শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

সাঙ্গাকারা-জয়াবর্ধনে ম্যাজিকের অপেক্ষায় শ্রীলঙ্কা

sangakaraকুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে আসন্ন বিশ্বকাপে শেষবারের মতো ‘রঙিন’ জার্সিতে খেলতে যাচ্ছেন। বিশ্বকাপের পরই তারা আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন বলে আগেই ঘোষণা দিয়ে রেখেছেন। ফলে বিদায়টাকে রঙিন করতে এবার শিরোপা জয়ের জন্য মরিয়া থাকবে সাঙ্গা-মাহেলার শ্রীলঙ্কা।

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের শিরোপা জয় করে আগের দুই আসরের ফাইনালে পরাজয়ের দুঃখ ভুলতে চায় লঙ্কানরা।

এর আগে গত বছর মাহেলা জয়াবর্ধনে টেস্ট ক্রিকেটকে বিদায় জানালে টেস্ট ক্রিকেটের সবচেয়ে সফল জুটি সাঙ্গাকারা-জয়াবর্ধনের ইতি ঘটে।

২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে মাহেলা জয়াবর্ধনের নেতৃত্বে বিশ্বকাপের ফাইনালে উত্তীর্ণ হয় শ্রীলঙ্কা। ফাইনালে ৫৩ রানের পরাজয়ের বিষাদ নিয়ে মাঠ ছাড়তে হয় লঙ্কানদের।

চার বছর পর ২০১১ সালে ভারত-শ্রীলঙ্কা ও বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালেও উঠে শ্রীলঙ্কা। সেবার নেতৃত্বে ছিলেন কুমার সাঙ্গাকারা। ফাইনালে জয়াবর্ধনের ৮৮ বলে ১০৩ রানের ‘অনবদ্য’ ইনিংস সত্ত্বেও ধোনির ভারতের কাছে পরাজিত হয়ে মাঠ ছাড়ে ১৯৯৬ সালের বিশ্বচাম্পিয়নরা।

এবারের বিশ্বকাপে অংশ নেয়া খেলোয়াড়দের মধ্যে সাঙ্গাকারা ও জয়াবর্ধনের ওয়ানডে রান সবচেয়ে বেশি। এই দু’জন রয়েছেন দুর্দান্ত ফর্মে। ফলে আসন্ন বিশ্বকাপে এই দু’জনের দিকেস তাকিয়ে থাকবে দল।

তবে গত দুই আসরের ব্যর্থতা নিয়ে চিন্তা করতে রাজি নন  মাহেলা জয়াবর্ধনে। আগের দুই আসরের ফাইনালে উঠাটা দলের জন্য ইতিবাচক বলে মনে করেন তিনি।

মাহেলা বলেন, “আমরা গত দুটি আসরের শিরোপা জিততে পারিনি ঠিকই, কিন্তু টানা দুটি বিশ্বকাপের ফাইনালে খেলাটা প্রমাণ করে যে, আমরা ধারাবাহিকভাবে ভালো খেলছি। আসন্ন বিশ্বকাপে এটি আমাদের প্রেরণা জোগাবে।”

এবার পঞ্চম বিশ্বকাপ খেলতে যাওয়া জয়াবর্ধনে এর আগে টেস্টের মতো টি-টোয়েন্টি থেকেও অবসর ঘোষণা করেছেন। ২০১৪ সালে বাংলাদেশের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে অসবর নেনে তিনি।

সাঙ্গাকারা বিশ্বকাপের পর ওয়ানডে ক্রিকেট বিদায় জানাবেন বলে ঘোষণা দিলেও টেস্ট ক্রিকেটকে আরো দীর্ঘায়িত করার চিন্তা করছেন।

ফলে বিশ্বকাপ জয়ের জন্য এবারই শেষ সুযোগ পাচ্ছেন ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা জুটি সাঙ্গাকারা ও জয়াবর্ধনে।

গত মাসে নিউজিল্যান্ডের কাছে ওয়ানডে সিরিজে ৪-২ ব্যবধানে পরাজিত হলেও গত ২০১৪ সালে শ্রীলঙ্কার পারফরমেন্স ছিল বেশ উজ্জ্বল। গত বছর লঙ্কানরা সর্বোচ্চ ২০ ম্যাচে জয় পাওয়ার পথে টি-টোয়েন্টি বিশ্বকাপের পাশাপাশি ভারত-পাকিস্তানের মতো পরাশক্তিকে হারিয়ে এশিয়া কাপের শিরোপাও জিতেছিল। ফলে এবারের বিশ্বকাপের অন্যতম ফেভারিট ভাবা হয় শ্রীলঙ্কাকে।

দলগত পারফরমেন্সের মতো গত বছর ব্যক্তিগত পারফরমেন্সেও অনেক এগিয়ে লঙ্কানরা। ওয়ানডেতে গত বছর সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন কুমার সাঙ্গাকারা। তিনি করেছেন ১ হাজার ২৫৬ রান। দ্বিতীয় সর্বোচ্চ ১ হাজার ২৪৪ রান আসে লঙ্কান দলনায়ক ম্যাথুজের ব্যাট থেকে। ৯৯০ রান করে তালিকার চতুর্থ স্থানে রয়েছেন লঙ্কান ওপেনার তিলকরত্নে দিলশান।

গত বছর ওয়ানডেতে সর্বোচ্চ উইকেট শিকারী বোলারও শ্রীলঙ্কার। সর্বোচ্চ ৩৮টি উইকেট নিয়েছেন স্পিনার অজন্তা মেন্ডিস। তবে অফ-ফর্মের কারণে তিনি লঙ্কানদের বিশ্বকাপ দলে জায়গা পাননি। নির্বাচকরা রঙ্গনা হেরাথ ও সাচিত্র্রা সেনানায়েকের ওপর আস্থা রেখেছেন।

১৯৯৬ সালের বিশ্বচ্যাম্পিয়নরা ইনজুরি থাকা সত্ত্বেও দলের সেরা বোলার লাসিথ মালিঙ্গাকে বিশ্বকাপের ১৫ সদস্যের দলে অন্তর্ভুক্ত করেছে। গত বছরের সেপ্টেম্বর থেকেই দলের বাইরে রয়েছেন এই লঙ্কান পেসার।

একমাত্র বোলার হিসেবে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে ৩টি হ্যাটট্রিক করা মালিঙ্গা গত মাসে নিউজিলান্ডের বিপক্ষে সাত ম্যাচের ওয়ানডে সিরিজে খেলতে পারেননি।

দুয়ারে কড়া নাড়ছে বিশ্বকাপ। বিশ্বকাপের পরপরই সাঙ্গাকারা, জয়াবর্ধনের মতো তারকা ক্রিকেটাররা অবসর নিবেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। ফলে আসন্ন বিশ্বকাপে সাঙ্গা-মাহেলাকে নিয়ে শিরোপা জিততে মরিয়া লঙ্কানরা। ১৯৯৬ সালের বিশ্বচ্যাম্পিয়নরা রয়েছেন সাঙ্গাকারা-জয়াবর্ধেনে ম্যাজিকের অপেক্ষায়।    -ক্রিকইনফো ও এনডিটিভি

শীতলক্ষ্যায় ৫০ আরোহীসহ ট্রলারডুবি, দুই শিশু নিখোঁজ

narayonganj mapনারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় মালবাহী ট্রলারের ধাক্কায় ৫০ আরোহীসহ একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় দুই শিশু নিখোঁজ হয়েছে।

শনিবার সকালে বন্দরের মদনগঞ্জের গুদারাঘাটে এ ঘটনা ঘটে।

নিখোঁজ দুই শিশুর পরিচয় পাওয়া যায়নি।

নারায়ণগঞ্জ মেরিন থানার উপপরিদর্শক নজরুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রলারটি আরোহী নিয়ে কুমিল্লার মেঘনাঘাট থেকে সকাল নয়টার দিকে নারায়ণগঞ্জের সিরাজ শাইয়ের আস্তানায় ওরশ উপলক্ষে আসছিল।

উপপরিদর্শক জানান, যাত্রীবাহী ট্রলারটি গুদারাঘাটের কাছাকাছি আসার পর তাকে পেছন থেকে মালবাহী একটি ট্রলার ধাক্কা দেয়।

সারাদেশে ২৮৯ প্লাটুন বিজিবি মোতায়েন

bgb70এসএসসি (মাধ্যমিক) পরীক্ষার্থীদের নিরাপত্তা ও চলমান অবরোধকে কেন্দ্র করে নাশকতারোধে শনিবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ২৮৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হচ্ছে। এছাড়াও জরুরি ভিত্তিতে প্রয়োজনে আরো ৫৫ প্লাটুন বিজিবি প্রস্তত রয়েছে।

শনিবার সকাল ৬টা থেকেই বিজিবি সদস্যরা টহল শুরু করেছে। পর্যায়ক্রমে রাজধানী ঢাকাসহ সারাদেশে সড়কপথসহ বিভিন্নস্থানে তাদের মোতায়েন করা হবে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসীন রেজা জানান, শনিবার এসএসসি পরীক্ষা ও সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ২৮৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে।

তিনি জানান, এর মধ্যে এসএসসি পরীক্ষার নিরাপত্তার জন্য রাজধানী ঢাকায় ১৬ প্লাটুন এবং ঢাকার বাইরে পুরো দেশে ১৩২ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে।

এসএসসি পরীক্ষা ছাড়া অন্য আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন থাকবে ১৪১ প্লাটুন বিজিবি। এর মধ্যে দেশজুড়ে বিভিন্ন এলাকায় ৫১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। পাশাপাশি মহাসড়কের নিরাপত্তায় মোতায়েন করা হবে ৯০ প্লাটুন বিজিবি।

রাজধানী ঢাকায় মোতায়েনকৃত প্লাটুনগুলো দায়িত্ব পালন করবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। কিন্তু দেশের বাইরের প্লাটুনগুলো সকাল ৬টা থেকে ২৪ ঘণ্টার জন্য নিরাপত্তা টহলে থাকবে।

বিজিবির মুখপাত্র মুহম্মদ মোহসীন রেজা জানান, জরুরি ভিত্তিতে প্রয়োজনে আরো ৫৫ প্লাটুন বিজিবি প্রস্তুত রাখা হয়েছে। যা সারা দেশে মোতায়েন করা হবে।

‘খালেদা জিয়াকে আত্মসমর্পণ করতে হবে’

enu24বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমালোচনা করে তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, খালেদা আগুন সন্ত্রাসী। তার সঙ্গে সংলাপ বা আলোচনা হতে পারে না। তাকে আত্মসমর্পণ করতে হবে।

শনিবার সকালে রাজধানীর উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় চলমান রাজনৈতিক সহিংসতার প্রতিবাদে জাসদ ঢাকা মহানগর উত্তর আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।
হাসানুল হক ইনু বলেন, খালেদা জিয়া আগুন দিয়ে মানুষ হত্যা করছে। এর মাধ্যমে তার রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়ন হবে না। জনগণ এটা কখনই মানবে না। তাকে আত্মসমর্পণ করতে হবে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন জাসদ ঢাকা মহানগর উত্তরের সভাপতি সফি উদ্দিন মোল্লা।
রোববার বিকেলে ৪টায় উত্তরার আব্দুল্লাহপুর থেকে গুলিস্তান ও সায়েদাবাদ পর্যন্ত সহিংসতার প্রতিবাদে মানবন্ধন আহ্বান করেন ইনু।

পিরোজপুরে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

cross fieeপিরোজপুরের স্বরুপকাঠিতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বাচ্চু নামের একজন যুবক নিহত হয়েছেন। পুলিশ তাকে জামায়াত কর্মী দাবি করলেরও জামায়াত নেতারা জানিয়েছেন বাচ্চু তাদের কর্মী না।

পুলিশ জানিয়েছে, শুক্রবার রাত ১১টায় আউরিয়া গ্রামের আ. জব্বারের ছেলে বাচ্চুকে জগৎপট্টি থেকে আটক করা হয়। তার দেয়া তথ্য অনুযায়ী জামায়াত নেতা মাওলানা দেলোয়ারকে আটক করে পুলিশ।

জিজ্ঞাসাবাদে বাচ্চু জানান, অবরোধে নাশকতা করার জন্য পাঁচ হাজার টাকা চুক্তির বিনিময়ে তাকে ঢাকা থেকে নিয়ে আসা হয়েছে।

গভীর রাতে ওসি মনিরুল ইসলামের নেতৃত্বে বাচ্চুকে নিয়ে নাশকতাকারীদের ধরতে অভিযানে নামে পুলিশ। স্বরুপকাঠি বাসস্টান্ডে পৌঁছলে নাশকতার উদ্দেশে একত্রিত হওয়া ২০ দলীয় জোটের সমর্থকরা বাচ্চুকে ছিনিয়ে নিতে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে বাচ্চু গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

স্বরুপকাঠি উপজেলা শিবির সভাপতি জাকির হোসেন অভিযোগ করে বলেন, “জামায়াত নেতা মাওলানা দেলোয়ারকে পুলিশ বিনা কারণে আটক করেছে।”

বাচ্চু নামে শিবিরের কোনো কর্মী নেই বলেও জানান জাকির।

অন্যায়ের কাছে মাথা নত করবো না

hasina2প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সাধারণ মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বিএনপি-জামায়াত। অন্যায়ের কাছে আমরা মাথা নেত করবো না।

শনিবার আন্তর্জাতিক রোটারি শান্তি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশে আবারো একাত্তরের মতো মানুষ হত্যা করা হচ্ছে। জঙ্গিবাদের বিরুদ্ধে সাধারণ মানুষ ঐকবদ্ধ হয়ে পরিস্থিতি মোকাবেলা করবে। বাঙালি অন্যায়ের কাছে মাথানত করেনি, করবেও না।

এসএসসিতে বাংলা ১ম পত্রের পরিবর্তে ২য় পত্র

s s cগুরুদাসপুর উপজেলার নাজিরপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের মধ্যে বাংলা ১ম পত্রের পরিবর্তে ২য় পত্র বিলি করেছে কেন্দ্র কর্তৃপক্ষ।

ওই কেন্দ্র সচিব ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ফজর আলী জানান, শুক্রবার বাংলা ১ম পত্র পরীক্ষার দিন সকাল ৮টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোবারক হোসেন পারভেজ ও পুলিশ কর্মকর্তার উপস্থিতিতে গুরুদাসপুর থানা থেকে বাংলা ১ম পত্রের ১৮টি প্যাকেট পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কিন্তু তার মধ্যে বাংলা ২য় পত্রের ২টি প্যাকেটে ১২০টি প্রশ্নপত্র ছিল। পরীক্ষার শুরুতে শিক্ষার্থীদের মাঝে বাংলা ২য় পত্রের প্রশ্নপত্র বিলি করে কেন্দ্র কর্তৃপক্ষ। পরে বুঝতে পেরে পরীক্ষা কক্ষে দায়িত্বরত শিক্ষকরা বিলিকৃত ২য় পত্রের প্রশ্নপত্র উঠিয়ে নিয়ে ১ম পত্রের প্রশ্নপত্র বিলি করলেও ২য় পত্রের ৭টি প্রশ্নপত্রের কোনো হদিস মিলছে না। ধারণা করা হচ্ছে ওই প্রশ্নপত্রগুলো আরো কপি হয়ে বাইরে বিলি হয়ে গেছে।

এ ঘটনা নিয়ে বিকেল থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত কেন্দ্র সচিব মো. ফজর আলী, সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম ও সহকারী শিক্ষক মো. আসাদকে জিজ্ঞাসাবাদ করছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ইয়াসমিন আক্তার।

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও শিক্ষা বোর্ডকে অবগত করা হয়েছে। তাদের দেয়া সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।’

শুধু ইসলামে নয় সব ধর্মেই উগ্রবাদ আছে :ওবামা

obama27যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, উগ্রবাদ শুধু ইসলামেই নয়, এটি অন্যান্য ধর্মেও রয়েছে। নিজেদের স্বার্থে ধর্মকে ‘ছিনতাই’ করার মতো অনেক লোক রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার ওয়াশিংটনে বার্ষিক ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে ওবামা এসব কথা বলেন। খবর :এএফপি, ডন ও ওয়াশিংটন পোস্ট।

 

চতুর্থ শ্রেণির ছাত্রীকে বিয়ে করেছেন শিক্ষক

rape22রংপুরের বদরগঞ্জ উপজেলার দলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর বাদশাহ (৪৫) একই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে ফুসলিয়ে বিয়ে করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ৬৩ শতাংশ জমি ওই শিশুর নামে লিখে দিয়ে তিনি ওই বিয়ে করেছেন।
বিদ্যালয় ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ওসমানপুর সরকারপাড়া গ্রামের জাহাঙ্গীর বাদশাহ সহকারী শিক্ষক হিসেবে ২০০০ সালে ওই বিদ্যালয়ে যোগদান করেন। তাঁর স্ত্রী ও দুই মেয়ে রয়েছে। এক মেয়ে পঞ্চম শ্রেণিতে ও আরেক মেয়ে শিশু শ্রেণিতে পড়ছে।
এলাকাবাসীর অভিযোগ, ২০১২ সালে চতুর্থ শ্রেণির ওই ছাত্রীকে বিয়ে করেন তিনি। এ জন্য তিনি মেয়েসহ তার মা-বাবাকে নানা প্রলোভন দেখান। কিন্তু বিয়ের ঘটনাটি এত দিন প্রতিবেশী কিংবা এলাকার কেউ জানতেন না।
মেয়েটির ভ্যানচালক বাবা এ প্রতিবেদককে বলেন, ‘বাবা মুই গিরব মানুষ। ওর অনেক ধন। পোরতোম মুই বেটিক বিয়াও দিবার চাও নাই। কিন্তু অয় বেটির পাচ ছাড়ে না। বেটির নামে ৬৩ শতক জমি লেকি দিয়া কোটোত জায়া চুপ করি বিয়াও করচে। এই কথা কাকো জানবার দেয় নাই।’
এলাকাবাসী জানান, সম্প্রতি মেয়ের বাড়িতে জাহাঙ্গীরের অবাধ যাতায়াত ও মেয়েটিকে নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে যাতায়াত করায় প্রতিবেশীদের সন্দেহ হয়। অবশেষে গত মঙ্গলবার মেয়ের বাবা বিয়ের কথা প্রতিবেশীদের কাছে স্বীকার করেন।
জানতে চাইলে শিক্ষক জাহাঙ্গীর বাদশাহ ওই ছাত্রীকে বিয়ে করার কথা স্বীকার করেন। তিনি বলেন, ‘ভাই যা হওয়ার হয়েছে। দয়া করে পত্রিকায় এটা লিখবেন না। আমার চাকরির ক্ষতি হবে।’
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম বলেন, প্রথম থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত মেয়েটির ক্লাসে রোল ছিল এক। তবে বিয়ের পর সে আর পরীক্ষা দিতে পারেনি। বিয়ে সম্পর্কে জানতে চাইলে বলেন, ‘সম্প্রতি জানতে পেরেছি মেয়েটিকে বিয়ে করেছেন জাহাঙ্গীর। কিন্তু অভিযোগ না থাকায় তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারিনি।’
ওই বিয়ে নিবন্ধন করেছেন কালুপাড়া ইউনিয়নের নিকাহনিবন্ধক নজরুল ইসলাম। জানতে চাইলে নজরুল ইসলাম বলেন, ‘ঘটনাটি অনেক আগের, এই মুহূর্তে মনে পড়ছে না, খাতা দেখতে হবে।’
উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শাহেদুল হক বলেন, ‘একজনের ব্যক্তিগত বিষয় নিয়ে হস্তক্ষেপ করা ঠিক নয়। তিনি একটি কেন, সাতটি বিয়ে করতে পারেন।’
তবে উপজেলা শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ জানান, চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর বয়স ১০ বছর। কোনোভাবেই এ বয়সে ছাত্রীর বিয়ে হতে পারে না। তদন্ত করে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন, ‘ঘটনাটি জানার পরেই তদন্ত করতে শিক্ষা অফিসারকে নির্দেশ দিয়েছি। প্রতিবেদন হাতে পেলে অভিযুক্ত শিক্ষক ও যাঁরা ওই বিয়ে পড়ানোর সাথে জড়িত তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

গাইবান্ধায় বাসে পেট্রোলবোমায় নিহত ৪, দগ্ধ ৪০

burnnগাইবান্ধায় একটি বাসে পেট্রোলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে শিশুসহ চারযাত্রী নিহত হয়েছেন। দগ্ধ হয়েছেন কমপক্ষে ৪০ জন।

শুক্রবার রাত প্রায় ১১টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট এলাকায় এ ঘটনা ঘটে। হতাহতদের পরিচয় জানা যায়নি।
গাইবান্ধা জেলা প্রশাসক এহসানে ইলাহী বিষয়টি নিশ্চিত করে বলেছেন, দগ্ধ ১১জনকে রংপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও বাসের যাত্রীরা জানান,  রাত সাড়ে ৯টার দিকে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ছীচা পাঁচপীর নামক স্থান থেকে ৬০-৭০ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে বাসটি ছেড়ে যায়। রাত পৌনে ১১টার দিকে তুলশীঘাট বুড়িরঘর এলাকায় পৌঁছালে বাসটিতে দুর্বৃত্তরা অতর্কিত পেট্রলবোমা ছুড়ে মারলে অর্ধেকের বেশি যাত্রী দগ্ধ হন।

গাইবান্ধা থেকে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভান এবং আহতদের উদ্ধার করে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসে।

গাইবান্ধা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. আবু হানিফ জানান, এই ঘটনায় দগ্ধ হয়ে এক শিশুসহ ৪ জনের মৃত্যু হয়েছে। তবে কারও নাম পরিচয় জানাতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ।

আবাসিক চিকিৎসক আরও জানান, গুরুতর আহত ১১ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন- মতলব (৫০), জোসনা (২২), সাজেদুল (৪০), সোনাভান (৩৫), আশরাফুল (২৭), কাওসার (৪৩), রফিকুল (২৫), লিয়াকত (৪৫), আবুল কালাম আজাদ, শফিউল (৩৪), আমিনুল (২২), সুজন (১০), তারা মিয়া (৩৫), মঞ্জুরুল (২৮), সাহেদুল (১৮), মাসুদ (১৪), কফিল (৩৫), রহিমা (২৫), আমজাদ (২৮), জাহেদুল (৪০), আলম (২৫), আব্দুল বারী (৩৫), সাইদুল (২৩), জাহাঙ্গীর (৩৫), বদিউজ্জামান বিদ্যুৎ (২৪), সাজু মিয়া (২৫), সাধনা (৪০) ও তানজিনা (৫)।