড়া করতে হচ্ছে। ছিট বাংলাদেশ হলে আমাদের আর কষ্ট করতে হবে না।

ফুলবাড়ী উপজেলার কালিরহাট ছিটের বাসিন্দা মোজাফফর হোসেন জানান, দীর্ঘ বঞ্ছনার পর মৌলিক অধিকারসহ নাগরিকত্বের পরিচয় নিয়ে বেঁচে থাকার আশায় আমরা ছিটবাসীরা উচ্চসিত হয়ে আছি। আমরা আশা করি দ্রুত ছিটমহল বিনিময় করে ছিটবাসীর অবরুদ্ধ জীবনের অবসান ঘটানো হোক।

বাংলাদেশ-ভারত ছিট মহল বিনিময় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা জানান, ভারতের মন্ত্রিসভায় অনুমোদনের পর রাজ্যসভায় স্থল সীমান্ত বিলটি পাস হয়েছে। এতে করে আমাদের ছিটবাসীদের দীর্ঘ দিনের আন্দোলনের ফল আমরা পেয়েছি। আশা করি লোকসভায় বিলটি পাশা হওয়ার পর যত তারাতারি সম্ভব তা বাস্তবায়ন করা হবে।

ছিটবাসীরা নাগরিকত্ব পেয়ে মুক্ত বিহঙ্গের মতো ঘুরতে-ফিরতে পারবে। শিক্ষা, স্বাস্থ্যসহ সকল নাগরিক অধিকার প্রতিষ্ঠিত হবে।

বিলটি বৃহস্পতিবার ভারতীয় লোকসভায় পাস করে দ্রুত ছিট বিনিময়ে এগিয়ে আসবে দু’দেশের সরকার। এমনটাই দাবি এখন ছিটমহলবাসীদের

ওয়ারেন্ট পেলেই খালেদাকে গ্রেফতারের প্রক্রিয়া

khaleda22রাজধানীর যাত্রাবাড়ীতে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা ও আহতের ঘটনার মামলায় দাখিলকৃত চার্জশিটের ভিত্তিতে আদালতের গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) পেলেই খালেদাকে গ্রেফতারের প্রক্রিয়া শুরু করবে পুলিশ।

বৃহস্পতিবার  দুপুরে ডিবি কার্যালয়ে এমন তথ্য নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।

মনিরুল ইসলাম বলেন, কথিত অবরোধ এবং হরতাল চলাকালে গত ২৩ জানুয়ারি রাতে যাত্রাবাড়ীর মাতুয়াইলে কাঠেরপুল এলাকায় গ্লোরি পরিবহনের যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা নিক্ষেপ এবং অগ্নিসংযোগ করা হয়। ওই ঘটনার পরপরই পুলিশের একটি টহল দল এবং স্থানীয় সকলে মিলে বোমা নিক্ষেপকারীদের ধাওয়া করেন। ওই ঘটনায় বেশ কিছু বাসযাত্রী অগ্নিদগ্ধ ও আহত হন।

তাদের মধ্যে কেউ কেউ প্রথমিক চিকিৎসা নেন, আবার কেউ কেউ দীর্ঘদিন হাসপাতালে মারাত্মক ইনজুরি নিয়ে ভর্তি ছিলেন। এতে আহতের সংখ্যা ছিলো অন্তত ২৯ জন। এর মধ্যে নূরে আলম নামের এক বৃদ্ধ যাত্রী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান।

ডিবি’র যুগ্ম কমিশনার জানান, ওই ঘটনায় দু’টি মামলা দায়ের করা হয়। একটি বিস্ফোরকদ্রব্য আইনে এবং আরেকটি হলো  বিশেষ ক্ষমতা আইনে। যেহেতু বিস্ফোরকের ব্যবহার হয়েছিলো সেই হিসেবে বিস্ফোরকদ্রব্য আইনে মামলা হয়। বিস্ফোরকদ্রব্য আইনের মামলাটিতে মূলত ২০ দলীয় নেতা এবং বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে এজাহারভুক্ত আসামি করা হয়। তার ঘোষিত কর্মসূচির কারণেই মূলত ঘটনাটি তার দলের নেতাকর্মীরা সংঘটিত করেন।

মনিরুল জানান, ওই ঘটনায় যাত্রাবাড়ী থানায় বিস্ফোরকদ্রব্য আইনে দায়েরকৃত ৫৮ নম্বর মামলার চার্জশিট তদন্ত শেষে বুধবার (৬ মে) আদালতে দাখিল করা হয়েছে। চার্জশিটে ৩৯ জনের সম্পৃক্ততা থাকলেও একজন আসামি ইতোপূর্বে মারা গেছেন। বাকি ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। তবে এ মামলায় এজাহারভুক্ত আসামির সংখ্যা অনেক ছিলো।

এ মামলায় মোট ৭ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে ৭ জনের জবানবন্দি, বিশেষ করে আদালতে ৪ জনের স্বীকারোক্তিমূলক জবানবন্দির প্রেক্ষিতে, প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য এবং যারা জখম হয়েছিলেন তাদের সাক্ষ্য অনুযায়ী সবকিছুর ভিত্তিতে ৩৯ জনের বিরুদ্ধে অভিযোগ পুলিশের তদন্তে প্রমাণিত হয়। একজন মারা যাওয়ায় ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়ছে।

তিনি জানান, আসামিদের মধ্যে ৩১ জন এখন পর্যন্ত পলাতক রয়েছেন। ৩১ জনের বিরুদ্ধে ওয়ারেন্ট জারির জন্য আদালতে আবেদন করা হয়েছে। মামলাটিতে প্রধান আসামি এবং মূল পরিকল্পনাকারী ও নির্দেশদাতা হিসেবে রয়েছেন ২০ দলীয় জোট নেত্রী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। এছাড়া বিভিন্ন পেশারও কিছু লোক রয়েছেন। যারা তাদের বক্তৃতা-বিবৃতিতে এ ঘটনা ঘটিয়েছিলেন।

পুলিশের তদন্তে ঘটনাস্থলে ৫ জনের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। ওই ৫ জনের মধ্যে ৪ জনকে গ্রেফতার করা হয়েছিলো। তাদের মধ্যে একজন পুলিশের ওপর হামলা করায় পুলিশের পাল্টা প্রতিরোধে ঘটনাস্থালেই নিহত হন।

তিনি জানান, এ কাজে যারা অর্থ দিয়েছেন, তাদেরকেও অভিযোগপত্রে আসামি করা হয়েছে। বাকি একটি মামলার অভিযোগপত্রও প্রস্তুত করা হচ্ছে দাখিলের জন্য।

মনিরুল জানান, খালেদা জিয়াকে ১ নম্বর আসামি করা হয়েছে। নির্দিষ্ট স্বীকাররোক্তি ও সাক্ষ্যের ভিত্তিতে তাকে আসামি করা হয়েছে। এছাড়াও অন্য যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে, তাদেরকেও এ মামলার আসামি করা হয়েছে। সে হিসেবে বিশদলীয় নেতা ও বিএনপি নেত্রী খালেদা জিয়ার নাম এসেছে।

খালেদা জিয়া ও পলাতক অন্যদের গ্রেফতারের ব্যপারে জানতে চাওয়া হলে গোয়েন্দা কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, পলাতক আসামিদের গ্রেফতারের ব্যাপারে তদন্ত কর্মকর্তা আদালতে আবেদন জানিয়েছেন। আদালতের ওয়ারেন্ট পেলেই গ্রেফতার প্রক্রিয়া শুরু হবে।

তামিমের পর ফিরে গেলেন মুমিনুল হক

tamim imrulঢাকা টেস্টে প্রথম ইনিংসে পাকিস্তানের ৫৫৭ রানের জবাবে ব্যাট করছে বাংলাদেশ। প্রথম ওভারে তামিম ইকবাল বিদায়ের পর দলীয় ৩৮ রানে ফিরে গেছেন মুমিনুল হক।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮.৪ ওভার শেষে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৩৮ রান। ব্যাট করছেন ইমরুল কায়েস (২১) ও মাহমুদউল্লাহ  (০)।

ফিরে গেছেন তামিম ইকবাল (৪), মুমিনুল হক (১৩)।

পাকিস্তানের বড় সংগ্রহের জবাব দিতে নেমে শুরুটা মোটেই ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের প্রথম ওভারে জুনায়েদ খানের দ্বিতীয় বল চার মারার পর চতুর্থ বলেই বিদায় নেন তামিম ইকবাল। জুনায়েদের বলে এলবিডব্লিউয়ের শিকার হন এই বাঁহাতি। আগের টেস্টের ডাবল সেঞ্চুরিয়ান তামিমের ব্যাট থেকে এদিন আসে ৪ রান।

এর আগে দ্বিতীয় দিনের চা বিরতির সময় ১৫২ ওভার শেষে ৮ উইকেটে ৫৫৭ রান করে পাকিস্তান। চা বিরতির পর আর ব্যাটিংয়ে না নেমে প্রথম ইনিংস ঘোষণা করেন পাকিস্তান অধিনায়ক মিসবাহ-উল-হক। দলের পক্ষে সর্বোচ্চ ২২৬ রান করেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করা আজহার আলী। এ ছাড়া ইউনুস খান ১৪৮ ও আসাদ শফিক ১০৭ রান করে দলের বড় সংগ্রহে অবদান রাখেন।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন স্পিনার তাইজুল ইসলাম। দুটি করে উইকেট জমা পড়ে মোহাম্মদ শহীদ ও শুভাগত হোমের ঝুলিতে। এ ছাড়া একটি উইকেট নেন সাকিব আল হাসান।

৩ উইকেটে ৩২৩ রান নিয়ে বৃহস্পতিবার দ্বিতীয় দিনের খেলা শুরু করে পাকিস্তান। আজহার ১২৭ ও মিসবাহ ৯ রান নিয়ে দিন শুরু করেন। তবে এদিন পাকিস্তান স্কোরবোর্ডে কোনো রান জমা করার আগেই মিসবাহকে ফেরান সাকিব। দিনের দ্বিতীয় ওভারের চতুর্থ বলে মিসবাহকে সরাসরি বোল্ড করে সাজঘরের পথ দেখান বিশ্বসেরা টেস্ট অলরাউন্ডার।

মিসবাহর বিদায়ের পর আসাদ শফিককে নিয়ে বড় জুটি গড়ে তোলেন আজহার। মধ্যাহ্ন বিরতির আগে ওই ৪ উইকেটেই ৪২৮ রান তোলে পাকিস্তান। বিরতির পর ইনিংসের ১৩৯তম ওভারে সাকিবের বল লং অনের ওপর দিয়ে ছক্কা হাঁকিয়ে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি পূরণ করেন আজহার। একটু পর ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নেন তার সঙ্গী আসাদ।

তবে দলীয় ৫৩০ থেকে ৫৫৭, মাত্র ২৭ রানের মধ্যে পাকিস্তানের ৪ উইকেট তুলে নেয় বাংলাদেশ। দলীয় ৫৩০ রানে ডাবল সেঞ্চুরি করা আজহারকে ফিরিয়ে বড় জুটি ভাঙেন শুভাগত হোম। লং অফে আজহারের ক্যাচ নেন মাহমুদউল্লাহ। ২২৬ রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলেন আজহার। তার ৪২৮ বলের ইনিংসে ছিল ২০টি চার ও ২টি ছক্কার মার। আজহার-শফিক জুটিতে আসে ২০৭ রান।

নিজের পরের ওভারে এসে শফিককেও ফেরান শুভাগত। এবারও লং অফে ক্যাচ নেন মাহমুদউল্লাহ। এবারের ক্যাচটি ছিল অসাধারণ। ১৬৭ বলে ৯ চার ও এক ছক্কায় ১০৭ রান করেন শফিক। দলীয় ৫৫২ রানে ওয়াহাব রিয়াজকে ইমরুল কায়েসের ক্যাচে পরিণত করেন তাইজুল ইসলাম। একই ওভারের শেষ বলে ইয়াসির শাহকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে বিদায় করেন এই বাংলাদেশি স্পিনার।

রবীন্দ্রনাথের লেখনি অবিচারের বিরুদ্ধে অনুপ্রেরণা যোগায়

khaleda22রবীন্দ্রনাথ ঠাকুরের লেখনি আজও সমাজের অনাচার, অবিচার আর বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদী হতে অনুপ্রেরণা যোগায় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বৃহস্পতিবার দুপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এ মন্তব্য করেন।

বাণীতে বিএনপি চেয়ারপারসন বলেন, বাংলা সাহিত্যের কিংবদন্তী প্রাণপুরুষ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে আমি তাঁর অম্লান স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। তাঁর আত্মার শান্তি কামনা করি।

এশিয়ার প্রথম নোবেল পুরস্কার পাওয়ার বিরল সম্মান অর্জনকারী রবীন্দ্রনাথ তাঁর উপন্যাস, কবিতা ও গানে গভীর জীবনবোধ, প্রকৃতির সাথে মগ্নতা ও সৃষ্টিকর্তার প্রতি গভীর আস্থা প্রতিটি মানুষের হৃদয়ে এক অনাবিল শান্তি ও স্বর্গীয় আনন্দের আবহ তৈরী করে। আমরা গর্ববোধ করি তাঁর রচিত গান আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে পেয়ে। তাই আমাদের জাতীয় জীবনের সকলক্ষেত্রে বিশ্ব কবির সুগভীর প্রভাব বিদ্যমান।

তিনি বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর অনাবিল সৃষ্টিতে একদিকে যেমন স্বজাতির মুঢ়তা, স্থবিরতার বিপন্ন ছবি ফুটিয়ে তুলেছিলেন, আবার অন্যদিকে তিনি জাতীয় জীবনের সব অচলায়তন ভেঙ্গে বিশ্বের অতি অগ্রসর জাতিসমূহের কীর্তিময় অর্জনগুলোকে গ্রহণ করার আহবান জানিয়েছিলেন।

তাঁর সাহিত্য কর্মে শান্তি, মানবতা, মহত্ববোধ ও পরমত সহিঞ্চুতার বাণী যুগে যুগে মানুষকে প্রেরণা যুগিয়ে যাচ্ছে। তাই তাঁর সৃষ্টি কর্ম জাতীয়তার গন্ডি পেরিয়ে দেশ দেশান্তরে হয়ে উঠেছে কল্যাণের অকৃত্রিম আলেখ্য।  মানব প্রেম, প্রকৃতি প্রেম ও দেশপ্রেম তাঁর লেখনির প্রধান অনুষঙ্গ হিসেবে কাজ করেছে।

খালেদা জিয়া আরো বলেন, আজও আমরা সবাই তাঁর লেখনি দ্বারা উদ্বুদ্ধ এবং একই সঙ্গে তা সমাজের অনাচার, অবিচার আর বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদী হতে আমাদের অনুপ্রেরণা যোগায়।

আমি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করি।

ফতুল্লায় গুলি করে ব্যবসায়ীর সাড়ে ২৪ লাখ টাকা ছিনতাই

নারায়ণগঞ্জের ফতুল্লা থানার তুষারধারা এলাকায় এক ব্যবসায়ীকে গুলি করে সাড়ে ২৪ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার সকালে এ ঘটনার পর গুলিবিদ্ধ ব্যবসায়ী হেলাল উদ্দিনকে (৩০) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি কুমিল্লার তিতাস উপজেলার কদমতলী গ্রামের মুজিবুর রহমানের ছেলে।

হেলাল উদ্দিন জানান, সকালে ব্যাগে করে টাকা নিয়ে তিনি ও তার চাচা রফিকুল ইসলাম রিকশায় করে রাজধানীর যাত্রাবাড়ীতে আসছিলেন।

সকাল পৌনে ১০টার দিকে তারা নারায়ণগঞ্জের ফতুল্লা থানার তুষারধারা এলাকায় পৌঁছালে তিনটি মোটরসাইকেলযোগে ছয়জন দুর্বৃত্ত তাদের রিকশার গতিরোধ করে। এ সময় দুর্বৃত্তরা তার পেটে গুলি করে ব্যাগ নিয়ে পালিয়ে যায় বলে জানান তিনি।

গুলিবিদ্ধ যুবকের ভাবি নার্গিস আক্তার জানান, তার স্বামী বাবুল আহমেদ সৌদি প্রবাসী। তাদের গ্রামের বাড়ির জমি বিক্রির সাড়ে ২৪ লাখ টাকা ওই ব্যাগে ছিল।

রাজধানীর গুলিস্তানে সিয়াম এন্টারপ্রাইজ নামে তাদের একটি ইলেকট্রনিক্সের দোকান রয়েছে। এই দোকান দেখাশোনা করে তার দেবর। যাত্রাবাড়ী ইসলামী ব্যাংক শাখায় তার স্বামীর এ্যাকাউন্টে টাকা জমা দিতে তারা আসছিলেন বলে জানান তিনি।

দুর্বৃত্তরা গুলি করে টাকা ছিনতাই করে নিয়ে যাওয়ার পর চাচা রফিকুল ইসলাম হেলালকে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন বলে জানায় পুলিশ।

ঢামেক হাসপাতালের ক্যাম্প ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস জানান, হেলাল উদ্দিনের পেটের বাম পাশে একটি গুলি লেগেছে।

শুরুতেই ফিরে গেলেন তামিম ইকবাল

ঢাকা টেস্টে চা বিরতি পর প্রথম ইনিংসের ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। তবে শুরুটা মোটেও ভাল হয়নি স্বাগতিকদের।

ইনিংসের প্রথম ওভারের চতুর্থ বলে জুনায়েদ খানের বলে এলবিডব্লিউ আউট হয়ে সাজঘরে ফিরেছেন বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল।

ওভারের দ্বিতীয় বলে বাউন্ডারি মেরেছিলেন তামিম। সেই সুবাদে প্রথম ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ৫ রান।

এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৮ উইকেট হারিয়ে ৫৫৭ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করেছে সফরকারী পাকিস্তান।

শিশু হত্যার দায়ে যুবকের ফাঁসি

মেহেরপুরে ঝাঝা গ্রামের শিশু জারজিনা হত্যার দায়ে জাহাঙ্গীর নামের এক যুবকের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে মেহেরপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক টি এম মুসা এক জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন।

মামলার অপর দুই আসামি বেকসুর খালাস পেয়েছেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত জাহাঙ্গীর হোসেন (২২) ঝাঝা গ্রামের খোরশেদ আলীর ছেলে।

মায়ের পরকিয়া সম্পর্কের জেরে ২০০৯ সালের ১৩ জানুয়ারি ভর দুপুরে গ্রামের একটি সরিষা ক্ষেতে জারজিনাকে গলাকেটে হত্যা করে জাহাঙ্গীর।

আদালত সূত্রে জানা গেছে, বাদীসহ মোট ২০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। অভিযোগটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত প্রধান আসামি জাহাঙ্গীরকে মৃত্যুদণ্ড ও অপর দুই আসামিকে বেকসুর খালাস প্রদান করেন। তবে রায় ঘোষণার সময় বাদী ও তার পক্ষের কেউ আদালতে উপস্থিত ছিলেন না।

হত্যাকাণ্ডের দিনই নিহতের দাদি তানজিলা খাতুন বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। জারজিনার মায়ের পরকিয়া প্রেমিক একই গ্রামের জাহাঙ্গীর হোসেনকে প্রধান আসামি ও তার সহযোগী আমিরুল ইসলাম ও সাদেক আলীকে আসামি করা হয়। হত্যাকাণ্ডের পরদিন জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে সদর থানা পুলিশ।

প্রেমিকা চিন্তামনিকে পেতে পথের কাঁটা সরাতে শিশু জারজিনাকে আমিরুলের কথামতো হত্যা করা হয়েছে মর্মে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন জাহাঙ্গীর। মেহেরপুর
সদর থানার তৎকালিন উপপরিদর্শক (এসআই) জিহাদ আলী মামলাটি তদন্ত করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন (চার্জশিট) প্রদান করেন। এতে তিন আসামিকেই অভিযুক্ত করা হয়।

রায়ে সন্তোষ প্রকাশ করে সরকারি পক্ষের কৌঁসলি অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) কাজী শহিদুল হক প্রতিক্রিয়ায় জানান, সত্য প্রতিষ্ঠা করার জন্য বিজ্ঞ বিচারককে ধন্যবাদ। এরমধ্য দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা পেয়েছে।
তবে দণ্ডপ্রাপ্ত আসামির বয়স কম হওয়ার কারণে উচ্চাদালতে আপিল করার কথা বললেন আসামি পক্ষের কৌঁসলি খন্দকার একরামুল হক হিরা।

‘ঐতিহাসিক মাইলফলক গড়েছে হাসিনা-মোদি’

যোগোযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “শেখ হাসিনা এবং নরেন্দ মোদি সরকার স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়নের মধ্য দিয়ে দ্বিপক্ষীয় সম্পর্কে ঐতিহাসিক মাইলফলক স্থাপন করেছে। ১৬২টি সিট মহলের ৫২ হাজার অধিবাসী এখন তাদের জীবনের দীর্ঘ অন্ধকার পথ থেকে বেরিয়ে আলোয় উদ্ভাসিত হবে।”

বৃহস্পতিবার দুপুরে রংপুরে মহানগরী ধাপ এলাকায় ঝুঁকিপুর্ণ সড়কে সম্প্রসারণ কাজে পরিদর্শনে এসে তিনি এই মন্তব্য বরেন।

ওবায়দুল কাদের বলেন, “নির্বাচন করাই যদি তাদের উদ্দেশ্য থাকত তাহলে তারা ভোট বর্জন করত না। তিন সিটি নির্বাচনে সারাদিন থাকলে তিনটার মধ্যে হয়ত তারা একটায় জয়ী হতে পারত। সে সুযোগ তারা নেয়নি। কারণ তাদের লক্ষই ছিল নির্বাচন বর্জন করা।”

মন্ত্রী বলেন, “বিএনপি আন্দোলনের ট্রেন আগে মিস করেছে। নির্বাচনের ট্রেনে উঠেও মাঝেপথে নেমে গেছে। নির্বাচনে কারচুপি বিশ্বাসযোগ্য করার জন্য তারা মাঝপথ থেকে সড়ে গেছে। তাদের উদ্দেশ্য ছিল নির্বাচন থেকে আন্দোলনের ক্লু বের করা। কিন্তু আন্দোলনের ক্লু তারা পায়নি। এখন তাদের স্টেশনেই ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে।”

এ সময় জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু, মহানগর আওয়ামীলীগের সভাপতি শফিয়ার রহমান, সাধারন সম্পাদক তুষার কান্তি মন্ডল. যুবলীগ সভাপতি জুয়েল আহমেদ, ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান রণিসহ আওয়ামীলীগ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নতুন বার্তা/জিহ