বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬

আজ থেকে বিশেষ লঞ্চ

নৌপথে ঘরমুখী মানুষের জন্য বৃহস্পতিবার থেকে ঈদের বিশেষ লঞ্চ সার্ভিস চলাচল শুরু হবে। ঢাকা নৌবন্দর থেকে বিভিন্ন গন্তব্যে ৪১টি রুটের প্রায় দেড় শ বেসরকারি লঞ্চ ও বিআইডব্লিউটিসির রকেট-স্টিমার সার্ভিস চলাচল করে।image_91862_0

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, এসব নৌযানের প্রায় নয় হাজার কেবিনের বুকিং ইতিমধ্যে শেষ হয়ে গেছে! আগাম টিকিট না পেয়ে অনেক যাত্রী হতাশায় পড়েছেন।

বিআইডব্লিউটিএর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের কর্মকর্তারা জানান, নৌপথের যাত্রীদের নিরাপত্তা ও হয়রানি রোধে সদরঘাট টার্মিনাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নৌযান মালিক কর্তৃপক্ষ সূত্র জানায়, সদরঘাট টার্মিনাল থেকে প্রতিদিন ৪১টি রুটে দেড় শতাধিক বেসরকারি লঞ্চ চলাচল করছে। এসব লঞ্চে প্রায় সাড়ে আট হাজার প্রথম ও দ্বিতীয় শ্রেণির কেবিন রয়েছে। ইতিমধ্যে এসব কেবিনের আগাম টিকিট বিক্রি হয়ে গেছে।

আজ থেকে সুপ্রিমকোর্টে ৩৭ দিনের ছুটি

সুপ্রিমকোর্ট ও হাইকোর্ট বিভাগে আজ বৃহস্পতিবার থেকে ৩৭ দিনের ছুটি শুরু হচ্ছে। পবিত্র ঈদুল ফিতরসহ সুপ্রিমকোর্টের এই অবকাশকালীন ছুটি থাকবে আগামী ২৫ জুলাই থেকে ৩০ আগস্ট পর্য ন্ত।image_91851_0

এ সময়ের মধ্যে সুপ্রিমকোর্টের স্বাভাবিক বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে প্রধান বিচারপতি মোঃ মোজাম্মেল হোসেন অবকাশের সময় জরুরি বিষয়ে শুনানির জন্য সুপ্রিমকোর্টের উভয় বিভাগেই (আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ) একাধিক অবকাশকালীন বেঞ্চ নির্ধারণ করে দেবেন বলে জানিয়েছেন সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার একেএম শামসুল ইসলাম।

কোর্টের ক্যালেণ্ডার অনুযায়ী, আগামী ২৫ জুলাই থেকে ৩০ আগস্ট পর্যরন্ত এই অবকাশকালীন ছুটি থাকবে।

অবকাশ শেষে আগামী ৩১ আগস্ট থেকে যথারীতি কোর্টের বিচারিক কার্যজক্রম শুরু হবে। এরপর আবার সেপ্টেম্বর মাসের ১৯ তারিখ থেকে আবার অবকাশ শুরু হবে।

জিয়ার মাজার যাবে বগুড়ায়

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার চন্দ্রিমা উদ্যান থেকে সরিয়ে বগুড়ায় নিয়ে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। তবে কিভাবে এই প্রক্রিয়া সম্পন্ন হবে তা নিয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে। আজ এই খবর দিয়েছে দৈনিক মানবজমিন পত্রিকা।

জিয়াউর রহমান ’৮১ সালের ৩০শে মে ভোর রাতে চট্টগ্রাম সার্কিট হাউজে নিহত হন কতিপয় বিদ্রোহী সেনা কর্মকর্তাদের হাতে। তার লাশ গোপনে কবর দেয়া হয় রাঙ্গুনিয়া উপজেলার ইঞ্জিনিয়ারিং কলেজের কাছে প্রত্যন্ত এক পাহাড়ি এলাকায়। সেনাবাহিনী লাশের সন্ধান পায়। এর পর লাশ নিয়ে যাওয়া হয় সম্মিলিত সামরিক হাসপাতালে। পরীক্ষা করে লাশ শনাক্ত করা হয়। এর পর বিমানযোগে ঢাকায় এনে সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় বর্তমান চন্দ্রিমা উদ্যানে।image_91855_0

আওয়ামী লীগ অবশ্য বরাবরই বলে আসছে জিয়ার লাশ পাওয়া যায়নি। কেউ দেখেওনি। ’৯৬ সনে ক্ষমতায় এসে আওয়ামী লীগ শেরেবাংলা নগরের বোটানিক্যাল গার্ডেন জিয়া উদ্যানকে ফিরিয়ে নেয় আগের ‘চন্দ্রিমা উদ্যান’ নামে। সংসদ ভবনের উত্তর পাশের রাস্তার পরেই ক্রিসেন্ট লেক। চন্দ্রিমা উদ্যানে যেতে এই লেকের ওপর ছিল একটি বেইলি ব্রিজ। এক রাতে এই ব্রিজটি ক্রিসেন্ট লেক থেকে হাওয়া হয়ে গেল। পরে জানা গেল, হবিগঞ্জের দিকে নিয়ে যাওয়া হয়েছে।

এবার মাজারটি সরানোর পরিকল্পনা নীতিনির্ধারক মহলের। গত ১৭ই জুন অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠক শেষে এক অনির্ধারিত আলোচনায় এই বিষয়টি উঠে আসে। এর পর থেকেই সংশ্লিষ্ট মহলে এই পরিকল্পনা কিভাবে বাস্তবায়ন করা যায় তা নিয়ে আলোচনা শুরু হয়। কিন্তু কিভাবে অগ্রসর হবে তা এখনও স্থির হয়নি। রাতারাতি গুঁড়িয়ে দিয়ে ভেতরের কিছু মাটি নিয়ে বগুড়ার বাগবাড়িতে কবর দেয়া হবে কিনা তা নিয়েও জল্পনা চলছে।

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

তিন দিনের বৃটেন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সকাল সোয়া ৯টায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ বিমানে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী।

এর আগে বুধবার বৃটেনের স্থানীয় সময় বিকাল সাড়ে ৬টায় হিথরো বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি রওনা হয়।image_91858_0

গার্ল সামিটে অংশ নিতে বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের আমন্ত্রণে সোমবার বিকালে লন্ডন পৌঁছান শেখ হাসিনা। মঙ্গলবার সকালে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে ক্যামেরনের সঙ্গে বৈঠক করেন তিনি।

সম্মেলনের ফাঁকে আমেরিকার পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং ইউনিসেফের নির্বাহী পরিচালকের সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার বিকালে হোটেলে ফিরে প্রধানমন্ত্রী বৃটিশ ছায়া পররাষ্ট্রমন্ত্রী ও একটি পার্লামেন্টারি গ্রুপের সঙ্গে বৈঠক করেন। এরপর প্রবাসীদের আয়োজনে একটি ইফতার অনুষ্ঠানে যোগ দেন।

বুধবার সকালে হোটেলে বিবিসিকে সাক্ষাৎকার দেন শেখ হাসিনা। এদিন বৃটিশ হাউজ অব কমন্সের হোম অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যানের সঙ্গেও বৈঠক করেন তিনি।

দুপুরে মতবিনিময় করেন লন্ডনে বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে।

টানা দ্বিতীয় মেয়াদে সরকারের দায়িত্ব নেয়ার পর এটাই ছিল বৃটেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম সফর। পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এই সফরে তার সঙ্গী ছিলেন।

জাতীয় দলে ফিরতে চান পিটারসেন

অ্যাসেজ থেকেই ইংল্যান্ড দলের খারাপ ফর্ম অব্যাহত৷ ভারত-ইংল্যান্ডের চলতি সিরিজের প্রথম টেস্টে ড্র করার পর দ্বিতীয় টেস্টে অ্যালেস্টার কুকের দলকে ভারতের কাছে ৯৫ রানে হারতে হয়েছে৷image_91606_0

ইংল্যান্ড দলের এই খারাপ সময় ফের জাতীয় দলে প্রত্যাবর্তনের ইচ্ছা প্রকাশ করলেন সাবেক  ইংল্যান্ড তারকা ব্যাটসম্যান কেভিন পিটারসেন৷

পিটারসেন বলেন, “আমি আবারো ইংল্যান্ডের হয়ে খেলতে চাই৷ তবে, তার আগে দলের বেশ কিছু পরিবর্তন চাই ৷ আগামী বছর অস্ট্রেলিয়ার মাটিতে আমাদের বিশ্বকাপ জেতার সুযোগ রয়েছে৷ আমরা অ্যাসেজেও আবার জিততে পারি৷ ইংল্যান্ড ট্রফি জিততে পারলেই শেষ এক বছরের খারাপ পারফরম্যান্স ভুলে সামনে তাকানো সম্ভব৷”

অ্যাসেজে অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হওয়ার পরেই কেভিন পিটারসেনকে দল থেকে ছেঁটে ফেলেন ইসিবির নির্বাচকরা৷ অভিমানে ফের ইংল্যান্ডের জার্সিতে আর মাঠে না-নামার সিদ্ধান্ত নেন পিটারসেন৷

কেপি জানিয়েছেন, “আমি ইংল্যান্ড দলের হয়ে সবসময় নিজের শতভাগ উজাড় করে দিয়েছি৷ আমি দলে ফিরলে ড্রেসিংরুমের আবহাওয়াও কিছুটা হলেও বদলাতে পারব৷”

জাতীয় দলে ফিরে আসার পাশাপাশি ইংল্যান্ড দলের তরুণ ক্রিকেটারদের পাশেও দাঁড়াতে চাইছেন ৩৪ বছর বয়সী পিটারসেন৷ ইংল্যান্ডের ব্যাটসম্যান ইয়ান বেল ও জো রুট এই মুহূর্তে খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন৷ পিটারসেন চাইছেন দলে ফিরে তাদেরকে মেন্টর করতে৷ অতীতেও রুট-বেলদের সঙ্গে খেলেছেন কেপি৷ আগামী দিনেও সেই কাজই করতে চাইছেন তিনি৷   -ডেইলি মেইল

কুককে সরিয়ে মরগানকে অধিনায়ক করার প্রস্তাব ভনের

অ্যালিস্টার কুকের অধিনাকত্ব নিয়ে দু’দিন আগেও আস্থা রাখছিলেন ইংল্যান্ডের সাবেক তারকারা৷ কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাসেজ, তারপর শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে বিপর্যয় এবং বর্তমানে ভারতের বিরুদ্ধেও লর্ডসে হার৷ ‘কুক হটাও!’ স্লোগান ওঠাটা তাই এখন স্বাভাবিক৷

মাইকেল ভন, নাসের হুসেইন থেকে অ্যালেক স্টুয়ার্ট ইংল্যান্ডের সাবেক অধিনায়করা প্রত্যেকেই এখন ইংল্যান্ডের অধিনায়ক পরিবর্তনের পক্ষে একমত৷ একধাপ এগিয়ে ভন আবার বলেছেন, ওয়ানডে অধিনায়ক ইয়ান মরগানকেই এখন টেস্টেও অধিনায়কের দায়িত্ব দেওয়া উচিত ইসিবি-র৷image_91602_0

ভন বলেন, “ইংল্যান্ডের অধিনায়কের পদ থেকে কুককে সরিয়ে দেওয়াটাই এখন সঠিক সিদ্ধান্ত হবে৷ কুককে নিয়ে কোনো সিদ্ধান্তে আসার সময় এখন হয়েছে৷ গত ২৭ টা ইনিংসে একটাও সেঞ্চুরি নেই ওর৷ কুকের তাই এখন বিশ্রামের প্রয়োজন৷”

সাবেক এই ইংলিশ অধিনায়ক আরো বলেন, “চার-পাঁচ মাস ক্রিকেট থেকে বাইরে থাকলে ওরই ভাল হবে৷ কুকের বয়স এখন ২৯৷ গত আটবছর ধরে টানা আন্তর্জাতিক ক্রিকেটের ধকল নিয়ে চলেছে ও৷ সেইসঙ্গে এই ক্যাপ্টেন্সির চাপ আরো বেশি বোঝা নিয়ে এসেছে কুকের ঘাড়ে৷”

অধিনায়কত্বে পরিবর্তন আনার ব্যাপারে ভন বলেন, “আমি মনে করি ইয়ান মরগানকেই এখন ছয় নম্বরে ব্যাট করতে পাঠানো উচিত এবং অধিনায়কের দায়িত্ব ওকেই দেওয়ার সময় এসেছে৷ তাহলেই ইংল্যান্ডের পক্ষে বিপক্ষ দলকে চাপে ফেলা সম্ভব হবে৷ এই পরিবেশের মধ্যে নেই এমন নেতারই প্রয়োজন এখন ইংল্যান্ড দলের৷ তাহলেই সম্পূর্ণ তরতাজা হয়ে নামতে পারবে দল৷’  -ওয়েবসাইট

ছয় মাসে ধর্ষণ ৪৩১, নারী নির্যাতন ২২০৮

গত ছয় মাসের মধ্যে ৪৩১ জন নারী ধর্ষণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে একটি প্রতিবেদনে সংগঠনের সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদা রেহানা বেগম এ তথ্য জানান।image_91595_0

প্রতিবেদনে তিনি জানান, ২০১৪ সালের জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে অর্থাৎ ছয় মাসের মধ্যে দুই হাজার ২০৮ জন নারী নির্য়াতনের শিকার হয়েছেন।এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছে ৪৩১ জন।গণধর্ষণের শিকার হয়েছে ৮২ জন। ধর্ষণের পর হত্যার করা হয়েছে ৪৫ জন।

নারী ধর্ষণের প্রবণতা বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, সমাজের এই প্রবণতাকে শুধু নারী নির্যাতন হিসেবে দেখলে হবে না, এটিকে বিশেষ পরিস্থিতি হিসেবে দেখতে হবে।এই সংকটকে সঠিকভাবে চিহ্নিত করে ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধে জাতীয় আন্দোলন হিসেবে বিবেচনা করে সব পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলতে হবে।

মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম বলেন, নারী ধর্ষণ মানে নারীকে সমাজে পঙ্গু করে রাখা। এজন্যে ধর্ষণকে একটি তীর হিসেবে করা হয় নারীকে দমন করার জন্য। কোনো পরিবারের ওপর কারো ক্ষোভ বা শত্রুতা থাকলে সে পরিবারকে হেনস্থা করার জন্য নারীকে ধর্ষণ করা হয়।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু, সহসভাপতি নাহার আহমেদ, লিগ্যাল অ্যাভোকেসি অ্যাডভোকেট মাকসুদা আক্তার প্রমুখ।

যে বলে ইসরাইলি হামলায় বিএনপির হাত সে বড় পাগল

আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদের অভিযোগের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ বলেছেন, বিএনপি চুপ নয় আওয়ামী লীগই চুপ। যে বলে ইসরাইলি হামলায় বিএনপির মদদ আছে তার চেয়ে বড় পাগল আর নেই।

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আগ্রাসন প্রতিরোধ জাতীয় কমিটি আয়োজিত ‘ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যার প্রতিবাদ’ শীর্ষক মানববন্ধনে তিনি এ কথা বলেন।image_91583_0

ফিলিস্তিনের গাজায় গত কয়েকদিন ধরে চালানো ইসরাইলের বর্বর হামলা প্রসঙ্গে হান্নান শাহ বলেন, পশ্চিমাদের সৃষ্ট ইসরাইলি রাষ্ট্র পরিচালনা করে আমেরিকা। তাই ইসরাইলের পাশাপাশি এ হামলার সমান দায় আমেরিকারও।

আ স ম হান্নান শাহ বলেন, সরকার ভারতের মিত্র আর ভারত ইসরাইলের মিত্র। দেখার বিষয় সরকার গাজায় হামলার ব্যাপারে কী করে? তারা এখন পর্যন্ত চুপ আছে। ফিলিস্তিনিদের জন্য কোনো খাদ্য-পানি ওষুধ সরবরাহের কোনো উদ্যোগ নেয়নি। প্রধানমন্ত্রী বিদেশে সম্মেলনে গেছেন সেখানে বিশ্ব নেতাদের সঙ্গে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি হামলার বিরুদ্ধে কথা বলেন কিনা।

ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি হামলা বন্ধের জন্য জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করে তিনি বলেন, জাতিসংঘ সত্যিকার পদক্ষেপ নিলে ফিলিস্তিনিদের ওপর গণহত্যা বন্ধ হবে।

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ইসরাইল পশ্চিমা বিশ্বের শক্তি। আর এদের অর্থ এবং প্রত্যক্ষ মদদ দিচ্ছে আমেরিকা। ফিলিস্তিনে যত হত্যাকাণ্ড ঘটছে এর দায় ইসরাইলের। তেমনি সহায়তাকারীরাও দায়ী।

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আব্দুল লতিফ নেজামীর সভাপতিত্বে আরো বক্তব্য দেন জাতীয় কমিটির সদস্য সচিব আলমগীর মজুমদার, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান খন্দকার গোলাম মর্তূজা, বাংলাদেশ ইসলামীক পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মোবিন, জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মঞ্জুর হোসেন ঈসা প্রমুখ।

সানিয়া মির্জা পাচ্ছেন এক কোটি রুপি

মৌসুমের শেষ গ্র্যান্ড স্ল্যাম আমেরিকা ওপেন ও অনান্য টুর্নামেন্টের ট্রেনিং এবং অন্যান্য খরচের জন্য সানিয়া মির্জাকে এক কোটি অনুদান দেবে তেলেঙ্গানা সরকার।image_91579_0

নিজেই এ কথা ঘোষণা করেছেন নবগঠিত তেলেঙ্গনা রাজ্যের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও৷ মঙ্গলবারই সানিয়ার হাতে চেক তুলে দেবেন মুখ্যমন্ত্রী৷

মুখ্যমন্ত্রী দফতর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও টেনিস তারকা সানিয়া মির্জার জন্য এক কোটি টাকা অনুদান ঘোষণা করেছেন।
আমেরিকা ওপেন ও আসন্ন অনান্য টুর্নামেন্টে ট্রেনিংয়ের খরচের জন্য মঙ্গলবার মুখ্যমন্ত্রী নিজে সানিয়ার হাতে চেক তুলে দেবেন।

সম্প্রতি ডব্লিউটিএ ডাবলস র্যা ঙ্কিংয়ে কেরিয়ারে প্রথমবার পাঁচ নম্বরে আসেন ভারতীয় টেনিস তারকা৷ এই মুহূর্তে ডাবলসে সানিয়ার পার্টনার জিম্বাবোয়ের কারা ব্ল্যাক৷ ২৫ অগস্টে থেকে শুরু হচ্ছে মৌসুমের শেষ গ্র্যান্ড স্ল্যাম যুক্তরাষ্ট্র ওপেন।–ওয়েবসাইট।

ছোট্ট রাজকুমারের জন্মদিন

মঙ্গলবার ব্রিটিশ সিংহাসনের ভবিষ্যৎ উত্তরাধিকারী প্রিন্স উইলিয়ামের ছেলে জর্জের প্রথম জন্মবার্ষিকী। বাবার পর জর্জই বৃটেনের ভবিষ্যৎ রাজা।

গত বছরের ২২ জুলাই লন্ডনের সেন্ট মেরি হাসপাতালে বিকেল চারটা ২৪ মিনিটে প্রিন্স জর্জ আলেকজান্ডার লুইসের জন্ম।image_91553_0

বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, জর্জের জন্মদিন উপলক্ষে তার বাবা প্রিন্স উইলিয়াম ও মা ক্যাথেরিন (কেট মিডলটন) শুভাকাঙ্ক্ষী ও বিশ্বের ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন।

লন্ডনের কেনসিংটন প্রাসাদে জাঁকাল এক অনুষ্ঠানের আয়োজন করেছেন ক্যাথেরিন। এতে শুধু রাজপরিবারের সদস্য ও অতি ঘনিষ্ঠজনেরা উপস্থিত থাকবেন।

জন্মদিন উপলক্ষে রাজপরিবারের পক্ষ থেকে দুটি ছবি অবমুক্ত করা হয়েছে। এতে জর্জের সঙ্গে বিভিন্ন ভঙ্গিমায় রয়েছেন তার বাবা-মা।

ছবির সঙ্গে উইলিয়াম ও কেট দম্পতির পক্ষ থেকে একটি খুদেবার্তা দেওয়া হয়েছে। বার্তায় তাঁরা বলেন, ‘এক বছর ধরে দেশ-বিদেশে যেখানেই গেছি, সবাই আমাদের উষ্ণ অভ্যর্থনা ও শুভেচ্ছা জানিয়েছে। জর্জের প্রথম জন্মদিনে আমরা তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই।’ সূত্র: ওয়েবসাইট