মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬

‘বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’

bangladesh and india0ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরন রিজিজু বলেছেন, অবৈধ অভিবাসী সমস্যা একটি জাতীয় সমস্যা। বাংলাদেশ থেকে আসা অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার আসামে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

বিজেপির আসাম শাখা রাজ্য থেকে ‘বাংলাদেশি ভাগাও অভিযান’ শুরু করার যে পরিকল্পনা নিয়েছে সে প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে এ কথা বলেছেন তিনি।

বার্তা সংস্থা পিটিআই জানায়, কিরন রিজিজু বলেন, “অবৈধ অভিবাসন ইস্যু বিশেষ করে বাংলাদেশ থেকে অনুপ্রবেশের বিষয়টি তাদের সবার কাছেই উদ্বেগজনক। জাতীয় দৃষ্টিভঙ্গি থেকে বিষয়টি দেখতে হবে। এ বিষয়ে তারা ব্যবস্থা নেবেন। রাজ্য সরকারের সঙ্গে এ নিয়ে তারা কাজ করবেন।”

তিনি আরও বলেন, তার দল বিজেপি এটিকে রাজনৈতিক সমস্যা হিসাবে দেখছে না, এটি জাতীয় সমস্যা।

এর দু’দিন আগে আসামের বিজেপি এমপি কামাখ্যা প্রসাদ তাসা বলেছেন, রাজ্যে বাংলাদেশি ভাগাও অভিযান শিগগির শুরু হবে।

 

শরণার্থীদের সহায়তার অঙ্গিকার নিয়ে লেবানন সফরে কেরি

keryলেবানন সফরে গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। সেখানে সিরিয়ার শরণার্থীদেরকে আরো বেশি সহায়তা দানের প্রতিশ্রুতি দেবেন তিনি। একইসঙ্গে লেবাননের এমপিদেরকে দ্রুত একজন প্রেসিডেন্ট বেছে নেয়ার আহ্বান জানাবেন কেরি।

একজন প্রেসিডেন্ট নির্বাচনের বিষয়ে ঐকমত্যে পৌঁছতে পারছেন না লেবাননের রাজনীতিকেরা। এমন একটা সময় দেশটিতে রাজনৈতিক শুন্যতা তৈরি হয়েছে যখন সিরিয়ার শরণার্থীদের ভারে ন্যুজ হয়ে যাচ্ছে দেশটি। পাশপাশি সিরিয়ার রাজনৈতিক অস্থিরতা ও গৃহযুদ্ধের কারণে দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে এর সুন্নি ও শিয়া সম্প্রদায়।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, এটা এমন একটা সময় যখন লেবানন সরকারের বিশেষ সমর্থন দরকার। অঘোষিত এ সফরে কেরি লেবনানের জন্য ২৯ কোটি ডলার সহয়তা প্যাকেজের ঘোষণা দেবেন বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।

ইংল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার সিরিজ জয়

srilon_eএজবাস্টনে ইংল্যান্ডকে ছয় উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-২ ব্যবধানে জিতে নিয়েছে শ্রীলঙ্কা।

টস জিতে প্রথম ব্যাট করে ২১৯ রানে অল-আউট হয়ে যায় ইংল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৫৬ রান করেন অধিনায়ক অলেস্টার কুক । এছাড়া ইয়ান বেল ৩৭ এবং ক্রিস জর্ডন ৩০ রান করেন। শ্রীলঙ্কার সফল বোলার লসিথ মালিঙ্গা। ৫০ রান দিয়ে তিনটি উইকেট তুলে নেন মালিঙ্গা।

ইংল্যান্ডের দেয়া ২২০ রান তাড়া করতে নেমে ৪৮.২ ওভারে মাত্র চার উইকেট হারিয়ে ম্যাচ ও সিরিজ পকেটে পুরে নেয়ে শ্রীলঙ্কা। সর্বোচ্চ ৬০ রান করেন লাহিরু থ্রিমানে। মাহেলা জয়বর্ধনে ৫৩ এবং অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউজ ৪২ রান করেন।

শ্রীলঙ্কা সিরিজ জিতলেও তবে এই ম্যাচকে ঘিরে রয়েছে ইংল্যান্ডের জোস বাটলারের বিতর্কিত রানআউট।

বাটলার নন-স্ট্রাইকে ছিলেন। কিন্তু স্পিনার সচিত্র সেনানায়েকে বল ছোড়ার আগে বাটলার ক্রিজ ছেড়ে বের হয়ে গিয়েছিলেন। প্রথমবার সেনানায়েকে সতর্ক করেছিলেন। কিন্তু পরেরবার বাটলার আবারও বের হয়ে গেলে সেনানায়েকে বেল তুলে নিয়ে আবেদন করেন। দুই আম্পায়ারের সিদ্ধান্ত অনুযায়ী আউট হয়েছেন বাটলার। যদিও এই আউট আন্তর্জাতিক ক্রিকেটে নেই বললেই চলে।

সেনানায়েকের বোলিং অ্যাকশন নিয়ে সমপ্রতি বিতর্ক চলছে। আর আবারও তিনি নতুন বিতর্কে জড়ালেন।

ছাত্রলীগ সভাপতির গালে চড়ের মূল্য ১ হাজার টাকা

JU logoজগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি এফ.এম.শরিফুল ইসলামের গালে চড়ের মূল্য ১ হাজার টাকা! ছাত্রলীগ সভাপতির গালে চড় মারার কারণে একই সংগঠনের এক কর্মীর ১ হাজার টাকা জরিমানা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত ২৬ মে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির ৩৪-তম সভায় এমনই সিদ্ধান্ত নেয়া হয়েছে। যা কাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ৬৩-তম সিন্ডিকেট উঠছে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার প্রকৌশলী মু.ওহিদুজ্জামান।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া চলাকালীন সময়ে নিজ এলাকার এক পরীক্ষার্থীকে সহায়তা করার জন্য চলতি বছরের ৩১ জানুয়ারি ডিন অফিসে যান বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ কর্মী সাইফুল ইসলাম নাভিদ। সেখানে (ডিন অফিসে) আগে থেকেই উপস্থিত ছিলেন ছাত্রলীগ সভাপতি এফ.এম.শরিফুল ইসলাম। এসময় ছাত্রলীগ সভাপতিকে দেখার পরও সালাম না দেওয়ায় নাভিদের উপর ক্ষিপ্ত হন তিনি (শরিফ)। একই সাথে তিনি নাভিদের গালে চড় মারেন। জবাবে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি এফ.এম.শরিফুল ইসলামের গালে পাল্টা চড় বসিয়ে দেন তারই সংগঠনের কর্মী সাইফুল ইসলাম নাভিদ। এর পর সেখানে উপস্থিত ছাত্রলীগের নেতা-কর্মীরা শরিফের নির্দেশে নাভিদকে বেধড়ক মারধর করে। পরে প্রক্টর ও পুলিশ তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় সুমনা হাসপাতালে ভর্তি করান। পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ওই ঘটনার পরের দিন বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট নাভিদের শাস্তির জন্য আবেদন করেন ছাত্রলীগ সভাপতি শরিফ। এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন নাভিদকে ওই দিনই সাময়িক বহিস্কার করে। প্রশাসনের এমন সিদ্ধান্ত ব্যাপক সমালোচিত হয়।

পরে গত ২৬ মে অনুষ্ঠিতব্য বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির ৩৪-তম সভায় ওই বিষয়টি উপস্থাপিত হয়। সেখানে বহিস্কারাদেশ প্রত্যাহার করে ১ হাজার টাকা জরিমানা নির্ধারণ করা হয়। যা আজ বিশ্ববিদ্যালয়ের ৬৩-তম সিন্ডিকেট উঠছে।

এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার প্রকৌশলী মু.ওহিদুজ্জামান সাংবাদিকদের বলেন, ছাত্রলীগ সভাপতির সাথে তারই সংগঠনের এক কর্মীর যে অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে তা বিশ্ববিদ্যালয়েন শৃঙ্খলা কমিটিতে উঠেছিল। শৃঙ্খলা কমিটি ওই ছাত্রলীগ কর্মীর ১ হাজার টাকা জরিমানা নির্ধারণ করেছে। যা বিশ্ববিদ্যালয়ের ৬৩-তম সিন্ডিকেটে উঠছে।

‘পূর্ব ইউরোপের মিত্রদের পাশে থাকবে যুক্তরাষ্ট্র ’

obama40যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ইউরোপে যুক্তরাষ্ট্রের মিত্রদের নিরাপত্তা দেওয়া একটি পবিত্র দায়িত্ব। পূর্ব ইউরোপের মিত্রদের রক্ষায় সব ধরনের সহযোগিতা দিয়ে যাবো আমরা। তিনি বলেন, শান্তি হচ্ছের যে কোন দেশে উন্নয়নের পূ্‌র্ব শর্ত। শান্তি ছাড়া স্থিতিশীলতা অর্জন কঠিন।

বুধবার পোল্যান্ড সফরে দেশটির রাজধানী ওয়ারসে দেয়া এক বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

পূর্ব ইউরোপে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ানোরও ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ওবামা। পোল্যান্ড সফরের শুরুতেই প্রে. ওবামা ১০০ কোটি ডলারের এ সংক্রান্ত একটি পরিকল্পনার কথা প্রকাশ করেছেন। 

ইউক্রেনে রাশিয়ার হস্তক্ষেপের পরই তার এই প্রস্তাবের কথা প্রকাশ করা হলো।

ধারনা করা হচ্ছে যে, মার্কিন প্রেসিডেন্টের এই পূর্ব ইউরোপ সফরের সময় ইউক্রেনের সঙ্কটই প্রাধান্য পাবে।

পোল্যান্ডের প্রেসিডেন্ট ব্রনিস্লাভ কমোরোস্কি-কে পাশে নিয়ে প্রেসিডেন্ট ওবামা এই যে ইউরোপে মার্কিন সামরিক শক্তিবৃদ্ধির পদক্ষেপের কথা ঘোষণা করলেন, এর জন্য অবশ্য তার কংগ্রেসের সমর্থন দরকার হবে।

এতে ব্যয় হবে প্রায় ১০০ কোটি মার্কিন ডলার। হোয়াইট হাউস এর নাম দিয়েছে ‘ইউরোপকে আশ্বস্ত করার উদ্যোগ’ এবং এর অধীনে ওবামা আরো কয়েকজন পূর্ব ইউরোপীয় নেতার সাথে সাক্ষাৎ করবেন। তাদের মধ্যে মার্কিন সামরিক মহড়ার বিষয়টি নিয়ে কথা হবে।

ওবামা বলেন, আমি একটি নতুন উদ্যোগের কথা ঘোষণা করছি- যার লক্ষ্য হচ্ছে ইউরোপে আমাদের নেটো জোটের যে সহযোগীরা আছে তাদের নিরাপত্তা বৃদ্ধি করা। এই প্রয়াসের অধীনে, মার্কিন কংগ্রেসের সমর্থন নিয়ে- ইউরোপে যুক্তরাষ্ট্র আরো সরঞ্জাম মোতায়েন করবে।

তিনি বলেন, আমরা আমাদের মিত্রদের সাথে মহড়া এবং প্রশিক্ষণের আওতাও সমপ্রসারিত করবো – যাতে আমাদের বাহিনীর প্রস্তুতি আরো বাড়ানো যায়।

ওবামা বলেন ইউক্রেনের ঘটনাবলীর কারণেই মার্কিন যুক্তরাষ্ট্র পোল্যান্ডের জন্য তার সমর্থন বৃদ্ধি করছে।

তিনি বলেন, ইউক্রেনে এখন যে পরিস্থিতি, তার কারণে আমরা পোল্যান্ডে আমেরিকান উপস্থিতিও বাড়িয়েছি। আমরা স্থলসেনা এবং এফ ১৬ বিমানের পরিমাণ বৃদ্ধি করেছি- যাতে নেটোর বিমান মিশনগুলো কাজে এবং প্রশিক্ষণের ক্ষেত্রে সুবিধে হয়। তাছাড়া মধ্য এবং পূর্ব ইউরোপে নেটোর বর্ধিত উপস্থিতিরও একটা অংশ।”

এমন এক সময়ে ওবামা এই ঘোষণা দিলেন যখন ইউক্রেনের স্লোভিয়ানস্কে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদী এবং ইউক্রেনের সরকারি সৈন্যদের মধ্যে তীব্র লড়াই চলছে।

ওবামা তার ভাষণে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতিও আহ্বান জানিয়েছেন যেন পূর্ব ইউক্রেনে জঙ্গী ও অস্ত্রের সরবরাহ বন্ধ করা হয় এবং তিনি যেন কিয়েভের সরকারের সাথে বৈঠকের উদ্যোগ নেন

দুটি সৌরগ্রহ আবিষ্কার, একটিতে পানি

groho2নুতন দুটি সৌরজাগতিক গ্রহের আবিষ্কার করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এর একটিতে তরল পানি থাকার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। পানির জন্য যে উষ্ণতা প্রয়োজন ওই গ্রহে সেটি থাকার উপযুক্ত ব্যাখ্যা দিয়েছেন বিজ্ঞানীরা।

গ্রহ দুটি আমাদের সূর্যের পাশের একটি প্রাচীন নক্ষত্রের কক্ষপথেই ভ্রমণ করছে।

গ্রহ দুটির একটি সূর্যের পাশের নক্ষত্রটির এতটুকু দূরত্বে ভ্রমণ করছে, যাতে করে এর ভূপৃষ্ঠে তরল পানি থাকার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। যা প্রাণের অস্তিত্বও সমর্থনের জন্য মূল উপাদান।

গ্রহ দুটির নাম দেওয়া হয়েছে কেপট্যাইন’স স্টার। ডাচ জ্যোতির্বিজ্ঞানী জ্যাকোবাস কেপট্যাইন এর নামে এ নামকরণ করা হয়েছে। ১৯ শতাব্দীর শেষের দিকে তিনি মূল গ্রহটি আবিষ্কার করেছিলেন।

কেপট্যাইন’স স্টারটি হচ্ছে নভোমণ্ডলে ছায়াপথবর্তী জ্যোতিশ্চক্রের আওতায় সবচেয়ে দ্রুত চলমান নক্ষত্র। যা আমাদের ছায়াপথের একই ডিম্বাকৃতির নক্ষত্রের অন্তর্ভূক্ত।

সূর্যের তিনভাগের একভাগ ভরের লোহিত রঙের গ্রহটি অপরিপক্ক টেলিস্কোপ দিয়েও দেখা যায়। জ্যোতির্বিজ্ঞানীদের নতুন গ্রহ দুটি আবিষ্কারের খবরটি প্রকাশ করা হয়েছে রয়াল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির মাসিক নোটিশেস-এ।

বগুড়ায় ট্রাক চাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

road accident logo 1জেলার শাজাহানপুরে ট্রাক চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৯টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সাদ্দাম হোসেন (২৬), রাশেদ (২০) ও হাসান (২৩)।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, ওই তিন যুবক মোটরসাইকেলে করে নয়মাইল থেকে বগুড়া শহরের দিকে আসছিলেন। ফটকি ব্রিজের আগে অপরদিক থেকে মালবাহী একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এ সময় তারা রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

এবারও সেরা শাকিরা

sakira8হাতে মাত্র কয়েক দিন। তারপরই ফিফা বিশ্বকাপ ফুটবল ২০১৪। ব্রাজিল বিশ্বকাপের হাওয়ায় দুলছে সারা বিশ্ব। কিন্তু এবারের বিশ্বকাপের থিমসংয়ে মন ভরেনি দর্শকের।
জেনিফার লোপেজ, পিটবুল ও ক্লদিয়া লেইতের গাওয়া ২০১৪ বিশ্বকাপের থিম সং ‘ওলে ওলা’তে ব্রাজিলিয়ানদেরই মন ভরেনি।

আরও বেশ কিছু গান হয়েছে ২০১৪ ফুটবল বিশ্বকাপ নিয়ে। পিটবুল, জেনিফার লোপেজ ও ক্লদিয়া লেইথ এর বিশ্বকাপ থিম সং ও অন্যদের গাওয়া সব গানকেই ছাড়িয়ে গেছে শাকিরার গাওয়া ‘লা লা লা, গানটি।

সব মিলিয়ে এ পর্যন্ত শাকিরা ‘লা লা লা’ গানটিই বেশি পছন্দ করেছে মানুষ। ২০১০ ফিফা বিশ্বকাপে গাওয়া ‘ওয়াকা ওয়াকা’ গানের পথ ধরেই এগিয়ে যাচ্ছে শাকিরা।

উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠনের!

rocket lancharহবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় সাতছড়ির গভীর অরণ্যে উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন ত্রিপুরা পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (টিপিডিএফ) সংগঠনের বলে ধারণা করা হচ্ছে।

সেখানে উদ্ধারকৃত কাগজপত্রের মধ্যে টিপিডিএফ সংগঠনের কিছু কাগজপত্র পাওয়া গেছে। অবশ্য র‌্যাব মহাপরিচালক মোখলেসুর রহমান ঘটনাস্থলে এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জানান, এখানে অস্ত্র উদ্ধারের অভিযান চলছে। অভিযান শেষে তদন্ত হবে। এরপর বলা যাবে অস্ত্র ও গোলাবারুদ কার ছিল।

এর আগে র‌্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এটিএম হাবিবুর রহমান সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদগুলো চট্টগ্রামের দশ ট্রাক অস্ত্র এবং ২০০৩ সালের ২৭ জুন বগুড়ার উদ্ধারকৃত গোলাবারুদের সঙ্গে কিছুটা মিল রয়েছে। তদন্ত শেষ হলে বলা যাবে এই অস্ত্র ও গোলাবারুদের সঙ্গে সেগুলোর মিল আছে কিনা।

বগুড়ায় উদ্ধারকৃত গোলাবারুদের ট্রাক চালক অাশিষ দেব বর্মনের বাড়ি এই সাতছড়ি পাহাড়েই। সাতছড়ির সংরক্ষিত বনবিভাগের অফিসারের কার্যালয় থেকে ৩০০ মিটার দূরত্বে ২২টি পরিবার বসবাস করে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব অভিযান চালালে সরেজমিনে দেখা যায়, ত্রিপুরা বস্তির ২২ পরিবারের তিনজন নারী এবং একজন শিশু ছাড়া আর কাউকে পাওয়া যায়নি। যদিও এখানে বসবাসের সব ধরনের আলামত পাওয়া গেছে।

প্রসঙ্গত, হবিগঞ্জের চুনারুঘাটে অভিযানে র‌্যাব বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে। এর মধ্যে কামান বিধ্বংসী ২২২টি গোলা, চার্জ ২৪৮টি, রকেট লাঞ্চার একটি, মেশিন গান চারটি ও অতিরিক্ত ব্যারেল পাঁচটি, বিভিন্ন অস্ত্রের প্রায় ১৩ হাজার গুলি রয়েছে।

সংসদে র‌্যাবকে স্বতন্ত্র বাহিনী করার দাবি

parlament2সম্প্রতি র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব) নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। তাই র‌্যাবকে পুলিশের আওতা থেকে বের করে একটি স্বতন্ত্র বাহিনী করার জোর দাবি জানিয়েছেন বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) প্রেসিডেন্ট এস. এম. আবুল কালাম আজাদ।

বুধবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে মাগরিবের নামাজের বিরতির পর পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ কথা বলেন।

আবুল কালাম আজাদ বলেন, র‌্যাবকে স্বতন্ত্র বাহিনী করা হোক যাতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ আরো ভালো করে করা যায়।

তিনি বলেন, সন্ত্রাসী, গড ফাদারদের নিয়ন্ত্রণে এই স্বতন্ত্র বাহিনী কাজ করবে। একই সঙ্গে অসৎ রাজনীতিবিদদের আইনের আওতায় আনতেও এই স্বতন্ত্র বাহিনী কার্যকর ভূমিকা রাখবে বলে আমি মনে করি।