বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬

মিল্কি হত্যায় আওয়ামী লীগ নেতা টিপুর জামিন ফের নামঞ্জুর

যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল হক খান মিল্কি হত্যা মামলায় মতিঝিল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপুর জামিন আবেদন আবারো নামঞ্জুর করে দিয়েছেন আদালত।

রোববার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোসাম্মৎ জাকিয়া পারভীন শুনানি শেষে এ আদেশ দেন।
image_97295_0
এর আগে গত ২ সেপ্টেম্বর ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট আনোয়ার সাদাত তার জামিন আবেদন নামঞ্জুর করেন। ওইদিন তাকে রিমান্ডে নেয়ার আবেদন করা হলে তাকে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আদালত।

প্রসঙ্গত, ২০১৩ সালের ২৬ জুন রাতে রাজধানীর গুলশানের শপার্স ওয়ার্ল্ডের সামনে গুলিতে নিহত হন মিল্কি। ওই শপার্স ওয়ার্ল্ডের সিসি ক্যামেরায় ধারণ করা চিত্রে দেখা যায়, একটি প্রাইভেটকার থেকে মিল্কি নামার পর জাহিদ সিদ্দিক তারেক ওরফে কিলার তারেক তাকে গুলি করেন। গুলি করার পর সোহেল মাহমুদ নামে এক যুবকের মোটরসাইকেলে করে তারেক পালিয়ে যান।

এ সংক্রান্ত মামলায় গত ১৫ এপ্রিল ১২ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে র্যা বের সহকারী পুলিশ সুপার কাজেমুর রশিদ।
ওই অভিযোগপত্রের বিরুদ্ধে গত ৯ জুন আদালতে নারাজি দাখিল করেন বাদী মিল্কির ভাই মেজর রাশিদুল হাসান খান। এরপর আদালত সিআইডিকে তদন্তের নির্দেশ দেন।

এই হত্যাকাণ্ডের অন্যতম সন্দেহভাজন আসামি জাহিদুল ইসলাম টিপু ও ওহিদুল আলম আরিফ ভুঁইয়ার নাম অভিযোগপত্রে না থাকায় ওই নারাজি দাখিল করা হয়।

অভিযোগপত্রে যে আসামিদের নাম রয়েছে তারা হলেন- মিল্কির ড্রাইভার মারুফ রেজা সাগরের স্ত্রী ফাহিমা ইসলাম লোপা, এসএম জাহিদ সিদ্দকী ওরফে তারেক ওরফে কিলার তারেক (ঘটনার পর দিন ‘বন্দুকযুদ্ধে’ নিহত), শাখাওয়াত হোসেন চঞ্চল, জাহাঙ্গীর মণ্ডল, শহিদুল ইমলাম, আমিনুল ইসলাম হাবিব, সোহেল মাহমুদ, চুন্নু মিয়া, মো. আরিফ, ইব্রাহিম খলিলউল্লাহ, রফিকুল ইসলাম চৌধুরী ও শরিফ উদ্দিন চৌধুরী পাপ্পু।

চবিতে এবার শ্রেণীকক্ষের তালায় সুপারগ্লু

চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ে (চবি) সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ডাকা ধর্মঘটের সপ্তম দিনে ককটেলের পর এবার ক্লাস রুমে তালায় সুপারগ্লু দিয়েছে অবরোধকারীরা। রোববার সকাল আটটার দিকে দায়িত্বরত কর্মচারীরা তা দেখতে পায় বলে জানা যায়।

বিশ^বিদ্যালয় সূত্রে জানা যায়, কে বা কারা রাতের অন্ধকারে বিশ^বিদ্যালয়ের কলা, বিজ্ঞান এবং ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ-এর সবগুলো শ্রেণী কক্ষে তালায় সুপারগ্লু লাগিয়ে দেয়। সকালে তালা খুলতে এলে তা দেখতে পায় দায়িত্বরত কর্মচারীরা।image_97292_0

এদিকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ডাকা ধর্মঘটে শিবিরের সম্পৃক্ততা আছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাই ছাত্রশিবির এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে সংশ্লিষ্টরা দাবি করেন।

বিশ্ববিদ্যালয় প্রক্টর সিরাজ উদ-দৌলা নতুন বার্তাকে বলেন, কে বা কারা এর সঙ্গে জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। যারা একাজ ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

ক্লাস পরীক্ষা অনুষ্ঠিত হবে কিনা এব্যাপারে জানতে জানতে চাইলে তিনি বলেন, এ ঘটনায় ক্লাস পরীক্ষায় কোনো সমস্যা হবে না।

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হল, শাহজালাল হল ও শাহ আমানত হলে বৈধ শিক্ষার্থীদের তুলে দেয়ার দাবিতে আবাসিক শিক্ষার্থীদের ব্যানারে ধর্মঘটের ডাক দেয় গত ৩১ শে আগস্ট। ধর্মঘটের সপ্তম দিন অতিবাহিত হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।

‘ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে অবৈধ ক্লিনিক’

ইন্টারন্যাশনাল হিউম্যানরাইটস অ্যান্ড ক্রাইম রিপোর্টার্স সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. আশরাফুল আলম সাগর বলেছেন, “বাংলাদেশের অধিকাংশ সরকারি হাসপাতালের বেহাল অবস্থার সুযোগ নিয়ে যেখানে সেখানে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে অবৈধ প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার।”

জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে শনিবার বিকেলে ‘বাংলাদেশ স্বাস্থ্যসেবার প্রেক্ষাপট, অর্জন, প্রত্যাশা ও গণমুখী সম্ভাবনা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ইন্টারন্যাশনাল হিউম্যানরাইটস অ্যান্ড ক্রাইম রিপোর্টার্স সোসাইটি আলোচনা সভার আয়োজন করে।image_97287_0

আশরাফুল আলম বলেন, “এ ক্লিনিকগুলোর অধিকাংশই হাতুড়ে ডাক্তারের কারখানা এবং প্রতিষ্ঠানের কোনো অনুমোদন নেই। অনভিজ্ঞ নার্স, টেকনিশিয়ান ও কথিত ডিগ্রিধারী ডাক্তারদের দিয়ে পরিচালিত হচ্ছে এসব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। কিন্তু চিকিৎসার নামে তারা আদায় করে নিচ্ছে গলাকাটা ফি। রোগীরা প্রতারিত হচ্ছে এবং অনেক রোগী সুষ্ঠু চিকিৎসার অভাবে মারা যাচ্ছেন।”

তিনি আরো বলেন,  “এ সব অবৈধ প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার দ্রুত উচ্ছেদের ব্যবস্থা করতে হবে। সেই সঙ্গে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। যাতে করে আর কেউ এমন ঘৃণিত অপরাধ না করতে পারে। সরকার ও প্রশাসনকে এক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখতে হবে।”

আলোচনা সভায় বক্তব্য দেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিব এম এম নিয়াজ উদ্দিন, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. দীন মোহাম্মদ নুরুল হক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মো. জাহাঙ্গীর হোসেন মল্লিক প্রমুখ। -বিজ্ঞপ্তি

দীপিকার ‘কুমারিত্বে’ আর কোনো সমস্যা নেই

দীপিকা পাডুকোন ও অর্জুন কাপুর অভিনীত ফাইন্ডিং ফ্যানি ছবিতে দীপিকার মুখে ‘ভার্জিন’ শব্দটি আপত্তিকর মনে হয়েছিল সেন্সর বোর্ডের।  আর তাই ছবি থেকে শব্দটি বাদ দেওয়ার জন্য চাপ দিচ্ছিল বোর্ড কর্তারা। আর তাতে বেশ ক্ষুব্ধ হয়েছিলেন দীপিকাসহ ছবির কলাকুশলীরা। তবে মনে হচ্ছে নিজেদের ভুল বুঝতে পেরেছে সেন্সর বোর্ড। আর তা এবার শোধরানোর পথেই যাওয়ার সিদ্ধান্ত নিলেন তারা।image_97285_0

প্রাথমিকভাবে এই ছবির ক্ষেত্রে ইউএ সার্টিফিকেট পাওয়ার জন্য দীপিকার মুখে ‘ভার্জিন’ শব্দটি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিল সেন্সর বোর্ড। কিন্তু ছবির পরিচালক এবং অন্যান্য কলাকুশলী প্রশ্ন তুলেছিলেন অন্য বেশ কয়েকটি ছবিতে এই শব্দের ব্যবহার রয়েছে। তাদের ক্ষেত্রে ইউএ সার্টিফিকেটই মিলেছে।

তবে এ ছবির ক্ষেত্রে ভিন্ন মত কেন বোর্ড কর্তাদের। এ পরেই নড়েচড়ে বসেন কর্তারা। সিবিএফসি-র চেয়ারম্যান লীলা সামসন স্বীকার করে নিয়েছে বিষয়টি তাদেরই ভুল। এই দৃশ্যে কাঁচি চালানোর প্রয়োজন নেই।

লীলা সামসনের কথায় যতক্ষণ না ছবির নির্মাতারা বিষয়টি তার দৃষ্টিগোচরে এনেছেন ততক্ষণ তিনি এবিষয়ে কিছুই জানতেন না। ছবির নির্মাতাদের দাবি যে ভুল নয় তা বুঝতে পেরেই শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদলান লীলা। আগামী ১২ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ছবিটি।

২৪ ঘণ্টায় ৪ নেতাকে পিটিয়ে হত্যা আওয়ামী লীগের তৃণমূলে আতঙ্ক

খুন আতঙ্ক ঘিরে ধরেছে আওয়ামী লীগকে। কখন কে কোথায় কীভাবে আক্রান্ত হন সে আশঙ্কায় উদ্বেগ্ন-উৎকণ্ঠা দেশজুড়ে। গত ২৪ ঘণ্টায় চারজন তৃণমূল নেতাকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার ঘটনায় এ আতঙ্কে যেন ঘি ঢেলে দিয়েছে। অভ্যন্তরীণ কোন্দলসহ বিভিন্ন কারণে আওয়ামী লীগের মধ্যম সারি ও তৃণমূল নেতারা বেশিরভাগ হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন।

গত ২৪ ঘণ্টায় চার জেলায় চারজন তৃণমূল নেতাকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল থেকে শনিবার রাত পর্যন্ত লক্ষ্মীপুর, নোয়াখালী, লালমনিরহাট ও নাটোরে এসব ঘটনা ঘটে।image_97283_0

শনিবার রাত ১০টার দিকে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় যুবলীগের এক নেতাকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম আরিফ হোসেন (৩২) তিনি ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ উল ইসলাম বলেন, যুবলীগের ওই নেতাকে কে বা কারা পিটিয়ে হত্যার করেছে তা এখনো শনাক্ত করা যায়নি। বিএনপির কর্মীরাই ঘটনাটি ঘটিয়ে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শনিবার দুপুরে নাটোর চিনিকলের সাবেক কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হোসেন মজনুকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করেছে। নিহত মজনু সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের আস্থাভাজন ছিলেন। সে সুবাদে বিভিন্নজনকে চাকরি দেয়াসহ বিভিন্ন তদবিরের কথা বলে নেয়া লেনদেনের জের ধরে বা ব্যবসায়িক দ্বন্দ্বে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা  হচ্ছে। তরে কে বা কারা তাকে পিটিয়ে হত্যা করেছে তা এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।

শুক্রবার বিকালে লক্ষ্মীপুরের রামগঞ্জে প্রকাশ্যে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলমকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত জাহাঙ্গীর আলম রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের ৬নং সোন্দড়া ওয়ার্ড আওয়ামী  লীগের সদস্য সচিব।

ইছাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুর মোহাম্মদ জানান, যুবদলের সন্ত্রাসী মাহাবুবুর রহমান, সিরাজ উদ্দিন ও রহিমসহ কয়েকজন সন্ত্রাসী তাকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানান তিনি।

শুক্রবার বিকালে লালমনিহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের ৭নং ওয়ারর্ড আওয়ামী লীগের সভাপতি  ফিরোজ আলী মুন্সিকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে।  তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিহতের ভাতিজা আব্দুল বারিক লাঠি দিয়ে ফিরোজ আলীকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে।

গত ২৪ ঘণ্টায় এসব হত্যাকাণ্ডের ঘটনা গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর থেকেই আওয়ামী লীগ নেতাদের মধ্যে আতঙ্ক-উৎকণ্ঠা বেড়েছে। চলতি মেয়াদে দ্বিতীয় দফায় ক্ষমতা গ্রহণের মাত্র পাঁচ মাসের মাথায় সারা দেশে শতাধিক আওয়ামী লীগ নেতা-কর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। বেশির ভাগ ক্ষেত্রে নিজেদের দ্বন্দ্ব-সংঘাতেই জীবন হারিয়েছেন তারা। এ খুনোখুনির ঘটনায় আতঙ্কে রয়েছেন নেতা-কর্মীরা কখন প্রতিপক্ষ হামলে পড়বে তাদের ওপর।

অভ্যন্তরীণ কোন্দলে নিজ দলের নেতা-কর্মীদের খুনোখুনিতে স্থানীয় পর্যায় থেকে শীর্ষ পর্যায় পর্যন্ত চরম বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েন। স্থানীয় পর্যায়ে দলীয় কর্মীদের মধ্যে দেখা দেয় হতাশা। দল-উপদলে বিভক্ত হয়ে কিছু নেতা-কর্মী সাংগঠনিক কার্যক্রমকে রীতিমতো বাধাগ্রস্ত করে ফেলেন।

পারস্পরিক খুনখারাবির ঘটনায় দলের ক্যাডারনির্ভর স্থানীয় রাজনীতি গড়ে ওঠার আশঙ্কাও করেন ত্যাগী নেতা-কর্মীরা। এসব নিয়ে অতি সম্প্রতি অনুষ্ঠিত ১৪ দলের বৈঠকেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

নারায়ণগঞ্জ ও ফেনীর বর্বরতায় সরকার বেশ বড় রকমের ধাক্কা খেয়েছে, এর মধ্যেও লক্ষ্মীপুর, নোয়াখালীসহ কয়েকটি জেলায় সাম্প্রতিক ঘটনায় প্রকাশ হয়ে পড়েছে অভ্যন্তরীণ দ্বন্দ্ব। সম্প্রতি গাজীপুরের কাপাসিয়ায় হুমায়ুন নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি সদর ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি স্থানীয় এমপি বাহারউদ্দিন বাহারের ভাতিজা। রাজধানীর কাফরুলে মিজানুর রহমান (২৬) নামে এক যুবলীগ কর্মীর গলাকাটা লাশ পাওয়া গেছে। এর আগের কয়েক দিনেও লক্ষ্মীপুর ও নোয়াখালী মিলিয়ে আরো চারজনের লাশ পড়েছে। তারা সবাই ক্ষমতাসীন দলের নেতা-কর্মী।

গত ২৭ এপ্রিল দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আওয়ামী লীগ সমর্থিত ২নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজন অপহৃত ও নির্মম হত্যাকাণ্ডের শিকার হন। এই সাতজনের পাঁচজনই সরাসরি আওয়ামী লীগের রাজনীতি করতেন। এ হত্যাকাণ্ড যারা ঘটিয়েছেন তারাও আওয়ামী লীগের নেতা-কর্মী। সাত হত্যা মামলার প্রধান আসামি নূর হোসেন ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহসভাপতি। অপর আসামি ইয়াসীন আলীও থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

২০ মে ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি একরামুল হক একরামকে গুলি করে, কুপিয়ে ও গাড়িসহ পুড়িয়ে হত্যা করা হয়। এখন পর্যন্ত হত্যাকাণ্ডে জড়িত ও পরিকল্পনা করার দায়ে যাদের নাম এসেছে এবং যারা ধরা পড়েছে তাদের অধিকাংশই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।

পদ্মায় দুর্নীতি পায়নি দুদক অব্যাহতি পাচ্ছেন আসামিরা

পদ্মা সেতু দুর্নীতি-ষড়যন্ত্র মামলা থেকে সব আসামিকে অব্যাহতি দিচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আলোচিত এই দুর্নীতি-ষড়যন্ত্র মামলায় কোনো আসামির বিরুদ্ধে উল্লেখ করার মতো কোনো প্রমাণ না পাওয়া চূড়ান্ত প্রতিবেদন দাখিল করার সিদ্ধান্ত নিয়েছে দুদক।image_96829_0

বুধবার এক প্রেস ব্রিফিংয়ে দুদক চেয়ারম্যান মো. বদিউজ্জামান একথা বলেন। এসময় দুদকের অপর দুই কমিশনারও উপস্থিত ছিলেন।
দুদক চেয়ারম্যান বলেন, মিডিয়ায় ২০১১ সালে পদ্মা সেতু দুর্নীতি-সংক্রান্ত বিভিন্ন প্রতিবেদন প্রকাশিত হয়। সেই আলোকে তদন্তকাজ শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়। উল্লিখিত ব্যক্তিদের বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া না যাওয়ায় তখনই তারা বিষয়টি নথিভুক্ত করতে চেয়েছিলেন।
তিনি বলেন, কিন্তু বিশ্বব্যাংকের কথায় তারা অধিকতর অনুসন্ধান ও তদন্ত শুরু করেন। দীর্ঘ তদন্তে বিশ্বব্যাংকের বিশেষজ্ঞদলও সহায়তা করেছে। দুদক ২০১২ সালের ডিসেম্বর এই বিষয়ে মামলাও করে। কিন্তু মামলাটি হয়েছিল দুর্নীতি করার ষড়যন্ত্র অভিযোগে। বিশ্বব্যাংক এ ব্যাপারে তাদের সঙ্গে একমত হয়েছিল।
বদিউজ্জামান বলেন, ষড়যন্ত্র মামলা বাংলাদেশে এই প্রথম। ‘আমরা তদন্তকালে দেশে এবং কানাডাসহ বিভিন্ন দেশেও অনুসন্ধান চালাই। কিন্তু কোথাও দোষী সাব্যস্ত করার মতো প্রমাণ পাইনি। এ জন্য মামলাটি নথিভক্ত সুপারিশ আসে। এ প্রেক্ষাপটেই মামলাটি নথিভুক্ত করার সিদ্ধান্ত করা হয়।
প্রসঙ্গত, কানাডার প্রতিষ্ঠান এসএনসি-লাভালিনকে পদ্মা সেতুর পরামর্শকের কাজ পাইয়ে দিতে ‘ঘুষ লেনদেনের ষড়যন্ত্রের’ অভিযোগে ২০১২ সালের ১৭ ডিসেম্বর রাজধানীর বনানী থানায় সেতু বিভাগের সাবেক সচিব ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা মোশাররফ হোসেন ভূঁইয়াকে প্রধান আসামি করে সাতজনের বিরুদ্ধে মামলা করে দুদক।
দুদকের মামলায় সন্দেহভাজন হিসেবে রাখা হয় সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী এবং সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে। মামলায় সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে আসামি না করায় তখন অর্থায়ন থেকে সড়ে দাঁড়ানোর ইঙ্গিত দেয় বিশ্বব্যাংক। বিষয়টি তখন সরকারকে বিব্রতকর পরিস্থিতে ফেলে। অভিযোগ মাথায় নিয়ে অবশেষে যোগাযোগমন্ত্রীর পদ ছাড়তে হয় সৈয়দ আবুল হোসেনকে।
বিশ্বব্যাংকের নেতৃত্বে ২ দশমিক ৯৭ বিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ২০,৫০৭ কোটি টাকা) ব্যয়ে পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা করা হয়েছিল। বিশ্বব্যাংক এ প্রকল্পে ১২০ কোটি মার্কিন ডলারের ঋণ সহায়তা অনুমোদন করে। কিন্তু পরে দুর্নীতির অভিযোগ নিয়ে দীর্ঘ টানাপড়েনের পর সরকার বিশ্বব্যাংকের অর্থে সেতু নির্মাণের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ায়। সরকার এখন নিজের তহবিল থেকে অর্থ জোগান দিয়ে সেতু নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে।

বিশেষ যন্ত্রণা থেকে বাঁচতে বিশেষ ব্যবস্থা ডু’প্লেসিসের

ক্রিকেট খেলতে গিয়ে তার মতো মেইন পয়েন্ট (পুরুষাঙ্গ)-এ বলের আঘাত খুব একটা কেউ খাননি৷ দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান ফ্যাফ ডু প্লেসিসের অন্তত তেমনটাই দাবি৷ বারবার ওই বিশেষ জায়গায় বলের আঘাত খেতে কারই বা ভালো লাগে৷image_96826_0

তাই এই অদ্ভূত সমস্যার সমাধান অবশেষে নিজেই করেছেন ডু প্লেসিস৷ এক নতুন ধরণের ‘ট্রিপল স্ট্রেংথ হেক্টর প্রোটেক্টর’ পড়েই মাঠে নামেন তিনি৷ এবং ডু-প্লেসিসের দাবি, এটা পড়ে মাঠে নামার পর পাঁচ বার বলের আঘাত খেলেও একটুও ব্যথা লাগেনি তার৷ নিজের এই সফল আবিষ্কারকে আবার তিনি নাম দিয়েছেন ‘দ্য বিস্ট’৷

ডু’প্লেসিস বলেন, ‘ আমার মনে হয় বিশ্বের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশিবার ‘নাটস’-এ আঘাত আমি খেয়েছি৷ এটা খুবই যন্ত্রণাদায়ক৷ আমি যখন দু’টো বক্সের গার্ড পড়ে খেলতাম, তখন বল লাগলে প্রচণ্ড যন্ত্রণা হতো৷ কিন্তু ‘দ্য বিস্ট’ আবিষ্কারের পরেই সব সমস্যার সমাধান হয়ে গিয়েছে৷’- ওয়েবসাইট।

তাকেরকে ভদ্রতা শেখানোর পরামর্শ হাছান মাহমুদের

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের শালীনতা-ভদ্রতা নিয়ে প্রশ্ন তুলে তাকে লন্ডনের কোনো সংশোধনী কেন্দ্রে পাঠাতে বিএনপি নেতাদের পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।image_96816_0

বিএনপির নেতাদের উদ্দেশে তিনি বলেন, “তারেককে শালীনতা শেখান, ভদ্রতা শেখান। না হলে লন্ডনের কোনো সংশোধনী কেন্দ্রে পাঠান। যাতে তার আচার-আচরণে পরিবর্তন আসে।”

বুধবার দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির খাজা নিজামুদ্দিন মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, “যার বক্তব্যে শালীনতা নাই তার পারিবারিক শিক্ষা নিয়ে প্রশ্ন দেখা দেয়। জিয়াউর রহমান হয়তো জীবদ্দশায় তারেক রহমানকে শালীনতা-ভদ্রতা শেখান নাই। তার মা খালেদা জিয়াও হয়তো ভদ্রতা শেখাননি। প্রয়োজনে আপনারা আপনাদের দলের নেতাকে (তারেক রহমান) শালীনতা শেখান, ভদ্রতা শেখান।”

তিনি বলেন, “বিএনপি জাতির সামনে বারবার রাজনৈতিক দেউলিয়াত্বের পরিচয় দিয়েছেন, হাসির পাত্র হয়েছেন। কিন্তু বিএনপি তো একটি রাজনৈতিক ঐতিহ্যবাহী দল। কয়েকবার রাষ্ট্রক্ষমতায় ছিল, বিরোধী দলে ছিল।”

সাবেক এই মন্ত্রী বলেন, “আমরা চাই না আপনারা বারবার জনগণ বা জাতির সামনে রাজনৈতিক দেউলিয়াত্বের পরিচয় দেন, হাসির পাত্রে পরিণত হন।”

বিএনপির গুম দিবস পালন প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলামের উদ্দেশ্য তিনি বলেন, “আপনি জাতির কাছে ক্ষমা চান। পেট্টোল বোমা মেরে যাদের হত্যা করেছেন, এর আগে আওয়ামী লীগের নেতাকর্মীদের গুম ও হত্যা করেছেন। তাদের পরিবারের কাছে যান, তাদের কাছে করজোড়ে ক্ষমা চান।”

গাজায় ইসরাইলি বর্বরতা নিয়ে আর্ন্তজাতিক মানবাধিকার সংগঠনগুলোর নীরবতা প্রসঙ্গে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে উদ্দেশ্য করে তিনি বলেন, “এদেরকে দেখেছেন ইংল্যান্ডের ব্রাসেলেসেও বসেও গাজায় হামলার প্রতিবাদে কোনো সংবাদ সন্মেলন করতে। এই সমস্ত মানাবাধিকার সংগঠন পৃথিবীর কয়েকটি শক্তিধর রাষ্ট্রের পা চাটা কুকুর। এদের সম্পর্কে সতর্ক থাকতে হবে।”

আয়োজক সংগঠনে উপদেষ্টা হাজী মো. সেলিমের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, জাসদ নেতা মীর হোসেন আকতার প্রমুখ।

সেমিফাইনালে চীনের শুয়াই-এর মুখোমুখি ওজনিয়াকি

যুক্তরাষ্ট্র ওপেনে দুর্বার গতিতে এগিয়ে চলেছেন ক্যারোলিন ওজনিয়াকি৷ ২০০৯ সালে রানার্স হওয়ার পর আবার ফ্লাশিং মেডোয় ফাইনালে ওঠার পথে image_96812_0তিনি৷ মঙ্গলবার ১৩তম বাছাই ইতালির সারা এরানিকে ৬-০, ৬-১ সেটে হারিয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছলেন ওজনিয়াকি৷ ২০১১ সালের ইউ এস ওপেনের পর আবার কোনো মেজর টুর্নামেন্টের শেষ চারে পৌঁছলেন তিনি৷

সেমিফাইনালে তার প্রতিদ্বন্দ্বী চীনের পেং শুয়াই৷ যিনি বেলিন্দা বেনচিচকে ৬-২, ৬-১ সেটে হারিয়ে প্রথমবার কোনো গ্র্যান্ডস্লামের সেমিফাইনালে উঠলেন৷লি না এবং ঝেং জি-র পর তৃতীয় চীনা খেলোয়াড় হিসেবে গ্র্যান্ডস্লাম সেমিফাইনালে উঠলেন শুয়াই৷- ওয়েবসাইট।

বাংলাদেশকে ‘জাহাজ রাশ’ দেয়ার প্রস্তাব আমেরিকার

গত ৮ আগস্ট আমেরিকার কোস্টগার্ডের জাহাজ ইউএসসিজিএস রাশ, বাংলাদেশকে কেনার আনুষ্ঠানিক প্রস্তাব দেয়া হয়েছে।image_96817_0

বিএনএস ‘সমুদ্র জয়’-এর সম্পূরক হিসেবে কাজ করবে জাহাজ রাশ, যেটি আমেরিকার কোস্টগার্ড গত বছর বাংলাদেশ নৌবাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে।

ইউএসজিএস রাশ গ্যাস ও ডিজেল উভয় ইঞ্জিন দ্বারা পরিচালিত হয় এবং এতে রয়েছে একটি হেলিকপ্টার উড্ডয়নের ডেক ও রিট্র্যাক্টেবল হ্যাঙ্গার।

আশা করা যাচ্ছে, আসছে বসন্তে হাওয়াই রাজ্যে যৌথ পর্যবেক্ষণের পর জাহাজটি বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে। -বিজ্ঞপ্তি