মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬

দেশে ফিরেছেন সাকিব

sakib_ipl0ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) কলকাতা নাইট রাইডার্স সপ্তম আসরের শিরোপা ঘরে তুলে বুধবার সকাল ১০টায় স্ত্রী উম্মে আহমেদ শিশিরকে নিয়ে ঢাকায় পৌঁছেছেন সাকিব আল হাসান।

আগামী শনিবার থেকে অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে তার।

মঙ্গলবার কলকাতা রাজ্য সরকার সাকিবদের সংবর্ধনা দিয়েছে। সেখানে সাকিবের নেতেৃত্বে পুরো স্টেডিয়ামে ভিক্টোরি ল্যাপে অংশ নিয়েছেন কলকাতা নাইট রাইডাসের্র ক্রিকেটারা।

এবারকার আইপিএলে সাকিব ১৬ ম্যাচের মধ্যে ১৩ ম্যাচ খেলে ব্যাট করতে নেমে সর্বমোট ২২৭ রান করেন। ব্যক্তিগত সর্বোচ্চ ৬০ রান করেন ব্যাঙ্গালোরের বিপক্ষের ম্যাচে।

১৩ ইনিংসে মোট ৫০ ওভার বল করেছেন তিনি। ৩৩৪ রানের বিনিময়ে ৬.৬৮ ইকোনমি রেটে ৩০.৩৬ গড়ে নিজের খাতায় যোগ করেছেন ১১টি উইকেট।

দেহ ব্যবসায় রাজি না হওয়াতে ন্যাড়া করল শ্বশুরালয়ের লোকেরা

suchonaলালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় দেহ ব্যবসায় রাজী না হওয়ায় সুচনা আক্তার লাইজু (১৮) নামে এক গৃহবধূর মাথা ন্যাড়া করে দিয়েছে শ্বশুর বাড়ির লোকজন। এছাড়া তাকে শারীরিক নির্যাতন করা হয়। এ ঘটনায় কালীগঞ্জ থানা পুলিশ নির্যাতিত গৃহবধূর শাশুড়ি মুক্তা বেগমকে (৪৫) গ্রেপ্তার করেছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, গত ১ বছর আগে কালীগঞ্জ উপজেলার দক্ষিণ ভোটমারী (মাস্টার পাড়া) গ্রামের ফজিজার রহমানের মেয়ে সুচনা আক্তার লাইজুর সঙ্গে নীলফামারী জেলার জলঢাকা উপজেলার কিশামত খুটামারা ইউনিয়নের টেংগরমারী বটতলা গ্রামের আব্দুল্লার ছেলে মাসুদ রানার বিয়ে হয়। বিয়ের পর থেকে শ্বশুর বাড়ির লোকজন লাইজুকে দেহ ব্যবসা করার জন্য চাপ দিতে থাকে। তার ইচ্ছার বিরুদ্ধে লোকজন  এনে তাকে দেহ ব্যবসায় বাধ্য করার চেষ্টা করা হয়। লাইজু ঘটনাটি তার বাবার বাড়িতে জানালে শ্বশুর বাড়ির লোকজন তার উপর নির্যাতন চালায়।

গত ২৬ মে লাইজুকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে তার শাশুড়ি, ননদ ও স্বামী চুল কেটে মাথা ন্যাড়া করে দেয়। এছাড়া তার ওপর অমানুষিক নির্যাতন করা হয়। এক পর্যায়ে অসুস্থ হলে গত সোমবার লাইজুকে নিয়ে তার শাশুড়ি দক্ষিণ ভোটমারী গ্রামে লাইজুর বাবার বাড়িতে নিয়ে আসে। লাইজুকে বাড়িতে রেখে শাশুড়ি মুক্তা বেগম কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী তাকে আটক করে। খবর পেয়ে বুধবার কালীগঞ্জ থানা পুলিশ লাইজু ও তার শাশুড়িকে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে সুচনা আক্তার লাইজু বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা করেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল নীলফামারী জেলার জলঢাকা থানা হওয়ায় আসামিসহ মামলাটি জলঢাকা থানায় স্থানান্তর করা হয়েছে।

বাজারে এলো অ্যাপলের নতুন ভার্সন

appleআইওএস ৭-র পর এবার ‘ডেস্কটপ অপারেটিং সিস্টেম’ ম্যাক ওএস এক্সের নয়া ভার্সন এল বাজারে৷ অ্যাপল সংস্থার এই নতুন ভার্সনের নাম ওএস এক্স ১০.১০ ইয়োসেমিটি৷ মার্কিন টেক জায়ান্ট কোম্পানি ২ জুন সানফ্রান্সিসকোতে ‘ওর্য়াল্ডওয়াইড ডেভেলপার্স কনফারেন্স’ (ডব্লিউডব্লিইডিসি) -এ এই প্রযুক্তির সঙ্গে পরিচয় ঘটায় বিশ্বের সঙ্গে৷

বহু গবেষণা করার পর অ্যাপল এই ওএসের নাম দিয়েছে’ ইয়োসেমিটি ন্যাশনাল পার্কের’ নামানুসারে৷ গ্রাহকদের সুবিধার্থে টু ডাইমেনশানাল আইকন, ডক রয়েছে এতে৷ ফ্রেন্ডলি ইউজারটেকনলজিতে ‘ডে ভিউ’ নোটিফিকেশন যোগ করা হয়েছে৷ আইওএসের নোটিফিকেশন সেন্টারের সঙ্গে অনেক সাদৃশ্য রয়েছে ইয়োসেমিটির নোটিফিকেশন সেন্টারের৷ রয়েছে কন্টিনিউটি ফিটারও৷ সার্চ অপশনটি স্ক্রিনের একদম মাঝখানে থাকবে৷ তথ্য খুঁজতে যাতে বেশি কষ্ট করতে না হয় তার জন্য সার্চের সাজেশন দেবে স্পটলাইট৷

এছাড়া, সাফারি ওয়েব ব্রাউজারেও আধুনিক জিডাইনের ছোঁয়া লেগেছে৷ তবে, অ্যাড্রেস বারেই থাকছে ফেভারিট বার৷ আপনার একই ডকুমেন্ট বা অ্যাপ্লিকেশনের কাজ থাকলে ডেস্কটপের সঙ্গে মোবাইল ডিভাইসেও কাজ করতে পারবেন ইয়োসেমিটি থেকে৷ আর ম্যাক, আইওএস এবং উইন্ডোজের মধ্যে ফাইল শেয়ারিংয়ের জন্য আইক্লাউড ড্রাইভও রয়েছে৷ এছাড়াও আইওএস ডিভাইসের কাছাকাছি থাকলেই টের পেয়ে যাবে ইয়োসেমিটি৷ উভয়ের মধ্যে কানেক্ট করতে আপনাকে কিছু করতে হবে না৷ আপনে আপ ডিভাইসটির সঙ্গে জুড়ে যাবে৷ অ্যাপলের এই নতুন বিটা ভার্সন বাজারে বেশ সাড়া ফেলবে বলে মনে করছে অ্যাপ ডেভেলপাররা৷

ঈদের আগে শ্রমিক ছাঁটাই নয়

mojibul haque chunno1ঈদের আগেই তৈরি পোশাক শিল্পে  নিয়োজিত শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের পাশাপাশি শ্রমিক ছাঁটাই বন্ধের নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মজিবুল হক চুন্নু।

বুধবার সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ক্রাইসিস ম্যানেজমেন্ট কোর কমিটির বৈঠকে এই নির্দেশ দেয়া হয়।

বৈঠকে পোশাক শিল্প কারখানায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য কাজ করার আহ্বান জানান বিজিএমইএ এবং বিকেএমইএ  নেতারা। ঈদের আগে যথাসময়ে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের প্রতিশ্রুতিও দেন তারা।

মন্ত্রী জানান, আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কার্যনির্বাহী কমিটিতে তিন বছরের জন্য সহকারী পদ পেয়েছে বাংলাদেশ। ২৩টি ভোট পেয়ে বাংলাদেশ এই পদের জন্য নির্বাচিত হয়েছে। ফলে বাংলাদেশ সরাসরি শ্রমকিদের স্বার্থ রক্ষায় কাজ করতে পারবে।

নিবন্ধিত শিল্প করখানার মালিকদের নিজেদের মধ্যকার সংকট মোকাবেলায় আলোচনার অনুরোধ জানান প্রতিমন্ত্রী। এছাড়া বিজিএমইএ ও বিকেএমইএ’র সদস্য ছাড়াও নিবন্ধনহীন অন্য কারখানা মালিকদের সঙ্গে সরকারের প্রতিনিধি ও বিজিএমইএ-বিকেএমইএ প্রতিনিধিরা যেন যোগাযোগ রক্ষা করতে পারেন সেজন্য নিবন্ধনহীন পোশাক কারখানার তালিকাও হালনাগাদের নির্দেশ দেন তিনি।

শ্রম প্রতিমন্ত্রী মজিবুল হক চুন্নুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন বিজিএমইএ সহ-সভাপতি রিয়াজ বিন মাহমুদ, বিকেএমইএ’র পরিচালক কামাল পাশা, মন্ত্রণালয়ের সচিব মজিবুর রহমান, কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ আহমেদ, যুগ্ম-সচিব (শ্রম) ফয়জুর রহমান প্রমুখ। এছাড়াও জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ ছাড়াও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারাও বৈঠকে উপস্থিত ছিলেন।

কবর খুঁড়ে পাওয়া গেল ৩০০০ বছরের পাজামা

pajamaকবর খুঁড়ে পাওয়া গেছে ৩০০০ বছরের পুরনো পাজামা। চীনের একটি কবর খুঁড়ে সেখান থেকে বিজ্ঞানীরা উদ্ধার করলেন একখানা পাজামা।

বিজ্ঞানীদের দাবি, পাজামাটি নাকি ৩০০০ বছরের পুরনো। চীনের তারিম বেসিনের ইয়ানঘাই কবরস্থানের গবেষকদের ধারনা, এই পাজামা পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম।

তারা মনে করছেন, ৪০ বছর বয়সী এক যোদ্ধার পাজামাটি হতে পারে, যিনি মৃত্যুর সময় এই পাজামাটি পরেছিলেন। কবরের মধ্যে এই পাজামার সঙ্গে কাঠের তৈরি ঘোড়ার জিন, একটি হুইপ ও একটি বর্শাও পাওয়া গেছে।

পাজামার কাটিং থেকে ধারনা করা যায়, অনেকক্ষণ ধরে ঘোড়ায় চড়ার সুবিধার জন্য এইভাবে পাজামা সেলাই করা হত। তিনটে আলাদা কাপড়ের টুকরো দিয়ে সেলাই করা হয়েছে এই পাজামা।

একটি আয়তকার কাপড়, যা কোমর থেকে নেমে গেছে গোড়ালি পর্যন্ত। সেলাই করার পদ্ধতি থেকে বোঝা যাচ্ছে, এর জন্য কাপড় কাটার প্রয়োজন পড়েনি।

এখনকার স্ট্রেট ফিট পাজামার একেবারে প্রথম সংস্করণ বলে ধারনা করচ্ছেন বিজ্ঞানীরা।

খাতা কলমে কারিশমার বিবাহবিচ্ছেদ

karismaবেশ কয়েক বছর ধরে টালবাহানায় ছিল কারিশমা-সঞ্জয়ের বিবাহবিচ্ছেদ কাণ্ড৷ আদালতের সম্মতি নিয়ে বহুদিন ছিলেন সেপারেশনেও৷ কিছুদিন আগে খবরে এসেছিল সঞ্জয় নাকি দুই সন্তানকে ফিরে পেতে চান নিজের কাছে৷ সেই মতো আদালতের কাছেও অনুমতি চেয়েছিলেন তিনি৷ তবে কারিশমা নিজের দুই সন্তানকে কিছুতেই কাছ ছাড়া করতে চাননি৷

শেষমেশ মঙ্গলবার বান্দ্রা আদালতের নির্দেশ মেনেই অফিসিয়ালি বিবাহবিচ্ছেদ ঘটে কারিশমা কাপুর ও ব্যবসায়ী সঞ্জয় কাপুরের৷

এদিন কারিশমার সঙ্গে বান্দ্রা কোর্টে হাজির ছিলেন বোন কারিনা কাপুর ও ভগ্নিপতি সাইফ আলি খানও৷ দু’জনের সম্মতিতেই ঘটে এই বিবাহবিচ্ছেদ৷ জানা গিয়েছে, আদালতের নির্দেশে দুই সন্তান থাকবে কারিশমার কাছেই৷ তবে ইচ্ছে করলে সঞ্জয় দেখা করতে পারেন তাদের সঙ্গে৷

কবরে শাস্তির বর্ণনা

allah0আহলে সুন্নাতওয়াল জামায়াতের আকীদা মতে, কবরের আযাব সত্য। মুমিন ও সালেহ ব্যক্তিরা যেমন কবরে শান্তি পায় এবং কিয়ামত পর্যন্ত এভাবে থাকে তেমনি কাফির ও পাপকারীরা কবরের শাস্তি ভোগ করে। হাদীস দ্বারা এসব কথা প্রমাণিত।

হযরত আয়েশা (রা.)-এর নিকট একজন ইহুদী মহিলা এল এবং তার সামনে কবরের শাস্তি সম্পর্কে আলাপ-আলোচনা করল। সে বলল, ‘তুমি আল্লাহর কাছে কবরের শাস্তি থেকে পানাহ চাইবে।’

এ ব্যাপারে হযরত আয়েশা (রা.) হুজুর (সা.)-কে জিজ্ঞেস করলে হুজুর (সা.) বললেন, ‘হ্যাঁ, কবরের আযাব সত্য। হযরত আয়েশা (রা.) বলেন, ‘এরপর থেকে হুজুর (সা.) যখনই নামাজ পড়তেন তখনই কবরের আজাব থেকে আল্লাহর কাছে পানাহ চাইতেন।’ (বুখারী, মুসলিম)

কবরে শাস্তির সাপ : হযরত আবু সাঈদ খুদরী (রা.) বলেন, রাসূলে আকরাম (সা.) এরশাদ করেছেন, কাফের ব্যক্তির কবরে নিরানব্বইটি সাপ নিয়োগ করা হবে, যারা কিয়ামত পর্যন্ত তাকে দংশন করতে থাকবে।

ওদের বিষাক্ততার পরিচয় হলো এই যে, যদি ওদের একটি মাত্র পৃথিবীতে একবার নিঃশ্বাস ফেলে তাহলে জমিনে কখনো শাকসবজি জন্মাবে না। (দারেমী)

অর্থাৎ ওদের দংশনের নিদর্শন হলো এই যে, ওই সাপগুলোর কোন একটি যদি পৃথিবীতে নিঃশ্বাস ছাড়ে তাহলে বিষাক্ততার প্রক্রিয়ায় পৃথিবীতে কখনো গাছপালা জন্মাবে না। আধুনিক সমরাস্ত্র যেমন এ্যাটম বোমা ইত্যাদির দিকে তাকালে হুজুর (সা.)-এর বাণী বুঝতে মোটেই বেগ পেতে হবে না।

মার্কিনিদের ৭টি হাস্যকর বিষয় !

usa4মার্কিনিদের সাতটি আইনি বিষয় রয়েছে, যা বিভিন্ন রাজ্যে প্রচলিত রয়েছে। তবে মজার ব্যাপার, এসব আইনের কিছু বিষয় খুবই হাস্যকর। এ সময়ের জন্য আইনগুলো প্রযোজ্য নয়। এ সাতটি আইনি বিষয় হলো-

১.  মিশিগানে গালি দেয়া নিষেধ

আপনি যদি একজন নাবিকের মতো গালাগালি করেন তাহলে মিশিগানে আপনি বিপদে পড়ে যাবেন। যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের আইন অনুযায়ী, আপনি যদি অশ্লীল শব্দ ব্যবহার করেন তাহলে আপনার জরিমানা করা হবে।

২. জীবাণুবিস্তার রোধ করার ওয়াশিংটন পদ্ধতি

আপনার জীবাণু আপনার কাছেই রাখুন। ওয়াশিংটন রাজ্য এ জন্য আইন করে দিয়েছে। এতে করে আপনি অসুস্থবোধ করলে জনসমাগমের কোনো স্থানে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। যদি জনসমাগমের কোনো স্থানে যান তাহলে দোষী সাব্যস্ত হবেন। এ রোগের আওতায় রয়েছে ফ্লু, গলাব্যথা ও ঠাণ্ডার মতো ছোটখাট সমস্যাও।

৩. ওহাইওতে তেলের ট্যাঙ্ক খালি করবেন না

গাড়ির জ্বালানির ট্যাঙ্কে কম তেল থাকলে কোনো অবস্থাতেই ওহাইওতে যাতায়াত করার চেষ্টা করবেন না। আপনার তেল যদি ফুরিয়ে যায় তাহলে আইন ভাঙার দায়ে দোষী সাব্যস্ত হবেন।

৪. ফ্লোরিডার কঠোর আইন

বিয়ে না করে ফ্লোরিডাতে কোনো জুটি যদি একসঙ্গে থাকতে শুরু করে তাহলে আইনের লঙ্ঘন হিসেবে দেখা হয়। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যান্য রাজ্যের উদার আইনের তুলনায় এটি ব্যতিক্রম। এ আইনটি সেখানে প্রয়োগ করতে দেখা যায় না।

৫. নিউ জার্সি ছিনতাই-হত্যাকাণ্ড

নিউ জার্সিতে ছিনতাই কিংবা হত্যাকাণ্ডের মতো কোনো অপরাধের সময় শরীর, মুখ ইত্যাদি ঢেকে রাখা যাবে না । এতে অপরাধের শাস্তি বেড়ে যেতে পারে। তবে ব্যাংক ডাকাতির সময়  তা নিয়ে মাথাব্যথা থাকার কথা নয় কারোরই।

৬. দক্ষিণ ভার্জিনিয়ার পতাকা

দক্ষিণ ভার্জিনিয়া রাজ্যে পতাকা ব্যবহারের ক্ষেত্রে বিদেশি পতাকার নিষেধাজ্ঞা রয়েছে। এ রাজ্যের ফান্ড ব্যবহারের ক্ষেত্রে বিদেশে তৈরি পতাকা ব্যবহার করতে দেয়া হয় না, যত সস্তাই হোক না কেন।

৭. ইলিনয়েসে সঠিক নাম উচ্চারণ

ইলিনয়েস রাজ্যে রয়েছে সঠিকভাবে নাম উচ্চারণের আইন। আপনি যে শহরেই থাকুন আপনাকে সবার আগে শিখে নিতে হবে শহরটির নামের সঠিক উচ্চারণ। অন্যথায় আপনি আইন ভাঙার দায়ে দোষী সাব্যস্ত হবেন।

ম্যাচের আগে ‘নো সেক্স’

messiiiনির্দেশ অথবা পরামর্শটা মাঠ অথবা টেলিভিশনের দর্শকদের জন্যে নয়, খেলোয়াড়দের জন্যে৷ অর্থাৎ সেই পুরনো বিতর্ক: ভালো পার্ফর্মেন্সের জন্য নারীসঙ্গ থেকে দূরে থাকা ভালো কিনা৷

মজার কথা, যতোবার বিশ্বকাপ আসে, ততবারই বিষয়টা যেন আবার মাথা চাড়া দেয়, যেমন এবার অ্যাসোসিয়েটেড প্রেসের একটি নাতিদীর্ঘ প্রতিবেদনে৷ বিষয়টা একই: ম্যাচের আগের দিন রাত্রে সেক্স ভালো না মন্দ৷ প্রতিবারই কোনো না কোনো কোচ এ বিষয়ে মন্তব্য করে বিপাকে পড়েন, যেমন এবার মেক্সিকোর কোচ মিগুয়েল হেরেরা৷

হেরেরা গতমাসে একটি সংবাদপত্র সাক্ষাৎকারে বলেন যে, তার প্লেয়াররা বিশ্বকাপ চলাকালীন যৌন সম্ভোগ থেকে বিরত থাকবে বলে তিনি আশা করেন৷ সঙ্গে সঙ্গে মেক্সিকোর গণমাধ্যমে বিতর্ক শুরু হয়ে যায়, এমনকি হেরেরা ব্যাখ্যা দিতে বাধ্য হন যে, তিনি পুরোপুরি সেক্স বর্জন করার কথা বলছিলেন না, শুধু প্লেয়ারদের একটু সংযত হতে বলছিলেন৷

এক্ষেত্রে ব্রাজিলের কোচ লুইজ ফেলিপে স্কোলারি পাকা লোক: তিনি গোড়া থেকেই তার প্লেয়ারদের শয়নকক্ষে ‘‘অ্যাক্রোব্যাটিক্স”, মানে কসরতবাজি থেকে বিরত থাকতে বলেছেন৷ আবার প্লেয়ারদের দৃষ্টিকোণ থেকে ব্যাপারটা একটু অন্যরকম দেখাতে পারে: নব্বই-এর দশকের কলম্বিয়ান ফুটবল তারকা কার্লোস ভাল্ডেরামা একবার বলেছিলেন যে, তার ক্যাপটেন্সি চলাকালীন যদি মেক্সিকোর প্লেয়ারদের উপর বাধ্যতামূলক কৌমার্য্য চাপানো না হতো, তাহলে মেক্সিকো বিশ্বকাপে আরো ভালো ফল করতে পারতো৷

অপরদিকে, আজ থেকে দু’হাজার বছরের বেশি আগে প্রাচীন গ্রিকদের ধারণা ছিল যে, মল্লযোদ্ধারা ব্রহ্মচর্য পালন করলেই নাকি তাদের আগ্রাসী মনোভাব ঠিকমতো বজায় থাকে৷ শিল্পকলার ক্ষেত্রে ইটালির অমর ভাষ্কর মিকেলআঞ্জেলোর ধারণাও ছিল তাই: মহিলাদের সঙ্গে সহবাস করলে শিল্পসৃষ্টিতে পুরো উদ্যম ও শক্তি নিয়োগ করা যায় না৷

আধুনিক যুগে স্বভাবতই পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হয়েছে, কথাটা কতটা সত্যি কিংবা সত্যি নয়৷ ১৯৯৫ সালের একটি পরীক্ষায় দেখা গেছে, ট্রেডমিলে এক্সারসাইজ করার ক্ষেত্রে অ্যাথলিট তার আগের বারো ঘণ্টায় যৌন সম্পর্ক উপভোগ করেছেন কিনা, তাতে কিছু আসে যায় না৷ ২০১৩ সালে ক্যানাডার মন্ট্রিয়ল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা যাচাই করে দেখেছেন যে, প্রতিবার যৌন সম্পর্কে ‘মাত্র’ ১০০ ক্যালোরি এনার্জি খরচ হয়৷

অপরদিকে বহু ক্রীড়াবিদ ও বিশেষজ্ঞের বক্তব্য হল, যৌন সম্ভোগের ফলে ‘স্ট্রেস’ কমে এবং ঘুম ভালো হয়, বড় খেলার আগে খেলোয়াড়দের যা প্রয়োজন৷ আসলে খেলোয়াড়দের বিপদ সেক্স থেকে নয়, বরং ‘পার্টি’ থেকে: অর্থাৎ খেলার আগের দিন বহুরাত অবধি মদ্যপান ও নাচানাচি, যে ধরনের পার্টিতে বারবনিতাদের থাকাটাও আশ্চর্য নয়৷ স্পেনের প্লেয়াররা নাকি গতবছরের কনফেডারেশনস কাপে ঠিক এইভাবেই হেরেছিলেন বলে কোলেঙ্কারি শোনা যায়৷

মোদ্দা কথা, ফুটবলের আগে কিংবা পরে সেক্স নিয়ে আজও যে বিতর্ক চলেছে, সেটাই হলো খেলাধুলার জগতে সেক্সিজম, বিশেষ করে পুরুষদের যৌনতামূলক মনোভাবের শ্রেষ্ঠ প্রমাণ৷ ওদিকে মহিলাদের টেস্টোস্টেরোন হর্মোনের মাত্রা কিছুটা কম হওয়ার ফলেই হোক আর যে কারণেই হোক, ফাইনাল খেলার আগে মহিলা খেলোয়াড়দের কুমারিত্ব নিয়ে আজ অবধি কারো মাথা ঘামানোর প্রয়োজন পড়েনি৷-এএফপি

দেশের ৪৩তম বাজেট ঘোষণা আজ

budget140আজ বৃহস্পতিবার পেশ করা হবে দশম জাতীয় সংসদে ২০১৪-১৫ অর্থবছরের বাজেট।

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বিকাল সাড়ে ৩টায় এ বাজেট উপস্থাপন করবেন।

গত ৫ জানুয়ারির সংসদ নির্বাচনের মাধ্যমে একনাগাড়ে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর বর্তমান আওয়ামী লীগ সরকারের এটি হবে প্রথম বাজেট।

এছাড়া এ বাজেট হবে দেশের ৪৩তম বাজেট এবং আওয়ামী লীগ সরকারের ১৫তম বাজেট। আর অর্থমন্ত্রী হিসাবে আবুল মাল আব্দুল মুহিতের অষ্টম বাজেট। অর্থমন্ত্রী ২০১৩-১৪’ অর্থবছরের সম্পুরক বাজেটও পেশ করবেন।

ইতোমধ্যে অর্থমন্ত্রী আগামী অর্থবছরের বাজেটের আকার কত হবে তার ঈঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, ২০১৪-১৫ অর্থবছরের বাজেটের আকার ২ লাখ ৫০ হাজার কোটি টাকার মধ্যে হবে।