বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬

খুনি গ্রেফতারে আল্টিমেটাম

ruরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক এ কে এম শফিউল ইসলামের হত্যার প্রতিবাদে তৃতীয় দিনের মতো শিক্ষক সমিতির ক্লাস-পরীক্ষা বর্জন ও বিক্ষোভ কর্মসূচি চলছে। এ সময় অপরাধীদের গ্রেফতারে ১৫ দিনের আল্টিমেটাম দেয়া হয়।

মঙ্গলবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের কোনো বিভাগে ক্লাস-পরীক্ষা নেয়া হচ্ছে না। বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার শিক্ষা কার্যক্রম বন্ধ রেখেছে শিক্ষক সমিতি। এর আগে সোমবার এই কর্মসূচি পালন করা হয়।

সকালে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ভবনের সামনে মানববন্ধন করেছে শিক্ষক সমিতি। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

জানা যায়, অপরাধীদের চিহ্নিত করে বিচারের আওতায় নিয়ে আসার জন্য প্রশাসনকে ১৫ দিনের আল্টিমেটাম দেয়া হয়েছে। এই সময়ের মধ্যে খুনিদের চিহ্নিত করে গ্রেফতার করা না হয় তাহলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

প্রসঙ্গত, শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে নগরীর চৌদ্দপাই এলাকায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন অধ্যাপক ড. শফিউল ইসলাম। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

খুলনায় উপজেলা জামায়াতের সেক্রেটারিসহ আটক ৭

arrest28খুলনার কয়রা উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ মিজানুর রহমানসহ ৭ জামায়াত নেতাকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী ও পুলিশি কাজে বাধা দেয়াসহ বিভিন্ন মামলা রয়েছে।

মঙ্গলবার ভোরে কয়রা উপজেলার দেয়ারা ও এর আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে পুলিশ।

ফেনীতে অস্ত্রসহ সন্ত্রাসী আটক

arrestফেনীর সদর উপজেলা থেকে অস্ত্রসহ আব্দুর রহিম (৩২) নামে এক সন্ত্রাসীকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৭ ক্যাম্পের সদস্যরা। সে জেলার সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের নূর ইসলামের পুত্র। সোমবার রাত আড়াইটার দিকে অস্ত্রসহ রহিমকে আটক করা হয়।

জানা যায়, রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের আফতাবিবি বাজারে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে ১টি নাইন এমএম পিস্তল, ৩ রাউন্ড গুলি এবং ১টি মোটরসাইকেলসহ রহিমকে হাতেনাতে আটক করে।

আটককৃত আব্দুর রহিমের বিরুদ্ধে ফেনী মডেল থানাসহ বিভিন্ন থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

নড়াইলে দেড়শত মেহগনি গাছ কর্তন

norayelনড়াইলের লোহাগড়া উপজেলার কামারগ্রামের আন্তার শেখের বাগানের ১০০ এবং পাশের মিনহাজ উদ্দীনের বাগানের ৫০টি মেহগনি গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। সোমবার গভীর রাতে এই ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত আন্তার শেখ ও মিনহাজ জানান, প্রায় ৩ বছর আগে মেহগনি গাছের বাগান করেন তারা। কী কারণে কে বা কারা গাছগুলো কেটে ফেলেছে তা জানাতে পারেননি তারা।

লেগুনার ধাক্কায় ডিসিসি পরিচ্ছন্নকর্মী নিহত

road accident2রাজধানীতে লেগুনার ধাক্কায় জয়নাল (৪২) নামে ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) এক পরিচ্ছন্নকর্মী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৮টার দিকে গুলিস্তান নাট্যমঞ্চের গেটের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, পরিচ্ছন্নকর্মী জয়নাল প্রতিদিনের মতো ওই এলাকায় কাজ করার সময় একটি লেগুনা ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পরে সকাল সাড়ে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক জয়নালকে মৃত বলে ঘোষণা করেন। তার পরনে সিটি করপোরেশনের পোশাক ছিল।

মিসৌরি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা

mishoriযুক্তরাষ্ট্রে পুলিশের একজন কৃষ্ণাঙ্গ কিশোর নিহত হওয়ার বিচার সামনে রেখে মিসৌরি অঙ্গরাজ্যে ৩০ দিনের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছেন সেখানকার গভর্নর।

হত্যার দায়ে শ্বেতাঙ্গ ওই পুলিশের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনা হবে কিনা সে নিয়ে গ্র্যান্ড জুরির একটি সিদ্ধান্ত আসার কথা রয়েছে।

আর এই সিদ্ধান্তকে কেন্দ্র করে যাতে আবার অস্থিরতা ছড়িয়ে না পড়ে সে কারণেই এলো জরুরি অবস্থার এই ঘোষণা।

জরুরি অবস্থা চলাকালে পুরো অঙ্গরাজ্যে পুলিশের পাশাপাশি ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করা হবে।

গত অগাস্ট মাসে এই ফার্গুসন শহরেই শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা ড্যারেন উইলসনের গুলিতে নিরস্ত্র কৃষ্ণাঙ্গ কিশোর মাইকেল ব্রাউন নিহত হয়। এই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় দাঙ্গা ছড়িয়ে পড়ে যা দিনের পর দিন চলে।

এখন এই হত্যাকা-ের দায়ে কর্মকর্তা উইলসনের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনা হবে কিনা সে ব্যাপারে যে কোনো সময়ে সিদ্ধান্ত জানানোর কথা রয়েছে গ্র্যান্ড জুরির। আর এই সিদ্ধান্তকে সামনে রেখেই গভর্নর জরুরি অবস্থা ঘোষণা করলেন। অবশ্য জুরিরা কবে এই রায় দেবেন সেটা এখনো চূড়ান্ত হয়নি।

কৌঁসুলিরা বলেন, চলতি নভেম্বর মধ্যভাগ থেকে শেষভাগের মধ্যে যে কোনো সময়ে জুরিরা একটা সিদ্ধান্তে পৌঁছাবেন বলে তারা আশা করছেন।

নতুনের ভিড়ে আরও একজন টিনা

Tina picপ্রতিতিনিয়ত মিডিয়াতে আসছে অসংখ্য নতুন মুখ। আবার অবহেলা, অযতেœ হারিয়ে যাচ্ছে এদের অনেকেই। খুব কম সংখ্যক অভিনেতা বা অভিনেত্রী আছেন যারা নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন এ অঙ্গনে। প্রত্যেকের জীবনে নানা স্বপ্ন থাকে। কিন্তুু খুব কম মানুষের জীবনেই স্বপ্নের বাস্তবায়ন ঘটে।

ইট-সিমেন্টের শহর ঢাকাতেই জন্ম টিনার। টিনার  একটাই চাওয়া একজন সফল অভিনেত্রী হবার। আর এই চাওয়াটাকে বাস্তবে রূপ দিতে মুক্তাঙ্গন কালচারাল একাডেমিতে নিয়মিত প্রশিক্ষন নিচ্ছেন। টিনা ছোটবেলা থেকে স্বপ্ন দেখতেন ভালো অভিনেত্রী হওয়ার। এস.এস.সি পাশ করার পর বর্তমানে এইচ.এস.সি দ্বিতীয় বর্ষের ছাত্রী। এরই মধ্যে কয়েকটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন, যা ইন্ডিয়ার চ্যানেল স্টার গোল্ড সহ নানা চ্যানেলে প্রচারিত হচ্ছে। এছাড়া ইমারত হোসেন ইমু ও শাহরিয়ার লালন এর স্বল্পদৈর্ঘ চলচ্চিত্র স্লামডগ এ সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন।

ছবিটি বাংলাদেশসহ ২৭টি দেশে মুক্তি পাবে। ছোট পর্দা এবং বড় পর্দা দুই জায়গাতেই কাজ করার ইচ্ছে রয়েছে, টিনার একটাই চাওয়া ভালো মানের কাজ করা সেটা যে মাধ্যমেই হোক। অধ্যায়নরত অবস্থায় টিনা উপলদ্ধি করেছেন দেশের কৃষ্টি কালচার ভবিষ্যৎ প্রজন্মের মাঝে তুলে ধরার উত্তম পথ হচ্ছে অভিনয়। শত বাঁধা অতিক্রম করে মিডিয়াতে নিজেকে প্রতিষ্ঠা করাই টিনার মূল লক্ষ্য।

আন্দোলনের প্রস্তুতি নিতে বললেন খালেদা জিয়া

khaleda23বগুড়া জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সরকার পতনের আন্দোলনের প্রস্তুতি নিতে আহ্বান জানিয়েছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে বগুড়া সার্কিট হাউজ থেকে নীলফামারী রওনা হওয়ার আগে তিনি এ আহ্বান জানান।
 
খালেদা জিয়া নিজ দল ও জোটের বগুড়া জেলার নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘আগামীতে যেকোন আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহণের প্রস্তুতি নিন।’
 
এ সময় সাবেক এই প্রধানমন্ত্রী আরো বলেন, ‘বগুড়ার মানুষের ভালোবাসায়, আতিথেয়তায় আমি মুগ্ধ। বগুড়া বিএনপির শক্ত ঘাঁটি। এখানে এলে আমার মনে হয় নিজের বাড়িতেই এসেছি।’
 
সংক্ষিপ্ত বক্তব্য শেষে খালেদা জিয়ার গাড়িবহর নীলফামারী রওনা হয়। বিএনপি চেয়ারপারসনের সফরসঙ্গীদের সূত্রে জানা যায়, বগুড়া থেকে মহাস্থানগড়, মোকামতলা, গোবিন্দগঞ্জ ও রংপুর হয়ে বিকেল নাগাদ নীলফামারী জেলা সার্কিট হাউজে পৌঁছবেন খালেদা জিয়া।
 
সেখানে বিশ্রাম ও দুপুরের খাবারের পর বিকেল ৪টার দিকে নীলফামারীতে ২০ দলীয় জোট আয়োজিত জনসভায় যোগ দেবেন তিনি।

একদিনের ক্রিকেটে নতুন প্রতিযোগী পাপুয়া নিউ গিনি

papuya new giniএকদিনের আন্তর্জাতিক ক্রিকেটে নতুন প্রতিযোগী হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে পাপুয়া নিউ গিনি।

আগামী ৮ ও ৯ নভেম্বর অস্ট্রেলিয়ার নতুন ভেন্যু টনি আয়ারল্যান্ড স্টেডিয়ামে হংকংয়ের বিরুদ্ধে দুই ম্যাচ সিরিজের মধ্য দিয়ে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হতে যাচ্ছে ওশেনিয়া অঞ্চলের দ্বীপদেশটির। খবর ক্রিকইনফোর।
 
দুটি একদিনের ম্যাচের পাশাপাশি হংকং ও পাপুয়া নিউ গিনি আগামী ১১-১৩ নভেম্বর পর্যন্ত নিজেদের মধ্যে একটি তিনদিনের ম্যাচও খেলবে।
 
এ বছর নিউজিল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপ ক্রিকেটের বাছাইপর্বে যথাক্রমে পঞ্চম ও ষষ্ঠ স্থান অর্জন করে ওয়ানডে স্ট্যাটাস (একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলার অনুমতি) পায় হংকং ও পাপুয়া নিউ গিনি।
 
নিউজল্যান্ডের সাবেক স্পিনার দিপক প্যাটেল পাপুয়া নিউ গিনির কোচের দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, ‘আগামী ৫ বছরে আমরা ক্রিকেট বিশ্বের বড় দলগুলোর সঙ্গে নিয়মিতভাবে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে চাই। এ লক্ষ্য অর্জনে মানসম্মত আন্তর্জাতিক ক্রিকেট খেলাটা অপরিহার্য।’
 
দিপক বলেন, ‘আগামী মাসে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় ডিজিসেল সিরিজে আমরা প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলব। এই ম্যাচের মধ্য দিয়েই পাপুয়া নিউ গিনির ক্রিকেটের নতুন অধ্যায়ের সূচনা হবে।’

মাগুরায় দেয়ালচাপায় নিহত ২

wall damageমাগুরার শ্রীপুর উপজেলার দরিবিলা গ্রামে ঘরের দেয়ালের নিচে চাপা পড়ে মারা গেছেন দুজন।  নিহতরা হলেন সিরাজুল ইসলাম (৬৫) ও তার ছোটভাইয়ের স্ত্রী লাভলী বেগম (৪৫)।

বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনা ঘটে।
 
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ আওলাদ হোসেন জানান, সকাল ১০টার দিকে ভাড়া করা শ্রমিকরা সিরাজুল ইসলামের আধাপাকা বাড়ির পুরনো দেয়াল ভাঙ্গার করছিলো। এ সময় হঠাৎ দেয়ালের একটি বড় অংশ ভেঙ্গে পড়লে তাতে চাপা পড়ে রান্নাঘরে থাকা সিরাজুল ইসলামের ছোটভাইয়ের স্ত্রী লাভলী  ঘটনাস্থলেই মারা যান।
 
একই ঘটনায় গুরুতর আহত হন সিরাজ। তাকে মাগুড়া সদর হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষন পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
 
এ ঘটনায় শ্রীপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।