শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

‘এমন এক শক্তি ক্ষমতায় আসবে যা আপনারা কেউ পছন্দ করবেন না’

mannaa“সংলাপের মাধ্যমে সমস্যার সমাধান না করলে এমন এক শক্তি ক্ষমতায় আসবে যা আপনারা কেউ পছন্দ করবেন না। কিন্তু লক্ষ কোটি জনতা তাদেরকে স্বাগত জানাবে” বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

শনিবার জাতীয় প্রেসক্লাবে  গুড গভর্নেন্স ফোরাম  আয়োজিত ‘বর্তমান রাজনৈতিক সংকট উত্তরণে জাতীয় সংলাপ’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

সাবেক এই ছাত্র নেতা বলেন, “চলমান সংকট উত্তরণের জন্য সংলাপের বিকল্প নেই। এসময় দুই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, সংলাপ না করলে কঠিন পরিণতির জন্য অপেক্ষা করুন।”

“সংলাপে সমস্যার সমাধান না করলে এমন এক শক্তি ক্ষমতায় আসবে যা আপনারা কেউ পছন্দ করবেন না। কিন্তু লক্ষ কোটি জনতা তাদেরকে স্বাগত জানাবে। তবে এটা আমাদের কাম্য নয়। আমরা চাই সংলাপের মাধ্যমেই সমাধান হোক।”

ডাকসুর সাবেক এ ভিপি বলেন, “আন্দোলন দমন করতে ৪৩ বছরের ইতিহাসে সবচেয়ে বেশি কঠোরতা দেখাচ্ছে প্রশাসন।”

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, সুপ্রিম কোর্টের সাবেক রেজিস্টার ইকতেদার আহমেদ।

ওই প্রবন্ধে তিনি আশঙ্কা প্রকাশ করেন, “বর্তমানে ক্ষমতাসীনরা প্রধান বিরোধী দলসহ আরো দু’একটি দলকে নির্মূল করার যে পথে অগ্রসর হচ্ছেন, পরিণামে তা তাদের জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। এজন্য ক্ষমতাসীনদের সতর্ক হওয়া উচিত।”

তিনি আরও বলেন,“যেহেতু বর্তমান সংকট আওয়ামী লীগের সৃষ্ট, তাই সংকট উত্তরণের পথ তাদেরকেই খুঁজে বের করতে হবে।”

গুড গভর্নেন্স ফোরাম এর সভাপতি বিচারপতি সিকদার মকবুল হকের সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা  চৌধুরী, সাবেক মন্ত্রী মিজানুর রহমান শেলী, আমাদের অর্থনীতি সম্পাদক নাঈমুল ইসলাম খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুকোমল বড়ুয়া বক্তব্য রাখেন।

জাতিসংঘের বিবৃতিতে ঢাকার প্রতিবাদ

বাংলাদেশে চলমান রাজনৈতিক সংঘাত নিয়ে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দফতরের (ওএইচসিএইচআর) বিবৃতির জোরালো প্রতিবাদ জানিয়েছে ঢাকা। সম্প্রতি জেনেভায় বাংলাদেশের স্থায়ী মিশন থেকে ওএইচসিএইচআরের কাছে আনুষ্ঠানিকভাবে এ প্রতিবাদপত্র পাঠানো হয়। বিবৃতিতে বলা হয়েছিল, দেশে অগ্নিসংযোগ, সহিংসতা, সন্ত্রাসী কর্মকা-ের জন্য সরকার বিএনপি ও জামায়াতে ইসলামীকে দায়ী করেছে। প্রতিবাদপত্রে উল্লেখ করা হয়, দুর্নীতির অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে চলমান মামলা এবং মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের বিচার কার্যক্রম অব্যাহত থাকবে। সংঘাত নাশকতা করে বিচার প্রক্রিয়া ব্যাহত করা যাবে না। গত ১৬ জানুয়ারি জেনেভায় মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দফতরের মুখপাত্র রাভিনা সামদাসানি বাংলাদেশে চলমান সহিংসতায় উদ্বেগ জানিয়ে বিবৃতি দেন। এর প্রতিক্রিয়ায় ওএইচসিএইচআরের কাছে বাংলাদেশের পাঠানো প্রতিবাদপত্রে গভীর হতাশা ব্যক্ত করা হয়েছে। বিবৃতিতে প্রত্যেকটি প্রসঙ্গের জবাব দিয়েছে বাংলাদেশ। সরকারের একটি সূত্র জানায়, ওএইচসিএইচআরের ওই বিবৃতি থেকে সবার ভুল ধারণা হতে পারে। এ কারণে বাংলাদেশের পক্ষ থেকে প্রকৃত বিষয়গুলো তুলে ধরে প্রতিবাদ জানানো হয়েছে। প্রতিবাদপত্রে বলা হয়, সম্প্রতি প্রায় সব অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকা-ের জন্য বিএনপি ও জামায়াত-শিবির দায়ী। অন্য কোনো ইঙ্গিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোকে দায়ী করা হলে এ ধরনের সন্ত্রাসী কার্যক্রমকে আড়াল ও উৎসাহিত করা হবে। ওএইচসিএইচআর তাদের বিবৃতিতে বলেছিল, আইন প্রয়োগকারী সংস্থাগুলো যেন বিধিবহির্ভূতভাবে কোনো শীর্ষ বিরোধী নেতাকে আটক বা গ্রেফতার না করে তাও সরকারের নিশ্চিত করা উচিত। গ্রেফতার হওয়া ব্যক্তিরা সন্ত্রাসী কর্মকা-ের সঙ্গে জড়িত বলে মনে করা হচ্ছে বলে বাংলাদেশের পাঠানো প্রতিবাদপত্রে জানানো হয়েছে। গত ১৬ জানুয়ারি পাঠানো বিজ্ঞপ্তিতে ওএইচসিএইচআর বলেছিল, ৫ জানুয়ারির নির্বাচনের প্রথম বর্ষপূর্তিতে ওই নির্বাচন বর্জনকারী বিএনপি সমর্থকরা অবরোধ ডাকার পরই অস্থিরতা শুরু হয়। সরকার সমাবেশে নিষেধাজ্ঞা এবং বিএনপি চেয়ারপারসন ও ওই দলের জ্যেষ্ঠ অন্য নেতাদের প্রতিবাদ কমর্সূচিতে অংশ নিতে বাধা দেয়। মতপ্রকাশ, চলাচল ও সমবেত হওয়ার অধিকারসহ আন্তর্জাতিক মানবাধিকার আইনের আলোকে অধিকার নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলা পুন:প্রতিষ্ঠায় সরকারের উদ্যোগ নেওয়া উচিত বলে ওএইচসিএইচআরের ওই বিজ্ঞপ্তিতে মন্তব্য করা হয়। এর পরিপ্রেক্ষিতে প্রতিবাদপত্রে বলা হয়, নাশকতার আশঙ্কায় ৫ জানুয়ারি স্থানীয় পুলিশ প্রশাসন সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। কিন্তু এখন আর তা নেই। ওএইচসিএইচআরের বিবৃতিতে সংঘাত-সহিংসতা আরো বৃদ্ধির আশঙ্কা ভুল বার্তা দেবে বলে বাংলাদেশের প্রতিবাদপত্রে উল্লেখ করা হয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রসঙ্গে প্রতিবাদপত্রে বলা হয়েছে, তাকে আটকে রাখা হয়নি। তিনি নিজের ইচ্ছায় তার গুলশান কার্যালয়ে অবস্থান করছেন। তিনি চাইলে যেকোনো সময় তার বাসায় যেতে পারেন। প্রতিবাদপত্রে বলা হয়েছে, সরকার গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের চলমান বিচার প্রক্রিয়া এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া অব্যাহত রাখা নিশ্চিত করবে। মানবতাবিরোধী অপরাধের বিচারে বিএনপি-জামায়াতের কয়েকজন নেতা ইতিমধ্যে দোষী সাব্যস্ত হয়েছেন। আদালত তাদের সাজাও দিয়েছেন। এ ধরনের বিচার প্রক্রিয়া নস্যাৎ ও কলঙ্কিত করতে বিএনপি-জামায়াতের প্রতি সহানুভূতিশীলদের নাশকতা সত্ত্বেও সরকার তা অব্যাহত রাখবে। উল্লেখ্য, ওএইচসিএইচআরের ওই বিবৃতিতে বলা হয়েছিল, বাংলাদেশে বড় দুই রাজনৈতিক দলের শান্তিপূর্ণ উপায়ে মতপার্থক্য দূর করার ব্যর্থতায় ক্রমবর্ধমান রাজনৈতিক সহিংসতা অত্যন্ত উদ্বেগজনক। ২০১৪ সালে নির্বাচনকে ঘিরে সৃষ্ট পরিস্থিতির মতো এরই মধ্যে হতাহত হওয়া ও জীবনযাত্রা ব্যাহত হওয়ার ঘটনা শুরু হয়েছে। বাংলাদেশ ওএইচসিএইচআরকে বলেছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। সংঘাত-সহিংসতা ও সন্ত্রাসী কর্মকা-, অবরোধ, হরতালকে জনগণ প্রত্যাখ্যান করেছে। প্রতিবাদপত্রে আরো বলা হয়েছে, আইনসম্মতভাবে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও জননিরাপত্তা নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। সরকার আন্তর্জাতিক মানবাধিকার বিশেষ করে আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকারবিষয়ক আইন সমুন্নত রাখছে। ঢাকার সূত্রগুলো বলছে, গত ১৬ জানুয়ারি বাংলাদেশ বিষয়ে বিবৃতি দেওয়া ওএইচসিএইচআর জাতিসংঘ মানবাধিকার পরিষদ নয়। ওএইচসিএইচআর হলো জাতিসংঘ সচিবালয়ের একটি কাঠামো, যা জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সরাসরি কাজ করে থাকে। অন্যদিকে জাতিসংঘ মানবাধিকার পরিষদ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পর সর্বোচ্চ গুরুত্বপূর্ণ আন্তরাষ্ট্রীয় ফোরাম। ওই ফোরাম সরাসরি জাতিসংঘ সাধারণ পরিষদের কাছে প্রতিবেদন জমা দেয়। বাংলাদেশ গত বছর এ ফোরামের সদস্য নির্বাচিত হয়েছে। ওএইচসিএইচআরের বক্তব্য জাতিসংঘ মানবাধিকার কমিশনের বক্তব্য বলে বিভিন্ন মহল থেকে প্রচার করা হয়েছে। বর্তমানে জাতিসংঘ মানবাধিকার কমিশন বলে কিছু নেই। জাতিসংঘ মানবাধিকার কমিশনের কার্যক্রম ছিল ১৯৪৬ থেকে ২০০৬ সাল পর্যন্ত। ২০০৬ সালে জাতিসংঘ মানবাধিকার কমিশনের বদলে জাতিসংঘ মানবাধিকার পরিষদের যাত্রা শুরু হয়েছে। জাতিসংঘের ব্রিফিংয়ে বাংলাদেশি শান্তিরক্ষীদের নিয়ে প্রশ্ন: গত ২২ জানুয়ারি জাতিসংঘ সদর দফতরে সংবাদ সম্মেলনে বাংলাদেশ বিষয়ে প্রশ্ন ওঠে। সাংবাদিকরা বাংলাদেশ পরিস্থিতি তুলে ধরে জাতিসংঘের রাজনীতি বিভাগ বা মহাসচিবের ভূমিকা জানতে চান। জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডোজারিক বাংলাদেশ পরিস্থিতিকে ‘বিরক্তিকর’ বলে মন্তব্য করেন। এরপর আবার বাংলাদেশে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কিছু সদস্যের দ্বারা মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি তুলে ধরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সদস্য বাছাইয়ের বিষয়ে জানতে চাওয়া হয়। জবাবে ডোজারিক বলেন, এ ক্ষেত্রে প্রচলিত মানবাধিকার মান অনুসরণ করা অব্যাহত থাকবে। – See more at: http://www.sheershanews.com/2015/01/31/67169#sthash.HX2vZXFG.dpuf

আগামীতে দুইশ’ আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায়

mossssarofফরিদপুরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীরা ২০০ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। গতকাল বিকেলে ফরিদপুর শহরের আদমপুর প্রামাণিকপাড়া-সংলগ্ন মাঠে আয়োজিত এক জনসভায় তিনি এ মন্তব্য করেন। খন্দকার মোশাররফ বলেন, ৫ই জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের ১৫৩ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিল। বর্তমান সরকার দেশে যে উন্নয়নমূলক কাজ করছে এবং বিএনপির ভ্রান্তনীতির কারণে আগামীতে দেশে বিএনপির কোন অস্তিত্বই থাকবে না। তখন আমাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় করার জন্য কাউকে পাওয়া যাবে না। আগামী সংসদ নির্বাচনে আমরা ২০০ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হব। মন্ত্রী আরও বলেন, বেগম খালেদা জিয়া অবরোধ কর্মসূচি দিয়ে দেশের ক্ষতি করতে চাইলেও কোন লাভ হচ্ছে না। গাড়ি, দোকানপাট, ব্যবসা-বাণিজ্য কেন্দ্র সবই খোলা রয়েছে। তাই আসুন সুষ্ঠু রাজনীতি করেন, আওয়ামী লীগকে চাপে রাখেন, সমালোচনা করেন জনগণ আপনাকে মূল্যায়ন করবে। কুমার নদের ওপর নবনির্মিত একটি সেতুর উদ্বোধন উপলক্ষে এ জনসভার আয়োজন করে ফরিদপুর পৌর আওয়ামী লীগের ৭, ৮ ও ৯ নম্বর ওয়াার্ড আওয়ামী লীগ। ফরিদপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মো. জলিলের সভাপতিত্বে ব্রিজ উদ্বোধনী আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন কোতোয়ালি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামসুল আলম চৌধুরী, শ্রমিক লীগের সভাপতি আক্কাস হোসেন প্রমুখ।

‘অবরোধ না তুললে সব লাইন কাটা হবে’

hasan31বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নেতা হাছান মাহমুদ বলেছেন, এসএসসি পরীক্ষার আগে অবরোধ প্রত্যাহার না হলে খালেদা জিয়ার কার্যালয়ের শুধু বিদ্যুৎ নয়, সব লাইন কেটে দেয়া হবে। এটা আজকে জনগণের দাবি।

আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি একথা বলেন। হরতাল অবরোধ প্রত্যাহার দাবিতে ওই মানববন্ধন আয়োজন করে আওয়ামী হকার্স লীগ নামের একটি সংগঠন।

কোনো কোনো ক্ষেত্রে শক্তি প্রয়োগ অপরিহার্য: ড. মিজান

mizan31মানুষের জানমাল ও অধিকার রক্ষায় কোনো কোনো ক্ষেত্রে শক্তি প্রয়োগ অপরিহার্য হয়ে পড়ে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মানুষের নিরাপত্তার কথা ভেবে পুলিশকে শক্তি প্রয়োগের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান।

শনিবার রাজধানীর শাহাবাগে জাতীয় মানবাধিকার কমিশনের আয়োজনে ‘শান্তির জন্য পদযাত্রা’ কর্মসূচি শেষে তিনি এ কথা বলেন।

দেশজুড়ে নাশকতা ও পেট্রলবোমা নিক্ষেপসহ চলমান সহিংসতা বন্ধের দাবিতে এ শান্তি পদযাত্রার আয়োজন করে জাতীয় মানবাধিকার কমিশন। সকাল সাড়ে ১০টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে এ পদযাত্রা শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

সংক্ষিপ্ত সমাবেশে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, “সাধারণ মানুষের নিরাপত্তায় বৈধ পন্থায় শক্তি প্রয়োগ করুন। মানবাধিকার লঙ্ঘন হয় এমনভাবে শক্তি প্রয়োগ করবেন না। আপনাদের হাতজোড় করে মিনতি করে বলছি, সহিংসতা বন্ধ করুন। আপনাদের গণতান্ত্রিক মূল্যবোধ জাগ্রত হোক।”

ড. মিজান বলেন, “সাধারণ মানুষকে নিরাপত্তাহীনতায় ঠেলে দিয়ে গণতান্ত্রিক আন্দোলন হয় না। এভাবে গণতন্ত্র অর্জন সম্ভব নয়।”

সংক্ষিপ্ত সমাবেশে আরো বক্তব্য দেন বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু, জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য কাজী রিয়াজুল হক ও মাহফুজা খানম প্রমুখ।

বখতিয়ার খিলজির সম্মানে মাটিতে ঘুমায় গ্রামবাসী

soulশুতে হবে মাটির বিছানাতেই। খাট-চৌকি চলবে না। কারণ গ্রামের  পীরসাহেবও যে ঘুমিয়ে আছেন মাটির নিচে। যুগ যুগ ধরে এই বিশ্বাসই আঁকড়ে চলেছে ভারতের পশ্চিম দক্ষিণ দিনাজপুরের পীরপাল গ্রামের বাসিন্দারা। তাদের পীরসাহেব ইতিহাসখ্যাত  যোদ্ধা বখতিয়ার খিলজি।

মাত্র সতেরোজনের ঘোড়সওয়ার বাহিনী। আর তাই নিয়েই  লক্ষ্ণণ সেনকে হারিয়ে গৌড়বঙ্গের দখল নিয়েছিলেন বখতিয়ার খিলজি।

দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর ব্লকের পীরপাল গ্রাম। হাজার তিনেক মানুষের বাস এই গ্রামে। আছে একটি প্রাথমিক স্কুল, গঙ্গারামপুরের সঙ্গে সংযোগকারী পাকা রাস্তাও।  আর আছে বখতিয়ার খিলজির সমাধি।  যুগ যুগ ধরে নানা লোকগাথা সূত্রে যাকে গ্রামবাসীরা মানেন একজন পীর বলে।

একে পীর, তারওপর একসময়ের রাজাও। তিনি শায়িত মাটির নিচে। গ্রামবাসীরা কি আর খাটে শুতে পারেন? তাই খাট, চৌকি নো এন্ট্রি। ঘর বা বারান্দায় মাটি জমিয়ে উঁচু করে তার ওপরই বিছানা পেতে শোওয়ার ব্যবস্থা গ্রামে।- জিনিউজ

আফ্রিদি ঝড়েও জয় অধরা পাকিস্তানের

afridii.jpgfপাকিস্তান: ২১০ (আফ্রিদি ৬৭, ইলিয়ট ৩-২৬)
নিউজিল্যান্ড: ২১৩ (ইলিয়ট ৬৪*, টেলর ৫৯*)

ওয়েলিংটন: আফ্রিদি ঝড়েও জয় পেল না পাকিস্তান৷ শনিবার ওয়েলিংটনে দু’ ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে সাত উইকেটে হারাল নিউজিল্যান্ড৷২১০ রান তাড়া করে মাত্র তিন উইকেট হারিয়ে ১০ ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় কিউইবাহিনী৷

টস জিতে পাকিস্তানকে প্রথম ব্যাট করতে পাঠায় নিউজিল্যান্ড৷ শুরুটা ভালো হয়নি পাকিস্তানের৷ স্কোরবোর্ডে কোনো রান যোগ হওয়ার আগেই প্যাভিলিয়নে ফেরেন মুহম্মদ হাফিজ৷১২৭ রানে ছ’ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দলকে  টেনে তোলার মরিয়া চেষ্টা করেন অধিনায়ক মিসবাহ-উল-হক ও শাহিদ আফ্রিদি৷ ২৯ বলে ন’টি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন ‘বুম বুম’ আফ্রিদি৷৮৭ বলে ৫৮ রানেই ইনিংস খেলেন মিসবা৷বাকিরা কেউ রান পাননি৷মিসবা ও আফ্রিদি ফেরার পর তাসের ঘরের মতো ভেঙে পাক ইনিংস৷৪৫ ওভারে ২১০ রানে গুটিয়ে যায় পাকিস্তান৷গ্র্যান্ট ইলিয়ট ২৬ রান খরচ করে তিনটি  উইকেট তুলে নেন৷

কিউই ইনিংসে সর্বোচ্চ রান করেন ইলিয়টের৷ ৬৮ বলে ৬৪ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি৷রস টেলর অপরাজিত ৫৯ এবং মার্টিন গুপ্তিল ৩৯ রান করেন৷ দু’ ম্যাচের সিরিজের শেষ ম্যাচ মঙ্গলবার নেপিয়ারে৷ ম্যাচের সেরা ইলিয়ট৷

সাতক্ষীরায় বিএনপি-জামায়াতের ১৩ কর্মীসহ গ্রেফতার ৪৫

arrest28নাশকতার আশঙ্কায় সাতক্ষীরায় বিএনপি-জামায়াতের ১৩ কর্মীসহ ৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ বলছে, গ্রেফতারকৃতদের মধ্যে জামায়াতের ১১ ও বিএনপির ২ জন কর্মী রয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপ-পরিদর্শক কামাল হোসেন বলেন, ‘গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।’
তিনি জানান, নাশকতাকারীদের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।

 

শাহজালালে সোয়া ৪ কেজি স্বর্ণসহ বোর্ডিং ব্রিজ অপারেটর আটক

goldঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সোয়া ৪ কেজি স্বর্ণসহ সিভিল এভিয়েশনের এক বোর্ডিং ব্রিজ অপারেটরকে আটক করেছে ঢাকা কাস্টম হাউস কর্তৃপক্ষ।

শনিবার বেলা ১২টার দিকে বিমানববন্দরের বোর্ডিং ব্রিজ থেকে হাফিজুর রহমান নামে ওই অপারেটরকে আটক করা হয়।
বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার ফরিদ আল মামুন জানান, শনিবার থাই এয়ারলাইন্সের টিজি-৩২১ ফ্লাইটি বিমানবন্দরে অবতরণ করে।
তিনি জানান, বিমানটি বোর্ডিং ব্রিজে লাগানোর পর বিমানের জনৈক যাত্রী বোর্ডিং ব্রিজ অপারেটর হাফিজুর রহমানের কাছে স্বর্ণের বারগুলো পাচার করে।
মামুন জানান, পরে গোপন সংবাদের ভিত্তিতে বেলা ১২টার দিকে হাফিজুর রহমানের দেহ তল্লাশি করে মোট ৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এর মধ্যে চারটি বারের ওজন এক কেজি করে।
তিনি জানান, উদ্ধার স্বর্ণের বারগুলোর ওজন ৪ কেজি ২০০ গ্রাম, দাম প্রায় দুই কোটি টাকা। এ ঘটনায় আটক হাফিজুরের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান আইনে বিমানববন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

টেস্ট বিদায় জানালেন ব্রাভো

bravoওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার ডোয়েন ব্রাভো টেস্ট ক্রিকেটকে বাই বাই জানালেন।চার বছর ধরে সাদা পোশাকের ক্রিকেটে দেশের হয়ে খেলার সুযোগ না পাওয়ার পর এমন সিদ্ধান্ত নিলেন ৩১ বছর বয়সী ত্রিনিদাদ ক্রিকেটার। অবশ্য সীমিত ওভারের ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন ব্রাভো। ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ডের সঙ্গে ঝামেলায় জড়ানোর কারণে আসন্ন ২০১৫ বিশ্বকাপে খেলতে পারছেন না।

২০১০ সালের ডিসেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্ট ম্যাচটি খেলেছিলেন ব্রাভো ব্রাদার্সদের বড় ভাই।মাসখানেক আগেই তরুণ ক্রিকেটার জেসন হোল্ডারের কাছে অধিনায়কত্ব হারান তিনি। দক্ষিণ আফ্রিকা সিরিজে উপেক্ষিত থাকার পর সুযোগ মেলেনি ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিশ্বকাপেও।

গত বছর সিরিজের মাঝ পথে ভারত সফর ছেড়ে দেশে ফেরায় বোর্ডের চক্ষুশূলে পরিণত হন ব্রাভো। যদিও কেন্দ্রীয় চুক্তিতে জায়গা হয়েছে তার। আর টি-টোয়েন্টি দলেও ডাকা হয়েছে। দেশের হয়ে ৪০ টেস্ট খেলে ২২০০ রান করেছেন ব্রাভো। গড় ৩১.৪২, সর্বোচ্চ ১১৩ রান৷