বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬

ভয়াবহ বন্যায় ২৩ ফুট পানির নিচে চীনের হুনান প্রদেশ

চীনের হুনান প্রদেশের মানুষ প্রায়শই প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে যুদ্ধ করে থাকেন। কিন্তু এবারের মতো দুর্যোগে তারা আর পড়েছেন কী না মনে করতে পারছেন না। প্রদেশটিতে বন্যা পরিস্থিতি অত্যন্ত শোচনীয় অবস্থা অর্জন করেছে।china-flood-Copy

পুরো প্রদেশটি একটি বিশাল লেকে পরিণত হয়েছে বলে মনে হচ্ছে। পরিমাপ করে দেখা গেছে তার পরিধি ১৫০ বর্গকিলোমিটার বা ৫৮ বর্গমাইল। প্রদেশের কিছু কিছু স্থানে জলের গভীরতা রীতিমতো মৃত্যুসংকুল। প্রায় ৭ মিটার বা ২৩ ফুট জলের নিচে বাড়িঘর ডুবে আছে।

উদ্ধারকর্মীরা স্পিডবোটে করে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন। আর্তদের দিকে লাইফবয়

ছুঁড়ে দিচ্ছেন। শিশুদের নিরাপদ স্থানে নিয়ে যেতে চাইছেন। কিন্তু অতিরিক্ত বৃষ্টির কারণে তাদের কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।

বন্যায় জল শুধু আবদ্ধ হয়ে নেই। বইছে তীব্র স্রোত। জলবন্দি ও উদ্ধারকর্মীদের দড়ি ধরে চলাচল করতে হচ্ছে। বিবিসর ধারণকৃত ভিডিও থেকে কিছু স্থিরচিত্র খবরের ওপরে তুলে ধরা হয়েছে।

আরও দুটি রুশপন্থী নিয়ন্ত্রিত শহর দখলে নিয়েছে ইউক্রেন

আরও দুটি রুশপন্থী শহর পুনঃদখলে নিয়েছে ইউক্রেনীয় সেনাবাহিনী। শহর দুটো হলো আরতিওমিভস্ক ও দ্রুজকিভকা। রাষ্ট্রপতি পেত্রো পোরোশেঙ্কোর ওয়েবসাইট থেকে এ তথ্য জানা যায়। বিবিসি।pro-russians

রুশপন্থী অধ্যুষিত অন্যতম এলাকা স্লোভিয়ানস্ক দখলের একদিন পরই এ বিজয় অর্জন করলো ইউক্রেনীয় সেনারা। কিন্তু পূর্বাঞ্চলীয় অঞ্চলসমূহের মানুষ যা চাইছেন তা হয়ত পোরোশেঙ্কোর মতের সঙ্গে মিলছে না।

রোববার রুশপন্থী অধ্যুষিত রুশভাষী অঞ্চল দনেৎস-এ সাধারণ মানুষের বড় একটি মিছিল বের হয় রাজপথে। যারা রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছে প্রকাশ করছিল।

এদিকে দনেৎসের রুশপন্থীরা রোববার রাষ্ট্রায়ত্ব কারাগার রক্ষীদের সদর দপ্তর আক্রমণ করেছে বলে জানা গেছে। সেখান থেকে অস্ত্র সংগ্রহই ছিল তাদের উদ্দেশ্য।

উল্লেখ্য আরতিওমিভস্ক ও দ্রুজকিভকা রণকৌশলগত দিক থেকে স্লোভিয়ানস্কের মতো গুরুত্বপূর্ণ নয়। কিন্তু এর মাধ্যমে সরকারী বাহিনীর তৎপরতার ধারাবাহিকতাটুকু বোধগম্য হয়।

স্লোভিয়ানস্ক থেকে পালিয়ে গেলেও দনেৎস ও লুহানস্ক এখনও রুশপন্থীদের দখলে। এবং এ দুটো শহরকে কেন্দ্র করেও তাদের রণকৌশল পুরো যুদ্ধের ফলাফলকে উল্টে দিতে পারে।

রমজানে বিদ্যালয়ে চলছে পাঠদান

রায়পুর উপজেলায় রমজানে স্কুল বন্ধের সরকারি নির্দেশ উপেক্ষা করে শিক্ষার নামে কোচিং বাণিজ্য করে একাধিক বিদ্যালয়ে চলছে শিক্ষার্থীদের পাঠদান। শিক্ষকদের ভয়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় টানা বর্ষণের মধ্যে অত্যন্ত কষ্ট করে শিক্ষার্থীরা বৃষ্টিতে ভিজে ইচ্ছার বিরুদ্ধে স্কুল পাঠাতে হচ্ছে। এতে অনেকেই অসুস্থ হয়ে প্রথমিক চিকিৎসাও নিয়েছেন।

জানা গেছে, পৌর শহরের স্কুলগুলো বন্ধ থাকলেও উপজেলায় লুধুয়া এমএম উচ্চ বিদ্যালয়, শামছুর নাহার উচ্চ বিদ্যালয়, রাখালিয়া উচ্চ বিদ্যালয়, বামনী আর্দশ উচ্চ বিদ্যালয়, হাদরগঞ্জ রোকেয়া হাসমতের নেছা বালিকা বিদ্যালয়, হামছাদি বিয়রগনর উচ্চ বিদ্যালয় ও কাজেরদিঘীরপাড় সমাজ কল্যাণ উচ্চ বিদ্যালয় রমজানে খোলা রেখে শিক্ষার নামে বাণিজ্য করে কোমলমতি শিক্ষার্থীদের স্কুলে আসা বাধ্যতামূলক করেছে। সরকারি নির্দেশ উপেক্ষা করে ইচ্ছার বিরুদ্ধে তাদের নিয়মিত পাঠদান চলছে।

রমজানের শুরুতে টানা বৃষ্টি উপেক্ষা করে ভিজে শিক্ষর্থীরা স্কুল আসছেন। এতে অনেকেই জ্বরসহ বিভিন্ন রোগে অসুস্থ হয়ে পড়ছেন। এছাড়াও এজন্য কোচিংয়ের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগও পাওয়া গেছে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক জানান, কোন কার00000-e1404705587600ণে স্কুলে না আসলে হাজিরা খাতায় অনুপস্থিত দেখিয়ে সন্তানদের স্কুলে পাঠাতে মুঠোফোনে তাদের চাপ দেয়া হচ্ছে। শিক্ষকদের রোষানলের ভয়ে বাধ্য হয়ে তাদের অবৈধ নির্দেশ মেনে ইচ্ছার অমতে সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে হচ্ছে। এজন্য শিক্ষকদের অতিরিক্তি ৪শ টাকাও দিতে হচ্ছে বলে জানান তারা।

এ ব্যপারে যোগাযোগ করা হলে লুধুয়া এমএম উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আলমরীহ হোসেন বলেন, ‘স্কুলের শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের কোচিং কার্যক্রম চলছে। এজন্য শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত কিছু টাকা নেয়া হবে। সরকারি অনেক নির্দেশ থাকে সব মানা সম্ভব নয়। আপনি যেভাবে খুশি সেভাবে লেখেন আমি ক্লাস নিচ্ছি।

এদিকে কাজেরদিঘীরপাড় সমাজ কল্যাণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিন বলেন, ‘সরকারি বিধি মেনে স্কুল বন্ধ করা হয়েছে। রমজানে স্কুলে কোচিং কার্যক্রম চলছে। অতিরিক্ত কোনো টাকা নেয়া হচ্ছে না।’

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান ভূঁইয়া বলেন, ‘প্রধান মন্ত্রীর নির্দেশের পর কোনো প্রতিষ্ঠান খোলা রেখে ক্লাস বা কোচিং করা কোনোভাবেই সম্ভব নয়। এরপরও কোনো বিদ্যালয় খোলা রেখে ক্লাসের নামে কোচিং করা হলে খোঁজখবর নিয়ে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আলম বলেন, ‘রমজানে সরকারিভাবে সব প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। যদি কোনো প্রতিষ্ঠান স্কুল খোলা রেখে কোচিং করে অতিরিক্ত টাকা নেয় তাহলে তদন্ত করে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

৪ বাঙালি শ্রমিক অপহরণ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক আন্তর্জাতিক কমিশন (সিএইচটি কমিশন) খাগড়ছড়িতে ইউপিডিএফের সঙ্গে গোপন বৈঠক করে যাওয়ার তিন দিনের মাথায় খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক সড়কে নির্মাণাধীন একটি সেতুর ৪ বাঙালি শ্রমিক অপহৃত হয়েছেন।Khagrachori

রোববার রাত সাড়ে ১০টার দিকে জেলার মাটিরাঙ্গা উপজেলার ব্যাঙমারা এলাকা থেকে ইউপিডিএফের স্বশস্ত্র সন্ত্রাসীরা তাদের অপহরণ করেছে বলে জানা গেছে।

সড়ক ও জনপথ বিভাগের নির্মাণাধীন সেতুটির কেয়ারটেকার সুনতি বিকাশ ত্রিপুরা জানান, ওই ৪ বাঙালি শ্রমিককে সেতুর কাছে রেখে রাত ১০টার দিকে তিনি খাবার খেতে বাড়ি যান। এর আধাঘণ্টা পরই তিনি সেতুর কাছে কয়েক রাউন্ড গুলির আওয়াজ শুনতে পান। সঙ্গে সঙ্গেই তিনি সেতুর কাছে ফিরে এসে দেখেন তার সহকর্মী ৪ বাঙালি শ্রমিক নেই।

তার ধারণা আঞ্চলিক পাহাড়ি সংগঠন ইউপিডিএফ তাদের অপহরণ করে থাকতে পারে। কারণ গত কয়েকদিন ধরেই ইউপিডিএফ মোটা অঙ্কের চাঁদা দারি করে আসছিল। কিন্তু নির্মাণকারী প্রতিষ্ঠান চাঁদা না দেয়ায় শ্রমিকদের অস্ত্রেরমুখে অপহরণ করা হয়েছে। এসময় ইউপিডিএফ সন্ত্রাসীরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।

অপহৃত চার শ্রমিকের দু’জনের নাম রাজু ও ফারুক। বাকি দুই শ্রমিকের নাম বলতে পারেননি কেয়ারটেকার সুনতি।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন খান ঘটনার সত্যতা নিশ্চত করেছেন।

প্রসঙ্গত, গেল বছর ৬ সেপ্টেম্বর যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের সড়ক ও জনপথ বিভাগের নির্মাণাধীন এ সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

অপহৃতদের উদ্ধারে সেনাবাহিনীর একাধিক দল ও পুলিশ অভিযান শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন মাটিরাঙ্গা জোনের জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন কাওছার

নূর হোসেনের বান্ধবী ফের দু’দিনের রিমান্ডে

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনের বান্ধবী কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস নীলাকে একটি হত্যা মামলায় আবারো দুইদিনের রিমান্ডে নিয়েছে সিআইডি।NUR-NEELA

রোববার নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এইচ এম শফিকুল ইসলামের আদালতে চারদিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

নীলা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪, ৫ ও ৬ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর।

২০১৩ সালের ২৬ অক্টোবর সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকা থেকে জুয়েল নামের এক যুবকের মস্তকবিহীন দেহ এবং পরে মাথা উদ্ধার করা হয়। ওই হত্যা মামলায় গত ২৬ মে গ্রেপ্তারের পর তিন দিনের রিমান্ডে নিয়েছিল পুলিশ। পরে মামলাটি আদালতের নির্দেশে সিআইডিতে পাঠানো হয়।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান হাবিব জানান, নীলাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে চারদিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করেন। আদেশের প্রেক্ষিতে নীলাকে জেলা কারাগার থেকে রিমান্ডে নেয়া হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেলার ফোরকান ওয়াহিদ জানান, বিকেলে জেলা কারাগার থেকে কাউন্সিলর নীলাকে রিমান্ডে নিয়েছে মামলার তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

উল্লেখ্য, ২০১৩ সালের ২৬ অক্টোবর সিদ্ধিরগঞ্জের জালকুঁড়ি এলাকা থেকে জুয়েল নামের এক ব্যক্তির মস্তকবিহীন দেহ ও পরে মাথা উদ্ধার করা হয়। ঘটনার পরদিন ২৭ অক্টোবর সিদ্ধিরগঞ্জ থানার এসআই জিন্নাহ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় গ্রেপ্তার হওয়া চার যুবকের মধ্যে দুইজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

গত ২৯ এপ্রিল আদালতে কিলার মনা জুয়েল হত্যার পরিকল্পনাকারী হিসেবে কাউন্সিলর নীলার নাম বলে। মাদক ব্যবসার ৭০ লাখ টাকা লেনদেন নিয়ে বিরোধের কারণে ১ লাখ টাকার চুক্তিতে নীলার নির্দেশে জুয়েলকে খুন করে মনা, সোহাগ ও সোহেল। কিন্তু নীলা নূর হোসেনের ঘনিষ্ঠ হওয়ায় সে সময় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নজরুল ইসলামকে সিদ্ধিরগঞ্জ থানা থেকে কিশোরগঞ্জের ইটনা থানায় বদলি করে দেন সাবেক পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।

রেলের অগ্রিম টিকিট ২০-২৪ জুলাই

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২০ জুলাই থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। ২৪ জুলাই পর্যন্ত টিকিট দেয়া হবে। এবার পাঁচ দিন আগের টিকিট দেয়া হবে।image_89349_0

রোববার রেল মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সংবাদ ব্রিফিংয়ে রেলমন্ত্রী মুজিবুল হক এ কথা বলেছেন।

রেলমন্ত্রী বলেন, ২৯ জুলাই ঈদ ধরে ২৪ থেকে ২৮ জুলাই পর্যন্ত টিকিট দেয়া হবে। ২৭ জুলাই ফিরতি টিকিট দেয়া হবে।

একজন চারটি টিকিটের বেশি সংগ্রহ করতে পারবেন না বলেও জানান মন্ত্রী।

বেনাপোল কাস্টমসের শুল্কমুক্ত পণ্য বিক্রি হচ্ছে কালো বাজারে

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের শুল্কমুক্ত পণ্য বিক্রির দুটি দোকানের পণ্যের বড় অংশই বিক্রি হচ্ছে কালো বাজারে।

এক শ্রেণীর দালালরা এ দোকান দুটির মালিক ও কাস্টমস কর্তাদের ম্যানেজ করে বিপুল পরিমাণ পণ্য পাচার করে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা।image_89350_0

বৈদেশিক মুদ্রায় আমদানি করে পাসপোর্ট যাত্রীদের জন্য শুল্কমুক্ত করা বিভিন্ন রকমের পণ্য এই দালালরা বিক্রি করছে কালো বাজারে। তাই এসব শুল্কমুক্ত পণ্য ডিউটি ফ্রি দোকানে পাওয়া না গেলেও বেনাপোল ও যশোরের অনেক দেকানে এসব পণ্য পাওয়া যায়। এসব অসাধু ব্যবসায়ীদের কারণে সরকার প্রতিমাসে বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

সীমান্তের একাধিক সূত্র জানায় এ দালাল চক্র দোকানদার ও কাস্টমস কর্তাদের ম্যানেজ করে দীর্ঘ দিন ধরে শুল্ক মুক্ত এ দোকান দুটি থেকে লাখ লাখ টাকার মালামাল তুলে তা কালোবাজারে বিক্রি করছে। দোকানের মালিক ও দালাল চক্র বাড়তি সুযোগ সুবিধা নিচ্ছে এ সব মালামাল পাচার করে কালো বাজারে বিক্রি করে।

অনুমোদিত বিএইচ ট্রেডার্স বিদেশী মদ সহ ২০টি পণ্য বিক্রির অনুমতি পান। পরে অনুমতি পান ইমপিরিয়াম ডিউটি ফ্রি দোকানের। এখান থেকে লাইসেন্সর শর্ত অনুযায়ী  বিদেশী মদ ও সিগারেটসহ ডিউটি ফ্রি সব পণ্য কেনার সুবিধা পাবেন কেবল বৈধ পাসপোর্ট ধারী যাত্রীরা অর্থাৎ বিদেশে যাতয়াতকারীরাই। প্রতিটি পণ্য বিক্রির সময় যাত্রীকে দিতে হবে পাকা রশিদ, রশিদে যাত্রীর পাসপোর্ট নং এবং সাক্ষর থাকবে। তাছাড়া মালামাল সরবরাহ করার সময়  প্রতিটি রশিদে একজন কাস্টমস অফিসারের সাক্ষর থাকতে হবে কিন্তু এখানে এ সব কিছুই মানা হচ্ছে না। সবকারি শুল্কমুক্ত মালামালের প্রায় ৯০ ভাগ মালামাল অধিক মুনাফার জন্য বাইরে চলে যাচ্ছে কালো বাজারে।

এ বিষয়ে বেনাপোল কস্টমসের  জয়েন্ট কমিশনার ফাইজুর রহমান বলেন, “ বিষয়টি আমরাও জেনেছি। এ ব্যাপারে জরুরি পদক্ষেপ নেয়া হবে।”

শাহজালালে ৬ কেজি সোনাসহ যাত্রী আটক

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ছয়টি সোনার বার উদ্ধার করেছে শুল্ক বিভাগ। উদ্ধারকৃত সোনার বারের ওজন ছয় কেজি। শুল্ক বিভাগ জানিয়েছে, এর মূল্য তিন কোটি টাকা।image_89327_0

রোববার ভোর সাড়ে ছয়টার দিকে শাহীনুর আলম (৪০) নামের এক যাত্রীকে তল্লাশি করে সোনার বারগুলো উদ্ধার করা হয়। তাকে আটক করা হয়েছে।

বিমানবন্দরের শুল্ক বিভাগের সহকারী কমিশনার সম্প্রীতি প্রামাণিক বলেন, গ্রিন চ্যানেল পার হওয়ার সময় শুল্ক বিভাগের কর্মকর্তাদের শাহীনুরকে দেখে সন্দেহ হয়। তাকে তল্লাশির পরে সোনার বারগুলো উদ্ধার করা হয়।

শাহীনুর মালয়েশিয়া থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ফিরছিলেন।

২০১৯ সালের মধ্যে ঢাকাবাসীর জন্য মেট্রো রেল: প্রধানমন্ত্রী

২০১৯ সালের মধ্যে ঢাকাবাসী মেট্রো রেলের সুবিধা পাবে বলে জানিয়েছেন  প্রধানমন্ত্রী শেখ  হাসিনা।

রোববার যোগাযোগ মন্ত্রণালয় পরিদর্শনে এসে মন্ত্রালয়ের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় এ কথা জানান তিনি।image_89322_0

কাজের গতি আনতে বিভিন্ন মন্ত্রণালয়ে ধারাবাহিক পরিদর্শনের অংশ হিসেবে রোববার যোগাযোগ মন্ত্রণালয়ে আসেন শেখ হাসিনা। মন্ত্রণালয়ের মন্ত্রী ও কর্মকর্তারা তাকে স্বাগত জানান। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের সেবায় সবাইকে মনযোগী হওয়ার পরামর্শ দেন। তিনি কাজে প্রতিযোগিতা গড়ে তোলার জন্য সবাইকে উদ্যোগী হওয়ার কথা বলেন।

ধীরে ধীরে সব মহাসড়ককে চার লেনে উন্নীত করার পরিকল্পনার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেনের কাজ শেষ হওয়ার পর ঢাকা-সিলেট মহাসড়ককে চার লেনে উন্নীত করা হবে।তিনি যোগাযোগ খাতে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে বলেন, সারাদেশে এক হাজার ২৬৬ কিলোমিটার সেতু নির্মাণ করা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, নেপাল, ভুটান ও ভারতের সঙ্গে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও অর্থনৈতিক ব্যবস্থা জোরদার করার উপায় নিয়ে্ আলোচনা হচ্ছে এবং এ ব্যাপারে কাজ হচ্ছে।

বেসিক ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগ আজ

রাষ্ট্রীয় মালিকানাধীন বিশেষায়িত বেসিক ব্যাংকে রোববার নতুন চেয়ারম্যান নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

শনিবার নিজ কার্যালয় থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।image_89317_0

অর্থমন্ত্রী বলেন, রোববার বেসিক ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন চেয়ারম্যান নিয়োগ দেয়া হবে।

নতুন চেয়ারম্যান কে হচ্ছেন- সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, এরইমধ্যে একজনকে চেয়ারম্যান হিসেবে পছন্দ করা হয়েছে। তিনি একজন প্রখ্যাত ব্যাংকার।

ঋণ কেলেংকারির মুখে শুক্রবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে পদত্যাগপত্র জমা দেন বেসিক ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চু তিনি। পরে শনিবার সকালে অর্থমন্ত্রী নিজেই তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।

সাড়ে চার হাজার কোটি টাকা ঋণ প্রদানে অনিয়মের অভিযোগে গত মে মাসে ব্যাংকটির পরিচালনা পর্ষদ ভেঙে দিতে অর্থ মন্ত্রণালয়কে চিঠি দেয় বাংলাদেশ ব্যাংক।এর আগে ঋণ বিতরণ ও নিয়োগ পদোন্নতিতে অনিয়মের দায়ে ২৬ মে বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী ফখরুল ইসলামকেও অপসারণ করে কেন্দ্রীয় ব্যাংক।