বুধবার, অক্টোবর ৭, ২০২৬

বাংলাদেশকে নকআউটে দেখছেন না ডি ভিলিয়ার্স

আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে শিরোপা জয়ের লক্ষ্য বাংলাদেশের। দেশ ছাড়ার আগে দলের প্রধান কোচ এবং অধিনায়ক সেই আশার কথা শুনিয়েছেন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের। তবে ৮ দলের এই টুর্নামেন্টে টাইগারদের নিয়ে আশাবাদী হতে পারছেন না প্রোটিয়া কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্স। তার মতে, বাংলাদেশ চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালেও যেতে পারবে না!

নিজের ইউটিউব চ্যানেল ‘এবিডিভিলিয়ার্স৩৬০’-এ ডি ভিলিয়ার্স চ্যাম্পিয়নস ট্রফির দলগুলোর শক্তি-দুর্বলতা পর্যালোচনা করে একটি ভিডিও দিয়েছেন।
সেখানে বাংলাদেশ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি সত্যি করে যদি বলি তাহলে বাংলাদেশকে নকআউটে দেখছি না। বাংলাদেশি ভক্তরা হয়ত শুনতে পছন্দ করবে না। কিন্তু আমাকে সততার সঙ্গে বলতে হবে।’

তবে নকআউট পর্বে না দেখলেও বাংলাদেশ নিয়ে কিছু আশার কথা শুনিয়েছেন ডি ভিলিয়ার্স।
তার মতে, গ্রুপ পর্বে বাংলাদেশ কিছু অঘটন ঘটাতে পারে। তার ধারনা এই পর্বে নাজমুল হোসেন শান্তর দল যে কাউকে হারিয়ে চমক দিতে পারে, ‘তাদের অবশ্যই কিছু দলকে চমকে দেওয়ার সামর্থ্য আছে। হয়ত এমনকি কোন বড় দলকেও (চমকে দিতে পারে)। কিন্তু সেমিফাইনালে যাওয়া দলটির জন্য বিশাল চ্যালেঞ্জ হবে।
’

বাংলাদেশের কিছু ক্রিকেটারকে নিয়ে আলাদা করেও কথা বলেছেন ডি ভিলিয়ার্স। দলের অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদকে নিয়ে তার মন্তব্য, ‘দলে তাসকিন আছে, ভালো ডানহাতি পেসার। মিরাজও ভালো অলরাউন্ডার। মাহমুদউল্লাহর খেলা দেখেও ভালো লাগে।’ অধিনায়ক নাজমুলকে নিয়ে বলেছেন, ‘সে খুবই কার্যকর ও ধারাবাহিক।
এ জন্য হয়তো তাকে অধিনায়ক হিসেবে দেখে খুশি হবে (বাংলাদেশ দলের সমর্থকেরা)।’

এর আগে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে নেতিবাচক মন্তব্য শোনা গেছে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিংয়ের মুখেও। পন্টিং বলেছেন, বাংলাদেশের চেয়ে আফগানিস্তান ভালো করবে চ্যাম্পিয়নস ট্রফিতে।

২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফি শুরু হবে। গ্রুপ পর্বে তাদের পরের দুটি ম্যাচ রাওয়ালপিন্ডিতে। ২৪ ও ২৭ ফেব্রুয়ারির ম্যাচ দুটিতে বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও স্বাগতিক পাকিস্তান।

পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না : প্রধান উপদেষ্টা

পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, টাকা দিলেই জন্মসনদ মিলবে- এটা হতে পারে না। সব সেবা অনলাইনে দিতে হবে। পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না।

রবিবার তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধনকালে এ কথা বলেন প্রধান উপদেষ্টা।

ড. ইউনূস বলেন, শান্তিশৃঙ্খলা রক্ষা করাই অন্তর্বর্তী সরকারের প্রধান বিবেচনা। এর ওপরই নির্ভর করে সরকারের সফলতা-ব্যর্থতা। আর সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।

আজ থেকে শুরু হওয়া এবারের জেলা প্রশাসক সম্মেলন চলবে আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। সম্মেলনে বিভিন্ন অধিবেশন, প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, দিকনির্দেশনা গ্রহণ এবং সমাপনী অনুষ্ঠানসহ মোট ৩৪টি কার্য ও অধিবেশন থাকবে।

মন্ত্রিপরিষদ বিভাগের তত্ত্বাবধানে প্রতিবছর সরকারের নীতিনির্ধারক ও জেলা প্রশাসকদের মধ্যে সরাসরি মতবিনিময় ও প্রয়োজনীয় দিক-নির্দেশনা দিতে জেলা প্রশাসক সম্মেলনের আয়োজন করা হয়। এর অংশ হিসেবে এবারের সম্মেলনে উপদেষ্টা-সচিবদের উপস্থিতিতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ সম্পর্কে ডিসিদের দেওয়া প্রস্তাব নিয়েও আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

জেলা প্রশাসকরা সরকারের মাঠ পর্যায়ের প্রতিনিধি হিসেবে কাজ করে থাকেন। ফলে সরকারের নীতিনির্ধারণী বিষয় ছাড়াও উন্নয়ন কর্মসূচিসহ অন্যান্য বিষয় মাঠপর্যায়ে বাস্তবায়নে জেলা প্রশাসকরা সমন্বয়কের দায়িত্ব পালন করে থাকেন।

ফিলিস্তিনিদের গাজা থেকে সরাতেই কি ইসরায়েলে গেলেন রুবিও

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শনিবার রাতে ইসরায়েলে পৌঁছেছেন। নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা জোরদার করতেই রুবিও ইসরায়েল সফর করছেন।

প্রেসিডেন্ট ট্রাম্পের বিধ্বস্ত গাজা দখল এবং সেখানকার ফিলিস্তিনি বাসিন্দাদের জোরপূর্বক তাড়িয়ে দেওয়ার পরিকল্পনার কারণে মধ্যপ্রাচ্যে রাজনৈতিক অস্থিরতা ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে আজ রবিবার জেরুজালেমে বৈঠকের জন্য প্রস্তুতি নিচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এই অঞ্চলে রুবিওর এটি প্রথম সফর।

টাইমস অব ইসরাইল জানিয়েছে, রুবিও তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণ করেন। আজ রবিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করবেন রুবিও। বৈঠকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত প্রস্তাবের বিষয়ে আলোচনা করবেন।

রুবিও এর আগে মিউনিখে ছিলেন, যেখানে তিনি ইউক্রেন যুদ্ধকেন্দ্রিক একটি নিরাপত্তা সম্মেলনে অংশ নেন। সম্প্রতি ওয়াশিংটন সফরকালে নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন এবং গাজা নিয়ে ইসরায়েলের পরবর্তী পদক্ষেপে মার্কিন প্রেসিডেন্টের পূর্ণ সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ট্রাম্প শনিবার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেন, এখন ইসরায়েলকে সিদ্ধান্ত নিতে হবে তারা কী করবে, মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের নেওয়া সিদ্ধান্তকে সমর্থন করবে।

রুবিওর ইসরায়েল সফর এমন সময়ে এলো যখন হামাস গাজা থেকে তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে, যা প্রায় এক মাসের যুদ্ধবিরতির আওতায় হওয়া ষষ্ঠ বন্দি বিনিময় চুক্তির অংশ।
এর বিনিময়ে শত শত ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে।

রুবিওর বৈঠকে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে, যার আওতায় বাকি জিম্মিদের মুক্তি এবং যুদ্ধের স্থায়ী সমাপ্তির পরিকল্পনা রয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত এখনো চূড়ান্ত হয়নি।

ট্রাম্প গাজার নিয়ন্ত্রণ নেওয়ার প্রস্তাব দিয়েছেন এবং এর বাসিন্দাদের মিশর বা জর্ডানে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেছেন। তবে সব আরব দেশ এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করছে।
মিশর ও জর্ডান ফিলিস্তিনিদের গ্রহণ করতে না চাইলে তাদের জন্য পরিণতি হবে বলে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন।

গত বৃহস্পতিবার রুবিও বলেন, এখন পর্যন্ত একমাত্র পরিকল্পনা ট্রাম্পের পরিকল্পনা—তারা এটি পছন্দ করুক বা না করুক। কিন্তু যদি তাদের কাছে আরও ভালো কোনো পরিকল্পনা থাকে, তাহলে এখনই তা উপস্থাপন করার সময়। রুবিও ইসরায়েল সফর শেষ করে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে যাবেন।

তবে নেতানিয়াহু গাজায় ট্রাম্পের বিতর্কিত পরিকল্পনা সম্পর্কে সরাসরি মন্তব্য করা থেকে বিরত থেকেছেন। বরং, নেতানিয়াহু তার লক্ষ্যের ওপর বেশি মনোযোগী বলে মনে হচ্ছে। কারণ কোনোভাবে যদি যুদ্ধবিরতি চুক্তি ভেঙে পড়ে তাহলে তিনি পুনরায় যুদ্ধ শুরু করতে চান। আর এ কারণে তার লক্ষ্য মার্কিন সমর্থন নিশ্চিত করা। নেতানিয়াহু বারবার বলেছেন, হামাসকে নির্মূল না করা পর্যন্ত যুদ্ধ শেষ হবে না। তবে এর জন্য অবশ্যই ট্রাম্পের আশীর্বাদ প্রয়োজন নেতানিয়াহুর।

‘মব’ নয়, নাট্যকর্মীদের একাংশের কারণেই স্থগিত উৎসব : ফারুকী

হুমকির অভিযোগে স্থগিত হয়েছে ‘ঢাকা মহানগর নাট্য উৎসব’। এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর নাট্য পর্ষদের আহ্বায়ক ঠাণ্ডু রায়হান। তিনি বলেছেন, ‘অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে, সবার নিরাপত্তার কথা ভেবে প্রাণের নাট্যোৎসব আপাতত স্থগিত ঘোষণা করতে বাধ্য হয়েছি।’

এদিকে নাট্য উৎসব স্থগিত হওয়ার পর থেকেই সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে।
বিগত কয়েক মাস ধরে সাংস্কৃতিক অঙ্গনে অস্থিরতার এবং মবের আরো একটি উদাহরণ হিসেবে উল্লেখ করে বিষয়টি নিয়ে মতপ্রকাশ করতে দেখা গেছে অনেককে। এবার এ প্রসঙ্গে কথা বলেছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করে উপদেষ্টা জানান, নাট্যকর্মীদের মধ্যেই একটা অংশ উৎসব বন্ধের জন্য আহ্বান জানায়।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে ফেসবুকে উপদেষ্টা ফারুকী বলেছেন, ‘নাট্য উৎসব বন্ধের খবরটা দেখে আমরা কাল সন্ধ্যা থেকেই খোঁজ-খবর নিতে শুরু করি।
কারণ সরকার শিল্পকলার মাধ্যমে সারা দেশে সাংস্কৃতিক অনুষ্ঠান ছড়িয়ে দিতে উৎসাহ দিচ্ছে, গতকালও শিল্পকলায় তিনটা প্রদর্শনী হলো। আজকেও প্রাচ্যনাটের শো আছে শিল্পকলায়। তাহলে এখানে কেনো পুলিশ উৎসব বন্ধ করতে বলবে? খোঁজ নিয়ে জানলাম, পুলিশ এ রকম কিছুই বলেনি। কালকে রাতেই বিবৃতি দিয়ে জানিয়েছে, তারা কাউকে উৎসব বন্ধ করতে বলেনি।
বরং তারা নিরাপত্তা দিতে প্রস্তুত।’

উৎসব বাতিলের কারণ উল্লেখ করে ফারুকী বলেন, ‘আমাদের দ্রুত অনুসন্ধান থেকে জানা গেল, নাট্যকর্মীদের মধ্যেই একটা অংশ এই উৎসবের বিরোধিতা করে মহিলা সমিতি কর্তৃপক্ষের কাছে হল বরাদ্দ বাতিলের জন্য জোর দাবি জানিয়ে আসছে বেশ কিছুদিন ধরে। বিক্ষুব্ধ নাট্যকর্মীদের দাবি, এই উৎসবের আড়ালে জুলাই আন্দোলনের সময় ছাত্র-জনতা হত্যায় বিবৃতি দিয়ে উসকানি দেওয়া কিছু ব্যক্তি বা তাদের গোত্রীয় কিছু মানুষ সংগঠিত হওয়ার চেষ্টা করছে। তারা দাবি জানায়, জুলাইয়ে তাদের ভূমিকার জন্য বিচারের মুখোমুখি হওয়ার আগে কোনো পুনর্বাসন চলবে না। অবশেষে কালকে মহিলা সমিতি বরাদ্দ বাতিল করে।
’

কিন্তু দুঃখজনক হচ্ছে, ‘বিবৃতিতে তারা এসব কিছু না বলে কৌশলে প্রথমে পুলিশের কাঁধে দোষ চাপানোর চেষ্টা করল। এবং বিবৃতির শেষে বলল— মবের কারণে উৎসব বাতিল করতে হলো। তারা তো জানেই কারা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করছে। তাদের পরিচয় না লিখে মব বলে চালিয়ে দেওয়ার উদ্দেশ্য কি একটা বিশেষ ন্যারেটিভ প্রতিষ্ঠা করা? বা কেন ওই বিক্ষুব্ধ নাট্যকর্মীরা প্রতিবাদ করছে তারা জানে। কিন্তু সেটাও তারা বিবৃতিতে উল্লেখ না করা কি ওই বিশেষ ন্যারেটিভ প্রতিষ্ঠার চেষ্টা কি না সেটা সবাই ভেবে দেখতে পারেন। পাশাপাশি আরেকটা প্রশ্নও আসে, জুলাইয়ে তাদের ভুমিকার জন্য জাতির কাছে এখনো কি একবারও ক্ষমা চাওয়ার প্রয়োজন বোধ করেছে তারা?’

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় ঢাকার মহিলা সমিতি মিলনায়তনে এই উৎসব উদ্বোধন এবং সন্ধ্যায় মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ মঞ্চস্থ হওয়ার কথা ছিল। উৎসবের তিনটি পর্যায়ে একটি করে নাটক মঞ্চস্থ করার কথা ছিল ৮৫টি নাট্যদলের। তবে হঠাৎ করেই উৎসবটি স্থগিত করা হয়। আয়োজকেরা বলেন, ‘একদল ব্যক্তির হুমকির মুখে’ আয়োজন স্থগিত করেছেন তারা।

ডিসি সম্মেলনের উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে সম্মেলনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার সঙ্গে ডিসিদের মুক্ত আলোচনা হবে আজ। সন্ধ্যায় প্রধান উপদেষ্টা সঙ্গে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভা হবে।
রাতে হবে প্রধান উপদেষ্টার সঙ্গে নৈশভোজ। এবার ডিসি সম্মেলন শেষ হবে ১৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার)।

এর আগে শনিবার সচিবালয়ে ডিসি সম্মেলন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদসচিব ড. শেখ আব্দুর রশীদ জানান, সম্মেলনে চারটি বিশেষ ও ৩০টি কার্য অধিবেশন থাকবে। এর মধ্যে রয়েছে উদ্বোধনী অনুষ্ঠান, প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ, প্রধান উপদেষ্টার সঙ্গে একটি মুক্ত আলোচনা এবং বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের একটি সভা।
এই চারটি বাদ দিয়ে বাকি ৩০টি হবে কর্ম-অধিবেশন। বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাটি হবে বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে।

লাল কার্ড বিতর্ক, রেফারিকে কী বলেছিলেন বেলিংহাম

লা লিগায় শনিবার রাতে ওসাসুনার বিপক্ষে রিয়াল মাদ্রিদের তারকা জুড বেলিংহাম সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ম্যাচের ৩৮ মিনিটে রেফারি মুনুয়েরা মন্তেরোর সঙ্গে কথা বলার সময় বেলিংহাম রেফারিকে অপমানসূচক ভাষা ব্যবহার করেছেন বলে অভিযোগ ওঠে। এরপরই রেফারি তাকে লাল কার্ড দেখান।

খেলা শেষে যে প্রতিবেদন দিয়ে থাকেন, সেখানে লাল কার্ডের বিষয়ে রেফারি লিখেছেন, ‘বেলিংহাম রেফারিকে “ফাক ইউ” বলেছেন’।
স্প্যানিশ দৈনিক ‘এএস’ এ তথ্য জানিয়েছে। শব্দটি গালি বা অপমানসূচক হিসেবে ব্যবহার হয়ে থাকে। তার মতে, রেফারি তার কথা ভুল বুঝেছেন।

যদিও বেলিংহামের দাবি, রেফারিকে এমন কিছু বলেননি, যাতে লাল কার্ড দেখানো যায়।
এখানে ভুল-বোঝাবুঝি হয়েছে। ম্যাচের পর স্প্যানিশ সম্প্রচার প্রতিষ্ঠান মুভিস্টার‍+কে বেলিংহাম বলেন, ‘আমি রেফারির প্রতি সম্মান রেখেই বলেছি “ফাক অফ”।’ শব্দটি সাধারণত বিরক্তি বোঝাতে ব্যবহার হয়।

ইংলিশ মিডফিল্ডারের দাবি, রেফারি বুঝতে ভুল করেছেন, ‘আপনারা ঘটনার ভিডিও দেখলে বুঝতে পারবেন আমি শুধু একটা অনুভূতি প্রকাশ করেছি।
একটা ভুল-বোঝাবুঝির কারণেই ঝামেলাটা বেধেছে। রেফারিকে অপমান করার কোনো ইচ্ছাই আমার ছিল না। আমি তাকে অপমান করিনি। রেফারিই ভুল করেছেন।’

রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তিও রেফারির সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন।
তার মতে, রেফারি বেলিংহামের ইংরেজি বোঝেননি।

রেফারির প্রতিবেদন আমলে নেওয়া হলে কমপক্ষে ৪ ম্যাচ, সর্বোচ্চ ১২ ম্যাচের নিষেধাজ্ঞারই মুখে পড়বেন জুড বেলিংহাম। যদিও কর্তৃপক্ষ ঘটনার ফুটেজ পর্যালোচনা করে সঠিক সিদ্ধান্তটিই নেবে বলে আশা প্রকাশ করেন বেলিংহাম।

ম্যাচটি ওসাসুনার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ।

মসজিদে নববীর প্রধান ইমাম হলেন শেখ আব্দুল রহমান আল হুদাইফি

মদিনার পবিত্র মসজিদে নববীর প্রধান ইমাম হিসেবে নিযুক্ত হয়েছেন শেখ আব্দুল রহমান আল হুদাইফি।পাশাপাশি এই মসজিদের কোরআন তেলাওয়াত প্রোগ্রামের সুপারভাইজার হিসেবে নিযুক্ত করা হয়েছে শেখ ইব্রাহিম আল-আকবারকে।

পবিত্র কাবা ও মসজিদে নববীর রক্ষণাবেক্ষণ কর্তৃপক্ষের বরাতে দুই পবিত্র মসজিদবিষয়ক ওয়েবসাইট ‘ইনসাইড দ্য হারামাইন’ শনিবার (১৫ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে।

সুপরিচিত এই ইসলামিক ব্যক্তি এত দিন মসজিদে নববীর খতিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এ ছাড়া মহানবী হযরত মোহাম্মদ (সা.)-এর সময়ে তৈরি প্রথম মসজিদ মসজিদে কুবায় ইমামতি করেছেন তিনি। মদিনার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক আইনশাস্ত্র ও তাওহীদের লেকচারার হিসেবে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে তার।

শেখ আব্দুল রহমান আল হুদাইফি সৌদির নাগরিক এবং তিনি সুমধুর কোরআন তেলাওয়াতের জন্য বিখ্যাত। এ ছাড়া মদিনায় কোরআন ছাপানোর দায়িত্বে থাকা কমিটির অন্যতম সদস্যও তিনি।

শেখ আব্দুল রহমান ১৯৪৭ সালের ২২ মে জন্মগ্রহণ করেন। তিনি তার গ্রামেই প্রাথমিক শিক্ষা লাভ করেন। শেখ মোহাম্মদ বিন ইব্রাহিম আল-হুদাইফির তত্ত্বাবধানে তিনি কোরআন হেফজ বা মুখস্ত করেন। এরপর ১৯৭৫ সালের দিকে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন।
তিনি মিসরের বিখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রিও অর্জন করেন।

সাকিবকে ছেড়ে দিল লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স

মেজর লিগ ক্রিকেটের দলগুলো আগামী মৌসুমের জন্য তাদের রিটেইন খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে। যেখানে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স সাকিব আল হাসানকে রিলিজ দিয়েছে, অর্থাৎ আগামী মৌসুমের জন্য তাকে দলে রাখেনি।

নাইট রাইডার্স মাত্র তিনজন বিদেশি ক্রিকেটারকে রিটেইন করেছে— সুনীল নারাইন, আন্দ্রে রাসেল এবং অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার স্পেনসার জনসন। সাকিব ছাড়াও জেসন রয়, ডেভিড মিলার এবং অ্যাডাম জাম্পার মতো তারকা খেলোয়াড়দেরও রিলিজ দিয়েছে নাইট রাইডার্স।

এদিকে, অস্ট্রেলিয়ার বেশ কয়েকজন খেলোয়াড়কেও তাদের দল ছেড়ে দিয়েছে। এর মধ্যে প্যাট কামিন্স (সান ফ্রান্সিসকো ইউনিকর্নস) এবং ট্রাভিস হেড (ওয়াশিংটন ফ্রিডম)। এর কারণটা অবশ্য পারফরম্যান্স নয়। আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলিয়া।
একই সময়েই মাঠে গড়াবে মেজর লিগ ক্রিকেট। তাই টেস্ট রেখে এই লিগে খেলার সুযোগ নেই তাদের। যদিও ওয়াশিংটন ফ্রিডম স্টিভ স্মিথকে ছাড়েনি।

সাকিব আল হাসানসহ অন্যান্য রিলিজ হওয়া খেলোয়াড়রা এমএলসিতে একই দলে বা টুর্নামেন্টে আবারও খেলার সুযোগ পাবেন, সে ক্ষেত্রে ড্রাফটে বিক্রি হতে হবে তাদের।
২০২৪ সালের এমএলসি প্লেয়ার্স ড্রাফট ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

গত মৌসুমে নাইট রাইডার্সের হয়ে মাত্র ৪ ম্যাচ খেলেছিলেন সাকিব। উইকেট নিয়েছিলেন মাত্র ১টি, রান ৬০। তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ থাকায় এবার তিনি শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে খেলতে পারবেন।

ইরানের ৯০ শতাংশ তেল রপ্তানি বন্ধের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের তেল রপ্তানির পরিমাণ কমিয়ে ১০ শতাংশের নিচে নামিয়ে আনার পরিকল্পনা করছে। সর্বাধিক চাপ প্রয়োগ করে ইরানের তেল বাণিজ্যের এই পরিণতি করতে চায় বর্তমান ট্রাম্প প্রশাসন। স্থানীয় সময় শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) মার্কিন গণমাধ্যম ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট।

তিনি বলেন, প্রতিদিন ১৫ থেকে ১৬ লাখ ব্যারেল তেল রপ্তানি করে ইরান।
যুক্তরাষ্ট্র এটিকে ১ লাখে নামানোর জন্য কাজ শুরু করেছে। গত সপ্তাহে ইরানকে পরমাণু খাতে এগিয়ে যাওয়া থেকে রুখতে ‘সর্বাধিক অর্থনৈতিক চাপ’ প্রয়োগের নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রাম্প তার প্রথম মেয়াদে এই লক্ষ্য নির্ধারণ করেছিলেন।

গত সপ্তাহে ট্রাম্প একটি স্মারকের মাধ্যমে ট্রেজারি বিভাগকে ইরানকে পরমাণু খাতে এগিয়ে যাওয়া রুখতে ‘সর্বাধিক অর্থনৈতিক চাপ’ প্রয়োগের নির্দেশ দেন।
ট্রাম্পে প্রথম মেয়াদে এমন নির্দেশের ফলে ইরানের তেল রপ্তানি ২০১৭ সালে প্রায় ৩০ লাখ ব্যারেল থেকে ২০১৯ সালে ৪ লাখ ব্যারেলে নেমে এসেছিল।

ট্রাম্পের প্রথম মেয়াদে ২০১৫ সালের যৌথ সমন্বিত কর্ম পরিকল্পনা থেকে বেরিয়ে আসে ওয়াশিংটন। তারপর শুরু হয় তাদের সর্বাধিক চাপ অভিযান। ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে একটি চুক্তি করা হয়।
ইরানের পারমাণবিক প্রযুক্তি উন্নয়ন ঠেকাতে নিষেধাজ্ঞা আরোপ করেন ট্রাম্প।

ট্রেজারি সেক্রেটারি বেসেন্ট বলেন, ‘তিনি বিশ্বাস করেন ওয়াশিংটন ইরানের ওপর সর্বাধিক অর্থনৈতিক চাপ প্রয়োগ করতে সক্ষম। যদি আমরা তাদের ট্রাম্পের প্রথম মেয়াদের অবস্থানে ফিরিয়ে নিতে পারি তাহলে তারা গুরুতর অর্থনৈতিক সংকটে পড়বে বলে আমি মনে করি।’

ইরানের উচ্চ মুদ্রাস্ফীতি এবং বিশাল আকারের বাজেট ঘাটতির কথা উল্লেখ করে বেসেন্ট বলেন, ‘তাদের অর্থনীতি এখন বেশ ভঙ্গুর’। তিনি আরো দাবি করেন, ইরানের তেল রপ্তানি থেকে প্রাপ্ত আয় ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ অর্থায়নে ব্যবহার করা হচ্ছে।

গত সপ্তাহে ট্রাম্পের ঘোষণার পরবর্তী দিনগুলোতে তিনটি ট্যাংকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রেজারি বিভাগ। বেসেন্ট বলেন, ট্রাম্পের নির্দেশনা পেলে মার্কিন ট্রেজারি বিভাগ রাশিয়ান শক্তির ওপর নিষেধাজ্ঞা আরো বাড়াবে।

ট্রাম্পের আদেশে বলা হয়, স্টেট ডিপার্টমেন্ট বিদ্যমান নিষেধাজ্ঞার অব্যাহতি পরিবর্তন বা বাতিল করবে এবং ট্রেজারির সঙ্গে সমন্বয় করে সর্বাধিক চাপ অভিযানে অংশ নেবে।

তবে বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্র ইরানের তেল রপ্তানি প্রায় শূন্যের পর্যায়ে নামিয়ে আনতে পারবে না, যদি না তারা মধ্যস্থতাকারী এবং চীনের ক্রেতাদের লক্ষ্য করে নিষেধাজ্ঞা আরোপ করে।

এ প্রসঙ্গে বেসেন্ট বলেন, ‘চীন, সম্ভবত ভারতও নিষেধাজ্ঞাপ্রাপ্ত ইরানি তেল কিনছে এবং তা মেনে নেওয়া হবে না।

ইরানের সঙ্গে একটি চুক্তি করার আশা করছেন ট্রাম্প। এর প্রতিক্রিয়া হিসেবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বান আরাগচি বলেছেন, ‘ট্রাম্পের সর্বাধিক চাপ নীতির অধীনে এ সংক্রান্ত আলোচনা করা সম্ভব নয়।’

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে বলেন, ‘আলোচনা দুর্বল অবস্থান থেকে পরিচালিত হতে পারে না, কারণ এটি আর আলোচনা হিসেবে গণ্য হবে না, বরং এটি এক ধরনের আত্মসমর্পণ হবে। আমরা কখনো এভাবে আলোচনা টেবিলে বসি না।’

বৈশ্বিক অর্থনীতি বিশ্লেষক প্রতিষ্ঠান সেন্টার ফর ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রি রিসার্চের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারিতে ইরানের অপরিশোধিত তেল উৎপাদন দিনপ্রতি ৩২ লাখ ৮০ হাজার মিলিয়ন ব্যারেল ছিল।

বিশেষজ্ঞদের মতে, ওপেকের স্বেচ্ছায় উৎপাদন কমানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের সর্বাধিক চাপ অভিযানের দ্বারা খুব বেশি প্রভাবিত হবে না। এছাড়া, বাজার থেকে সরিয়ে নেওয়া প্রায় পাঁচ লাখ ব্যারেল তেল সংরক্ষণের পর্যাপ্ত সক্ষমতা রয়েছে জোটের কাছে।

সংখ্যার চেয়ে মানে ভালো নাটক করতে চাই : মাহি

দেড় যুগেরও বেশি সময় পর যুক্তরাজ্যে গান পরিবেশন করতে যাচ্ছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। বহুল প্রতীক্ষিত ভ্যালেনটাইনস কনসার্টে গাইবেন তিনি, সঙ্গে থাকছে তাঁর পুরো দল। ২৩ ফেব্রুয়ারি লন্ডনের দ্য রয়াল রিজেন্সিতে অনুষ্ঠিত হবে এই জমকালো সংগীত আয়োজন। আয়োজনে রয়েছে যুক্তরাজ্য ও ইউরোপের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আইঅন টিভি।

আয়োজকরা জানান, কনসার্টটি যুক্তরাজ্য ও ইউরোপপ্রবাসী বাঙালিদের জন্য হবে এক অনন্য অভিজ্ঞতা। কনসার্টে আসিফ তাঁর জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন। এর মধ্যে আসিফের সঙ্গে তাদের চুক্তি হয়ে গেছে। নির্ধারিত দিনে দারুণ এক মুহূর্তের অপেক্ষায় আছে শ্রোতারা।

কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসিফ জানিয়েছিলেন, যুক্তরাজ্যের অনুষ্ঠানটিতে অংশ নেবেন না। কারণ হিসেবে জানিয়েছিলেন আয়োজকদের অপেশাদার আচরণ। তবে গত সপ্তাহে আবার তিনি জানিয়েছেন, সব ভুল-বোঝাবুঝির অবসান ঘটেছে। কনসার্টটি তিনি করবেন।
ভক্ত-শ্রোতাদেরও কনসার্টটিতে আমন্ত্রণ জানিয়েছেন তিনি।