রবিবার, নভেম্বর ২৯, ২০২৬

১০ টাকার ১০ হাজার হিসাবধারীকে ফিন্যান্সিয়াল অ্যান্ড বিজনেস লিটারেসি প্রদান

business litaমাস্টারকার্ড দেশের সাধারণ জনগোষ্ঠীকে সহায়তা প্রদান ও তাদের উজ্বল ভবিষ্যত গড়ে তুলতে সাহায্য করার প্রতিশ্রুতিস্বরুপ ব্যুরো বাংলাদেশ এবং এনআরবি গ্লোবাল ব্যাংকের সহযোগিতায় ফিন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রামের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরুর ঘোষণা দিয়েছে।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ফিন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রামের দ্বিতীয় পর্যায় চালুর ঘোষণা দেয়া হয়েছে।
এর আওতায় ১০ হাজারজন ১০ টাকার ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার বা হিসাবধারীদের ফিন্যান্সিয়াল অ্যান্ড বিজনেস লিটারেসি সম্পর্কে শিক্ষা দেয়া হবে।

এই প্রোগ্রামটি বাংলাদেশ ব্যাংকের রিভলবিং রিফাইন্যান্সিং ফান্ডের মাধ্যমে ফিন্যান্সিয়াল ইনক্লুশন তৈরিতে সহায়তা করবে এবং মাইক্রো ফিন্যান্স লোনের যথাযথ ব্যবহারের জন্য প্রশিক্ষণ দিবে। মাস্টারকার্ড ২০১৩ সালে বাংলাদেশে এর প্রথম অফিস চালু করাকে চিহ্নিতকরনে প্রথম পর্যায়ে ফিন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রাম শুরু করে।

এর আওতায় ব্যুরো বাংলাদেশ এর সহযোগিতায় দেশের এক লাখেরও বেশী নারী উদ্যোক্তাদের ফিন্যান্সিয়াল অ্যান্ড বিজনেস লিটারেসি সম্পর্কে প্রশিক্ষণ দেয়া হয়েছে।

বর্তমানে বাংলাদেশে বেকারত্বের হার হলো ৫%। আর মোট জনসংখ্যার ৪০% হচ্ছে অর্ধ বেকার। দেশের বিশাল শ্রমশক্তির অনেকেই সপ্তাহে মাত্র কয়েক ঘণ্টা কাজ করার সুযোগ পান, তা-ও আবার কম মজুরিতে। যা-ই হোক, বাংলাদেশে এখন মধ্যবিত্ত শ্রেণির বিকাশ ঘটছে, তথ্যপ্রযুক্তিতে মানুষের প্রবেশাধিকার বাড়ছে, ই-কমার্স তথা অনলাইনে বাণিজ্যিক কর্মকান্ড জোরদার হচ্ছে।

এই অবস্থায় এদেশের মানুষের সামনে স্ব-কর্মসংস্থানের মাধ্যমে দারিদ্র্য ও বেকারত্বের বিরুদ্ধে লড়াই করার সুযোগও তৈরি হয়েছে। সে অনুযায়ী এদেশের সাধারণ তথা দরিদ্র জনগোষ্ঠীকে ব্যবসা-বাণিজ্যে সফল হওয়ার উপায় এবং ব্যক্তিগত ও ব্যবসায়িক সম্পদ ব্যবস্থাপনা সম্পর্কে প্রশিক্ষণ দেওয়াই মাস্টারকার্ড ও ব্যুরো বাংলাদেশের নেওয়া এই কর্মসূচির প্রধান লক্ষ্য।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর জনাব ড. আতিউর রহমান। এছাড়াও মাস্টারকার্ডের সাউথ এশিয়ার এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব ভিকাস ভার্মা, ব্যুরো বাংলাদেশের নির্বাহী পরিচালক জনাব জাকির হোসেন, এনআরবি গ্লোবাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল কুদ্দুস এবং মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে মাস্টারকার্ডের সাউথ এশিয়ার এক্সিকিউটিভ ডিরেক্টর ভিকাস ভার্মা বলেন, “ব্যুরো বাংলাদেশ ও এনআরবি গ্লোবাল ব্যাংকের সহযোগিতায় ১০ হাজারজন ১০ টাকার ব্যাংক হিসাবধারীদের প্রশিক্ষণ প্রদানের জন্য দ্বিতীয় পর্যায়ের কর্মসূচি ঘোষণা করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এই প্রশিক্ষণ বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে তাদের স্বপ্ন পূরণের সুযোগ করে দিবে যা তাদেরকে অর্থনৈতিক কর্মকান্ডে ইতিবাচক ভূমিকা রাখতে এবং পরিবার ও সমাজে সামগ্রিক অবদান রাখতে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলবে।”

ব্যুরো বাংলাদেশের নির্বাহী পরিচালক জনাব জাকির হোসেন বলেন, “বাংলাদেশে অগণিত উদ্যোক্তা রয়েছেন। তারা নিজ নিজ উদ্যোগে এবং স্বতন্ত্র ও স্বাধীনভাবে ব্যবসায়িক কর্মকান্ডে নিয়োজিত। কিন্তু একটা জায়গায় তাদের ঘাটতি আছে। সেটি হলো, আর্থিক কর্মকাণ্ড পরিচালনা ও সফল উদ্যোক্তা হয়ে উঠার জন্য যে প্রশিক্ষণ দরকার সেটি তাদের নেই। সে জন্য আমরা মনে করি, আমাদের এই কর্মসূচির ফলে তাদের প্রশিক্ষণের ঘাটতিটা পূরণ হবে। এর ফলে তারা ব্যক্তিগত ও সামাজিকভাবে যেমন উপকৃত হবেন তেমনি দেশের অর্থনীতিতেও অবদান রাখতে পারবেন।”

মাস্টারকার্ড বিশ্বব্যাপী নতুন উদ্যোক্তা তৈরি ও বিদ্যমান উদ্যোক্তাদের সফলতার পথ দেখানোর কাজে নিয়োজিত নানা ধরনের সংগঠন ও কর্মসূচিগুলোতে সহযোগিতা করে আসছে।

মাস্টারকার্ড শুধু বিজনেস অ্যান্ড ফিন্যান্সিয়াল লিটারেসির মাধ্যমেই নয়, বরং বিকাশমান ক্ষুদ্র ব্যবসায়ের ক্ষেত্রেও শিক্ষা, প্রশিক্ষণ ও প্রযুক্তি সহায়তা দিয়ে থাকে।

কোপা আমেরিকায় আর্জেন্টিনার অধিনায়ক মেসি

messi15চলতি গ্রীষ্মে চিলিতে অনুষ্ঠিতব্য ২০১৫ কোপা আমেরিকা টুর্নামেন্টের জন্য ৩০ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টাইন ফুটবল এসোসিয়েশন।

আবারো দলের নেতৃত্বের ভার পড়েছেন বার্সেলোনা সুপারস্টার লিয়নেল মেসির কাঁধে। তারকাসমৃদ্ধ দলে আরো রয়েছেন ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার সার্জিও আগুয়েরো, জুভেন্টাসের কার্লোস তেভেজ, নাপোলির গঞ্জালো হিগুয়েইন, পিএসজির এজেকুয়েল লাভেজ্জি এবং বেনফিকার নিকোলাস গেইটিন। এছাড়া টটেনহ্যামের মিডফিল্ডার এরিক লামেলাও দলে ডাক পেয়েছেন। আগামী ১ জুন ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষনা করা হবে।

ইংলিশ প্রিমিয়ার লীগের বেশ কয়েকজন খেলোয়াড়ের উপর আস্থা রাখা হয়েছে। যাদের মধ্যে আছেন ম্যানচেস্টার সিটির পাবলো জাবালেটা, মার্টিন ডেমিচিলিস, ম্যানচেস্টার ইউনাইটেডের এ্যাঞ্জেল ডি মারিয়া ও মার্কোস রোহো এবং সোয়ানসি সিটির ডিফেন্ডার ফেডেরিকো ফার্নান্দেজ।

আগামী ৫ জুন চিলিয়ান বর্ডার সান হুয়ানে কোপা আমেরিকার প্রতিদ্বন্দ্বী বলিভিয়ার সাথে প্রথম অনুশীলন ম্যাচ খেলবে মেসি বাহিনী। এবারের প্রতিযোগিতায় গ্রুপ-বি’তে আর্জেন্টিনার প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন উরুগুয়ে, প্যারাগুয়ে এবং জ্যামাইকা।

১৬ জুন লা সেরেনাতে প্রথম ম্যাচে উরুগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা। একই ভেন্যুতে তিনদিন পরে প্যারাগুয়ের এবং গ্রুপের শেষ ম্যাচে ২০ জুন ভিনা ডেল মারেতে জ্যামাইকার মোকাবেলা করবে।
আর্জেন্টিনার প্রাথমিক স্কোয়াড

গোলরক্ষক : সার্জিও রোমেরো, নাওয়েল গাজম্যান, মারিয়ানো আনডুজার, অগাস্টিন মারচেসিস।

ডিফেন্ডার : পাবলো জাবালেটা, ফাকুনডো রোনকাগলিয়া, এজেকুয়েল গ্যারি, মার্টিন ডেমিচেলিস, নিকোলাস ওটামেন্ডি, ফেডেরিকো ফার্নান্দেজ, মার্কোস রোহো, মিল্টন কাসকো, লুকাস ওরবান।

মিডফিল্ডার : জেভিয়ার মাসচেরানো, লুকাস বিগলিয়া, ইভার বানায়েগা, রবার্টো পেরেইরা, ফার্নান্দো গাগো, এ্যাঞ্জেল ডি মারিয়া, ফেডেরিকো মানকুয়েলো, ম্যাক্সি রড্রিগুয়েজ, এনজো পেরেজ, এরিক লামেলা, জেভিয়ার পাস্তোর।

ফরোয়ার্ড : লিয়নেল মেসি, নিকোলাস গেইটিন, সার্জিও আগুয়েরো, কার্লোস তেভেজ, এজেকুয়ের লাভেজ্জি, গঞ্জালো হিগুয়েইন।

সালাহ উদ্দিনের খোঁজ বিএনপির অন্তরালের বিষয়

suronjit8বিএনপি নেতা সালাহ উদ্দিনের নিখোঁজ হওয়া এবং দুই মাস পর স্ত্রীকে ফোন দেওয়ার ঘটনা বিএনপির অন্তরালের ব্যাপার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত।

মঙ্গলবার আকস্মিকভাবে ভারতের মেঘালয় থেকে বিএনপির যুগ্মমহাসচিবের টেলিফোন পাওয়ার কথা তার স্ত্রী হাসিনা আহমেদ জানানোর পর ক্ষমতাসীন দলের নেতাদের মধ্য থেকে এটাই প্রথম প্রতিক্রিয়া।

সংসদ ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের পর আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, বিলম্বিত হলেও ভালো খবর। মেঘালয় থেকে তিনি ফোন করেছেন জানলাম।

আশা করি, শিগগিরই মেঘালয় থেকে আপন আলয়ে আসবেন।  এসব তাদের (বিএনপি) অন্তরালের ব্যাপার।

বিএনপি জোটের সরকারবিরোধী আন্দোলনের মধ্যে গত ১০ মার্চ উত্তরার একটি বাসায় লুকিয়ে থাকা অবস্থায় সালাহ উদ্দিনকে তুলে নেওয়া হয় বলে তার পরিবারের অভিযোগ।

এরপর সালাহ উদ্দিনের পরিবার ও বিএনপি এজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে দায়ী করে এলেও সরকারের পক্ষ থেকে বরাবরই তা প্রত্যাখ্যান করা হচ্ছিল।

সালাহ উদ্দিনের অন্তর্ধানে তার দলের ‘হাত রয়েছে’ বলেও ইঙ্গিত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্বামীর সন্ধানে আদালতে যাওয়া হাসিনা আহমেদ মঙ্গলবার জানান, সালাহ উদ্দিন মেঘালয়ের একটি হাসপাতাল থেকে তাকে ফোন করেছেন।

হরতাল-অবরোধ ডেকে বিএনপি নেতাদের পালিয়ে থেকে বিবৃতি পাঠানোর দিকে ইঙ্গিত করে সুরঞ্জিত বলেন, গণতন্ত্রের রাজনীতি প্রকাশ্য। অন্তর্ধানে থেকে রাজনীতি হয় না।

অন্তরালের রাজনীতি করলে অন্তর্ধানে যেতে হয়। আর বিপদ তখনই আসে।

ব্লগার হত্যা প্রসঙ্গ

সিলেটে মুক্তমনা ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যা প্রসঙ্গে সুরঞ্জিত বলেন, বিষয়টি শুনেছি। কারা করেছে এটা তদন্তের বিষয়।

তবে এর আগের হত্যাকাণ্ডের বিষয়ে আল কায়েদা তাদের দায় স্বীকার করেছে। অভ্যন্তরীণ সন্ত্রাস আন্তর্জাতিক সন্ত্রাস ডেকে আনে।

মঙ্গলবার সিলেটের সুবিদবাজার এলাকায় কুপিয়ে হত্যা করা হয় ব্লগার অনন্ত বিজয়কে। তিনি মুক্তমনা ব্লগে লিখতেন এবং গণজাগরণ মঞ্চে যুক্ত ছিলেন।

মুক্তমনা ব্লগ সাইটের পরিচালক অভিজিৎ রায়কে গত ফেব্রুয়ারিতে বইমেলা চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় কুপিয়ে হত্যা করা হয়। এর এক মাসের মধ্যে ঢাকায় খুন হন আরেক অনলাইন অ্যাকটিভিস্ট ওয়াশিকুর রহমান বাবু।

ব্লগার হত্যাকাণ্ডে ধর্মীয় উগ্রবাদীরা জড়িত বলে পুলিশের সন্দেহ। এর মধ্যে শুধু ওয়াশিকুর হত্যাকাণ্ডের সময় ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে পুলিশে দিয়েছিল জনতা।

মানবপাচারের ঘটনায় এরশাদের উদ্বেগ

ershaddবাংলাদেশ থেকে মানবপাচারের ঘটনায় গভীর উদ্বেগ ও উৎকন্ঠা প্রকাশ করে বিবৃতি দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এরশাদ বলেন, যে মূল্যবান প্রাণের মুক্ত জীবন আর সম্মানের সাথে বেঁচে থাকার লক্ষ্য নিয়ে দেশকে স্বাধীন করা হয়েছিল- সেই দেশের নাগরিকদের যদি আজ বিদেশে পাচার হয়ে- নির্মমভাবে প্রাণ হারাতে হয়, তারচেয়ে দুঃখজনক ঘটনা জাতীয় জীবনে আর কিছুই হতে পারেনা।

তিনি বলেন, গত কয়েকদিন ধরে দেশ-বিদেশের মিডিয়াতে বাংলাদেশ থেকে সমুদ্রপথে মানব পাচারের মর্মন্তুদ খবর প্রকাশিত হচ্ছে। এতবড় নির্মম সত্যটি এতদিন লোকচক্ষুর অন্তরালেই ছিল।

আমরা সাগরপথে ট্রলারযোগে কাজের সন্ধানে বাংলাদেশি নাগরিকদের মালয়েশিয়ায় যাবার পথে ধরা পড়ার খবর জেনেছি। কিন্তু তার অন্তরালে যে আমাদের নাগরিকদের জীবনে এমন করুন পরিণতি বরণ করতে হয়েছে তা ছিল কল্পনারও বাইরে।

এরশাদ বলেন, পাচার হওয়া নারীদের পাচারকালে সম্ভ্রম পর্যন্তও হারাতে হয়েছে। এইসব দূর্ভাগাদের নির্মম নির্যাতন সহ্য করে শেষ পর্যন্ত গণকবরে ঠাঁই নিতে হয়েছে। এধরণের ঘটনায় আমি দারুনভাবে মর্মাহত এবং দুঃখ ভারাক্রান্ত।

অবিলম্বে মানব পাচার রোধকল্পে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

কাবুলে বিলাসবহুল ভিলার ভেতরে কি?

kabul12ভিলাটা অল্প কিছুদিন আগেই মাত্র উৎসবের রংয়ে রাঙানো হয়েছে। প্রতিটি ঘরে রঙিন মোমবাতি আর পাহাড়ি ফুল দিয়ে পরিপাটি করে সাজানো ভিলাটিকে দূর থেকে মনে হচ্ছিল যেন কোনো পাহাড়ি অর্কিড গাছের ফুল। এখন শুধু অপেক্ষা কোনো এক ধণী পরিবার এসে এই ভিলাটিতে অবস্থান করে মানুষের শূণ্যতা পূরণ করা। হ্যা, পাঠক আমরা বর্ননা দিচ্ছিলাম যুদ্ধবিধ্বস্ত দেশ আফাগনিস্তানের বিখ্যাত কাবুল শহরে অবস্থিত বেভারলি হিলসের। দীর্ঘ পাহাড়ের উপরে মনোরম পরিবেশে পর্যটকদের আকর্ষণ করার মতো সকল সৌন্দর্য্য নিয়ে দাড়িয়ে থাকা বেভারলি হিলস।

যুদ্ধাবস্থার ভেতর দিয়ে যাওয়া আফগানিস্তানে বাহিরের দেশ থেকে কোনো পর্যটক আসবে না এটাই স্বাভাবিক। তবে কেন এই ভিলা তৈরি, এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আপনাকে জানতে হবে আফগানিস্তানের অর্থনৈতিক ভিত্তির কথা। দীর্ঘদিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রনে থাকার পরেও আফগানিস্তান থেকে পপি চাষ বন্ধ করা যায়নি। ২০০৪-০৬ সালের দিকে পপি চাষ বন্ধে বেশ কিছু পদক্ষেপ নেয়া হয়েছিল আফগান প্রশাসনের পক্ষ থেকে। কিন্তু ২০১০ সাল পরবর্তী সময়ে আবারও পপি চাষ বেড়ে যায় আফগানিস্তানে। সর্বশেষ হিসেব অনুযায়ী আফগানিস্তান আবারও পপি উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে। এই পপির সঙ্গে সম্পর্কযুক্ত ধনীদের মনোরঞ্জন এবং ব্যবসায়িক কাজের জন্যই ব্যবহৃত হয় বেভারলি হিলস।

কাবুলের যে অঞ্চলে এই ভিলাটি অবস্থিত তার চারপাশেই বিভিন্ন যুদ্ধবাজ গোষ্ঠির বসবাস। তাই হাজার চেষ্টা করেও আফগান প্রশাসনের পক্ষে এই অঞ্চলে কোনো প্রভাব বিস্তার করা সম্ভব হয়নি। তবে বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রকাশিত তথ্যানুসারে, আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের শাসন শুরু হওয়ার পরেই মূলত বেভারলি হিলস তৈরি হয়েছে। বিদেশি কন্ট্রাকটর, দাতা গোষ্ঠি এবং নিরাপত্তা বিষয়ক কোম্পানিগুলোর উর্দ্ধতন কর্মকর্তারা কাবুলে আসলে বেভারলি হিলসে তাদের আপ্যায়ন করা হতো। গোটা আফগানিস্তানে যে বিলাস সুবিধা পাওয়া যায় না, তা বেভারলি হিলসে পাওয়া যায়। যে কারণে অনেক মার্কিন কর্মকর্তাদেরও বিভিন্ন সময় ওই ভিলায় অবস্থান করতে দেখা গেছে। অবশ্য এই ভিলাতে তারা মুফতে থাকতেন না, প্রতি মাসের জন্য ২৫ হাজার থেকে ৬০ হাজার ডলার পর্যন্ত গুনতে হয় তাদের।

আফগানিস্তান থেকে ন্যাটো বাহিনী কার্যক্রম গুটিয়ে নেয়ার ঘোষণা দেয়ার পর থেকেই তালেবানদের তৎপরতা বেড়ে যায়। সর্বশেষ ওবামা প্রশাসন আরও এক বছর আফগানিস্তানে মার্কিন বাহিনী অবস্থানের নির্দেশ দিলে তালেবানরা নতুন করে দেশটির কিছু অঞ্চল দখল করে নেয়। যে অঞ্চলগুলোতে মূলত পপি চাষ হয়, সেই অঞ্চলগুলোকেই অর্থের জন্য প্রাথমিক লক্ষ্যস্থল হিসেবে বেছে নিয়েছে তালেবানরা। বছরের কয়েকটি নির্দিষ্ট সময়ে পপির ফসল উঠানোর সময় হলে চাষিদের কাছ থেকে ফসল কিনে নেয়ার জন্য বিভিন্ন দেশ থেকে মাদকব্যবসায়িরা আসে। এদের মধ্যে অনেকেরই স্থান হয় ওই বেভারলি হিলসে।

আন্তর্জাতিক সংবাদসংস্থা এএফপি’র পক্ষে কিছুদিন আগে সম্ভব হয় বেভারলি হিলসে ঢোকার। সেখানে জমির এজেন্ট আবদুল লতিফের সঙ্গে কথা হয় তাদের। আবদুল হালিমই জানান যে, বর্তমানে বেভারলি হিলসের মন্দাবস্থা যাচ্ছে, তবে সামনেই যে এই মন্দাবস্থা থাকবে না এই ইঙ্গিতও তার বক্তব্যে পাওয়া যায়। এএফপি’র বর্ননা মতে, পুরো ভিলাটিকে মনে হচ্ছিল যেন একটি বিশাল গোলাপ ফুল।

ভিলাটি সম্পর্কে আবদুল লতিফ আরও বলেছিলেন যে, কোনো প্রকার বোমা কিংবা গুলি থেকে রক্ষার জন্য ভিলার কক্ষগুলোকে ব্লাস্টপ্রুফ করে তৈরি করা হয়েছে। যাতে এর ভেতরে থাকা ধনী এবং গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের কোনো ক্ষতি না হয়। তবে চলতি বছরে আফগানিস্তানে যাদের হাতে বিপুল পরিমান অর্থ আছে তারা দেশ ছেড়ে চলে যাচ্ছে বলেও জানান আবদুল লতিফ।

পুরো আফগানিস্তানে এরকম আরও কয়েকটি ভিলা আছে। কিন্তু এই ভিলাগুলোর সত্যিকারের মালিকের সন্ধান পাওয়া যায় না। কিছু সূত্র জানায় যে এই ভিলাগুলো স্থানীয় যুদ্ধবাজ নেতাদের ব্যাক্তিগত সম্পত্তি। আবার এটাও শোনা যায় যে, ন্যাটোর সঙ্গে সম্পর্কযুক্ত অস্ত্র ব্যবসায়িরাই স্থানীয়দের দিয়ে এই ভিলাগুলো তৈরি করিয়েছে। যাই হোক না কেন, এটা স্পষ্ট যে আফগানিস্তানে দীর্ঘমেয়াদী যুদ্ধের কারণে অগুনতি মানুষের বিপুল পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে, পাশাপাশি একটি শ্রেণি ফুলে ফেপে উঠেছে রাতারাতি। যুদ্ধের বাজারের এই নিয়ম চলছে বর্তমান পুঁজি কেন্দ্রিক সময়ে। জার্মানি, জাপান, ভারত, বাংলাদেশসহ আরও অনেক দেশেই এই চিত্র আমরা দেখতে পাই। কুৎসিত বাণিজ্যের কাছে হেরে যাচ্ছে প্রাচ্যের পাহাড়ি গোলাপের উদ্যান।

প্রমাণ হলো সালাহ উদ্দিনকে কোনো বাহিনী অপহরণ করেনি

shohidulপুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক বলেছেন, সালাহ উদ্দিনের সাথে তার স্ত্রী হাসিনা আহেমেদের কথপোকথনের মাধ্যমে এটা পরিস্কার যে বিএনপির এই নেতাকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপহরণ করেনি।

দুপুরে পুলিশ সদর দপ্তরে গণমাধ্যম কর্মীদের কাছে এ মন্তব্য করেন তিনি।

শহীদুল হক বলেন, নিখোঁজ হবার পর থেকেই তার সন্ধান করছিল পুলিশ। বিএনপির এই নেতার বিরুদ্ধে নাশকতার কয়েকটি মামলা আছে। মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানাও জারি করেছে আদালত।

তিনি কিভাবে ভারতে গেলেন তা খতিয়ে দেখা হবে, যোগ করেন আইজিপি।

সালাহ উদ্দিন আহমেদ ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ের একটি মানসিক হাসপাতাল থেকে মঙ্গলবার সকালে তার স্ত্রীকে ফোন করেন। সালাহ উদ্দিনের খোঁজ পেয়েই বিএনপি চেয়ারপারসনের সাথে দেখা করতে যান হাসিনা আহমেদ। খালেদা জিয়া তার (সালাহ উদ্দিন) সন্ধান পাওয়ার খবর জানার পর শুকরিয়া আদায় করেছেন।

দুপুর পৌনে ৩টার দিকে গুলশান-২এর ৭৭ নম্বর রোডের ৭ নম্বর বাসার সামনে হাসিনা আহমেদ সাংবাদিকদের বলেন, ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ের পাস্তুরহিল এলাকার মিম হ্যানস মেন্টাল হাসপাতালে আছেন সালাহ উদ্দিন। তিনি সুস্থ আছেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাসিনা আহমেদ বলেন, তাকে (সালাহ উদ্দিন) দেশে আনার জন্য ভিসা প্রসেসিংয়ে সরকারের সহযোগিতা চাই।

হাসিনা আহমেদ আরও জানান, দুপুর ১২টার দিকে মিম হ্যানস হাসপাতাল কর্তৃপক্ষ তাকে সালাহ উদ্দিনের বিষয়টি জানায়। এরপর সালাহ উদ্দিনের সঙ্গে তার (হাসিনা আহমেদ) কথা হয়।

গত ১০ মার্চ রাতে উত্তরার একটি বাসা থেকে নিখোঁজ হন সালাহ উদ্দিন আহমেদ। এরপর তার স্ত্রী হাসিনা আহমেদ অভিযোগ করেন, আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তার স্বামীকে ওই বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়।

অনন্ত হত্যার দায় স্বীকার আনছারুল্লাহ বাংলাটিমের

ansar bd aসিলেটে মু্ক্তমনা ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যাকাণ্ডের দায় স্বীকার করে টুইট করেছে আনছারুল্লাহ বাংলাটিম।

একাধিক টুইট বার্তায় আনসার বাংলা-৮ নামের এক আইডি থেকে এই হামলার দায় স্বীকার করে উল্লাস প্রকাশ করা হয়। তাদের অপারেশন সফল হয়েছে বলেও উল্লেখ করা হয়।

তাদের এই বার্তা হ্যাশট্যাগেও মাধ্যমেও প্রকাশ করা হয়।

বিএনপির মিথ্যাচার প্রমাণিত: নাসিম

nasim20স্বাস্থ্যমন্ত্রী ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, “বিএনপির নেতা সালাউদ্দিনের সঙ্গে তার স্ত্রীর কথা হয়েছে, গণমাধ্যমের এমন খবরই প্রমাণ করে এত দিন বিএনপি মিথ্যাচার করেছে।”

মঙ্গলবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

মোহাম্মদ নাসিম বলেন, “খালেদা জিয়া এত দিন দাবি করেছেন, সালাহউদ্দিন র্যাবের কাছে আছে। বেগম সালাহউদ্দিন বলেছেন, তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আছে। এসব ঘটনা কী, তা বর্তমানে মিথ্যাচারে পরিণত হয়েছে। সালাহউদ্দিনের গুমের বিষয়ে বিএনপি দেশবাসীকে বিভ্রান্ত করতে চেয়েছিল। কিন্তু গণমাধ্যমে প্রকাশিত এসব খবরের পর তা বিএনপির মিথ্যাচার প্রমাণ হয়েছে। জনগণ বিএনপির কোনো মিথ্যচারে বিভ্রান্ত হবে না।”

মোহাম্মদ নাসিম বলেন, “সীমান্ত বিল পাস হওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যেমন অবদান, তেমনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমান অবদান। ১৪ দল সিদ্ধান্ত নিয়েছে যেকোনো সুবিধাজনক সময়ে তাকে সংবর্ধনা দেয়া হবে।”

১৪ দলের বৈঠকে সীমান্ত বিল পাস হওয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শুধু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানানোর নিন্দা জানানো হয়। পরে সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেন, “সীমান্ত বিল পাস হওয়ার পর খালেদা জিয়া প্রধানমন্ত্রীকে খাটো করে দেয়া বিবৃতি লজ্জাজনক। দ্বিপাক্ষিক সমস্যা সমাধানে দুই পক্ষের সমান কৃতিত্ব থাকে। এখানে মোদির কৃতিত্বের চেয়ে আমাদের প্রধানমন্ত্রীর কৃতিত্ব বেশি। সরকারকে খাটো করা মানে দেশকে খাটো করা।”

মেনন বলেন, “বিরোধীদলীয় নেত্রী এবারও পারলেন না। ভারতের সব রাজনৈতিক দল এক হয়ে এই চুক্তি পাস করেছে। এদিক থেকে তিনি ভারত থেকে শিখতে পারতেন। এত দিন তিনি কংগ্রেসের দালালি করে কিছু পাননি। এখন মোদির দালালি করে কী পাবেন?”

বনমন্ত্রী ও জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, “জাতিগতভাবে সকলের এটার প্রশংসা করা উচিত ছিল। সীমান্ত চুক্তি করতে গিয়ে প্রধানমন্ত্রী দূরদর্শিতা ও গোপনীয়তা বজায় রেখেছিলেন। এটা নিয়ে তিনি কী করছেন, এটা তার ক্যাবিনেটের অনেকে জানতেন না। এটা তার একক কৃতিত্ব। এ জন্য ১৪ দলের পক্ষ থেকে নয়, জাতির পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেয়া হবে।”

১৪ দলের বৈঠকে আরো উপস্থিত ছিলেন ত্রাণমন্ত্রী ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, কমিউনিস্ট কেন্দ্রের ওয়াজেদুল ইসলাম খান, ন্যাপের সাধারণ সম্পাদক এনামুল হক, বাসদের আহ্বায়ক রেজউর রশীদ খান, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন প্রমুখ।

সালাহ উদ্দিনের ফোনের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে: মনিরুল

monirullবিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ ‘নিখোঁজ’ হওয়ার দুই মাস পর ফোনে তার সঙ্গে কথা বলেছেন বলে জানিয়েছেন তার স্ত্রী হাসিনা আহমেদ।
মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে এক ব্রিফিংয়ে হাসিনা আহমেদ সাংবাদিকদের বলেন, ‘সালাহ উদ্দিন আহমেদের সঙ্গে ফোনে দুই ঘণ্টা কথা হয়েছে। তিনি ভারতের মেঘালয় রাজ্যের একটি হাসপাতালে ভর্তি আছেন। দ্রুত তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।’
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র ও গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, ‘আমরা সালাহ উদ্দিন আহমেদের পরিবারের পক্ষ থেকে খবর পেয়েছি, তিনি ফোন করেছিলেন। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’
তিনি আরও জানান, ‘তার পরিবার জানিয়েছে, সালাহ উদ্দিন আহমেদ মেঘালয়ের একটি হাসপাতালে ভর্তি আছেন। আমরা নিশ্চিত হতে চেষ্টা করছি, আসলেই তিনি ফোন করেছেন কিনা। বিষয়টি নিশ্চিত হলে আনুষ্ঠানিকভাবে ওই অঞ্চলের প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হবে।’
প্রসঙ্গত, ১১ মার্চ (বুধবার) সালাহ উদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন, মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর উত্তরার একটি বাসা থেকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তার স্বামীকে উঠিয়ে নিয়ে গেছে।
কিন্তু হাসিনা আহমেদের অভিযোগ অস্বীকার করে দেশের আইন-শৃঙ্খলা বাহিনীগুলো জানায়, বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে গ্রেফতার বা আটকের কোনো তথ্য তাদের জানা নেই।
এরপর সালাহ উদ্দিন আহমেদের সন্ধান দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে বিএনপি। বিএনপির পক্ষ থেকে বারবার অভিযোগ করা হয়, সরকারের সিদ্ধান্তেই সালাহ উদ্দিনকে আটক করা হয়েছে। তবে সরকারের বিভিন্ন পর্যায় থেকেও এ অভিযোগ নাকচ করা হয়।
উল্লেখ্য, ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তিতে গত ৩ জানুয়ারি কর্মসূচি ঘোষণা দিয়ে গুলশানে নিজ কার্যালয়ে ‘অবরুদ্ধ’ হয়ে পড়েন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সেখান থেকে ৫ জানুয়ারি সারাদেশে লাগাতার অবরোধ কর্মসূচি ঘোষণা দেন তিনি। এরপর থেকে কর্মসূচিসহ বিভিন্ন বিষয়ে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে দলের অবস্থান জানান দেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ।

‘ফ্রি ইন্টারনেট’ সেবার নামে রবির প্রতারণা

robiবিশ্বজুড়ে বিতর্কের মধ্যে থাকা ফেসবুকের ‘ইন্টারনেট ডট ওআরজি’র মাধ্যমে বাংলাদেশে নিজেদের গ্রাহকদের জন্য ২৮টি সাইটে ফ্রি ব্রাউজিং শো চালু করেছে মোবাইল ফোন অপারেটর রবি। গতকাল রোববার স্থানীয় একটি হোটেলে এ সেবার উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তবে এ সেবাকে ‘ফ্রি ইন্টারনেট’ হিসেবে উল্লেখ করায় শুরুতেই বিতর্কের মুখে পড়েছে। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, ফ্রি ইন্টারনেটের নামে ফ্রি ব্রাউজিং সুবিধা দিয়ে সেখানে গ্রাহকদের ‘পে পার ইউজের’ প্রতারণার ফাঁদে ফেলারও ব্যবস্থা রাখা হয়েছে। তারা বলেন, ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহারসহ ইন্টারনেট ব্যবহারের খরচ সর্বনিম্ন পর্যায়ে রাখার ব্যবস্থা করা হলে তাতেই সাধারণ গ্রাহক উপকৃত হতেন। এ ছাড়া বিভিন্ন স্থানে ফ্রি ওয়াই-ফাই সেবা চালুর মাধ্যমেও ইন্টারনেট সেবাকে সহজলভ্য করা সম্ভব।

প্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার বলেন, করপোরেটের ফ্রি সেবা দেওয়ার অর্থ হচ্ছে গ্রাহকদের গলায় ছুরি চালানোর আরেকটি আয়োজন। ফেসবুক ফ্রি ইন্টারনেট দেওয়ার কথা বলে নিজেদের বিজ্ঞাপন এবং চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর বাণিজ্যকেই বিস্তৃত করছে। এর ফলে মৌলিক অধিকার হিসেবে ইন্টারনেট স্বীকৃত হওয়ার যে দাবি, তা উপেক্ষিত হয়েছে। রবি যে সেবা চালু করেছে, সেখানেও রবির গ্রাহকরা রবির সিমকার্ড ব্যবহারের পয়সা দিয়েই কিছু সাইটে ব্রাউজ করার সুবিধা পাবেন মাত্র। এর অধিক কিছু নয়। এটাকে ফ্রি ইন্টারনেট বলা যায় না। এ ব্যাপারে তথ্যপ্রযুক্তিভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান লার্ন এশিয়ার সিনিয়র ফেলো আবু সাঈদ খান সমকালকে বলেন, বিশ্বজুড়ে ইন্টারনেট ডট ওআরজি বিতর্কিত হয়েছে। যে কারণে ভারতে এটি বর্জন করা হয়েছে। কোনো দেশেই সরকার এর সঙ্গে যুক্ত হয়নি।

বাংলাদেশে সরকার কেন এ ধরনের বিতর্কিত উদ্যোগের সঙ্গে যুক্ত হলো, তার কারণ অনেকেই বুঝতে পারছেন না। ইন্দোনেশিয়ার তথ্যপ্রযুক্তিভিত্তিক ওয়েবসাইট টেক ইন সিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, সেখানে মালয়েশিয়ার অজিয়াটা (রবির মূল প্রতিষ্ঠান) লিমিটেড পরিচালিত এক্সএল অজিয়াটা ইন্দোনেশিয়ায় উদ্যোগ নিয়েও সেটি চালু করেনি। এর কারণ হিসেবে এক্সএল অজিয়াটার চিফ ডিজিটাল সার্ভিস অফিসার অসিয়াতার বক্তব্য উদৃব্দত করে প্রতিবেদনে বলা হয়, মূলত ইন্টারনেট ডট ওআরজির সেবাটি বিশ্বজুড়ে বিতর্কের মধ্যে রয়েছে এবং এ সেবার মাধ্যমে গ্রাহক ব্রাউজিং সুবিধা পেলেও ডাটা ট্রান্সফারের সুবিধা পাবেন না, ফলে ভবিষ্যতে নতুন বিতর্ক উঠতে পারে। এ কারণেই সেবাটি চালু করা হয়নি।

এ ব্যাপারে জানতে চাইলে রবির ভাইস প্রেসিডেন্ট (কমিউনিকেশন অ্যান্ড করপোরেট রেসপনসিবিলিটি) ইকরাম কবীর সমকালকে বলেন, অজিয়াটা রবি এবং এক্সএলের মূল প্রতিষ্ঠান হলেও বিভিন্ন দেশে অজিয়াটার স্থানীয় প্রতিষ্ঠানগুলোর নীতি ও সিদ্ধান্ত সংশ্লিষ্ট দেশের চাহিদা অনুযায়ী নির্ধারণ হয়ে থাকে। এক্সএল অজিয়াটার সিদ্ধান্তের সঙ্গে রবি অজিয়াটার কোনো সম্পর্ক নেই।

রবির ফ্রি ব্রাউজিং সেবা যেভাবে: সংবাদ সম্মেলনে জানানো হয়, ফ্রি ব্রাউজিং সেবা উপভোগ করার জন্য রবির গ্রাহকদের প্রথমে গুগল প্লে স্টোর থেকে ইন্টারনেট ডট ওআরজি অ্যাপ ডাউনলোড করতে হবে। ডাউনলোড হলে এটি স্বয়ংক্রিয়ভাবে ইনস্টল হয়ে যাবে। এর পর এই অ্যাপ চালু করলে তালিকায় থাকা সাইটগুলো বিনা খরচে ব্রাউজ করা যাবে। সংবাদ সম্মেলনে দেওয়া লিখিত বক্তব্যে বলা হয়, রবির গ্রাহকরা বিনা খরচের বাইরে যদি কোনো ওয়েবসাইট ভিজিট করতে চান, তাহলে সাধারণ ইন্টারনেট চার্জ প্রযোজ্য হবে। গ্রাহক কোনো ডাটা প্যাক কিংবা রবির নির্ধারিত প্যাকেজ না কিনে ভিডিও কনটেন্ট দেখতে চান, তাহলে পে পার ইউজ ভিত্তিতে চার্জ প্রযোজ্য হবে। সংবাদ সম্মেলনে রবির সিইও সুপুন বীরাসিংহে, চিফ অপারেটিং অফিসার মাহতাবউদ্দিন আহমেদ, চিফ করপোরেট অ্যান্ড পিপল অফিসার মতিউল ইসলাম নওশাদ এবং ফেসবুকের গ্গ্নোবাল অপারেটর পার্টনারশিপের পরিচালক মারকু মাকেলেইনেন উপস্থিত ছিলেন।

আসল চিত্র: ইন্টারনেট ওআরজির পদ্ধতি এবং রবির সংবাদ সম্মেলনে দেওয়া লিখিত বক্তব্য থেকে পরিষ্কার, ফ্রি ব্রাউজিং সুবিধায় রবির গ্রাহকরা শুধু একটি সাইট দেখা ছাড়া ইন্টারনেটে কোনো ধরনের ডাটা ট্রান্সফার করতে পারবেন না। অর্থাৎ যে কোনো ধরনের ডাউনলোড, ভিডিও সাইটে অনলাইনে ভিডিও দেখা কিংবা অনলাইনে অডিওতে গানও শুনতে পারবেন না। অর্থাৎ ইউটিউবের মতো জনপ্রিয় সাইট আদৌ ফ্রি ব্রাউজিং সুবিধার আওতায় থাকবে না। এমনকি ই-মেইলে কোনো ফাইলও পাঠানো যাবে না। ডাউনলোড, ভিডিও কিংবা অডিও কনটেন্ট উপভোগের জন্য অবশ্যই পৃথক মূল্য পরিশোধ করতে হবে। এ ক্ষেত্রে কোনো গ্রাহক না বুঝে কোনো নির্ধারিত প্যাকেজ ছাড়াই ফ্রি ব্রাউজিং সাইট থেকে কোনো ভিডিও কনটেন্ট দেখতে চান, তাহলে তাকে অস্বাভাবিক অতিরিক্ত মূল্যের বোঝা কাঁধে নিতে হতে পারে।

রবির ওয়েবসাইটে দেওয়া ইন্টারনেট প্যাকেজে পে পার ইউজের মূল্য প্রতি কিলোবাইট দেড় পয়সা। এখন কোনো গ্রাহক এক মেগাবাইটের ফাইল ডাউনলোড কিংবা অনলাইনে প্লে করলে তাকে পরিশোধ করতে হবে ১৫ টাকা। যদি ফাইলটি ১০০ মেগাবাইটের হয়, তাহলে পরিশোধ করতে হবে এক হাজার ৫০০ টাকা। যদি ফাইলটি এক জিবি কিংবা এক হাজার মেগাবাইটের হয়, তাহলে পরিশোধ করতে হবে ১৫ হাজার টাকা। অথচ রবির নির্ধারিত ইন্টারনেট প্যাকেজে এক জিবির বর্তমান মূল্য মাত্র ২৭৫ টাকা। এটা স্পষ্ট, একজন গ্রাহক না বুঝে ফ্রি ব্রাউজিং সাইটে গিয়ে পে পার ইউজের ফাঁদে পড়লে মুহূর্তেই তার সিমকার্ডের অ্যাকাউন্টের অর্থ পুরোটাই হাওয়া হয়ে যাবে। এদিকে রবির একাধিক গ্রাহক গতকাল রোববার সমকালকে জানান, ফ্রি ব্রাউজিং সাইটগুলোতে ইন্টারনেটে অস্বাভাবিক ধীরগতি পাওয়া যাচ্ছে।

রবির ফ্রি ব্রাউজিং সুবিধা বাংলাদেশে প্রথম নয়। বাংলাদেশে এর আগেও একাধিক মোবাইল অপারেটর ফেসবুক, উইকিপিডিয়ার মতো সাইট ইন্টারনেট ডট ওআরজির ব্যবহার ছাড়াই নিজেদের গ্রাহককে ফ্রি ব্রাউজিংয়ের সুবিধা অনেক আগেই চালু করেছে এবং এখনও দিচ্ছে।