রবিবার, নভেম্বর ২৯, ২০২৬

জাতীয় প্রেসক্লাবে দুর্ধর্ষ চুরি

press club7জতীয় প্রেসক্লাবে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। প্রেসক্লাবের লকার ভেঙে গুরুত্বপূর্ণ কাগজ ও নগদ অর্থ  লুট করা হয়েছে বলে জানা গেছে।

শনিবার রাতে এ ঘটনা ঘটে। তবে কী কী কাগজ বা কত টাকা খোয়া গেছে তা নির্দিষ্ট করে জানাতে পারেনি প্রেসক্লাব কর্তৃপক্ষ।

এ দিকে রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক আব্দুল মোমেনের নেতৃত্বে একটি দল। তারা ঘটনাস্থল থেকে ফিঙ্গার প্রিন্টসহ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেছেন।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক রায়হান এসব তথ্য নিশ্চিত করেছেন।

দূতাবাসের চ্যান্সারি কমপ্লেক্স উদ্বোধন করলেন মোদি

modi cরাজধানীর বারিধারায় ভারতীয় হাইকমিশনের নতুন চ্যান্সারি কমপ্লেক্স উদ্বোধনে করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

রোববার সকাল পৌনে ১০টার আগে তিনি বারিধারায় দূতাবাসে পৌঁছে এ কমপ্লেক্স উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন মোদির সফরসঙ্গী ও দূতাবাসের কর্মকর্তারা।

দূতাবাসে পৌঁছানোর পর মোদি প্রথমে একটি বকুলের চারা রোপণ করেন। এরপর দূতাবাসের চ্যান্সারি কমপ্লেক্সের উদ্বোধন করেন। এরপর বাংলাদেশ সরকারকে একটি অ্যাম্বুলেন্স প্রদান করেন তিনি। অ্যাম্বুলেন্সটি যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসায় ব্যবহার করা হবে।

অ্যাম্বুলেন্স প্রদানের পর মোদি দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন।

এর আগে, সকালে পৌনে ৯টায় রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনের সফরের দ্বিতীয় দিনের কর্মসূচি শুরু করেন মোদি। ঢাকেশ্বরীতে মিনিট দশেক পূজা-অর্চনা করে রামকৃষ্ণ মিশনের দিকে রওয়ানা হন তিনি।

৯টা ৭ মিনিটে রামকৃষ্ণ মিশন ও মঠ পরিদর্শনে পৌঁছে সেখানে প্রার্থন‍া করেন মোদি। প্রায় মিনিট বিশেক অবস্থানের পর রামকৃষ্ণ মিশন ও মঠ ছেড়ে বারিধারার উদ্দেশে রওয়ানা হন তিনি।

দুপুর ১২টা ৪০ মিনিটে বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন মোদি। এরপর রাষ্ট্রপতির সঙ্গে বিশেষ মধ্যাহ্নভোজে যোগ দেবেন তিনি।

দুপুরে খানিকটা বিশ্রামের পর বিকেল ৩টায় হোটেল সোনারগাঁওয়ের সুরমা হলে সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের সঙ্গে মোদির বৈঠক অনুষ্ঠিত হবে। তারপর একে একে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ব্যবসায়ী নেতৃবৃন্দ হোটেল সোনারগাঁওয়ে এসে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন।

সন্ধ্যা ৬টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রয়েছে নরেন্দ্র মোদির বিশেষ বক্তৃতা। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ৭টা ৫০ মিনিট পর্যন্ত এ কর্মসূচিতে অংশ নেওয়ার পরপরই তিনি নিজ দেশে ফেরার উদ্দেশে যাবেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।

সেখানে রাত ৮টা ১০ মিনিটে ভিভিআইপি টারমাকে তাকে বিদায় জানাতে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাত ৮টা ২০ মিনিটে ভারতীয় বিমান বাহিনীর বিশেষ প্লেনে করে ঢাকা ছাড়ার কথা রয়েছে নরেন্দ্র মোদির।

এর আগে, শনিবার (৬ জুন) সকাল সাড়ে ১০টার আগে ঢাকায় পৌঁছান নরেন্দ্র মোদি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনার গ্রহণ করে ভারতীয় প্রধানমন্ত্রী সাভারে চলে যান। সেখানে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে তিনি যান ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর মোদি হোটেল সোনারগাঁওয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন। এরপর তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে শেখ হাসিনার সঙ্গে বেশ ক’টি বৈঠক করেন এবং যৌথ কর্মসূচিতে অংশ নেন।

যশোরে বোমা বানাতে গিয়ে নিহত ১

jashorযশোরে বোমা বানাতে গিয়ে ফিরোজ হোসেন (৩০) নামে একজন নিহত হয়েছে।
ফিরোজ সদর উপজেলার হামিদপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
শনিবার মধ্যরাতে যশোর সদর উপজেলার হামিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাত ১২টার দিকে হামিদপুর গ্রামে ময়লাখানা এলাকায় ফিরোজ হোসেন বোমা তৈরি করছিল। এসময় একটি বোমা বিস্ফোরণ হলে ফিরোজ গুরুতর আহত হয়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসা হয়। সেখানেই তার মৃত্যু হয়।
যশোর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক আব্দুল্লাহ-আল-মামুন জানায়, অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
মরদেহ ময়না তদন্তের জন্য  মর্গে পাঠানো  হয়েছে বলে জানান তিনি।

জুভেন্টাসের দুর্গ ভেঙে ট্রেবল বার্সার

barca7ফুটবলে নিজেদের রক্ষণভাগ নিয়ে বেশ গর্ব ইতালিয়ানদের। নিশ্চিদ্র রক্ষণভাগ নিয়ে গর্ব ছিল ইতালি চ্যাম্পিয়ন জুভেন্টাসেরও। কিন্তু বার্লিনের মাঠে সেই গর্ব ধূলায় মিশিয়ে দিয়েছে বার্সেলোনা। জুভেন্টাসকে হৃদয় ভাঙার গান শুনিয়ে উযেফা চ্যাম্পেয়ন্স লিগ ফুটবলের শিরোপা জিতে নিয়েছে স্পেন চ্যাম্পিয়নরা।

শনিবার রাতে উত্তেজনার বারুদে ঠাসা ফাইনালে জুভেন্টাসকে ৩-১ গোলে হারিয়েছে বার্সা; সঙ্গে ইতিহাসের প্রথম ক্লাব হিসেবে দ্বিতীয়বারের মতো জিতে নিয়েছে ট্রেবল। যে জয় এসেছে ইনিয়েস্তা-মেসি-পেড্রোর গড়ে দেওয়া মঞ্চের উপর দাঁড়িয়ে রেকিটিক-সুয়ারেজ-নেইমারের লক্ষ্যভেদী শটে।

ট্রেবল (এক মৌসুমে ৩ বড় আসরের শিরোপা) জেতার স্বাদ কেমন, ২০০৯ সালেই তা জানা হয়ে গিয়েছিল বার্সেলোনার। কিন্তু এই স্বাদ কখনোই পাওয়া হয়ে উঠে নি ইতালির বান্ধবী জুভেন্টাসের। এবারে সেই সুযোগ এসেছিল সাদা-কালো জার্সির দলটির সামনে।

ইতালির সবচেয়ে বড় ঘরোয়া লিগ আর কোপা ইতালিয়ার শিরোপা জেতা জুভেন্টাস প্রথম ট্রেবলের স্বাদ পেতে মরিয়া হয়ে খেলতে নেমেছিল বার্লিনের মাঠে। কিন্তু যে রক্ষণভাগ নিয়ে তাদের গর্ব, ম্যাচের ৪ মিনিটেই তাতে ফাটল ধরিয়েছে বার্সার আক্রমণ ভাগের সৈনিকেরা।

লিওনেল মেসির ঝলক দেখানো পাস থেকে বল গিয়েছে জোর্ডি আলবার কাছে। সেই বল নেইমারকে পাস করেছেন আলবা। নেইমার সুকৌশলে বল দিয়েছেন ম্যাচসেরার পুরস্কার জেতা আন্দ্রেস ইনিয়েস্তাকে। বার্সার এই বিশ্বস্ত প্লেমেকার তা থেকে রচনা করেছেন ম্যাচের প্রথম গোলের চিত্রনাট্য। আর সেই চিত্রনাট্যকে বাস্তবে রুপ দিয়েছেন তরুণ ইভান রেকিটিক; বল তিনি পাঠিয়ে দিয়েছেন জুভেন্টাসের জালে।

এরপর বার্সেলোনার আক্রমণ আর জুভেন্টাসের কাউন্টার অ্যাটাকে ম্যাচ হয়ে উঠেছে শ্বাসরুদ্ধকর। প্রতিপক্ষের বুকে কাঁপন ধরানো আক্রমণ শানিয়েছে দুদলই। তবে আর কোনো গোলের দেখা না মিলায় প্রথমার্ধ শেষে ১-০ গোলেই এগিয়ে থেকেছে বার্সেলোনা।

বিরতির পর মেসির দুরুন্ত দৌড়ে শুরু হয়েছিল ম্যাচ। কিন্তু জুভেন্টাসের রক্ষণভাগের দৃঢ়তায় সুয়ারেজ বল নিয়ন্ত্রনে ব্যর্থ হলে সেখানেই পরিসমাপ্তি ঘটেছে ওই আক্রমণের। এরপর মেসি-সুয়ারেজ-নেইমার-রেকিটিকদের ভয়াবহ কিছু আক্রমণ সামলে দলের আশা বাঁচিয়ে রেখেছেন জুভেন্টাসের অভিজ্ঞ গোলরক্ষক বুফন।

এরপরই জুভেন্টাস যেন হয়ে উঠেছে ক্ষ্যাপা বাঘ। ওল্ড লেডি বা ‘বুড়ি’ বলে যাদের আরেকটি নাম রয়েছে, বিরতির পর সেই তারাই যেন ইয়ং লেডি বা অষ্টাদশী তরুণীর জীবনী শক্তিতে ভরপুর হয়ে উঠেছিল। এবারে সত্যিকার ভাবেই নিজেদের আরেকটি ডাক নাম ‘দ্য কিলার লেডি’র সার্থকতা প্রমাণ করতে শুরু করেছিল মাসিমিলিয়ানো আলেগ্রির শিষ্যরা।

বলের নিয়ন্ত্রণ হারিয়ে বার্সা তখন দুর্গ সামলাতে ব্যতিব্যস্ত। তবে জেরার্ড পিকে আর সঙ্গীদের প্রতিরোধ শেষ অব্দি ধোপে টিকে নি। ৫৫ মিনিটে আলভারো মোরাতার গোলে ১-১ সমতায় ফিরেছে জুভেন্টাস। ম্যাচের ৪ মিনিটেই চুপসে যাওয়া জুভে সমর্থকরা যেন তাতে প্রাণ ফিরে পেয়েছেন; তাদের উল্লাসে মুখরিত হয়েছে বার্লিনের অলিম্পিয়া স্টেডিয়াম।

কিন্তু সেই উল্লাস স্থায়িত্ব হয়েছে মাত্র ১৩ মিনিট। কেননা, ম্যাচের পরের গল্পটুকু কেবলই বার্সেলোনার বীরত্মগাঁথার।

এমএসএন, অর্থ্যাৎ কিনা মেসি-সুয়ারেজ-নেইমারে গড়া বার্সার আক্রমণ ভাগ কেন প্রতিপক্ষের হৃদকম্প বাড়িয়ে দেয়, ম্যাচের শেষ ৩৭ মিনিটে (ইনজুরি টাইম সহ) তা হাড়ে হাড়ে টের পেয়েছে জুভেন্টাস। এমএসএনে ভর করে একের পর এক আক্রমণ শানিয়ে ইতালি চ্যাম্পিয়নদের কোণঠাসা করে ফেলেছে স্পেন চ্যাম্পিয়নরা।

ম্যাচে গোল না পেলেও ফুটবল জাদু কম দেখাননি অনেকের দৃষ্টিতে সর্বকালের সেরা ফুটবলার হিসেবে বিবেচিত লিওনেল মেসি। ম্যাচের টার্নিং পয়েন্ট এনে দিয়েছেন তিনিই। ৬৭ মিনিটে পেনাল্টির আবেদন করেছিলেন জুভেন্টাসের ফরাসি ফুটবলার পল পগবা। রেফারি তা আমলে নেননি। আর মেসিও যেন তাতে বিরক্ত হয়েছেন! হয়তো পগবাকে শিক্ষা দিতে গিয়েই ৬৮ মিনিটে জুভেন্টাসের জালে বার্সার দ্বিতীয় গোলের স্ক্রিপ্টটা লিখে ফেললেন তিনি।

জুভেন্টাসের ৩ জন ডিফেন্ডারকে বোকা বানিয়ে মেসি নিয়েছিলেন এক দুরন্ত শট। অভিজ্ঞ বুফন কোনো রকম ঝাঁপিয়ে পরে সেই বল ঠেকিয়েছেন জালে জড়ানোর হাত থেকে। কিন্তু শেষ রক্ষা হয়েছে কি? না, রক্ষা পায়নি জুভেন্টাস। মেসির তীব্র শট বুফনের পাঞ্চ খেয়ে জুভেন্টাসের ছোট ডি বক্সের যেখানে পড়েছিল সেখানেই দাঁড়িয়ে ছিলেন লুই সুয়ারেজ আর রেকিটিক।

রেকিটিক যখন বলে শট নিতে যাচ্ছেন ঠিক সেই মুহূর্তে অদম্য গতিতে বলকে জুভেন্টাসের জালে পাঠিয়ে দিয়েছেন সুয়ারেজ। এগিয়ে যাওয়ার আনন্দে কাতালান উৎসবের ঢেউ বয়ে গেছে অলিম্পিয়া স্টেডিয়ামে।

এরপর ৭২ মিনিটে আরেকাবার তেমন উৎসবের ঢেউ উঠেও্ তা মিলিয়ে গেছে সঙ্গে সঙ্গেই। কারণ, হ্যান্ডবলের কারণ দেখিয়ে নেইমারের একটি গোল বাতিল করেছেন রেফারি। জোর্ডি আলবার ক্রস থেকে হেড করে বল জালে জড়িয়েছেন নেইমার। কিন্তু হেড করার সময় বল তার হাতেও লেগেছিল!

এরপর জুভেন্টাসকে আরও বেশি চেপে ধরতে বার্সার রক্ষণভাগের খেলোয়াড়রাও যোগ দিয়েছেন এমএসএনর সঙ্গে। তার সুফল হিসেবে জেরার্ড পিকে একটি গোল পাচ্ছেন, পাচ্ছেন করেও শেষ অব্দি পাননি। বল বারের উপর দিয়ে মেরেছেন তিনি।

মাঠের পাশে রাখা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাটি তখন জ্বল জ্বল করছে তাকে জিতে নেওয়ার প্রলোভন সাজিয়ে। সেই প্রলোভনেই হয়তোবা ম্যাচের ৮৯ মিনিটে আশা বাঁচিয়ে রাখার সর্বোচ্চ চেষ্টাই করেছেন জুভেন্টাসের মার্চিসিও। কিন্তু বার্সার জার্মান গোলরক্ষক টার স্টেগানকে তাকে উপহার দিয়েছেন হতাশা।

ম্যাচে ৭ মিনিট অতিরিক্ত সময় যোগ করা হয়েছে। সেই সুযোগে ৯২তম মিনিটে জুভেন্টাসের আর্জেন্টাইন তারকা কার্লোস তেভেজও বার্সার জাল লক্ষ্য করে শট নিয়েছেন নিজের সর্ব শক্তি দিয়ে। কিন্তু এবারও টার স্টেগানের বিশ্বস্ত হাত বাঁচিয়ে দিয়েছে স্প্যানিশ চ্যাম্পিয়নদের। তবে হাল ছাড়ে নি জুভেন্টাস।

ম্যাচে ফেরার প্রাণপণ লড়াই চালিয়েছে আলেগ্রির শিষ্যরা। কিন্তু ৯৭তম মিনিটে ম্যাচের ব্যালন্স শিটে ডেবিট-ক্রেডিটের হিসেব মিলিয়ে দিয়েছেন নেইমার; দুরন্ত এক গোলে। আর তাতেই বেজেছে শেষ বাঁশি; বার্সা করেছে ট্রেবল জয়ের উৎসব।

স্প্যানিশ লিগ আর কোপা দেল রে ফুটবলের শিরোপা জেতার পর চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতে বার্সা বনে গেছে ইউরোপ চ্যাম্পিয়ন।

জুভেন্টাসের দুর্গ ভেঙে ট্রেবল বার্সার

nigarরাজধানীর যাত্রাবাড়ীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের সাবেক ছাত্রী সৈয়দা সাবেকুন নাহার নিগার (৩৫) হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার পটুয়াখালীর বাউফল থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা হলো- সাজিদুল ইসলাম সজল, সোহাগ শরীফ, শাহ ইমাম হোসেন রনি ও সাকিব হাসান সিজার। মেধাবী ছাত্রের আড়ালে তারা আসলে ছদ্মবেশী ডাকাত। হত্যাকাণ্ডের পর স্বর্ণালঙ্কার লুট করার কথা স্বীকার করে সজল ও সোহাগ গতকাল আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে দিয়েছে হত্যার রোমহর্ষক বর্ণনা। নিগারকে হত্যা করে স্বর্ণালঙ্কার ও টাকা লুটের ঘটনার মূল পরিকল্পনাকারী রনি ও সিজার। কিলিং মিশনে আটজন উপস্থিত ছিল। রনি স্টামফোর্ড ইউনিভার্সিটি থেকে আইনে স্নাতকোত্তর ও সিজার ড্যাফোডিল ইউনিভার্সিটি থেকে টেক্সটাইলে পড়াশোনা করে।

পুলিশের জিজ্ঞাসাবাদ ও স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানা গেছে, দুই বছর ধরে রনি ও সজলের নেতৃত্বে একটি সংঘবদ্ধ অপহরণকারী চক্র গড়ে ওঠে। ধনাঢ্য ব্যক্তিদের অপহরণের পর টাকা আদায়ের ঘটনায় তারা একাধিক সময় গ্রেফতার হয়ে কারাগারে ছিল। জামিনে বেরিয়ে আবার তারা যাত্রাবাড়ীতে ভাড়াটিয়া সেজে গৃহকর্তার মেয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রীকে হত্যার পর স্বর্ণালঙ্কার ও টাকা লুট করে।

গত ২২ মে উত্তর যাত্রাবাড়ীর রজনীগন্ধা সড়কের ৭৬/১/এল/১৩ নম্বর বাসার দোতলায় ডাকাতির ওই ঘটনা ঘটে। ডাকাতরা অস্ত্রের মুখে বাসিন্দাদের জিম্মি করে ওই বাসা থেকে ৮৫ হাজার টাকা, ৮ ভরি স্বর্ণালঙ্কার, দুটি ল্যাপটপ কম্পিউটার, একটি আইপ্যাড, চারটি মোবাইল ফোনসহ দামি জিনিসপত্র নিয়ে যায়। চিৎকার করলে গৃহকর্তার অসুস্থ মেয়ে নিগারকে গলায় ওড়না ও টাই দিয়ে ফাঁস দেয়। এরপর তার শরীর কম্বলের নিচে চাপা দিয়ে রাখা হয়।

যাত্রাবাড়ী থানার ওসি অবণী শংকর কর বলেন, নিগারকে হত্যার পর স্বর্ণালঙ্কার লুটের ঘটনায় জড়িত চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের সহযোগী আরও চারজনকে গ্রেফতারের চেষ্টা চলছে। জামিনে বেরিয়ে রনি ও সিজার তাদের সহযোগীদের নিয়ে যাত্রাবাড়ীতে ভাড়াটিয়া সেজে একজনকে হত্যা করে মালপত্র লুট করে। জিজ্ঞাসাবাদে তারা আরও কয়েকটি অপহরণ ও লুটপাটের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। রনি ও সিজার মেধাবী, এমনকি তাদের পরিবারের সদস্যদের কথা জানলে অনেকের বিশ্বাস করতে কষ্ট হবে- এই ধরনের অপরাধের সঙ্গে তারা জড়াতে পারে।

দায়িত্বশীল সূত্র জানায়, রনি ও সিজারের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ভাড়াটিয়া সেজে ডাকাতি করে আসছে। মাস তিনেক আগে বরিশালের গৌরনদীতে এক কলেজ ছাত্রকে অপহরণ করে মুক্তিপণ আদায় করে একই চক্র। এ ছাড়া বছর খানেক আগে হাজারীবাগে অপহরণের পর রনি ও সিজার পুলিশের হাতে গ্রেফতার হয়ে কিছুদিন কারাভোগ করে। কারাগার থেকে বেরিয়ে একজন চিকিৎসককে অপহরণ করে একই চক্রের সদস্যরা দুই লাখ টাকা মুক্তিপণ নেয়।

মামলার তদন্ত কর্মকর্তা পরিমল চন্দ্র দাস বলেন, এই চক্রটি এক এলাকায় বেশি দিন থাকে না। কয়েকটি ঘটনা ঘটানোর পর তারা বাসা পরিবর্তন করত। বেশিরভাগ সময় ভাড়া করা বাসায় অপহৃতদের অজ্ঞান করে তারা আটক রাখত।

পুলিশ জানায়, টার্গেট করে উত্তর যাত্রাবাড়ীর রজনীগন্ধা সড়কের ৭৬/১/এল/১৩ নম্বর বাসা ভাড়া করতে যায় সজল, সিজার ও রনির লোকজন। ১ জুন থেকে তারা ওই বাসার নিচতলা ভাড়া নেওয়ার কথা চূড়ান্ত করে। তারা তিন হাজার টাকা অগ্রিম দিয়ে যায়। ওই বাসার নিচতলা খালি থাকায় তারা ২২ মে থেকে সেখানে থাকার অনুমতি চায়। বাসার মালিক তাতে সাড়া দিলে ভাড়াটের আড়ালে ডাকাত চক্রের সদস্যরা বাসায় উঠে ডাকাতি করে। ঘটনার রাতে দোতলায় বাড়িওয়ালার ফ্ল্যাটে কৌশলে প্রবেশ করে তিনজন। বাইরে থেকে পাঁচজন পাহারা দিচ্ছিল। বাসার বাসিন্দাদের অস্ত্রের মুখে জিম্মি করে তারা স্বর্ণালঙ্কার, টাকা ও অন্যান্য জিনিসপত্র লুট করে। এ সময় বাসায় ছিলেন গৃহকর্তা এস এম কামরুজ্জামান, তার স্ত্রী তহুরা খাতুন ও তাদের মেয়ে নিগার। ডাকাত চক্রের সদস্যরা নিগারকেও পাশের একটি ঘরে নিয়ে হাত-পা বেঁধে মুখে স্কচটেপ আটকে দেয়। নিগার ভয়ে চিৎকার করলে ডাকাতরা তার গলায় ওড়না ও টাই দিয়ে ফাঁস দিয়ে তার শরীর কম্বলে ঢেকে রাখে। পরে নিগারকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

বন্ধুত্ব নতুন উচ্চতায়

modi hasina7বাংলাদেশ ও ভারতের বন্ধুত্ব এখন নতুন উচ্চতায় পেঁৗছে গেছে। ঢাকায় দ্বিপক্ষীয় ও একান্ত বৈঠক শেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে শাপলা হলে আয়োজিত যৌথ সংবাদ ব্রিফিংয়ের অনুষ্ঠানে পৃথক বক্তৃতায় ছিল অভিন্ন মেজাজ, অভিন্ন সুর। গতকাল শনিবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদির সফরসঙ্গীরা এবং বাংলাদেশের মন্ত্রী-প্রতিমন্ত্রী ও উপদেষ্টারা।

নরেন্দ্র মোদি তার বক্তৃতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দক্ষিণ এশিয়ার মহান নেতা উল্লেখ করে শ্রদ্ধাবনত চিত্তে তাকে স্মরণ করেন এবং বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা সার্থক হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্বে। শেখ হাসিনা তার বক্তৃতায় মহান মুক্তিযুদ্ধে ভারতের অকুণ্ঠ ও আন্তরিক সহায়তার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়নে নরেন্দ্র মোদির নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।

মোদি তার বক্তৃতায় বলেন, বাংলাদেশে প্রথম সফর আমার জন্য ‘বিশেষ মুহূর্ত’। এখন আমরা উন্নয়নের সফল সহযাত্রী। আমি ভারতের জন্য যে স্বপ্ন দেখি, বাংলাদেশের জন্যও অভিন্ন ভবিষ্যৎ প্রত্যাশা করি। এদিকে শেখ হাসিনা বলেন, দু’দেশের জনগণের মধ্যে নিবিড় যোগাযোগ প্রতিষ্ঠা বাংলাদেশ সরকারের অন্যতম অগ্রাধিকার।

দু’জনে আঞ্চলিক কানেক্টিভিটির ওপরও বিশেষ জোর দেন। বিকেল ৩টা ৪২ মিনিটে ভারতের প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে শেখ হাসিনার তেজগাঁও কার্যালয়ে আসেন। তাদের স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পর প্রধানমন্ত্রীর কার্যালয় চত্বরে শেখ হাসিনা, মোদি ও মমতা যৌথভাবে আগরতলা-ঢাকা-কলকাতা এবং ঢাকা-শিলং-গৌহাটি বাস সার্ভিসের উদ্বোধন ঘোষণা করেন। এর পর দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দু’দেশের মধ্যে স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়নে অনুসমর্থনের দলিল বিনিময় করেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহীদুল হক ও ভারতের পররাষ্ট্র সচিব এস জয়শঙ্কর।

দলিল বিনিময়ের পর তারা ৪০ মিনিটের একান্ত বৈঠকে মিলিত হন। এ বৈঠকের পর শিমুল মিলনায়তনে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে বাণিজ্য চুক্তি নবায়ন, নৌ চলাচল প্রটোকল, মানব পাচার ও জাল মুদ্রা পাচার প্রতিরোধ, ব্যান্ডউইথ রফতানি, বিদ্যুৎ খাত সহযোগিতা চুক্তিসহ মোট ১৯টি চুক্তি, প্রটোকল ও সমঝোতা স্মারক সই হয়। পরে চুক্তি ও সমঝোতা স্মারক বিনিময়ের পর প্রথমে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আলাদা আলাদা উদ্দীপনাময় বক্তব্য রাখেন।

নরেন্দ্র মোদি: ইংরেজিতে দেওয়া বক্তৃতায় নরেন্দ্র মোদি বলেন, প্রথমবার ঢাকা সফর তার জীবনের জন্য বিশেষ মুহূর্ত। এ সফরে অর্জিত অভিজ্ঞতা তার চিন্তা ও দৃষ্টিকে সমৃদ্ধ করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০২১ ও ২০৪১ বাস্তবায়ন কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে যাবে বলে আশা করেন এবং এ কর্মসূচি বাস্তবায়নে বাংলাদেশের জনগণের পাশে থাকার ঘোষণা দেন তিনি।

মোদি বলেন, স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়নে সংবিধান সংশোধনে ভারতের সব রাজনৈতিক দলের সর্বসম্মত সিদ্ধান্ত প্রমাণ করেছে, ভারতের জনগণ ঐক্যবদ্ধভাবেই বাংলাদেশের জনগণের পাশে আছে। তিনি আরও বলেন, ভারত ও বাংলাদেশ শুধুই প্রতিবেশী নয়, ঐতিহ্য, সংস্কৃতি, ভাষা এবং ক্রিকেটের প্রতি ভালোবাসা একসূত্রে গাঁথা। দুই দেশের মানুষ একে অপরকে অন্তর দিয়ে আপনজন হিসেবেই জানে এবং এ কারণেই দুটি দেশ যৌথভাবে উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার ধারণায় বিশ্বাস করে। তার ভাষায়, আমাদের মধ্যে সংগ্রাম ও উৎসর্গের আবেগঘন আবেদন রয়েছে। নরেন্দ্র মোদি সার্কের উল্লেখ করে বলেন, এ সংস্থা বাংলাদেশের পক্ষ থেকে একটি উপহার।

মোদি বলেন, দুই দেশের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। একদিকে সড়ক যোগাযোগে আগরতলা-ঢাকা-কলকাতা এবং ঢাকা-শিলং-গৌহাটি বাস সার্ভিস চালু হয়েছে, অন্যদিকে উপকূলীয় ও অভ্যন্তরীণ নৌ চলাচলের ব্যাপারেও সমঝোতা হয়েছে। এর মধ্য দিয়ে দুই দেশের যৌথ অর্থনৈতিক করিডোর চালু হলো, যৌথ উন্নয়নের যাত্রাও শুরু হলো। তিনি বলেন, যোগাযোগ খাতে এ উন্নয়ন শুধু ভারত-বাংলাদেশ নয়, এমনকি শুধু ভারতের উত্তর-পূর্ব অংশের সঙ্গে যোগাযোগের উন্নয়নই নয়, এ পদক্ষেপ দক্ষিণ এশিয়ার উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

মোদি বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সাফল্য বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে। একই সঙ্গে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তা এবং নিরাপদ সমুদ্রসীমা গড়ে তুলতেও বাংলাদেশ একই ধরনের ভূমিকা রাখবে বলে তিনি আশা করেন।

মোদি বলেন, শুধু স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়নই নয়, গত বছর দুই দেশের আন্তর্জাতিক সীমানা নির্ধারণের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে, দুটি দেশ আন্তর্জাতিক রীতি ও আইন মেনে চলার ক্ষেত্রেও নিজেদের দৃঢ় অঙ্গীকার এবং ইতিবাচক সিদ্ধান্তের প্রমাণ দিয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী বলেন, স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়ন, সমুদ্রসীমা নির্ধারণ, যৌথ যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার মধ্য দিয়ে দুই দেশের সম্পর্কে গভীর আস্থা ও দৃঢ় বিশ্বাসের প্রতিফলন ঘটেছে। বাণিজ্য চুক্তি নবায়ন এবং বাংলাদেশের ভেড়ামারা ও মংলায় ভারতের জন্য অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা দু’দেশের বাণিজ্য সম্পর্ক উন্নয়নেও নতুন যুগের সূচনা করবে বলে তিনি আশা করেন। তিনি বলেন, এর মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হবে।

মোদি বলেন, নতুন বর্ডার হাট দু’দেশের ঐতিহ্য ও স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখবে। তিনি সমুদ্রভিত্তিক অর্থনীতি (ব্লু ইকোনমি) গড়ে তুলতেও সহায়তার আশ্বাস দেন। তিনি বলেন, ব্লু ইকোনমি দু’দেশের অর্থনৈতিক উন্নয়নে নতুন মাত্রা যোগ করবে।

মোদি বলেন, দু’দেশের মধ্যকার বাণিজ্য ঘাটতি সম্পর্কে তিনি সচেতন। শুল্কমুক্ত ও কোটামুক্ত সুবিধা থাকলেও বাংলাদেশের মাত্র ২৫টি পণ্য ভারতে প্রবেশ করে। তবে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এ ঘাটতি দূর করতে আশ্বস্ত করেছেন।

পণ্যের মান নিয়ন্ত্রণে দু’দেশের সমঝোতা স্মারক, ভারত থেকে বাংলাদেশে বিদ্যুৎ রফতানির পরিমাণ ৫০০ থেকে এক হাজার ১০০ মেগাওয়াটে উন্নীত করার ঘোষণা দিয়ে মোদি বলেন, এই উন্নয়ন দ্বিপক্ষীয় সম্পর্কেরই প্রতিফলন। তিনি বলেন, বাংলাদেশের আইন ও নিয়মকানুন মেনেই রামপালে কয়লা বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হবে। বিদ্যুৎ উৎপাদনে এটা নতুন মাত্রা যোগ করবে।

মোদি বলেন, বাংলাদেশের উন্নয়নে ভারত সব সময়ই পাশে ছিল, থাকবে। তিনি এর আগে ১০০ কোটি মার্কিন ডলার ঋণ-সহায়তার কথা উল্লেখ করে নতুন আরও ২০০ কোটি মার্কিন ডলার ঋণ-সহায়তার ঘোষণা দেন।মোদি বলেন, দু’দেশের নদীর পানিপ্রবাহ উভয় দেশের জনগণের জন্যই গুরুত্বপূর্ণ। এই পানির ওপর কৃষি, পরিবেশ, প্রতিবেশ এবং জীবিকা নির্ভরশীল। তিনি বলেন, এ সবকিছুই তার বিবেচনায় রয়েছে। স্থল সীমান্ত বাস্তবায়ন সমস্যার যেমন সমাধান হয়েছে, তেমনি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সমর্থন নিয়ে তিস্তা ও ফেনী নদীর পানি নিয়ে যে সমস্যা আছে, তারও ন্যায্য সমাধান অচিরেই হবে।

শেখ হাসিনা :প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভারত বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেশী। একই সঙ্গে দুই দেশ পরস্পরের উন্নয়ন সহযোগী। কানেক্টিভিটি শুধু এ দুই দেশেরই নয়, এ অঞ্চলের উন্নয়নের জন্যও গুরুত্বপূর্ণ। ঢাকা সফররত ভারতের প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় সব বিষয়ে খোলামেলা ও ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

শেখ হাসিনা বাংলায় বক্তব্য রাখেন। বক্তব্যের শুরুতে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদানের কথা গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আজ আমাদের মাঝে পেয়ে আমরা সত্যিই আনন্দিত ও গর্বিত। এ এক ঐতিহাসিক মুহূর্ত। আমরা যৌথভাবে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন সম্ভাবনার যুগে ও অধিকতর উচ্চতায় নিয়ে যাচ্ছি।

শেখ হাসিনা বলেন, ‘কিছুক্ষণ আগে আমরা স্থল সীমানা চুক্তি ১৯৭৪ অনুসমর্থনের পত্র বিনিময় করেছি। এর মাধ্যমে ৬৮ বছরের মানবিক সমস্যার শান্তিপূর্ণ সমাধান হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। এ ক্ষেত্রে প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বের ভূয়সী প্রশংসা করছি। আমরা ভারতের জনগণ এবং ভারতের সব রাজনৈতিক দলকে এ চুক্তির প্রতি অকুণ্ঠ সমর্থন জানানোর জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি।’ এ ক্ষেত্রে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ঐতিহাসিক ভূমিকা এবং ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির অবদানের কথাও স্মরণ করেন তিনি।

ভারতের প্রশংসা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ভারত কয়েক বছরে অর্থনৈতিকভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের অর্থনীতিও সামনের দিকে এগিয়ে যাচ্ছে। গত ছয় বছরে ৬ শতাংশের বেশি প্রবৃদ্ধি অর্জন করেছে বাংলাদেশ। আমরা সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার প্রায় সবই অর্জন করতে পেরেছি।

নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, আমাদের আলোচনা ছিল অত্যন্ত গঠনমূলক। আমরা পরস্পরের উদ্বেগ ও অগ্রাধিকারের বিষয়গুলো নিয়ে অবগত রয়েছি। দ্বিপক্ষীয় সব বিষয় নিয়ে আমাদের মধ্যে খোলামেলা আলোচনা হয়েছে।

ভারতের সঙ্গে সম্পন্ন হওয়া বিভিন্ন চুক্তির বিষয় তুলে ধরে শেখ হাসিনা বলেন, ভারতের সঙ্গে উপকূলীয় নৌ চলাচল চুক্তি, বাণিজ্য চুক্তি নবায়ন, অভ্যন্তরীণ নৌ পরিবহন প্রটোকল স্বাক্ষর এবং এর সঙ্গে সঙ্গে নতুন বাস সার্ভিসগুলোর উদ্বোধন এ অঞ্চলের যোগাযোগ প্রতিষ্ঠার প্রতি আমাদের অঙ্গীকারের দৃষ্টান্ত। এর মধ্য দিয়ে এ অঞ্চলে একটি বৈষম্যহীন সমাজব্যবস্থা আনা সম্ভব। চুক্তিগুলোতে যে নতুন বিষয় সনি্নবেশিত হয়েছে, তার মাধ্যমে বাণিজ্য, বিনিয়োগ ও ব্যবসা প্রসারে নতুন নতুন ক্ষেত্র তৈরি হবে।

প্রধানমন্ত্রী বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমাদের দুই দেশের ক্রমবর্ধমান বাণিজ্য ঘাটতির বিষয়টি উপলব্ধি করেছেন এবং এ বিষয়ে তার সরকারের সার্বিক সহায়তার আশ্বাস দিয়েছেন। দুই দেশের মধ্যে বাণিজ্য সমতা আনার জন্য বাংলাদেশ ও ভারতীয় বিনিয়োগের জন্য মংলা ও ভেড়ামারায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার ব্যাপারে আমরা সম্মত হয়েছি। আমরা আশা করছি, এর ফলে বাংলাদেশে বিনিয়োগ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।

শেখ হাসিনা বলেন, আজ আমরা দ্বিপক্ষীয় বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর করেছি, যা আমাদের পারস্পরিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রের সঙ্গে সংশ্লিষ্ট। এর মধ্যে রয়েছে- অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, তথ্যপ্রযুক্তি, সংস্কৃতি ও ব্লু ইকোনমি। সহযোগিতার এ বিস্তৃত ক্ষেত্র আমাদের সম্পর্কের গভীরতার ব্যপ্তি এবং পরিপকস্ফতার নিদর্শন।

প্রধানমন্ত্রী বলেন, সীমান্ত শান্তিপূর্ণ রাখা এবং এ বিষয়ে পারস্পরিক সহযোগিতা বজায় রাখার বিষয়ে আমরা আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছি। সন্ত্রাসবাদ ও চরমপন্থার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির বিষয়ে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আমরা উভয় দেশের ৫৪টি অভিন্ন নদীর ব্যবস্থাপনার লক্ষ্যে একসঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা করেছি।

প্রধানমন্ত্রী বলেন, দুই দেশের জনগণের মধ্যে নিবিড় যোগাযোগ প্রতিষ্ঠা আমাদের অন্যতম অগ্রাধিকার। এটি দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের সবচেয়ে শক্তিশালী বন্ধন। আমরা গৌহাটিতে বাংলাদেশ মিশন এবং খুলনা ও সিলেটে ভারতীয় মিশন খোলার ব্যাপারে সম্মত হয়েছি। এটা আমাদের ক্রমবর্ধমান পারস্পরিক বিশ্বাস ও দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও বিস্তৃত করার অঙ্গীকারের প্রতিফলন। এসব পদক্ষেপ আমাদের সম্পর্ককে আরও বিস্তৃত ও গণমুখী করবে।

শেখ হাসিনা বলেন, আমাদের সম্পর্ককে আরও সুদৃঢ় করার জন্য যে অঙ্গীকার করেছি, তা সফর শেষে যৌথ ঘোষণায় প্রকাশ পাবে। আমাদের এই যৌথ ঘোষণার অঙ্গীকারগুলো বাস্তবে রূপদান করাই সবিশেষ গুরুত্বপূর্ণ।ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে শেখ হাসিনা বলেন, আমি এ ক্ষেত্রে আমাদের পক্ষ থেকে আপনাকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিচ্ছি। প্রধানমন্ত্রী (মোদি) আপনার সফর আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন আশা ও গতির সঞ্চার করেছে। ঢাকায় আপনার সফর সফল হোক, আনন্দময় হোক।

নরেন্দ্র মোদি গতকাল সকালে ৩৬ ঘণ্টার রাষ্ট্রীয় সফরে ঢাকায় পেঁৗছার পর তাকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। ভারতের বিমানবাহিনীর বিশেষ উড়োজাহাজটি মোদিকে নিয়ে সকাল সোয়া ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পেঁৗছে। এর পর মোদিকে দেওয়া হয় লালগালিচা সংবর্ধনা।

নরেন্দ্র মোদি জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি এবং ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। বিকেল সোয়া ৩টায় সোনারগাঁও হোটেলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মঙ্গে ১৫ মিনিট একান্ত বৈঠক করেন। রাতে প্রধানমন্ত্রীর দেওয়া নৈশভোজে অংশ নেন তিনি।

আজ সকালে ঢাকেশ্বরী মন্দির ও রামকৃষ্ণ মন্দির পরিদর্শন, বারিধারায় চ্যান্সেরি ভবন উদ্বোধন, দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটলবিহারি বাজপেয়িকে দেওয়া স্বাধীনতা সম্মাননা গ্রহণ, রাষ্ট্রপতির দেওয়া মধ্যাহ্নভোজে অংশগ্রহণ, সোনারগাঁও হোটেলে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ বিশিষ্ট নাগরিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জনবক্তৃতা শেষে আজ রোববার রাতেই দিলি্ল ফিরে যাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

নৈশভোজ: বাসস জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোনারগাঁও হোটেলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্মানে এক নৈশভোজের আয়োজন করেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভারতের প্রধানমন্ত্রীর সফরসঙ্গী সদস্যরা নৈশভোজে যোগ দেন। পরে শেখ হাসিনা, নরেন্দ্র মোদি ও মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশি শিল্পীদের পরিবেশনায় একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। শিল্পীরা নৈপুণ্যের সঙ্গে বাংলাদেশ ও ভারতের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরেন।

ভূমধ্যসাগরে ২ হাজার অভিবাসী উদ্ধার

ovibashiলিবিয়ার উপকূলে ভূমধ্যসাগরে পাঁচটি কাঠের নৌকা থেকে ২ হাজারেরও বেশি অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। ইউরোপীয় যুদ্ধজাহাজ ও কোস্ট গার্ডের কয়েকটি জাহাজের সাহায্যে তাদের উদ্ধার করা হয়েছে।

শনিবার মাল্টাভিত্তিক ব্যক্তিগত অর্থায়নে পরিচালিত মাইগ্র্যান্ট অফসোয়ার এইড স্টেশন (মোয়াস) এ তথ্য জানিয়েছে।

মোয়াস জানায়, পাঁচটি মাছ ধরার কাঠের নৌকায় ভর্তি এসব অভিবাসীকে উদ্ধারে ইতালীয়, আইরিশ ও জার্মান জাহাজের সহায়তায় অভিযান চালানো হয়।

ঠিক কতজন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে, তা নিশ্চিত করে বলতে পারেনি ইতালির কোস্ট গার্ড। তবে তারা আরো প্রায় সাতটি অভিবাসীবাহী নৌকা সাগরে চিহ্নিত করেছে এবং এসব অভিবাসীদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

অবস্থা সামাল দিতে লিবিয়ার উদ্দেশে রওনা দিয়েছে ব্রিটিশ রয়্যাল নৌবাহিনীর জাহাজ এইচএমএস বুলওয়ার্ক। ভূমধ্যসাগরে ভাসমান নাজুক নৌকায় অবস্থানরত অভিবাসীদের উদ্ধারে এই জাহাজের নাবিকেরা হেলিকপ্টারে অভিযান চালাবে।

উল্লেখ্য, গত কয়েক মাসে বুলওয়ার্ক প্রায় ১ হাজার ৮০০ সাগরভাসা মানুষের জীবন বাঁচিয়েছে।

জাতিসংঘ শরণার্থীবিষয়ক সংস্থা জানিয়েছে, এ বছরের প্রথম পাঁচ মাসে প্রায় সাড়ে ৪৬ হাজার অভিবাসী ইতালির উপকূলে ভিড়েছে, গত বছরের তুলনায় যা ১২ শতাংশ বেশি। আফ্রিকা থেকে ভূমধ্যসাগর হয়ে অবৈধ পথে ইতালি ও এর আশপাশের দেশে পাড়ি জমাতে গিয়ে নৌকাডুবিতে এ সময়ে বহু অভিবাসী প্রাণ হারিয়েছে।

তথ্যসূত্র : বিবিসি ও রয়টার্স অনলাইন।

রামকৃষ্ণ মিশন পরিদর্শন করলেন মোদি

modi7ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঐতিহাসিক ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনের মধ্য দিয়ে ঢাকায় তার শেষ দিনের কর্মসূচি শুরু করেন। এই মন্দির থেকে তিনি সরাসরি রামকৃষ্ণ মিশন পরিদর্শনে যান।

সেখানে তিনি অঞ্জলীও দেন। কলকাতার বেলুড় মঠের সন্ত্রাসীদের অনুরোধেই তিনি ঢাকার রামকৃষ্ণ মিশন পরিদর্শনে আসেন। মিশনের মহারাজদের সঙ্গে মোদি করমর্দন করেন।

ঢাকেশ্বরী মন্দির থেকে ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন নরেন্দ্র মোদিকে সঙ্গে নিয়ে সকাল ৯টা ১০ মিনিটে রামকৃষ্ণ মিশনে পৌঁছান। সেখানে কলকাতা মিশনের প্রশাসনিক প্রধান স্বামী সুহিতানন্দ মোদিকে স্বাগত জানান।

মিশনের বিভিন্ন ভবন ঘুরে দেখেন নরেন্দ্র মোদি। মিশনের পক্ষ থেকে মোদিকে দুটি শুভেচ্ছা ক্রেস্ট ও কিছু বই উপহার দেওয়া হয়।

মিশনের স্বেচ্ছাসেবীদের সঙ্গে ফটোসেশনও করেন নরেন্দ্র মোদি। সে সময় মোদির সাফল্য কামনা করে স্লোগান দিতে দেখা যায়।

রামকৃষ্ণ মিশন পরিদর্শন শেষে ভারতীয় হাইকমিশনের একটি নতুন ভবনের উদ্বোধন করতে বারিধারার কূটনৈতিক পাড়ায় যাবেন নরেন্দ্র মোদি।

রেকর্ড গড়া হল না মেসির

ক্রীড়া ডেস্ক : ইউরোপ সেরার প্রতিযোগিতা উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে শনিবার রাতে মুখোমুখি হয় বার্সেলোনা ও জুভেন্টাস।

জি-৭ সম্মেলন : উগ্রবাদী আতঙ্কে ২২ হাজার পুলিশ মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক : আজ রোববার জার্মানিতে শুরু হচ্ছে শিল্পোন্নত সাত দেশের সংগঠ গ্রুপ অব সেভেন (সংক্ষেপে জি-৭)-এর শীর্ষ সম্মেলন।