বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬

ঈদের ৭ দিন আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের তাগিদ

আসন্ন ঈদুল ফিতরের সাত দিন আগেই সব কল-কারখানার মালিক পক্ষকে তাদের প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা ও বোনাস পরিশোধে মন্ত্রণালয়কে আগেভাগেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের তাগিদ দিয়েছে সংসদীয় কমিটি। পাশাপাশি যেসব প্রতিষ্ঠানে আকস্মিক শ্রমিক ছাঁটাই চলছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়েছে।image_88735_0

মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই তাগিদ ও সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি বেগম মন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে কমিটি সদস্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মজিবুল হক, মো. ইসরাফিল আলম, আনোয়ারুল আবেদীন খান, ছবি বিশ্বাস, শিরিন আখতার, মো. রুহুল আমিন, মো. রেজাউল হক চৌধুরী এবং রোকসানা ইয়াসমীন ছুটি অংশ নেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

কমিটি সূত্র জানায়, বৈঠকে তাজরীন ফ্যাশনস লিমিটেড কারখানায় অগ্নিকাণ্ড এবং সাভারের রানা প্লাজা ভবন ধসের ঘটনায় সরকার, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ও অন্যান্য সংস্থা গৃহীত কার্যক্রম নিয়ে আলোচনা হয়। এসময় মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, শান্তিপূর্ণ শ্রম সম্পর্ক উন্নয়ন, নিরাপদ কর্মপরিকল্পনা বজায় রাখা ও দক্ষ শ্রমশক্তি সৃজনের মাধ্যমে শিল্পে উৎপাদনশীলতা বৃদ্ধিই মন্ত্রণালয়ের লক্ষ্য ও উদ্দেশ্য। কমিটি বাংলাদেশ শ্রম আইন- ২০১৩ এর আলোকে আগামী এক মাসের মধ্যে বিধিমালা প্রণয়নের বিষয়ে মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।

আসামি সীমান্তের জামিন স্থগিত

নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলায় কারাগারে আটক সালেহ রহমান সীমান্তের জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ।image_88772_0

মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী দুই সপ্তাহের জন্য এই স্থগিতাদেশ দেন।

গত ২৪ জুন হাইকোর্টের একটি অবকাশকালীন বেঞ্চ সীমান্তকে জামিন দিয়েছিলেন। ওই আদেশের বিরুদ্ধে আপিল হচ্ছে এমন খবর জানানোয় জামিন পেলেও তাকে কারাগার থেকে মুক্তি দেয়া হয়নি।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।

নারায়ণগঞ্জ গণজাগরণ মঞ্চের উদ্যোক্তা রফিউর রাব্বির ছেলে তানভীর মোহাম্মদ ত্বকী গত বছরের ৬ মার্চ বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হন। দুই দিন পর শীতলক্ষ্যার একটি খালে তার লাশ পাওয়া যায়। ওই রাতেই নারায়ণগঞ্জের সদর মডেল থানায় হত্যা মামলা করেন রাব্বি।

এরপর ওই বছরের ১৮ মার্চ শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান, যুবলীগের নেতা পারভেজ, জেলা ছাত্রলীগের সভাপতি রাজীব দাস, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সালেহ রহমান সীমান্ত ও রিফাতকে দায়ী করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ সুপারকে একটি অবগতিপত্র দেন ত্বকীর বাবা রাব্বি।

রাব্বির অভিযোগ, আজমীর ওসমানের অফিসে ত্বকীকে আটকে রেখে নির্যাতনের পর হত্যা করা হয়। এই ‘টর্চার সেলে’ ত্বকী ছাড়াও নারায়ণগঞ্জের বিভিন্ন ব্যবসায়ীকে ধরে নিয়ে নির্যাতনের মাধ্যমে মোটা অংকের টাকা চাঁদা আদায় করা হতো।

নারায়ণগঞ্জের ‘সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ’ গত মার্চ মাসে ওসমান পরিবারের পাঁচটি ‘নির্যাতন কেন্দ্রের’ একটি তালিকা জেলা পুলিশ সুপারের কাছে হস্তান্তর করে, যেখানে নাসিম ওসমানের ছেলে আজমেরির কার্যালয়ের কথাও বলা হয়।

গত বছরের ৭ আগস্ট ওই কার্যালয়ে অভিযান চালিয়ে একটি রক্তমাখা প্যান্টসহ বিভিন্ন জিনিস উদ্ধার করে র্যা ব।

ঝুলে গেল ভারতের সঙ্গে সমুদ্রসীমা নির্ধারণের রায়

নেদারল্যান্ডসের স্থায়ী সালিসি আদালতে বাংলাদেশ ও ভারতের সমুদ্রসীমা নির্ধারণের রায় ঘোষণার জন্য বুধবার দিন ধার্য থাকলেও তা হচ্ছে না। কবে হবে সেটাও এখন নির্ধারিত নয়। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা আশা করছেন এ মাসেই রায় হতে পারে।image_88820_0

আদালতের কার্যবিধি অনুযায়ী গত জুন মাসে রায় ঘোষণার কথা ছিল। সম্প্রতি বাংলাদেশ নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিব গণমাধ্যমকে জানিয়েছিলেন, বুধবার এ রায় ঘোষণা করা হবে। তবে আজ রায় হচ্ছে না।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিট) রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম গতকাল গণমাধ্যমকে জানিয়েছেন, ওই আদালতের প্রক্রিয়া অনুযায়ী রায় ঘোষণার অন্তত এক সপ্তাহ আগে রায়ের তারিখ সংশ্লিষ্ট পক্ষগুলোকে আনুষ্ঠানিকভাবে জানানোর কথা। তবে ভারতের সঙ্গে সমুদ্রসীমা নির্ধারণের রায়ের তারিখের ব্যাপারে মঙ্গলবার দুপুর পর্যন্ত পিসিএর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে শিগগিরই এ রায় ঘোষণা করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এদিকে, বাংলাদেশ এবং ভারতের সমুদ্রসীমা নির্ধারণের ব্যাপারে আন্তর্জাতিক আদালত যে রায় দেবে বাংলাদেশ ও ভারত উভয়ে তা বাস্তববায়ন করবে বলে জানিয়েছেন ভারতের পররষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবর উদ্দিন।

সৈয়দ আকবর উদ্দিন বলেন, ভারত এবং বাংলাদেশ দুটি বন্ধুপ্রতিম দেশ সমুদ্রসীমাসংক্রান্ত সমস্যার সমাধানের জন্যে একমত হয়ে আন্তর্জাতিক আদালতের শরণাপন্ন হয়েছে। যে রায় হোক উভয় দেশ তা বাস্তবায়ন করতে সহযোগিতা করবে।

নেদারল্যান্ডসের রাজধানী হেগে অবস্থিত স্থায়ী সালিসি আদালতে ২০১৩ সালের ৯ থেকে ১৮ ডিসেম্বর সমুদ্রসীমা নির্ধারণের পক্ষে বাংলাদেশ ও ভারত যুক্তি-তর্ক উপস্থাপন করে। শুনানি শেষে আদালতের পক্ষ থেকে বলা হয়, কার্যবিধির ১৫ ধারা অনুযায়ী, ছয় মাস পর এই দুই নিকট প্রতিবেশীর সমুদ্রসীমা নির্ধারণের রায় দেয়া হবে।

মিয়ানমার ও ভারতের সঙ্গে সমুদ্রসীমা বিরোধ আলোচনায় নিষ্পত্তি না হওয়ায় ২০০৯ সালের ৮ অক্টোবর সালিসি আদালতে যাওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। এ প্রক্রিয়ার অংশ হিসেবে মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা নির্ধারণের জন্য বাংলাদেশ জার্মানির হামবুর্গভিত্তিক সমুদ্র আইনবিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনালে (ইটলস) মামলা করে। আর ভারতের সঙ্গে সমুদ্রসীমা নির্ধারণের মামলা করে স্থায়ী সালিসি আদালতে। ২০১২ সালের ১৫ মার্চ ইটলস বাংলাদেশের পক্ষে রায় দেয়।

অতিরিক্ত সময়ের গোলে শেষ আটে আর্জেন্টিনা

ব্রাজিল বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই ফেভারিটদের সমস্যায় ফেলতে দেখা যাচ্ছে নতুন দলগুলিকে৷ যার ধারা শেষ ষোলোর ম্যাচগুলিতেও অব্যাহত৷ চিলির কাছে আর একটু হলেই হেরে বিদায় নিতে হচ্ছিল ব্রাজিলকে৷image_88806_0

মঙ্গলবার অ্যালেজেন্দ্রো সাবেয়ার দলের খেলা দেখার পর তাদেরকেও টুর্নামেন্টের আয়োজকদের থেকে কোনো অংশে এগিয়ে রাখা সম্ভব হচ্ছে না ৷

সুইসদের দুর্ভাগ্য, যে তাদের দলে একজন মেসির মতো মহাতারকা নেই৷ নেই ডি মারিয়ার মতো ফিনিশারও৷ নাহলে এদিন হয়তো অতিরিক্ত সময়ের গোলে হেরে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়তে হতো না তাদের৷

সাও পাওলোতে সুইসরা ১-০ গোলে হেরে বিদায় নিলেন ঠিকই, কিন্তু আর্জেন্টিনার মতো হেভিওয়েটদের সঙ্গে ম্যাচের অতিরিক্ত সময় পর্যন্ত সমান তালে পাল্লা দিয়ে যে লড়াইটা এদিন বেহেরামিরা করলেন, তাতে গোটা বিশ্বের ফুটবলপ্রেমীদের মন জয় করতে সফল তারা৷

চলতি বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ড শুরু হওয়ার পর বেশ কয়েকটি ম্যাচেই খেলা অতিরিক্ত সময়, এমনকী টাইব্রেকার পর্যন্ত গড়িয়েছে৷ কিন্তু সব খেলাগুলিতে প্রথম নব্বই মিনিটে অন্তত কিছু গোল দেখতে পেয়েছেন দর্শকরা৷ এদিন ম্যাচ নির্ধারিত সময় পর্যন্ত গোলশূন্য থাকায় বেশ হতাশই হতে হয়েছে সাও পাওলো সমেত গোটা বিশ্বের আর্জেন্টিনীয় সমর্থকদের৷

দুই অর্ধেই আকাশী নীল-সাদা জার্সিরা বেশ কয়েকবার গোলের ভালো সুযোগ পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ৷ এর জন্য অবশ্যই কৃতিত্ব দিতে হবে সুইজারল্যান্ডের গোলরক্ষক দিয়েগো বেন্যাগলিওকে৷ একবার তো মেসির জোরালো শট বাঁচাতে গিয়ে কাঁধে ভালোমতো চোট পেয়েও বসেন তিনি৷ চলতি টুর্নামেন্টে বেশ ভালো ফর্মেই খেলতে দেখা গিয়েছে এই সুইস গোলরক্ষককে৷ এদিন তো  নিজের দু’শো শতাংশ দিলেন৷ প্রতিপক্ষ আর্জেন্টিনা বলেই হয়তো ম্যাচে এই বাড়তি উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে তার৷

কিন্তু ভাগ্য সঙ্গ না দিলে সেরাটা দিয়েও যেকোনো লাভ হয় না এদিনের ম্যাচই তার প্রমাণ৷ ১১৭ মিনিট পর্যন্ত ম্যাচ গোলশূন্য থাকার পর সবাই যখন ধরেই নিয়েছে ম্যাচ টাইব্রেকারে যাচ্ছে, তখনই মেসির নিঁখুত পাস থেকে গোল করে গেলেন ডি মারিয়া৷ লিওনেল মেসিকে আটকানোর ছক কষতে গত কয়েকদিন ধরেই প্রচুর খেটেছিলেন সুইস ফুটবলাররা৷ কিন্তু তাতেও বার্সেলোনা তারকাকে আটকানোর ব্যাপারে খুব একটা আত্মবিশ্বাসী ছিলেন না তারা৷

মঙ্গলবার সাও পাওলোর এরিনা করিন্থিয়ান্সের মাঠে কিন্তু নিজেদের কাজে অনেকটাই সফল ওটমার হিজফেল্ডের দল৷ গোল খাওয়ার পরও ম্যাচের একেবারে শেষমুহূর্তে শাকিরির ক্রস থেকে জেমাইলির হেড বার পোস্টে না লাগলে এই ম্যাচের ফলাফল অন্যরকমও হতে পারত৷ আসলে ভাগ্য এদিন একেবারেই সঙ্গ দেয়নি সুইসদের৷ এবছর বিশ্বকাপে এখনও পর্যন্ত প্রতিটা ম্যাচেই গোল পেয়েছেন মেসি৷ এদিন নিজে না পারলেও মোক্ষম সময় গোল করালেন আর্জেন্টিনীয় মহাতারকা৷ সেইসঙ্গে বিশ্বকাপেও টিকে থাকল তার দেশ৷

ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট সারকোজি আটক

ফ্রান্সের সাবেক সিডেন্ট নিকোলাস সারকোজিকে আটক করা হয়েছে।image_88705_0

বিবিসি জানিয়েছে, ক্ষমতায় থাকাকালে প্রভাব খাটানোর অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য সারকোজিকে আটক করা হয়।

একজন সাবেক প্রেসিডেন্টের আটক হওয়ার বিষয়টি দেশটির ইতিহাসে ‘অভূতপূর্ব’ বলে জানায় বিবিসি।

এদিকে সোমবার সাবেক এই প্রেসিডেন্টের আইনজীবীকেও জিজ্ঞাসাবাদ করা হয়।

সম্প্রতি ২০১৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে নিকোলাস। তার গ্রেফতারের পর নির্বাচনে অংশগ্রহণ অনেকটা চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে বলে বিশ্লেষকদের ধারণা।

প্রসঙ্গত, ২০০৭-২০১২ সালের ফ্রান্সের প্রেসিডেন্ট পদে ছিলেন নিকোলাস সারকোজি।   সূত্র: বিবিসি

আজ ব্যাংক ও পুঁজিবাজার বন্ধ

ব্যাংক হলিডে উপলক্ষে দেশের সব ব্যাংকের লেনদেন মঙ্গলবার বন্ধ রয়েছে। একই সঙ্গে ব্যাংক বন্ধ থাকায় দেশের উভয় শেয়ারবাজারের লেনদেন বন্ধ রয়েছে।image_88569_0

সোমবার ব্যাংক ও স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ৩০ জুন ২০১৩-১৪ অর্থবছরের শেষ দিন। ১লা জুলাই থেকে শুরু হবে ২০১৪-১৫ অর্থবছর। বিদায়ী বছরের সব লেনদেনের তথ্য এবং ব্যাংকিং কার্যক্রম হিসাব শেষ করতে প্রতিবছরের ১ জুলাই সব ব্যাংকের লেনদেন বন্ধ রাখা হয়। আর ব্যাংকের সঙ্গে শেয়ারবাজারের লেনদেন থাকার কারণে ব্যাংক হলিডে উপলক্ষে শেয়ারবাজারও বন্ধ থাকে।

বিশেষ মহলের চাপে কালোটাকা সাদা!

কালোটাকা সাদা করার সুযোগ থাকছে না এমন ঘোষণা দিয়েও শেষ মুহূর্তে ২০১৪-১৫ অর্থবছরের বাজেটে সুযোগটি বহাল রেখেছেন অর্থমন্ত্রী। যদিও তিনি এটাকে অপ্রদর্শিত অর্থ প্রদর্শনের সরল পথ হিসেবে দাবি করছেন; কিন্তু অর্থনীতিবিদরা মনে করেন বিশেষ মহলের চাপেই অর্থমন্ত্রী কালোটাকা সাদা করার সুযোগটি রাখতে বাধ্য হয়েছেন। তাদের মতে, কার্যকরভাবে অর্থনীতিতে কালোটাকার পরিমাণ কমাতে, আর্থিক খাতের লেনদেনে সমন্বয় ও নজরদারি বাড়ানো দরকার। খবর সময় টেলিভিশনের।image_88694_0

অর্থনীতিতে হাতবদল বা লেনদেনের সবটুকু অর্থই জবাবদিহিতার মধ্যে আসবে এমন আশা করাটা যেমন বাস্তবসম্মত নয়, তেমনি মোট দেশজ উৎপাদনের অর্ধেক বা তারও বেশি রয়ে যাবে অপ্রদর্শিত এটাকেও যৌক্তিক মনে করেন না অর্থনীতি বিশ্লেষকরা।

রাজস্ব বোর্ড সূত্রে জানা যায়, অপ্রদর্শিত বা কালোটাকা, নামে যাই হোক স্বাধীনতার পর ১৮ বার সুযোগ দিয়ে মূলধারার অর্থনীতিতে এসেছে প্রায় সাড়ে তের হাজার কোটি টাকা, যা থেকে রাজস্ব এসেছে প্রায় এক হাজার সাড়ে চারশ’ কোটি টাকা।

জমি, ফ্ল্যাট ও ট্রেজারি বন্ডে বিনিয়োগের সুযোগ ছিল কালো টাকা থেকে সাদা টাকার রূপান্তরে। বিভিন্ন মহলের সমালোচনায় এবারের প্রস্তাবিত বাজেটে সুযোগটি না রাখলেও মূল বাজেটে তা বহাল রাখা হয়।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘আবাসন খাতে প্রতি বর্গমিটারে নির্দিষ্ট পরিমাণ কর প্রদান করলে বিনা প্রশ্নে বিনিয়োগ মেনে নেয়ার বিধানটি কর প্রদান পদ্ধতির সরলীকরণ মাত্র।’

বারবার বলেও অর্থমন্ত্রী নিজেই তার কথা রাখলেন না, যা সরকারের অন্যান্য প্রতিশ্রুতির প্রতিও জনগণের আস্থা কমাবে বলে মনে করেন অর্থনীতিবিদরা।

অর্থনীতিবিদ ড. আবুল বাশার বলেন, ‘কোথাও থেকে চাপের সম্মুখীন হয়েছেন বলেই তিনি একটি নমনীয় অবস্থায় চলে এসেছেন। বাংলাদেশে কালো টাকা তৈরি হওয়ার যে প্রক্রিয়াটা সেটাকে উৎসাহিত করা হচ্ছে। কারণ আমি যদি জানি যে, একটা সময় কালো টাকা সাদা করতে পারবো তাহলে বৈধ হারে কেন আমি ট্যাক্স দিতে যাব।’

অর্থনীতিবিদ ড. খন্দকার গোলম মোয়াজ্জেম বলেন, ‘ব্যক্তির যতো লেনদেন, তার সম্পদের যে লেনদেন এই সংক্রান্ত তথ্য-উপাত্ত যে সমস্ত বড়ো প্রতিষ্ঠানের মাধ্যমে হয়ে থাকে সেই সমস্ত প্রতিষ্ঠানের লেনদেনের মধ্যে একটা সমন্বয় দরকার এবং সে সমন্বয়ের উপর সরকারের একটি পর্যবেক্ষণ কাঠামো থাকা দরকার। তখন হয়তো সরকার আশা করতে পারেন যে এগুলোকে কিভাবে সাদাতে রূপান্তরিত করা যাবে।’

শুধু কালোটাকা সাদা করার সুযোগ কাজে লাগিয়ে আবাসন খাতকে চাঙ্গা করা যাবে না, অর্থনীতিবিদরা বলছেন এজন্য দরকার মধ্যবিত্তের জন্য সহজ শর্তের ব্যাংক ঋণ, ক্রয় ক্ষমতার মধ্যে ফ্ল্যাট তৈরি করা।

চলতি মাসেই পদ্মা সেতুর মূল অংশের কাজ শুরু

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, পদ্মা সেতুর মূল অংশের কাজ চলতি জুলাই মাস থেকে শুরু হবে এবং ২০১৮ সালের মধ্যে এই সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল করবে।

তিনি বলেন, পদ্মা সেতু নির্মাণে সর্বমোট তিন বিলিয়ন ডলারের বেশি ব্যয় হবে না। এটি একটি দোতলা সেতু হবে। নিচ দিয়ে ট্রেন এবং ওপর দিয়ে যানবাহন চলাচল করবে।image_88703_0

জাতীয় সংসদে মঙ্গলবার সকালে সরকারি দলের বেগম ফজিলাতুন্নেসা বাপ্পির এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।

মন্ত্রী বলেন, পদ্মা সেতুর মূল অংশ নির্মাণে ১২ হাজার ১০০ কোটি টাকা ব্যয় হবে। এছাড়া নদী শাসনে ৮ থেকে ৯ হাজার কোটি টাকা ব্যয় হবে। ইতিমধ্যে পদ্মা সেতু প্রকল্পের আড়াই হাজার কোটি টাকা ব্যয় করা হয়েছে।

স্বতন্ত্র সদস্য হাজী মো. সেলিমের এক সম্পূরক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতুর দুই পাড়ের সংযোগ সড়ক নির্মাণে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের প্লটসহ ক্ষতিপূরণ দেয়া হয়েছে।

তিনি বলেন, এখনো যদি প্রকৃত ক্ষতিগ্রস্ত ভূমি মালিকরা ক্ষতিপূরণ না পেয়ে থাকেন, তারা স্থানীয় জেলা প্রশাসন অফিসে যোগাযোগ করলে ন্যায্যতার ভিত্তিতে তাদের ক্ষতিপূরণ প্রদান করা হবে।

সরকারি দলের ডা. সিরাজুল আকবরের অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে যোগাযোগ মন্ত্রী বলেন, দু’টি পদ্মা সেতু এক সঙ্গে করার সামর্থ্য বাংলাদেশের রয়েছে কি-না বিষয়টি আমাদের বিবেচনা করে দেখতে হবে। তারপরও পিপিপি’র মাধ্যমে দ্বিতীয় পদ্মা সেতুর কাজ শুরু করার কথা বিবেচনা করা হচ্ছে। সেই অনুযায়ী ফিজিবিলিটি স্টাডি করা হচ্ছে।

মন্ত্রী পদ্মা সেতু বিষয়ে সরকারি দলের ধীরেন্দ্র নাথ সম্ভু ও স্বতন্ত্র সদস্য রুস্তম আলী ফরায়েজির দু’টি সম্পূরক প্রশ্নেরও জবাব দেন।

পোশাক চাহিদার ৪০ শতাংশ পূরণ করে তাঁত শিল্প

তাঁতশুমারী ২০০৩ হিসাব মতে, দেশে মোট তাঁত ফ্যাক্টরি রয়েছে ১২ হাজার ৮১৯ টি। এই ফ্যাক্টরিগুলোই মোট পোশাক চাহিদার ৪০ শতাংশ পূরণ করে।image_88706_0

মঙ্গলবার দশম জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে সদস্য আব্দুল রউফের এক প্রশ্নের উত্তরে এই তথ্য জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী ইমাজউদ্দিন প্রামাণিক।

বস্ত্রমন্ত্রী জানান, এই শিল্পের উন্নয়নে ষষ্ঠ ও সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বেশ কিছু কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় তিনটি প্রকল্প ছিল তাঁত শিল্পের উন্নয়নে। প্রকল্পগুলো হলো, তাঁত বস্ত্রের উন্নয়নে ফ্যাশন ডিজাইন, ট্রেনিং ইনস্টিটিউট ও একটি বেসিক সেন্টার স্থাপন, বিদ্যমান বস্ত্র প্রক্রিয়াকরণ কেন্দ্রের
বিএমআরইকরণ এবং তাঁত অধ্যুষিত এলাকায় তিনটি সার্ভিস সেন্টার স্থাপন।

সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রস্তাবিত প্রকল্পগুলো হলো, বেনারসী পল্লীর উন্নয়নে তাঁত ভবন এবং বেসিক সেন্টার স্থাপন, প্রান্তিক তাঁতীদের জন্য ২১ টি স্থায়ী তাঁত মেলা, বাংলাদেশ তাঁত বোর্ডের ২০ টি বেসিক সেন্টারের প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, তিন পার্বত্য জেলায় প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা এবং বাংলাদেশ তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ও নরসিংদী কেন্দ্রে ডিপ্লোমা কোর্স যুগোপযোগী করা।

ধমক খেলেন লতিফ সিদ্দিকী

অবৈধভাবে ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল (ভিওআইপি) ব্যবসা পরিচালনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধমক খেলেন ডাক, তার ও টেলিযোগাযোগ এবং তথ্য ও প্রযুক্তি মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। প্রধানমন্ত্রী ক্ষুব্ধ হয়ে তাকে আরও বলেছেন, কারা ভিওআইপি ব্যবসার সঙ্গে জড়িত, তা আমার নলেজে আছে। দ্রুততম সময়ের মধ্যে অবৈধ ভিওিআইপি ব্যবসা বন্ধ করার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, অন্যথায় কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে লতিফ সিদ্দিকীকে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বৈঠক সংশ্লিষ্ট একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে।image_88683_0

এদিকে গতকালের বৈঠকে বহুল আলোচিত ফরমালিনের ব্যবহার নিয়ন্ত্রণে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রেখে ‘ফরমালিন নিয়ন্ত্রণ আইন-২০১৪’ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সংসদের চলতি অধিবেশনে এই আইনটি অনুমোদনের জন্য উপস্থাপন করার কথা রয়েছে। মন্ত্রিসভা বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মাদ মোশাররাফ হোসাইন ভূইঞা সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত একাধিক সিনিয়র মন্ত্রীর সঙ্গে কথা বলে জানা গেছে, গতকালের বৈঠকে আলোচ্য বিষয়গুলোর বাইরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবৈধ ভিওআইপি ব্যবসার প্রসঙ্গটি উত্থাপন করেন। এ সময় তিনি দেশে অবৈধভাবে ভিওআইপি ব্যবসা পরিচালনাকারীদের বিষয়ে নিজের কঠোর মনোভাব প্রকাশ করেন। ডাক, তার, টেলিযোগাযোগ এবং তথ্য ও প্রযুক্তি মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে ধমক দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমি জানি কারা ভিওআইপি ব্যবসায় জড়িত। কার ছেলে, কার মেয়ে, কার জামাই এ ব্যবসা করেন সবই আমার জানা আছে।

শেখ হাসিনা ডাক, তার ও টেলিযোগাযোগ মন্ত্রীকে উদ্দেশ করে বলেন, দ্রুততম সময়ে এটা (অবৈধ ভিওআইপি ব্যবসা) বন্ধ করেন। না হলে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। নাম প্রকাশ না করার শর্তে অপর একজন সিনিয়র মন্ত্রী বলেন, আইজিডবি্লউ ও আইসিএঙ্রে টাকা যারা মেরেছে তারা যত বড় প্রভাবশালীই হোক না কেন, তাদের কাছ থেকে টাকা উদ্ধারে লতিফ সিদ্দিকীকে কড়া ভাষায় নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী বলেন, এখানে সরকারি দলের নাম ভাঙানো যাবে না। যত প্রভাবশালী হোক না কেন, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। যদি সরকারি দলের লোকও হয়, তবু একচুল ছাড় দেওয়া হবে না।

একজন সিনিয়র মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী যখন এসব কথা বলছিলেন তখন লতিফ সিদ্দিকী চুপ করে বসেছিলেন। তিনি কোনো শব্দ করেননি। প্রধানমন্ত্রীর কথার সূত্র ধরে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ভিওআইপি কল রেট কমিয়ে দিলে এ ব্যবসা পুরোপুরি বন্ধ করা সম্ভব হবে। একাধিক মন্ত্রী বলেন, অবৈধভাবে ভিওআইপি ব্যবসা করে প্রভাবশালী ব্যক্তিদের আত্দীয়স্বজন ও ঘনিষ্ঠজনরা যে আর্থিকভাবে লাভবান হচ্ছেন এ বিষয়টা প্রধানমন্ত্রী অবগত আছেন। এ কথা তিনি স্পষ্ট করেছেন। অবৈধ ভিওআইপি ব্যবসার কারণে সরকার প্রতি মাসে কয়েকশ কোটি টাকা রাজস্ব হারাচ্ছে। রাজধানী ঢাকা, বন্দনগরী চট্টগ্রাম এবং সিলেটে অবৈধভাবে ভিওআইপি ব্যবসা সবচেয়ে বেশি চলছে। এ ছাড়া দেশের আরও অনেক বিভাগীয় ও জেলা শহরেও এ ব্যবসা রয়েছে। তবে সবচেয়ে বেশি রাজধানীতে। এখানে প্রভাবশালী ব্যক্তি এবং রাজনৈতিক পরিচয়দানকারী ব্যক্তিরা ভিওআইপি ব্যবসার সঙ্গে জড়িত। যা ডাক, তার ও টেলিযোগাযোগ এবং তথ্য ও প্রযুক্তি মন্ত্রী লতিফ সিদ্দিকীর জানা রয়েছে। মন্ত্রণালয় এবং বিটিআরসির কতিপয় কর্মকর্তা সুবিধা নিয়ে অবৈধ ভিওআইপি ব্যবসায়ীদের সুযোগ দিচ্ছেন।

এদিকে সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, মন্ত্রী লতিফ সিদ্দিকী একজন শীর্ষ ব্যবসায়ীর সঙ্গে টেলিফোনে ইন্টারন্যাশনাল গেটওয়ে সার্ভিস (আইজিডবি্লউ) ও ইন্টারকানেকশন একচেঞ্জ (আইসিএঙ্) খাত নিয়ে কিছু কথা বলেন। এর আগে সরকারি আরেকজন প্রভাবশালী ব্যবসায়ী এই খাতে তহবিল সংগ্রহের প্রতি গুরুত্ব দিয়েছিলেন। জাতীয় পার্টির একজন নেতা ও সংসদ সদস্য এ বিষয়টি সংসদে ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টিতে আনেন। সূত্র জানায়, লতিফ সিদ্দিকীর কিছু টেলিফোন কথোপকথনের রেকর্ড বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রীর দৃষ্টিতে নেওয়া হয়েছে। যে কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল মন্ত্রিসভার বৈঠকে ক্ষোভ প্রকাশ করেন। অন্য একটি সূত্র জানায়, আইজিডবি্লউ ও আইসিএঙ্ খাত থেকে তহবিল সংগ্রহে মন্ত্রী ও একজন শীর্ষ ব্যবসায়ী সম্মত হয়েছেন। এ বিষয়টি জাতীয় পার্টির একজন শীর্ষ নেতা প্রধানমন্ত্রীর দৃষ্টিতে এনেছেন। সূত্র: বাংলাদেশ প্রতিদিন