শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

৩ বছর বয়সী সন্তানের গুলিতে বাবা-মা আহত

gun3মায়ের হাতব্যাগ থেকে পিস্তল নিয়ে বাবা-মাকে গুলি করেছে তিন বছর বয়সী এক ছেলে। যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর আলবুকুয়ের্কিউ শহরের একটি হোটেলে শনিবার এই ঘটনা ঘটে। খবর সিএনএন ও এপি’র।

তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, হোটেলের একটি কক্ষে অবস্থানকালে মায়ের হাতব্যাগে আইপড খুঁজতে যায় ছেলেটি। ব্যাগটি থেকে সে একটি হাতবন্দুক খুঁজে পায় এবং সেটা দিয়ে বাবা ও মাকে গুলি করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্ঘটনাবশত এ ঘটনা ঘটেছে।

ছেলেটির বাবার কোমড়ে গুলি লেগেছে। তাকে চিকিৎসা দেওয়ার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

৮ মাসের গর্ভবতী মায়ের ডান কাঁধে গুলি লেগেছে। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে থাকলেও বর্তমানে তার অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে।

দুর্ঘটনার সময় কক্ষটিতে ওই দম্পত্তির দুই বছর বয়সী এক মেয়ে থাকলেও তার গায়ে কোনো আঘাত লাগেনি। ওই ছেলে-মেয়েকে বর্তমানে শিশুসেবা কেন্দ্রে রাখা হয়েছে।

আলবুকুয়ের্কিউ জেলা এ্যাটর্নি অফিসের পক্ষ থেকে বলা হয়েছে, আগ্নেয়াস্ত্র ব্যবহারে অবহেলার কারণে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হতে পারে।

স্থানীয় একটি পত্রিকা জানিয়েছে, আমেরিকা’স বেস্ট ভ্যালু ইন নামে একটি হোটেলে এ ঘটনা ঘটে।

কক্সবাজারে ৫০ হাজার পিস ইয়াবাসহ আটক ৮

eyaba23কক্সবাজারের টেকনাফ উপজেলায় অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মিয়ানমারের ৮ নাগরিককে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম জানা যায়নি।

মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের নাফ নদীতে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ ওই ৮ নাগরিককে আটক করা হয়।

জানা যায়, খবর পেয়ে ৪২ বিজিবি অধিনায়কের নেতৃত্বে শাহপরীর দ্বীপ বিওপির জওয়ানরা নাফ নদীতে অভিযান চালায়। এ সময় ইয়াবা ট্যাবলেটসহ ২টি কাঠের তৈরি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়।

উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলোর মূল্য প্রায় দেড় কোটি টাকা এবং আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

সোনার চালানের নতুন রুট ফরেন পোস্ট অফিস

goldইমারজেন্সি মেইল সার্ভিসের (ইএমএস) মাধ্যমে ফরেন পোস্ট অফিসের মাধ্যমে অবাধে আসছে সোনার চোরাচালান।  বিগত কয়েক বছর ধরে সোন চালানের নিরাপদ রুট হিসেবে ব্যবহার হচ্ছে ডাক বিভাগের ফরেন পোস্ট অফিসগুলো। বহুকাল থেকেই সক্রিয় চোরাকারবারী চক্র। সময়ের সঙ্গে তাল মিলিয়ে ভিন্ন ভিন্ন কৌশল নেয় চোরাকারবারি চক্র। সরকারের কঠোর নজদারি সত্ত্বেও ঠেকানো যাচ্ছে না সোনার অবৈধ চালান।

কতিপয় কর্মকর্তার যোগসাজসে প্রধান পোস্ট অফিসের (জিপিওর) বৈদেশিক শাখা ও বিমানবন্দর শাখা এখন সোনা চোরাকারবারিদের নিরাপদ পথ। ইমারজেন্সি মেইল সার্ভিসের (ইএমএস) মাধ্যমে প্রতিনিয়ত অবাধে ঢুকছে সোনার চোরাচালান। কয়েকটি সংঘবদ্ধ চক্র  ও কর্মকর্তার যোগসাজসে দীর্ঘদিন ধরেই পার্সেল মালপত্রের নামে গাড়ির যন্ত্রাংশ, কম্পিউটার পার্টস, ইলেকট্রনিঙ পার্টস, বইপত্র, ওষুধ, কাপড়, খেলনা সরঞ্জামসহ বিভিন্ন মালের কার্টনে আসছে সোনা। মাঝে মধ্যে প্রশাসন ও মিডিয়ার কঠোর নজরদারিরতে দু’-একটা চালান আটক হলেও অধিকাংশ চালান চলে যাচ্ছে পার্সেলের নামে কোন ধরনের ঝামেলা ছাড়াই। ফলে বড় অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার।

জিপিও নির্ভরযোগ্য সূত্র জানায়, বৈদেশিক শাখা একটি চক্রের সহযোগিতায় এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা সোনার চোরাচালান করছেন অভিনব পদ্ধতিতে। বিভিন্ন দেশ থেকে পাঠানো পার্সেলের গায়ে যে ঠিকানা ও ফোন নাম্বার থাকে সেটা দেয়া হয় ভুয়া। এ বিষয়ে আগে থেকেই কন্ট্রাক করা থাকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে। সংকেত হিসেবে ব্যবহার করা হয় গোপন পিন কোড। প্যাকেটটি পৌঁছার পর এসব কর্মকর্তারা সেখান থেকে সোনা বা কোন প্রকার মাদকদ্রব্য থাকলে কাস্টম অফিসারের পরীক্ষার আগেই প্যাকেট থেকে সরিয়ে নেয় অথবা ভুয়া ঠিকানায় সেগুলো খালাস করে। তবে সেটাও করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের ম্যানেজ করে। এরপর ব্যবসায়ীদের হাতে পৌঁছানো হয় মধ্যবর্তী আরেকটি দালাল চক্রের মাধ্যমে।

সূত্র আরো জানায়, মালেয়শিয়া, দুবাই, হংকং ও সিঙ্গাপুর থেকে বেশি আসে সোনার চালান। কোরিয়া ও চায়না থেকে আসে মোবাইল এঙেসরিজ। এ মোবাইল এঙেসরিজ এর ক্ষেত্রে শুধু বডিটা বাইরে থেকে আনা হয়। দেশে সেটার কাভার তৈরি করে বাজারজাত করা হয় সেই দেশের ব্র্যান্ডিং করে।
সম্প্রতি পরপর কয়েকটি চালান আটকের ঘটনা ঘটেছে। বুধবার মাত্র তিন দিনের ব্যবধানে ফরেন পোস্ট অফিসের একটি পার্সেল কার্টন (গাড়ির যন্ত্রাংশ) থেকে ২ কোটি টাকা মূল্যের সোনার বার উদ্ধার করে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ। এর আগে বিদেশ থেকে আসা একটি কম্পিউটার যন্ত্রাংশের কার্টন থেকে কোটি টাকার সোনার বার উদ্ধার করা হয়। গত বছরের ১২ অক্টোবর ঢাকা ফরেন পোস্ট অফিসে ২ (দুই) কেজি সোনা ধরা পড়ে। এর নেপথ্য কারণ হিসেবে দেখা যায় এসব সোনা ধরা পড়েছে শুধুমাত্র নিজেদের মধ্যে ভাগবাটোয়ারার কোন্দলের কারণে। তাদের মধ্যে থেকে কেউ একজন রেগে গিয়ে সাংবাদিকদের ফোন করলে বিষয়টি জানাজানি হয়ে যায়। এরপর কাস্টমস কর্মকর্তারা এসে স্বর্ণগুলো আটক করে।

বিমানবন্দর ফরেন পোস্ট অফিসের এপিএমজি শরীফ লতিফ জানান, পার্সেল মালপত্রের নামে আসা প্রতিটি কার্টন যৌথভাবে তল্লাশি করা হয়। বিমানবন্দর পোস্ট অফিস থেকে কোনো মালপত্র ডেলিভারি দেয়া হয় না। সব মালপত্র ঢাকা জিপিওতে পাঠানো হয়। মাঝেমধ্যে পার্সেল মালপত্রের নামে আসা কার্টনে সোনার বার ধরা পড়ে বলেও জানান তিনি।

এ বিষয়টি স্বীকার করে কাস্টমস, শুল্ক ও গোয়েন্দা বিভাগের মহাপরিচালক মইনুল ইসলাম  বলেন, আমরা বিষয়টি জানি। নিয়মিত নজরদারি করছি। এখন থেকে আরও নজরদারি বাড়নো হবে বলেও জানান তিনি।

এ ব্যাপারে প্রধান পোস্ট অফিসের ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল (ডিপিএমজি) আশরাফুজ্জামানের সঙ্গে কথা বলার চেষ্টা করে সম্ভব হয়নি।

অস্ত্র নিয়ে খালেদার অফিসের সামনে প্রজন্মলীগ কর্মী

karjaloy khaledaহঠাৎ উদয় হলেন তিনি। উদভ্রান্তের মতো পায়চারি করতে শুরু করলেন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে।

বিড় বিড় করছেন। হাতে একটি ব্যাগ। ঘটনা দেখে এগিয়ে গেল পুলিশ।

এ সময় ব্যাগ থেকে একটি অস্ত্র বের করেন লোকটা। বলতে থাকেন, “খালেদা জিয়া কোথায়? হরতাল-অবরোধ প্রত্যাহার করে নাই কেন, তাকে গুলি করে মারব।”

পরে পুলিশ তাকে কারযালয়ের সামনে থেকে সরিয়ে দেয়।

মঙ্গলবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্র জানায়, লোকটার নাম মুফিদুল ইসলাম। তিনি নিজেকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কর্মী হিসেবে পরিচয় দেন। তার কাছ থেকে উদ্ধার করা অস্ত্রটি লাইসেন্স করা।

বুধবারের পরীক্ষাও পেছালো

s s cহরতালে শিক্ষার্থীদের নিরাপত্তাজনিত কারণে বুধবার থেকেও এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে না। বুধবারের পরীক্ষা অনুষ্ঠিত হবে শনিবার। যদিও গত সোমবার থেকে এবার এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল।

হরতোলের কারণে সোমবারের পরীক্ষা পিছিয়ে শুক্রবার করা হয়।

মঙ্গলবার বিকেলে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

গোলকিপারের সেরা উচ্ছ্বাস খরগোশের মতো নেচে

kipparনয়ের দশকে রজার মিল্লারের কর্নার ফ্ল্যাগ ধরে নাচ এখনও বিখ্যাত৷ সেনেগালের পাপা-বোউবা দিয়পের নেতৃত্বে ব্রেক ডান্সও নিয়েও কম আলোচনা হয়নি৷ আফ্রিকার দেশগুলোর মাঠে নাচের সংস্কৃতি নতুন নয়৷ কিন্ত্ত, সোমবার আফ্রিকান নেশন্স কাপে যা হলো, তা অতীতের সব নাচকে ছাপিয়ে গিয়েছে৷ কঙ্গো গণতন্ত্রের গোলকিপার রবার্ট কিদিয়াবা নিশ্চিত হার বাঁচিয়ে মাঠের মধ্যে বসে নাচতে নাচতে ক্রমাগত এগিয়ে চলেন পা এবং হাতের অদ্ভুত ভঙ্গি করে৷ এই নাচকে বলা হয় ‘বাম ডান্স৷’ বলা হচ্ছে, এটাই বিশ্ব ফুটবলে গোলকিপারদের সেরা উচ্ছ্বাসের ছবি।

তার দল গণতান্ত্রিক কঙ্গো তখন প্রতিপক্ষ কঙ্গোর কাছে ০-২ পিছিয়ে৷ আফ্রিকান্স নেশন্স কাপ থেকে ছিটকে যাওয়া প্রায় নিশ্চিত৷ এর পর দু’টো গোল খেলার চেহারা বদলে দেয়৷ তৃতীয় গোলের পর তার টিমমেটরা যখন উচ্ছ্বাসে মেতেছেন, তখনই কিদিয়াবার ওই অদ্ভুত নাচ৷ যা এখন বিশ্ব ফুটবল মহলে চর্চার বিষয়৷ কী ভাবে বসে নাচতে নাচতে খরগোশের মতো এগিয়ে যাওয়া যায়, তা না দেখলে বিশ্বাস হয় না৷ বিশেষজ্ঞরা বলছেন, মারাত্মক টেনশন থেকে বেরিয়ে আসার পর এমন স্বতস্ফূর্ত আবেগের বহিঃপ্রকাশ এই নাচের মধ্যে দিয়ে হয়েছে৷ ৮২ মিনিটে তিনি নিশ্চিত গোল বাঁচিয়ে দলকে সেমিফাইনালে তুলেছেন৷

মির্জা ফখরুল ৫ দিনের রিমান্ডে

fakrul8মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

মঙ্গলবার বিকেল পৌনে চারটার দিকে মেট্রোপলিটন মেজিস্ট্র্যাট  এমদাদুল হকের আদালতে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে।

ওবামার অতঃকিম

obama otokimবারাক ওবামা সই দেন৷ মার্কিন প্রেসিডেন্ট বলে কথা৷ দেশে-বিদেশে তিনি যেখানেই যান, অটোগ্রাফ শিকারিরা ঘিরে ধরেন৷ তাই তিনি স্বাক্ষর দেবেন তার মধ্যে নতুন কিছু নেই৷ কিন্ত্ত কিম কারদাশিয়ান-এর ছবিতে তার স্বাক্ষর থাকলে, সেটা নিশ্চিতভাবেই খবরে উঠে আসে৷

হ্যাঁ, মডেল-টিভি সেলেব কিম কারদাশিয়ান সম্প্রতি #FBF POTUS নামে একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন৷ ছবিটি পুরনো৷ কিন্ত্ত পুরনো হলে কী হবে, ওবামার দৌলতে এই ছবি পোস্ট হওয়া মাত্রই ‘ভাইরাল’৷ শুধু কিম নন, সঙ্গে রয়েছেন তার স্বামী কায়নে ওয়েস্ট ও৷ আর সেই ছবিতে স্বাক্ষর সমেত মার্কিন প্রেসিডেন্ট লিখে দিয়েছেন, ‘টু কায়নে অ্যান্ড কিম – ওরা এবং ওদের মেয়ে যেভাবে আমাদের সমর্থন জানিয়েছে, তার জন্য শুভেচ্ছা৷’

ঘটনা হলো আমেরিকায় কয়েকটি প্রদেশে অন্তবর্তী নির্বাচনের ব্যাপারে ডেমোক্রাটিক পার্টির হয়ে প্রচারে নেমেছিলেন কারদাশিয়ান পরিবার৷ আর সেই কারণেই শুভেচ্ছাবার্তা ওবামার৷ তবে কিম-এর জায়গায় অন্য কোনও সেলেব্রিটি থাকলে এই খবরটি হয়তো এখানেই শেষ হয়ে যেতো৷ কিন্ত্ত যেখানে কিম রয়েছেন, সেখানে কি গপ্পটা এখানে থামতে পারে? না৷ কাহানির টুইস্ট হিসেবে কিম নাকি সরস মন্তব্য করে বসেছেন, ‘আচ্ছা মিস্টার ওবামার পোশাক কি লক্ষ করেছেন?’ এই মন্তব্যের কারণ আর কিছুই নয় কিম উর্দ্ধাঙ্গে পরেছেন স্কিন-কালারের একটি পোশাক৷ যা এক ঝলক দেখলে মনে হবে কিমের শরীরের ওপরের বেশ কিছুটা অংশ অনাবৃত৷ আর তাতেই কিম পোশাক নিয়ে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়েছেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্টকেই৷ -পিটিআই

হাটহাজারীতে ২২ পেট্রোলবোমাসহ আটক ৭

arrest28চট্টগ্রামের হাটহাজারীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২২টি পেট্রোলবোমাসহ জামায়াত-শিবিরের সাত নেতাকমীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার ভোরে হাটহাজারীর পৌর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
হাটহাজারী থানার ওসি মো. ইসমাইল বিষয়টি নিশ্চিত করে জানান, আটক সাতজন জামায়াত-শিবিরের নেতাকর্মী।

 

‘কাদের সিদ্দিকীর অবস্থান কর্মসূচির মঞ্চ উধাও’

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তমের অবস্থান কর্মসূচির মঞ্চ, চেয়ার, অবস্থানে ব্যবহৃত বাঁশ, কাঠ, চেয়ার, মঞ্চ নিয়ে গেছে পুলিশ। রোববার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। দলটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে ভয়-ভীতি প্রদর্শনের অভিযোগও করেছে দলটি। এদিকে এখানে থাকার অনুমতি নেই জানিয়ে গতরাত সাড়ে ৮টার দিকে মতিঝিল থানার ওসি ঘটনাস্থলে গিয়ে অবস্থান কর্মসূচি গুটিয়ে নিতে বলেন। এ সময় কাদের সিদ্দিকী বলেন, এখান থেকে তুলে দেয়া হলে তিনি প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে গিয়ে অবস্থান নিবেন। গতকাল অবস্থান কর্মসূচি থেকে লাল মিয়া নামে দলীয় এক কর্মীকে আটক করে পুলিশ। কৃষক শ্রমিক জনতা লীগের নেতাকর্মীরা জানিয়েছেন, পুলিশ কখনও প্রেস লেখা, আবার কখনও নম্বরবিহীন গাড়িতে করে আসছে। যদিও সরঞ্জাম লুটপাট ও ভয়ভীতির অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। অপরদিকে সব ভয়ভীতি ও বাধা উপেক্ষা করে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন অবস্থানকারীরা। হরতাল-অবরোধ প্রত্যাহার করতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দেশের চলমান সঙ্কটে আলোচনায় বসতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবি জানিয়ে গত ৬ দিন ধরে নেতাকর্মীদের নিয়ে মতিঝিলের দলীয় কার্যালয়ের সামনে ফুটপাতে অবস্থান করছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। সেখানেই কাটছে তার রাতদিন। তার সঙ্গে রয়েছেন বিপুল সংখ্যক নেতাকর্মী। সকাল থেকে রাত পর্যন্ত ফুটপাতে ফুটপাতে অবস্থান করছেন কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন সিদ্দিকী, মেয়ে কুশি সিদ্দিকীসহ আত্মীয়স্বজন। কৃষক শ্রমিক জনতা লীগের নেতারা জানিয়েছেন, কাদের সিদ্দিকী রোববার রাতে ফুটপাতে ঘুমিয়ে ছিলেন। তিনি ঘুমানোর পর রাত ১টার দিকে নম্বর প্লেটবিহীন একটি হায়েস মাইক্রোবাসে করে মতিঝিল থানা থেকে সাদা পোশাকের পুলিশ আসে। তারা সঙ্গে করে একটি পিকআপ ভ্যান নিয়ে আসে। অবস্থানস্থলে পৌঁছে কোন কথা বলার সুযোগ না দিয়ে ৪০-৫০ জন নেতাকর্মীর সামনেই গণসঙ্গীত গাওয়ার জন্য প্রস্তুতকৃত মঞ্চটি খুলে নিয়ে পিকআপে করে নিয়ে যায়। এছাড়া ব্যবহৃত বাঁশ, কাঠ এবং চেয়ারগুলোও নিয়ে যায় তারা। এর আগে পঞ্চম দিনে কাদের সিদ্দিকী ঘুমিয়ে পড়লে একইভাবে গভীর রাতে প্রেস লেখা একটি গাড়িতে করে মতিঝিল থানা পুলিশ ঘটনাস্থলে আসে। ওই দিনও তারা কোন নোটিশ ছাড়া মাইক, সামনের শামিয়ানা ও বাঁশ খুলে নিয়ে যায়। পুলিশ অবস্থানরত নেতাকর্মীকে শাসিয়েও যান। এ সময় দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার, যুগ্ম-সম্পাদক ইকবাল সিদ্দিকী ও কেন্দ্রীয় নেতা এডভোকেট রফিকুল ইসলাম, যুব আন্দোলনের আহ্বায়ক হাবিবুন নবী সোহেল ছাত্র আন্দোলনের আহ্বায়ক রিফাতুল ইসলাম দীপসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসব অভিযোগের ব্যাপারে পুলিশের মতিঝিল বিভাগের ভারপ্রাপ্ত উপ-কমিশনার আনোয়ার হোসেন জানান, কারা তার জিনিসপত্র নিয়ে যাচ্ছে এ বিষয়ে আমাদের কাছে কোন তথ্য নেই। কেউ আমাদের সঙ্গে যোগাযোগও করেনি।