বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬

বুয়েটে ভর্তি পরীক্ষা সম্পন্ন

buetবাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০১৪-১৫ শিক্ষার্বষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ৯টায় এই পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শেষ হয় দুপুর ১২টা পর্যন্ত।

৩ ঘণ্টা ধরে চলা এই লিখিত পরীক্ষায় ১ হাজার আসনের বিপরীতে অংশ নিয়েছেন ৮ হাজার ৮৭৫ জন শিক্ষার্থী।

আগামী ১৩ ডিসেম্বর ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে জানা গেছে।

হবিগঞ্জে স্ত্রীকে পুড়িয়ে হত্যা, ঘাতক স্বামী আটক

fire wহবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় রেখা আকতার (২০) নামে এক গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ঘাতক স্বামী রায়হান উদ্দিনকে আটক করেছে।

শনিবার ভোরে নবীগঞ্জ উপজেলার অমৃতা গ্রামে এই হত্যাকা-ের ঘটনাটি ঘটে।

জানা যায়, দুই বছর আগে তাদের বিয়ে হয়। দাম্পত্য কলহের জের ধরে শনিবার ভোরে কেরোসিন ঢেলে স্ত্রীর শরীরে আগুন ধরিয়ে দেয় রায়হান উদ্দিন। এতে আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যা রেখা আকতার।

পরে সকালে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায় এবং ঘাতক স্বামী রায়হানকে আটক করে।

রাজধানীতে অবৈধভাবে রাস্তা পারাপার বন্ধে ভ্রাম্যমাণ আদালত

benjirrরাজধানীতে যেখানে সেখানে রাস্তা পারাপার বন্ধে আগামী ২৫ নভেম্বর থেকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আপাতত রূপসী বাংলা হোটেল থেকে ফার্মগেট পুলিশ বঙ পর্যন্ত এই অভিযান চলবে। আগামী এক সপ্তাহ এই অভিযান চলবে।

শনিবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার বেনজির আহমেদ এই সিদ্ধান্তের কথা জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জনগণকে সচেতন করতে প্রচারণা চালাবে ডিএমপি। আজ শনিবার থেকে ৩ দিন প্রচারণা কর্মসূচি চলবে। এ সময় পথচারীদের ফুটওভার ব্রিজ ব্যবহারের অনুরোধ করেন ডিএমপি কমিশনার।

বেনজির আহমেদ বলেন, কেউ যদি অবৈধভাবে রাস্তা পার হয় তাকে ২০০ টাকা জরিমানা ও ৬ মাসের জেল দেয়া হতে পারে।

তিনি বলেন, নগরীতে রাস্তা পারাপারে চরম বিশৃঙ্খলা অবস্থা দেখা দিয়েছে। অনেকে হাত তুলে গাড়ি থামিয়ে রাস্তা পার হচ্ছেন। এতে যানজট তৈরি হয়। বিভিন্ন স্থানে ফুটওভার ব্রিজ থাকলেও নাগরিকরা জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছেন। এতে যেমন ট্রাফিক সিস্টেমকে বাধাগ্রস্ত করছেন, নিজের জীবনকেও বিপন্ন করছেন, তেমনি শহরকে বিশৃঙ্খল করে দিচ্ছেন।

গুলিবিদ্ধ রাজবাড়ীর ভাইস চেয়ারম্যান মারা গেছেন

marder gunnদুর্বৃত্তদের গুলিতে আহত রাজবাড়ী জেলার পাংশা উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা কৃষক লীগের সভাপতি মুন্সি নাদের হোসেন (৫৫) মারা গেছেন। শুক্রবার গভীর রাতে তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

এর আগে সকাল ৯টার দিকে পাংশা উপজেলার কাচারিপাড়ায় নিজ বাড়ির সামনে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন মুন্সি নাদের হোসেন। তার চোখে ও বুকে গুলিবিদ্ধ হয়।

সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে মুন্সি নাদের হোসেনের মৃত্যুর খবর তার নির্বাচনী এলাকায় ছড়িয়ে পড়লে সেখানে স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

সিলেট নগর ছাত্রলীগ নেতা উত্তমের বিবৃতি কেন্দ্রীয় সভাপতির বক্তব্য প্রত্যাখ্যান

uttomশাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দুগ্রুপের সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনায় ছাত্রলীগ দায়ী নয় বলে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ যে দাবি করেছেন তা প্রত্যাখ্যান করেছেন সিলেট মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও শাবি ছাত্রলীগ নেতা উত্তম কুমার দাশ।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে উত্তম কুমার নিহত ছাত্রলীগ কর্মী সুমন চন্দ্র দাস ও সংঘর্ষ নিয়ে কেন্দ্রীয় সভাপতির দেয়া বক্তব্য বেদনাদায়ক ও দুঃখজনক বলে উল্লেখ করেন।

বিবৃতিতে তিনি বলেন, গত বৃহস্পতিবার ছাত্রলীগ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সংগঠিত অনাকাঙিক্ষত ঘটনায় সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মেধাবী ছাত্র ও ছাত্রলীগ কর্মী আমার রাজনৈতিক অনুজ সুমন চন্দ্র দাসের মৃত্যুতে সিলেটসহ সারাদেশ যখন শোকাহত তখন আমার প্রাণের সংগঠনের অন্যতম অভিভাবক ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ তার আত্মার মাগফেরাত কামনার পরিবর্তে, তার পরিবারের প্রতি সমবেদনার পরিবর্তে তার সমালোচনা করেছেন যা ছাত্রলীগের জন্য অত্যন্ত বেদনার।

উত্তম কুমার বলেন, গত বছর ৮ মে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি ঘোষণার পর সামসুজ্জামান চৌধুরীর ওপর হামলার মিথ্যা অভিযোগ দিয়ে আমাকে ১ বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। যার মেয়াদ গত ২৩ জুন শেষ হয়েছে। এখন আমি মাস্টার্স ২য় সেমিস্টারের নিয়মিত ছাত্র।

তিনি বলেন, আমি নির্যাতিত ছাত্রলীগসহ সকল নেতৃবৃন্দের কাছে জানতে চাই- যেখানে সামসুজ্জামান চৌধুরীর ওপর হামলার কারণে আমাকে বিশ্ববিদ্যালয় থেকে অন্যায়ভাবে বহিষ্কার করা হলো সেখানে গত ২০ নভেম্বর আমার ভাই সুমন চন্দ্র দাসের হত্যার ঘটনায় কেন কাউকে বিশ্ববিদ্যালয় বা সংগঠন থেকে এখন পর্যন্ত বহিষ্কার করা হলো না? বরং ওই খুনি কমিটির সকল ঘাতকদের বাঁচাতে আমার প্রিয় সংগঠনসহ বিশ্ববিদ্যালয়ের কিছু বিপদগামী শিক্ষক মরিয়া হয়ে উঠেছেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছাত্রলীগের দুগ্রুপের বন্দুকযুদ্ধে সুমন চন্দ্র দাস নিহত হওয়ার পরদিন শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, এই সংঘর্ষে ছাত্রলীগ জড়িত নয়। ছাত্রলীগের কেউ এ সংঘর্ষে জড়িত ছিল না। সুমন দাস নামে যে ছাত্র মারা গেছে সেও ছাত্রলীগের কেউ নয়।

রাজধানীতে উল্টোপথে গাড়ি চলাচল বন্ধে ফের প্রতিরোধক যন্ত্র

protirodokউল্টো পথে যানবাহন চলাচল ঠেকাতে পরীক্ষামূলকভাবে স্থাপন করে ব্যর্থ হওয়ার ৬ মাস পর ফের বসানো হলো প্রতিরোধক যন্ত্র। শনিবার ভোর ৫টার দিকে রাজধানীর রমনা থানা এলাকায় অবস্থিত ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদর দফতরের সামনের সড়কে এই প্রতিরোধক যন্ত্রটি চালু করা হয়।

এর আগে গত ২৩ মে রাজধানীর হেয়ার রোডে পরীক্ষামূলকভাবে একই ধরনের একটি প্রতিরোধক যন্ত্র বসানো হয়। কিন্তু এক মাসের মধ্যেই যন্ত্রটি অচল হয়ে যায়। পরে যন্ত্রটি সরিয়ে নেয় ট্রাফিক বিভাগ।

এই যন্ত্রের বিশেষত্ব হলো কোনো যানবাহন সয়কের উল্টো পথ দিয়ে গেলেই প্রতিরোধক যন্ত্রের সঙ্গে যুক্ত কাঁটাগুলো গাড়ির চাকায় বিঁধে যায়।

রাজধানীতে শিশুকে ধর্ষণের পর হত্যা

repe4রাজধানীর পুরান ঢাকার ইসলামবাগে ধর্ষণের পর এক শিশুকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। হত্যাকা-ের শিকার শিশুটির নাম মনি আক্তার (১০)। তার বাবা চাঁন মিয়া নৌকার মাঝি। শুক্রবার রাত এই ঘটনাটি ঘটে। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দেলোয়ার নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

জানা যায়, শিশুটি পরিববারের সঙ্গে চকবাজারের ইসলামবাগ বেড়িবাঁধ এলাকার বস্তিতে থাকতো। শুক্রবার রাতে ইসলামবাগ বেড়িবাঁধ এলাকার বস্তি ঘর থেকে বের হলে শিশুটিকে ধর্ষণ করা হয়। ধর্ষণের পর তাকে অচেতন অবস্থায় বেড়িবাঁধের পাশে ফেলে যায় দুর্বৃত্ত।

পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

এদিকে পুলিশ দেলোয়ার নামে একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

ক্যাটকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন সালমান

salman katছোট বোন অর্পিতার বিয়েতে একেবারে খোশমেজাজে ছিলেন সল্লুভাই ওরফে বলিউডের স্টাইলিশ তারকা সালমান খান। তার কৌতুকবোধ যে অসাধারণ তা বলার অবকাশ রাখে না।

বিয়েবাড়িতে তার কৌতুকবোধের সেরা উদাহরণ পেলেন অতিথিরা। বিশেষ করে তার সাবেক ক্যাটরিনা কাইফ।

বিয়ে শেষে তখন নাচ-গানের অনুষ্ঠান চলছে। ডিজে তখন ক্যাটরিনার জনপ্রিয় ‘চিকনি চামেলি’ গানটা বাজাচ্ছে। সল্লুভাই স্টেজে উঠে ক্যাটরিনাকে গানের সঙ্গে নাচার আমন্ত্রণ জানালেন মুচকি হেসে। লজ্জা পেয়ে ক্যাটরিনা করন জোহরের পেছনে লুকিয়ে পড়লেন।

এবার ক্যাটরিনাকে নিয়ে করনকে স্টেজে আসার জন্য বললেন সালমান। তাতেও ক্যাট হেসে হেসে না করে যাচ্ছিলেন।

এরপরে সালমান বলে উঠলেন, “আচ্ছা ঠিক হ্যায় ক্যাটরিনা কাইফ নহি, ক্যাটরিনা কাপুর প্লিজ কাম অন দ্য স্টেজ (আচ্ছা ঠিক আছে ক্যাটরিনা কাইফ নয়, ক্যাটরিনা কাপুর দয়া করে মঞ্চে আসুন)!”

ক্যাট তো একেবারে লজ্জায় লাল। কিন্তু আর না করার উপায় নিয়ে, লাজুক হাসি ঠোঁটে লাগিয়েই মঞ্চে গেলেন ক্যাট। আসলে বর্তমানে রণবীর কাপুরের সঙ্গে সম্পর্ক রয়েছে ক্যাটের।

আগামী বছর বিয়েটাও সেরে ফেলতে পারেন দুজনে। এখবর এখন সবারই জানা। কিন্তু এখানেই শেষ নয়, মঞ্চে ক্যাটের পাশে দাঁড়িয়ে দুষ্টু-মিষ্টি হাসি মেখে সালমান বললেন, “আমি কী করব, আমি তো তোমাকে ক্যাটরিনা খান হওয়ার সুযোগ দিয়েছিলাম, কিন্তু তুমিই ক্যাটরিনা কাপুর হওয়াটাই বেছে নিয়েছ।”

বেচারা ক্যাটরিনা আর কী করেন, হাল্কা হাসি ছাড়া আর যে কিছুই করার নেই তার এখানে। তবে, সালমান ও তার পরিবারের সঙ্গে ক্যাটের যে সুসম্পর্ক রয়েছে তাতে ক্যাটের এটা বুঝতে অসুবিধা হয়নি যে সল্লু যা বলেছেন ঠাট্টার ছলেই বলেছেন।

পাঁচ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

bsf28সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লালঘাট সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া পাঁচ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ।

বুধবার রাতে দিকে পতাকা বৈঠক শেষে আটকদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।

হস্তান্তর করা বাংলাদেশিরা হলেন- তাহিরপুর উপজেলার উত্তর ইউনিয়নের সীমানা সংগগ্ন লালঘাট গ্রামের আব্দুর রহিমের ছেলে শহিদুল্লাহ, একই গ্রামের উনুর উদ্দিনের ছেলে আমিনুল ইসলাম, রিয়াজ উদ্দিনের ছেলে রিথন মিয়া, আব্দুর রশিদের ছেলে দীন ইসলাম এবং হাদিস মিয়ার ছেলে শহীদ মিয়া।

সুনামগঞ্জ-৮ বিজিবির বালিয়াঘাটা বিওপির হাবিলদার রেনা মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে অন্তবর্তী সীমানা পিলার ১১৯৬ এর ৪-এস লালঘাট এলাকা থেকে তাদের ধরে নিয়ে যায় বিএসএফ।

মুজিবের মতোই ভুল পথে হাসিনা: মির্জা ফখরুল

fakrul20বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “শেখ মুজিবের সবচেয়ে বড় ভুল ছিল বাকশাল করা। একই ভুল করতে চলেছেন তার কন্যা শেখ হাসিনা।”

১৭ নভেম্বর মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ ভাসানী) আয়োজিত সভায় বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এ কথা বলেন তিনি।

আওয়ামী লীগের উদ্দেশে ফখরুল বলেন, “যে দল অতীতে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, বেশির ভাগ মানুষের সমর্থনও পেয়েছে, সে দলটি তাঁবেদার দলে পরিণত হয়েছে।”

৫ জানুয়ারির নির্বাচনের আগে সারা দেশে এমনকি গ্রামেগঞ্জে পর্যন্ত স্বতঃস্ফূর্ত আন্দোলন হয়েছে দাবি করে ফখরুল বলেন, “যখন বিজয় প্রায় সুনিশ্চিত, তখন ষড়যন্ত্র করে বিজয় ছিনিয়ে নেয়া হয়েছে।”

বর্তমান সরকারের ওপর দেশের মানুষের আস্থা ও বিশ্বাস আছে। তাই কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি সরকারের বিরুদ্ধে আন্দোলনের ঘোষণা দিয়েও মানুষের সাড়া পায়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ বক্তব্যের জবাবে বিএনপি নেতা বলেন, “৫ জানুয়ারির নির্বাচনেই প্রমাণ হয়েছে যে বিএনপির সঙ্গে জনগণ আছে না নেই।”

সভায় সভাপতিত্ব করেন ন্যাপ ভাসানীর সভাপতি আজহারুল ইসলাম। এতে বক্তব্য দেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান।