শাহবাগে গণজাগরণ মঞ্চের অবস্থান
আবারো শাহবাগেগর প্রজন্ম চত্বরে টানা অবস্থান কর্মসূচি শুরু করেছে গণজাগরণ মঞ্চ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে জাতীয় জাদুঘরের সামনে এ কর্মসূচি শুরু হয়্।
আবারো শাহবাগেগর প্রজন্ম চত্বরে টানা অবস্থান কর্মসূচি শুরু করেছে গণজাগরণ মঞ্চ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে জাতীয় জাদুঘরের সামনে এ কর্মসূচি শুরু হয়্।
পার্বত্য চট্টগ্রামে তিনটি জেলায় প্রবেশের জন্য এখন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিতে হবে বিদেশি নাগরিকদের। জেলা তিনটি হল- রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান।
তাইওয়ানে ট্রান্স এশিয়ার বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩১। এখনও নিখোঁজ রয়েছেন ১২ জন।
বুধবার ৫৮ যাত্রী নিয়ে তাইপেই থেকে চিনের কিনমেন দ্বীপের দিকে উড়াল দেয় ফ্রান্সে তৈরি ট্রান্স এশিয়ার বিমান ATR72।। টেক অফের একটু পরই শুংসান বিমানবন্দরের কাছে কিলুং নদীতে হঠাৎই ভেঙে পড়ে বিমানটি।
বিমানের ধ্বংসাবশেষ থেকে ১৮ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারের কাজ এখনও চলছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে তাইওয়ান প্রশাসন। বিমানের যাত্রীদের মধ্যে অধিকাংশই চিনের মূল ভূখণ্ডের বাসিন্দা বলে জানা গেছে।
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে ‘জঙ্গি নেত্রী’ আখ্যা দিয়ে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, জঙ্গী নেত্রীর হাতে দেশ কখনো পরাজিত হতে পারে না। ভবিতে জঙ্গীদের বিচার হবে। এদের সাথে জড়িত সবাইকে সাজা ভোগ করেতে হবে।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আয়োজিত ‘বোমা মেরে মানুষ হত্যা বন্ধ খালেদা জিয়া সহিংস রাজনীতি বন্ধের দাবিতে’ এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, আজ দেশ রাজনীতির নামে যে কর্মসূচি চলছে এটা কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, এটা জঙ্গীবাদি কর্মসূচি। আর খালেদা জিয়া এ কর্মসূচি নেতৃত্ব দিয়ে সন্ত্রাসীদের নেত্রী হিসাবে পরিনত হয়েছে। তাই হরতাল-অবরোধ নামে নৈরাজ্য নাশকতা বিরুদ্ধে জনগণ ফুসে উঠেছে।
হাছান মাহমুদ বলেন, জনগণের প্রত্যাশা ছিলো খালেদা জিয়া জাতির কাছে ক্ষমা চেয়ে এই সংহিস রাজনীতি থেকে ফিরে আসবে । কিন্তু তা না করে বার বার পেট্রলবোমা মেরে মানুষ হত্যা করেছে। তিনি আজ সন্ত্রাসীদের নেত্রী হিসাবে পরিনত হয়েছেন।
তিনি বলেন, খালেদা জিয়া নিজের নাতনীদের পরীক্ষা দেয়ার উদ্দেশ্যে মালয়েশিয়া পাঠিয়েছে। আর বাংলাদেশ অবরোধ দিয়ে পরীক্ষার্থীদের পরীক্ষা বন্ধ করেছে। তাই দেশের মানুষ নাশকতার নেত্রীর অবরোধ হরতাল প্রত্যাখান করেছে।
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন- বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, আওয়ামী লীগ উপ কমিটির সহ-সম্পাদক এম এ করিম প্রমুখ।
ভারতের স্বরাষ্ট্র সচিবের পদ থেকে ‘অব্যাহতি’ নিয়েছেন অনিল গোস্বামি। কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রণালয়ের সচিব এল সি গয়ালকে নতুন স্বরাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
রাজধানীর রামনা এলাকায় মৎস্য ভবনের সামনে পুলিশের গাড়িতে ককটেল ও পেট্রোলবোমা হামলায় আহত একজন পুলিশ সদস্য চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সুখিতেই সুখী জীবনের স্বাচ্ছন্দ খুঁজে পেয়েছেন পশ্চিমবঙ্গের ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া অঞ্চলের মহিলারা।
শুধু ভারত-বাংলাদেশের সীমান্ত এলাকাতেই নয়, সুখি আজ ঢুকে পড়েছে সীমান্ত পেরিয়ে কলকাতা ও তার আশ-পাশের শহরতলীতে। সুখি আসলে বাংলাদেশে তৈরি মহিলাদের জন্ম নিয়ন্ত্রণ ট্যাবলেট। যে ট্যাবলেটে ম্যানুফ্যাকচারং ডেট থেকে মেয়াদ উত্তীর্ণ হওয়ার তারিখ কিছুই লেখা থাকে না। থাকে না কী কী উপকরণ দিয়ে এই ট্যাবলেট তৈরি তার বিবরণীও। তবুও সুখির চাহিদা তুঙ্গে।
ভারতীয় রুপিতে মাত্র পাঁচ টাকা ফেললেই আজ হাতে মিলে যাচ্ছে সুখি ট্যাবলেটের পাতা। পশ্চিমবঙ্গের সীমান্ত সংলগ্ন বহু দোকানেই আজ গোপনে বিক্রি হচ্ছে এই বাংলাদেশী সুখি ট্যাবলেট। বাংলাদেশের সুখিতেই আজ সুখ খুঁজে নিয়েছেন ভারতের মধ্যবিত্ত ঘরের মহিলারা।
মূলত সীমান্তের চোরাকারবারীদের হাত ধরে সীমান্ত পেরিয়ে এই ট্যাবলেট এখন নির্বিধায় ঢুকে যাচ্ছে পশ্চিমবঙ্গে। তারপর তা ছড়িয়ে পড়ছে কলকাতা শহর এবং শহরতলী থেকে সুদূর গ্রামে-গঞ্জে।
এমনকি সীমান্ত লাগোয়া প্রত্যন্ত গ্রাম-গঞ্জে পাড়ার চা দোকানেও দেদার বিকোচ্ছে সুখি। ভারতীয় মহিলারা বাড়ির কাছে হাতের নাগালে এই সুখি পেয়ে যাওয়ায় ভারতীয় জন্মনিয়ন্ত্রন ট্যাবলেট ছেড়ে তারা স্বাভাবিকভাবেই ঝুঁকছেন বাংলাদেশী সুখির দিকে।
ভারতীয় চিকিৎসকরা জানাচ্ছেন, ভারতের ‘মালা ডি’ কিংবা বেসরকারি বিভিন্ন জন্মনিয়ন্ত্রণ ট্যাবলেটে যে মাত্রায় ইস্ট্রোজেন পেজেস্ট্রনের মাত্রা থাকে সেই মাত্রা অনেক বেশি থাকে সুখিতে। কারণ একটাই, জন্ম নিয়ন্ত্রণকে বেশি করে সুনিশ্চিত করা। ফলে অনেক ক্ষেত্রে জন্ম নিয়ন্ত্রণ আটকানো গেলেও আটকানো যায় না পাশ্বপ্রতিক্রিয়া। তবে সেই প্রতিক্রিয়ার ধার না ধরে মূলত জন্ম নিয়ন্ত্রণকে সুনিশ্চিত করার লক্ষ্যে গ্রাম-বাংলার মহিলাদের কাছে আজ সবথেকে পছন্দের হলো বাংলাদেশী সুখি ট্যাবলেট।
তার ওপর সামান্য দামে হাতের কাছে সুখি পেয়ে যাওয়ায় মূলত সুখিতেই সুখ খুঁজে পেয়েছেন ভারতীয় মহিলারা। তবে বাংলাদেশের সুখি ট্যাবলেটের এই বাড়বাড়ন্তের কথা অজানা নয় পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি স্বাস্থ্য আধিকারীকদের। এমনকি রাজ্যের স্বাস্থ্যপ্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্যকেও বিষয়টি জানানো হয়েছে বলে দাবি করেছেন বিভিন্ন ব্লক ভিত্তিক স্বাস্থ্য দফতরের অনেকেই। তবুও সুখির দাপট কমানো যায়নি।
পশ্চিমবঙ্গ রাজ্য আইএমএ (চিকিতসক সংগঠন) সদস্য ডা, পঙ্কজ কুমার অধিকারি জানান, এই বিষয়ে মহিলাদের সচেতনতা ছাড়া সমাধান সম্ভব নয়। কিন্ত হাতের কাছে পাওয়া সস্তায় নির্ভরযোগ্য জন্মনিয়ন্ত্রন ট্যাবলেটের কাছে সচেতনতার মূল্য কতোটুকু?
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “মানুষ পুড়িয়ে মারা মানবাধিকারবিরোধী কাজ। এ কাজ ইসলামবিরোধীও।”
বৃহস্পতিবার সকালে অর্থ মন্ত্রণালয় পরিদর্শনে এসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, “প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আমরা আগে থেকেই দক্ষ। মনুষ্য সৃষ্ট দুর্যোগও মোকাবেলা করতে পারব।”
তিনবেলা খাবার জোটানোর জন্য আয় করেন না, বরং আয় করার জন্য খাবার খান কয়েকজন কোরিয়ান।
এরা পেশাদার খাদক। প্রতিদিন রাতের খাবার খাওয়ার বিনিময়ে আয় করেন শত শত ডলার। আর টাকা খরচ করে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তাদের খাওয়ার দৃশ্যটি দেখেন হাজার হাজার লোক।
পুরো আয়োজনটা থাকে রসালো। প্রথমে নেড়েচেড়ে খাবারগুলোর প্রতি দর্শকদের আকর্ষণ তৈরি করেন। এরপর বিভিন্ন অঙ্গভঙ্গি করে রসিয়ে রসিয়ে একেকটি খাবার মুখে তুলতে থাকেন। খাওয়ার সময় কখনো চকাম চকাম শব্দ করেন। আবার কখনো কুড়মুড়ে, মচমচে শব্দও তৈরি করেন দর্শক আকর্ষণের জন্য। দর্শকরাও এতে বিনোদিত হয়।
এর জন্য চ্যাঙ-হুইনের বিনিয়োগ কেবল ওয়েব ক্যাম আর উচ্চ ক্ষমতার মাইক্রোফোনটি। এ মাইক্রোফোনের মাধ্যমে তার খাবারের মচমচে ও চকাম চকাম শব্দগুলো আকর্ষণীয় হয়ে দর্শকদের কাছে যায়।
প্রতিদিন এ খাবারের দৃশ্য দেখেন ১০ হাজার লোক। এরা চ্যাঙ-হুইন এর কম্পিউটারে আগ্রহ প্রকাশ করে মেস্যাজ পাঠায়। অনেক সময় দর্শকদের ইচ্ছেমতো তিনি অঙ্গভঙ্গি করেন ও খাবার খান। আবার মাঝে মাঝে নারী দর্শকদের জন্য বিশেষ ধরনের অঙ্গভঙ্ঘিসহ বিশেষ খাবার প্রদর্শনীর আয়োজন করেন এই অনলাইন খাদক।
কিন্তু টাকা খরচ করে এ ধরনের প্রদর্শনী উপভোগ করে কতটা আনন্দ পান দর্শকেরা? এর মধ্যে কী আবেদন লুকিয়ে আছে?
তাহলে কি এটা এক ধরনের ‘ফুড পর্ণ’?
লালমনিরহাটের পাটগ্রামের হাতীবান্ধায় চুলা বিস্ফোরণে দগ্ধ দুই হোটেল কর্মচারী মারা গেছেন।