শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

নারীর ‘প্রশ্ন-ফাঁদ’

girl exমেয়েরা মাঝেমধ্যেই নিরীহ মুখে ছেলেদের এমন কিছু প্রশ্ন করেন যে ছেলেরা ফাঁদে পড়তে বাধ্য৷ নারীর সে প্রশ্নের উত্তর দেওয়া নিজের পায়ের কুড়াল মারার সমান৷ আসলে মেয়েরা ইচ্ছে করেই ছেলেদের এমন প্রশ্ন করে থাকেন৷ যদিও সকলের প্রশ্ন এক নয় কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে যাহাই বাহান্ন তাহাই তিপান্ন কেস৷ সচেতন হতে আপনিও জেনে নিন নারীর ‘প্রশ্ন-ফাঁদ’৷

•   যদিও আপনার সঙ্গিনী জানেন যে আপনি তাকে পছন্দ করেন তা সত্ত্বেও তিনি নরম গলায় আপনাকে প্রশ্ন করবেন ‘তুমি কি আমায় পছন্দ করো?’৷ এই প্রশ্নের উত্তর হ্যাঁ হলে শুরু হবে নতুন প্রশ্ন আর যদি না হয় তবে যোগাযোগই প্রায় বন্ধ৷

•   আপনি তাকে পছন্দ করেন শুনেই নতুন প্রশ্ন ঘোরাঘুরি করতে শুরু করবে তার মাথায়৷ এর ঠিক পরের প্রশ্ন ‘তুমি আমায় কেন পছন্দ করো?’৷ এই প্রশ্নের উত্তরেও বিপদ লুকিয়ে৷ যদি বলেন ‘তুমি সুন্দরী বলে’, তবে তিনি খোঁটা দিয়ে বলবেন ‘শুধু বাইরের রূপটাই দেখলে?’ আর যদি বলেন তিনি খুব ভাল তবেও গোঁসা হয়ে তিনি বলে উঠবেন, ‘কেন আমি সুন্দরী নই?’৷ অতঃ কিম? উপায় নেই, আপনি যাই বলবেন তাতেই বিপদ৷

•   নারীর আরেক চরম বিপদ বহুল প্রশ্ন, ‘তুমি কি কিছু চিন্তা করছ?’ হয়তো আপনার কিছু বলার বা সিদ্ধান্ত নেওয়ার জন্যই আপনি চিন্তা করছেন, কিন্তু এই প্রশ্নের উত্তরও বিপজ্জনক৷ যদি আপনার উত্তর হ্যাঁ হয় তবে উত্তর আসবে ‘এত চিন্তার কি আছে?’ আর যদি না হয় তবে তিনি বলে বসবেন, ‘তোমার তো কোনো কিছুতেই চিন্তা নেই’৷

•   তিনি আপনাকে প্রশ্ন করতেই পারেন, ‘আমার বান্ধবীদের তোমার কেমন লাগে?’ খুব সাবধান এই প্রশ্নের উত্তরেও গাল ফুলবে আপনার সঙ্গিনীর৷ কারণ আপনার উত্তর হ্যাঁ হলেও তিনি বলবেন, ‘ও, এখন আর আমাকে মনে ধরছে না তাইতো?’ আর যদি না বলেন তবেও তিনি বলবেন, ‘কেন আমার বন্ধবীরা কি এমন দোষ করল?’

•   মেয়েরা চিরকালই নিজের ফিগার নিয়ে সচেতন৷ তাই মনের মানুষের কাছে তাদের একটা প্রশ্ন খুব কমন, ‘আমাকে কি মোটা লাগছে?’৷ এই ধরণের প্রশ্ন এড়িয়ে চলুন৷ কারণ উত্তর হ্যাঁ হলে একগুচ্ছ কথা শুনতে হবে আবার হেসে উড়িয়ে দিলেও তিনি গোমড়া মুখে বলবেন ‘এখন তো তুমি আমাকে দেখই না’৷

•   কোনো সময় যদি প্রেমিকা হঠাৎ প্রশ্ন করেন, ‘তুমি আমাকে আগে বেশি ভালোবাসতে নাকি এখন বেশি ভালোবাস?’ তবে খুব মাথা খাটিয়ে বা একটু ঘুরিয়ে তাকেই এই প্রশ্নবাণে জর্জরিত করুন, নইলে সমূহ বিপদ৷ আর যদি এই প্রশ্নের উত্তর দিতে যান তবে নিশ্চিন্তে থাকুন দিন পনেরো সম্পর্কের উপর দিয়ে সুনামি বলে যেতে পারে৷

•   প্রেমের প্রথম দিন থেকে সব ঘটনা মনে রাখুন অথবা এমন কোনো মুহুর্ত আসতেই দেবেন না যাতে আপনার সঙ্গিনী আপনাকে প্রশ্ন করে বলেন, ‘তুমি কি কিছু ভুলে যাচ্ছ?’ কারণ এই প্রশ্নের উত্তরের পিছনেই লুকিয়ে বিপদ৷ কারণ কোনো ঘটনা যদি ভুলে মেরে দিয়ে থাকেন তবে আর আপনার রক্ষে থাকবে না৷

•   নিজের ফিগারের পাশাপাশি সাজগোজ নিয়েই বেশ সচেতন সব নারী৷ তাই মাঝে মাঝেই রূপটানে নয়া এক্সপেরিমেন্ট করে তিনি আপনাকে জিজ্ঞেস করতেই পারেন যে, ‘আজ কি আমাকে একটু অন্যরকম লাগছে?’৷ প্রশ্নের উত্তর খুঁজতে যাবেন না৷ বরং হেসে বলুন, ‘আমার কাছে তুমি সবসমই আসাধারণ’৷ কারণ এই প্রশ্নের সঠিক উত্তর না দিলে আপনার জীবনে সংকট ঘনিয়ে আসতে পারে আর উত্তর দিতে না পারলে তিনি বলবেন, ‘আজ পর্যন্ত আমার দিকে ভালো করে তাকিয়েছ কোনো দিনও?’

•   ‘আমি কি বলি তা কি তোমার কখনই মনে থাকে না?’ এই প্রশ্ন আপনাকে ফাঁদে ফেলার জন্য যথেষ্ট৷ কারণ যদি বলেন আপনার মনে আছে, তবে আপনার কি কি মনে আছে তা শোনার জন্য গোঁ ধরবেন তিনি৷ আর যদি বলে মনে নেই ব্যস তাহলেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু৷

বাংলাদেশে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনই একমাত্র বিকল্প

house of commansবাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতা ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে বৃটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সে আবোরো আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রায় সকল বক্তা ২০১৪ সালের জাতীয় নির্বাচনকে ত্রুটিপূর্ণ বলে উল্লেখ করেছেন। তারা সংকট নিরসনে নিরপেক্ষ সরকারের অধীনে একটি জাতীয় নির্বাচনই বিকল্প বলে মত প্রকাশ করেছেন।

মঙ্গলবার লন্ডন সময় বিকেলে হাউস অব কমন্সের একটি রুমে বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত প্রায় দেড়ঘণ্টার এই আলোচনা সভায় বৃটিশ লর্ড সভার সদস্য, ব্যারোনাস, এমইপি ও এমপিসহ মোট ১১ জন অংষ নেন। তারা বাংলাদেশের অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে কথা বলেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বৃটিশ এমপি লর্লি বাট। সভায় মতামত রাখেন বৃটিশ লর্ড সভার সদস্য লর্ড কোরবান হোসেন, ব্যারোনাস পলা মঞ্জিলা উদ্দিন, স্টিফেন ডরোথি এমপি, জন হেমিং এমপি, সাইমন ডানসাক এমপি, জিম কুনিংহাম এমপি, খালেদ মাহমুদ এমপি, রবিন ওয়াকার এমপি, সাবেক এমইপি ফিল বেনিয়ন, এ্যান্ড্রুস স্টানেল এমপি।

সভায় সায়মন ডানসাক এমপি বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন,  ২০১৪ সালের ৫ জানুয়ারীর নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রকে কবর দেয়া হয়েছে। এই নির্বাচনে জনগনের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটেনি। সকল দলের অংশগ্রহণ নিশ্চিত না হওয়ায় বৃটেনসহ বিভিন্ন আন্তর্জাতিক সম্প্রদায় ও অন্যান্য উন্নয়ন সহযোগী দেশগুলোর কাছে তা গ্রহণযোগ্যতা পায়নি। তাই  সংকট নিরসনে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই।

জন হেমিং এমপি বলেন, উন্নয়নসহযোগী দেশ হিসেবে বৃটেন বাংলাদেশে রাজনৈতিক  স্থিতিশীলতা দেখতে চায়। তিনি জানান, র্যা ব, পুলিশ ও আইন শৃঙ্খলাবাহিনী সাধারণ জনগণের উপর অন্যায়ভাবে নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের জড়িত হওয়ায় বৃটেন তাদেরকে আর্থিক সহায়তা ও প্রশিক্ষণ বন্ধ করে দিয়েছে। বৃটেন এমন কোনো বাহিনীকে প্রশিক্ষণ বা আর্থিক সহায়তা দেবে না, যারা মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত।

বৃটেনসহ আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের বর্তমান পরিস্থিতির ওপর নজর রাখছে জানিয়ে সভায় বক্তারা বলেন, নির্বাচনী ব্যবস্থা সুষ্ঠুভাবে সকল পক্ষের কাছে গ্রহণযোগ্য করে তোলার জন্য ন্যূনতম যে ইস্যুতে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ অবস্থানে আসা যায়- সেটা হলো তত্ত্ববধায়ক সরকার ব্যবস্থার মাধ্যমে সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন।

সভায় বক্তারা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে নিজ কার্যালয়ে অবরুদ্ধ রাখা, সাংবাদিক, মানবাধিকার কর্মী এবং রাজনৈতিক নেতাদের জেল, নির্যাতন,  হত্যা,গুমসহ সরকারের বিভিন্ন অগণতান্ত্রিক আচরণের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, এসব কর্মকান্ড রাজনৈতিক স্থিতিশীলতার পথে অন্তরায়। বক্তারা বাংলাদেশের গণতন্ত্র  ও রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সংলাপে বসার আহ্বান জানান। সংলাপের জন্য প্রয়োজনে বৃটিশ পার্লামেন্ট থেকে একটি ডেলিগেশন পাঠানোর প্রস্তাবও করেন বক্তারা।-    ওএনবি

দুই ম্যাচ নিষিদ্ধ রোনাল্ডো

ronaldo28মেজাজ হারিয়ে প্রতিপক্ষের খেলোয়াড়কে মেরেছেন। গত শনিবার রাতে কর্দোবার বিপক্ষে ম্যাচে ওই কাণ্ডের জন্য লাল কার্ডও দেখেছিলেন ক্রিস্টিয়ানো  রোনাল্ডো। পরে নিজের ভুল বুঝতে পেরে টুইটারে ক্ষমাও চেয়ে নিয়েছিলেন। কিন্তু শাস্তি এড়াতে পারলেন না রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার। অমন বাজে আচরণের জন্য তাকে দুই ম্যাচ নিষিদ্ধ করেছে লা লিগার শৃঙ্খলা কমিটি। খেলতে পারবেন না লিগে সোসিয়েদাদ ও সেভিয়ার বিপক্ষে পরের দুই ম্যাচে।

ব্যালন ডি’অর জিতে বছরটা শুরু করা রোনাল্ডো কয়েক মাস ধরেই দুর্দান্ত ফর্মে। এ মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় ৩১ ম্যাচে ৩৬ গোল হয়ে গেছে তার। তবে কর্দোবার বিপক্ষে ম্যাচে হয়তো কিছু করতে না পারার হতাশা তাকে পেয়ে বসেছিল। আর সেই হতাশায় মেজাজ হারিয়ে ফেলার মূল্যই দিলেন দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেয়ে।

বিচারপতিদের মর্যাদা বাড়িয়ে দেয়া রায় পক্ষপাতমূলক: প্রধানমন্ত্রী

hasina290প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাষ্ট্রীয় পদমর্যাদাক্রমে (ওয়ারেন্ট অব প্রিসিডেন্স) বিচারপতিদের মর্যাদা বাড়িয়ে উচ্চ আদালতের দেওয়া রায় নৈতিকতা বিরোধী এবং পক্ষপাতমূলক। আজ বুধবার জাতীয় সংসদে জাতীয় পার্টির সাংসদ সেলিম উদ্দিনের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “নিজেরাই নিজেদের মর্যাদা বাড়িয়ে রায় দিয়েছেন, এ রায় কোনো মতেই সমীচীন নয়। এ ধরনের রায় পক্ষপাতমূলক। বিচার বিভাগের এই সিদ্ধান্তের ফলে একটি চরম বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির উপক্রম হয়েছে। প্রতিটি ক্ষেত্রেই একটি নিয়মনীতি আছে। আমাদের সংবিধানে বলা আছে, সবাই প্রজাতন্ত্রের কর্মচারী। আইনসভা, বিচার বিভাগ ও প্রশাসন মিলিয়ে তিনটি স্তম্ভ। এই তিনটি স্তম্ভের সমন্বয়ে সব কিছু চলবে। কিন্তু কেউ যদি নিয়ম না মেনে হঠাৎ করে তাদের ইচ্ছামতো একটি ঘোষণা দিয়ে দেয়, তাতে বিশৃঙ্খলা হয়।”
শেখ হাসিনা আরও বলেন, “আমার অবাক লাগে, কার অবস্থান কোথায়, সেটা সংবিধানে সুনির্দিষ্ট করা আছে। সেখানে যার যার নিজের মর্যাদা নিজে দেওয়া, নিজের পক্ষে নিজের রায় দেওয়া, এটা তো সমীচীন নয়। এ রকম হলে যে যেখানে আছে, যার যার মত করে সুযোগ নেবে। কোনো শৃঙ্খলাই থাকবে না।”

বিচার বিভাগ এর আগে নিজেদের বেতন-ভাতা বাড়িয়ে নেওয়ায় একই সমস্যার সৃষ্টি হয়েছিল বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন। তিনি বলেন, “বেতন-ভাতাও তারা আলাদা একটি কমিশন করে বাড়িয়ে নিয়েছিল। সেটা নিয়েও নানা রকমের সমস্যা হয়েছিল। পরে আমরা বসে মিটমাট করে একটা জায়গায় গিয়েছি। জেলা জজের মর্যাদা যদি সচিবের সমান হয়, তাহলে উচ্চ আদালতে যারা আছেন, তারা কোন মর্যাদায় যাবেন? যেতে যেতে তো মনে হয় তারা রাষ্ট্রপতির ওপরেই চলে যাবেন।”

শেখ হাসিনা বলেন, “বাংলাদেশ কোনো বিচ্ছিন্ন দেশ নয়। আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন দেশ কীভাবে চলে, সেটা আমাদের বিবেচনায় নিতে হবে। প্রতিটি ক্ষেত্র যার যার কর্তব্য পালন করবে। বিচার বিভাগ তার দায়িত্ব পালন করবে। সবার মধ্যে সমন্বয় থাকলে রাষ্ট্র সুষ্ঠুভাবে চলবে। সেই জায়গাটা যদি নষ্ট করা হয় এবং সেটা যদি উচ্চ আদালত থেকেই হয়, তবে সেটা দুঃখজনক। বিষয়টি নিয়ে আইনমন্ত্রী আলাপ-আলোচনা করছেন। সমস্যা সমাধানের ব্যবস্থা নেওয়া হচ্ছে। আশা করি আমাদের বিচারকরা বিষয়টি বুঝবেন। কোনো আদালত নিজেই নিজেকে প্রমোট করা বা লাভবান হওয়া সম্পূর্ণ নৈতিকতা বিরোধী।”

বন্দুক নিয়ে ক্লাসে ঢুকবেন শিক্ষকরা!

gun teacherপাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাকতুনখোয়া প্রদেশের শিক্ষকদেরকে ক্লাসে আগ্নেয়াস্ত্র নিয়ে ঢুকতে দেয়া হবে। গত মাসের ১৬ তারিখে এ প্রদেশের রাজধানী পেশোয়ারের আর্মি পাবলিক স্কুলে তালেবান হামলায় ১৩২ শিশুসহ ১৫০ নিহত হওয়ার এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

প্রাদেশিক শিক্ষামন্ত্রী আতিফ খান বলেছেন, বাধ্যতামূলক ভাবে সব শিক্ষককেই অস্ত্র বহন করতে হবে না তবে যারা অস্ত্র বহন করতে রাজী আছেন তাদের এ সংক্রান্ত অনুমতি দেয়া হবে।

প্রাদেশিক তথ্যমন্ত্রী মুশতাক গানি এ সিদ্ধান্ত নিশ্চিত করে জানান, স্কুল-কলেজ এবং বিশ্ববিদ্যালয় মিলিয়ে ৩৫ হাজার শিক্ষা প্রতিষ্ঠান পাহারা দেয়ার মতো  পর্যাপ্ত সংখ্যক পুলিশের যোগান দেয়া প্রাদেশিক সরকারের জন্য সম্ভব হচ্ছে না।  এ কারণেই শিক্ষকদের অস্ত্র রাখার অনুমতি দেয়া হয়েছে বলে জানান তিনি।

শিক্ষকদেরকে আগ্নেয়াস্ত্র ব্যবহার সংক্রান্ত প্রশিক্ষণ গত সপ্তাহ থেকে দেয়া শুরু হয়েছে। নারী শিক্ষিকাদের সর্বশেষ ব্যাচকে গতকাল থেকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে জানা গেছে।

দুই দিনের প্রশিক্ষণে শিক্ষকদের আগ্নেয়াস্ত্র ব্যবহার শেখানো হয় বলে জানিয়েছেন পেশোয়ারের পুলিশ সদর দফতরের প্রশিক্ষক মোহাম্মদ লতিফ। -আইআরআইবি

‘ইউরোপের ৫৫০ নারী জিহাদি ইরাক ও সিরিয়ায়’

zihadi girlপশ্চিম ইউরোপ থেকে প্রায় সাড়ে পাঁচশ নারী সিরিয়া ও ইরাকে জিহাদে অংশ নিতে গেছে বলে একটি গবেষণা বলছে। গবেষণাটি প্রকাশ করেছে ইন্সটিটিউট ফর স্ট্র্যাটেজিক ডায়ালগ।

সংগঠনটি তার গবেষণায় বলছে ইসলামিক স্টেটের সাথে কাজ করতে গেছেন তারা।
নারী জিহাদিদের নিয়ে এই প্রথম কোনো বিস্তারিত গবেষণা প্রকাশ হলো।

এই নারীদের অনেকেই ব্যক্তিগত ক্ষোভ বা দু:খ থেকে জিহাদে অংশ নিয়েছেন। তবে অনেকেই কোনো পুরুষের সাথে সম্পর্ক বা বিয়ের কারণে সেখানে গেছেন বলে ওই গবেষণা বলছে।

গবেষক প্রতিষ্ঠানটির মতে ইসলামপন্থী সশস্ত্র আন্দোলনে অংশ নেয়ার ঝুঁকি এই নারীদের অনেকেই অনুধাবন করতে পারেন নি। অনেকেই ফিরে আসতে চাইলেও এখন আর পারছেন না।– বিবিসি

বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি: সাবেক মন্ত্রী মীর নাছিরের জামিন

বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের করা মামলায় আজ বুধবার ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন নিয়েছেন খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক মন্ত্রী মীর নাছির উদ্দিন। গত ২৩শে ডিসেম্বর তারেক রহমান, রুহুল কবির রিজভী ও মীর নাছির উদ্দিনের বিরুদ্ধে জেলা ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এই মামলার তিন নম্বর আসামি ছিলেন মীর মো. নাছির উদ্দিন।

আসামিপক্ষের আইনজীবী এডভোকেট ফখর উদ্দিন আহমেদ খান জানান, মীর নাছির উদ্দিন উচ্চ আদালত থেকে গত ৬ই জানুয়ারি চার সপ্তাহের জামিন নেন। আদালতের নির্দেশ অনুসারে নির্ধারিত সময়ের মধ্যেই তিনি আজ ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হন। ওই আদালতের বিচারক সাইফুর রহমান সিদ্দিক তার জামিন মঞ্জুর করেন।

শহীদ মিনারে ছাত্রদলের মিছিলে পুলিশের ধাওয়া

satrodol28বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে মিথ্যা মামলার প্রতিবাদে মিছির করেছে ছাত্রদল। বুধবার বেলা দুইটার দিকে বুয়েট শহীদ মিনার থেকে শুরু হয়ে মিছিলটি পলাশী পৌঁছলে পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে যায়।

মিছিলের নেতৃত্ব দিয়েছেন ছাত্রদল কেন্দীয় সংসদের সহ সভাপতি আলমগীর হাসান সোহান। আরো উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের  অর্থ সম্পাদক মোস্তাফিজুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রনেতা রজিবুল ইসলাম, মোঃ ইমরান হোসেন, হাফিজুর রহমান, আল ইমরান রিপন,পার্থ  দেব মন্ডল, আনিসুর রহমান শামীম, আলমগীর কবির, আমিনুর রহমান, নাজমুল ইসলাম, সাইফুজ্জামান, এম এম মুসা, শফিকুল ইসলাম, সজীব, হারুনুজ্জামান, শামীম, আখতারুজ্জামান,  তৌহিদ,রঞ্জু, হাসান, শিমুল, সজীব, ফারুক,রাজু, প্রিন্স, সাদ্দাম, আহসানুল হক(জঃবিঃ), ঢাকা কলেজের আশিক, আব্দুল্লাহ, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জুয়েল, মিরাজ প্রমুখ।

অলিম্পিকে সোনা চান নেইমার

neymarপাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল, কিন্তু অলিম্পিকে একবারও ফুটবলে সোনা জিততে পারেনি পেলের দেশ ৷সেই আক্ষেপ রয়ে গিয়েছে নেইমারের মনে ৷এবার নিজের দেশেই বসতে চলেছে অলিম্পিকের আসর ৷ ২০১৬-রিও অলিম্পিকে দেশকে সোনা দিতে চান ব্রাজিলের বার্সেলোনার তারকা ৷

নেইমার বলেছেন, ‘ আমি মনে করি প্রতিটি ঘটনা থেকে শিক্ষা নিতে হবে ৷ ব্রাজিল এখনও ফুটবলে সোনা জিততে পারেনি ৷ আমরা সোনা জেতার স্বপ্ন দেখছি ৷ আমার মনে হয় সেই সময় এসে গিয়েছে ৷’

একইসঙ্গে নেইমার বলেছেন, ‘ আমি আশা করছি ব্রাজিলের জনগণের জন্য খেতাব জিততে পারব ৷আমরা এবার ঘরের মাঠে অলিম্পিক খেলব ৷ মারাকানা স্টেডিয়ামে যদি এমন কিছু ঘটাতে পারি তাহলে বিরাট ব্যাপার হবে ৷ সোনা জেতার জন্য আমরা নিজেদের উজাড় করে দেব ৷’

নিজেকে হাস্যকর বানালেন রামদেব

ramdebপদ্ম প্রাপকের তালিকায় কখনোই ছিলেন না ভারতের বিতর্কিত যোগগুরু বাবা রামদেব৷ সংবাদমাদধ্যমের রিপোর্টের ওপর ভিত্তি করেই পদ্ম পুরস্কার নেবেন না বলে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে চিঠি পাঠিয়েছিলেন যোগগুরু৷ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একথা স্পষ্ট করে দেওয়া হয়৷ ইকনমিকস টাইমস-এ প্রকাশিত একটি রিপোর্টে এক উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তার বক্তব্য তুলে ধরা হয়৷ তিনি বলেন, ‘শর্ট লিস্টি বাবা রামদেবের নাম কখনোই ছিল না৷ প্রাথমিক আলোচনাতেও উঠে আসেনি তার নাম৷’ তার দাবি, ব্যক্তিগতভাবে সাত-আট জনকে ফোন করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী৷ কেন্দ্রীয় সরকার তাদের দেশের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার পদ্ম বিভূষণে  সম্মানিত করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি৷ তাদের মধ্যে যোগগুরু ছিলেন না৷ রাজনাথ ফোন করেছিলেন অমিতাভ বচ্চন, লালকৃষ্ণ আদবানি ও শ্রী শ্রী রবিশঙ্করকে৷ তবে রামদেবের এক ঘনিষ্ঠ সহযোগীর বক্তব্য, রামদেবকে যদি চূড়ান্ত তালিকায় রাখা না-হয়েই থাকে, তাহলে সংবাদমাধ্যমের রিপোর্ট কেন তৎক্ষণাৎ খারিজ করল না সরকার৷