বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬

যশোরে গুলিতে আওয়ামী লীগ নেতা নিহত

marder gunযশোরের অভয়নগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নওয়াপাড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোল্লা ওলিয়ার রহমান (৬২) সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, সকালে নওয়াপাড়া বাইপাস সড়কে সন্ত্রাসীরা মোল্লা ওলিয়ার রহমানকে গুলি করে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে পথচারীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে যান।

সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা মোল্লা ওলিয়ার রহমানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

প্রাথমিক সমাপনী পরীক্ষা শুরু

psc20প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা (পিএসসি) শুরু হয়েছে। রবিবার বেলা ১১টায় এই পরীক্ষা শুরু হয়। শেষ হবে দুপুর দেটায়।

এর আগে বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান জানান, এই পরীক্ষা আগামী ৩০ নভেম্বর শেষ হবে এবং ডিসেম্বরের শেষ সপ্তাহে এর ফলাফল প্রকাশ করা হবে। এ ফলাফলের ভিত্তিতেই ষষ্ঠ শ্রেণীতে ভর্তির সুযোগ পাবে শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিদিন বেলা ১১টা থেকে বেলা দেড়টা পর্যন্ত পরীক্ষা চলবে। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ২৩ নভেম্বর রবিবার ইংরেজি, ২৪ নভেম্বর সোমবার বাংলা, ২৫ নভেম্বর মঙ্গলবার বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ২৬ নভেম্বর বুধবার প্রাথমিক বিজ্ঞান, ২৭ নভেম্বর বৃহস্পতিবার ধর্ম ও নৈতিক শিক্ষা, ৩০ নভেম্বর রবিবার গনিত বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় ২৩ নভেম্বর রবিবার ইংরেজি, ২৪ নভেম্বর সোমবার বাংলা, ২৫ নভেম্বর মঙ্গলবার পরিবেশ পরিচিতি সমাজ এবং পরিবেশ পরিচিতি বিজ্ঞান, ২৬ নভেম্বর বুধবার আরবি, ২৭ নভেম্বর বৃহস্পতিবার কুরআন ও তাজবীদ এবং আকাইদ ও ফিকহ্‌, ৩০ নভেম্বর রবিবার গনিত বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ২৭ লাখ ৮৮ হাজার ৫৪৪ জন পঞ্চম শ্রেণী পড়ুয়া ছাত্র-ছাত্রী অংশ নেবে যার মধ্যে ছাত্র সংখ্যা ১২ লাখ ৮২ হাজার ৭৯ জন ও ছাত্রী সংখ্যা ১৫ লাখ ৬ হাজার ৪৬৫ জন। এবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ৩ লাখ ৫ হাজার ৭২১ জন পরীক্ষার্থী অংশ নেবে যার মধ্যে ছাত্র সংখ্যা ১ লাখ ৫৭ হাজার ৪৪৮ ও ছাত্রী সংখ্যা ১ লাখ ৪৮ হাজার ২৭৩ জন। এবারের এ দুই পরীক্ষায় ছাত্রের চেয়ে ছাত্রীর সংখ্যা ২ লাখ ১৫ হাজার ২১১ জন বেশী। এবার সারাদেশের ৬ হাজার ৭৯১টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাছাড়া, প্রাথমিক সমাপনীর জন্য দেশের বাইরে রয়েছে ১১টি কেন্দ্র।

আপিল করেছেন মাওলানা নিজামী

nizami28জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামী একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদ-াদেশের আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেছেন।

রবিবার বেলা ১১টার দিকে মতিউর রহমান নিজামীর খালাস চেয়ে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট বিভাগে আপিল আবেদন করা হয়। মাওলানা নিজামীর পক্ষে আবেদনটি দাখিল করেন এডভোকেট (অন রেকর্ড) জয়নাল আবেদীন।

৬ হাজার ২৫২ পৃষ্ঠার আপিল আবেদনে মতিউর রহমান নিজামীর পক্ষে ১৬৮টি গ্রাউন্ড তুলে ধরা হয়েছে।

গত ২৯ অক্টোবর একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মতিউর রহমান নিজামীকে মৃত্যুদ-াদেশ দেন । ২০১০ সালের ২৯ জুন থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।

টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

sakib 23জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগাররা। রবিবার দুপুরে টস জিতে এই সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এই খেলা শুরু হয়। ব্যাট করছেন তামিম ইকবাল ও এনামুল হক। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ১ ওভারে ৪ রান।

প্রথম ওয়ানডেতে ৮৭ রানে জিতে ৫ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ।

অভিনয় ছাড়ছেন জোলি!

jolyyঅভিনয় জগৎ থেকে বিদায় নেয়ার কথা ভাবছেন অস্কারজয়ী অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। সিডনি মর্ণিং হেরাল্ড পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে সমপ্রতি নিজের এই অভিপ্রায় ব্যক্ত করেন তিনি।

নিজের অভিনীত দ্বিতীয় বিশ্বযুদ্ধভিত্তিক মুভি  ‘আনব্রোকেন’ এর প্রচারণা চালাতে বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন জোলি। পত্রিকাটিকে দেওয়া সাক্ষাৎকারে জোলি বলেন, ‘আমি আরো কয়েকটি মুভিতে অভিনয় করব। এরপর পুরোপুরি অভিনয় ছেড়ে দিতে পারলে খুশি হব।’

মূলত পর্দার সামনে নয়, পর্দার পেছনে আরো বেশি সময় দিতেই অভিনয় থেকে বিদায় নিতে চাচ্ছেন তিনি। যুদ্ধভিত্তিক মুভি ‘ইন দ্য ল্যান্ড অব ব্লাড অ্যান্ড হানি’র পরিচালক ৩৯ বছর বয়সী জোলি বলেন, ‘মুভি পরিচালনাকে আমি ভালোবাসি, এতেই আমি স্বাচ্ছন্দ্য বোধ করি।’  তিনি আরো বলে, ‘আমি মুভির কলাকুশলীদের ভালোবাসি। তাদের কাজ দেখতে এবং তাদের ওপর আলোকপাত করতে আমার ভালো লাগে।’

এছাড়া অভিনয় ছেড়ে সমপ্রতি রাজনীতিতে আসার ইচ্ছার কথাও ব্যক্ত করেছেন ব্রাড পত্নি জোলি।

জানুয়ারিতে আসছে ‘জিরো ডিগ্রি’

zero degreeগত সপ্তাহে সেন্সরে জমা পড়েছে অনিমেষ আইচ পরিচালিত ‘জিরো ডিগ্রি’ চলচ্চিত্রটি। ইতিমধ্যে ছবিটির ট্রেলার অনলাইনে প্রকাশ পেলে তা ব্যাপক সাড়া ফেলেছে। ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, জয়া আহসান ও রুহী। নির্মাতা সূত্রে জানা যায় সেন্সর ছাড়পত্র পেলে ছবিটি আগামী বছর জানুয়ারির দিকে মুক্তি দেয়া হবে।

ছবিটিতে আরো অভিনয় করেছেন, ইফতেখার জাইব, মীর রাব্বি, রনন রয়, তারিক আনাম খান, টেলি সামাদ, ইরেশ যাকের, লায়লা হাসান, শিরিন আলম প্রমুখ।

ছবিটি সম্পর্কে অনিমেষ আইচ বলেন, ‘গত সপ্তাহে ‘জিরো ডিগ্রি’ সেন্সরে জমা দেয়া হয়েছে। আশা করছি খুব শীঘ্রই ছাড়পত্র পেয়ে যাবো। সেন্সর ছাড়পত্র হাতে পেলে পরিকল্পনা আছে আগামী বছর জানুয়ারিতে ছবিটি মুক্তি দিব’।

১২ জন খেলোয়াড় ও কর্মকর্তাকে আজীবন নিষিদ্ধ করলো ইন্দোনেশিয়া

indonপ্লে-অফ ম্যাচে আত্মঘাতী গোলের সঙ্গে ইচ্ছাকৃত জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় খেলোয়াড় ও কমর্কতাসহ সর্বমোট ১২জনকে সব ধরনের ফুটবলীয় কার্যক্রম থেকে আজীবন নিষিদ্ধ করেছে ইন্দোনেশিয়ান ফুটবল কর্তৃপক্ষ।

ইন্দোনেশিয়ান ফুটবল এসোসিয়েশন আরো জানিয়েছে, পিএসএস সেলমান এবং পিএসআইএস সেমারাং ক্লাবের আরো ৩ জন কর্মকর্তাকে একই অভিযোগে ১০ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

উল্লেখ্য, ঘরোয়া ফুটবল লীগে সেলমান ৩-২ গোলে সেমারাংকে পরাজিত করলেও ম্যাচের শেষের দিকে ইচ্ছা করে দুটি আত্মঘাতী গোল হজম করে। এই গোলের মাধ্যমে তারা ম্যাচটি পরাজিত হবার কৌশল অবলম্বন করেছিল। কিন্তু সেমারাং নিজেরাই তিন গোল খেয়ে বসলে শেষ পর্যন্ত তা আর হয়নি। ডিসিপ্লিনারি কমিটি তদন্ত শেষে সিদ্ধান্তে পৌঁছায় যে উভয় দলই সেমিফাইনালে বোরনেওকে এড়ানোর জন্য এই ম্যাচে হারতে চেয়েছিল। উভয় দলই প্রথম বিভাগ থেকে রেলিগেটেড হয়ে নিচে নেমে গেছে।

এদিকে বিভিন্ন অভিযোগে আরো ২ জন বিদেশিসহ ১৭ জন খেলোয়াড়কে ৫ বছরের জন্য শর্তশাপেক্ষে খেলার অনুমতি দেয়া হয়েছে।

এ ছাড়া ১১ জন বদলি খেলোয়াড়কে এক বছরের জন্য নিষিদ্ধ করা হলেও আগামী ৫ বছর তাদের যোগ্যতা যাচাই করা হবে। এদের মধ্যে অনেককেই আবার বিভিন্ন মূল্যের আর্থিক জরিমানাও করা হয়েছে।

পাঁচ লাখেরও বেশি নিউইয়র্কার বৈধতা পাবে, রয়েছে অনেক বাংলাদেশিও

usssপ্রেসিডেন্ট বারাক ওবামা যুক্তরাষ্ট্রের অবৈধ অভিবাসীদের নিয়ে যে পরিকল্পনা করেছেন তা অসাধারণ। সত্যিই এখন আর কাউকে পালিয়ে থাকতে হবে না। এখন আর পরিবার থেকে কাউকে বিচ্ছিন্ন হতে হবে না। আর ওবামার এই ঘোষণা বাস্তবায়ন হলে নিউইয়র্কের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারী এক কোটিরও বেশি অভিবাসীর মধ্যে প্রায় পাঁচ লাখ বাস করে পুরো নিউইয়র্ক রাজ্যজুড়ে। তাদের মধ্যে এক লাখ ২১ হাজার বাস করেন নিউইয়র্ক সিটিতে।

স্থানীয় সময় শুক্রবার মেয়র বিল ডি ব্লাজিও তার অফিসে অভিবাসন বিষয়ে প্রেসিডেন্ট বারাক ওবামার বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, ওবামার ভাষণে অবৈধ অভিবাসীদের নিয়ে অনেক আশার কথা শোনা গিয়েছে। যেটা বাস্তবায়ন হলে প্রায় পাঁচ লাখ নিউইয়র্কার উপকৃত হবেন। আর খোদ সিটিতেই বৈধতা পাবেন প্রায় সোয়া লাখ মানুষ।

সিটির বিভিন্ন সূত্র জানিয়েছে, অফিসিয়ালী ১ লাখ ১৪ হাজার থেকে ১ লাখ ২১ হাজার অবৈধ অভিবাসী বৈধ হওয়ার সুযোগ পাবেন শুধুমাত্র সিটিতেই। তবে সেখানে বাংলাদেশিদের প্রকৃত সংখ্যা জানা না গেলেও অনেক বাংলাদেশিই রয়েছেন সেটা নিশ্চিত করেছে একাধিক সূত্র।

এতো মানুষের বৈধতা পাওয়ার পেছনে সিটির বা রাজ্যের কি পরিমাণ অর্থের প্রয়োজন পড়বে তা এখনো পরিষ্কার নয়। তবে বিপুল সংখ্যক মানুষ বৈধতা পেলে সেটা নিউইয়র্কের অর্থনীতিকে অনেক বেশি সবল করবে বলেই মেয়রের বিশ্বাস। কারণ তখন অনেকেই নতুন নতুন কাজের সন্ধান করতে পারবেন এবং বৈধ হওয়ার কারণে বেশি অর্থ পাবেন। ফলে সর্বক্ষেত্রে কাজের গতিও বাড়বে।

নিউইয়র্ক ছাড়া নিউজার্সি, ক্যালিফোর্নিয়া, টেঙাস, ফ্লোরিডা, ওয়াশিংটনসহ আর অনেকগুলো স্টেটে বিপুল সংখ্যক বাংলাদেশির বসবাস। যাদের মধ্যে অনেকেরই নেই বৈধ কাগজপত্র, অথচ অনেকদিন ধরেই তারা যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। হয়তো এই সুযোগে অনেকেই পেতে পারেন অনেক কাঙিক্ষত বৈধতা।

রাজধানীর শাহবাগে ফুলের দোকান উচ্ছেদ

flower shopপরিষ্কার-পরিচ্ছন্নতা ও এলাকায় সুষ্ঠু যানবাহন চলাচলের স্বার্থে রাজধানীর শাহবাগে ফুলের দোকানগুলো উচ্ছেদ করেছে ঢাকা (দক্ষিণ) সিটি করপোরেশন। শনিবার বেলা ১১টার দিকে পুলিশের সহযোগিতা নিয়ে এই উচ্ছেদ অভিযান চালানো হয়।

জানা যায়, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও এলাকায় সুষ্ঠু যানবাহন চলাচলের স্বার্থে সিটি করপোরেশন এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। তারা কেবল সহযোগিতা করেছে।

এদিকে ফুল ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, কোনো রকম সময় না দিয়ে এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। ফুলের দোকানগুলো উচ্ছেদের আগে কোনো নোটিশ দেয়া হয়নি। তারপরও উচ্ছেদ করা হলো।

তাদের দাবি, উচ্ছেদের মাত্র ১০ মিনিট আগে মাইকে ঘোষণা দিয়ে দোকান সরিয়ে নিতে বলা হয়।

গাজীপুরে বাসের ধাক্কায় রিকশাচালক নিহত

road accident2গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বাসের ধাক্কায় এক রিকশাচালক নিহত এবং ৩ যাত্রী আহত হয়েছেন। নিহত রিকশাচালকের নাম ফজল মিয়া (৩৫)। তিনি কুড়িগ্রাম জেলার রাজিবপুরের খাজাইপাড়া গ্রামের কাজিমউদ্দিনের ছেলে। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, সকালে স্কুলছাত্র সোনাই মিয়াকে নিয়ে দুলারী বেগম ও স্বরস্মতি রানী রিকশায় করে লতিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার পথে কালিয়াকৈর পরিবহনের একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে রিকশাচালক ফজল মিয়া ঘটনাস্থলেই মারা যান এবং ওই রিকশার ৩ যাত্রী আহত হন।