মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬

ছোট বেলা থেকে আমি ইতালীর সাপোর্ট করি: নাছির

Nasirস্কুল জীবন থেকেই গীটারের প্রতি আমার ঝোক ছিল, সেই থেকেই গীটারকে ধ্যান জ্ঞান করেই আমার পথ চলা শুরু। সঙ্গীতের নানা প্রসঙ্গে কথা হলো নাছিরের সঙ্গে। এইমাত্র. কম অনলাইনের পক্ষ থেকে তাঁর সঙ্গে কথা বলেছেন মুসলিম উদ্দিন।

প্রশ্ন : বর্তমানে আপনার কাজ সম্পর্কে বলুন।

নাছির : নিয়মিত ষ্টেজ শো, টিভি চ্যানেল গুলোতে লাইভ প্রোগ্রাম এবং ইউরোপে কয়েকটি ষ্টেজ শো এর ব্যাপারে কথা চুড়ান্ত হয়ে আছে।

প্রশ্ন : সঙ্গীতে আপনার আত্মপ্রকাশের গল্পটা শুনব!

নাছির : আমি তখন ক্লাস ফোরে পড়ি, আমাদের নাজমুল সার.. আমাদের সমাজ ক্লাস নিতেন। তো একদিন ক্লাসে আমাদের পড়াচ্ছেন, আমি তখন স্কেকে গীটার মনে করে এক মনে বাজাচ্ছি। তখন সার দুর থেকে আমাকে দেখলেন এবং ডাকলেন, বললেন যে, আমি কষ্ট করে পড়াচ্ছি আর তুমি কিনা গীটার বাজাচ্ছো, তখন ঐ স্কেল দিয়ে আমাকে মাড়তে লাগলো আর বলতে লাগলো পড়াশোনা ভালো না লাগলে যাও গিয়ে গীটার বাজাও। সেই থেকে আমার জিদ চেপে গেলো আর ধ্যান জ্ঞান গীটার ঘীরে। নবম শ্রেণীতে যখন পড়ি তখন থেকেই আমি ষ্টেজ প্রোগ্রাম করি। গীটার বাজানোটাকেই পেশা হিসাবে নিয়েছি।

প্রশ্ন : একজন গীটারীস্ট হিসাবে নিজেকে কতটা সফল মনে করেন?

নাছির : সব পেশাতেই সফলতা ব্যার্থতা থাকে। এখনও পর্যন্ত নিজেকে শতভাগ সফল বলতে পারছিনা। তবে সফলতা আমাকে হাতছানি দিয়ে ডাকছে। আমি মনে করি এখানে আমার সফল হওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে এবং আমি তা পারবো।

প্রশ্ন : শুনেছি আপনি কখনো দেশের বাহিরে কোন শো করেননা, কি কারন বলবেন?

নাছির : শো করিনা কথাটা ভুল শুনেছেন। সঙ্গীতে এখনো আমি নবীন। নিয়মিত সঙ্গীত শিখছি। নিজেকে তৈরী করার পরেই বিদেশে শো করার পরিকল্পনা আগে থেকেই ছিলো। যার কারনে ইউরোপে ষ্টেজ প্রোগ্রাম এর অফার আসা মাত্রই রাজী হয়ে গেলাম। সব ঠিকঠাক থাকলে কল১⁄৪ ঘুচিয়ে এই মাস থেকেই বাংলাদেশের পাশাপাশি বিদেশেও নিয়মিত প্রোগ্রাম করবো।

প্রশ্ন : সামনে তো বিশ্বকাপের উন্মাদনা এবার বিশ্বকাপে কোন দলের সাপোর্ট করছেন?

নাছির : এবার আর নতুন করে সাপোর্ট করার কিছু নাই, আমি ছোট বেলা থেকেই ইতালীর সাপোর্ট করি। আমি রবার্তো ব্যাজিও এর একজন ভক্ত। অনেক ব্যাস্ততা থাকা সত্বেও আমি নিয়মিত ইউরোপীয় ক্লাব  গুলোর খেলা উপভোগ করি। আমার বিশ্বাস যে এবারের বিশ্বকাপ ইতালীই জয় করবে।

প্রশ্ন : আপনার ভবিষ্যত পরিকল্পনা কি?

নাছির : আমার ভবিষ্যত পরিকল্পনা হলো সঙ্গীত পরিচালনা করা । সবাই আমার জন্য দোয়া করবেন

যাতে আমি কাজটা করতে পারি।

মিক্সড অ্যালবামের কাজ করছি : মোহাম্মদ ইসতিয়াক হোসাইন রনি

আমাদের সঙ্গীতাঙ্গনের তরুন মিউজিসিয়ান ও সঙ্গীত পরিচালক মোহাম্মদ ইসতিয়াক হোসাইন রনি । সঙ্গীত পরিচালনায় নবীন হলেও ড্রামার হিসাবে সঙ্গীতাঙ্গনে তাকে কম বেশী সবাই চিনে। বিভিন্ন টেলিভিশন চ্যানেলের লাইভ প্রোগ্রামে নিয়মিত অক্টোপ্যাড বাজানোর কারনে তার ভক্ত রয়েছে অগনিত। সঙ্গীত নিয়ে কথা হলো তার সঙ্গে। ২৪আওয়ার অনলাইন থেকে তার সঙ্গে কথা বলেছেন মোঃ ওমর ফারুক।

প্রশ্ন : আপনার বর্তমান ব্যাস্ততা সম্পর্কে বলুন।Rony

রনি : একটা মিক্সড অ্যালবামের কাজ করছি। সব গুলো গানের সুর-সঙ্গীতের কাজ নিজেই

করছি। আরেকবার গানগুলো যাচাই-বাছাই করবো। আমার পরিচালনায় প্রথম অ্যালবাম বলেই

শ্রোতাদের প্রত্যাশা অনেক বেশি থাকবে। তাই তাদের কথা মাথায় রেখে কাজ করতে হচ্ছে। আর

ফিল্মের গানের কাজতো নিয়মিত চলছে। পাশাপাশি স্টেজ শো-ও করছি। ব্যাস্ততা মোটামুটি

এসব নিয়েই।

প্রশ্ন : মিক্সড অ্যালবামে কারা গান গাইবে?

রনি: অ্যালবামটি নতুন এবং পুরাতনদের সমন্বয়ে করার চিন্তা করছি। তারপরও দেখছি কার কন্ঠে কোন গানটা ভালো লাগবে।

প্রশ্ন : পাইরেসির কারণে এখন অনেক শিল্পীই অনলাইনে গান বিক্রির চিন্তা করছেন। অনলাইন

থেকে শিল্পীরা কি ন্যায্য পারিশ্রমিক পাচ্ছেন?

রনি : নাহ, পাচ্ছেন না। কারণ, এখানে অনেক মধ্যসত্ত্বভোগী আছে। এক্ষেত্রে শিল্পীর সঙ্গে সরাসরি লেনদেন হওয়া উচিত ওই অনলাইন পোর্টালের। কিংবা প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে ওই পোর্টালের সরাসরি লেনদেন হতে পারে। তাহলে শিল্পী হয়তো কিছুটা টাকা পেতেন।

প্রশ্ন: সঙ্গীতাঙ্গনে যারা নতুন তাদের সম্পর্কে কিছু বলুন।

রনি: তাদের সম্পর্কে আমার একটাই কথা, সু ̄র-সঙ্গীত চর্চা করুন এবং বাংলাদেশের কৃষ্টি কালচার ভবিষ্যত প্রজন্মের মাঝে তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য।

র‌্যাব এখন পঁচা মাছ: হান্নান শাহ

র‌্যাবকে পঁচা মাছের সঙ্গে তুলনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য  ব্রিগেডিয়ার অব. আ স ম হান্নান শাহ্ বলেছেন, “পুকুরে একটা পঁচামাছ থাকলে যেমন বাকি সব মাছের পঁচন ধরে, তেমনি সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত হয়ে র্যা বএখন পঁচা মাছের মতো হয়ে পড়েছে। তাদের এখন যে বাহিনীতেই স্থানান্তর করা হোক না কেন সেখানেই পঁচন ধরতে পারে। তাই র‌্যাবকে পুরো বিলুপ্ত করতে হবে।”image_85426_0

রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে স্বাধীনতা ফোরাম কেন্দ্রীয় সংসদ আয়োজিত ‘শহীদ জিয়া, বেগম খালেদা, তারেক রহমানের বিরুদ্ধে প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের নেতাদের মিথ্যাচার, অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক বক্তব্যের প্রতিবাদে’ যুব সমাবেশে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদ সৈয়দ আশরাফুল ইসলাম শনিবার যে বক্তব্য দিয়েছেন এর সমালোচনা করেন আ স ম হান্নান শাহ্। আশরাফকে সাবধান করে তিনি বলেন, “আপনার বক্তব্য উস্কানিমূলক, তাই দেশে ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সব দায় আপনাকেই নিতে হবে।”

নারায়ণগঞ্জের সাত খুনের সঙ্গে ২০ জন র্যা ব ও তিনজন পুলিশ সদস্য জড়িত উল্লেখ করে তিনি বলেন, “সরকার এই ঘটনার বিচার কার্যক্রম এমন পর্যায়ে নিয়ে গেছে যা এখন অনিশ্চিত হয়ে পড়েছে।”

‘র‌্যাব বিলুপ্ত করা যাবে না’ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর এমন বক্তব্যে তিনি বলেন, “আমি বলবো র‌্যাব বিলুপ্ত করা পাঁচ মিনিটের ব্যাপার।”

‘বৈধভাবে আওয়ামী লীগকে কেউ ক্ষমতাচুত্য করতে পারবে না’ আশরাফের এমন বক্তব্যে হান্নান শাহ্ বলেন, “আপনারাই তো অবৈধভাবে ক্ষমতায় আছেন। আপনাদের বৈধভাবে কিভাবে নামানো যাবে? তাই বলব অভিলম্বে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন দেন, দেখেন কারা ক্ষমতায় আসে।”

তিনি বলেন, “প্রধানমন্ত্রী ওসমানের পাশে দাঁড়িয়েছেন, সন্ত্রাসীদের প্রশ্রয় দিচ্ছে। তাই বলা যায় আওয়ামী লীগের নেতাকর্মীরা এসব সন্ত্রাসী ঘটনার সঙ্গে জড়িত।”

তিনি আরো বলেন, “তারেক রহমানের ঐতিহাসিক কিছু সত্য কথা বলার জন্য আওয়ামী লীগের নেতাদের গায়ে জ্বালা শুরু হয়েছে, তারা কুরুচিপূর্ণ কথা বলছেন। তারা পাগল হয়ে পড়েছেন, তাই তাদের হেমায়েতপুরে ভর্তি হওয়া দরকার।”

সংগঠনের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহের সভাপতিত্বে আরো বক্তব্য দেন- বিএনপি নরসিংদী জেলা সভাপতি ও কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক খাইরুল কবীর খোকন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সারাফাত আলী সফু, ঢাবি’র সাবেক প্রো-ভিসি ড. আ খ ম ইউসুফ হায়দার প্রমুখ।

কোনো ষড়যন্ত্রেই লাভ হবে না, বিএনপিকে কামরুল

বিএনপিকে উদ্দেশ্য করে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন,    “আপনারা যতই ষড়যন্ত্র, মিথ্যাচার ও বিভ্রান্ত সৃষ্টি করেন না কেন আওয়ামী লীগ সরকারের কোনোই ক্ষতি হবে না। দেশবাসী আমাদের ক্ষমতায় দেখতে চায়, তাই ক্ষতি আপনাদেরই হবে।”image_85427_0

রোববার জাতীয় প্রেস ক্লাব কনফারেন্স লাউঞ্চে জাতীয় পল্লী চিকিৎসক জোট আয়োজিত ‘পল্লী মানুষের স্বাস্থ্য সেবার গুরুত্ব ও ডিজিটাল বাংলাদেশ গড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই” শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কামরুল ইসলাম বলেন, “২০১৩ সালের শেষের দিকে বিএনপি দেশকে ৭১ বানিয়েছিল। ৫ জানুয়ারি নির্বাচনের মধ্যে দিয়ে দেশে শান্তি ফিরে এসেছে। আবার তারা অশান্তি সৃষ্টি করতে চায়। কিন্তু আমরা তা হতে দেব না।”

বিএনপিকে উদ্দেশ্যে করে আওয়ামী লীগের এই নেতা বলেন, “যতই বিদেশি বন্ধুদের কাছে ধর্না দেন না কেন কোনো বিদেশি বন্ধু আপনাদের ফাঁদে পা দেবে না। এই সরকারকে তারা সহযোগিতা করেছে, করবে। তারা আমাদের সাথে আছে,  আপনাদের সাথে নেই।”

মন্ত্রী বলেন, “সরকারের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে তারা গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চায়, তাদেরকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।”

বাজেট প্রসঙ্গে কামরুল বলেন, “আমাদের নতুন সরকারের জনমুখী বাজেটকে যারা অবৈধ বাজেট বলে, তাদের বাজেটকে অবৈধ বলার কোনো অধিকার নেই।”

প্রধানমন্ত্রীর চীন সফর প্রসঙ্গে মন্ত্রী বলেন, ”ভারতের সরকার পরিবর্তনের পর বিএনপি যেমন উল্লসিত ছিল, তারা মনে করে ছিল সরকারে ভিত নড়বড় হয়ে যাবে। কিন্তু প্রধানমন্ত্রীর জাপান সফর যেমন ফলপ্রসূ হয়েছে, চীনের সফরও তেমনি ফলপ্রসূ হবে। আর ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দৃঢ় থেকে আরো দৃঢ় হবে।”

সংগঠনের চেয়ারম্যান বাচ্চু শিকদারের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ।

ফরমালিন রোধে রাজধানীর ৮ পয়েন্টে বসছে চেকপোস্ট

মৌসুমি ফলসহ সব ধরনের খাদ্যে ফরমালিন মেশানো বন্ধে আগামী বুধবার থেকে রাজধানীর আটটি প্রবেশমুখে চেকপোস্ট বসিয়ে অভিযান চালাবে পুলিশ। মাত্রাতিরিক্ত ফরমালিনের অস্তিত্ব পাওয়া ফল ঘটনাস্থলেই ধ্বংস করা হবে।image_85422_0

রোববার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে একথা জানান ডিএমপি কমিশনার বেনজির আহমেদ।
তিনি বলেন, “ঘটনাস্থলে ফরমালিন পাওয়া ফল ধ্বংসের ফলে অনেকে আর্থিক ক্ষতির মুখোমুখি হতে পারেন। আমরা তা চাই না। এজন্য মিডিয়ার মাধ্যমে ব্যবসায়ীদের প্রতি অনুরোধ- কেউ খাদ্যে মাত্রাতিরিক্ত ফরমালিন মেশাবেন না।”
অভিযানের জন্য নির্ধারিত রাজধানীর আটটি প্রবেশপথ হলো- পোস্তগোলা ব্রিজ, যাত্রবাড়ির সাইনবোর্ড এলাকা, ডেমরা থানা এলাকা সংলগ্ন সুলতান কামাল ব্রিজের পশ্চিম পাশে ডেমরা চৌরাস্তা, বাবুবাজার ব্রিজ, সদরঘাট ওয়াইজঘাট এলাকা, গাবতলী পর্বত সিনেমা হলের সামনে, আবদুল্লাহপুর ব্রিজ ও ধউর ব্রিজ এলাকা।
পুলিশ কমিশনার বেনজির আহমেদ বলেন, “এ মধু মাসে কোনো ফরমালিনযুক্ত ফল যেন রাজধানীবাসীকে কিনতে না হয়, সেজন্যই মূলত এ অভিযান। ফরমালিন মেশানো খাবার শিশু থেকে বৃদ্ধ সবার জন্যই ক্ষতিকর। রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযানে আমরা দেখেছি ফল ও অন্যান্য খাবারে সহনীয় মাত্রার চেয়ে অনেক বেশি পরিমানে ফরমালিন মেশানো হয়, যা মানুষের জন্য অত্যন্ত ক্ষতিকর।”
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী একজন প্রাপ্ত বয়স্ক ব্যক্তি প্রতিদিন গড়ে ০.০৩ থেকে ০.১৫ পিপিএম মাত্রা পর্যন্ত ফরমালিন গ্রহণ করতে পারেন। গত ফেব্রুয়ারি থেকে ঢাকা মহানগর পুলিশ বিভিন্ন স্থানে ভেজালবিরোধী অভিযান চালানো হয়। এসব অভিযানে ৩.৫ পিপিএম-এর বেশি পরিমান ফরমালিনের অস্তিত্ব পাওয়া গেছে, যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতি।
মাত্রাতিরিক্ত ফরমালিন গ্রহণের ফলে মানবদেহে ক্যানসার, কিডনি বিকল হয়ে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ব্যবস্থায় সমস্যা ও চোখের কর্ণিয়া ক্ষতিগ্রস্ত হয় এবং দৃষ্টিশক্তি কমে যায়।
সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার আবদুল জলিল, আব্দুল জলিল মন্ডল ও মিলি বিশ্বাস এবং যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম, উপকমিশনার মাসুদুর রহমান উপস্থিত ছিলেন।

কলম্বিয়ায় বামধারার বিদ্রোহীদের যুদ্ধবিরতি ঘোষণা

কলম্বিয়ার বামধারার সশস্ত্র রাজনৈতিক শক্তি ফার্ক চলতি আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে ২২ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছে।

চলতি জুন মাসের ৯ তারিখ থেকে ৩০ তারিখ পর্যন্ত এ যুদ্ধবিরতি বজায় থাকবে।image_94899_0
কলম্বিয়ায় এবার রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বিগত ৫০ বছরের গেরিলা যুদ্ধের অবসান ঘটানোর উদ্দেশ্যকে সামনে রেখে। এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবেন ডানপন্থী রাষ্ট্রপতি পদপ্রার্থী অস্কার ইভান জুলুয়াগা এবং হুয়ান মানুয়েল সান্তোস।
ফার্ক- এর ওয়েবসাইটে একটি খোলা চিঠি হিসেবে তাদের পক্ষ থেকে ৩ সপ্তাহের এ যুদ্ধবিরতির কথা জানানো হয়। এছাড়া ডানপন্থী অস্কার ইভানকে একটি লিখিত চিঠির মাধ্যমেও এ বক্তব্য জানানো হয়।
লিখিত বক্তব্যে ফার্ক-এর নেতা তিমোলিওন জিমেনেজ ওরফে তিমোশেঙ্কো জানান, ‘আপনার (অস্কার ইভান) মাধ্যমে আমরা দেশের সকলকে জানিয়ে দিতে চাই, প্রজাতন্ত্রের দ্বিতীয় দফা রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে আমরা একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করছি।’
২০১২ সালের শেষদিকে কিউবার রাজধানী হাভানায় হুয়ান মানুয়েল সান্তোসের সঙ্গে ফার্ক-এর এক আলোচনা অনুষ্ঠিত হয়। সে আলোচনায় ফার্ককে দেয়া প্রতিশ্রুতির সবটুকু পূরণ করেননি হুয়ান সান্তোস এমনটা দাবি ফার্ক-এর। যে কারণে আজও তারা প্রত্যন্ত অঞ্চলে লুকোনো ঘাঁটি থেকে সরকারি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে যায়।
অস্কার ইভান জনপ্রিয় সাবেক রাষ্ট্রপতি জেনারেল আলভারো উরিবের নির্বাচিত প্রতিনিধি। জেনারেল উরিবে যুক্তরাষ্ট্রের সহায়তায় তৎকালীন ফার্ক শাসকদের বিরুদ্ধে এক অভাবনীয় সমরিক অভ্যুত্থান ঘটান।

হেলিকপ্টারে চড়ে ৩ কয়েদির পলায়ন!

কানাডায় এক হেলিকপ্টারে করে জেল ভেঙ্গে পালিয়েছে তিন কয়েদি। স্থানীয় পুলিশের বরাত দিয়ে রোববার এ খবর জানিয়েছে বিবিসিimage_94906.gif

শনিবার কুইবেক প্রদেশের ওরসাইনভিল করাগারে এই অভিনব বন্দী পলায়নের ঘটনাটি ঘটেছে। তাদের গ্রেপ্তার করতে ইতিমধ্যে অভিযান শুরু করেছে পুলিশ। পালিয়ে যাওয়া বন্দীদের নাম প্রকাশ করা হয়েছে। তারা হলেন, ইভেস ডেনিস, ডেনিস লেফেব্রে এবং সার্গেই পোমেরলেয়াউ। কয়েদিরা হেলিপ্টারে করে কানাডার পশ্চিমাঞ্চলে পাড়ি জমিয়েছে বলে ধারনা করছে পুলিশ। তবে তারা কিভাবে পালিয়েছে সে ব্যাপারে বিস্তারিত জানা যায়নি।
কানাডায় হেলিকপ্টারে করে বন্দী পলায়নের এটি কোনো নতুন ঘটনা নয়। গত বছর মন্ট্রিলের নিকটবর্তী এক কারাগার থেকে হেলিকপ্টারের দড়িতে ঝুলে পালিয়েছিল এক বন্দী। পরে অবশ্য তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

সৈয়দ আশরাফের সমালোচনায় রফিকুল ইসলাম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিণতি ৭৫’র মতো হওয়ার আশঙ্কা প্রকাশ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের দেয়া বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।image_94915_0

তিনি বলেন, ‘যেকোনো প্রকার হত্যাকাণ্ড অনাকাঙ্ক্ষিত। ১৫ আগস্টের ঘটনা কখনোই কারো কাম্য হতে পারে না। দেশের একটি বৃহত্তর দলের দায়িত্বপ্রাপ্ত নেতার এমন বক্তব্যের নিন্দা জানাচ্ছি।’

রোববার সকালে জাতীয় প্রেসক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বাধীনতা ফোরাম কেন্দ্রীয় সংসদ আয়োজিত রক্তদান কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

দেশে চলমান গুম-খুন প্রসঙ্গে রফিকুল ইসলাম মিয়া বলেন, ‘একমাত্র গণতান্ত্রিক সরকার ছাড়া সারা দেশে অব্যাহত গুম-খুন বন্ধ করা যাবে না।’

২০১৪-১৫ এর বাজেট সম্পর্কে তিনি বলেন, ‘অর্থমন্ত্রী বলেছেন, তিনি একটা বিরাট বাজেট দিয়েছেন। বাজেট সফল করতে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণও চেয়েছেন। আমি প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর উদ্দেশে বলতে চাই, সফলতা তখনই আসবে যখন সব রাজনৈতক দল স্বাধীনভাবে নির্বাচনে অংশ নিতে পারবে।’

অনতিবিলম্বে একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান তিনি।

সংগঠনের সভাপতি আবু নসের মো. রহমতুল্লাহর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন- সহ সভাপতি ইশতিয়াক আহাম্মেদ বাবুল, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আজিজুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতারা।

জলদস্যুদের কবল থেকে মুক্তি পাওয়া ৭ নাবিক

অপহরণের দীর্ঘ ৪১ মাস পর সোমালীয় জলদস্যুদের কবল থেকে মুক্তি পাওয়া সেই ৭ নাবিকের নাম পরিচয় জানা গেছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য একটি সূত্র বাংলামেইলকে তাদের নাম ও পরিচয় নিশ্চিত করেছে।image_94872_0

 উদ্ধার পাওয়া বাংলাদেশি নাবিকেরা হলেন- সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের সুলতানপুরের গোলাম মোস্তফা, ধুলিহর ইউনিয়নের ভালুকা চাঁদপুর গ্রামের হাবিবুর রহমান, একই গ্রামের নূরুল হক, সাতক্ষীরার আশাশুনির কুল্যার আবুল কাশেম, চাঁদপুর জেলার লিমন সরকার এবং চট্টগ্রামের আমিনুল ইসলাম ও জাকির হোসেন।
উল্লেখ্য, মালয়েশিয়ার পতাকাবাহী এমভি আলবেদো থেকে গত ২০১০ সালের ২৬ নভেম্বর তাদের অপহরণ করেছিল সোমালীয় জলদস্যুরা। এরপর থেকে তারা জলদস্যুদের হাতেই বন্দী ছিল।
জাতিসংঘের মাদক ও অপরাধ বিভাগ (ইউএনওডিসি) এবং কেনিয়ার রাজধানী নাইরোবিস্থ বাংলাদেশ দূতাবাসের সহায়তায় এ নাবিকদের মুক্ত করা হয়েছে। তবে নাবিকদের নাম প্রকাশ করেনি পররাষ্ট্র মন্ত্রণালয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়েছে, মুক্ত হওয়া ৭ নাবিককে সোমালি জলদস্যুদের হাত থেকে মুক্ত করে ইউএনওডিসির একটি বিশেষ বিমানে কেনিয়ার রাজধানী নাইরোবিতে নিয়ে আসা হচ্ছে। এরপর প্রত্যেকের স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হবে স্থানীয় আগা খান হাসপাতালে।
কেনিয়ায় বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে ওই নাবিকের জন্য থাকা, খাওয়া এবং দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে এবং তাদের দেশে ফেরত পাঠাতে সব ধরনের প্রক্রিয়া দ্রুত করারও নির্দেশ দেয়া হয়েছে।
কেনিয়ার নাইরোবিস্থ দূতাবাস সূত্র জানিয়েছে, অপহরণের পর থেকেই নাবিকদের মুক্ত করতে বাংলাদেশ সরকারের তরফ থেকে তৎপরতা অব্যাহত ছিল। জানা গেছে, অপহৃত ২২ নাবিকের সাত জন বাংলাদেশের, সাত জন পাকিস্তানের, ছয়জন শ্রীলঙ্কার, একজন ভারত ও অপরজন ইরানের নাগরিক।
ভারতীয় নাবিকদের জলদস্যুদের হাতে বন্দী অবস্থায় মৃত্যু হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের নেভাল ফোর্স জানিয়েছে,  ২০১৩ সালের ৭ জুলাই জনদস্যুদের নিয়ন্ত্রণে থাকা অবস্থায় এমভি আলবেদো ডুবে যায়। নাবিকদের তখন নাহাম-৩ নামে ছিনতাই করা আরেকটি জাহাজে তোলা হয়।
জিম্মিদের পরিবারের বরাতে জানা গিয়েছিল, পকিস্তান ও শ্রীলঙ্কা তাদের নাবিকদের মুক্তিপণ দিয়ে দিয়ে ২০১২ সালে ছাড়িয়ে নেয়।
তবে পাকিস্তানের জিও টিভি জানিয়েছে, দেশটির একজন নাবিক গতকাল বাংলাদেশি নাবিকদের সঙ্গে মুক্তি পেয়েছে। সোমালীয় জলদস্যুদের হাত থেকে সাধারণত মুক্তিপণ দিয়েই নাবিকদের উদ্ধার করতে হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞাপ্তিতে বলা হয়, নীতিগতভাবে সরকার জলদস্যুদের মুক্তিপণ দিতে পারে না। মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, জাতিসংঘের একটি সংস্থা ও কয়েকটি আন্তর্জাতিক সংস্থার মধ্যস্থতায় মুক্তি পেয়েছেন বাংলাদেশি নাবিকেরা। মুক্তিপণ ছাড়াই মুক্ত করা হয়েছে তাদের। যদিও প্রথমে জলদস্যুরা ৩ লাখ ডলার দাবি করে। পরে তারা সাত লাখ ডলার দাবি করেছিল।

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে নিহত ২

রাজধানীর মালীবাগের গুলবাগ এবং মগবাজারে ট্রেনে কাটা পড়ে দুই ব্যক্তি মারা গেছে। রোববার সকালে এ ঘটনা ঘটে।image_94901_0

নিহতদের একজনের নাম আব্দুল মান্নান (৪৮) এবং আরেকজনের পরিচয় এখনো জানা যায়নি।
জানা গেছে, আব্দুল মান্নান মানিকগঞ্জে এলজিডিতে কর্মরত ছিলেন।রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ ঘটনার সত্যতা স্বীকার করে বাংলামেইলকে বলেন, লাশ দুটি ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে