মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

গাজায় বিদ্যুৎ-পানি বন্ধের পরিকল্পনা করছে ইসরায়েল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েল পানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধের পরিকল্পনা করছে। ইসরায়েলের একজন মুখপাত্র ইঙ্গিত দিয়েছেন, হামাসের ওপর চাপ সৃষ্টি করতে এই পদক্ষেপ নেওয়া হতে পারে। খবর আনাদোলু এজেন্সির।

গত ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে গাজায়।
এই সময়ের মধ্যে বড় ধরনের সংঘাত না ঘটলেও যেকোনো মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে। এর মধ্যেই গাজায় পানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার আশঙ্কার কথা জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মুখপাত্র ওমর দোস্ত্রি।

গত মঙ্গলবার দোস্ত্রি বলেন, ‘হামাস যত বেশি সময় ধরে আপস করতে অস্বীকৃতি জানাবে, ইসরায়েল তত বেশি সুবিধা পাবে।

হামাসকে চাপে ফেলতে আমাদের কাছে একাধিক কৌশল রয়েছে।
আমরা যুদ্ধের জন্য সামরিক প্রস্তুতি সম্পন্ন করছি। গাজার পানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিষয়টিও বিবেচনায় রয়েছে।’

ওমর দোস্ত্রি আরো বলেন, ‘ইসরায়েল এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখছে। আমরা চাই, যত বেশি সম্ভব জীবিত বন্দিদের ফিরিয়ে আনার সুযোগ তৈরি হোক।
এ জন্য কৌশলগত পরিকল্পনার অংশ হিসেবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

তবে নেতানিয়াহু গাজায় যুদ্ধবিরতি ও বন্দিবিনিময়ের দ্বিতীয় ধাপে যেতে অস্বীকার করেছেন। তিনি চান, চুক্তির প্রথম ধাপকেই দীর্ঘায়িত করা হোক। এরই অংশ হিসেবে গত রবিবার ইসরায়েল গাজায় মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করে দেয়।

অন্যদিকে হামাস ইসরায়েলের শর্ত মেনে নিতে রাজি নয়।
তাদের দাবি, যুদ্ধবিরতির শর্তাবলি মেনে চলতে হবে এবং অবিলম্বে দ্বিতীয় ধাপের আলোচনা শুরু করতে হবে। এই পর্বে গাজা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণ প্রত্যাহার এবং স্থায়ী যুদ্ধবিরতির বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।

ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম কান নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে জানিয়েছে, ইসরায়েল এক সপ্তাহের মধ্যে গাজার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পারে। এর মধ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা, পরিকল্পিত হত্যাকাণ্ড এবং উত্তর গাজা থেকে ফিলিস্তিনিদের দক্ষিণে সরিয়ে দেওয়ার মতো নীতিও থাকতে পারে।

এদিকে গাজার নিয়ন্ত্রণ নেওয়া এবং সেখানকার অধিবাসীদের অন্যত্র সরিয়ে দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে প্রস্তাব দিয়েছেন তার বিপরীতে পাঁচ হাজার তিন কোটি ডলারের গাজা পুনর্গঠন পরিকল্পনা অনুমোদন করেছেন আরব নেতারা। মিসরের রাজধানী কায়রোতে এক জরুরি সভায় তারা এ পরিকল্পনা অনুমোদন করেন।

গত মঙ্গলবার দোস্ত্রি বলেন, ‘হামাস যত বেশি সময় ধরে আপস করতে অস্বীকৃতি জানাবে, ইসরায়েল তত বেশি সুবিধা পাবে।’

হামাসকে চাপে ফেলতে আমাদের কাছে একাধিক কৌশল রয়েছে। আমরা যুদ্ধের জন্য সামরিক প্রস্তুতি সম্পন্ন করছি। গাজার পানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিষয়টিও বিবেচনায় রয়েছে।

ওমর দোস্ত্রি আরো বলেন, ‘ইসরায়েল এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখছে। আমরা চাই, যত বেশি সম্ভব জীবিত বন্দিদের ফিরিয়ে আনার সুযোগ তৈরি হোক। এ জন্য কৌশলগত পরিকল্পনার অংশ হিসেবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

তবে নেতানিয়াহু গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের দ্বিতীয় ধাপে যেতে অস্বীকার করেছেন। তিনি চান, চুক্তির প্রথম ধাপকেই দীর্ঘায়িত করা হোক। এরই অংশ হিসেবে গত রবিবার ইসরায়েল গাজায় মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করে দেয়।

অন্যদিকে হামাস ইসরায়েলের শর্ত মেনে নিতে রাজি নয়। তাদের দাবি, যুদ্ধবিরতির শর্তাবলি মেনে চলতে হবে এবং অবিলম্বে দ্বিতীয় ধাপের আলোচনা শুরু করতে হবে। এই পর্বে গাজা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণ প্রত্যাহার এবং স্থায়ী যুদ্ধবিরতির বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।

ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম কান নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে জানিয়েছে, ইসরায়েল এক সপ্তাহের মধ্যে গাজার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পারে। এর মধ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা, পরিকল্পিত হত্যাকাণ্ড এবং উত্তর গাজা থেকে ফিলিস্তিনিদের দক্ষিণে সরিয়ে দেওয়ার মতো নীতিও থাকতে পারে।

তবু অটুট থাকবে তামান্না-বিজয়ের বন্ধুত্ব

শুরুর দিকে প্রেমের গুঞ্জন ছিল। পরে নিজেরাই স্বীকার করেছেন। প্রকাশ্যেই রচনা করেছেন প্রেমের উপাখ্যান। তামান্না ভাটিয়া ও বিজয় বর্মার সেই আলোচিত প্রেম আর নেই।
পিঙ্কভিলার প্রতিবেদনে উঠে এসেছে এমনই খবর। সূত্রের মতে, কয়েক সপ্তাহ আগে সম্পর্কে ইতি টেনেছেন তাঁরা। তবে প্রেম-অধ্যায় শেষ হয়ে গেলেও পারস্পরিক বন্ধুত্ব বজায় রাখবেন তামান্না ও বিজয়। কাজ করবেন পেশাদারির সঙ্গে।

অ্যান্থলজি ছবি ‘লাস্ট স্টোরিস ২’তে অভিনয় করতে গিয়ে সম্পর্কে জড়ান তামান্না-বিজয়। ২০২৩-এ ছবিটি মুক্তির সময় প্রকাশ্যে আসে সেই প্রেম। একাধিক সাক্ষাৎকারে বিজয় স্পষ্ট জানিয়েছেন, তাঁরা সম্পর্ক লুকিয়ে রাখতে চান না। তবে ব্যক্তিগত মুহূর্তগুলো অবশ্যই নিজেদের কাছেই রাখেন।
তাঁর মতে, সম্পর্ক নিয়ে লুকোছাপা করতে বাড়তি চিন্তা ও শ্রম দিতে হয়। যেটা অপ্রয়োজনীয়। শোনা যায়, বিয়ের চিন্তা-ভাবনাও করেছিলেন তাঁরা। তবে পরিণতির আগেই থেমে গেল তাঁদের প্রেমময় পথচলা।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন শেখ মইনউদ্দিন ও ফয়েজ আহমদ তৈয়্যব

প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হলেন শেখ মইনউদ্দিন ও ফয়েজ আহমদ তৈয়্যব। বুধবার (৫ মার্চ) তাদের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী করে প্রজ্ঞাপন জারি হয়েছে। প্রজ্ঞাপনে বলেছে, নতুন দুজন বিশেষ সহকারী প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।

তাদের মধ্যে শেখ মইনউদ্দিন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে এবং ফয়েজ আহমেদ তৈয়্যব ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করবেন।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন প্রধান উপদেষ্টা। আর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

এর আগে একই পদমর্যাদায় তিনজন বিশেষ সহকারীকে তিনটি দপ্তরের দায়িত্ব দিয়েছিলেন প্রধান উপদেষ্টা। নতুন দুজনকে নিয়ে বিশেষ সহকারী হলেন মোট পাঁচজন।

এছাড়া সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়া অধ্যাপক ড. চৌধুরী রফিকুল (সি আর) আবরারকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আর শিক্ষা এবং পরিকল্পনা উপদেষ্টার দায়িত্বে থাকা ওয়াহিদউদ্দিন মাহমুদকে পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

দেশে ব্যবসা-বাণিজ্য কমায় বেকারত্ব বেড়েছে : অর্থ উপদেষ্টা

দেশে ব্যবসা-বাণিজ্য কমে গেছে, বেড়েছে বেকারত্ব বলে মন্তব্য করে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বিভিন্ন খাতে অর্থনৈতিক সহায়তা এবং প্রণোদনার মাধ্যমে এটা পুনরুদ্ধারে সরকার চেষ্টা করছে।

বুধবার (৫ মার্চ) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেশি থাকলেও, তা আগের বছরের চেয়ে বাড়েনি বলে মনে করেন অর্থ উপদেষ্টা।তবে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেশি থাকায়, কিছু মানুষের কষ্ট হচ্ছে এটা সত্যি।
সরকার দাম কমানোর চেষ্টা করছে।

কর্মসংস্থান সৃষ্টির জন্য নানাভাবে কাজ চলছে জানিয়ে তিনি বলেন, বেকারত্বের হার কমাতে পারলে অর্থনৈতিক অবস্থারও পরিবর্তন হবে। এ ব্যাপারে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সঙ্গে আলোচনা হয়েছে।

ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, আগের সরকারের অনেকের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করতে হয়েছে তাদের নিজেদের কারণেই।
সেখানকার শ্রমিকদের কর্মসংস্থানের চেষ্টা করা হবে। তবে সবাইকে কাজ দেয়া সরকারের পক্ষে সম্ভব নয়।

শিক্ষাব্যবস্থা নিয়ে যে স্বপ্নের কথা জানালেন নতুন উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার)। বুধবার (৫ মার্চ) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের নতুন সদস্য হিসেবে শপথ নেওয়ার পরেই তিনি সচিবালয়ে যান। সেখানে সদ্য বিদায়ী শিক্ষা উপদেষ্টার সঙ্গে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

এ সময় নতুন শিক্ষা উপদেষ্টা বলেন, আমি মনে করি, শিক্ষা হচ্ছে সেই বৈষম্যহীন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ বাহন ।
আমি এমন এক শিক্ষাব্যবস্থার কথা ভাবি, যা হবে ব্যক্তির কর্মদক্ষতা অর্জন, তার আত্মউন্নয়নের উপর্যুক্ত পথ। যা হবে আর্থসামাজিক উন্নয়ন, বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক উৎকর্ষে সহায়ক। এছাড়াও যা হবে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে মূল্যবোধ সম্পর্ণ নাগরিক তৈরির উপায়।’

তিনি আরো বলেন, ‘আমি এমন শিক্ষাব্যবস্থার স্বপ্ন দেখি, যেখানে আমাদের শিক্ষার্থীরা দেশের ভিতরেই তাদের ভবিষ্যৎ দেখতে পাবে এবং বাংলাদেশ থেকেই বিশ্বকে নেতৃত্ব দিবে।
সেটা হয়তো একদিনে হবে না, তবে ভিত্তি তৈরি করার জন্য কাজ চলবে। ইতোমধ্যে সেই কাজ শুরু করে গেলেন সদ্য বিদায়ী উপদেষ্টা।’

শাহরুখ খানকে টেক্কা দিয়ে রাশ্মিকার অনন্য রেকর্ড

সময়টা এখন রাশ্মিকা মান্দানার। দক্ষিণের এই অভিনেত্রীর জয়জয়কার এখন বলিউডেও। একের পর এক ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়ে তিনি হয়ে উঠেছেন অন্যতম প্রভাবশালী অভিনেত্রী। সেই সঙ্গে নিজেকে নিয়ে যাচ্ছেন অনন্য উচ্চতায়।
সম্প্রতি এমন এক মাইলফলক গড়েছেন রাশ্মিকা যা তার ক্যারিয়ারের গ্রাফই বদলে দিতে যাচ্ছে। ভারতের বাঘা বাঘা সব অভিনেত্রীকে পেছনে ফেলে তিন হাজার কোটি আয়ের ক্লাবে প্রবেশ করেছেন এ দক্ষিণী কুইন।

বক্স অফিসের রিপোর্ট অনুসারে, দীপিকা পাড়ুকোন কিংবা প্রিয়াঙ্কা চোপড়াদের ঝুলিতেও নেই যে রেকর্ড, তা এখন রাশ্মিকার ঝুলিতে। বিশ্বব্যাপী বক্স অফিসে ৩০০০ কোটি টাকার বেশি আয় করেছে তার সর্বশেষ তিনটি সিনেমা।
একজন নায়িকা হিসেবে যা অনন্য রেকর্ড। যে রেকর্ড একজন নায়ক হিসেবে রয়েছে শুধুই শাহরুখ খানের।

২০২৩ সাল থেকে শুরু করে ২০২৫ সাল পর্যন্ত প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া পরপর তিনটি সিনেমাই ভারতীয় বক্স অফিসে ঝড় তুলেছে। পরপর তিনটি সিনেমা বক্স অফিসে দারুণ পারফর্ম করার কারণে ইতোমধ্যে সিনেপ্রেমীরা তাকে লাকি চার্ম বলতে শুরু করেছেন।
মুক্তিপ্রাপ্ত তিনটি সিনেমার মধ্যে তালিকার প্রথমে রয়েছে সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘অ্যানিমেল’, দ্বিতীয় অবস্থানে ‘পুষ্পা ২’ এবং তৃতীয় স্থানে রয়েছে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ছাভা’।

২০২৩ সালে প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘অ্যানিমেল’ বিশ্বব্যাপী ৯০০ কোটি টাকা আয় করে। এতে রাশ্মিকার পাশাপাশি রণবীর কাপুর ছিলেন প্রধান চরিত্র এবং তার সঙ্গে ছিলেন ববি দেওল, অনিল কাপুর ও তৃপ্তি দিমরি। এরপর ২০২৪ সালে আবারও অভিনেত্রী ফিরে আসেন সুকুমার পরিচালিত সুপারহিট ফ্র্যাঞ্চাইজি ‘পুষ্পা ২ : দ্য রুল’-এ শ্রীভল্লি চরিত্রে। যেখানে তিনি পুষ্পা রাজ খ্যাত অভিনেতা আল্লু অর্জুনের বিপরীতে অভিনয় করেন।
প্যান-ইন্ডিয়ান এই সিনেমাটি বিশ্বব্যাপী ১৮০০ কোটি টাকা আয় করে এবং বিগত বছরের সবচেয়ে বড় হিট সিনেমা হিসেবে প্রমাণিত হয়।

এদিকে চলতি বছরের ১৪ ফেব্রুয়ারিতে মুক্তি পায় অভিনেত্রীর সর্বশেষ সিনেমা ‘ছাভা’। এতে ভিকি কৌশলের বিপরীতে প্রধান নারী চরিত্রে পর্দায় দেখা যায় তাকে। চলচ্চিত্রটি বক্স অফিসে দাপট দেখিয়ে এখন পর্যন্ত আয় করেছে ৬৪০ কোটির মতো। পরপর তিনটি সিনেমা বক্স অফিসে তিন হাজার তিনশ কোটির বেশি যা একজন অভিনেত্রী হিসেবে অনন্য এক মাইলফলক রাশ্মিকার জন্য। এর আগে বলিউড বাদশা শাহরুখ খান এক বছরে নিজের তিন সিনেমার মাধ্যমে আড়াই হাজার কোটি টাকা আয় করেন যা ভারতীয় নায়কদের মধ্যে সর্বোচ্চ। নায়িকা হয়ে বলিউড বাদশা শাহরুখকে টেক্কা দিলেন রাশ্মিকা। শাহরুখ খানের শেষ তিনটি সিনেমার সম্মিলিত আয়ের চেয়েও রাশ্মিকার শেষ তিন সিনেমার সম্মিলিত আয় অনেকটাই বেশি।

এদিকে মাইলফলকের দিক থেকে শাহরুখ খানকে টপকে সামনে সালমান খোনের সঙ্গে পর্দায় দেখা মিলবে অভিনেত্রীর। ঈদুল ফিতরে আসছে সালমান খানের ‘সিকান্দার’। এতে রাশ্মিকা রয়েছেন নারীপ্রধান চরিত্রে। ইতোমধ্যেই সিনেমাটির টিজার বেশ সাড়া ফেলেছে। ভক্তদের প্রত্যাশা, এটিও বক্স অফিসে দারুণ সফল হবে।

৫ শতাংশ অর্থনৈতিক উন্নতির পরিকল্পনাসহ প্রতিরক্ষা ব্যয় বাড়াবে চীন

পাঁচ শতাংশ অর্থনৈতিক উন্নতির পরিকল্পনা চীনের, ২০২৫ সালে এই লক্ষ্যমাত্রা স্থির করেছে চীন। ২০২৪ সালেও তারা একই পরিকল্পনা করেছিল। কিন্তু বাস্তবে তা সফল হয়নি।

একদিকে সেনাবাহিনীর আধুনিকীকরণ অন্যদিকে ভূরাজনৈতিক প্রতিকূলতা, চীনকে গত কয়েক বছর ধরে নানা সমস্যার মধ্য দিয়ে যেতে হচ্ছে।
কিন্তু তারা লক্ষ্যে অবিচল, চীনের আইনসভাকে সে কথাই আরেকবার মনে করিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং।

২০২৫ সালে পাঁচ শতাংশ অর্থনৈতিক উন্নতির লক্ষ্যমাত্রা স্থির করে দিয়েছেন তিনি। বিশেষজ্ঞদের মতে, বাস্তবে এই লক্ষ্যমাত্রা পূর্ণ করা খুব সহজ নয়। চীন কমিউনিস্ট পার্টির প্রধান লি কিয়াং পার্লামেন্টের প্রথম দিনের ভাষণে এই পরিসংখ্যান পেশ করেছেন।

ডনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর চীনের সঙ্গে আমেরিকার নতুন স্নায়ুযুদ্ধ শুরু হয়েছে। ট্রাম্প প্রথমে চীনের পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক ধার্য করেছিলেন। পরে তা বেড়ে ২০ শতাংশ হয়েছে। চীন এই পদক্ষেপকে স্বাভাবিকভাবেই ভালো চোখে দেখেনি।
আইনসভার অধিবেশনেও বিষয়টিকে কঠিন লড়াই হিসেবেই চিহ্নিত করা হয়েছে।

পিএসজিকে রুখতে প্রস্তুত লিভারপুল, বেনফিকাকে নিয়ে সতর্ক বার্সেলোনা

প্যারিসে ব্লকবাস্টার ম্যাচে আজ পিএসজির মুখোমুখি হচ্ছে লিভারপুল। আর বেনফিকার মাঠে খেলতে যাবে লা লিগার শীর্ষ দল বার্সেলোনা। লিগ পর্বে ৯ গোলের এক থ্রিলার উপহার দিয়েছিল এই দুই জায়ান্ট। আজ রাতেও কি এমন রোমাঞ্চকর ফুটবলের প্রদর্শনী হবে বেনফিকার মাঠে? ওদিকে অল জার্মান লড়াইয়ে বায়ার্ন আতিথ্য দেবে লেভারকুসেনকে।
এ ছাড়া ফেইনুর্দের মাঠে খেলতে যাবে ইন্টার মিলান।

ঘরোয়া আসরে প্রায় অভিন্ন গল্প লিভারপুল ও পিএসজির। নিজ নিজ দেশের লিগ জেতা অনেকটা সময়ের ব্যাপার এই দুই জায়ান্টের। ছয়বারের চ্যাম্পিয়ন লিভারপুল এবারের চ্যাম্পিয়নস লিগেও দুর্বার।

নতুন ফরম্যাটের লিগ পর্বের শীর্ষ দল হিসেবে নকআউটে অলরেডরা। বিপরীতে প্লে অফের পরীক্ষায় উতরে শেষ ষোলোতে লিভারপুলের সামনে পিএসজি। পার্ক দ্য প্রিন্সেসে এর আগে দুবারের ভ্রমণে এসে প্রতিবারই হারের তিক্ত অভিজ্ঞতা নিয়ে ফিরেছিল অলরেডরা। অতীত সুখকর না হলেও নির্ভয়ে পিএসজির মাঠে নামছে অলরেডরা।
ফ্রেঞ্চ চ্যাম্পিয়নদের সমীহ করেই কোচ আর্নে স্লট বলছিলেন, ‘আমরা কি পিএসজিকে ভয় পাচ্ছি? আমরা কাউকে ভয় পাই না। তবে অবশ্যই আমরা ওদের সমীহ করি।’

গগনচুম্বী আত্মবিশ্বাস সঙ্গী করে বেনফিকার মাঠে নামছে বার্সেলোনা। লা লিগা এবং চ্যাম্পিয়নস লিগ—দুই জায়গাতেই মাঠে দারুণ সময় কাটাচ্ছে হ্যান্সি ফ্লিকের দল। ২০২৫ সালে এখনো কোনো ম্যাচ হারেনি কাতালানরা।

সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ১৫ ম্যাচে তারা অপরাজিত। চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বে আট ম্যাচে সর্বোচ্চ ২৮ গোল করেছিল বার্সা। এর মধ্যে বেনফিকার জালেও বল পাঠিয়েছিল পাঁচবার। কিন্তু ক্ষ্যাপাটে ম্যাচে সেদিন হজমও করেছিল চারটি। বেনফিকাকে নিয়ে তাই যথেষ্ট সমীহ কোচ ফ্লিকের কণ্ঠে, ‘ম্যাচটা কঠিন হবে। বেনফিকা ভালো খেলছে। আমি একদম ওদের সহজ প্রতিপক্ষ ভাবছি না।’

বায়ার্নের মুখোমুখি হওয়ার আগে সতর্ক লেভারকুসেন কোচ জাবি আলনসোও। তাঁর জমানায় খেলা ছয় ম্যাচে একবারও তাঁর দল হারেনি বায়ার্নের কাছে। তবে জার্মান লিগ আর চ্যাম্পিয়নস লিগের মাঝে যে আকাশ-পাতাল ফারাক, ইউরোপে বায়ার্নের বিপক্ষে প্রথমবার মুখোমুখি হওয়ার আগে তা সবাইকে মনে করিয়ে দিয়েছেন আলনসো, ‘আমরা ছন্দে আছি। বায়ার্নের বিপক্ষে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারি তা দেখাতেও চাই। তবে বুন্দেসলিগা ও চ্যাম্পিয়নস লিগ পুরোপুরি আলাদা। এখানে আবেগ নিয়ন্ত্রণ খুব দরকার।’ ইএসপিএন

শেখ হাসিনার বিচার হবেই, এতে কোনো সন্দেহ নেই

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, শেখ হাসিনার বিচার হবেই, এতে কোনো সন্দেহ নেই। শুধু হাসিনাই নয়, তাঁর সহযোগীদেরও বিচারের মুখোমুখি হতে হবে। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা।

ড. ইউনূস বলেন, হাসিনার বিচার হবেই, এতে কোনো সন্দেহ নেই।
কারণ সব তথ্যপ্রমাণ রয়েছে। যদিও সে এখন বাংলাদেশে নেই, প্রশ্ন হচ্ছে আমরা কি তাকে বাংলাদেশে আনতে পারব কিনা। সেটা নির্ভর করছে ভারত ও আন্তর্জাতিক আইনের ওপর। আমরা ইতিমধ্যেই ভারতকে বলেছি তাকে ফেরত দিতে।

তিনি আরো বলেন, তাঁর বিচার হবে কিনা এমন প্রশ্নের অবকাশই নেই। তাঁর বিচার হবেই, সেটা তাঁর উপস্থিতিতেই হোক কিংবা অনুপস্থিতিতে। শুধু হাসিনাই নয়, তাঁর সঙ্গে জড়িত সকলেরই বিচার হবে। তাঁর পরিবারের সদস্য, ক্লায়েন্ট, তাঁর সহযোগী সকলের বিচার হবে।

শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে আনুষ্ঠানিকভাবে ভারতকে জানানো হলেও কোনো আনুষ্ঠানিক জবাব পাওয়া যায়নি উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, আশা করব তাঁকে ফিরিয়ে দেওয়া হবে। এটা একটি আইনি বিষয়। আইনগতভাবে তাকে যদি ফিরিয়ে দেওয়ার প্রয়োজন হয়, আন্তর্জাতিক আইন তাঁদের (ভারত) নির্দেশনা দেবে।

ওআইসির মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা

সৌদি আরবের জেদ্দায় ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) আয়োজিত মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দেবেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বৈঠকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি দখলদারি নিয়ে আলোচনা হবে।

আগামীকাল বৃহস্পতিবার (৬ মার্চ) জেদ্দার উদ্দেশে তার ঢাকা ছাড়ার কথা রয়েছে। পরদিন ৭ মার্চ ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি দখলদারির বিষয়ে হতে যাওয়া মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দেবেন উপদেষ্টা।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশের অবস্থান সব সময় ফিলিস্তিনের পক্ষে। বাংলাদেশে ক্ষমতায় যারাই থাকুক, ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়ে থাকে। অন্তর্বর্তী সরকারও ফিলিস্তিনকে অব্যাহত সমর্থন দিচ্ছে। বৈঠকে উপদেষ্টার বাংলাদেশের পক্ষে কিছু প্রস্তাব পেশ করার কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, জেদ্দায় ওআইসির মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

ওআইসির মন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে আগামী ৮ মার্চ দেশে ফেরার কথা রয়েছে তৌহিদ হোসেনের।