বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬

নড়াইলে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

marder1নড়াইলের কালিয়া উপজেলায় মকবুল হোসেন (৬০) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ২টার দিকে কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামে এই হত্যাকা-ের ঘটনা ঘটে।

জানা যায়, রাতে মকবুল হোসেন নিজ বাড়ির বারান্দায় ঘুমিয়ে ছিলেন। রাত ২টার দিকে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মকবুল হোসেনকে মৃত বলে ঘোষণা করেন।

পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

চ্যাম্পিয়ন্স লীগে সবাইকে ছাড়িয়ে গেলেন মেসি

messi26আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসি ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লীগে গোলের একটি নতুন রেকর্ড সৃষ্টি করেছেন। গত রাতে বার্সেলোনার হয়ে খেলা সর্বশেষ ম্যাচটিতে তিনি এই লীগে নিজের করা ৭২তম গোলটি করে সাবেক রিয়েল মাদ্রিদ স্ট্রাইকার রাউলের রেকর্ড ভেঙ্গে দিয়েছেন।

সাইপ্রাসের ক্লাব অ্যাপোল নিকোশিয়াকে এই ম্যাচে চার শূন্যতে পরাজিত করে বার্সেলোনা। মেসি এতে হ্যাট্রিক করেন। গত সপ্তাহান্তে খেলা আগের ম্যাচটিতেও হ্যাট্রিক করেছিলেন মেসি।

ওই হ্যাট্রিকের সুবাদে ২৫৩ গোল নিয়ে তিনি স্প্যানিশ লা লিগার সর্বকালের সেরা গোলদাতায় পরিণত হন।

বরিশালের মেঘনায় লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবি, নিহত ১

tolar borishalবরিশালের হিজলা উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে লঞ্চের ধাক্কায় একটি ট্রলার ডুবে মোঃ ইউসুফ (৭৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। নিহত ইউসুফ পাবনার আমিনপুর থানার চরগোমরা এলাকার মোঃ লাবু মিয়ার ছেলে।

মঙ্গলবার গভীর রাতে হিজলা উপজেলার পুরাতন হিজলা এলাকা সংলগ্ন মেঘনা নদীতে এই দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, এলএম বিউটি অফ ইমা লঞ্চটি চরমোনাই এলাকায় অধিকাংশ যাত্রী নামিয়ে দিয়ে লক্ষ্মীপুরের উদ্দেশে যাচ্ছিলো। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলার লঞ্চটির সঙ্গে ধাক্কা খেয়ে নদীতে তলিয়ে যায়। এ সময় ট্রলারে থাকা মোঃ ইউসুফ নামে এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান। বাকি ৭৩ জন যাত্রী নদীতে ঝাঁপিয়ে পড়ে সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।

পরে ট্রলারের সব যাত্রীদের লঞ্চটিতে তুলে নিয়ে ভোলা ইলিশা নামিয়ে দেয়া হয়।

সিরিয়ায় আইএসআইএল অবস্থানে বিমান হামলায় নিহত ৬৩

biman siriyaসিরিয়ায় তাকফিরি গোষ্ঠী আইএসআইএলের অবস্থানে সরকারি বাহিনীর বিমান হামলায় অন্তত ৬৩ জন নিহত হয়েছে। ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, উত্তরাঞ্চলীয় শিল্পসমৃদ্ধ রাকা শহরে এ হামলা চালিয়েছে সিরিয়ার বিমান বাহিনী।

সিরিয়ান অবজারভেটরির পরিচালক সামি আবদেল রহমান জানান, হামলায় বেশ কিছু বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। বাকিরা সবাই আইএসআইএলের সদস্য। রাকা শহরে আইএসআইএল গোষ্ঠীর শক্ত অবস্থান রয়েছে এবং ইউফ্রেটিস নদীর তীরবর্তী এ শহরটিকে ২০১৩ সালে দখলের পর তারা তাদের রাজধানী ঘোষণা করে।

২০১১ সাল থেকে বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীরা সিরিয়ায় সরকারবিরোধী তৎপরতা শুরু করেছে এবং এ পর্যন্ত ২ লাখের বেশি মানুষ নিহত হয়েছে। সামপ্রতিক সময়ে তাকফিরি এ গোষ্ঠীর হত্যা-নির্যাতন বেড়েছে বহুগুণ।

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনী এদের বিরুদ্ধে বিমান হামলা চালাচ্ছে বলে দাবি করলেও বাস্তবে পরিস্থিতির কোনো উন্নতি হয়নি।

আজই সিরিজ নিশ্চিত করতে চায় টাইগাররা

tigerচট্টগ্রামে প্রথম দুই ওয়ানডেতে জয়ের পর এবার ঢাকায় তৃতীয় ওয়ানডে জিতেই আগে ভাগেই সিরিজ নিশ্চিত করতে চায় বাংলাদেশ।

বুধবার পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে মাশরাফিরা। দিবারাত্রির এই ম্যাচটি শুরু হবে দুপুর সাড়ে ১২টায়।

এ ম্যাচকে সামনে রেখে মঙ্গলবার ম্যাচ ভেন্যুতে কঠোর অনুশীলন করেছে দু’দল। এ ম্যাচে স্বাগতিকরা ফুরফুরে মেজাজে থাকলেও ব্যাকফুটে রয়েছে জিম্বাবুয়ে। ম্যাচ হারলেই সিরিজ হাতছাড়া। অন্যদিকে জিতলেই ওয়ানডে সিরিজও নিশ্চিত হবে বাংলাদেশের।

প্রথম দুই ওয়ানডেতে যে দল নিয়ে খেলেছে বাংলাদেশ ঢাকায় তাতে একটি পরিবর্তন রয়েছে। পেসার আল-আমিনের জায়গায় দলে নেয়া হয়েছে শফিউল ইসলামকে।

তবে হোম গ্রাউন্ডের সুবিধা নিয়ে এ ম্যাচেও জয়ের ব্যাপারে আশাবাদি বাংলাদেশ অধিনায়ক মাশরাফি। তিনি বলেন, আমরা প্রত্যেকটি ম্যাচ জিততেই এসেছি। কালকের ম্যাচ আমাদের জিততে হবে। কালকের ম্যাচ জিততে আমাদের জন্য খুব সহজ হবে না। কেউই চাইবে না হারতে। আমরাও সর্বোচ্চ চেষ্টাই করবো।

অন্যদিকে জিম্বাবুয়ের অধিনায়ক এলটন চিগামবুরার কথায়, আমাদের জয় ছাড়া কোনো পথ খোলা নেই, সিরিজে ফিরতে হলে এ ম্যাচে আমাদের জিততেই হবে।

ঢাকা থেকে অপহৃত বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ পাবনায় উদ্ধার

marderরাজধানী ঢাকা থেকে অপহরণের ৬ দিন পর গোলাম রাব্বী (২১) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ পাবনার সাঁথিয়া উপজেলায় উদ্ধার করেছে পুলিশ। রাব্বী রাজধানীর কল্যাণপুরের আনোয়ার হোসেনের ছেলে। তিনি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজির (আইএসপি) বিবিএ প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

মঙ্গলবার সন্ধ্যার পর সাঁথিয়া উপজেলার নইলান গড়ান বিল থেকে গোলাম রাব্বির লাশটি উদ্ধার করা হয়। বুধবার সকালে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

জানা যায়, সাঁথিয়া উপজেলার নইলান গড়ান বিলে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এদিকে সাঁথিয়ার পুলিশ এক যুবকের লাশ উদ্ধার করেছে খবর পেয়ে বুধবার ভোরে পাবনায় আসেন ঢাকার মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ পারভেজ এবং রাব্বীর বাবা আনোয়ার হোসেন। পরে রাব্বীর বাবা লাশটি শনাক্ত করেন।

প্রসঙ্গত, ১৯ নভেম্বর রাব্বীকে অপহরণ করা হয়। পরে মোবাইল ফোনে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। এ ঘটনায় রাব্বীর বাবা আনোয়ার বাদী হয়ে ২০ নভেম্বর মিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন। মুক্তিপণের টাকা না পেয়ে রাব্বীকে অপহরণকারীরা হত্যা করে।

জ্বালানি খাতের উন্নয়নে পারস্পারিক সহযোগিতা দরকার : প্রধানমন্ত্রী

saarc hasinaপ্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জ্বালানি খাতের উন্নয়নে পারস্পারিক সহযোগিতা দরকার। সার্ক অঞ্চলের বাণিজ্য বাড়াতে, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা জোরদার করতে হবে।

বুধবার সকালে নেপালের রাজধানী কাঠমান্ডুতে শুরু হওয়া দু’দিনের সার্ক শীর্ষ সম্মেলনে দেয়া ভাষণে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা সার্কভুক্ত দেশের উন্নয়নের স্বার্থে পারস্পরিক মতভিন্নতা দূর করে এ অঞ্চলের জনগণের জন্য কাজ করতে সার্ক নেতাদের প্রতি আহ্বান জানান।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে ১৮তম সার্ক শীর্ষ সম্মেলনের মূল পর্ব শুরু হয়।

সম্পর্ক ঘনিষ্ঠ করার অঙ্গীকারে ১৮তম সার্ক শীর্ষ সম্মেলন শুরু

saarc‘শান্তি ও সমৃদ্ধির জন্য আরো ঘনিষ্ঠ সম্পর্ক’- এ প্রতিপাদ্য সামনে রেখে দুই দিনের সার্ক শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টায় নেপালের রাজধানী কাঠমান্ডুতে শুরু হয় ১৮তম সার্ক শীর্ষ সম্মেলনের মূল পর্ব। কাঠমান্ডুর ভ্রীকুটি মণ্ডপে রাষ্ট্রীয় সভাগৃহে শীর্ষ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মালদ্বীপের প্রেসিডেন্ট ও সার্কের বিদায়ী চেয়ারপারসন আবদুল্লাহ ইয়ামিন আবদুল গাইয়ুম। তার সঙ্গে নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা প্রদীপ প্রজ্বলন করেন।

সম্মেলনে অংশ নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দ রাজাপাকসে, আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি ও মালদ্বীপের প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন আবদুল গাইয়ুম। যুক্তরাষ্ট্র, চীন ও জাপানসহ ৯টি পর্যবেক দেশও সম্মেলনে তাদের প্রতিনিধি পাঠিয়েছে।
এদিকে সার্কের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা। শীর্ষ সম্মেলন শুরুর কিছুক্ষণ পরই কোনো অনাপত্তি ছাড়াই সুশীল কৈরালা সার্কের নতুন চেয়ারম্যান নির্বাচিত হন। নতুন চেয়ারম্যান সুশীলকে করতালি দিয়ে অভিনন্দন জানান সার্কের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং অন্যান্যরা।
শীর্ষ সম্মেলন উপলক্ষে কাঠমান্ডুতে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা। সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের পাশাপাশি যান চলাচলের ওপরও আরোপ করা হয়েছে কড়াকড়ি। নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা নিজে কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায় নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন করেছেন।
সম্মেলনের দুই দিন বুধ ও বৃহস্পতিবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে নেপালে। সম্মেলনস্থল কাঠমান্ডুর রাষ্ট্রীয় সভাগৃহে (সিটি হল) সাংবাদিকদের প্রবেশেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। প্রতিটি দেশের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের মাত্র দুইজন সাংবাদিক সেখানে ঢুকতে পারবেন।
সম্মেলনের অবকাশে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠকের কথা রয়েছে। এ বিষয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে নেপাল। নেপালি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, পাক-ভারত অচলাবস্থা দূর করার চেষ্টা করছেন কাঠমান্ডুর কর্মকর্তারা।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আনুষ্ঠানিক মোটর শোভাযাত্রা সহকারে হোটেল ক্রাউন প্লাজা সোয়েলটি-কাঠমান্ডুতে নিয়ে যাওয়া হয়। নেপাল সফরকালে তিনি এ হোটেলে অবস্থান করবেন।
সম্মেলনের অবকাশে বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রথম দিন নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা, আফগানিস্তানের প্রেসিডেন্ট ড. আশরাফ গনি এবং মালদ্বীপের প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন আবদুল গাইয়ুমের সঙ্গে বৈঠক করবেন।
একই দিন তিনি অন্যান্য দেশের রাষ্ট্র বা সরকারপ্রধানদের সঙ্গে হোটেল ক্রাউন প্লাজা সোয়েলটিতে নেপালের প্রধানমন্ত্রী আয়োজিত ভোজসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। পরদিন ২৭ নভেম্বর শেখ হাসিনা ও সার্কের অন্যান্য নেতা রিট্রিট সেশনে যোগ দিতে নেপালের শীর্ষ পর্যটন কেন্দ্র ধুপিখেল যাবেন। একই দিন ধুপিখেল থেকে ফিরে তারা শীর্ষ সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন।
বাংলাদেশের প্রধানমন্ত্রী ও সার্কের অন্যান্য নেতা কাঠমান্ডুর রাষ্ট্রপতি ভবনে নেপালের প্রেসিডেন্ট ড. রামবরণ যাদবের সাথে সাক্সাৎ করবেন। তারা নেপালের রাষ্ট্রপতির দেয়া ভোজসভায়ও যোগ দেবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২৮ নভেম্বর দুপুরে দেশে ফেরার কথা রয়েছে।

মাথা নিচু করতে আপত্তি লতিফের

latifffসদ্য বহিষ্কৃত মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী এমপি কারাফটকের পকেট গেট দিয়ে মাথা নিচু করে ঢুকতে আপত্তি করেন। এ সময় কারাগারের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। পরে জেলসুপার ফরমান আলী বিষয়টি সমাধান করেছেন বলে জানা গেছে।

মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের মূল ফটকের সামনে এসব ঘটনা ঘটে।

জানা যায়, সাড়ে ৩টার দিকে আবদুল লতিফ সিদ্দিকীকে বহনকারী প্রিজন ভ্যান কারা ফটকে এসে পৌঁছায়। এসময় তিনি নেমে কারাফটকে দাঁড়িয়ে যান। কারারক্ষীরা তাকে কারাগারের পকেট গেট দিয়ে নেয়ার চেষ্টা করলে তিনি বাঁধ সাধেন। লতিফ সিদ্দিকী স্পষ্ট জানিয়ে দেন, আমি এখনো একজন সংসদ সদস্য, মাথা নত করে পকেট গেট ঢুকবো না, পুরো গেইট খুলতে হবে। এসময় উপস্থিত পুলিশ সদস্যরা তাকে পকেট গেট দিয়ে প্রবেশের অনুরোধ করলে তিনি ক্ষিপ্ত হন। এসময় কয়েকজন পুলিশ সদস্যের সঙ্গে লতিফ সিদ্দিকীর কথাকাটাকাটি হয়। পরে সিনিয়র জেলসুপার ফরমান আলী মূল ফটকে এসে  পুরো গেইট খুলে থাকে কারাগারের ভিতরে নেন।

এর আগে মঙ্গলবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমানের আদালত তাকে কারাগারে পাঠানো আদেশ দেন। লতিফ সিদ্দিকীর পক্ষে জামিনের জন্য কোনো আইনজীবী না থাকায় জামিন শুনানি হয়নি। এ সময় মামলার বাদীসহ শত শত আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন।

আবদুল লতিফ সিদ্দিকী দুপুর ১টা ২২ মিনিটে রাজধানীর ধানমন্ডি থানায় হাজির হয়ে তিনি আত্মমর্পণ করেন। আত্মসমর্পণের পর ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে ঢাকার সিএমএম আদালতে নেয়া হয়।

এদিকে দেশের বিভিন্ন স্থানে দায়ের করা ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলায় লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আছে।

রবিবার রাতে ভারত থেকে দেশে ফেরার পর তাকে গ্রেফতার করা নিয়ে নানা নাটকীয়তা তৈরি হয়। তাকে গ্রেফতারের দাবিতে মঙ্গলবার হরতালের ডাক দেয় ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট। এ ছাড়া তাকে গ্রেফতার না করা হলে বুধবার ইসলামী ঐক্যজোট ও বৃহস্পতিবার হেফাজতে ইসলাম হরতালের ঘোষণা দেয়।

এর আগে বেলা সাড়ে ১১টার দিক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের জানিয়েছিলেন, লতিফ সিদ্দিকীকে গ্রেফতারের আইনি কোনো জটিলতা নেই এবং যেকোনো সময় তাকে গ্রেফতার করা যাবে।

এদিকে এর আগে সোমবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছিলেন, লতিফ সিদ্দিকীর সংসদ সদস্য পদ বহাল এবং একই সঙ্গে সংসদ অধিবেশন চলমান থাকায় তাকে গ্রেফতারে কিছুটা জটিলতা রয়েছে। তিনি বলেছিলেন, তাকে গ্রেফতারের জন্য স্পিকারের অনুমতি নিতে হবে।

অপরদিকে সোমবার সংসদ অধিবেশন শুরুর আগ মুহূর্তে নিজ কার্যালয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জানান লতিফ সিদ্দিকীকে গ্রেফতারে তার অনুমতি লাগবে না।

প্রসঙ্গত, গত রবিবার রাতে বহিষ্কৃত মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ঢাকায় ফেরেন।

রণবীরের সঙ্গে নগ্ন সোনালি

sonaliটেলি  িয়েলিটি শো ‘বিগ বস’-এর প্রতিযোগী সোনালি রাউতের একটি উত্তেজক ছবি অনলাইনে ছড়িয়ে পড়েছে। ছবিতে উর্ধাংশ সম্পূর্ণ অনাবৃত, নিম্নাংশে একটি অন্তর্বাস। পিছন থেকে বিশেষ অ্যাঙ্গেল থেকে তোলা ওই ছবিতে দেখা যাচ্ছে সোনালি রণবীর সিংয়ে দিকে কামার্ত দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন। একই ধরনের দৃষ্টি রণবীরের চোখেও।

এই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় আকর্ষণের কেন্দ্রবিন্দু। একটি ম্যাগাজিনের উত্তেজক ফটোশ্যুটের সময় ওই ছবি তোলা হয়েছিল বলে জানা গেছে। প্রায় তিন বছর আগে তোলা ছবিটি এতদিন পরে প্রকাশ্যে আসার রহস্য অবশ্য উন্মোচন হয়নি।

চলতি মৌসুমের বিগ বসে প্রতি সপ্তাহতেই মনোনীত হচ্ছেন সোনালি। এমন একটি সময়ে এই ছবিটি প্রকাশিত হওয়ার পেছনে কোনো কারণ রয়েছে কি না সেটাই এখন জানার বিষয়।