শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬

সাগর-রুনির ল্যাপটপের সন্ধানে র‌্যাব

shagor runiতিন বছর আগে খুন হওয়া সাংবাদিক দম্পত্তি গোলাম সারোয়ার সাগর ও মেহেরুন্নেসা রুনি ব্যবহৃত ল্যাপটপের সন্ধানে নেমেছে র‌্যাব। গত ২৫ নভেম্বর বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) কাছে ল্যাপটপের খোঁজ চেয়ে লিখিত আবেদন করেছে র‌্যাব।

আবেদনে ল্যাপটপের আইপি অ্যাড্রেস (১৭২.২০.৩৫.১০৭) এবং ম্যাক মাদারবোর্ড নম্বর (০০:২৪:৫৪:ই৬-এ৩-এ৪)  উল্লেখ করা হয়েছে।
র‌্যাবের তদন্ত ও ফরেনসিক বিভাগের সহকারি পরিচালক ওয়ারেস আলী মিয়া বলেন, “সাংবাদিক দম্পতির ল্যাপটপের সন্ধান চেয়ে বিআরটিসি’র কাছে আমরা লিখিত আবেদন জানিয়েছি। এটি পাওয়া গেলে তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হতে পারে।”
মামলার তদন্তকারি কর্মকর্তা ওয়ারেস বলেন, “আমরা আশা করছি ল্যাপটপটির সন্ধান পাওয়া গেলে নতুন অনেক তথ্য পাওয়া যেতে পারে।” কী ধরনের তথ্য পাওয়া যেতে পারে প্রশ্ন করা হলে এবিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি ওই কর্মকর্তা।
তিনি বলেন, “তদন্ত শেষ না হওয়ার আগে এ বিষয়ে কোনো মন্তব্য করা যাবে না।”
নাম প্রকাশে অনিচ্ছুক বিআরটিসি ইঞ্জিনিয়ারিং ও অপারেশন বিভাগের এক কর্মকর্তা জানান, গত মাসে আমরা র‌্যাবের চিঠি পেয়েছি।
ল্যাপটপ পাওয়ার বিষয়ে সংশয় প্রকাশ করে তিনি বলেন, “ল্যাপটপ উদ্ধারে আমরা এখনো কোনো কাজ শুরু করতে পারিনি।”
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় সন্ত্রাসীদের হাতে খুন হন মাছরাঙা টেলিশিনের বার্তা সম্পাদক সাগর ও এটিএন বাংলার সিনিয়ির সাংবাদিক রুনি। খুনের পরই শেরে বাংলা থানায় একটি মামলা দাযের করেন নিহত রুনির ভাই নওশের আলম রোমান। খুনের চারদিন পর মামলাটি শেরে বাংলা থানার গোয়েন্দা বিভাগে হস্তান্তর করা হয়। দুই মাস তদন্ত করে ডিবি পুলিশের ব্যর্থতার পর মামলাটির তদন্তের দায়িত্ব দেয়া হয় র‌্যাবকে। ১৮ এপ্রিল হাইকোর্টের নির্দেশে মামলাটি তদন্তের জন্য র‌্যাবকে দায়িত্ব দেয়া হয়।
মামলার অগ্রগতি বিষয়ে ওয়ারেস আলী বলেন, “মামলাটির তদন্তের অগ্রগতি মাঝামাঝি পর্যায়ে রয়েছে।”
তদন্তে কত সময় লাগতে পারে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “তদন্তে কত সময় লাগবে তা ঠিক করে বলা যাবে না। তবে আমরা আশাবাদী।”
মামলার তদন্ত নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছে সাগর-রুনি পরিবারের সদস্যরা। রুনির ভাই নওশের আলম রোমান বলেন, “দীর্ঘদিন ধরে মামলাটির তদন্ত করছে র‌্যাব। কিন্তু এখনো দৃশ্যত কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না।”
গত বছর মামলার অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিল করে র‌্যাব।অগ্রগতি প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩০ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত। গত ৯ নভেম্বর আদালত তারা আদেশে বলেন, মামলার তদন্তের বর্তমান পরিস্থিতি বিষয়ে জানা প্রয়োজন। আইনের শাসন প্রতিষ্ঠার জন্য তদন্ত শেষের একটা সময় প্রয়োজন। আদালত তদন্তকারী কর্মকর্তাকে আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে তদন্তের বিস্তারিত  ও সার-সংক্ষেপ উপস্থাপনের কথা বলা হয়েছে।–ঢাকা ট্রিবিউন।

পাক সুন্দরী মাহিরার প্রেমে কিং খান!

sharuk paবলিউডে কত চোখ ধাঁধানো সুন্দরী অভিনেত্রী থাকতে ‘কিং খান’ শাহরুখ কোনো পাকিস্তানি সুন্দরীর প্রেমে পড়েছেন! বিশ্বাস হচ্ছে না নিশ্চয়ই! হওয়ার কথাও নয়।

তবে গণমাধ্যমের খবর সত্যি হলে উপায় নেই। বলিউড অভিনেতা শাহরুখ খান নাকি গোপনে প্রেম করছেন পাক সুন্দরী মাহিরা খানের সঙ্গে! খবর ইন্ডিয়া টুডে’র।

আসলে ব্যাপারটি তেমন নয়। মূলত বলিউডের একটি মুভিতে শাহরুখের স্ত্রীর চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন পাকিস্তানের জনপ্রিয় টিভি অভিনেত্রী মাহিরা। মুভিটি প্রযোজনা করবেন রিতেশ সিধওয়ানি ও ফারহান আখতার। এর নাম রাখা হয়েছে ‘রেইস।’

অভিনেতা ফরহাদ খানের বিপরীতে মাহিরা অভিনীত টিভি সিরিজ ‘হামসাফার’ পাকিস্তানের পাশাপাশি ভারতেও তুমুল দর্শকপ্রিয়তা পেয়েছে। তাই পাক এ সুন্দরীকেই শাহরুখের বিপরীতে অভিনয় করানোর সিদ্ধান্ত নিয়েছেন রিতেশ সিধওয়ানি ও ফারহান আখতার। এক টুইটার বার্তায় ‘রেইস’ মুভিতে মাহিরার অভিনয়ের বিষয়টি নিশ্চিত করেছেন রিতেশ সিধওয়ানি নিজেই।

এ বিষয়ে রিতেশ বলেন, কয়েক মাস আগে মাহিরা ভারত সফরে এলে তিনি ও ফারহান তার সঙ্গে সাক্ষাৎ করেন। তখনই অভিনয়ের ব্যাপারে তার সঙ্গে চূড়ান্ত কথাবার্তা হয়।

মুভিটির চরিত্রগুলো জটিল হলেও শাহরুখের স্ত্রীর ভূমিকায় মাহিরাই ‘পারফেক্ট’ বলেও জানান রিতেশ।

উল্লেখ্য, রাহুল ধোলাকিয়ার পরিচালনায় ‘রেইস’ মুভিতে শাহরুখকে গুজরাটের এক গ্যাংস্টারের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। আর পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে নওয়াজউদ্দিন সিদ্দিকীকে।

খালেদার আয়ের উৎস জানতে চান মহীউদ্দীন

mokha-kবিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আয়ের উৎস জানার সময় এসেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।

রোববার দুপুরে রাজধানীর শাহবাগের কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিতে এশিয়ান জার্নালিস্ট হিউম্যান রাইটস অ্যান্ড কালচারাল ফাউন্ডেশন (এজাহিকাফ) আয়োজিত শহীদ বুদ্ধিজীবী দিবস ও চলমান রাজনীতি শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

খালেদা জিয়ার উদ্দেশে মহীউদ্দীন খান আলমগীর বলেন, “কী আয়ের ভিত্তিতে আপন বাঁচেন? আপনি কি চাকরি করেন? ব্যবসা আছে? না জমিদারি আছে? এখন এগুলো জানার সময় এসেছে।”

সাবেক এ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “নারায়ণগঞ্জে গিয়ে বিএনপি নেত্রী খালেদা জিয়া বলে এসেছেন, ‘আপনারা গণতন্ত্র উদ্ধারে নামুন, আমি আপনাদের সঙ্গে নামবো।’ আপনি তো কোনো দিন নামেননি। আপনি ৮ম শ্রেণী পর্যন্ত সীমাবদ্ধ ছিলেন। আপনি গণতন্ত্র বুঝেন না। এজন্য না হয় মাফ করা গেল। কিন্তু এখন এসে আবার গণতন্ত্র উদ্ধারে নামতে বলেন কেন?”

আওয়ামী লীগের এ প্রবীণ নেতা বলেন, “খালেদা জিয়ার আমলে মানুষ ৬২ বছর বাঁচতো এখন ৬৯ বছর বাঁচে। সরকারের স্বাস্থ্য ও চিকিৎসা ব্যবস্থা উন্নতির ফলেই তা সম্ভব হয়েছে। ১-১০ বছরের বেশির ভাগ ছেলে-মেয়ে কোনো রোগে নয়, পানিতে ডুবে মারা যায়। সরকার তাও প্রতিকারের ব্যবস্থা করেছে।”

সভায় সভাপতিত্ব করেন বিশ্ব বাঙালি সম্মেলনের সভাপতি কবি আব্দুল খালেক। এ সভায়া আরো উপস্থিত ছিলেন এজাহিকাফের মহাসচিব লায়ন সালাম মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এবি সিদ্দিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মইনুর রশিদ প্রমুখ।

ছবিতে পোজ দিলেন প্রিন্স

princeপুরো বিশ্ব নিয়ে তার কোনো চিন্তা নেই। বৃটিশ রাজ সিংহাসনের উত্তরাধিকার বসে আছেন সিঁড়িতে। কখনো মুখটা একটু সিরিয়াস ভাব করে, কখনো ঠোটে মুচকি হাসি আনার চেষ্টা করে আবার কেন ছবি তোলা হচ্ছে মনে হয় সে প্রশ্ন জানতে সে তাকাচ্ছে ফটোগ্রাফারের দিকে।

ক্রিসমাস উপলক্ষে বৃটিশ রাজ সিংহাসনের উত্তরাধিকার প্রিন্স জর্জের তিনটি ছবি উন্মুক্ত করেছেন ডিউক ও ডাচেস অব কেমব্রিজ।ছবিতে দেখা যায় কিংস্টন প্রাসাদের সিঁড়িতে বসে আছে প্রিন্স জর্জ। আর তিন ছবির জন্য দিল তিন রকমের পোজ।

১৬ মাস পরে প্রকাশ পাওয়া ছবিতে প্রিন্সকে বেশ আত্মপ্রত্যয়ী দেখা যায়। এক ছবিতে দেখা যায়, প্রিন্স ক্যামেরার একেবারে ল্যান্স বরাবর চেয়ে আছে। এসময় হাত সামরে বাড়ানো তার, মনে হচ্ছে ক্যামেরা ধরে থামিয়ে দিবে। অপর ছবিতে দেখা যায় বাইরের কোনো কিছু মনযোগ দিয়ে দেখছে সে।–টেলিগ্রাফ।

এবার জনতা ব্যাংকের ৬০ লাখ টাকা চুরি

janata bankজনতা ব্যাংক গাজীপুর করপোরেট শাখা থেকে ৬০ লাখ টাক চুরির ঘটনা ঘটেছে। শনিবার রাতের চুরির এ ঘটনায় সিকিউরিটি গার্ড মো. নূরুল ইসলামকে (৫০) আটক করেছে পুলিশ।

পুলিশ ও ব্যাংক কর্মকর্তা সূত্রে জানা গেছে, জয়দেবপুর বাজারের তানভীর প্লাজার দ্বিতীয় তলায় জনতা ব্যাংকের ওই শাখাটি। এর পাশে জনৈক জাকিরের কাপাড়ের দোকান রয়েছে। শনিবার রাত ১০টার দিকে জাকির কিছু ফলমূল নিয়ে আসে এবং টয়লেটে যাবার কথা বলে দায়িত্বরত সিকিউরিটি গার্ড মো. নূরুল ইসলামকে দিয়ে প্রধান ফটক খুলিয়ে ব্যাংকে প্রবেশ করে। পরে ফলমূল ও পানির সাথে নেশা জাতিয় দ্রব্য মিশিয়ে নূরুল ইসলামকে খাইয়ে অচেতন করে লকার খুলে টাকা নিয়ে ব্যাংকের পেছনের দিকে জানালার গ্রিল খুলে পালিয়ে যায়।

ব্যাংক সহকারী মহাব্যবস্থাপক মো. সোলাইমান ৬০ লাখ টাকা ছুরি হওয়ার ঘটনা নিশ্চিত করেছেন। রোববার বেলা ১১টার দিকে তারা টাকা চুরির ঘটনাটি জানতে পারেন।

জয়দেবপুর থানার এসআই সৈয়দ আবুল হাসেম জানান, এ ঘটনায় ব্যাংকের সিকিউরিটি গার্ড মো. নূরুল ইসলামকে আটক করা হয়েছে।

রাজধানীতে ব্যাংকের সিঁড়ি থেকে ব্যাগভর্তি টাকা ছিনতাই

cintaiiরাজধানীতে জনতা ব্যাংকের শ্যামপুর শাখার সিঁড়ি থেকে একটি ওষুধ তৈরি প্রতিষ্ঠানের এক কর্মকতার টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ব্যাগটিতে ১৮ লাখ টাকা ছিল জানান ছিনতাইয়ের শিকার ওই ব্যক্তি। রবিবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বেক্সিমকো ফার্মার কর্মকতা হারুনুর রশিদ জনতা ব্যাংক শ্যামপুর শাখায় টাকা জমা দিতে যাওয়ার সময় সিঁড়ি থেকে তার সঙ্গে থাকা ব্যাগটি ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সাত্তার জানান, এ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

শেলা নদীতে সব ধরনের ভারী নৌযান চলাচল স্থায়ীভাবে নিষিদ্ধ

tankarসুন্দরবনের শেলা নদীতে সব ধরনের ভারী নৌযান চলাচল স্থায়ীভাবে নিষিদ্ধ করেছে সরকার। রবিবার বন ও পরিবেশ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্ত:মন্ত্রণালয়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে স্বরাষ্ট্র, নৌ পরিবহন, স্বাস্থ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বন ও পরিবেশ মন্ত্রণালয়ের উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব সাংবাদিকদের বলেন, শেলা নদীতে যে কোন ধরনের জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করতে নৌ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে সরকার।

গত মঙ্গলবার শেলা নদীতে সাউদার্ণ স্টার -৭ নামের তেলবাহী ট্যাংকার অপর একটি জাহাজের ধাক্কায় ডুবে যায়। এতে ওই ট্যাংকারে থাকা সাড়ে তিন লাখ লিটার ফার্নেস অয়েল সুন্দরবনের বিস্তৃত এলাকায় ছড়িয়ে মারাতœক পরিবেশ বিপর্যয়ের সৃষ্টি করে। এ ঘটনার পর বুধবার থেকে ওই রুটে জাহাজ চলাচলের ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢামেকে নায়িকা হ্যাপী

happyজাতীয় দলের ক্রিকেটার রুবেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকারী অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপীর পরীক্ষা-নিরীক্ষা করার জন্য ঢাকা মেডিকেলের ফরেনসিক ডিপার্টমেন্টে নেয়া হয়েছে।

ফরেনসিক ডিপার্টমেন্টের প্রধান ডা. মোহাম্মদ হাবিবুজ্জামান চৌধুরী জানান, এটি একটি স্পর্শকাতর বিষয়, এ কারণে নারী সদস্যসহ তিন সদস্য বিশিষ্ট একটি বোর্ড গঠন করা হয়েছে। সাধারণত এ ধরনের রির্পোট দেয়ার জন্য ৭ থেকে ১০ দিন সময় লাগে। আমরা চেষ্টা করবো যতো দ্রুত সম্ভব সততার সঙ্গে রির্পোটি দেয়ার।

 

রোববার দুপুর ১টার দিকে মিরপুর থানা পুলিশ ভিকটিম সাপোর্ট সেন্টার থেকে হ্যাপীকে ঢামেকে নিয়ে আসেন। এখানে আসার পর পরীক্ষা-নিরীক্ষার জন্য যে নমুনা নেয়া দরকার তা সংগ্রহ করা হয়।

 

উল্লেখ্য, শনিবার বিকেল সাড়ে ৪টায় নাজনিন আক্তার হ্যাপী মিরপুর মডেল থানায় ক্রিকেটার রুবেলের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ এনে নারী নির্যাতন মামলা দায়ের করেন। মামলা নম্বর ৩৭।

এরপরই হ্যাপীকে রাজধানীর তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানো হয়। ধর্ষণের অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্যই সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়।

চট্টগ্রামে পাহাড় ধসে যুবক নিহত

hil14কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা মিতিঙ্গাছড়ি এলাকায় পাহাড় ধসে রিপন (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন। রবিবার সকাল ৯টার দিকে পাহাড় ধসের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, চন্দ্রঘোনার বারঘোনিয়ামুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় পাহাড় ধসে পড়ে। এতে চাপা পড়ে রিপন নামের এক যুবক। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান দিলদার হোসেন এবং চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান বিপ্লব মারমা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ফের জামিনে টিপু সুলতান দম্পত্তি

sumiডা. শামারুখ মেহজাবিন সুমি হত্যা মামলায় যশোরের সাবেক সংসদ সদস্য খান টিপু সুলতান ও তার স্ত্রী ডা. জেসমিনের জামিন মঞ্জুর করেছেন আদালত।

রবিবার সকালে তারা ঢাকার মহানগর দায়রা জজ (অবকাশকালীন বিচারক) রুহুল আমিনের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করেন।

শামারুখের বাবার করা হত্যা মামলায় বর্তমানে তার জামাতা হুমায়ুন সুলতান কারাগারে আছেন।

গত ১৬ নভেম্বর পুত্রবধূ হত্যার মামলায় হাইকোর্টর বিচারপতি এ বি মাহমুদুল হক ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর সম্বনিত বেঞ্চ তাদের ৪ সাপ্তাহের আগাম জামিন দেন।

প্রসঙ্গত, গত ১৩ নভেম্বর রাজধানীর ধানমন্ডির ৬ নম্বর রোডে শ্বশুর বাড়ি থেকে শামারুখের মৃতদেহ উদ্ধার করা হয়। এ সময় তার শ্বশুর বাড়ির লোকজন দাবি করেন, ডা. শামারুখ আত্মহত্যা করেছেন। তবে শামারুখের পরিবারের অভিযোগ শ্বশুর বাড়ির লোকজন তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।