বিরোধী দল গভীর গর্তে পড়েছে: হাছান মাহমুদ
বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিরোধী দল গভীর গর্তে পড়েছে। সে গর্ত থেকে তারা বেরোতে পারবে না।
বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিরোধী দল গভীর গর্তে পড়েছে। সে গর্ত থেকে তারা বেরোতে পারবে না।
দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদি দল-বিএনপি। ৫ জানুয়ারি নির্বাচনের পর বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া নিশ্চুপ হয়ে গেছেন।অস্বাভাবিক পরিস্থিতে অনুষ্ঠিত নির্বাচনের ছয়দিন পার হলেও নেতাকর্মীরা এখনও দিকনির্দেশনাহীন।
অবশেষে জাতীয় পার্টির সংসদীয় বৈঠকে যোগ দিয়েছেন দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার। সাংবাদিকদের চোখ ফাঁকি দিয়ে তিনি সংসদ ভবনে ঢোকার পথে সাংবাদিকদের দেখে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন।
১০ জানুয়ারি থেকে সুদর্শন নায়ক ওমর সানি ও ফেরদৌসকে নিয়ে প্রিয়দর্শিনী মৌসুমী শুরু করছেন তার অভিনীত নতুন ছবির শুটিং। ছবির নাম ‘লিডার’। ছবিটি পরিচালনা করবেন নতুন পরিচালক দিলশাদুল হক শিমুল।
আদমি পার্টির কৌশাম্বির সদর দপ্তরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করেছে প্রায় ৫০ থেকে ৬০ জন দুর্বৃত্ত। অফিস লক্ষ্য করে এলোপাথারি ইট -পাথর ছোঁড়া তারা। কাশ্মীর প্রসঙ্গে প্রশান্ত ভূষণের মন্তব্যের জেরেই এই হামলা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হামলাকারীরা কেজরিওয়ালের বিরুদ্ধেও স্লোগান দেয়। আপের সদর দপ্তরে হামলার জেরে দিল্লি সচিবালয়ের নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছে।
অ্যাশেজে ভরাডুবিই মুখ্য কারণ নয়। ঘটনার সূত্রপাত বেশ আগে থেকেই। ২০১২-র শুরুর দিকে যখন হঠাৎ করে কেপি নিজেকে ওয়ান ডে থেকে সরিয়ে নিয়েছিলেন, তখন থেকেই ফ্লাওয়ারের বিরাগভাজন হন তিনি। ওই সময়ই দক্ষিণ আফ্রিকানদের কিছু বিতর্কিত এসএমএস পাঠিয়ে টিমের রোষের মুখে পড়েন কেপি।
সাফল্যের সব রেকর্ড ভেঙে বুধবার পশ্চিমবঙ্গে আমির খান।রাজ্যপাল এমকে নারায়নের সঙ্গে দেখা করবেন ।
এই প্রথম পরিবারের থেকে আলাদা থাকতে চাইছেন হৃতিক৷ স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ আগেই হয়েছে৷ এখন বাবা-মায়ের থেকেও দূরে থাকবেন তিনি৷
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশে সংখ্যালঘুদের জিম্মি করে ভারতের সংখ্যালঘুদের বিপদে ফেলবেন না। তাদের নিয়ে রাজনীতি করবেন না। যারা সংখ্যালঘুদের ওপর নির্যাতন ও নির্মমতা চালাচ্ছেন তাদের মনে রাখতে হবে পাশের দেশেও সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন আছে। এদেশে সংখ্যালঘুদের ওপর হামলা চালিয়ে প্রতিবেশী দেশের সংখ্যালঘুদের জীবন বিপন্ন করবেন না।
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সংসদে যোগ দিতে যাচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। এ নিয়ে সরকারের শীর্ষ পর্যায়ে এরশাদের যোগাযোগ হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক জাপার একাধিক প্রেসিডিয়াম সদস্য এরশাদের সংসদে যোগ দেয়ার বিষয়টি স্বীকার করেছেন। আজ বুধবার জাপার সিনিয়র প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদের বাসায় নব নির্বাচিত এমপিদের বৈঠক আহবান করা হয়েছে। সেখানে বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।